পরিচ্ছেদঃ ৪৫১. দাওয়াত গ্রহণ করা সম্পর্কে।
৩৬৯৪. কা’নবী (রহঃ) .... আবদুল্লাহ ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কাউকে বিবাহের ওলীমার দাওয়াত দেওয়া হয়, তখন সেখানে যাবে।
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الدَّعْوَةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيَأْتِهَا " .
‘Abd Allah b. ‘Umar reported the Prophet(ﷺ) as sayings:
when one of you is invited for a wedding feast, he must attend it.
পরিচ্ছেদঃ ৪৫১. দাওয়াত গ্রহণ করা সম্পর্কে।
৩৬৯৫. মাখলাদ ইবন খালিদ (রহঃ) ..... আবদুল্লাহ ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলেছেন, যেরূপ উপরোক্ত হাদীছে বর্ণিত হয়েছে। তবে এ হাদীছে অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, যদি তুমি রোযাদার না হও, তবে খানা খাবে; আর রোযাদার হলে খানা খাবে না।
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الدَّعْوَةِ
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ زَادَ " فَإِنْ كَانَ مُفْطِرًا فَلْيَطْعَمْ وَإِنْ كَانَ صَائِمًا فَلْيَدْعُ " .
The tradition mentioned above has also been transmitted by Ibn ‘Umar to the same effect through a different chain of narrators. This version has the additional words:
If he is not fasting, he should eat, and if he is fasting, he should leave it.
পরিচ্ছেদঃ ৪৫১. দাওয়াত গ্রহণ করা সম্পর্কে।
৩৬৯৬. হাসান ইবন আলী (রহঃ) ..... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কোন ভাই তার ভাইকে দাওয়াত দেয়, তখন তা কবূল করা উচিত। চাই তা ওলীমা হোক বা এরূপ অন্য কোন দাওয়াত।
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الدَّعْوَةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا دَعَا أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُجِبْ عُرْسًا كَانَ أَوْ نَحْوَهُ " .
Ibn ‘Umar reported the Messenger of Allah(ﷺ) as saying:
if one of you invites his brother, he should accept(the invitation), whether it is a wedding feast or something of that nature.
পরিচ্ছেদঃ ৪৫১. দাওয়াত গ্রহণ করা সম্পর্কে।
৩৬৯৭. ইবন মুসাফফা (রহঃ) ..... নাফি (রহঃ) আইয়ূব (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الدَّعْوَةِ
حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنَا الزُّبَيْدِيُّ، عَنْ نَافِعٍ، بِإِسْنَادِ أَيُّوبَ وَمَعْنَاهُ .
The tradition mentioned above has also been transmitted by Nafi’ to the same effect through the chain of narrators as mentioned in Ayyub.
পরিচ্ছেদঃ ৪৫১. দাওয়াত গ্রহণ করা সম্পর্কে।
৩৬৯৮. মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) ..... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাকে দাওয়াত দেওয়া হয়, তার তা কবুল করা উচিত। আর ইচ্ছা হলে খাদ্য গ্রহণ করবে, নয়তো খানা খাবে না। (অর্থাৎ রোযাদার বা অন্য কোন উযর থাকলে খানা খাবে না)।
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الدَّعْوَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دُعِيَ فَلْيُجِبْ فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ " .
Jabir reported the Messenger of Allah(ﷺ) as sayings:
when one of you is invited to a meal, he must accept. If he wishes he may eat, but if he wishes(to leave), he may leave.
পরিচ্ছেদঃ ৪৫১. দাওয়াত গ্রহণ করা সম্পর্কে।
৩৬৯৯. মুসাদ্দাদ (রহঃ) ...... আবদুল্লাহ ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাকে দাওয়াত দেওয়া হয়, সে যদি তা কবুল না করে, তবে সে যেন আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরমানী করলো। আর যে ব্যক্তি বিনা দাওয়াতে কোন খানা খায়, সে যেন চোর হিসাবে সেখানে প্রবেশ করে এবং লুন্ঠন করে ফিরে আসে।
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الدَّعْوَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا دُرُسْتُ بْنُ زِيَادٍ، عَنْ أَبَانَ بْنِ طَارِقٍ، عَنْ طَارِقٍ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ دُعِيَ فَلَمْ يُجِبْ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ وَمَنْ دَخَلَ عَلَى غَيْرِ دَعْوَةٍ دَخَلَ سَارِقًا وَخَرَجَ مُغِيرًا " .
Narrated Abdullah ibn Umar:
The Prophet (ﷺ) said: He who does not accept an invitation which he receives has disobeyed Allah and His Apostle, and he who enters without invitation enters as a thief and goes out as a raider.
পরিচ্ছেদঃ ৪৫১. দাওয়াত গ্রহণ করা সম্পর্কে।
৩৭০০. কা’নবী (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ঐ ওলীমার খানা খুবই নিকৃষ্ট, যেখানে আমীরদের দাওয়াত দেওয়া হয় গরীবদের পরিত্যাগ করা হয়। আর যে ব্যক্তি দাওয়াতে আসে না, সে আল্লাহ্ ও তাঁর রাসূলের নাফরমানী করে।
باب مَا جَاءَ فِي إِجَابَةِ الدَّعْوَةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يَقُولُ شَرُّ الطَّعَامِ طَعَامُ الْوَلِيمَةِ يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الْمَسَاكِينُ وَمَنْ لَمْ يَأْتِ الدَّعْوَةَ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ .
Abu Hurairah said:
The worst kind of food is that at a wedding feast to which the rich are invited and from which the poor are left out. If anyone does not attend the feast to which he was invited, he has disobeyed Allah and His Apostle (may peace upon him).
পরিচ্ছেদঃ ৪৫২. বিবাহের ওলীমা মুস্তহাব।
৩৭০১. মুসাদ্দাদ ও কুতায়বা (রহঃ) ..... ছাবিত (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আনাস ইবন মালিক (রাঃ)-এর নিকট যয়নাব বিনত জাহাশ (রাঃ)-এর বিবাহের প্রসংগ আলোচিত হয়। তিনি বলেনঃ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অন্য কোন বিবির ব্যাপারে এরূপ ওলীমা করতে দেখিনি, যেরূপ তিনি যয়নাব (রাঃ)-এর ওলীমা করেন। তিনি একটি বকরী দ্বারা ওলীমা করেন।
باب فِي اسْتِحْبَابِ الْوَلِيمَةِ عِنْدَ النِّكَاحِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، قَالَ ذُكِرَ تَزْوِيجُ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ فَقَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى أَحَدٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَيْهَا أَوْلَمَ بِشَاةٍ .
Thabit said:
The marriage of Zainab daughter of Jahsh was mentioned before Anas b. Malik. He said: I did not see that the Messenger of Allah (ﷺ) held such a wedding feast for any of his wives as he did for her. He held a wedding feast with a sheep.
পরিচ্ছেদঃ ৪৫২. বিবাহের ওলীমা মুস্তহাব।
৩৭০২. হামিদ ইবন ইয়াহ্ইয়া (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়া (রাঃ) এর ওলীমা ছাতু এবং খোরমা দ্বারা করেছিলেন।
باب فِي اسْتِحْبَابِ الْوَلِيمَةِ عِنْدَ النِّكَاحِ
حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا وَائِلُ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِهِ، بَكْرِ بْنِ وَائِلٍ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى صَفِيَّةَ بِسَوِيقٍ وَتَمْرٍ .
Narrated Anas ibn Malik:
The Prophet (ﷺ) held a wedding feast for Safiyyah with meal and dates.
পরিচ্ছেদঃ ৪৫৩. সফর হতে প্রত্যাবর্তনের সময় খাদ্য খাওয়ানো।
৩৭০৩. উছমান ইবন আবী শায়বা (রহঃ) ...... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (তবুকের যুদ্ধ হতে) মদীনায় ফিরে আসেন, তখন তিনি একটি উট বা গাভী যবাহ করেন।
باب الإِطْعَامِ عِنْدَ الْقُدُومِ مِنَ السَّفَرِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ نَحَرَ جَزُورًا أَوْ بَقَرَةً .
Narrated Jabir ibn Abdullah:
When the Prophet (ﷺ) returned to Medina, he would slaughter a camel or a cow.
পরিচ্ছেদঃ ৪৫৪. মেহমানের মেহমানদারী কত দিন এবং কিভাবে করতে হবে।
৩৭০৪. কা’নবী (রহঃ) .... আবূ শুরায়হ কা’বী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে, তার উচিত হবে একদিন এবং একরাত তার মেহমানের উত্তমরূপে সম্মান করা। আর মেহমানের হক হলো একদিন এবং এক রাত। আর মেহমানী হলো তিন দিনের জন্য, পরে তা সাদাকা হবে। আর মেহমানের জন্য উচিত নয় যে, সে মেজবান (গৃহস্বামী) কে কষ্ট দেওয়ার জন্য অধিক দিন সেখানে থাকবে।
باب مَا جَاءَ فِي الضِّيَافَةِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتُهُ يَوْمُهُ وَلَيْلَتُهُ الضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ وَمَا بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ وَلاَ يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحْرِجَهُ " .
Abu Shuraih al-Ka’bi reported the Messenger of Allah(ﷺ) as sayings:
He who believes in Allah and the Last Day should honour his guest provisions for the road are what will serve for a day and night: hospitality extends for three days; what goes after that is sadaqah(charity): and it is not allowable that a guest should stay till he makes himself an encumbrance.
পরিচ্ছেদঃ ৪৫৪. মেহমানের মেহমানদারী কত দিন এবং কিভাবে করতে হবে।
৩৭০৫. মূসা ইবন ইসমাঈল (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যিয়াফত বা মেহমানী হবে তিন দিনের জন্য এবং এর অতিরিক্ত হলে তা সাদাকা হিসাবে গণ্য হবে।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ হারিছ ইবন মিসকীনের মজলিসে, যখন আমি সেখানে উপস্থিত ছিলাম, তখন এভাবে পড়া হয় যে, আশহাব (রহঃ) ইমাম মালিক (রহঃ) থেকে এরূপ হাদীছ বর্ণনা করেন যে, মেহমানী হলো একদিন ও এক রাতের। তিনি বলেনঃ একদিন ও একরাত মেহমানের খোঁজ-খবর নেবে, তাকে তোহফা দেবে এবং তার হিফাযত করবে। আর তিন দিন পর্যন্ত মেহমানদারী করতে হবে।
باب مَا جَاءَ فِي الضِّيَافَةِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، وَمُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الضِّيَافَةُ ثَلاَثَةُ أَيَّامٍ فَمَا سِوَى ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ " . قَالَ أَبُو دَاوُدَ قُرِئَ عَلَى الْحَارِثِ بْنِ مِسْكِينٍ وَأَنَا شَاهِدٌ أَخْبَرَكُمْ أَشْهَبُ قَالَ وَسُئِلَ مَالِكٌ عَنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ " . فَقَالَ يُكْرِمُهُ وَيُتْحِفُهُ وَيَحْفَظُهُ يَوْمًا وَلَيْلَةً وَثَلاَثَةُ أَيَّامٍ ضِيَافَةٌ .
Narrated AbuHurayrah:
The Prophet (ﷺ) said: Hospitality extend for three days, and what goes beyond that is sadaqah (charity).
Abu Dawud said: Malik was asked about the saying of the Prophet: "Provisions for the road what will serve for a day a night." He said: He should honor him, present him some gift, and protect him for a day and night, and hospitality for three days.
পরিচ্ছেদঃ ৪৫৫. ওলীমা কতদিন পর্যন্ত করা মুস্তাহাব?
৩৭০৬. মুহাম্মদ ইবন মুছান্না (রহঃ) ..... বনূ ছাকীফের জনৈক কানা ব্যক্তি, যাকে তার সদাচারের জন্য মারুফ বলা হতো, যদি তার নাম যুহায়র ইবন উসমান না হয়, তবে আমি জানি না তার সঠিক নাম কি। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিবাহের প্রথম দিনে ওলীমার ব্যবস্থা করা জরুরী, দ্বিতীয় দিনে উত্তম এবং তৃতীয় দিনে করলে তা নাম প্রচার ও লোক দেখানোর জন্য করা হচ্ছে বলে বিবেচিত হবে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ الثَّقَفِيِّ، عَنْ رَجُلٍ، أَعْوَرَ مِنْ ثَقِيفٍ كَانَ يُقَالُ لَهُ مَعْرُوفًا - أَىْ يُثْنَى عَلَيْهِ خَيْرًا إِنْ لَمْ يَكُنِ اسْمُهُ زُهَيْرُ بْنُ عُثْمَانَ فَلاَ أَدْرِي مَا اسْمُهُ - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الْوَلِيمَةُ أَوَّلُ يَوْمٍ حَقٌّ وَالثَّانِي مَعْرُوفٌ وَالْيَوْمُ الثَّالِثُ سُمْعَةٌ وَرِيَاءٌ " . قَالَ قَتَادَةُ وَحَدَّثَنِي رَجُلٌ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ دُعِيَ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ وَدُعِيَ الْيَوْمَ الثَّانِي فَأَجَابَ وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَلَمْ يُجِبْ وَقَالَ أَهْلُ سُمْعَةٍ وَرِيَاءٍ .
Narrated Zubayr ibn Uthman:
The Prophet (ﷺ) said: The wedding feast on the first day is a duty, that on the second is a good practice, but that on the third day is to make men hear of it and show it to them. Qatadah said: A man told me that Sa'id ibn al-Musayyab was invited (to a wedding feast on the first day and he accepted it. He was again invited on the second day, and he accepted. When he was invited on the third day, he did not accept; he said: They are the people who make men hear of it and show it to them.
পরিচ্ছেদঃ ৪৫৫. ওলীমা কতদিন পর্যন্ত করা মুস্তাহাব?
৩৭০৭. মুসলিম ইবন ইব্রাহীম (রহঃ) ..... সা’ঈদ ইবন মুসায়্যাব (রহঃ) হতে উপরোক্ত হাদীছ সম্পর্কে এরূপ বর্ণিত আছে যে, তাকে ওলীমার প্রথম দিন ডাকা হলে তিনি যান; দ্বিতীয় দিন ডাকা হলেও যান এবং তৃতীয় দিন ডাকা হলে তিনি যান নি। তিনি আহবানকারীকে পাথর মারেন।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، بِهَذِهِ الْقِصَّةِ قَالَ فَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَلَمْ يُجِبْ وَحَصَبَ الرَّسُولَ .
Qatadah reported this story from Sa’id b. al-Musayyab. This version adds:
When he was invited on the third day, he did not accept but threw pebbles on the messenger.
পরিচ্ছেদঃ ৪৫৬. যিয়াফত সম্পর্কে আরো কিছু বক্তব্য।
৩৭০৮. মুসাদ্দাদ (রহঃ) .... আবূ কারীমা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মুসলিমের উপর এক রাতের জন্য মেহমানের হক আছে, যে ব্যক্তি তা বিনষ্ট করবে, তা তার জন্য দেনা স্বরূপ হবে। ইচ্ছা করলে তা আদায় করবে, আর ইচ্ছা না থাকলে বর্জন করবে।
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَخَلَفُ بْنُ هِشَامٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي كَرِيمَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْلَةُ الضَّيْفِ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ فَمَنْ أَصْبَحَ بِفِنَائِهِ فَهُوَ عَلَيْهِ دَيْنٌ إِنْ شَاءَ اقْتَضَى وَإِنْ شَاءَ تَرَكَ " .
Narrated AbuKarimah:
The Prophet (ﷺ) said: It is a duty of every Muslim (to provide hospitality) to a guest for a night. If anyone comes in the morning to his house, it is a debt due to him. If he wishes, he may fulfil it, and if he wishes he may leave it.
পরিচ্ছেদঃ ৪৫৬. যিয়াফত সম্পর্কে আরো কিছু বক্তব্য।
৩৭০৯. মুসাদ্দাদ (রহঃ) ...... মিকদাম আবূ কারীমা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কারো নিকট মেহমান হিসাবে যায় এবং সে সকাল পর্যন্ত মাহরুম থাকে, এমতাবস্থায় প্রত্যেক মুসলিমের উচিত তার সাহায্য করা। এমন কি সেই মেহমান, সে রাতের জন্য মেহমানীর হক সে কাওমের ফসল এবং মাল হতে নেওয়ার হকদার হয়ে যায়।
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي أَبُو الْجُودِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْمُهَاجِرِ، عَنِ الْمِقْدَامِ أَبِي كَرِيمَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّمَا رَجُلٍ أَضَافَ قَوْمًا فَأَصْبَحَ الضَّيْفُ مَحْرُومًا فَإِنَّ نَصْرَهُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ حَتَّى يَأْخُذَ بِقِرَى لَيْلَةٍ مِنْ زَرْعِهِ وَمَالِهِ " .
Narrated Al-Miqdam AbuKarimah:
The Prophet (ﷺ) said: If any Muslim is a guest of people and is given nothing, it is the duty of every Muslim to help him to the extent of taking for him from their crop and property for the entertainment of one night.
পরিচ্ছেদঃ ৪৫৬. যিয়াফত সম্পর্কে আরো কিছু বক্তব্য।
৩৭১০. কুতায়বা ইবন সা’ঈদ (রহঃ) ...... উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের কখনো কোন কাজে প্রেরণ করেন, তখন আমরা কখনো এমন কাওমের কাছে যাই যারা আমাদের মেহমানদারী করে না। এব্যাপারে আপানার অভিমত কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেনঃ যদি তোমরা কোন কাওমের কাছে যাও এবং তারা তোমাদের জন্য মেহমানদারীর উপকরণ যোগাড় করে দেয়, তবে তোমরা তা গ্রহণ করবে। আর যদি তারা তা না করে, তবে তোমরা তাদের থেকে মেহমানদারীর সে হক আদায় করে নেবে, যা তাদের পক্ষে দেওয়া সম্ভব।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، أَنَّهُ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَبْعَثُنَا فَنَنْزِلُ بِقَوْمٍ فَمَا يَقْرُونَنَا فَمَا تَرَى فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ " إِنْ نَزَلْتُمْ بِقَوْمٍ فَأَمَرُوا لَكُمْ بِمَا يَنْبَغِي لِلضَّيْفِ فَاقْبَلُوا فَإِنْ لَمْ يَفْعَلُوا فَخُذُوا مِنْهُمْ حَقَّ الضَّيْفِ الَّذِي يَنْبَغِي لَهُمْ " .
‘Uqbah b. ‘Amir said:
we said: Messenger of Allah! You send us out and we come to people who do not give hospitality, so what is your opinion? The Messenger of Allah(ﷺ) said: If you come to people who order for you what is fitting for a guest, accept it; but if they do not, take from them what is fitting for them to give to a guest.
