ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৫০৪

পরিচ্ছেদঃ ৪৩. যিনি ইলম লিপিবদ্ধ করার অনুমতি প্রদান করেন

৫০৪. আব্দুল্লাহ ইবনু দীনার বলেন: উমার ইবনু আব্দুল আযীয রাহিমাহুল্লাহ আবু বাকর ইবনু মুহাম্মদ ইবনু আমর ইবনু হাযম রাহি.-এর নিকট লিখে পাঠালেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তোমার নিকট সাব্যস্ত সকল হাদীস এবং আমরাহ বর্ণিত হাদীস আমার নিকট লিখে পাঠাও। কেননা, আমি ইলমের বিলুপ্তির এবং তা বিদায় নেয়ার আশঙ্কা করছি।[1]

بَابُ مَنْ رَخَّصَ فِي كِتَابَةِ الْعِلْمِ

أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَبُو مَعْمَرٍ عَنْ أَبِي ضَمْرَةَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ قَالَ كَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ إِلَى أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ أَنْ اكْتُبْ إِلَيَّ بِمَا ثَبَتَ عِنْدَكَ مِنْ الْحَدِيثِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِحَدِيثِ عَمْرَةَ فَإِنِّي قَدْ خَشِيتُ دُرُوسَ الْعِلْمِ وَذَهَابَهُ إسناده صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