পরিচ্ছেদঃ ১. বিসমিল্লাহ পাঠ সম্পর্কে
৮৫৯(১). আবুল কাসেম আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ)। থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর প্রশংসা ব্যতীত আরম্ভ করা হলে তা অসম্পূর্ণ (কম বরকতপূর্ণ)।
এই হাদীস কেবল কুররা (রহঃ)-ই আয-যুহরী-আবু সালামা-আবু হুরায়রা (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। এই হাদীস অন্যরা আয-যুহরী-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন। কুররা (রহঃ) হাদীসশাস্ত্রে শক্তিশালী নন। এই হাদীস সাদাকা (রহঃ)-মুহাম্মাদ ইবনে সাঈদ-আয-যুহরী-আবদুর রহমান ইবনে কা’ব ইবনে মালেক-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন। এই হাদীস সহীহ নয়। সাদাকা ও মুহাম্মাদ ইবনে সাঈদ উভয়ে হাদীসশাস্ত্রে দুর্বল। এ হাদীস মুরসাল হওয়াই যথার্থ।
قُرِئَ عَلَى أَبِي الْقَاسِمِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - وَأَنَا أَسْمَعُ - حَدَّثَكُمْ دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا الْوَلِيدُ ، عَنِ الْأَوْزَاعِيِّ ، عَنْ قُرَّةَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِحَمْدِ اللَّهِ أَقْطَعُ " . تَفَرَّدَ بِهِ قُرَّةُ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ . وَأَرْسَلَهُ غَيْرُهُ عَنِ الزُّهْرِيِّ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَقُرَّةُ لَيْسَ بِقَوِيٍّ فِي الْحَدِيثِ . وَرَوَاهُ صَدَقَةُ ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . وَلَا يَصِحُّ الْحَدِيثُ ، . وَصَدَقَةُ وَمُحَمَّدُ بْنُ سَعِيدٍ ضَعِيفَانِ ، وَالْمُرْسَلُ هُوَ الصَّوَابُ
পরিচ্ছেদঃ ১. বিসমিল্লাহ পাঠ সম্পর্কে
৮৬০(২). আবু তালিব আল-হাফেজ আহমাদ ইবনে নাসর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে কোন গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর যিকির ব্যতীত আরম্ভ করা হলে (তা) অসম্পূর্ণ।
حَدَّثَنِي أَبُو طَالِبٍ الْحَافِظُ أَحْمَدُ بْنُ نَصْرٍ ، ثَنَا هِلَالُ بْنُ الْعَلَاءِ ، ثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ ، نَا مُوسَى بْنُ أَعْيَنَ ، عَنِ الْأَوْزَاعِيِّ ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِذِكْرِ اللَّهِ أَقْطَعُ
পরিচ্ছেদঃ ২. ফরয নামাযসমূহ এবং তা পাঁচ ওয়াক্ত
৮৬১(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলল, আল্লাহ তাঁর বান্দাদের উপর কতো ওয়াক্ত নামায ফরয করেছেন? তিনি বলেনঃ পাঁচ ওয়াক্ত নামায। সে জিজ্ঞেস করলো, এগুলোর আগে-পরে কি কিছু আছে? তিনি বলেনঃ আল্লাহ তাঁর বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। অতঃপর সে আল্লাহর শপথ করে বলল যে, সে এগুলোতে কিছু কম-বেশি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে সত্য বলে থাকলে জান্নাতে যাবে।
بَابُ الصَّلَوَاتِ الْفَرَائِضِ وَأَنَّهُنَّ خَمْسٌ
نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ ، نَا نُوحُ بْنُ قَيْسٍ ، عَنْ أَخِيهِ : خَالِدِ بْنِ قَيْسٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَجُلٌ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : كَمِ افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ مِنَ الصَّلَوَاتِ ؟ قَالَ : " خَمْسُ صَلَوَاتٍ " . ، قَالَ : هَلْ قَبْلَهُنَّ أَوْ بَعْدَهُنَّ شَيْءٌ ؟ قَالَ : " افْتَرَضَ اللَّهُ عَلَى عِبَادِهِ صَلَوَاتٍ خَمْسًا " . فَحَلَفَ الرَّجُلُ بِاللَّهِ لَا يَزِيدُ عَلَيْهِنَّ وَلَا يَنْقُصُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنْ صَدَقَ دَخَلَ الْجَنَّةَ
পরিচ্ছেদঃ ৩. নামাযসমূহের তালিম দেওয়া এবং এজন্য প্রহার করার নির্দেশ এবং সতরের সীমা যা ঢেকে রাখা বাধ্যতামূলক
৮৬২(১). ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল মালেক ইবনুর রুবাই ইবনে সাবুরা (রহঃ) থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের সন্তানগণ সাত বছর বয়সে পদার্পণ করলে তাদের বিছানা পৃথক করে দাও এবং তারা দশ বছর বয়সে পদার্পণ করলে নামাযের জন্য (তা না পড়লে) তাদের দৈহিক শাস্তি দাও।
بَابُ الْأَمْرِ بِتَعْلِيمِ الصَّلَوَاتِ وَالضَّرْبِ عَلَيْهَا وَحَدِّ الْعَوْرَةِ الَّتِي يَجِبُ سَتْرُهَا
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، وَثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ رُمَيْسٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ ، قَالَا : نَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا بَلَغَ أَوْلَادُكُمْ سَبْعَ سِنِينَ ، فَفَرِّقُوا بَيْنَ فُرُشِهِمْ ، وَإِذَا بَلَغُوا عَشْرَ سِنِينَ ، فَاضْرِبُوهُمْ عَلَى الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ৩. নামাযসমূহের তালিম দেওয়া এবং এজন্য প্রহার করার নির্দেশ এবং সতরের সীমা যা ঢেকে রাখা বাধ্যতামূলক
৮৬৩(২). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শিশুদের সাত বছর বয়সে নামাযের (পড়ার) নির্দেশ দাও। তারা দশ বছর বয়সে পদার্পণ করলে নামাযের জন্য (তা না পড়লে) তাদের দৈহিক শাস্তি দাও এবং তাদের বিছানা পথক করে দাও। আর তোমাদের কেউ নিজের দাসকে বা নিজের শ্রমিককে তার দাসীর সঙ্গে বিবাহ দিলে সে যেন তার নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত অঙ্গের প্রতি না তাকায়। কারণ নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত সতর (অবশ্য আবরণীর অঙ্গ)।