পরিচ্ছেদঃ ৪৫৭. মেহমানের জন্য অন্যের মাল খাওয়ার হুকুম বাতিল হওয়া।
৩৭১১. আহমদ ইবন মুহাম্মদ (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন এ আয়াত নাযিল হয়ঃ (অর্থ) "তোমরা একে অন্যের মাল অবৈধভাবে খাবে না, অবশ্য ব্যবসার মধ্যে একে অন্যের সন্তুষ্টি সাপেক্ষে একজন অপর জনের মাল গ্রহণ করতে পার।" এ আয়াত নাযিল হওয়ার পর এতে অন্যের বাড়ীতে আহার করাকে গুনাহের কাজ বলে মনে করতে থাকে। পরে এ আয়াতের হুকুম সূরা নূরের এ আয়াত দ্বারা মানুসূখ বা রহিত হয়ে যায়। আয়াতটি হলোঃ (অর্থ) এতে তোমাদের কোন গুনাহ নেই যে, তোমরা খাদ্য খাবে তোমাদের ঘরে, অথবা তোমাদের মাতা-পিতার ঘরে, অথবা নিজের সন্তানের ঘরে, অথবা ভাই ও বোনের ঘরে, অথবা চাচাত ও ফুফীর ঘরে, অথবা মামা ও খালার ঘরে, অথবা ঐ ঘরে যার চাবির মালিক তুমি নিজে, অথবা কোন দোস্ত ও বন্ধুর বাড়ীতে।
এ আয়াত নাযিল হওয়ার আগে লোকদের অবস্থা এরূপ ছিল যে, যদি কোন ধনী ব্যক্তি তার কোন বন্ধু-রান্ধবকে দাওয়াত দিত, তখন সে বলতোঃ আমি তো এখাদ্য গ্রহণ করাকে গুনাহ বলে মনে করি। আর সে আরো বলতোঃ মিসকীন ব্যক্তি এখাদ্য গ্রহণে আমার চাইতে অধিক হকদার। বস্তুত এ আয়াত নাযিল হওয়ার পর এ সমস্যা দূরীভূত হয় যে, তারা একে অন্যের বাড়ীতে খাদ্য গ্রহণ করবে এ শর্তে যে, সে খাদ্যবস্তু (প্রাণী) এমন হবে, যার উপর তা (যবাহর সময়) আল্লাহ্র নাম নেওয়া হবে, আর আহলে কিতাব বা কিতাবধারীদের খাদ্য গ্রহণ করাও বৈধ সাব্যস্ত হয়।
باب نَسْخِ الضَّيْفِ يَأْكُلُ مِنْ مَالِ غَيْرِهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ النَّحْوِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ( لاَ تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ ) فَكَانَ الرَّجُلُ يُحْرَجُ أَنْ يَأْكُلَ عِنْدَ أَحَدٍ مِنَ النَّاسِ بَعْدَ مَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ فَنَسَخَ ذَلِكَ الآيَةُ الَّتِي فِي النُّورِ قَالَ ( لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ ) ( أَنْ تَأْكُلُوا مِنْ بُيُوتِكُمْ ) إِلَى قَوْلِهِ ( أَشْتَاتًا ) كَانَ الرَّجُلُ الْغَنِيُّ يَدْعُو الرَّجُلَ مِنْ أَهْلِهِ إِلَى الطَّعَامِ قَالَ إِنِّي لأَجَّنَّحُ أَنْ آكُلَ مِنْهُ . وَالتَّجَنُّحُ الْحَرَجُ وَيَقُولُ الْمِسْكِينُ أَحَقُّ بِهِ مِنِّي . فَأُحِلَّ فِي ذَلِكَ أَنْ يَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَأُحِلَّ طَعَامُ أَهْلِ الْكِتَابِ .
Narrated Abdullah Ibn Abbas:
When the verse: "O ye who believe! eat not up your property among yourselves in vanities, but let there be amongst you traffic and trade by mutual good will" was revealed, a man thought it a sin to eat in the house of another man after the revelation of this verse.
Then this (injunction) was revealed by the verse in Surat an-Nur: "No blame on you whether you eat in company or separately."
When a rich man (after revelation) invited a man from his people to eat food in his house, he would say: I consider it a sin to eat from it, and he said: a poor man is more entitled to it than I. The Arabic word tajannah means sin or fault. It was then declared lawful to eat something on which the name of Allah was mentioned, and it was made lawful to eat the flesh of an animal slaughtered by the people of the Book.
পরিচ্ছেদঃ ৪৫৮. প্রতিযোগিতা করে খাদ্য খাওয়ানো।
৩৭১২. হারুন .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা করে, গর্ব প্রকাশের জন্য, খাদ্য খাওয়াতে নিষেধ করেছেন।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ যারীর (রহঃ) থেকে অধিকাংশ বর্ণনাকারী ইবন আব্বাস (রাঃ)-কে এ বর্ণনায় উল্লেখ করেননি। তবে হারুন নাহবী (রহঃ) এ হাদীছে ইবনে আব্বাস (রাঃ)-এর উল্লেখ করেছেন। আর রাবী হাম্মাদ ইবন যায়দ (রহঃ) ও ইবন আব্বাস (রাঃ)-এর কথা উল্লেখ করেননি।
باب فِي طَعَامِ الْمُتَبَارِيَيْنِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ خِرِّيتٍ، قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ طَعَامِ الْمُتَبَارِيَيْنِ أَنْ يُؤْكَلَ . قَالَ أَبُو دَاوُدَ أَكْثَرُ مَنْ رَوَاهُ عَنْ جَرِيرٍ لاَ يَذْكُرُ فِيهِ ابْنَ عَبَّاسٍ وَهَارُونُ النَّحْوِيُّ ذَكَرَ فِيهِ ابْنَ عَبَّاسٍ أَيْضًا وَحَمَّادُ بْنُ زَيْدٍ لَمْ يَذْكُرِ ابْنَ عَبَّاسٍ .
Narrated Abdullah ibn Abbas:
The Prophet (ﷺ) forbade that the food of two people who were rivalling on another should be eaten
Abu Dawud said: Most of those who narrated it from Jarir did not mention the name of Ibn Abbas. Harun al-Nahwi mentioned Ibn 'Abbas in it, and Hammad bin Zaid did not mention Ibn 'Abbas.
পরিচ্ছেদঃ ৪৫৯. যাকে দাওয়াত করা হয়, সে যদি শরীআত বিরোধী কিছু দেখে।
৩৭১৩. মূসা ইবন ইসমা’ঈল (রহঃ) ..... আবূ আবদির রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি আলী ইবন আবী তালিব (রাঃ)-কে দাওয়াত করে তাঁর জন্য খানা তৈরী করে (তাঁর ঘরে পাঠিয়ে দেয়)। তখন ফাতিমা (রাঃ) বলেনঃ যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ডাকতাম, তবে তিনিও আমাদের সঙ্গে খানা খেতেন। তখন তাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দাওয়াত দেন। তিনি এসে দরজার চৌকাঠে হাত রেখে ঘরের কোণে একটি নকশাদার পর্দা দেখতে পান। ফলে, তিনি ফিরে যান। তখন ফাতিমা (রাঃ) আলী (রাঃ)-কে বলেনঃ দেখুন তো তিনি কেন ফিরে যাচ্ছেন। (আলী (রাঃ) বলেনঃ) তখন আমি তাঁর পশ্চাদনুসরণ করি এবং বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কেন ফিরে যাচ্ছেন? তিনি বলেনঃ আমার জন্য বা কোন নবীর জন্য এটা দুরস্ত নয় যে, তিনি এমন কোন ঘরে প্রবেশ করবেন, যেখানে কারুকার্য থাকবে।
باب الرَّجُلِ يُدْعَى فَيَرَى مَكْرُوهًا
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا حَمَّادٌ، عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ، عَنْ سَفِينَةَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ رَجُلاً، أَضَافَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَصَنَعَ لَهُ طَعَامًا فَقَالَتْ فَاطِمَةُ لَوْ دَعَوْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَكَلَ مَعَنَا . فَدَعَوْهُ فَجَاءَ فَوَضَعَ يَدَهُ عَلَى عِضَادَتَىِ الْبَابِ فَرَأَى الْقِرَامَ قَدْ ضُرِبَ بِهِ فِي نَاحِيَةِ الْبَيْتِ فَرَجَعَ فَقَالَتْ فَاطِمَةُ لِعَلِيٍّ الْحَقْهُ فَانْظُرْ مَا رَجَعَهُ . فَتَبِعْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا رَدَّكَ فَقَالَ " إِنَّهُ لَيْسَ لِي أَوْ لِنَبِيٍّ أَنْ يَدْخُلَ بَيْتًا مُزَوَّقًا " .
Narrated Ali ibn AbuTalib:
Safinah AbuAbdurRahman said that a man prepared food for Ali ibn AbuTalib who was his guest, and Fatimah said: I wish we had invited the Messenger of Allah (ﷺ) and he had eaten with us. They invited him, and when he came he put his hands on the side-ports of the door, but when he saw the figured curtain which had been put at the end of the house, he went away. So Fatimah said to Ali: Follow him and see what turned him back. I (Ali) followed him and asked: What turned you back, Messenger of Allah? He replied: It is not fitting for me or for any Prophet to enter a house which is decorated.
পরিচ্ছেদঃ ৪৬০. যদি দু'ব্যক্তি এক সাথে দাওয়াত করে, তবে এদের মধ্যে অধিক হকদার কে?
৩৭১৪. হান্নাদ ইবন সারী (রহঃ) ..... হুমায়দ ইবন আবদির রহমান হিময়ারী (রহঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈক সাহাবী থেকে বর্ণনা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন দু’ব্যক্তি একই সাথে দাওয়াত করবে, তখন যার ঘর নিকটে, তার দাওয়াত গ্রহণ করবে। কেননা এদের মালের নিকট প্রতিবেশীর হক অধিক। আর দু’জন দাওয়াতকারীর মধ্যে যে আগে দাওয়াত দেবে, তার দাওয়াত কবূল করবে।
باب إِذَا اجْتَمَعَ دَاعِيَانِ أَيُّهُمَا أَحَقُّ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدِ السَّلاَمِ بْنِ حَرْبٍ، عَنْ أَبِي خَالِدٍ الدَّالاَنِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ الأَوْدِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اجْتَمَعَ الدَّاعِيَانِ فَأَجِبْ أَقْرَبَهُمَا بَابًا فَإِنَّ أَقْرَبَهُمَا بَابًا أَقْرَبُهُمَا جِوَارًا وَإِنْ سَبَقَ أَحَدُهُمَا فَأَجِبِ الَّذِي سَبَقَ " .
Narrated AbdurRahman al-Himyari:
A companion of the Prophet (ﷺ) reported him as saying: When two people come together to issue an invitation, accept that of the one whose door is nearer in neighbourhood, but if one of them comes before the other accept the invitation of the one who comes first.
পরিচ্ছেদঃ ৪৬১. ঈশার সালাত এবং রাতের খাবার একত্রিত হলে।
৩৭১৫. আহমদ ইবন হাম্বল (রহঃ) ..... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কারো রাতের খাবার তৈরী থাকে এবং ইশার সালাতের তাকবীরও হতে থাকে, তখন তোমরা খানা না খেয়ে উঠবে না।
রাবী মুসাদ্দাদ (রহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ ইবন উমার (রাঃ)-এর নিয়ম এই ছিল যে, যখন খাবার সামনে আসতো, তখন তিনি খানা শেষ করার আগে উঠতেন না, যদিও তিনি ইকামত ও ইমামের কিরাআত শুনতেন।
باب إِذَا حَضَرَتِ الصَّلاَةُ وَالْعَشَاءُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالَ أَحْمَدُ حَدَّثَنِي يَحْيَى الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ يَقُومُ حَتَّى يَفْرُغَ " . زَادَ مُسَدَّدٌ وَكَانَ عَبْدُ اللَّهِ إِذَا وُضِعَ عَشَاؤُهُ أَوْ حَضَرَ عَشَاؤُهُ لَمْ يَقُمْ حَتَّى يَفْرُغَ وَإِنْ سَمِعَ الإِقَامَةَ وَإِنْ سَمِعَ قِرَاءَةَ الإِمَامِ .
Ibn ‘Umar reported the Prophet(ﷺ) as sayings:
When the evening meal is brought before one of you and the congregational prayer is also ready, he should not get up until he finishes(eating). Musaddad’s version adds: When the evening meal was put before ‘Abd Allah b. ‘Umar, or it was brought to him, he did not get up until he finished it, even if he heard call to prayer(just before it), and even if he heard the recitation of the Qur’an by the leader-in-prayer.
পরিচ্ছেদঃ ৪৬১. ঈশার সালাত এবং রাতের খাবার একত্রিত হলে।
৩৭১৬. মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ খানা বা অন্য কোন কাজের জন্য সালাত বিলম্বিত করা উচিত নয়।
باب إِذَا حَضَرَتِ الصَّلاَةُ وَالْعَشَاءُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا مُعَلَّى، - يَعْنِي ابْنَ مَنْصُورٍ - عَنْ مُحَمَّدِ بْنِ مَيْمُونٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تُؤَخِّرِ الصَّلاَةَ لِطَعَامٍ وَلاَ لِغَيْرِهِ " .
Narrated Jabir ibn Abdullah:
The Prophet (ﷺ) said: Prayer should not be postponed for taking meals nor for any other thing.
পরিচ্ছেদঃ ৪৬১. ঈশার সালাত এবং রাতের খাবার একত্রিত হলে।
৩৭১৭. আলী ইবন মুসলিম (রহঃ) .... উবাইদ ইবন উমাইর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ)-এর সময় আমার পিতার সাথে আবদুল্লাহ ইবন উমার (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় আব্বাদ ইবন আবদুল্লাহ্ ইবন যুবাইর (রাঃ) বলেনঃ আমরা শুনেছি যে, রাতের খাবার ইশার সালাতের আগেই আদায় করা হতো। তখন আব্দুল্লাহ ইবন উমার (রাঃ) বলেনঃ তোমার জন্য আক্ষেপ! তাঁদের খাবার গ্রহণ করাকে তুমি কি তোমার পিতার খাবার গ্রহণের ন্যায় মনে কর? (অর্থাৎ তাঁদের খাদ্য সেরূপ ছিল না।)
باب إِذَا حَضَرَتِ الصَّلاَةُ وَالْعَشَاءُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ الطُّوسِيُّ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ كُنْتُ مَعَ أَبِي فِي زَمَانِ ابْنِ الزُّبَيْرِ إِلَى جَنْبِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَ عَبَّادُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ إِنَّا سَمِعْنَا أَنَّهُ، يُبْدَأُ بِالْعَشَاءِ قَبْلَ الصَّلاَةِ . فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَيْحَكَ مَا كَانَ عَشَاؤُهُمْ أَتُرَاهُ كَانَ مِثْلَ عَشَاءِ أَبِيكَ .
Narrated Abdullah ibn Umar:
Abdullah ibn Ubaydullah ibn Umayr said: I was with my father in the time of Ibn az-Zubayr sitting beside Abdullah ibn Umar. Then Abbad ibn Abdullah ibn az-Zubayr said: We have heard that the evening meal is taken just before the night prayer. Thereupon Abdullah ibn Umar said: Woe to you! what was their evening meal? Do you think it was like the meal of your father?
পরিচ্ছেদঃ ৪৬২. খাওয়ার সময় দু'হাত ধোয়া সস্পর্কে।
৩৭১৮. মুসাদ্দাদ (রহঃ) .... আবদুল্লাহ্ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা থেকে ফিরে আসার পর তাঁর সামনে খাবার পেশ করা হয়। তাঁরা (সাহাবীরা) জিজ্ঞাসা করেনঃ আমরা কি আপনার জন্য উযূর পানি আনব না? তখন তিনি বলেনঃ আমাকে তো সালাত আদায়ের সময় উযূ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
باب فِي غَسْلِ الْيَدَيْنِ عِنْدَ الطَّعَامِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مِنَ الْخَلاَءِ فَقُدِّمَ إِلَيْهِ طَعَامٌ فَقَالُوا أَلاَ نَأْتِيكَ بِوَضُوءٍ فَقَالَ " إِنَّمَا أُمِرْتُ بِالْوُضُوءِ إِذَا قُمْتُ إِلَى الصَّلاَةِ " .
Narrated Abdullah ibn Abbas:
The Messenger of Allah (ﷺ) came out from the privy and was presented to him. They (the people) asked: Should we bring you water for ablution? He replied: I have been commanded to perform ablution when I get up for prayer.
পরিচ্ছেদঃ ৪৬৩. খাওয়ার আগে দুম্বহাত ধোওয়া সম্পর্কে।
৩৭১৯. মূসা ইবন ইসমা’ঈল (রহঃ) ......... সালমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি তাওরাতে পড়েছি যে, ’’খাওয়ার আগে উযূ করলে খাদ্যের মধ্যে বরকত হয়। ’’আমি একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললে, তিনি বলেনঃ খাওয়ার মধ্যে বরকত হলো খাদ্য গ্রহণের আগে এবং খাওয়ার শেষে উযূ করাতে।
সুফয়ান ছাওরী (রহঃ) খাওয়ার আগে সালাতের উযূর ন্যায় উযূ করাকে খারাপ মনে করতেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ হাদীছটি দুর্বল।
باب فِي غَسْلِ الْيَدِ قَبْلَ الطَّعَامِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ زَاذَانَ، عَنْ سَلْمَانَ، قَالَ قَرَأْتُ فِي التَّوْرَاةِ أَنَّ بَرَكَةَ الطَّعَامِ الْوُضُوءُ قَبْلَهُ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " بَرَكَةُ الطَّعَامِ الْوُضُوءُ قَبْلَهُ وَالْوُضُوءُ بَعْدَهُ " . وَكَانَ سُفْيَانُ يَكْرَهُ الْوُضُوءَ قَبْلَ الطَّعَامِ . قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ ضَعِيفٌ .
Narrated Salman al-Farsi:
I read in the Torah that the blessing of food consists in ablution before it. So I mentioned it to the Prophet (ﷺ). He said: The blessing of food consists in ablution before it and ablution after it.
Sufyan disapproved of performing ablution before taking food.
Abu Dawud said: It is weak.
পরিচ্ছেদঃ ৪৬৪. জলদী খানা খাওয়া সম্পর্কে।
৩৭২০. আহমদ ইবন আবূ মারয়াম (রহঃ) ...... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ঘাটি হতে পেশাব-পায়খানা সেরে ফিরে আসেন। এ সময় আমাদের সামনে ঢালের উপর কিছু খেজুর সংরক্ষিত ছিল। আমরা তাঁকে আহবান করলে তিনি আমাদের সঙ্গে তা আহার করেন। আর এসময় তিনি পানি স্পর্শ করেননি।
باب فِي طَعَامِ الْفُجَاءَةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا عَمِّي، - يَعْنِي سَعِيدَ بْنَ الْحَكَمِ - حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنِي خَالِدُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ قَالَ أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ شِعْبٍ مِنَ الْجَبَلِ وَقَدْ قَضَى حَاجَتَهُ وَبَيْنَ أَيْدِينَا تَمْرٌ عَلَى تُرْسٍ أَوْ حَجَفَةٍ فَدَعَوْنَاهُ فَأَكَلَ مَعَنَا وَمَا مَسَّ مَاءً .
Narrated Jabir ibn Abdullah:
The Messenger of Allah (ﷺ) came out from the valley of a mountain where he had eased himself. There were some dried dates on a shield before us. We called him and he ate with us. He did not touch water.
পরিচ্ছেদঃ ৪৬৫. খাদ্যের দুর্নাম না করা সম্পর্কে।
৩৭২১. মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় খাদ্যের কোনরূপ দুর্নাম করতেন না। যদি কোন কিছু তাঁর খাওয়ার ইচ্ছা হতো, তিনি তা খেতেন এবং খাওয়ার রুচি না হলে খেতেন না।
باب فِي كَرَاهِيَةِ ذَمِّ الطَّعَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا عَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ .
Abu Hurairah said:
The Messenger of Allah (ﷺ) never expressed disapproval of food; if he desired it, he ate it, and if he disliked it, he left it alone.
পরিচ্ছেদঃ ৪৬৬. একত্রিত হয়ে খানা খাওয়া।
৩৭২২. ইব্রাহীম ইবন মূসা (রহঃ) ..... ওয়াহশী ইবন হারব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা খানা খাই, কিন্তু পরিতৃপ্ত হই না। তিনি বলেনঃ হয়তো তোমরা আলাদা আলাদা ভাবে খানা খাও। তাঁরা বলেনঃ হ্যাঁ। তিনি বলেনঃ তোমরা একত্রিত হয়ে খানা খাবে এবং বিস্মিল্লাহ বলবে, এতে তোমাদের খাবারে বরকত হবে। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ কোন দাওয়াতে তোমাদের সামনে যখন খানা রাখা হবে, তখন মেজবানের অনুমতি ব্যতীত তা খাবে না।
باب فِي الاِجْتِمَاعِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنِي وَحْشِيُّ بْنُ حَرْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ أَصْحَابَ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَأْكُلُ وَلاَ نَشْبَعُ . قَالَ " فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ " . قَالُوا نَعَمْ . قَالَ " فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ " . قَالَ أَبُو دَاوُدَ إِذَا كُنْتَ فِي وَلِيمَةٍ فَوُضِعَ الْعَشَاءُ فَلاَ تَأْكُلْ حَتَّى يَأْذَنَ لَكَ صَاحِبُ الدَّارِ .
Narrated Wahshi ibn Harb:
The Companions of the Prophet (ﷺ) said: Messenger of Allah (ﷺ) we eat but we are not satisfied. He said: Perhaps you eat separately. They replied: Yes. He said: If you gather together at your food and mention Allah's name, you will be blessed in it.
