সূরাঃ ৯৬/ আল-আলাক | Al-Alaq | ٱلْعَلَق আয়াতঃ ৮/১৯ মাক্কী
শানে নুযুল (অবতীর্ণের প্রেক্ষাপট)
৯৬ : ৮ اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجۡعٰی ؕ﴿۸﴾

নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন। আল-বায়ান

নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে। তাইসিরুল

তোমার রবের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। মুজিবুর রহমান

Indeed, to your Lord is the return. Sahih International

৮. নিশ্চয় আপনার রবের কাছেই ফিরে যাওয়া।(১)

(১) অর্থাৎ দুনিয়ায় সে যাই কিছু অর্জন করে থাকুক না কেন এবং তার ভিত্তিতে অহংকার ও বিদ্রোহ করতে থাকুক না কেন, অবশেষে তাকে আপনার রবের কাছেই ফিরে যেতে হবে। সেখানে সে অবাধ্যতার কুপরিণাম তখন স্বচক্ষে দেখে নেবে। [মুয়াস্‌সার, সা’দী]

তাফসীরে জাকারিয়া

৮। সুনিশ্চিতভাবে তোমার প্রতিপালকের দিকেই প্রত্যাবর্তন।

-

তাফসীরে আহসানুল বায়ান
তাজউইদ কালার কোড
হামযা ওয়াসল মাদ্দে তাবিঈ ইখফা মাদ্দে ওয়াজিব গুন্নাহ মাদ্দে জায়েয নীরব ইদগাম (গুন্নাহ সহ) ক্বলক্বলাহ লাম শামসিয়্যাহ ইদগাম (গুন্নাহ ছাড়া) ইদগাম শাফাউই ইক্বলাব ইখফা শাফাউই মাদ্দে লাযিম ইদগাম মুতাক্বারিবাইন ইদগাম মুতাজানিসাইন