بَابُ الْأَمْرِ بِتَعْلِيمِ الصَّلَوَاتِ وَالضَّرْبِ عَلَيْهَا وَحَدِّ الْعَوْرَةِ الَّتِي يَجِبُ سَتْرُهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ زَاجٌ ، نَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ ، أَنَا أَبُو حَمْزَةَ الصَّيْرَفِيُّ وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ ، نَا عَمْرُو بْنُ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ لِسَبْعٍ ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِعَشْرٍ ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ ، وَإِذَا زَوَّجَ أَحَدُكُمْ عَبْدَهُ أَمَتَهُ أَوْ أَجِيرَهُ ، فَلَا يَنْظُرُ إِلَى مَا دُونَ السُّرَّةِ وَفَوْقَ الرُّكْبَةِ ، فَإِنَّ مَا تَحْتَ السُّرَّةِ إِلَى الرُّكْبَةِ مِنَ الْعَوْرَةِ
পরিচ্ছেদঃ ৩. নামাযসমূহের তালিম দেওয়া এবং এজন্য প্রহার করার নির্দেশ এবং সতরের সীমা যা ঢেকে রাখা বাধ্যতামূলক
৮৬৪(৩). ইউসুফ ইবনে ইয়াকূব ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের শিশুদের সাত বছর বয়সে (পৌছলে) নামায পড়ার নির্দেশ দাও। তারা দশ বছর বয়সে পদার্পণ করলে (নামায পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য) তাদের দৈহিক শাস্তি দাও এবং তাদের বিছানা (তোমাদের থেকে) পৃথক করে দাও। আর তোমাদের কেউ তার দাসকে বা শ্রমিককে বিবাহ করালে সে যেন তার (স্ত্রীর) হাঁটু ও নাভির মধ্যবর্তী অঙ্গ না দেখে। কারণ নাভি ও হাঁটুর মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থানের অন্তর্ভুক্ত।
بَابُ الْأَمْرِ بِتَعْلِيمِ الصَّلَوَاتِ وَالضَّرْبِ عَلَيْهَا وَحَدِّ الْعَوْرَةِ الَّتِي يَجِبُ سَتْرُهَا
حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، نَا مُحَمَّدُ بْنُ حَبِيبٍ الشَّيْلَمَانِيُّ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ ، نَا سَوَّارٌ أَبُو حَمْزَةَ ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ فِي سَبْعِ سِنِينَ ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا فِي عَشْرٍ ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ ، وَإِذَا زَوَّجَ الرَّجُلُ مِنْكُمْ عَبْدَهُ أَوْ أَجِيرَهُ ، فَلَا يَرَيَنَّ مَا بَيْنَ رُكْبَتِهِ وَسُرَّتِهِ ؛ فَإِنَّ مَا بَيْنَ سُرَّتِهِ وَرُكْبَتِهِ مِنْ عَوْرَتِهِ
পরিচ্ছেদঃ ৩. নামাযসমূহের তালিম দেওয়া এবং এজন্য প্রহার করার নির্দেশ এবং সতরের সীমা যা ঢেকে রাখা বাধ্যতামূলক
৮৬৫(৪). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হাঁটু লজ্জাস্থানের অংশ।
আবুল জুনূব (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ الْأَمْرِ بِتَعْلِيمِ الصَّلَوَاتِ وَالضَّرْبِ عَلَيْهَا وَحَدِّ الْعَوْرَةِ الَّتِي يَجِبُ سَتْرُهَا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، نَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ الْجَبُّلِيُّ الضَّرَّابُ - رَفِيقُ يَحْيَى بْنِ مَعِينٍ - ، نَا النَّضْرُ بْنُ مَنْصُورٍ الْفَزَارِيُّ ، نَا أَبُو الْجَنُوبِ - قَالَ مُوسَى : وَاسْمُهُ : عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ - قَالَ : سَمِعْتُ عَلِيًّا - رَضِيَ اللَّهُ عَنْهُ - يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الرُّكْبَةُ مِنَ الْعَوْرَةِ " . أَبُو الْجَنُوبِ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৩. নামাযসমূহের তালিম দেওয়া এবং এজন্য প্রহার করার নির্দেশ এবং সতরের সীমা যা ঢেকে রাখা বাধ্যতামূলক
৮৬৬(৫). ইউসুফ ইবনে ইয়াকূব ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আবু আইউব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ হাঁটুদ্বয়ের উপর থেকে নাভির নিচ পর্যন্ত লজ্জাস্থানের অংশ (সতর)।
بَابُ الْأَمْرِ بِتَعْلِيمِ الصَّلَوَاتِ وَالضَّرْبِ عَلَيْهَا وَحَدِّ الْعَوْرَةِ الَّتِي يَجِبُ سَتْرُهَا
حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، نَا جَدِّي ، نَا أَبِي ، عَنْ سَعِيدِ بْنِ رَاشِدٍ ، عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي أَيُّوبَ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " مَا فَوْقَ الرُّكْبَتَيْنِ مِنَ الْعَوْرَةِ ، وَمَا أَسْفَلَ مِنَ السُّرَّةِ مِنَ الْعَوْرَةِ
পরিচ্ছেদঃ ৩. নামাযসমূহের তালিম দেওয়া এবং এজন্য প্রহার করার নির্দেশ এবং সতরের সীমা যা ঢেকে রাখা বাধ্যতামূলক
৮৬৭(৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাত বছর বয়সে তোমাদের শিশুদের নামায পড়ার নির্দেশ দাও এবং তেরো বছর বয়সে পদার্পণ করলে নামাযের জন্য (না পড়ার অপরাধে) তাদের দৈহিক শাস্তি দাও।
بَابُ الْأَمْرِ بِتَعْلِيمِ الصَّلَوَاتِ وَالضَّرْبِ عَلَيْهَا وَحَدِّ الْعَوْرَةِ الَّتِي يَجِبُ سَتْرُهَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا الْفَضْلُ بْنُ سَهْلٍ ، ثَنَا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى ، عَنْ ثُمَامَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مُرُوهُمْ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِثَلَاثَ عَشْرَةَ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৬৮(১). উসমান ইবনে আহমাদ আদ-দাকাক (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাকে নির্দেশ দেয়া হয়েছে, আমি যেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করি যাবত না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নামায কায়েম করে ও যাকাত দেয়। অতঃপর আমার উপর তাদের রক্ত ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম করা হয়েছে এবং তাদের (কার্যাবলীর) হিসাব-নিকাশ গ্রহণ মহামহিম আল্লাহর দায়িত্বে।