Abu Dawud said: If you are invited to a wedding feast before you, do not take it until the owner of the house (i.e. the host) allows you (to eat).
পরিচ্ছেদঃ ৪৬৭. খাওয়ার সময় বিসমিল্লাহ বলা
৩৭২৩. ইয়াহইয়া ইবন খালাফ (রহঃ) .... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শোনেন যে, যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশের সময় ও খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলেঃ এখানে তোমাদের জন্য রাতে থাকার কোন স্থান নেই, আর খানাও নেই।
পক্ষান্তরে যে ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় বিসমি্ললাহ বলে না, তখন শয়তান বলেঃ তোমরা রাতে থাকার স্থান পেয়েছ। এরপর সে ব্যক্তি খাবার সময় যখন বিস্মিল্লাহ বলে না, তখন শয়তান (তার সাথীদের) বলেঃ তোমরা রাতে থাকার স্থান এবং খাবার পেয়ে গেছ।
باب التَّسْمِيَةِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ فَذَكَرَ اللَّهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ قَالَ الشَّيْطَانُ لاَ مَبِيتَ لَكُمْ وَلاَ عَشَاءَ وَإِذَا دَخَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ دُخُولِهِ قَالَ الشَّيْطَانُ أَدْرَكْتُمُ الْمَبِيتَ فَإِذَا لَمْ يَذْكُرِ اللَّهَ عِنْدَ طَعَامِهِ قَالَ أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ " .
Jabir bin ‘Abd Allah said that he heard the Prophet(ﷺ) say:
When a man enters his house and mention Allah’s name on entering and on his food, the devil says: You have no place to spend the night and no evening meal; but when he enters without mentioning Allah’s name on entering, the devil says: You have found a place to spend the night, and when he does not mention Allah’s name at his food, he says: You have found a place to spend the night and an evening meal.
পরিচ্ছেদঃ ৪৬৭. খাওয়ার সময় বিসমিল্লাহ বলা
৩৭২৪. উছমান ইবন আবী শায়বা (রহঃ) .... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে খানা খেতাম, তখন যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শুরু করতেন, ততক্ষণ আমাদের কেউ-ই খাদ্য স্পর্শ করতো না। একদা আমরা তাঁর সঙ্গে খানা খেতে বসি, তখন সেখানে দৌড়ে একজন বেদুইন লোক আসে। মনে হচ্ছিল, কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। সে এসেই খাবারে হাত দেওয়ার ইচ্ছা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেলেন। এরপর একটি মেয়ে দৌড়ে আসে। মনে হচ্ছিল কেউ যেন তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছে এবং সে এসেই খাবারে হাত দেওয়ার ইচ্ছা করে।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতও ধরে ফেলেন এবং বলেনঃ যে খাবারের উপর বিসমিল্লাহ বলা হয় না, তার উপর শয়তানের আধিপত্য হয়ে যায়। আর শয়তান এ বেদুঈন লোকটির উপর ভর করে এসেছিল, যাতে সে এ খাবারের উপর আধিপত্য পায়। আমি যখন তার হাত ধরে ফেলি, তখন সে এ মেয়েটির উপর ভর করে আসে; যাতে শয়তান তার মাধ্যমে এ খানায় আধিপত্য পায়। কিন্তু আমি তার হাতও ধরে ফেলি। ঐ আল্লাহ্র শপথ! যার হাতে আমার জীবন, শয়তানের হাত এ দু’জনের হাতের সাথে এখনও আমার হাতের মধ্যে আছে।
باب التَّسْمِيَةِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ أَبِي حُذَيْفَةَ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كُنَّا إِذَا حَضَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامًا لَمْ يَضَعْ أَحَدُنَا يَدَهُ حَتَّى يَبْدَأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنَّا حَضَرْنَا مَعَهُ طَعَامًا فَجَاءَ أَعْرَابِيٌّ كَأَنَّمَا يُدْفَعُ فَذَهَبَ لِيَضَعَ يَدَهُ فِي الطَّعَامِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ ثُمَّ جَاءَتْ جَارِيَةٌ كَأَنَّمَا تُدْفَعُ فَذَهَبَتْ لِتَضَعَ يَدَهَا فِي الطَّعَامِ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهَا وَقَالَ " إِنَّ الشَّيْطَانَ لَيَسْتَحِلُّ الطَّعَامَ الَّذِي لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ جَاءَ بِهَذَا الأَعْرَابِيِّ يَسْتَحِلُّ بِهِ فَأَخَذْتُ بِيَدِهِ وَجَاءَ بِهَذِهِ الْجَارِيَةِ يَسْتَحِلُّ بِهَا فَأَخَذْتُ بِيَدِهَا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ يَدَهُ لَفِي يَدِي مَعَ أَيْدِيهِمَا " .
When we were at food with the Messenger of Allah(ﷺ) none of us put in his hand till the Messenger of Allah(ﷺ)put his hand first. Once we were at food with him. A nomad Arab came in as though he were being pushed, and he was about to put his hand in food when the Messenger of Allah (ﷺ) seized him by the hand. Then a girl came in as though she were being pushed, and she was about to put her hand in the food when the Messenger of Allah (ﷺ) seized her by the hand, and he said:
The devil considers the food when Allah’s name is not mentioned over it, and he brought his nomad Arab that it might be lawful by means of him, so I seized his hand: then he brought this girl that it might be lawful by means of her, so I seized her hand. By Him in Whose hand my soul is, His hand is in my hand along with their hands.
পরিচ্ছেদঃ ৪৬৭. খাওয়ার সময় বিসমিল্লাহ বলা
৩৭২৫. মুআম্মাল (রহঃ) ..... আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ খাবার খায়, তখন সে যেন বিসমিল্লাহ বলে। যদি সে খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তবে সে যেন পরে বলেঃ (অর্থ) আমি আল্লাহ্র নামে খাওয়া শুরু করছি- প্রথমে এবং শেষে।
باب التَّسْمِيَةِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ هِشَامٍ، - يَعْنِي ابْنَ أَبِي عَبْدِ اللَّهِ الدَّسْتَوَائِيَّ - عَنْ بُدَيْلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدٍ، عَنِ امْرَأَةٍ، مِنْهُمْ يُقَالُ لَهَا أُمُّ كُلْثُومٍ عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى فَإِنْ نَسِيَ أَنْ يَذْكُرَ اسْمَ اللَّهِ تَعَالَى فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ " .
Narrated Aisha, Ummul Mu'minin:
The Messenger of Allah (ﷺ) said: When one of you eats, he should mention Allah's name; if he forgets to mention Allah's name at the beginning, he should say: "In the name of Allah at the beginning and at the end of it."
পরিচ্ছেদঃ ৪৬৭. খাওয়ার সময় বিসমিল্লাহ বলা
৩৭২৬. মুআম্মাল ইবন ফযল (রহঃ) ..... মুছান্না ইবন আবদির রহমান খুযায়ী (রহঃ) তাঁর চাচা উমাইয়্যা ইবন মাখশী (রাঃ) থেকে বর্ণনা করেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী ছিলেন। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন এবং এক ব্যক্তি খানা খাচ্ছিল, কিন্তু সে বিসমিল্লাহ বলেনি। অবশেষে খাবারের এক লোকমা যখন অবশিষ্ট ছিল, তখন তা খাবার সময় সে বলেঃ (অর্থ) আমি আল্লাহ্র নামে খাচ্চি শুরু থেকে শেষ পর্যন্ত। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠে বলেনঃ শয়তান তার সাথে খাবার খাচ্ছিল; কিন্তু সে যখন আল্লাহ্র নাম নিল, তখন শয়তানের পেটে যে খাবার গিয়েছিল, তা সে বমি করে ফেলে দিল।
باب التَّسْمِيَةِ عَلَى الطَّعَامِ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا عِيسَى، - يَعْنِي ابْنَ يُونُسَ - حَدَّثَنَا جَابِرُ بْنُ صُبْحٍ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْخُزَاعِيُّ، عَنْ عَمِّهِ، أُمَيَّةَ بْنِ مَخْشِيٍّ - وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسًا وَرَجُلٌ يَأْكُلُ فَلَمْ يُسَمِّ حَتَّى لَمْ يَبْقَ مِنْ طَعَامِهِ إِلاَّ لُقْمَةٌ فَلَمَّا رَفَعَهَا إِلَى فِيهِ قَالَ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ " مَا زَالَ الشَّيْطَانُ يَأْكُلُ مَعَهُ فَلَمَّا ذَكَرَ اسْمَ اللَّهِ عَزَّ وَجَلَّ اسْتَقَاءَ مَا فِي بَطْنِهِ " .
Narrated Umayyah ibn Makhshi:
Umayyah was sitting and a man was eating. He did not mention Allah's name until there remained the last morsel. When he raised it to his mouth, he said: In the name of Allah at the beginning and at the end of it. The Prophet (ﷺ) laughed and said: The devil kept eating along with him, but when he mentioned Allah's name, he vomited what was in his belly.
পরিচ্ছেদঃ ৪৬৮. হেলান দিয়ে খাওয়া।
৩৭২৭. মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) .... আবূ জুহায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি হেলান দিয়ে খানা খাই না।
باب مَا جَاءَ فِي الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، قَالَ سَمِعْتُ أَبَا جُحَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ آكُلُ مُتَّكِئًا " .
Abu Juhaifah reported the Prophet (ﷺ) as sayings:
I do not eat while reclining.
পরিচ্ছেদঃ ৪৬৮. হেলান দিয়ে খাওয়া।
৩৭২৮. ইব্রাহীম ইবন মূসা (রহঃ) ..... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন কাজে প্রেরণ করেন। যখন আমি তাঁর কাছে ফিরে আসি, তখন আমি তাঁকে কাত হয়ে বসে খেজুর খেতে দেখি।
باب مَا جَاءَ فِي الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ مُصْعَبِ بْنِ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ بَعَثَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَرَجَعْتُ إِلَيْهِ فَوَجَدْتُهُ يَأْكُلُ تَمْرًا وَهُوَ مُقْعٍ .
Anas said:
The Prophet(ﷺ) sent me(for some work), and when I returned to him found him eating dates and squatting.
পরিচ্ছেদঃ ৪৬৮. হেলান দিয়ে খাওয়া।
৩৭২৯. মূসা ইবন ইসমা’ঈল (রহঃ) ..... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় হেলান দিয়ে খানা খেতে দেখা যায়নি এবং কখনও দু’ব্যক্তিকে তাঁর পেছনে চলতে দেখা যায়নি।
باب مَا جَاءَ فِي الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ شُعَيْبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِيهِ، قَالَ مَا رُئِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ وَلاَ يَطَأُ عَقِبَهُ رَجُلاَنِ .
Narrated Abdullah ibn Amr ibn al-'As:
The Messenger of Allah (ﷺ) was never seen reclining while eating, nor walking with two men at his heels.
পরিচ্ছেদঃ ৪৬৯. পাত্রের মাঝখান থেকে খাদ্য খাওয়া।
৩৭৩০. মুসলিম ইবন ইব্রাহীম (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কোন ব্যক্তি খানা খায়, তখন সে যেন পাত্রের মাঝখান থেকে খানা না নেয়; বরং সে যেন পাত্রের এক পাশ হতে (যা তার দিকে থাকে) নিয়ে খায়। কেননা, খাদ্যের বরকত উপর থেকে নীচের দিকে এসে থাকে।
باب مَا جَاءَ فِي الأَكْلِ مِنْ أَعْلَى الصَّحْفَةِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلاَ يَأْكُلْ مِنْ أَعْلَى الصَّحْفَةِ وَلَكِنْ لِيَأْكُلْ مِنْ أَسْفَلِهَا فَإِنَّ الْبَرَكَةَ تَنْزِلُ مِنْ أَعْلاَهَا " .
Narrated Abdullah ibn Abbas:
The Prophet (ﷺ) said: When one of you eats, he must not eat from the top of the dish, but should eat from the bottom; for the blessing descends from the top of it.
পরিচ্ছেদঃ ৪৬৯. পাত্রের মাঝখান থেকে খাদ্য খাওয়া।
৩৭৩১. আমর ইবন উছমান (রহঃ) ..... আবদুল্লাহ ইবন বুসর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি কড়াই ছিল, যা চার ব্যক্তি ধরে উঠাত এবং এর নাম ছিল ’গাররা’। একদা সাহাবীগণ যখন ইশরাকের সালাত আদায় শেষ করেন, তখন ঐ কড়াই আনা হয়, যাতে ছারীদ ছিল। সাহাবীগণ উক্ত পাত্রের নিকট জমায়েত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দুই হাঁটুর উপরে বসেন। তখন জনৈক বেদুইন প্রশ্ন করেঃ এ কোন ধরনের বসা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মহান আল্লাহ্ আমাকে অনুগ্রহশীল বান্দা হিসাবে সৃষ্টি করেছেন, আর তিনি আমাকে দর্পী-অহংকারী বানান নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা এর পাশ থেকে খাও এবং এর মাঝখান ছেড়ে রাখ, তাহলে এতে বরকত হবে।
باب مَا جَاءَ فِي الأَكْلِ مِنْ أَعْلَى الصَّحْفَةِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِرْقٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ، قَالَ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَصْعَةٌ يُقَالُ لَهَا الْغَرَّاءُ يَحْمِلُهَا أَرْبَعَةُ رِجَالٍ فَلَمَّا أَضْحَوْا وَسَجَدُوا الضُّحَى أُتِيَ بِتِلْكَ الْقَصْعَةِ - يَعْنِي وَقَدْ ثُرِدَ فِيهَا - فَالْتَفُّوا عَلَيْهَا فَلَمَّا كَثُرُوا جَثَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَعْرَابِيٌّ مَا هَذِهِ الْجِلْسَةُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ جَعَلَنِي عَبْدًا كَرِيمًا وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا عَنِيدًا " . ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُلُوا مِنْ حَوَالَيْهَا وَدَعُوا ذِرْوَتَهَا يُبَارَكْ فِيهَا " .
Narrated Abdullah ibn Busr:
The Prophet (ﷺ) had a bowl called gharra'. It was carried by four persons. When the sun rose high, and they performed the forenoon prayer, the bowl in which tharid was prepared was brought, and the people gathered round it. When they were numerous, the Messenger of Allah (ﷺ) said: Allah has made me a respectable servant, and He did not make me an obstinate tyrant. The Messenger of Allah (ﷺ) said: Eat from it sides and leave its top, the blessing will be conferred on it
পরিচ্ছেদঃ ৪৭০. ঐ দস্তরখানে বসা, যাতে কোন নিষিদ্ধ বস্তু থাকে।
৩৭৩২. উসমান ইবন আবী শায়বা (রহঃ) ..... সালিম (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দস্তরখানের উপর খাদ্য গ্রহণকারীদের সাথে খেতে নিষেধ করেছেন, যার উপর শরাব পান করা হয়ে থাকে। আর তিনি উপুড় হয়ে শুয়ে খানা খেতে নিষেধ করেছেন।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ হাদীছটি মুনকার, এটি জাফর (রহঃ) যুহরী (রহঃ) হতে শোনেন নি।
باب مَا جَاءَ فِي الْجُلُوسِ عَلَى مَائِدَةٍ عَلَيْهَا بَعْضُ مَا يُكْرَهُ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ مَطْعَمَيْنِ عَنِ الْجُلُوسِ عَلَى مَائِدَةٍ يُشْرَبُ عَلَيْهَا الْخَمْرُ وَأَنْ يَأْكُلَ الرَّجُلُ وَهُوَ مُنْبَطِحٌ عَلَى بَطْنِهِ . قَالَ أَبُو دَاوُدَ هَذَا الْحَدِيثُ لَمْ يَسْمَعْهُ جَعْفَرٌ مِنَ الزُّهْرِيِّ وَهُوَ مُنْكَرٌ .
Narrated Abdullah ibn Umar:
The Messenger of Allah (ﷺ) forbade two kinds of food: to sit at cloth on which wine is drunk, and to eat by a man while lying on his stomach.
Abu Dawud said : Ja'far did not hear this tradition from al-Zuhri. His tradition is rejected.
পরিচ্ছেদঃ ৪৭০. ঐ দস্তরখানে বসা, যাতে কোন নিষিদ্ধ বস্তু থাকে।
৩৭৩৩. হারুন ইবন যায়দ (রহঃ) ..... জা’ফর (রহঃ) থেকে বর্ণিত। তিনি ইমাম যুহরী (রহঃ) হতে উপরোক্ত হাদীছ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي الْجُلُوسِ عَلَى مَائِدَةٍ عَلَيْهَا بَعْضُ مَا يُكْرَهُ
حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا جَعْفَرٌ، أَنَّهُ بَلَغَهُ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْحَدِيثِ .
The tradition mentioned above has been transmitted by al-Zuhri from a different chain of narrators.
পরিচ্ছেদঃ ৪৭১. ডান হাতে খাওয়া সম্পর্কে।
৩৭৩৪. আহমদ ইবন হাম্বল (রহঃ) .... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ খাবার খায়, তখন সে যেন তার ডান হাত দিয়ে খায় এবং যখন পানি পান করে, তখন যেন ডান হাতে পান করে। কেননা, শয়তান বাম হাতে খায় এবং পানি পান করে।
باب الأَكْلِ بِالْيَمِينِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ " .
Ibn ‘Umar reported the Prophet(ﷺ) as sayings:
When any of you eats, he should eat with his right hand, and when he drinks, he should drink with his right hand, for the devil eats with his left hand and drinks with his left hand.
পরিচ্ছেদঃ ৪৭১. ডান হাতে খাওয়া সম্পর্কে।
৩৭৩৫. মুহাম্মদ ইবন সুলায়মান (রহঃ) .... উমার ইবন আবী সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি আমার নিকটবর্তী হও, বিস্মিল্লাহ বল, ডান হাতে খাও এবং নিজের কাছের খাদ্য গ্রহণ কর।
باب الأَكْلِ بِالْيَمِينِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ، لُوَيْنٌ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، عَنْ أَبِي وَجْزَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ادْنُ بُنَىَّ فَسَمِّ اللَّهَ وَكُلْ بِيَمِينِكَ وَكُلْ مِمَّا يَلِيكَ " .
Narrated Umar ibn AbuSalamah:
The Prophet (ﷺ) said: Come near, my son, mention Allah's name, eat with your right hand and eat from what is next to you.
পরিচ্ছেদঃ ৪৭২. গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৩৬. সা’ঈদ ইবন মানসূর (রহঃ) ..... আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ছুরি দিয়ে গোশত কেটে খাবে না, কেননা, এটি অনারবদের রীতি, বরং তোমরা দাঁত দিয়ে মাংস কেটে খাবে, কেননা, এতে অধিক স্বাদ পাওয়া যায় এবং খাবার সহজে হযম হয়ে থাকে।
باب فِي أَكْلِ اللَّحْمِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقْطَعُوا اللَّحْمَ بِالسِّكِّينِ فَإِنَّهُ مِنْ صَنِيعِ الأَعَاجِمِ وَانْهَسُوهُ فَإِنَّهُ أَهْنَأُ وَأَمْرَأُ " .
Narrated Aisha, Ummul Mu'minin:
The Messenger of Allah (ﷺ) said: Do not eat meat with a knife, for it is a foreign practice, but bite it, for it is more beneficial and wholesome.
পরিচ্ছেদঃ ৪৭২. গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৩৭. মুহাম্মদ ইবন ঈসা (রহঃ) .... সাফওয়ান ইবন উমায়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে খাওয়ার সময় আমার হাত দিয়ে হাড় থেকে গোশত ছাড়াচ্ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হাড়খানা তোমার মুখে দাও। কেননা, দাত দিয়ে গোশত কেটে খাওয়াতে স্বাদ অধিক পাওয়া যায় এবং তা সহজে হযম হয়।
باب فِي أَكْلِ اللَّحْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُعَاوِيَةَ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ صَفْوَانَ بْنِ أُمَيَّةَ، قَالَ كُنْتُ آكُلُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَآخُذُ اللَّحْمَ بِيَدِي مِنَ الْعَظْمِ فَقَالَ " أَدْنِ الْعَظْمَ مِنْ فِيكَ فَإِنَّهُ أَهْنَأُ وَأَمْرَأُ " .
