বিভিন্ন বর্ণনায় এসেছে যে, রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদীনায় তশরীফ আনেন, তখন মদীনাবাসীদের সাধারণ কাজ করবার ‘কাইল’ তথা মাপের মাধ্যমে সম্পন্ন হত। তারা এ ব্যাপারে চুরি করা ও কম মাপায় খুবই অভ্যস্ত ছিল। এর প্রেক্ষিতে সূরা আল-মুতাফফেফীন নাযিল হয়। এই সূরা নাযিল হওয়ার পর তারা এই বদ-আভ্যাস থেকে বিরত হয় এবং এমন বিরত হয় যে, আজ পর্যন্ত তাদের সুখ্যাতি সর্বজনবিদিত। [নাসায়ী: আস-সুনানুল কুবরা: ১১৫৯০, ইবনে মাজহ: ২২২৩]
তাফসীরে আহসানুল বায়ান
সূরা আল-মুত্বাফ্ফিফীন
(মক্কায় অবতীর্ণ)
একমতে সূরাটি মাক্কী, অন্য মতে এটি মাদানী। আবার কেউ কেউ বলেন সূরাটি মক্কা ও মদীনার মধ্যস্থল স্থানে অবতীর্ণ হয়েছে। এর শানে নুযুল সম্পর্কে বর্ণিত আছে যে, যখন নবী (সাঃ) মদীনায় আগমন করলেন, তখন মদিনাবাসীরা মাপ ও ওজনের ব্যাপারে খুবই নিকৃষ্ট শ্রেনীর মানুষ ছিল। সুতরাং আল্লাহ্ তা'আলা তখন এই সূরাটি অবতীর্ণ করেন। যার পর থেকে তারা ওজন ও পরিমাপ সঠিকভাবে দিতে আরম্ভ করল। (ইবনে মাজাহ বাণিজ্য অধ্যায়, ওজন ও পরিমাপ পূর্ণ দেওয়ার পরিচ্ছেদ)