আবু জাফর আর-রাযী এই হাদীস ইউনুস-আল-হাসান -আবু হুরায়রা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইমরান আল-কাত্তানও এই হাদীস মা’মার-আয-যুহরী-আনাস (রাঃ)- আবু বাকর (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا حَنْبَلُ بْنُ إِسْحَاقَ ، نَا عَفَّانُ ، ثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ، ثَنَا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُبَيْدٍ ، حَدَّثَنِي أَبِي أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ ، ثُمَّ قَدْ حُرِّمَ عَلَيَّ دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ - عَزَّ وَجَلَّ - " . وَكَذَلِكَ رَوَاهُ أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ ، عَنْ يُونُسَ ، عَنِ الْحَسَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . وَكَذَلِكَ قَالَ عِمْرَانُ الْقَطَّانُ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَنَسٍ ، عَنْ أَبِي بَكْرٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৬৯(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করি যাবত না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ আল্লাহর রাসূল। যখন তারা সাক্ষ্য দিলো যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল এবং তারা আমাদের নামাযের ন্যায় নামায পড়লো, আমাদের কিবলার অনুসরণ করলো এবং আমাদের যবেহকৃত পশুর মাংস আহার করলো (অর্থাৎ মুসলিম হলো), তখন আমাদের জন্য তাদের সম্পদ ও তাদের রক্তে (জীবনে) হস্তক্ষেপ করা হারাম, কিন্তু তার (দীন ইসলামের) অধিকারের ক্ষেত্র ব্যতীত (অর্থাৎ অপরাধ করলে শাস্তিভোগ করতে হবে)। আর তারা মুসলিমদের সমান অধিকার ভােগ করবে এবং মুসলিমদের সমান কর্তব্য তাদের উপর বর্তাবে।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ الْمُشْرِكِينَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، فَإِذَا شَهِدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، وَصَلَّوْا صَلَاتَنَا ، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا ، وَأَكَلُوا ذَبَائِحَنَا ، حُرِّمَتْ عَلَيْنَا أَمْوَالُهُمْ وَدِمَاؤُهُمْ إِلَّا بِحَقِّهَا ، وَلَهُمْ مَا لِلْمُسْلِمِ ، وَعَلَيْهِمْ مَا عَلَى الْمُسْلِمِ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৭০(৩). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، نَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا يَعْمُرُ بْنُ بِشْرٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ، أَنَا حُمَيْدٌ الطَّوِيلُ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৭১(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আনাস (রাঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، ثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ ، ثَنَا ابْنُ الْمُبَارَكِ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৭২(৫). ইব্রাহীম ইবনে আহমাদ আল-কারমীসীনী (রহঃ) ... আনাস (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
نَا إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ الْقِرْمِيسِينِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الْوَاحِدِ الْعَنْسِيُّ ، حَدَّثَنِي جَدِّي الْهَيْثَمُ بْنُ مَرْوَانَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ سُمَيْعٍ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৭৩(৬). ইবনে খাল্লাদ (রহঃ) ... মুহাম্মাদ ইবনে ঈসা ইবনে সুমাই (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا ابْنُ خَلَّادٍ ، نَا الْمَعْمَرِيُّ ، نَا هِشَامُ بْنُ عَمَّارٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ سُمَيْعٍ ، بِإِسْنَادِهِ مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৭৪(৭)। মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনুল হাসান (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমাকে নির্দেশ দেয়া হয়েছে—আমি যেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করি যাবত না তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, নামায কায়েম করে এবং যাকাত দেয়। এ কাজগুলো করলে তারা আমার হস্তক্ষেপ থেকে তাদের রক্ত (জীবন) ও তাদের সম্পদ রক্ষা করলো। তবে দীন ইসলামের অধিকারের ক্ষেত্র ব্যতীত (অর্থাৎ অপরাধ করলে শাস্তিভােগ করতে হবে)। আর তাদের কৃতকর্মের প্রকৃত হিসাব-নিকাশ মহামহিম আল্লাহর উপর ন্যস্ত।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَاشِمٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عَرْعَرَةَ أَبُو إِسْحَاقَ ، حَدَّثَنِي حَرَمِيُّ بْنُ عُمَارَةَ ، نَا شُعْبَةُ ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الْإِسْلَامِ ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ - عَزَّ وَجَلَّ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৭৫(৮). আহমাদ ইবনে ইউসুফ ইবনে খাল্লাদ (রহঃ) ... ইবরাহীম ইবনে আরআরা (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ بْنِ خَلَّادٍ ، نَا الْمَعْمَرِيُّ ، نَا إِبْرَاهِيمُ بْنُ عَرْعَرَةَ ، بِإِسْنَادِهِ مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৪. তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
৮৭৬(৯). ইবনে খাল্লাদ (রহঃ) ... মু’আয ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে যাবত না তারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং সাক্ষ্য দেয় (আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল)... পূর্বোক্ত হাদীসের হুবহু অনুরূপ।
بَابُ تَحْرِيمِ دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ ؛ إِذَا يَشْهَدُوا بِالشَّهَادَتَيْنِ ، وَيُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ
حَدَّثَنَا ابْنُ خَلَّادٍ ، نَا الْمَعْمَرِيُّ ، نَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ، ثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَهْرَامَ ، نَا شَهْرُ بْنُ حَوْشَبٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ ، عَنْ حَدِيثِ مُعَاذِ بْنِ جَبَلٍ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يُقِيمُوا الصَّلَاةَ ، وَيُؤْتُوا الزَّكَاةَ ، وَيَشْهَدُوا .... " . مِثْلَهُ سَوَاءً