Narrated Safwan ibn Umayyah:
I was eating with the Prophet (ﷺ) and snatching the meat from the bone with my hand. He said: bring the bone near your mouth, for it is more beneficial and wholesome.
পরিচ্ছেদঃ ৪৭২. গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৩৮. হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ..... আবদিল্লাহ ইবন মাস’ঊদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সবচাইতে প্রিয় ছিল বকরীর হাড় (হাড়ের মাংস)।
باب فِي أَكْلِ اللَّحْمِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ زُهَيْرٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعْدِ بْنِ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ كَانَ أَحَبَّ الْعُرَاقِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عُرَاقُ الشَّاةِ .
Narrated Abdullah ibn Mas'ud:
The bone dearer to the Messenger of Allah (ﷺ) was the bone of sheep.
পরিচ্ছেদঃ ৪৭২. গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৩৯. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) থেকে বর্ণিত। ইমাম আবূ দাঊদ (রাঃ) উপরিউক্ত সনদে আবদুল্লাহ ইবন মাস’ঊদ (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানের গোশত অধিক পসন্দ করতেন।
রাবী বলেনঃ একবার রানের মাংস বিষ মিশিয়ে দেওয়া হয়। তাঁর ধারণা, ইয়াহূদীরা তাতে বিষ মিশিয়েছিল।
باب فِي أَكْلِ اللَّحْمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، بِهَذَا الإِسْنَادِ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ الذِّرَاعُ . قَالَ وَسُمَّ فِي الذِّرَاعِ وَكَانَ يَرَى أَنَّ الْيَهُودَ هُمْ سَمُّوهُ .
Narrated Abdullah ibn Mas'ud:
The tradition mentioned above has also been narrated by Ibn Mas'ud with a different chain of narrators.
This version has: The Prophet (ﷺ) liked the foreleg (of a sheep). Once the foreleg was poisoned, and he thought that the Jews had poisoned it.
পরিচ্ছেদঃ ৪৭৩. লাউ খাওয়া সম্পর্কে।
৩৭৪০. কা’নবী (রহঃ) .... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার জনৈক দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন খাবার খাওয়ার জন্য দাওয়াত দেন, যা তিনি তাঁর জন্য তৈরী করেন। আনাস (রাঃ) বলেনঃ আমিও সে দাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে যাই। এরপর খাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে যবের রুটি, লাউয়ের সুরুয়া এবং ভুনা মাংস আনা হয়। তখন আমি দেখতে পাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের পাশে লাউয়ের টুকরা তালাশ করেছেন। এরপর থেকে আমি আজ পর্যন্ত লাউকে অধিক পসন্দ করি।
باب فِي أَكْلِ الدُّبَّاءِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ إِنَّ خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ صَنَعَهُ - قَالَ أَنَسٌ - فَذَهَبْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ذَلِكَ الطَّعَامِ فَقَرَّبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خُبْزًا مِنْ شَعِيرٍ وَمَرَقًا فِيهِ دُبَّاءٌ وَقَدِيدٌ . قَالَ أَنَسٌ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَىِ الصَّحْفَةِ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدُّبَّاءَ بَعْدَ يَوْمِئِذٍ .
Anas b. Malik said:
A tailor invited the Messenger of Allah (ﷺ) to a meal which he had prepared. Anas said: I went along with the Messenger of Allah(ﷺ) barley bread and soup containing pumpkin and dried sliced meat. Anas said: I saw the Messenger of Allah (ﷺ) going after the pumpkin round the dish, so I have always liked pumpkins since that day.
পরিচ্ছেদঃ ৪৭৪. ছারীদ খাওয়া সস্পর্কে।
৩৭৪১. মুহাম্মদ ইবন হাসসান (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট রুটির তৈরী ছারীদ এবং হায়সে তৈরী ছারীদ সব চাইতে প্রিয় খাবার ছিল।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ হাদীছটি দুর্বল।
باب فِي أَكْلِ الثَّرِيدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ، حَدَّثَنَا الْمُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ رَجُلٍ، مِنْ أَهْلِ الْبَصْرَةِ عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ أَحَبُّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الثَّرِيدَ مِنَ الْخُبْزِ وَالثَّرِيدَ مِنَ الْحَيْسِ . قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ ضَعِيفٌ .
Narrated Abdullah ibn Abbas:
The food the Messenger of Allah (ﷺ) liked best was tharid made from bread and tharid made from Hays.
Abu Dawud said: It is a weak (tradition).
পরিচ্ছেদঃ ৪৭৫. কোন খাদ্য-বস্তুকে ঘৃণা করা সম্পর্কে।
৩৭৪২. আবদুল্লাহ্ ইবন মুহাম্মদ (রহঃ) ..... কাবীসা ইবন হালব (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করে যে, খাদ্যের মধ্যে এমন কোন জিনিস আছে কি, যা থেকে আমি পরহেয করব? তখন তিনি বলেনঃ কোন জিনিস সম্পর্কে তোমার মনে যেন কোনরূপ ঘৃণার সৃষ্টি না হয়। কেননা, নাসারারা জিনিসের প্রতি ঘৃণা সৃষ্টি করতো।
باب فِي كَرَاهِيَةِ التَّقَذُّرِ لِلطَّعَامِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي قَبِيصَةُ بْنُ هُلْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ إِنَّ مِنَ الطَّعَامِ طَعَامًا أَتَحَرَّجُ مِنْهُ . فَقَالَ " لاَ يَتَخَلَّجَنَّ فِي صَدْرِكَ شَىْءٌ ضَارَعْتَ فِيهِ النَّصْرَانِيَّةَ " .
Narrated Qabisah ibn Halb:
A man asked the Messenger of Allah (ﷺ): Is there any food from which I should keep myself away? I heard the Messenger of Allah (ﷺ) say: Anything which creates doubt should not occur in your mind by which you resemble Christianity.
পরিচ্ছেদঃ ৪৭৬. নাপাক দ্রব্য ভক্ষণকারী জন্তুর গোশত না খাওয়া এবং দুধ পান না করা।
৩৭৪৩. উছমান ইবন আবী শায়বা (রহঃ) .... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক দ্রব্য ভক্ষণকারী জীব-জন্তুর মাংস খেতে এবং এর দুধ পান করতে নিষেধ করেছেন।
باب النَّهْىِ عَنْ أَكْلِ الْجَلاَّلَةِ، وَأَلْبَانِهَا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الْجَلاَّلَةِ وَأَلْبَانِهَا .
Narrated Abdullah ibn Umar:
The Messenger of Allah (ﷺ) prohibited eating the animal which feeds on filth and drinking its milk.
পরিচ্ছেদঃ ৪৭৬. নাপাক দ্রব্য ভক্ষণকারী জন্তুর গোশত না খাওয়া এবং দুধ পান না করা।
৩৭৪৪. ইবন মুছান্না (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক দ্রব্য ভক্ষণকারী পশুর দুধ পান করতে নিষেধ করেছেন।
باب النَّهْىِ عَنْ أَكْلِ الْجَلاَّلَةِ، وَأَلْبَانِهَا
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي أَبُو عَامِرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ لَبَنِ الْجَلاَّلَةِ .
Narrated Abdullah ibn Abbas:
The Prophet (ﷺ) prohibited to drink the milk of the animal which feeds on filth.
পরিচ্ছেদঃ ৪৭৬. নাপাক দ্রব্য ভক্ষণকারী জন্তুর গোশত না খাওয়া এবং দুধ পান না করা।
৩৭৪৫. আহমদ ইবন আবী সুরায়হ (রহঃ) ..... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক দ্রব্য ভক্ষণকারী উট বাহনরূপে ব্যবহার করতে এবং এর দুধ পান করতে নিষেধ করেছেন।
باب النَّهْىِ عَنْ أَكْلِ الْجَلاَّلَةِ، وَأَلْبَانِهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ جَهْمٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْجَلاَّلَةِ فِي الإِبِلِ أَنْ يُرْكَبَ عَلَيْهَا أَوْ يُشْرَبَ مِنْ أَلْبَانِهَا .
Narrated Abdullah ibn Umar:
The Messenger of Allah (ﷺ) forbade riding the camel which feeds on filth and drinking its milk.
পরিচ্ছেদঃ ৪৭৭. ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৪৬. সুলায়মান ইবন হারব (রহঃ) ...... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খায়বরের (যুদ্ধের) দিন গাধার মাংস খেতে নিষেধ করেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দেন।
باب فِي أَكْلِ لُحُومِ الْخَيْلِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ وَأَذِنَ لَنَا فِي لُحُومِ الْخَيْلِ .
Jabir b. ‘Abd Allah said:
The Messenger of Allah(ﷺ) forbade the flesh of domestic asses on the day of Khaibar, but permitted horse flesh.
পরিচ্ছেদঃ ৪৭৭. ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৪৭. মূসা ইবন ইসমা’ঈল (রহঃ) ..... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা খায়বারের (যুদ্ধের) দিন ঘোড়া, খচ্চর এবং গাধা যবাহ করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খচ্চর এবং গাধার গোশত খেতে নিষেধ করেন এবং ঘোড়ার মাংস খেতে মানা করেননি।
باب فِي أَكْلِ لُحُومِ الْخَيْلِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ ذَبَحْنَا يَوْمَ خَيْبَرَ الْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ فَنَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْبِغَالِ وَالْحَمِيرِ وَلَمْ يَنْهَنَا عَنِ الْخَيْلِ .
Narrated Jabir ibn Abdullah:
On the day of Khaybar we slaughtered horses, mules, and assess. The Messenger of Allah (ﷺ) forbade us (to eat) mules and asses, but he did not forbid horse-flesh.
পরিচ্ছেদঃ ৪৭৭. ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৪৮. সা’ঈদ ইবন শুবায়ব (রহঃ) ..... খালিদ ইবন ওয়ালীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া, খচ্চর এবং গাধার গোশত খেতে নিষেধ করেছেন। রাবী হায়ওয়া (রহঃ) এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দাঁত বিশিষ্ট হিংস্র প্রাণীর মাংস খেতে নিষেধ করেছেন।
باب فِي أَكْلِ لُحُومِ الْخَيْلِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ، وَحَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحِمْصِيُّ، قَالَ حَيْوَةُ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ صَالِحِ بْنِ يَحْيَى بْنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الْخَيْلِ وَالْبِغَالِ وَالْحَمِيرِ - زَادَ حَيْوَةُ - وَكُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ .
Narrated Khalid ibn al-Walid:
The Messenger of Allah (ﷺ) forbade us to eat horse-flesh, the flesh of mules and of asses. The narrator Haywah added: Every beast of prey with a fang.
Abu Dawud said: This view is held by Malik.
Abu Dawud said: There is no harm in (eating) horse-flesh and this tradition is not practised.
পরিচ্ছেদঃ ৪৭৮. খরগোশের গোশত খাওয়া।
৩৭৪৯. মূসা ইবন ইসমা’ঈল (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একজন সুঠাম যুবক ছিলাম। একদিন আমি খরগোশ শিকার করে ভুনা করি। এ সময় আবূ তালহা (রাঃ) আমার হাতে এর পেছনের অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পাঠান। আমি সেটি নিয়ে তাঁর নিকট পৌছলে, তিনি তা গ্রহণ করেন।
باب فِي أَكْلِ الأَرْنَبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ غُلاَمًا حَزَوَّرًا فَصِدْتُ أَرْنَبًا فَشَوَيْتُهَا فَبَعَثَ مَعِي أَبُو طَلْحَةَ بِعَجُزِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ بِهَا فَقَبِلَهَا .
Anas b. Malik said:
I was an adolescent boy. I hunted a hare and roasted it. Abu Talib sent its hunch through me to the Prophet (ﷺ), so I brought it to him and accepted it.
পরিচ্ছেদঃ ৪৭৮. খরগোশের গোশত খাওয়া।
৩৭৫০. ইয়াহ্ইয়া ইবন খালাফ (রহঃ) ...... খালিদ ইবন হুয়াইরিছ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আবদুল্লাহ্ ইবন আমর (রাঃ) সাফাহ নামক স্থানে ছিলেন। রাবী মুহাম্মদ (রহঃ) বলেনঃ এটি মক্কার নিকটবর্তী একটি স্থান। এ সময় জনৈক ব্যক্তি একটি খরগোশ শিকার করে তাঁর কাছে নিয়ে আসে এবং বলেঃ হে আবদুল্লাহ ইবন আমর! আপনি এর ব্যাপারে কি বলেন? তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এটি আনা হয় এবং সে সময় আমি তাঁর কাছে বসা ছিলাম। তিনি তা খান নি, তবে অন্যদের তা খেতে নিষেধ করেননি। তিনি বলেনঃ এর তো হায়েয হয়েছে।
باب فِي أَكْلِ الأَرْنَبِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ أَبِي خَالِدَ بْنَ الْحُوَيْرِثِ، يَقُولُ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو كَانَ بِالصِّفَاحِ - قَالَ مُحَمَّدٌ مَكَانٌ بِمَكَّةَ - وَإِنَّ رَجُلاً جَاءَ بِأَرْنَبٍ قَدْ صَادَهَا فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو مَا تَقُولُ قَالَ قَدْ جِيءَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا جَالِسٌ فَلَمْ يَأْكُلْهَا وَلَمْ يَنْهَ عَنْ أَكْلِهَا وَزَعَمَ أَنَّهَا تَحِيضُ .
Abu Khalid b. al-Huwairith said :
‘Abd Allah b. ‘Amar was in al-safah. The narrator Muhammed (b. Khalid) said: it is a place in Mecca. A man brought a hare which he had haunted. He said: ‘Abd Allah b. ‘Amr, what do you say ? He said: It was brought to the Messenger of Allah (ﷺ) when I was sitting (with him). He did not eat it, nor did he prohibit to eat it. He thought that it menstruated.
পরিচ্ছেদঃ ৪৭৯. দব্ব খাওয়া (অনেকটা গুইসাপের মত দেখতে)
৩৭৫১. হাফ্স ইবন উমার (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা তাঁর খালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ঘি, পনীর এবং দব্ব হাদিয়া হিসাবে পাঠান। তখন তিনি ঘি ও পনীর হতে কিছু খান এবং দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) প্রত্যাখ্যান করেন কিন্তু তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দস্তরখানে খাওয়া হয়। যদি তা হারাম হতো, তবে কখনো তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দস্তরখানে খাওয়া হতো না।
باب فِي أَكْلِ الضَّبِّ .
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ خَالَتَهُ، أَهْدَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمْنًا وَأَضُبًّا وَأَقِطًا فَأَكَلَ مِنَ السَّمْنِ وَمِنَ الأَقِطِ وَتَرَكَ الأَضُبَّ تَقَذُّرًا وَأُكِلَ عَلَى مَائِدَتِهِ وَلَوْ كَانَ حَرَامًا مَا أُكِلَ عَلَى مَائِدَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
Ibn ‘Abbas said that his maternal aunt presented to the Messenger of Allah (ﷺ) clarified butter, lizards and cottage cheese. He ate from clarified butter and cheese, but left the lizard abominably. It was eaten on the food cloth of the Messenger of Allah (ﷺ). Had it been unlawful, it would not have been eaten on the food cloth of the Messenger of Allah (ﷺ).
পরিচ্ছেদঃ ৪৭৯. দব্ব খাওয়া (অনেকটা গুইসাপের মত দেখতে)
৩৭৫২. আল-কা’নবী (রহঃ) ..... খালিদ ইবন ওয়ালীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে মায়মুনা (রাঃ) এর ঘরে যান। তখন সেখানে একটি ভুনা দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) আনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালে মায়মুনা (রাঃ)-এর ঘরে অবস্থানকারী জনৈক মহিলা বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উক্ত বস্তু সম্পর্কে জানিয়ে দিন, যা তিনি খাওয়ার ইচ্ছা করেছেন।
তখন তাঁরা বলেনঃ এতো দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে)। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত সরিয়ে নেন। খালিদ (রাঃ) বলেন, তখন আমি বললামঃ এটা কি হারাম? তিনি বললেনঃ না, তবে যেহেতু এটা আমাদের দেশে হয় না, সেজন্য আমি এটাকে ঘৃণা করছি। খালিদ (রাঃ) বলেনঃ একথা শুনে আমি তা টেনে নেই এবং খেয়ে ফেলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রত্যক্ষ করেন।
باب فِي أَكْلِ الضَّبِّ .
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ مَيْمُونَةَ فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ فَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللاَّتِي فِي بَيْتِ مَيْمُونَةَ أَخْبِرُوا النَّبِيَّ صلى الله عليه وسلم بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ مِنْهُ فَقَالُوا هُوَ ضَبٌّ . فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ . قَالَ فَقُلْتُ أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ " قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ .
Ibn ‘Abbas said on the authority of Khalid b. al-Walid that he entered the house of Maimunah along with the Messenger of Allah (ﷺ). A roasted lizard was offered to him. The Messenger of Allah (ﷺ) stretched his hand for it. Some of the women is going to eat. They said:
It is a lizard. The Messenger of Allah (ﷺ) raised his hand. I (Khalid) asked: Is it forbidden, Messenger of Allah? He replied, No, but it is not found in the land of my people, so I find it distasteful. Khalid said: I then pulled it and ate it while The Messenger of Allah (ﷺ) was seeing.
পরিচ্ছেদঃ ৪৭৯. দব্ব খাওয়া (অনেকটা গুইসাপের মত দেখতে)
৩৭৫৩. আমর ইবন আওন (রহঃ) .... ছাবিত ইবন ওয়াদিআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে একটি সেনা বাহিনীতে ছিলাম। সেখানে আমরা কয়েকটি দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) শিকার করি এবং এর একটি ভুনা করে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে রাখি। তিনি একটি কাঠ দিয়ে তার আংগুল গণনা করে বলেনঃ বনূ ইসরাঈলের একটি দলের আকৃতি পরিবর্তন হয়ে যমীনের জন্তুতে পরিণত হয়েছিল। কিন্ত আমি জানি না, সেটি কোন জন্তু। রাবী বলেনঃ তিনি তা খান নি এবং অন্যকে খেতে নিষেধও করেননি।
باب فِي أَكْلِ الضَّبِّ .
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ ثَابِتِ بْنِ وَدِيعَةَ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي جَيْشٍ فَأَصَبْنَا ضِبَابًا - قَالَ - فَشَوَيْتُ مِنْهَا ضَبًّا فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَوَضَعْتُهُ بَيْنَ يَدَيْهِ - قَالَ - فَأَخَذَ عُودًا فَعَدَّ بِهِ أَصَابِعَهُ ثُمَّ قَالَ " إِنَّ أُمَّةً مِنْ بَنِي إِسْرَائِيلَ مُسِخَتْ دَوَابَّ فِي الأَرْضِ وَإِنِّي لاَ أَدْرِي أَىُّ الدَّوَابِّ هِيَ " . قَالَ فَلَمْ يَأْكُلْ وَلَمْ يَنْهَ .
Narrated Thabit ibn Wadi'ah:
We were in an army with the Messenger of Allah (ﷺ). We got some lizards. I roasted one lizard and brought it to the Messenger of Allah (ﷺ) and placed it before him. He took a stick and counted its fingers. He then said: A group from the children of Isra'il was transformed into an animal of the land, and I do not know which animal it was. He did not eat it nor did he forbid (its eating).
পরিচ্ছেদঃ ৪৭৯. দব্ব খাওয়া (অনেকটা গুইসাপের মত দেখতে)
৩৭৫৪. মুহাম্মদ ইবন আওফ (রহঃ) ..... আবদুর রহমান ইবন শিবলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) খেতে নিষেধ করেছেন।
باب فِي أَكْلِ الضَّبِّ .
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ الطَّائِيُّ، أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ، حَدَّثَهُمْ حَدَّثَنَا ابْنُ عَيَّاشٍ، عَنْ ضَمْضَمِ بْنِ زُرْعَةَ، عَنْ شُرَيْحِ بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِي رَاشِدٍ الْحُبْرَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ لَحْمِ الضَّبِّ .
