ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
১৪৩৭

পরিচ্ছেদঃ ১. আদব

১৪৩৭। আবূ হুরাইরা (রাঃ) হতে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: এক মুসলিমের উপর অন্য মুসলিমের ৬টি হাক্ব রয়েছে- ১. কারো সাথে সাক্ষাৎ হলে সালাম দেবে; ২, আমন্ত্রণ করলে তা কুবুল করবে; ৩, পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে; ৪. হাঁচি দিয়ে আল-হামদু লিল্লাহ পড়লে তার জবাব দেবে (ইয়ারহামুকাল্লাহ বলবে)।[1] ৫. পীড়িত হলে তার কাছে গিয়ে তার খবরাখরব নেবে; ৬. সে ইন্তিকাল করলে তার জানাযা সালাতে অংশগ্রহণ করবে।[2]

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ: إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ, وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ, وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْهُ, وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّهَ فَسَمِّتْهُ وَإِذَا مَرِضَ فَعُدْهُ, وَإِذَا مَاتَ فَاتْبَعْهُ». رَوَاهُ مُسْلِمٌ - صحيح. رواه مسلم (2162) (5)، و «التسميت» بالسين المهملة، وأيضا بالمعجمة لغتان مشهورتان، وهو أن يقول للعاطس: يرحمك الله. يعني: بعد قول العاطس: الحمد لله


Abu Hurairah (RAA) narrated that the Messenger of Allah (ﷺ) said: “A Muslim has six duties towards other Muslims: When you meet him, you should salute him; when he invites you, accept his invitation; when he asks for your advice, give it to him; when he sneezes and praises Allah, say May Allah have mercy on you; when he is ill, visit him; and when he dies follow his funeral.” Related by Muslim.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