পরিচ্ছেদঃ ৫. আবু মাহযুরা (রাঃ)-এর আযান এবং এ সম্পর্কে বিভিন্নরূপ রিওয়ায়াত
৮৭৭(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মুহায়রীয (রহঃ) থেকে বর্ণিত। তিনি ইয়াতীম হিসেবে আবু মাহযুরা (রাঃ)-এর তত্ত্বাবধানে ছিলেন, যখন তাকে তিনি সিরিয়ায় পাঠান। তিনি বলেন, আমি আবু মাহযুরা (রাঃ)-কে বললাম, হে চাচাজান! আমি সিরিয়া যাচ্ছি। আমি আশংকা করছি, তথায় আমি আপনার আযান সম্পর্কে জিজ্ঞাসিত হবো। অতএব আমাকে অবহিত করুন । তিনি বলেন, হাঁ। আমি একদল লোকের সঙ্গে সফরে বের হলাম। আমরা হুনায়েনের পথে ছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনায়েন যুদ্ধশেষে প্রত্যাবর্তন করছিলেন। আমরা পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াযযিন নামাযের আযান দিলেন। রাবী বলেন, আমরা মুয়াযযিনের আযানের শব্দ শুনলাম। তখন আমরা (তাদের থেকে দূরে ছিলাম। আমরা হাসি-ঠাট্টাচ্ছলে উচ্চস্বরে তার আযানের প্রতিধ্বনি করলাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দ শুনলেন। তিনি আমাদেরকে তাঁর সামনে উপস্থিত হতে ডেকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাদের মধ্যে কার উচ্চ কণ্ঠস্বর শুনেছি? দলের সবাই আমার দিকে ইশারা করলো এবং সত্যায়ন করলো। তিনি তাদের সকলকে বিদায় দিলেন, কিন্তু আমাকে রেখে দিলেন। তিনি বললেনঃ তুমি দাঁড়িয়ে নামাযের আযান দাও। অতএব আমি দাঁড়ালাম। তখন আমার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অমনোপূত লাগলো।
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়ালাম এবং তিনি নিজেই আমাকে আযান শিক্ষা দিলেন। তিনি বলেন, তুমি বলো, আল্লাহু আকবার (আল্লাহ মহান) আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু (আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই), আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ (আমি সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল), আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপর তিনি আমাকে বললেনঃ পুনরায় তোমার উচ্চস্বরে বলো। তারপর তিনি আমাকে বললেনঃ তুমি বলো, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হায়্যা আলাস সালাহ (নামাযের জন্য এসো), হায়্যা আলাস সালাহ, হায়্যা আলাল ফালাহ (কল্যাণের দিকে এসো) হায়্যা আলাল ফালাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি আযান শেষ করলে পর তিনি আমাকে ডাকলেন এবং আমাকে একটি থলে দিলেন যাতে রুপা ছিলো। তারপর তিনি নিজের হাত আবু মাহযুরা (রাঃ)-এর মাথার সম্মুখভাগে রাখলেন, এবং তা তার মুখমণ্ডলে, তার বুকে ও তার কাঁধে বুলালেন, এমনকি তাঁর হাত আবু মাহযুরা (রাঃ)-এর নাভি পর্যন্ত পৌঁছালেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ তোমার মধ্যে এবং তোমার উপর বরকত নাযিল করুন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে মক্কায় আযান দেওয়ার জন্য নিয়োগ দিন। তিনি বলেন, আমি তোমাকে এ ব্যাপারে নিয়োগ দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আমার সমস্ত অপছন্দনীয় বিষয় দূর হলো এবং তৎপরিবর্তে তাঁর প্রতি ভালোবাসা আমার অন্তরে ঠাই নিলো।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমেল (মক্কার শাসক) আত্তাব ইবনে উসাইদ (রাঃ)-এর নিকট গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মোতাবেক নামাযের আযান দিলাম। ইবনে জুরাইজ (রহঃ) বলেন, আবু মাহযুরা (রাঃ)-এর বংশের যার সাথে আমার দেখা হয়েছে তিনি আমাকে ইবনে মুহাইরীয (রহঃ)-এর হাদীসের অনুরূপ অবহিত করেছেন। এটা আর-রাবী (রহঃ) বর্ণিত হাদীস এবং তার বর্ণিত পাঠ এখানে উধৃত করা হলো।
بَابٌ : فِي ذِكْرِ أَذَانِ أَبِي مَحْذُورَةَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَبُو حُمَيْدٍ الْمِصِّيصِيُّ ، ثَنَا حَجَّاجٌ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، وَأَبُو أُمَيَّةَ ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، وَغَيْرُهُمْ ، قَالُوا : حَدَّثَنَا رَوْحٌ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا الشَّافِعِيُّ ، ثَنَا مُسْلِمُ بْنُ خَالِدٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، أَخْبَرَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُوَرَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَيْرِيزٍ أَخْبَرَهُ - وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي مَحْذُورَةَ - حِينَ جَهَّزَهُ إِلَى الشَّامِ - قَالَ : فَقُلْتُ لِأَبِي مَحْذُورَةَ : أَيْ عَمِّ ، إِنِّي خَارِجٌ إِلَى الشَّامِ ، وَإِنِّي أَخْشَى أَنْ أُسْأَلَ عَنْ تَأْذِينِكَ ؟ فَأَخْبِرْنِي . قَالَ : نَعَمْ ، خَرَجْتُ فِي نَفَرٍ ، فَكُنَّا فِي بَعْضِ طَرِيقِ حُنَيْنٍ ، فَقَفَلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِنْ حُنَيْنٍ ، فَلَقِينَا رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي بَعْضِ الطَّرِيقِ ، فَأَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِالصَّلَاةِ ، فَقَالَ : فَسَمِعْنَا صَوْتَ الْمُؤَذِّنِ وَنَحْنُ مُتَنَكِّبُونَ فَصَرَخْنَا نَحْكِيهِ ، وَنَسْتَهْزِئُ بِهِ ، فَسَمِعَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الصَّوْتَ ، فَأَرْسَلَ إِلَيْنَا إِلَى أَنْ وَقَفْنَا بَيْنَ يَدَيْهِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَيُّكُمُ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ قَدِ ارْتَفَعَ ؟ " . فَأَشَارَ الْقَوْمُ كُلُّهُمْ إِلَيَّ ، وَصَدَقُوا ، فَأَرْسَلَ كُلَّهُمْ وَحَبَسَنِي ، فَقَالَ : " قُمْ فَأَذِّنْ بِالصَّلَاةِ " . فَقُمْتُ وَلَا شَيْءَ أَكْرَهُ إِلَيَّ مِنَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَمَا يَأْمُرُنِي بِهِ ، فَقُمْتُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَأَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - التَّأْذِينَ هُوَ بِنَفْسِهِ ، فَقَالَ : " قُلِ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ " ثُمَّ قَالَ لِيَ : " ارْجِعْ فَامْدُدْ مِنْ صَوْتِكَ " . ثُمَّ قَالَ لِيَ : " قُلْ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ " . ثُمَّ دَعَانِي حِينَ قَضَيْتُ التَّأْذِينَ ، وَأَعْطَانِي صُرَّةً فِيهَا شَيْءٌ مِنْ فِضَّةٍ ، ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى نَاصِيَةِ أَبِي مَحْذُورَةَ ، ثُمَّ أَمَرَّهَا عَلَى وَجْهِهِ ، ثُمَّ أَمَرَّ بَيْنَ ثَدْيَيْهِ ، ثُمَّ عَلَى كَبِدِهِ ، حَتَّى بَلَغَتْ يَدُهُ سُرَّةَ أَبِي مَحْذُورَةَ ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " بَارَكَ اللَّهُ فِيكَ ، وَبَارَكَ عَلَيْكَ " . فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، مُرْنِي بِالتَّأْذِينِ بِمَكَّةَ . فَقَالَ : " قَدْ أَمَرْتُكَ بِهِ " وَذَهَبَ كُلُّ شَيْءٍ كَانَ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِنْ كَرَاهِيَةٍ ، وَعَادَ ذَلِكَ كُلُّهُ مَحَبَّةً لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَقَدِمْتُ عَلَى عَتَّابِ بْنِ أَسِيدٍ عَامِلِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأَذَّنْتُ بِالصَّلَاةِ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . قَالَ ابْنُ جُرَيْجٍ : فَأَخْبَرَنِي مَنْ أَدْرَكْتُ مِنْ آلِ أَبِي مَحْذُورَةَ عَلَى نَحْوِ مَا أَخْبَرَنِي ابْنُ مُحَيْرِيزٍ . هَذَا حَدِيثُ الرَّبِيعِ وَلَفْظُهُ
পরিচ্ছেদঃ ৫. আবু মাহযুরা (রাঃ)-এর আযান এবং এ সম্পর্কে বিভিন্নরূপ রিওয়ায়াত
৮৭৮(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আশ-শাফিঈ (রহঃ) বলেন, আমি ইবরাহীম ইবনে আবদুল আযীয ইবনে আবদুল মালেক ইবনে আবু মাহযুরার সাক্ষাৎ পেলাম। তিনি ইবনে মুহাইরীয (রহঃ)-এর বর্ণনার অনুরূপ আযান দেন। আমি তাকে তার পিতা-ইবনে মুহাইরীয-আবু মাহয়ূরা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে ইবনে জুরাইজ (রহঃ)-এর বর্ণনার অনুরূপ হাদীস বর্ণনা করতে শুনেছি।
আমি তাকে ইকামত দিতে শুনেছি। তিনি বলেন, আল্লাহু আকবার আল্লাহ আকবার, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হায়্যা আলাস-সালাহ, হায়্যা আলাল-ফালাহ, কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ধারণা যে, তিনি আযানের বর্ণনার অনুরূপ ইকামতের বর্ণনা দিয়েছেন।
بَابٌ : فِي ذِكْرِ أَذَانِ أَبِي مَحْذُورَةَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا الرَّبِيعُ ، ثَنَا الشَّافِعِيُّ ، قَالَ : وَأَدْرَكْتُ إِبْرَاهِيمَ بْنَ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ ، يُؤَذِّنُ كَمَا حَكَى ابْنُ مُحَيْرِيزٍ ، وَسَمِعْتُهُ يُحَدِّثُ عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ مُحَيْرِيزٍ ، عَنْ أَبِي مَحْذُورَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِمَعْنَى مَا حَكَى ابْنُ جُرَيْجٍ ، وَسَمِعْتُهُ يُقِيمُ فَيَقُولُ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ " . وَأَحْسَبُهُ يَحْكِي الْإِقَامَةَ خَبَرًا كَمَا يَحْكِي الْأَذَانَ
পরিচ্ছেদঃ ৫. আবু মাহযুরা (রাঃ)-এর আযান এবং এ সম্পর্কে বিভিন্নরূপ রিওয়ায়াত
৮৭৯(৩)। আবু বাকর আন-নায়সাপুরী ... আবু মাহযুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের উদ্দেশে রওয়ানা হলেন, তাদের অনুসন্ধানে মক্কা থেকে যে দশজন লোক রওয়ানা হলো, আমিও তাদের একজন ছিলাম। তিনি বলেন, আমরা তাদের নামাযের আযান শুনলাম। আমরা তাদের উপহাস করার জন্য দাঁড়িয়ে আযান দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি এদের মধ্যে একজনের উত্তম সুরে আযান শুনেছি। তিনি আমাদের জন্য লোক পাঠালেন। আমাদের প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে আযান দিলো। আমি ছিলাম তাদের সকলের মধ্যে শেষ ব্যক্তি। আমি আযান দিলে তিনি বলেনঃ আমার কাছে এসো। তিনি আমাকে তাঁর সামনে বসালেন। তিনি আমার মাথার সম্মুখভাগে হাত বুলালেন এবং আমার জন্য তিন বার বরকতের দোয়া করলেন।
অতঃপর তিনি বলেনঃ যাও ঘরের কাছে গিয়ে আযান দাও। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! কিভাবে? তিনি বলেন, অতএব তিনি আমাকে আযান শিক্ষা দিলেন যেভাবে আজকাল আযান দেয়া হয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হায়্যা আলাস-সালাহ হায়্যা আলাস-সালাহ, হায়্যা আলাল ফালাহ হায়্যা আলাল ফালাহ। আস-সালাতু খাইরুম মিনান নাওম, আস-সালাতু খাইরুম মিনান নাওম। (দিনের) প্রথম ফজরের আযানে তা বলবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাবী বলেন, তিনি আমাকে ইকামত শিক্ষা দিলেন শব্দগুলো দুই দুইবার করে বলতেঃ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হায়্যা আলাস-সালাহ, হায়্যা আলাল-ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে জুরাইজ (রহঃ) বলেন, আমার নিকট এই হাদীস বর্ণনা করেন উসমান-তার পিতা-উম্মে আবদুল মালেক ইবনে আবু মাহয়ূরা (রহঃ), তারা উভয়ে এই হাদীস আবু মাহযুরা (রাঃ)-র নিকট শুনেছেন।