Narrated AbdurRahman ibn Shibl:
The Messenger of Allah (ﷺ) forbade to eat the flesh of lizard.
পরিচ্ছেদঃ ৪৮০. দাঁড়ি পাখীর গোশত খাওয়া।
৩৭৫৫. ফযল ইবন সাহল (রহঃ) ..... আমর ইবন সাফীনা (রহঃ) তাঁর পিতা হতে, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে থাকাবস্থায় দাঁড়ি পাখীর মাংস খেয়েছিলাম।
باب فِي أَكْلِ لَحْمِ الْحُبَارَى
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ، حَدَّثَنِي بُرَيْهُ بْنُ عُمَرَ بْنِ سَفِينَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَحْمَ حُبَارَى .
Narrated Safinah:
I ate the flesh of a bustard along with the Prophet (ﷺ).
পরিচ্ছেদঃ ৪৮১. মাটির নীচের জীব খাওয়া সস্পর্কে।
৩৭৫৬. মূসা ইবন ইসমা’ঈল (রহঃ) .... তালাব (রহঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গী ছিলাম। কিন্তু আমি কোন দিন তাঁর থেকে মাটির নীচে বসবাসকারী প্রাণী হারাম হওয়া সম্পর্কে কিছু শ্রবণ করি নি।
باب فِي أَكْلِ حَشَرَاتِ الأَرْضِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا غَالِبُ بْنُ حَجْرَةَ، حَدَّثَنِي مِلْقَامُ بْنُ تَلِبٍّ، عَنْ أَبِيهِ، قَالَ صَحِبْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَلَمْ أَسْمَعْ لِحَشَرَةِ الأَرْضِ تَحْرِيمًا .
Narrated at-Talabb ibn Tha'labah at-Tamimi:
I accompanied the Messenger of Allah (ﷺ), but I did not hear about the prohibition of (eating) insects and little creatures of land.
পরিচ্ছেদঃ ৪৮১. মাটির নীচের জীব খাওয়া সস্পর্কে।
৩৭৫৭. আবূ ছাওর ইব্রাহীম (রহঃ) .... ঈসা ইবন নুমায়লা (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেনঃ একদা আমি আবদুল্লাহ্ ইবন উমার (রাঃ)-এর কাছে উপস্থিত ছিলাম। সে সময় তাঁকে সজারু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি এ আয়াত তিলাওয়াত করেনঃ (অর্থ) আপনি বলুন, যার সম্পর্কে আমার কাছে ওয়াহী করা হয়েছে, আমি তার কোন কিছুই হারাম পাইনা আহারকারীর জন্য, তবে মৃত জানোয়ার, প্রবাহিত রক্ত, শূকর এবং আল্লাহ্র নাম ব্যতীত যবাহকৃত পশু (এসব হারাম)। তখন তাঁর পাশের জনৈক বৃদ্ধ ব্যক্তি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সজারু সম্পর্কে আলোচনা হলে তিনি বলেনঃ এটি খাবীছ জন্তুদের মধ্যে অন্যতম। তখন ইবন উমার (রাঃ) বলেনঃ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলে থাকেন, তবে তা এরূপ, যেরূপ তিনি বলেছেন। তবে এর সম্পর্কে আমরা কিছুই জানি না।
باب فِي أَكْلِ حَشَرَاتِ الأَرْضِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ الْكَلْبِيُّ أَبُو ثَوْرٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عِيسَى بْنِ نُمَيْلَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عُمَرَ فَسُئِلَ عَنْ أَكْلِ الْقُنْفُذِ، فَتَلاَ ( قُلْ لاَ أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَىَّ مُحَرَّمًا ) الآيَةَ قَالَ قَالَ شَيْخٌ عِنْدَهُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " خَبِيثَةٌ مِنَ الْخَبَائِثِ " . فَقَالَ ابْنُ عُمَرَ إِنْ كَانَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَذَا فَهُوَ كَمَا قَالَ مَا لَمْ نَدْرِ .
Narrated Abdullah ibn Umar:
Numaylah said: I was with Ibn Umar. He was asked about eating hedgehog. He recited: "Say: I find not in the message received by me by inspiration any (meat) forbidden." An old man who was with him said: I heard AbuHurayrah say: It was mentioned to the Messenger of Allah (ﷺ). Noxious of the noxious. Ibn Umar said: If the Messenger of Allah (ﷺ) had said it, it is as he said that we did not know.
পরিচ্ছেদঃ ৪৮২. বেজী খাওয়া সম্পর্কে।
৩৭৫৮. মুহাম্মদ ইবন আবদিল্লাহ (রহঃ) .... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বেজী সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ এটা তো শিকার মাত্র। ইহরাম অবস্থায় থাকাকালে কেউ যদি একে শিকার করে, তবে এর বদলে একটি দুম্বা কুরবানী করতে হবে।
باب فِي أَكْلِ الضَّبُعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الضَّبُعِ فَقَالَ " هُوَ صَيْدٌ وَيُجْعَلُ فِيهِ كَبْشٌ إِذَا صَادَهُ الْمُحْرِمُ " .
Narrated Jabir ibn Abdullah:
I asked the Messenger of Allah (ﷺ) about the hyena. He replied: It is game, and if one who is wearing ihram (pilgrim's robe) hunts it, he should give a sheep as atonement.
পরিচ্ছেদঃ ৪৮৩. হিংস্র প্রাণীর গোশত খাওয়া।
৩৭৫৯. কা’নবী (রহঃ) ..... আবূ ছা’লাবা খুশানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দন্ত-বিশিষ্ট হিংস্র প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন। (যথা শিয়াল, কুকুর, বিড়াল, বাঘ, ভালুক, সিংহ ইত্যাদি।)
باب النَّهْىِ عَنْ أَكْلِ السِّبَاعِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ .
Abu Tha’labah al-Khushani said:
The Messenger of Allah (ﷺ) prohibited eating fanged beasts of prey.
পরিচ্ছেদঃ ৪৮৩. হিংস্র প্রাণীর গোশত খাওয়া।
৩৭৬০. মুসাদ্দাদ (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দন্ত-বিশিষ্ট হিংস্র প্রাণীর গোশত খেতে নিষেধ করেছেন এবং প্রত্যেক নখর-বিশিষ্ট পাখীর গোশত খেতে নিষেধ করেছেন। (যথা-কাক, চিল, বাজ ইত্যাদি।)
باب النَّهْىِ عَنْ أَكْلِ السِّبَاعِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السَّبُعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ .
Ibn ‘Abbas said:
The Messenger of Allah(ﷺ) prohibited the eating of every beast of prey with fang, and every bird with a talon.
পরিচ্ছেদঃ ৪৮৩. হিংস্র প্রাণীর গোশত খাওয়া।
৩৭৬১. মুহাম্মদ ইবন মুসাফফা (রহঃ) .... মিকদাম ইবন মা’দীকারীব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জেনে রাখ! কোন দন্ত-বিশিষ্ট হিংস্র প্রাণীর গোশত হালাল নয়, আর না গৃহ-পালিত গাধার গোশত। আর কোন যিম্মী কাফিরের পড়ে থাকা মালও হালাল নয়, তবে যদি সে ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়, তবে তা খাওয়া জাইয। আর যদি কোন ব্যক্তি কোন সম্প্রদায়ের কাছে গিয়ে মেহমান হয় এবং তারা তার মেহমানদারী না করে, তবে তাদের মাল হতে মেহমানদারীর অংশ মত গ্রহণ করা বৈধ।
باب النَّهْىِ عَنْ أَكْلِ السِّبَاعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنْ مَرْوَانَ بْنِ رُؤْبَةَ التَّغْلِبِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَوْفٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَلاَ لاَ يَحِلُّ ذُو نَابٍ مِنَ السِّبَاعِ وَلاَ الْحِمَارُ الأَهْلِيُّ وَلاَ اللُّقَطَةُ مِنْ مَالِ مُعَاهِدٍ إِلاَّ أَنْ يَسْتَغْنِيَ عَنْهَا وَأَيُّمَا رَجُلٍ ضَافَ قَوْمًا فَلَمْ يَقْرُوهُ فَإِنَّ لَهُ أَنْ يُعْقِبَهُمْ بِمِثْلِ قِرَاهُ " .
Narrated Al-Miqdam ibn Ma'dikarib:
The Prophet (ﷺ) said: Beware, the fanged beast of prey is not lawful, nor the domestic asses, nor the find from the property of a man with whom treaty has been concluded, except that he did not need it. If anyone is a guest of people who provide no hospitality for him, he is entitled to take from them the equivalent of the hospitality due to him.
পরিচ্ছেদঃ ৪৮৩. হিংস্র প্রাণীর গোশত খাওয়া।
৩৭৬২. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জেনে রাখ! কোন দন্ত-বিশিষ্ট হিংস্র প্রাণীর মাংস হালাল নয়, আর না কোন গৃহ-পালিত গাধার মাংস। আর কোন যিম্মী কাফিরের পড়ে থাকা মালও হালাল নয়, তবে যদি সে ইচ্ছাকৃতভাবে ফেলে দেয় তবে তা খাওয়া জাইয। আর যদি কোন ব্যক্তি কোন কাওমের কাছে গিয়ে মেহমান হয় এবং তারা তার মেহমানদারী না করে, তবে তাদের মাল হতে মেহমানদারীর অংশ মত গ্রহণ করা জাইয।
باب النَّهْىِ عَنْ أَكْلِ السِّبَاعِ
-
পরিচ্ছেদঃ ৪৮৩. হিংস্র প্রাণীর গোশত খাওয়া।
৩৭৬৩. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের দিন দন্ত-বিশিষ্ট হিংস্র প্রাণীর মাংস খেতে নিষেধ করেন এবং তিনি নখর-বিশিষ্ট হিংস্র পাখীর গোশত খেতেও নিষেধ করেন।
باب النَّهْىِ عَنْ أَكْلِ السِّبَاعِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنِ ابْنِ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ .
Narrated Abdullah ibn Abbas:
On the day of Khaybar the Messenger of Allah (ﷺ) prohibited eating every beast of prey, and every bird with a talon.
পরিচ্ছেদঃ ৪৮৩. হিংস্র প্রাণীর গোশত খাওয়া।
৩৭৬৪. আমর ইবন উছমান (রহঃ) ..... খালিদ ইবন ওয়ালীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে খায়বরের যুদ্ধে শরীক ছিলাম। তখন ইয়াহূদীরা আসে এবং এরূপ অভিযোগ করে যে, (আপনার) লোকেরা আমাদের জীব-জন্তু লুটের ব্যাপারে তাড়াহুড়া করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সাবধান! যে সব কাফির তোমাদের সাথে সন্ধি করেছে, তাদের ঘোড়া এবং খচ্চরের মাংস হারাম এবং প্রত্যেক দন্ত-বিশিষ্ট প্রাণী এবং নখর-বিশিষ্ট হিংস্র পাখীর মাংস খাওয়াও হারাম।
باب النَّهْىِ عَنْ أَكْلِ السِّبَاعِ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، سُلَيْمَانُ بْنُ سُلَيْمٍ عَنْ صَالِحِ بْنِ يَحْيَى بْنِ الْمِقْدَامِ، عَنْ جَدِّهِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، قَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم خَيْبَرَ فَأَتَتِ الْيَهُودُ فَشَكَوْا أَنَّ النَّاسَ قَدْ أَسْرَعُوا إِلَى حَظَائِرِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ لاَ تَحِلُّ أَمْوَالُ الْمُعَاهِدِينَ إِلاَّ بِحَقِّهَا وَحَرَامٌ عَلَيْكُمْ حُمُرُ الأَهْلِيَّةِ وَخَيْلُهَا وَبِغَالُهَا وَكُلُّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَكُلُّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ " .
Narrated Khalid ibn al-Walid:
I went with the Messenger of Allah (ﷺ) to fight at the battle of Khaybar, and the Jews came and complained that the people had hastened to take their protected property (as a booty), so the Messenger of Allah (ﷺ) said: The property of those who have been given a mules, every fanged beast of prey, and every bird with a talon are forbidden for you.
পরিচ্ছেদঃ ৪৮৩. হিংস্র প্রাণীর গোশত খাওয়া।
৩৭৬৫. আহমদ ইবন হাম্বল (রহঃ) .... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল বিক্রি করে তার মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।
রাবী ইবন আবদিল মুলক (রহঃ) বলেনঃ বিড়ালের মাংস খেতে এবং তার বিক্রির মূল্য খেতেও নিষেধ করেছেন।
باب النَّهْىِ عَنْ أَكْلِ السِّبَاعِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ عُمَرَ بْنِ زَيْدٍ الصَّنْعَانِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْهِرِّ . قَالَ ابْنُ عَبْدِ الْمَلِكِ عَنْ أَكْلِ الْهِرِّ وَأَكْلِ ثَمَنِهَا .
Narrated Jabir ibn Abdullah:
that the Prophet (ﷺ) forbade payment for a cat. Ibn AbdulMalik said: to eat a cat and to enjoy its price.
পরিচ্ছেদঃ ৪৮৪. গৃহপালিত গাধার গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৬৬. আবদুল্লাহ ইবন আবী যিয়াদ (রহঃ) ...... গালিব ইবন আবজার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমরা দুর্ভিক্ষের করলে আপতিত হই এবং আমার কাছে আমার পরিবারের লোকদের খাওয়ানোর জন্য কয়েকটি পালিত গাধা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা তো দুর্ভিক্ষ কবলিত হয়েছি, অথচ আমার কাছে কয়েকটি মোটা-তাজা গৃহপালিত গাধা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই, যা দিয়ে আমি আমার লোকদের খাওয়ার ব্যবস্থা করতে পারি। আর আপনি তো গাধার গোশত হারাম করে দিয়েছেন। তখন তিনি বলেনঃ তুমি তোমার পরিবারের লোকদের মোটা-তাজা গাধাগুলির মাংস খাওয়াও; আর আমি তো এদের গোশত খাওয়াকে এজন্য হারাম করেছিলাম যে, এরা নাপাকী খায়।
باب فِي أَكْلِ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ عُبَيْدٍ أَبِي الْحَسَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ غَالِبِ بْنِ أَبْجَرَ، قَالَ أَصَابَتْنَا سَنَةٌ فَلَمْ يَكُنْ فِي مَالِي شَىْءٌ أُطْعِمُ أَهْلِي إِلاَّ شَىْءٌ مِنْ حُمُرٍ وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّمَ لُحُومَ الْحُمُرِ الأَهْلِيَّةِ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَصَابَتْنَا السَّنَةُ وَلَمْ يَكُنْ فِي مَالِي مَا أُطْعِمُ أَهْلِي إِلاَّ سِمَانُ الْحُمُرِ وَإِنَّكَ حَرَّمْتَ لُحُومَ الْحُمُرِ الأَهْلِيَّةِ . فَقَالَ " أَطْعِمْ أَهْلَكَ مِنْ سَمِينِ حُمُرِكَ فَإِنَّمَا حَرَّمْتُهَا مِنْ أَجْلِ جَوَالِّ الْقَرْيَةِ " .
Narrated Ghalib ibn Abjar:
We faced a famine, and I had nothing from my property which I could feed my family ex except a few asses, and the Prophet (ﷺ) forbade the flesh of domestic asses. So I came to the Prophet (ﷺ) and said: Messenger of Allah (may peace be upon) , we are suffering from famine, and I have no property which I feed my family except some fat asses, and you have forbidden the flesh of domestic asses. He said: Feed your family on the fat asses of yours, for I forbade them on account of the animal which feeds on the filth of the town, that is, the animal which feeds on filth.
পরিচ্ছেদঃ ৪৮৪. গৃহপালিত গাধার গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৬৭. ইব্রাহীম ইবন হাসান (রহঃ) .... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদের গাধার মাংস খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার মাংস খেতে নির্দেশ দিয়েছেন।
রাবী আমর (রহঃ) বলেনঃ আমি আবূ শাছাআ (রহঃ)-এর নিকট এ হাদীছ বর্ণনা করি। তখন তিনি বলেনঃ হাকাম গিফারী (রাঃ) আমাদের নিকট এরূপ বর্ণনা করতেন। তবে জ্ঞানের সাগর অর্থাৎ ইবন আব্বাস (রাঃ) এ হাদীছ অস্বীকার করেছেন।
باب فِي أَكْلِ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَسَنٍ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَخْبَرَنِي رَجُلٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ عَنْ أَنْ نَأْكُلَ لُحُومَ الْحُمُرِ وَأَمَرَنَا أَنْ نَأْكُلَ لُحُومَ الْخَيْلِ قَالَ عَمْرٌو فَأَخْبَرْتُ هَذَا الْخَبَرَ أَبَا الشَّعْثَاءِ فَقَالَ قَدْ كَانَ الْحَكَمُ الْغِفَارِيُّ فِينَا يَقُولُ هَذَا وَأَبَى ذَلِكَ الْبَحْرُ يُرِيدُ ابْنَ عَبَّاسٍ .
Jabir b. ‘Abd Allah said:
On the day of Khaibar the Messenger of Allah(ﷺ) forbade us to eat the flesh of domestic asses, and ordered us to eat horse-flesh. ‘Amr said: I informed Abu al-Sha’tha’ about this tradition. He said: Al-Hakam al-Ghifari among us said this, and the” ocean” denied that, intending thereby Ibn’ Abbas.
পরিচ্ছেদঃ ৪৮৪. গৃহপালিত গাধার গোশত খাওয়া সম্পর্কে।
৩৭৬৮. সাহল ইবন বাককার (রহঃ) ...... আমর ইবন শুআয়ব (রহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের দিন গৃহ-পালিত গাধার মাংস এবং নাপাক জিনিস ভক্ষণকারী পশুর মাংস খেতে নিষেধ করেন। আর তিনি এদের উপর আরোহণ করতে এবং এদের মাংস খেতেও নিষেধ করেন।
باب فِي أَكْلِ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ
حَدَّثَنَا سَهْلُ بْنُ بَكَّارٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ وَعَنِ الْجَلاَّلَةِ عَنْ رُكُوبِهَا وَأَكْلِ لَحْمِهَا .
Narrated Abdullah ibn Amr ibn al-'As:
On the day of Khaybar the Messenger of Allah (may pease be upon him) forbade (eating) the flesh of domestic asses, and the animal which feeds on filth: riding it and eating its flesh.
পরিচ্ছেদঃ ৪৮৫. ফড়িং ধাওয়া সম্পর্কে।
৩৭৬৯. মুহাম্মদ ইবন ফারজ (রহঃ) ..... সালমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফড়িং সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ এরা আল্লাহ্র অগণিত সেনা। আমি তা খাই না এবং আমি একে হারামও বলি না।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ মু’তামির (রহঃ) তাঁর পিতা হতে, তিনি আবূ উছমান (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি তাঁর সনদে সালমান (রাঃ)-এর কথা উল্লেখ করেননি।
باب فِي أَكْلِ الْجَرَادِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَرَجِ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا ابْنُ الزِّبْرِقَانِ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ، قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْجَرَادِ فَقَالَ " أَكْثَرُ جُنُودِ اللَّهِ لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ الْمُعْتَمِرُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي عُثْمَانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَمْ يَذْكُرْ سَلْمَانَ .
Narrated Salman al-Farsi:
The Messenger of Allah (ﷺ) was asked about (eating) locusts. He replied: They are the most numerous of Allah's hosts. I neither eat them nor declare them unlawful.
পরিচ্ছেদঃ ৪৮৫. ফড়িং ধাওয়া সম্পর্কে।
৩৭৭০. নাসর ইবন আলী (রহঃ) ...... সালমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফড়িং সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ এরা আল্লাহ্র অসংখ্য সেনা। আলী (রহঃ) বলেনঃ আবূল আওয়ামের নাম হলো ফাইদ।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ হাম্মাদ ইবন সালাম (রহঃ) আবূ আওয়াম (রহঃ) থেকে, তিনি আবূ উছমান (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি সুলায়মান (রাঃ)-এর কথা উল্লেখ করেননি।
باب فِي أَكْلِ الْجَرَادِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، وَعَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى بْنِ عُمَارَةَ، عَنْ أَبِي الْعَوَّامِ الْجَزَّارِ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ سَلْمَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم سُئِلَ فَقَالَ مِثْلَهُ فَقَالَ " أَكْثَرُ جُنْدِ اللَّهِ " . قَالَ عَلِيٌّ اسْمُهُ فَائِدٌ يَعْنِي أَبَا الْعَوَّامِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي الْعَوَّامِ عَنْ أَبِي عُثْمَانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لَمْ يَذْكُرْ سَلْمَانَ .
