পরিচ্ছেদঃ ২০. অপ্রাপ্ত বয়স্ক বালকদের বায়আত
৪১৮৪. আবদুর রহমান ইবন মুহাম্মাদ ইবন সাল্লাম (রহঃ) ... হিরমাস ইবনে যিয়াদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বায়আত করার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আমার হাত বাড়িয়ে দেই, আর আমি ছিলাম তখন অপ্রাপ্ত বয়স্ক বালক। কিন্তু তিনি আমাকে বায়’আত করান নি।
بَيْعَةُ الْغُلَامِ
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلَّامٍ قَالَ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ عَنْ الْهِرْمَاسِ بْنِ زِيَادٍ قَالَ مَدَدْتُ يَدِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا غُلَامٌ لِيُبَايِعَنِي فَلَمْ يُبَايِعْنِي
It was narrated that Al-Hirmas bin Ziyad said:
"I stretched forth my hand to the Prophet for him to accept my pledge, when I was a child, but he did not accept my pledge."
পরিচ্ছেদঃ ৭৩. যিনি বলেন, তিনি (ﷺ) কুরবানীর দিন খুৎবা দিয়েছেন
১৯৫৪। আল-হিরমাস ইবনু যিয়াদ আল-বাহিলী (রাযি.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কুরবানীর দিন মিনায় তাঁর আল-’আদবা নামক উষ্ট্রীর উপর চড়ে লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখেছি।[1]
হাসান।
بَابُ مَنْ قَالَ: خَطَبَ يَوْمَ النَّحْرِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنَا عِكْرِمَةُ، حَدَّثَنِي الْهِرْمَاسُ بْنُ زِيَادٍ الْبَاهِلِيُّ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ عَلَى نَاقَتِهِ الْعَضْبَاءِ يَوْمَ الْأَضْحَى بِمِنًى
Narrated Harmas ibn Ziyad al-Bahili:
I saw the Prophet (ﷺ) addressing the people on his she-camel al-Adba', on the day of sacrifice at Mina.
পরিচ্ছেদঃ বিভিন্ন সময়ে বাহনের উপর ভাষন দেওয়া বৈধ হওয়া প্রসঙ্গে বর্ণনা
৩৮৬৪. হিরমাস বিন যিয়াদ আল বাহেলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি এবং আমার বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি, এসময় আমি আমার বাবার উটের পিছনে আরোহী ছিলাম আর আমি ছোট বাচ্চা ছিলাম। অতঃপর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিনায় তাঁর আযবা উষ্ট্রীর উপর লোকদের উদ্দেশ্যে ভাষন দিতে দেখেছি।”[1]
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৭০৭)
ذِكْرُ جَوَازِ خِطْبَةِ الْمَرْءِ عَلَى الرَّاحِلَةِ فِي الأوقات
3864 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنِي الْهِرْمَاسُ بْنُ زِيَادٍ الْبَاهِلِيُّ قَالَ: أَبْصَرْتُ رَسُول اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي ـ وَأَنَا مُرْدَفٌ وَرَاءَهُ عَلَى جملٍ وَأَنَا صَبِيٌّ صَغِيرٌ ـ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يخطب الناس على ناقته العضباء بمنى.
الراوي : الْهِرْمَاسُ بْنُ زِيَادٍ الْبَاهِلِيُّ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان
الصفحة أو الرقم: 3864 | خلاصة حكم المحدث: حسن ـ ((صحيح أبي داود)) (1707).