بَابٌ : فِي ذِكْرِ أَذَانِ أَبِي مَحْذُورَةَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَبُو حُمَيْدٍ الْمِصِّيصِيُّ ، ثَنَا حَجَّاجٌ ، قَالَ ابْنُ جُرَيْجٍ : أَخْبَرَنِي عُثْمَانُ بْنُ السَّائِبِ ، أَخْبَرَنِي أَبِي ، وَأُمُّ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ ، عَنْ أَبِي مَحْذُورَةَ ، قَالَ : " لَمَّا خَرَجَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى حُنَيْنٍ ، خَرَجْتُ عَاشِرَ عَشَرَةٍ مِنْ أَهْلِ مَكَّةَ أَطْلُبُهُمْ ، قَالَ : فَسَمِعْنَاهُمْ يُؤَذِّنُونَ لِلصَّلَاةِ ، فَقُمْنَا نُؤَذِّنُ نَسْتَهْزِئُ بِهِمْ ! فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَقَدْ سَمِعْتُ فِي هَؤُلَاءِ تَأْذِينَ إِنْسَانٍ حَسَنِ الصَّوْتِ " . فَأَرْسَلَ إِلَيْنَا ، فَأَذَّنَّا كُلُّنَا رَجُلًا رَجُلًا ، فَكُنْتُ آخِرَهُمْ ، فَقَالَ حِينَ أَذَّنْتُ " تَعَالَ " . فَأَجْلَسَنِي بَيْنَ يَدَيْهِ ، فَمَسَحَ عَلَى نَاصِيَتِي ، وَبَارَكَ عَلَيَّ ثَلَاثَ مَرَّاتٍ ، ثُمَّ قَالَ : " اذْهَبْ فَأَذِّنْ عِنْدَ الْبَيْتِ " قُلْتُ : كَيْفَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : فَعَلَّمَنِي الْأَذَانَ كَمَا تُؤَذِّنُونَ الْآنَ : " اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ - فِي الْأُولَى مِنَ الصُّبْحِ - اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ " . قَالَ : وَعَلَّمَنِي الْإِقَامَةَ مَرَّتَيْنِ : " اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ . قَالَ ابْنُ جُرَيْجٍ : أَخْبَرَنِي هَذَا الْخَبَرَ كُلَّهُ عُثْمَانُ ، عَنْ أَبِيهِ ، وَعَنْ أُمِّ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ ، أَنَّهُمَا سَمِعَا ذَلِكَ مِنْ أَبِي مَحْذُورَةَ
পরিচ্ছেদঃ ৫. আবু মাহযুরা (রাঃ)-এর আযান এবং এ সম্পর্কে বিভিন্নরূপ রিওয়ায়াত
৮৮০(৪)। আবু বাকর আন-নায়সাপুরী ... উসমান ইবনুস সায়েব (রহঃ) তাঁর পিতা এবং উম্মে আবদুল মালেক ইবনে আবু মাহয়ূরা (রহঃ) সূত্রে বর্ণনা করেন, তারা উভয়ে এই হাদীস আবু মাহয়ূরা (রাঃ) থেকে শ্রবণ করেছেন। তারা উভয়ে বলেন, আবু মাহযুরা (রাঃ) বলেছেন, আমরা দশজন যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হুনাইনের দিকে রওয়ানা হলাম। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছিলেন আমাদের নিকট সর্বাধিক ঘৃণিত। অতএব আমরা দাঁড়িয়ে তাদের উপহাস করে আযান দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ঐ যুবকদের আমার কাছে হাযির করো। তিনি বলেনঃ তোমরা আযান দাও। অতএব তারা একে একে আযান দিলো এবং আমি সবশেষে আযান দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর কণ্ঠস্বর সুন্দর শুনলাম। তুমি যাও এবং মক্কাবাসীদের জন্য আযান দাও এবং আত্তাব ইবনে উসাইদকে বললা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মক্কাবাসীদের জন্য আযান দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আমার মাথার সম্মুখভাগ মসেহ করলেন এবং বললেনঃ তুমি বলো,
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার করে বলবে। অতঃপর পুনরায় বলবেঃ আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার। হায়্যা আলাস সালাহ দুইবার, হায়্যা আলাল ফালাহ দুইবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তুমি ফজরের আযান দিলে দুইবার বলবে, আস-সালাতু খাইরুম মিনান নাওম। আর যখন তুমি ইকামত দিবে তখন দুইবার বলবে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। তুমি কি শুনলে? রাবী বলেন, আবু মাহযুরা (রাঃ) তার মাথার সম্মুখভাগের চুল কাটতেন না এবং সিঁথিও বের করতেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হাত বুলিয়েছিলেন।
بَابٌ : فِي ذِكْرِ أَذَانِ أَبِي مَحْذُورَةَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
نَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَبُو الْأَزْهَرِ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ، ثَنَا عُثْمَانُ بْنُ السَّائِبِ - مَوْلًى لَهُمْ - عَنْ أَبِيهِ السَّائِبِ ، وَعَنْ أُمِّ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ ؛ أَنَّهُمَا سَمِعَاهُ مِنْ أَبِي مَحْذُورَةَ ، قَالَا : قَالَ أَبُو مَحْذُورَةَ : خَرَجْتُ فِي عَشْرَةِ فِتْيَانٍ مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى حُنَيْنٍ ، وَهُوَ أَبْغَضُ النَّاسِ إِلَيْنَا ، فَقُمْنَا نُؤَذِّنُ نَسْتَهْزِئُ بِهِمْ ! فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " ائْتُونِي بِهَؤُلَاءِ الْفِتْيَانِ " . ، فَقَالَ : " أَذِّنُوا " . فَأَذَّنُوا ، فَكُنْتُ آخِرَهُمْ ، فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " نَعَمْ ، هَذَا الَّذِي سَمِعْتُ صَوْتَهُ ، اذْهَبْ فَأَذِّنْ لِأَهْلِ مَكَّةَ ، وَقُلْ لِعَتَّابِ بْنِ أَسِيدٍ أَمَرَنِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ أُؤَذِّنَ لِأَهْلِ مَكَّةَ " . وَمَسَحَ عَلَى نَاصِيَتِي ، وَقَالَ : " قُلِ اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَرَّتَيْنِ ، ثُمَّ ارْجِعْ فَاشْهَدْ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مَرَّتَيْنِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَرَّتَيْنِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ مَرَّتَيْنِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّتَيْنِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، فَإِذَا أَذَّنْتَ بِالْأُولَى مِنَ الصُّبْحِ فَقُلِ الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ مَرَّتَيْنِ ، وَإِذَا أَقَمْتَ فَقُلْهَا مَرَّتَيْنِ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، انْبَعِثْ " . قَالَ : فَكَانَ أَبُو مَحْذُورَةَ لَا يَجُزُّ نَاصِيَتَهُ وَلَا يَفْرُقُهَا ؛ لِأَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَسَحَ عَلَيْهَا
পরিচ্ছেদঃ ৫. আবু মাহযুরা (রাঃ)-এর আযান এবং এ সম্পর্কে বিভিন্নরূপ রিওয়ায়াত
৮৮১(৫). উসমান ইবনে আহমাদ (রহঃ) ... আবু মাহযুরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আযান শিক্ষা দিয়েছেন : আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হায়্যা আলাস সালাহ, হায়্যা আলাস সালাহ, হায়্যা আলাল ফালাহ হায়্যা আলাল- ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