The tradition mentioned above has also been transmitted by Salman through a different chain of narrators. This version goes:
Salman said: The Messenger of Allah(ﷺ) was asked about locusts. He replied in a similar way(as mentioned above) saying: The most numerous of Allah’s host. The narrator ‘Ali said: His name is Fa’id, that is the name of al-Awwam.
Abu Dawud said: This tradition has been transmitted by Hammad b. Salamah, from Abu al-Awwam from Abu uthman, from the Prophet (ﷺ). He did not mention salman (i.e., the companions).
পরিচ্ছেদঃ ৪৮৬. মাছ মরে ভেসে উঠলে তা খাওয়া সম্পর্কে।
৩৭৭১. আহমদ ইবন আবদা (রহঃ) ..... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সমুদ্র যে মাছকে বাইরে নিক্ষেপ করে, অথবা সমুদ্রের পানি কমে যাওয়ার কারণে যে মাছ উপরে চলে আসে, তোমরা তা ভক্ষণ করবে। কিন্তু যে মাছ সমুদ্রের মধ্যে মরে ভেসে উঠে, তোমরা তা খাবে না।
ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ এ হাদীছ সুফয়ান ছাওরী, আইয়ূব এবং হাম্মাদ (রহঃ) ইবন যুবায়র (রহঃ) থেকে জাবির (রাঃ)-এর উপর মওকূফ সূত্রে বর্ণনা করেছেন। অপর পক্ষে, মুসনাদ সূত্রে এ হাদীছ ইবন আবী যিব (রহঃ)-এর সূত্রে আবূ যুবায়র (রহঃ) থেকে জাবির (রাঃ) সূত্রে বর্ণিত হয়েছে। তবে এ সনদটি দুর্বল।
باب فِي أَكْلِ الطَّافِي مِنَ السَّمَكِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أَلْقَى الْبَحْرُ أَوْ جَزَرَ عَنْهُ فَكُلُوهُ وَمَا مَاتَ فِيهِ وَطَفَا فَلاَ تَأْكُلُوهُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ سُفْيَانُ الثَّوْرِيُّ وَأَيُّوبُ وَحَمَّادٌ عَنْ أَبِي الزُّبَيْرِ أَوْقَفُوهُ عَلَى جَابِرٍ وَقَدْ أُسْنِدَ هَذَا الْحَدِيثُ أَيْضًا مِنْ وَجْهٍ ضَعِيفٍ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Narrated Jabir ibn Abdullah:
The Prophet (ﷺ) said: What the sea throws up and is left by the tide you may eat, but what dies in the sea and floats you must not eat.
Abu Dawud said: This tradition has been transmitted by Sufyan al-Thawri, Ayyub and Hammad from Abu al-Zubair as the statement of Jabor himself (and not from the Prophet). It has been also transmitted direct from the Prophet (ﷺ) through a weak chain by Abu Dhi'b, from Abu al-Zubair on the authority if Jabir from the Prophet (ﷺ).
পরিচ্ছেদঃ ৪৮৬. মাছ মরে ভেসে উঠলে তা খাওয়া সম্পর্কে।
৩৭৭২. হাফ্স ইবন উমার (রহঃ) .... আবূ ইয়া-ফূর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ইবন আবী আওফা (রাঃ)-কে ফড়িং (টিড্ডি) সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হয়ে ছয়টি বা সাতটি যুদ্ধে শরীক ছিলাম। এ সময় আমরা তাঁর সঙ্গে ফড়িং খেতাম।
باب فِي أَكْلِ الطَّافِي مِنَ السَّمَكِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى، وَسَأَلْتُهُ، عَنِ الْجَرَادِ، فَقَالَ غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سِتَّ أَوْ سَبْعَ غَزَوَاتٍ فَكُنَّا نَأْكُلُهُ مَعَهُ .
Abu Ya’fur said:
I heard Ibn Abi Awfa say when I asked him about (eating) locusts: I went on six or seven expeditions along with the Messenger of Allah (ﷺ) and we ate them (locusts) along with him.
পরিচ্ছেদঃ ৪৮৭. মৃত জন্তু খেতে বাধ্য হলে।
৩৭৭৩. মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... জাবির ইবন সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা জনৈক ব্যক্তি হাররা নামক স্থানে অবতরণ করে এবং তার সাথে ছিল তার পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি। সে সময় জনৈক ব্যক্তি তাকে বলেঃ আমার উট হারিয়ে গেছে, যদি তুমি সেটিকে পাও, তবে বেঁধে রাখবে। সে ব্যক্তি সে উটকে পেল, কিন্তু তার মালিককে আর পেল না। হঠাৎ সে উটটি অসুস্থ হয়ে পড়ে। তখন তার স্ত্রী তাকে বলেঃ তুমি এটিকে নহর বা যবাহ কর। কিন্তু সে তা করতে অস্বীকার করে এবং পরে উটটি মারা যায়। এরপর তার স্ত্রী বলেঃ তুমি এর চামড়া ছুলে ফেল, যাতে আমরা এর মাংস ও চর্বি খেতে পারি, (কারণ আমরা উপোস ও ক্ষুধার্ত)।
তখন সে ব্যক্তি বলেঃ (অপেক্ষা কর) যাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। তখন সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সে সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তোমার নিকট এমন কিছু (খাবার) আছে কি, যা তোমাকে এ মৃত জন্তু খাওয়া থেকে অমুখাপেক্ষী করতে পারে? তখন সে বলে আমার কাছে কিছুই নেই। তিনি বলেনঃ তবে তোমরা তা খেতে পার। রাবী বলেনঃ এ সময় উটের মালিক সেখানে আসলে, সে লোকটি তাকে ব্যাপারটি অবহিত করে। তখন উটের মালিক বলেঃ তুমি তাকে কেন নহর করলে না? সে লোকটি বলেঃ তোমার কথা চিন্তা করে আমি লজ্জানুভব করি (যে, তোমার বিনা অনুমতিতে সেটিকে কিভাবে যবাহ করবো?)
باب فِي الْمُضْطَرِّ إِلَى الْمَيْتَةِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، نَزَلَ الْحَرَّةَ وَمَعَهُ أَهْلُهُ وَوَلَدُهُ فَقَالَ رَجُلٌ إِنَّ نَاقَةً لِي ضَلَّتْ فَإِنْ وَجَدْتَهَا فَأَمْسِكْهَا . فَوَجَدَهَا فَلَمْ يَجِدْ صَاحِبَهَا فَمَرِضَتْ فَقَالَتِ امْرَأَتُهُ انْحَرْهَا . فَأَبَى فَنَفَقَتْ فَقَالَتِ اسْلُخْهَا حَتَّى نُقَدِّدَ شَحْمَهَا وَلَحْمَهَا وَنَأْكُلَهُ . فَقَالَ حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَاهُ فَسَأَلَهُ فَقَالَ " هَلْ عِنْدَكَ غِنًى يُغْنِيكَ " . قَالَ لاَ . قَالَ " فَكُلُوهَا " . قَالَ فَجَاءَ صَاحِبُهَا فَأَخْبَرَهُ الْخَبَرَ فَقَالَ " هَلاَّ كُنْتَ نَحَرْتَهَا " . قَالَ اسْتَحْيَيْتُ مِنْكَ .
Narrated Jabir ibn Samurah:
A man alighted at Harrah with his wife and children. A man said (to him): My she-camel has strayed; if you find it, detain it.
He found it, but did not find its owner, and it fell ill. His wife said: Slaughter it. But he refused and it died.
She said: Skin it so that we may dry its fat and flesh and then eat them.
He said: Let me ask the Messenger of Allah (ﷺ). So he came to him (the Prophet) and asked him. He said: Have you sufficient for your needs? He replied: No. He then said: Then eat it.
Then its owner came and he told him the story. He said: Why did you not slaughter it? He replied: I was ashamed (or afraid) of you.
পরিচ্ছেদঃ ৪৮৭. মৃত জন্তু খেতে বাধ্য হলে।
৩৭৭৪. হারূন ইবন আবদিল্লাহ (রহঃ) .... ফাজী’ আমিরী (রাঃ) থেকে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হয়ে জিজ্ঞাসা করেনঃ আমাদের জন্য মৃত জন্তু কি হালাল নয়? তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের খাদ্য কি? তখন সে বলেঃ আমরা সকালে এক পেয়ালা দুধ এবং সন্ধ্যায় এক পিয়ালা দুধ পান করি মাত্র।
রাবী আবূ নু’আয়ম (রহঃ) বলেনঃ উকবা (রহঃ) আমার কাছে এর ব্যাখ্যা করে বলেন যে, এক পেয়ালা সকালে এবং এক পেয়ালা সন্ধ্যায়। এরপর তিনি বলেনঃ আমার পিতার শপখ! আমি ক্ষুধার্ত থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মৃত জন্তু খাওয়াকে হালাল করে দেন, তার সেই অভুক্ত থাকার প্রেক্ষিতে।
باب فِي الْمُضْطَرِّ إِلَى الْمَيْتَةِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ وَهْبِ بْنِ عُقْبَةَ الْعَامِرِيُّ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنِ الْفُجَيْعِ الْعَامِرِيِّ، أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا يَحِلُّ لَنَا مِنَ الْمَيْتَةِ قَالَ " مَا طَعَامُكُمْ " . قُلْنَا نَغْتَبِقُ وَنَصْطَبِحُ . قَالَ أَبُو نُعَيْمٍ فَسَّرَهُ لِي عُقْبَةُ قَدَحٌ غُدْوَةً وَقَدَحٌ عَشِيَّةً . قَالَ " ذَاكَ - وَأَبِي - الْجُوعُ " . فَأَحَلَّ لَهُمُ الْمَيْتَةَ عَلَى هَذِهِ الْحَالِ .
Narrated Al-Faji' ibn Abdullah al-Amiri:
Al-Faji' came to the Messenger of Allah (ﷺ) and asked: Is not dead meat lawful for us? He said: What is your food? We said: Some food in the evening and some in the morning. AbuNu'aym said: Uqbah explained it to me saying: a cup (of milk) in the morning and a cup in the evening; this does not satisfy the hunger. So made the carrion lawful for them in this condition.
পরিচ্ছেদঃ ৪৮৮. একই সময়ে কয়েক ধরনের মিশ্রিত খাদ্য খাওয়া সম্পর্কে।
৩৭৭৫. মুহাম্মদ ইবন আবদিল আযীয (রহঃ) .... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাদা গমের সাদা রুটি, ঘি এবং দুধে মিশ্রিত খাবার আমার কাছে খুবই প্রিয়। তখন লোকদের মধ্য হতে জনৈক ব্যক্তি দাঁড়ায় এবং এ ধরনের রুটি এনে দেয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাস করেনঃ এ ঘি কোন পাত্রে ছিল? সে বলেঃ দব্ব (অনেকটা গুইসাপের মত দেখতে) এর চামড়ার তৈরী মশকের মধ্যে। তিনি বলেনঃ তুমি তা সরিয়ে নাও, (আমি খাব না)।
باب فِي الْجَمْعِ بَيْنَ لَوْنَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَدِدْتُ أَنَّ عِنْدِي خُبْزَةً بَيْضَاءَ مِنْ بُرَّةٍ سَمْرَاءَ مُلَبَّقَةً بِسَمْنٍ وَلَبَنٍ " . فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَاتَّخَذَهُ فَجَاءَ بِهِ فَقَالَ " فِي أَىِّ شَىْءٍ كَانَ هَذَا " . قَالَ فِي عُكَّةِ ضَبٍّ قَالَ " ارْفَعْهُ "
Narrated Abdullah ibn Umar:
The Prophet (ﷺ) said: I wish I had a white loaf made from tawny and softened with clarified butter and milk. A man from among the people got up and getting one brought it. He asked: In which had it been? He replied: In a lizard skin. He said: Take it away.
পরিচ্ছেদঃ ৪৮৯. পনীর খাওয়া সম্পর্কে।
৩৭৭৬. ইয়াহ্ইয়া ইবন মূসা (রহঃ) .... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তাবুকের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি পনীরের মন্ড পেশ করা হলে তিনি ছুরি চান এবং বিস্মিল্লাহ বলে তা কেটে খান।
باب فِي أَكْلِ الْجُبْنِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِجُبْنَةٍ فِي تَبُوكَ فَدَعَا بِسِكِّينٍ فَسَمَّى وَقَطَعَ .
Narrated Abdullah ibn Umar:
The Prophet (ﷺ) was brought a piece of cheese in Tabuk. He called for a knife, mentioned Allah's name and cut it.
পরিচ্ছেদঃ ৪৮৯. সির্কা বা আচার সম্পর্কে।
৩৭৭৭. উসমান ইবন আবী শায়বা (রহঃ) ..... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম তরকারি হলো সির্কা বা আচার।
باب فِي الْخَلِّ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نِعْمَ الإِدَامُ الْخَلُّ " .
Jabir reported the Prophet (ﷺ) as saying:
What a good condiment vinegar is!
পরিচ্ছেদঃ ৪৮৯. পনীর খাওয়া সম্পর্কে।
৩৭৭৮. আবূ ওয়ালীদ (রহঃ) .... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উত্তম তরকারি হলো সির্কা।
باب فِي أَكْلِ الْجُبْنِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَمُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ سَعِيدٍ، عَنْ طَلْحَةَ بْنِ نَافِعٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " نِعْمَ الإِدَامُ الْخَلُّ " .
Jabir b. ‘Abd Allah reported the Prophet (ﷺ) as sayings:
What a good condiment vinegar is!
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৭৯. আহমদ ইবন সালিহ (রহঃ) ..... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রসুন বা পেয়াজ খাবে, সে যেন আমাদের থেকে পৃথক থেকে, অথবা আমাদের মসজিদ হতে দূরে থাকে। আর তার উচিত, সে যেন তার ঘরের মধ্যে থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি পাত্র পেশ করা হয়, যাতে সবজীর তরকারি ছিল। তিনি তরকারীর গন্ধ পেয়ে জিজ্ঞাসা করেনঃ এটি কিসের তৈরী? তখন তাঁকে তরকারি সম্পর্কে জানানো হয়। তখন তিনি সেটি তাঁর কোন সাহাবীর নিকট রাখার জন্য নির্দেশ দেন। উক্ত সাহাবী তা খেতে অনীহা প্রকাশ করলে তিনি বলেনঃ তুমি তা খাও। কেননা, আমি এমন জাতের সঙ্গে একান্তে কথাবার্তা বলি, যার সাথে তুমি কথা বল না, (অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে)।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَكَلَ ثُومًا أَوْ بَصَلاً فَلْيَعْتَزِلْنَا - أَوْ لِيَعْتَزِلْ مَسْجِدَنَا - وَلْيَقْعُدْ فِي بَيْتِهِ " . وَإِنَّهُ أُتِيَ بِبَدْرٍ فِيهِ خَضِرَاتٌ مِنَ الْبُقُولِ فَوَجَدَ لَهَا رِيحًا فَسَأَلَ فَأُخْبِرَ بِمَا فِيهَا مِنَ الْبُقُولِ فَقَالَ " قَرِّبُوهَا " . إِلَى بَعْضِ أَصْحَابِهِ كَانَ مَعَهُ فَلَمَّا رَآهُ كَرِهَ أَكْلَهَا قَالَ " كُلْ فَإِنِّي أُنَاجِي مَنْ لاَ تُنَاجِي " . قَالَ أَحْمَدُ بْنُ صَالِحٍ بِبَدْرٍ فَسَّرَهُ ابْنُ وَهْبٍ طَبَقٌ
Jabir b. ‘Abd Allah reported the Messenger of Allah (ﷺ) as sayings:
He who eats garlic or onion must keep away from us. Or he said: must keep away from our mosque or must sit in his house. A dish containing green vegetables was brought to him, and noticing that it had an odour he asked (about it). He was told that it contained some vegetables. He then said: Bring it near, to one of his companion who was with him. When he saw it, he abominated eating it, and said: eat for I hold intimate converse with one with whom you do not. Ahmad b. Salih said: Ibn Wahb explained the word badr as meaning dish.
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৮০. আহমদ ইবন সালিহ (রহঃ) ..... আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রসুন এবং পেয়াজ সম্পর্কে আলোচনা হয়। সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁঝ বেশী, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি তা খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ أَبَا النَّجِيبِ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ حَدَّثَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ حَدَّثَهُ أَنَّهُ، ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الثُّومُ وَالْبَصَلُ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَأَشَدُّ ذَلِكَ كُلِّهِ الثُّومُ أَفَتُحَرِّمُهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كُلُوهُ وَمَنْ أَكَلَهُ مِنْكُمْ فَلاَ يَقْرَبْ هَذَا الْمَسْجِدَ حَتَّى يَذْهَبَ رِيحُهُ مِنْهُ " .
Narrated AbuSa'id al-Khudri:
The garlic and onions were mentioned before the Messenger of Allah (ﷺ). He was told: The most severe of them is garlic. Would you make it unlawful? The Prophet (ﷺ) said: Eat it, and he who eats it should not come near this mosque until its odour goes away.
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৮১. উসমান ইবন আবী শায়বা (রহঃ) ..... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। রাবী বলেন, আমার ধারণা তিনি হাদীছটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শ্রবণ করেন। তিনি বলেছেনঃ যে ব্যক্তি (সালাতের মধ্যে) কিব্লার দিকে থুথু নিক্ষেপ করে, সে কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত হবে যে, তার নিক্ষিপ্ত থুথু তার দুই চোখের মাঝখানে লেগে থাকবে। আর যে ব্যক্তি এরূপ গন্ধযুক্ত খাবার (রসুন, পেয়াজ) খাবে, সে যেন আমার মসজিদের কাছে না আসে। তিনি তিনবার এরূপ বলেন।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ حُذَيْفَةَ، أَظُنُّهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَفَلَ تِجَاهَ الْقِبْلَةِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ تَفْلُهُ بَيْنَ عَيْنَيْهِ وَمَنْ أَكَلَ مِنْ هَذِهِ الْبَقْلَةِ الْخَبِيثَةِ فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا " . ثَلاَثًا .
Narrated Hudhayfah ibn al-Yaman:
Zirr ibn Hubaysh said: Hudhayfah traced, I think, to the Messenger of Allah (ﷺ) the saying: He who spits in the direction of the qiblah will come on the Day of Resurrection in the state that his saliva will be between his eyes; and he who eats from this noxious vegetable should not come near our mosque, saying it three times.
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৮২. আহমদ ইবন হাম্বল (রহঃ) ..... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এ গাছ (রসুন, পেয়াজ) হতে কিছু খাবে, সে যেন মসজিদে না আসে।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبَنَّ الْمَسَاجِدَ " .
Narrated Abdullah ibn Umar:
The Prophet (ﷺ) said: He who eats from this plant should not come near the mosques.
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৮৩. শায়বান (রহঃ) .... মুগীরা ইবন শু’বা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি রসুন খাওয়ার পর মসজিদে গমন করি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। এ সময় এক রাক’আত নামায শেষ হয়েছিল। যখনই আমি মসজিদে প্রবেশ করি, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুনের গন্ধ পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শেষে বলেনঃ যে ব্যক্তি এ গাছ (পেয়াজ, রসুন) হতে কিছু খাবে, সে যেন ততক্ষণ আমাদের কাছে না আসে, যতক্ষণ না সে দুর্গন্ধ দূর হয়ে যায়। আমার সালাত আদায় শেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্র শপথ! আপনি আপনার হাতখানা আমাকে দিন। এরপর আমি তাঁর হাত নিজের জামার নীচ দিয়ে আমার বুকের উপর রাখি। এ সময় আমার সীনা বাঁধা ছিল। তখন তিনি বলেনঃ তোমার তো উযর আছে, (অর্থাৎ প্রয়োজনের তাগিদে তুমি রসুন, পেয়াজ খেতে পার)।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا أَبُو هِلاَلٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ أَكَلْتُ ثُومًا فَأَتَيْتُ مُصَلَّى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ سُبِقْتُ بِرَكْعَةٍ فَلَمَّا دَخَلْتُ الْمَسْجِدَ وَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم رِيحَ الثُّومِ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَتَهُ قَالَ " مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ فَلاَ يَقْرَبْنَا حَتَّى يَذْهَبَ رِيحُهَا " . أَوْ " رِيحُهُ " . فَلَمَّا قَضَيْتُ الصَّلاَةَ جِئْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لَتُعْطِيَنِّي يَدَكَ . قَالَ فَأَدْخَلْتُ يَدَهُ فِي كُمِّ قَمِيصِي إِلَى صَدْرِي فَإِذَا أَنَا مَعْصُوبُ الصَّدْرِ قَالَ " إِنَّ لَكَ عُذْرًا " .
