ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
৫১

পরিচ্ছেদঃ বৈধ অসীলা

(৫১) উসমান বিন হুনাইফ বলেন, “এক অন্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ‘আপনি দুআ (দুয়া, দোয়া) করুন, যাতে আল্লাহ আমাকে (অন্ধত্ব) থেকে নিরাপত্তা দেন।’ তিনি বললেন, “তুমি চাইলে আমি তোমার জন্য দুআ (দুয়া, দোয়া) করব, আর চাইলে তুমি সবর কর, সেটা তোমার পরকালের জন্য উত্তম হবে।” লোকটি বলল, ‘বরং আপনি দুআ (দুয়া, দোয়া) করুন।’ সুতরাং তিনি তাকে ভালরূপে ওযূ করে (দু’রাকআত সালাত পড়ার পর) এই দুআ (দুয়া, দোয়া) করতে বললেন, ‘হে আল্লাহ! আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং তোমার নবী মুহাম্মাদ, রহমতের নবীর (দুআ (দুয়া, দোয়া)র) সাথে তোমার অভিমুখী হয়েছি। আমি আপনাকে নিয়ে (আপনার দুআ (দুয়া, দোয়া)র সাথে) আমার প্রতিপালকের অভিমুখী হয়েছি, যাতে তিনি আমার এই প্রয়োজন পূর্ণ করেন। হে আল্লাহ! তুমি আমার ব্যাপারে ওঁর সুপারিশ (বা দুআ (দুয়া, দোয়া)) এবং ওঁর সুপারিশ কবুল করার ব্যপারে আমার দুআ (দুয়া, দোয়া) কবুল কর।’ এইরূপ দুআ (দুয়া, দোয়া)র ফলে লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল”।

عَنْ عُثْمَانَ بْنِ حُنَيْفٍ أَنَّ رَجُلًا ضَرِيْرًا أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ يَا نَبِيَّ اللهِ ادْعُ اللهَ أَنْ يُّعَافِيَنِيْ فَقَالَ إِنْ شِئْتَ أَخَّرْتُ ذٰلِكَ فَهُوَ أَفْضَلُ لِآخِرَتِكَ وَإِنْ شِئْتَ دَعَوْتُ لَكَ قَالَ لَا بَلِ ادْعُ اللهَ لِيْ فَأَمَرَهٗ أَنْ يَّتَوَضَّأَ وَأَنْ يُّصَلِّيَ رَكْعَتَيْنِ وَأَنْ يَّدْعُوَ بِهٰذَا الدُّعَاءِ اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ وَأَتَوَجَّهٗ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ ﷺ نَبِيِّ الرَّحْمَةِ يَا مُحَمَّدُ إِنِّيْ أَتَوَجَّهٗ بِكَ إِلٰى رَبِّيْ فِيْ حَاجَتِيْ هٰذِهِ فَتُقْضٰى وَتُشَفِّعَنِيْ فِيَّ . رَوَاهُ أَحْمَدُ وَ التِّرْمِذِيْ وَ اِبْنُ مَاجَةَ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