Narrated Al-Mughirah ibn Shu'bah:
I ate garlic and came to the place where the Prophet (ﷺ) was praying; one rak'ah of prayer had been performed when I joined. When I entered the mosque, the Prophet (ﷺ) noticed the odour of garlic.
When the Messenger of Allah (ﷺ) finished his prayer, he said: He who eats from this plant should not come near us until its odour has gone away.
When I finished the prayer, I came to the Messenger of Allah (ﷺ) and said: Messenger of Allah, do give me your hand. Then I put his hand in the sleeve of my shirt, carrying it to my chest to show that my chest was fastened with a belt. He said: You have a (valid) excuse.
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৮৪. আব্বাস (রহঃ) .... কুররা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু’টি গাছ (পেয়াজ ও রসুন) হতে নিষেধ করেছেন এবং বলেছেনঃ যে ব্যক্তি এ দুটি জিনিস খাবে, সে যেন আমাদের মসজিদে না আসে। তিনি আরো বলেনঃ যদি কোন কারণবশত তোমাদের তা খেতে হয়, তবে তোমরা তা রান্না করে এর দুর্গন্ধ দূর করে খাবে। রাবী বলেনঃ তা হলো রসুন ও পেয়াজ।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَيْسَرَةَ، - يَعْنِي الْعَطَّارَ - عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ هَاتَيْنِ الشَّجَرَتَيْنِ وَقَالَ " مَنْ أَكَلَهُمَا فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا " . وَقَالَ " إِنْ كُنْتُمْ لاَ بُدَّ آكِلِيهِمَا فَأَمِيتُوهُمَا طَبْخًا " . قَالَ يَعْنِي الْبَصَلَ وَالثُّومَ .
Narrated Mu'awiyah ibn Qurrah:
The Messenger of Allah (ﷺ) forbade these two plants (i.e. garlic and onions), and he said: He who eats them should not come near our mosque. If it is necessary to eat them, make them dead by cooking, that is, onions and garlic.
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৮৫. মুসাদ্দাদ (রহঃ) ..... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্না করা ব্যতীত কাঁচা রসুন খেতে নিষেধ করেছেন।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ শরীকের পিতার নাম হাম্বল।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْجَرَّاحُ أَبُو وَكِيعٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ قَالَ نُهِيَ عَنْ أَكْلِ الثُّومِ، إِلاَّ مَطْبُوخًا . قَالَ أَبُو دَاوُدَ شَرِيكُ بْنُ حَنْبَلٍ .
Narrated Ali ibn AbuTalib:
It is forbidden to eat garlic unless it is cooked.
Abu Dawud said: The full name of the narrator Sharik is Sharik bin Hanbal.
পরিচ্ছেদঃ ৪৯০. রসুন খাওয়া সম্পর্কে।
৩৭৮৬. ইব্রাহীম ইবন মূসা (রহঃ) .... খিয়ার ইবন সালামা (রাঃ) হতে বর্ণিত। একদা তিনি আইশা (রাঃ)-কে পেয়াজ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে খাদ্য গ্রহণ করেন, তাতে পেয়াজ মিশ্রিত ছিল, (অর্থাৎ রান্না করা পেয়াজ)।
باب فِي أَكْلِ الثُّومِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا ح، وَحَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي زِيَادٍ، خِيَارِ بْنِ سَلَمَةَ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنِ الْبَصَلِ، فَقَالَتْ إِنَّ آخِرَ طَعَامٍ أَكَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامٌ فِيهِ بَصَلٌ .
Narrated Aisha, Ummul Mu'minin:
Khalid said: AbuZiyad Khiyar ibn Salamah asked Aisha about onions. She replied: The last food which the Messenger of Allah (ﷺ) ate was some which contained onions.
পরিচ্ছেদঃ ৪৯২. খেজুর সম্পর্কে।
৩৭৮৭. হারূন ইবন আবদিল্লাহ (রহঃ) .... ইউসুফ ইবন আবদিল্লাহ ইবন সালাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি এক ইকরা যবের রুটি নিয়ে তার উপর খেজুর রেখে বলেন, এ হলো এর (রুটির) তরকারি।
باب فِي التَّمْرِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي يَحْيَى، عَنْ يَزِيدَ الأَعْوَرِ، عَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخَذَ كِسْرَةً مِنْ خُبْزِ شَعِيرٍ فَوَضَعَ عَلَيْهَا تَمْرَةً وَقَالَ " هَذِهِ إِدَامُ هَذِهِ " .
Narrated Yusuf ibn Abdullah ibn Salam:
I saw that the Prophet (ﷺ) took a piece of bread of barley and put a date on it and said: This is the condiment of this.
পরিচ্ছেদঃ ৪৯২. খেজুর সম্পর্কে।
৩৭৮৮. ওয়ালীদ ইবন উতাবা (রহঃ) ..... আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে খেজুর নেই, সে ঘরের লোকেরা অভুক্ত রয়েছে।
باب فِي التَّمْرِ
حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ " .
’A’ishah reported the Prophet(ﷺ) as saying:
A family which has no dates will be hungry.
পরিচ্ছেদঃ ৪৯৩. খেজুর খাওয়ার সময় তা পরিষ্কার করা।
৩৭৮৯. মুহাম্মদ ইবন আমর (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে খেজুর আনা হলে তিনি তা পরিষ্কার করতে থাকেন এবং এর পোকা ধরে ফেলে দিতে থাকেন।
باب فِي تَفْتِيشِ التَّمْرِ الْمُسَوَّسِ عِنْدَ الأَكْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ، حَدَّثَنَا سَلْمُ بْنُ قُتَيْبَةَ أَبُو قُتَيْبَةَ، عَنْ هَمَّامٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِتَمْرٍ عَتِيقٍ فَجَعَلَ يُفَتِّشُهُ يُخْرِجُ السُّوسَ مِنْهُ .
Narrated Anas ibn Malik:
When the Prophet (ﷺ) was brought some old dates, he began to examine them and remove the worms from them.
পরিচ্ছেদঃ ৪৯৩. খেজুর খাওয়ার সময় তা পরিষ্কার করা।
৩৭৯০. মুহাম্মদ ইবন কাছীর (রহঃ) ...... ইসহাক ইবন আবদিল্লাহ ইবন আবী তালহা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে পোকা ধরা খেজুর পেশ করা হয়। এরপর পূর্বোক্ত হাদীছের অনুরূপ হাদীছ বর্ণিত হয়েছে।
باب فِي تَفْتِيشِ التَّمْرِ الْمُسَوَّسِ عِنْدَ الأَكْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالتَّمْرِ فِيهِ دُودٌ فَذَكَرَ مَعْنَاهُ .
Narrated Abdullah ibn AbuTalhah:
The Prophet (ﷺ) was brought some dates which contained worms. He then mentioned the rest of the tradition to the same effect as the previous.
পরিচ্ছেদঃ ৪৯৪. একবারে দু'তিনটা খেজুর খাওয়া।
৩৭৯১. ওয়াসিল (রহঃ) ..... ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সাথীদের অনুমতি ব্যতীত দু’ তিনটি খেজুর একসাথে খেতে নিষেধ করেছেন। (কারণ একজন বেশী খেলে অপরজন বঞ্চিত হতে পারে)।
باب الإِقْرَانِ فِي التَّمْرِ عِنْدَ الأَكْلِ
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الإِقْرَانِ إِلاَّ أَنْ تَسْتَأْذِنَ أَصْحَابَكَ .
Ibn ‘Umar said:
The Messenger of Allah(ﷺ) prohibited anyone taking two dates together with the exception that you ask permission from your companions.
পরিচ্ছেদঃ ৪৯৫. দু'ধরনের খাদ্য একত্রে মিশিয়ে খাওয়া।
৩৭৯২. হাফ্স ইবন উমার (রহঃ) ...... আবদুল্লাহ্ ইবন জা’ফর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসাফল তাজা খেজুরের সাথে মিলিয়ে খেতেন।
باب فِي الْجَمْعِ بَيْنَ لَوْنَيْنِ فِي الأَكْلِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْكُلُ الْقِثَّاءَ بِالرُّطَبِ .
‘Abd Allah b. Ja’far said:
The Prophet(ﷺ) used to eat cucumber with fresh dates
পরিচ্ছেদঃ ৪৯৫. দু'ধরনের খাদ্য একত্রে মিশিয়ে খাওয়া।
৩৭৯৩. সা’ঈদ (রহঃ) ..... আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ ফল তাজা খেজুরের সাথে খেতেন এবং বলতেনঃ আমি এর গরমকে ওর ঠান্ডার দ্বারা এবং এর ঠান্ডাকে ওর গরমের দ্বারা বিদূরিত করি।
باب فِي الْجَمْعِ بَيْنَ لَوْنَيْنِ فِي الأَكْلِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ نُصَيْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ فَيَقُولُ " نَكْسِرُ حَرَّ هَذَا بِبَرْدِ هَذَا وَبَرْدَ هَذَا بِحَرِّ هَذَا " .
Narrated Aisha, Ummul Mu'minin:
The Messenger of Allah (ﷺ) used to eat melon with fresh dates, and he used to say: The heat of the one is broken by the coolness of the other, and the coolness of the one by the heat of the other.
পরিচ্ছেদঃ ৪৯৫. দু'ধরনের খাদ্য একত্রে মিশিয়ে খাওয়া।
৩৭৯৪. মুহাম্মদ ইবন ওয়াযীর (রহঃ) ..... সুলায়ম ইবন আমির (রহঃ) বুসরের দু’ছেলে থেকে বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন, তখন আমরা তাঁর সামনে মাখন এবং খেজুর পেশ করি। আর তিনি মাখন এবং খেজুর খুবই পছন্দ করতেন।
باب فِي الْجَمْعِ بَيْنَ لَوْنَيْنِ فِي الأَكْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَزِيرِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مَزْيَدٍ، قَالَ سَمِعْتُ ابْنَ جَابِرٍ، قَالَ حَدَّثَنِي سُلَيْمُ بْنُ عَامِرٍ، عَنِ ابْنَىْ، بُسْرٍ السُّلَمِيَّيْنِ قَالاَ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَدَّمْنَا زُبْدًا وَتَمْرًا وَكَانَ يُحِبُّ الزُّبْدَ وَالتَّمْرَ .
Narrated Abdullah ibn Busr ibn Atiyyah ibn Busr:
The Messenger of Allah (ﷺ) came to visit us and we offered him butter and dates, for he liked butter and dates.
পরিচ্ছেদঃ ৪৯৬. আহলে কিতাবদের পাত্রে খাওয়া।
৩৭৯৫. উছমান ইবন আবী শায়বা (রহঃ) .... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গী হিসাবে জিহাদে শরীক হতাম এবং মুশরিকদের তৈজসপত্র পেতাম, যা দিয়ে আমরা পানি পান করতাম এবং অন্যান্য প্রয়োজনও মিটাতাম। আর তিনি এরূপ করাকে দোষের মনে করতেন না।
باب الأَكْلِ فِي آنِيَةِ أَهْلِ الْكِتَابِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، وَإِسْمَاعِيلُ، عَنْ بُرْدِ بْنِ سِنَانٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَنُصِيبُ مِنْ آنِيَةِ الْمُشْرِكِينَ وَأَسْقِيَتِهِمْ فَنَسْتَمْتِعُ بِهَا فَلاَ يَعِيبُ ذَلِكَ عَلَيْهِمْ .
Narrated Jabir ibn Abdullah:
I was on an expedition along with the Messenger of Allah (ﷺ). We got the vessels and skins of the polytheists and used them. But he did not object to them (i.e. us) for that (action).
পরিচ্ছেদঃ ৪৯৬. আহলে কিতাবদের পাত্রে খাওয়া।
৩৭৯৬. নাসর ইবন আসিম (রহঃ) .... আবূ ছা’লাবা খুশানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করেন যে, আমরা আহলে কিতাবদের প্রতিবেশী এবং তারা তাদের হাঁড়িতে শূকরের মাংস রান্না করে ও তাদের পাত্রে মদপান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি তোমরা তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও, তবে তোমরা তাতে পানাহার করবে। আর যদি তোমরা তাদের পাত্র ছাড়া অন্য পাত্র না পাও, তবে তোমরা তা উত্তমরূপে পানি দিয়ে ধুয়ে পবিত্র করে তাতে পানাহার করতে পার।
باب الأَكْلِ فِي آنِيَةِ أَهْلِ الْكِتَابِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ بْنِ زَبْرٍ، عَنْ أَبِي عُبَيْدِ اللَّهِ، مُسْلِمِ بْنِ مِشْكَمٍ عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، أَنَّهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّا نُجَاوِرُ أَهْلَ الْكِتَابِ وَهُمْ يَطْبُخُونَ فِي قُدُورِهِمُ الْخِنْزِيرَ وَيَشْرَبُونَ فِي آنِيَتِهِمُ الْخَمْرَ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنْ وَجَدْتُمْ غَيْرَهَا فَكُلُوا فِيهَا وَاشْرَبُوا وَإِنْ لَمْ تَجِدُوا غَيْرَهَا فَارْحَضُوهَا بِالْمَاءِ وَكُلُوا وَاشْرَبُوا " .
Abu Tha’labah al-khushani said that he asked the Messenger of Allah(ﷺ):
We live in the neighbourhood of the People of the Book and they cook in their pots(the flesh of) swine and drink wine in their vessels. The Messenger of Allah(ﷺ) said: If you find any other pots, then eat in them and drink. But if you do not find any others, then wash them with water and eat and drink (In them).
পরিচ্ছেদঃ ৪৯৭. সমুদ্রের জীব সম্পর্কে।
৩৭৯৭. আবদুল্লাহ ইবন মুহাম্মদ (রহঃ) .... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ উবায়দা (রাঃ)-কে আমাদের আমীর নিযুক্ত করে আমাদেরকে কুরায়শদের একটি কাফেলাকে পাঁকড়াও করে আনার জন্য প্রেরণ করেন এবং রাস্তায় খাওয়ার জন্য এক থালি খেজুরও প্রদান করেন। এ খেজুর ছাড়া আমাদের সাথে আর কোন খেজুর না থাকায় আবূ উবায়দা (রাঃ) আমাদের মাত্র একটি করে খেজুর দিতেন, যা আমরা বাচ্চাদের মত চুষতাম এবং তা মুখে রেখে পানি পান করতাম। আর তা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট হতো।
এছাড়া আমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে তা পানিতে ভিজিয়ে খেতাম। এ অবস্থায় আমরা যখন সমুদ্রের নিকটবর্তী হই, তখন আমরা উঁচু বালুস্তূপের মত কিছু দেখতে পাই। যখন আমরা এর কাছে পৌছাই, তখন জানতে পারি যে, এটি একটি সমুদ্রের জীব, যাকে ’আনবারা’ বলা হয়। সেটিকে দেখে আবূ উবায়দা (রাঃ) বলেনঃ এতো মৃত জীব, এটি খাওয়া আমাদের জন্য জাইয নয়। এরপর তিনি বলেনঃ আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত হয়েছি এবং আল্লাহ্র রাস্তায় সফর করছি। এখন তোমরা অসহায় অবস্থায় পরেছ, কাজেই তোমরা তা খাও।
জাবির (রাঃ) বলেনঃ আমরা সেখানে এক মাসের মত অবস্থান করেছিলাম এবং আমাদের সংখ্যা ছিল তিন শ’তের মত। ফলে, আমরা তা খেতে থাকি, এমনকি আমরা সবাই মোটা-তাজা হয়ে যাই। এরপর আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ফিরে আসি, তখন এ বিষয়ে তাঁকে অবহিত করি। তিনি বলেনঃ এ ছিল একটি বিশেষ ধরনের খাদ্য, যা আল্লাহ তোমাদের জন্য (সমুদ্র থেকে) বের করেছেন। কী, তোমাদের কাছে এর কোন মাংস আছে নাকি, যা তোমরা আমাকে খাওয়াবে? তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সে মাছের মাংস প্রেরণ করি, (যা তিনি খান)।
باب فِي دَوَابِّ الْبَحْرِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَّرَ عَلَيْنَا أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ نَتَلَقَّى عِيرًا لِقُرَيْشٍ وَزَوَّدَنَا جِرَابًا مِنْ تَمْرٍ لَمْ نَجِدْ لَهُ غَيْرَهُ فَكَانَ أَبُو عُبَيْدَةَ يُعْطِينَا تَمْرَةً تَمْرَةً كُنَّا نَمُصُّهَا كَمَا يَمُصُّ الصَّبِيُّ ثُمَّ نَشْرَبُ عَلَيْهَا مِنَ الْمَاءِ فَتَكْفِينَا يَوْمَنَا إِلَى اللَّيْلِ وَكُنَّا نَضْرِبُ بِعِصِيِّنَا الْخَبَطَ ثُمَّ نَبُلُّهُ بِالْمَاءِ فَنَأْكُلُهُ وَانْطَلَقْنَا عَلَى سَاحِلِ الْبَحْرِ فَرُفِعَ لَنَا كَهَيْئَةِ الْكَثِيبِ الضَّخْمِ فَأَتَيْنَاهُ فَإِذَا هُوَ دَابَّةٌ تُدْعَى الْعَنْبَرَ فَقَالَ أَبُو عُبَيْدَةَ مَيْتَةٌ وَلاَ تَحِلُّ لَنَا ثُمَّ قَالَ لاَ بَلْ نَحْنُ رُسُلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي سَبِيلِ اللَّهِ وَقَدِ اضْطُرِرْتُمْ إِلَيْهِ فَكُلُوا فَأَقَمْنَا عَلَيْهِ شَهْرًا وَنَحْنُ ثَلاَثُمِائَةٍ حَتَّى سَمِنَّا فَلَمَّا قَدِمْنَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَكَرْنَا ذَلِكَ لَهُ فَقَالَ " هُوَ رِزْقٌ أَخْرَجَهُ اللَّهُ لَكُمْ فَهَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَىْءٌ فَتُطْعِمُونَا مِنْهُ " . فَأَرْسَلْنَا مِنْهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
Jabir said:
The Messenger of Allah (ﷺ) sent us on an expedition and made Abu ‘Ubaidah b. al-Jarrah our leader. We had to meet a caravan of the Quraish. He gave us a bag of dates as a light meal during the journey. We had nothing except that. Abu ‘Ubaidah would give each of us one date. We used to suck them as a child sucks, and drink water after that and it sufficed us that day till night. We used to beat leaves off the trees with our sticks (for food), wetted them with water and ate them. We then went to the coast of the sea. There appeared to us a body like a great mound. When we came to it, we found that it was an animal called al-anbar. Abu ‘Ubaidah said: It is a carrion, and it is not lawful for us. He then said: No, we are the Messengers of the Apostel of Allah (ﷺ) and we are in the path of Allah. If you are forced by necessity (to eat it), then eat it. We stayed feeding on it for one mouth, till we became fat, and we were three hundred in number. When we came to the Messenger of Allah (ﷺ), we mentioned it to him. He said : It is a provision which Allah has brought forth for you, and give us some to eat if you have any meat of it with you. So we sent some of it to the Messenger of Allah (ﷺ) and he ate (it).
পরিচ্ছেদঃ ৪৯৮. ঘি-এর মধ্যে ইঁদুর পড়লে।
৩৭৯৮. মুসাদ্দাদ (রহঃ) ...... মায়মূনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার ঘি-এর মধ্যে ইঁদুর পড়লে ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গোচরীভূত করা হয়। তখন তিনি বলেনঃ ইঁদুরের চারপাশ থেকে ঘি উঠিয়ে ফেলে দাও এবং বাকী অংশ খাও।
باب فِي الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ فَأْرَةً، وَقَعَتْ، فِي سَمْنٍ فَأُخْبِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَلْقُوا مَا حَوْلَهَا وَكُلُوا " .
Maimunah said:
A mouse fell into clarified butter. The Prophet (ﷺ) was informed of it. He said: Throw what is around it and eat.
পরিচ্ছেদঃ ৪৯৮. ঘি-এর মধ্যে ইঁদুর পড়লে।
৩৭৯৯. আহমদ ইবন সালিহ (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি ঘি-এর মধ্যে ইঁদুর পড়ে এবং তা জমাট হয়, তবে তোমরা ইঁদুর এবং এর চারপাশ থেকে ঘি উঠিয়ে ফেলে দেবে। আর ঘি যদি গলানো হয়, তবে তোমরা এর নিকটবর্তী হবে না, (অর্থাৎ খাবে না)।
باب فِي الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، - وَاللَّفْظُ لِلْحَسَنِ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَقَعَتِ الْفَأْرَةُ فِي السَّمْنِ فَإِنْ كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَإِنْ كَانَ مَائِعًا فَلاَ تَقْرَبُوهُ " . قَالَ الْحَسَنُ قَالَ عَبْدُ الرَّزَّاقِ وَرُبَّمَا حَدَّثَ بِهِ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
Narrated AbuHurayrah:
The Prophet (ﷺ) said: When a mouse falls into clarified butter, if it is sold, throw the mouse and what is around it away, but if it is in a liquid state, do not go near it.
Al-Hasan said: AbdurRazzaq said: This tradition has been transmitted by Ma'mar, from az-Zuhri, from Ubaydullah ibn Abdullah ibn Abbas, from Maymunah, from the Prophet (ﷺ).
পরিচ্ছেদঃ ৪৯৮. ঘি-এর মধ্যে ইঁদুর পড়লে।
৩৮০০. আহমদ ইবন সালিহ (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, মায়মূনা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরূপ বর্ণনা করেছেন।
باب فِي الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بُوذَوَيْهِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ الزُّهْرِيِّ عَنِ ابْنِ الْمُسَيَّبِ .
Narrated Abdullah ibn Abbas:
The tradition mentioned above has also been transmitted by Ibn Abbas from Maymunah, from the Prophet (ﷺ) like the tradition narrated by az-Zuhri, from Ibn al-Musayyab.
পরিচ্ছেদঃ ৪৯৯. খাবারে মাছি পড়লে সে সম্পর্কে।
৩৮০১. আহমদ ইবন হাম্বল (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কোন খাবার পাত্রে মাছি পড়ে, তখন তোমরা তাকে পাত্রের মাঝে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেবে। কেননা, তার এক ডানায় রোগ এবং অপর ডানায় শিফা থাকে। আর মাছি খাবারে পতিত হওয়ার সময় ঐ ডানা নিক্ষেপ করে, যাতে রোগ-জীবাণু থাকে। কাজেই তোমরা তাকে পাত্রের মধ্যে ডুবিয়ে দেবে।
باب فِي الذُّبَابِ يَقَعُ فِي الطَّعَامِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ - عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَامْقُلُوهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الآخَرِ شِفَاءً وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ فَلْيَغْمِسْهُ كُلَّهُ " .
Abu Hurairah reported the Messenger of Allah (ﷺ) as saying:
when a fly alights in anyone’s vessel, he should plunge it all in, for in one of its wings there is a disease, and in the other is a cure. It prevents the wing of it is which there is a cure, so plunge it all in (the vessel).
পরিচ্ছেদঃ ৫০০. খাওয়ার সময় খাদ্যবস্তু পড়ে গেলে।
৩৮০২. মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর তাঁর হাতের তিনটি আংগুল চাটতেন এবং বলতেন যে, যখন তোমাদের কারো গ্রাস হতে কিছু পড়ে যায়, তখন তা পরিষ্কার করে খেয়ে নেবে এবং তা শয়তানের জন্য পরিত্যাগ করবে না। আর তিনি আমাদের খাওয়ার পাত্র পরিষ্কার করে খাওয়ার নির্দেশ দিয়েছেন, আর বলেছেনঃ তোমাদের কেউ অবহিত নয় যে, তার জন্য কোন খাদ্যবস্তুতে বরকত রাখা হয়েছে।
باب فِي اللُّقْمَةِ تَسْقُطُ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاَثَ وَقَالَ " إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الأَذَى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِ " . وَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الصَّحْفَةَ وَقَالَ " إِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي فِي أَىِّ طَعَامِهِ يُبَارَكُ لَهُ " .
Anas b. Malik said that when the Messenger of Allah (ﷺ) ate food, he licked his three fingers. And he said:
If the morsel of one of you falls down, he should wipe away anything injurious on it and eat it and not leave it for the devil. And he ordered us to clean the dish, for one of you does not leave it for the devil. And he ordered us to clean the dish, for one of you does not know in what part of his food the blessing lies.
পরিচ্ছেদঃ ৫০১. চাকরের মনিবের সাথে খাদ্যগ্রহণ সম্পর্কে।
৩৮০৩. কা’নবী (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বঁলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কারো চাকর তার জন্য খাবার তৈরী করে আনে এবং সে তা পাকাবার সময় তাপ ও উত্তাপ সহ্য করে, তখন মনিবের উচিত, তাকে নিজের সাথে বসিয়ে খানা খাওয়ানো। আর যদি খাবারের পরিমাণ কম হয়, তবু তাকে এক বা দুই লোকমা খাদ্য দেওয়া উচিত।
باب فِي الْخَادِمِ يَأْكُلُ مَعَ الْمَوْلَى
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ مُوسَى بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا صَنَعَ لأَحَدِكُمْ خَادِمُهُ طَعَامًا ثُمَّ جَاءَهُ بِهِ وَقَدْ وَلِيَ حَرَّهُ وَدُخَانَهُ فَلْيُقْعِدْهُ مَعَهُ لِيَأْكُلَ فَإِنْ كَانَ الطَّعَامُ مَشْفُوهًا فَلْيَضَعْ فِي يَدِهِ مِنْهُ أَكْلَةً أَوْ أَكْلَتَيْنِ " .
Abu Hurairah reported the Messenger of Allah (ﷺ) as saying :
If the servant of any of you prepares food for him, and he brings it to him, while he had suffered its heat and smoke. He should make him sit with him to eat. If the food is scanty, he should put one or two morsels in his hand.
পরিচ্ছেদঃ ৫০২. রুমাল দিয়ে হাত পরিষ্কার করা।
৩৮০৪. মুসাদ্দাদ (রহঃ) .... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ খাবার খাবে, তখন সে যেন ততক্ষণ তার হাত রুমাল দিয়ে পরিষ্কার না করে, যতক্ষণ না সে নিজের হাত চাটে বা অন্যকে দিয়ে চাটায়।
باب فِي الْمِنْدِيلِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلاَ يَمْسَحَنَّ يَدَهُ بِالْمِنْدِيلِ حَتَّى يَلْعَقَهَا أَوْ يُلْعِقَهَا " .
Ibn ‘Abbas reported the Messenger of Allah (ﷺ) as saying :
When one of you eats, he must not wipe his hand with a handkerchief till he licks it or gives it to someone to lick.
পরিচ্ছেদঃ ৫০২. রুমাল দিয়ে হাত পরিষ্কার করা।
৩৮০৫. নুফায়লী (রহঃ) .... কা’ব ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আংগুল দিয়ে খাবার খেতেন এবং আংগুল চাটার আগে রুমাল দিয়ে পরিষ্কার করতেন না।
باب فِي الْمِنْدِيلِ
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْكُلُ بِثَلاَثِ أَصَابِعَ وَلاَ يَمْسَحُ يَدَهُ حَتَّى يَلْعَقَهَا .
Ka’b b. Malik said:
The Prophet (ﷺ) used to eat with three fingers and not wipe his before licking it.
পরিচ্ছেদঃ ৫০৩. খাবার খেয়ে কি দু'আ পাঠ করবে?
৩৮০৬. মুসাদ্দাদ (রহঃ) ..... আবূ উমামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান উঠিয়ে নেওয়ার পর এরূপ দু’আ পড়তেনঃ (অর্থ) আল্লাহ্র জন্য অসংখ্য প্রশংসা, বরকতময় শুকরিয়া এ খাদ্যের মধ্যে, যা একবার যথেষ্ট নয় এবং পরিত্যাগযোগ্যও নয়, আর না এ হতে অমুখাপেক্ষী হওয়া যায়, হে আমাদের রব! সমস্ত প্রশংসা তোমারই জন্য।
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا طَعِمَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رُفِعَتِ الْمَائِدَةُ قَالَ " الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا " .
Abu Umamah said:
When the food cloth was removed, the Messenger of Allah (ﷺ) said: “praise be to Allah abundantly and sincerely, of such a nature as is productive of blessing, is not insufficient, Abandoned, or ignored, O our lord.”
পরিচ্ছেদঃ ৫০৩. খাবার খেয়ে কি দু'আ পাঠ করবে?
৩৮০৭. মুহাম্মদ ইবন আলা (রহঃ) ...... আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার পর এরূপ দু’আ পড়তেনঃ (অর্থ) সমস্ত প্রশংসা সে আল্লাহ্র জন্য, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং আমাদেরকে তাঁর অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন।
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا طَعِمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَاشِمٍ الْوَاسِطِيِّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، أَوْ غَيْرِهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ " .
Narrated AbuSa'id al-Khudri:
When the Messenger of Allah (ﷺ) finished his food, he said: "Praise be to Allah Who has given us food and drink and made us Muslims."
পরিচ্ছেদঃ ৫০৩. খাবার খেয়ে কি দু'আ পাঠ করবে?
৩৮০৮. আহমদ ইবন সালিহ (রহঃ) ..... আবূ আইয়ূব আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার এবং পানি পান করার পর এরূপ দু’আ পাঠ করতেনঃ (অর্থ) সমস্ত প্রশংসা সে আল্লাহ্র জন্য, যিনি খাওয়ালেন, পান করালেন এবং খাদ্য বস্তুকে হযম করিয়ে তা বের হওয়ার জন্য রাস্তা তৈরী করেছেন (পেশাব পায়খানার মাধ্যমে)।
باب مَا يَقُولُ الرَّجُلُ إِذَا طَعِمَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي عَقِيلٍ الْقُرَشِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَكَلَ أَوْ شَرِبَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ وَسَقَى وَسَوَّغَهُ وَجَعَلَ لَهُ مَخْرَجًا " .
Narrated AbuAyyub al-Ansari:
When the Messenger of Allah (ﷺ) ate or drank, he said: "Praise be to Allah Who has given food and drink and made it easy to swallow, and provided an exit for it.
পরিচ্ছেদঃ ৫০৪. খাওয়ার পর হাত ধোয়া সম্পর্কে।
৩৮০৯. আহমদ ইবন য়ূনুস (রহঃ) ...... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এমন অবস্থায় শয়ন করে যে, তার হাতে তরকারি বা গোশতের ঝোল লেগে থাকে এবং সে তা ধোয় না; এর ফলে যদি তার কোন ক্ষতি হয়, তবে তার উচিত হবে নিজকে দোষারোপ করা।
باب فِي غَسْلِ الْيَدِ مِنَ الطَّعَامِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُهَيْلُ بْنُ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ نَامَ وَفِي يَدِهِ غَمَرٌ وَلَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَىْءٌ فَلاَ يَلُومَنَّ إِلاَّ نَفْسَهُ " .
Narrated AbuHurayrah:
The Prophet (ﷺ) said: If anyone spends the night with grease on his hand which he has not washed away, he can blame only himself if some trouble comes to him.
পরিচ্ছেদঃ ৫০৫. খানা খাওয়ার পর মেজবানের জন্য দু'আ করা।
৩৮১০. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আবূ হায়ছাম ইবন তায়হান (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য খানা পাক করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের দাওয়াত দেন। সকলের খানা-পিনা শেষ হলে তিনি বলেনঃ তোমরা তোমাদের ভাইয়ের বিনিময় প্রদান কর। সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! তার জন্য বিনিময় কি! তখন তিনি বলেনঃ যখন কোন ব্যক্তি কারো বাড়ীতে গিয়ে তার খাবার খায় এবং পানি পান করে, তখন তার জন্য দু’আ করা উচিত। এ হলো তার বিনিময়।
باب مَا جَاءَ فِي الدُّعَاءِ لِرَبِّ الطَّعَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ الدَّالاَنِيِّ، عَنْ رَجُلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ صَنَعَ أَبُو الْهَيْثَمِ بْنُ التَّيْهَانِ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا فَدَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ فَلَمَّا فَرَغُوا قَالَ " أَثِيبُوا أَخَاكُمْ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا إِثَابَتُهُ قَالَ " إِنَّ الرَّجُلَ إِذَا دُخِلَ بَيْتُهُ فَأُكِلَ طَعَامُهُ وَشُرِبَ شَرَابُهُ فَدَعَوْا لَهُ فَذَلِكَ إِثَابَتُهُ " .
Narrated Jabir ibn Abdullah:
AbulHaytham ibn at-Tayhan prepared food for the Messenger of Allah (ﷺ), and he invited the Prophet (ﷺ) and his Companions. When they finished (food), the said: If some people enter the house of a man, his food is eaten and his drink is drunk, and they supplicate (to Allah) for him, this is his reward.
পরিচ্ছেদঃ ৫০৫. খানা খাওয়ার পর মেজবানের জন্য দু'আ করা।
৩৮১১. মাখলাদ ইবন খালিদ (রহঃ) ..... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা’দ ইবন উবাদা (রাঃ) এর নিকট যান। তিনি রুটি এবং যয়তুনের তেল তাঁর সামনে পেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেয়ে এরূপ বলেনঃ রোযাদার ব্যক্তি তোমাদের কাছে এসে ইফতার করুক, নেককার লোক তোমাদের খানা খাক, আর ফেরেশতারা তোমাদের উপর রহমত প্রেরণ করুক।
باب مَا جَاءَ فِي الدُّعَاءِ لِرَبِّ الطَّعَامِ
حَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم جَاءَ إِلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَجَاءَ بِخُبْزٍ وَزَيْتٍ فَأَكَلَ ثُمَّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلاَئِكَةُ " .
Narrated Anas ibn Malik:
The Prophet (ﷺ) came to visit Sa'd ibn Ubaydah, and he brought bread and olive oil, and he ate (them). Them). Then the Prophet (ﷺ) said: May the fasting (men) break their fast with you, and the pious eat your food, and the angels pray for blessing on you.
পরিচ্ছেদঃ ৫০৬. যে সব জন্তু হারাম হওয়ার কথা কুরআন--হাদীছে নেই।
৩৮১২. মুহাম্মদ ইবন দাঊদ (রহঃ) ..... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ জাহিলী যুগের লোকেরা কোন কোন বস্তু খেত এবং কোন কোন বস্তুকে খারাপ মনে করে পরিহার করতো। তখন আল্লাহ্ তা’আলা তাঁর নবীকে প্রেরণ করেন এবং তাঁর কিতাব নাযিল করেন, আর তাঁর হালালকে হালাল এবং হারামকে হারাম নির্ধারণ করে দেন। ফলে তিনি যা হালাল করেন তা হালাল এবং যা হারাম করেন তা হারাম। আর তিনি যে সম্পর্কে চুপ থাকেন, তা ক্ষমার যোগ্য। এরপর তিনি এ আয়াত তিলাওয়াত করেনঃ (অর্থ) আপনি বলুন! আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে, লোকে যা আহার করে, তার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না। মরা, বহমান রক্ত ও শূকরের মাংস ব্যতীত। কেননা, এ অবশ্যই অপবিত্র অথবা যা অবৈধ, আল্লাহ্ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে; তবে কেউ অবাধ্য না হয়ে এবং সীমালংঘন না করে তা গ্রহণে নিরুপায় হলে, (সে আলাদা ব্যাপার)। নিশ্চয় তোমার রব ক্ষমাশীল, পরম দয়ালু।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ بْنِ صُبَيْحٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ شَرِيكٍ الْمَكِّيَّ - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي الشَّعْثَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَأْكُلُونَ أَشْيَاءَ وَيَتْرُكُونَ أَشْيَاءَ تَقَذُّرًا فَبَعَثَ اللَّهُ تَعَالَى نَبِيَّهُ وَأَنْزَلَ كِتَابَهُ وَأَحَلَّ حَلاَلَهُ وَحَرَّمَ حَرَامَهُ فَمَا أَحَلَّ فَهُوَ حَلاَلٌ وَمَا حَرَّمَ فَهُوَ حَرَامٌ وَمَا سَكَتَ عَنْهُ فَهُوَ عَفْوٌ وَتَلاَ ( قُلْ لاَ أَجِدُ فِيمَا أُوحِيَ إِلَىَّ مُحَرَّمًا ) إِلَى آخِرِ الآيَةِ .
Narrated Abdullah ibn Abbas:
The people of pre-Islamic times used to eat some things and leave others alone, considering them unclean. Then Allah sent His Prophet (ﷺ) and sent down His Book, marking some things lawful and others unlawful; so what He made lawful is lawful, what he made unlawful is unlawful, and what he said nothing about is allowable. And he recited: "Say: I find not in the message received by me by inspiration any (meat) forbidden to be eaten by one who wishes to eat it...." up to the end of the verse.
পরিচ্ছেদঃ ৫০৬. যে সব জন্তু হারাম হওয়ার কথা কুরআন--হাদীছে নেই।
৩৮১৩. মুসাদ্দাদ (রহঃ) ....... খারিজা ইবন সালত তামীমী (রহঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে ইসলাম গ্রহণ করেন। তিনি তাঁর নিকট হতে ফেরার সময় পথিমধ্যে এমন এক সম্প্রদায়ের নিকট যান, যাদের মধ্যে শিকল পরা একজন পাগল লোক ছিল। তখন পাগলের অভিভাবকরা বলেঃ আমরা শুনেছি, তোমাদের সাথী (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উত্তম ও কল্যাণ নিয়ে এসেছেন। তোমার কাছে এমন কোন জিনিস আছে কি, যা দিয়ে তুমি এ পাগলের চিকিৎসা করতে পার?
(রাবী বলেনঃ) তখন আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দেই, যার ফলে সে ভাল হয়ে যায়। তখন তারা আমাকে একশত বকরী প্রদান করে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ফিরে এসে তাঁকে সমস্ত ঘটনা সম্পর্কে অবহিত করি। তিনি বলেনঃ তুমি সূরা ফাতিহা ছাড়া আর কিছু পাঠ করনি তো?
রাবী মুসাদ্দাদ (রহঃ) অন্য বর্ণনায় বলেছেনঃ তুমি এছাড়া আর কিছু পড়েছিলে নাকি? আমি বলিঃ না। তখন তিনি বলেনঃ তুমি এগুলো নিয়ে নাও। আমার জীবনের শপথ! লোকেরা তো জাদু-টোনা করে খায়, যা বাতিল। তুমি তো একটি হক এবং সত্য জিনিস পড়ে ফুঁক দিয়েছ।
-
পরিচ্ছেদঃ ৫০৬. যে সব জন্তু হারাম হওয়ার কথা কুরআন--হাদীছে নেই।
৩৮১৪. উবায়দুল্লাহ (রহঃ) ..... খারিজা ইবন সালত (রহঃ) তাঁর চাচা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তিনি তাকে তিন দিন পর্যন্ত সকাল-সন্ধ্যা সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন। পড়া শেষে মুখে থুথু জমা করে থুক দিতেন। ফলে সে এমন রোগমুক্ত হয়ে যায় যেন সে রশির বন্ধন থেকে মুক্ত হয়। তখন তারা তাকে বকরী প্রদান করে। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসেন। পরে তিনি মুসাদ্দাদ (রহঃ)-এর হাদীছের অনুরূপ বর্ণনা করেন।
-