بَابٌ : فِي ذِكْرِ أَذَانِ أَبِي مَحْذُورَةَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، نَا حَنْبَلُ بْنُ إِسْحَاقَ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ ، قَالَا : حَدَّثَنَا بِشْرُ بْنُ مُوسَى ، قَالَا : نَا الْحُمَيْدِيُّ ، ثَنَا أَبُو إِسْمَاعِيلَ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ ، قَالَ : سَمِعْتُ جَدِّي عَبْدَ الْمَلِكِ بْنَ أَبِي مَحْذُورَةَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ أَبِي مَحْذُورَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَلْقَى هَذَا الْأَذَانَ عَلَيْهِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
পরিচ্ছেদঃ ৬. সা'দ আল-কারয এর বর্ণনা
৮৮২(১). উসমান ইবনে আহমাদ (রহঃ) ... উমার ইবনে সা’দ (রহঃ) থেকে তার পিতা সা’দ আল-কারায (রাঃ)-র সূত্রে বর্ণিত। তিনি তাকে বলতে শুনেছেন, এই আযান অর্থাৎ বিলাল (রাঃ)-এর আযান যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন এবং তার ইকামত হলোঃ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পুনরায় আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হায়্যা আলাস-সালাহ, হায়্যা আলাস-সালাহ, হায়্যা আলাল-ফালাহ, হায়্যা আলাল-ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইকামত একবার করে এবং কাদ কামাতিস সালাহও একবার বলবে।
সা’দ ইবনে আইয (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে সাদ! তুমি বিলালকে আমার সাথে না দেখলে তুমিই আযান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেনঃ হে সাদ! আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুন। তুমি বিলালকে আমার সাথে না দেখলে তুমিই আযান দিবে। রাবী বলেন, অতঃপর সা’দ (রাঃ) কুবা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তিনবার আযান দেন। রাবী বলেন, বিলাল (রাঃ) উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকট আল্লাহর রাস্তায় জিহাদে যোগদানের অনুমতি চাইলে উমার (রাঃ) তাকে বলেন, আযান দেওয়ার দায়িত্ব কাকে দিবে? তিনি (বিলাল) বলেন, সা’দ (রাঃ)-কে। কারণ তিনি কুবা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আযান দিয়েছেন।
অতঃপর উমার (রাঃ) সা’দ (রাঃ)-কে ডাকলেন। তিনি বললেন, তোমার এবং তোমার পরবর্তী ব্যক্তির উপর আযান দেয়ার দায়িত্ব। আর উমার (রাঃ) তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই বর্শা দিলেন যা বিলাল (রাঃ) তাঁর জন্য বহন করতেন। তিনি তাকে বলেন, তুমি এটা নিয়ে আমার আগে আগে চলো, যেমন বিলাল (রাঃ) এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আগে যেতেন, অবশেষে তা (নামায পড়ার সময়) ইমামের সামনে গেরে দিতেন। অতএব তিনি তাই করলেন।
بَابُ ذِكْرِ سَعْدٍ الْقَرَظِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ ، حَدَّثَنَا حَنْبَلُ بْنُ إِسْحَاقَ ، ح : وَثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ ، قَالَا : نَا بِشْرُ بْنُ مُوسَى ، قَالَا : ثَنَا الْحُمَيْدِيُّ ، قَالَ : ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدِ بْنِ عَائِذٍ الْقَرَظِ ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمَّارٍ ، وَعَمَّارٌ ، وَعُمَرُ : ابْنَا حَفْصِ بْنِ عُمَرَ بْنِ سَعْدٍ ، عَنْ عَمَّارِ بْنِ سَعْدٍ ، عَنْ أَبِيهِ سَعْدٍ الْقَرَظِ ؛ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ : إِنَّ هَذَا الْأَذَانَ أَذَانُ بِلَالٍ الَّذِي أَمَرَهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَإِقَامَتُهُ ، وَهُوَ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، ثُمَّ يَرْجِعُ فَيَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَالْإِقَامَةُ وَاحِدَةٌ وَاحِدَةٌ ، وَيَقُولُ قَدْ قَامَتِ الصَّلَاةُ ، مَرَّةً وَاحِدَةً . قَالَ سَعْدُ بْنُ عَائِذٍ : وَقَالَ لِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَا سَعْدُ ، إِذَا لَمْ تَرَ بِلَالًا مَعِي ، فَأَذِّنْ " وَمَسَحَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَأْسَهُ ، وَقَالَ : " بَارَكَ اللَّهُ فِيكَ يَا سَعْدُ ، إِذَا لَمْ تَرَ بِلَالًا مَعِي ، فَأَذِّنْ " . قَالَ : فَأَذَّنَ سَعْدٌ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِقُبَاءٍ ثَلَاثَ مَرَّاتٍ . قَالَ : فَلَمَّا اسْتَأْذَنَ بِلَالٌ عُمَرَ بْنَ الْخَطَّابِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - فِي الْخُرُوجِ إِلَى الْجِهَادِ فِي سَبِيلِ اللَّهِ ، قَالَ لَهُ عُمَرُ : إِلَى مَنْ أَدْفَعُ الْأَذَانَ يَا بِلَالُ ؟ قَالَ : إِلَى سَعْدٍ ، فَإِنَّهُ قَدْ أَذَّنَ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِقُبَاءٍ . فَدَعَا عُمَرُ سَعْدًا ، فَقَالَ لَهُ : الْأَذَانُ إِلَيْكَ وَإِلَى عَقِبِكَ مِنْ بَعْدِكَ ، وَأَعْطَاهُ عُمَرُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - الْعَنَزَةَ الَّتِي كَانَ يَحْمِلُ بِلَالٌ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ امْشِ بِهَا بَيْنَ يَدَيَّ ، كَمَا كَانَ بِلَالٌ يَمْشِي بِهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حَتَّى تَرْكُزَهَا بِالْمُصَلَّى . فَفَعَلَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৮৩(১). মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে ইবরাহীম (রহঃ) ... ইবরাহীম ইবনে আবদুল আযীয ইবনে আবদুল মালেক ইবনে আবু মাহয়ূরা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার দাদা, আমার পিতা ও আমার পরিবারের লোকদের ইকামত দিতে দেখেছি। তারা বলেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হায়্যা আলাস সালাহ, হায়্যা আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস-সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ ، قَالَا : نَا بِشْرُ بْنُ مُوسَى ، ثَنَا الْحُمَيْدِيُّ ، نَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ ، قَالَ : أَدْرَكْتُ جَدِّي وَأَبِي وَأَهْلِي يُقِيمُونَ فَيَقُولُونَ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، قَدْ قَامَتِ الصَّلَاةُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৮৪(২). আবু বাকর আশ-শাফিঈ (রহঃ) ... ইবরাহীম ইবনে আবু মাহযূরা (রহঃ) থেকে তার ও তার দাদার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু মাহযুরা (রাঃ)-কে ডেকে নিয়ে আযান শিক্ষা দিলেন এবং তাকে মক্কার কেন্দ্রস্থলে আযান দেওয়ার নির্দেশ দিলেন : আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার এবং তিনি তাকে একবার একবার করে ইকামত দেওয়ার নির্দেশ দেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، ثَنَا أَبُو يَحْيَى جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الرَّازِيُّ ، ثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مَحْذُورَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - دَعَا أَبَا مَحْذُورَةَ فَعَلَّمَهُ الْأَذَانَ ، وَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ فِي مَحَارِيبِ مَكَّةَ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ مَرَّتَيْنِ ، وَأَمَرَهُ أَنْ يُقِيمَ وَاحِدَةً وَاحِدَةً
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৮৫(৩). আবু মুহাম্মাদ দা’লাজ ইবনে আহমাদ ইবনে দা’লাজ (রহঃ) ... মাকহূল (রহঃ) থেকে বর্ণিত। ইবনে মুহাইরীয (রহঃ) তাকে অবহিত করেছেন যে, আবু মাহয়ূরা (রাঃ) তাকে অবহিত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উনিশ শব্দে আযান শিক্ষা দিয়েছেন এবং সতের শব্দে ইকামত শিক্ষা দিয়েছেন। আযান হলোঃ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হায়্যা আলাস সালাহ। হায়্যা আলাস-সালাহ, হায়্যা আলাল-ফালাহ। হায়্যা আলাল-ফালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইকামতও আযানের অনুরূপ দুইবার দুইবার। তবে ঐ স্থান থেকে ফিরে আসবে না (তাশাহহুদের দুই বাক্যের পুনরাবৃত্তি করবে না)।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ دَعْلَجُ بْنُ أَحْمَدَ بْنِ دَعْلَجٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ الرَّازِيُّ ، أَخْبَرَنِي أَبُو الْوَلِيدِ ، ح : وَحَدَّثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، أَنَا مُعَاذُ بْنُ الْمُثَنَّى ، ثَنَا أَبُو الْوَلِيدِ ، ثَنَا هَمَّامٌ ، ثَنَا عَامِرٌ الْأَحْوَلُ ، عَنْ مَكْحُولٍ ؛ أَنَّ ابْنَ مُحَيْرِيزٍ أَخْبَرَهُ ؛ أَنَّ أَبَا مَحْذُورَةَ أَخْبَرَهُ : أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَّمَهُ الْأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً : الْأَذَانُ : " اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ " . وَالْإِقَامَةُ هَكَذَا مَثْنَى مَثْنَى ، لَا يَعُودُ مِنْ ذَلِكَ الْمَوْضِعِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৮৬(৪). আহমাদ ইবনুল আব্বাস আল-বাগাবী (রহঃ) ... আবু মাহযুরা (রাঃ) বলেন, আমি ছোট বালক ছিলাম। এ অবস্থায় আমি হুনায়নের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ফজরের আযান দিলাম। আমি হায়্যা আলাস-সালাহ হায়্যা আলাল ফালাহ-এ পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এর সাথে আস-সালাতু খাইরুম মিনান নাওম যোগ করো।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ ، ثَنَا عَبَّادُ بْنُ الْوَلِيدِ أَبُو بَدْرٍ ، حَدَّثَنِي الْحِمَّانِيُّ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ رُفَيْعٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا مَحْذُورَةَ يَقُولُ : كُنْتُ غُلَامًا صَيِّتًا فَأَذَّنْتُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْفَجْرَ يَوْمَ حُنَيْنٍ ، فَلَمَّا بَلَغْتُ : حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْحَقْ بِهَا : " الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৮৭(৫). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন মুসলিমরা মদীনায় এলেন তখন তারা (মসজিদে) একত্র হয়ে নামাযের জন্য অপেক্ষারত থাকতেন, এজন্য তাদের ডাকা হতো না। একদিন তারা তাঁর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। তারা পরস্পরকে বললেন, নাসারাদের অনুরূপ ঘণ্টা স্থাপন (ঘণ্টাধ্বনি) করো। আবার কেউ কেউ বলেন, ইয়াহুদীদের শিংগার ন্যায় একটি শিংগা লও (ধ্বনি করো)। উমার (রাঃ) বললেন, তোমরা কয়েকজন লোক পাঠাও না কেন, তারা নামাযের জন্য ডাকবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বিলাল! দাঁড়াও এবং আযান দাও।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجَوَيْهِ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي نَافِعٌ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : كَانَ الْمُسْلِمُونَ حِينَ قَدِمُوا الْمَدِينَةَ يَجْتَمِعُونَ يَتَحَيَّنُونَ الصَّلَاةَ ، وَلَيْسَ يُنَادَى بِهَا ، فَكَلَّمُوهُ يَوْمًا فِي ذَلِكَ ، فَقَالَ بَعْضُهُمُ لِبَعْضٍ : اتَّخِذُوا نَاقُوسًا مِثْلَ نَاقُوسِ النَّصَارَى ، وَقَالَ بَعْضُهُمْ : بُوقًا مِثْلَ بُوقِ الْيَهُودِ ، فَقَالَ عُمَرُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : أَلَا تَبْعَثُونَ رِجَالًا يُنَادُونَ بِالصَّلَاةِ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَا بِلَالُ ، قُمْ فَأَذِّنْ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৮৮(৬). আবু আমর উসমান ইবনে আহমাদ আদ-দাকাক (রহঃ) ... আবদুল মালেক ইবনে আবু মাহযুরা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবু মাহযুরা! প্রতি ওয়াক্ত নামাযের আযানে তাশাহহুদ বাক্যদ্বয়ের পুনরাবৃত্তি করো এবং ফজরের আযানে আস-সালাতু খাইরুম মিনান নাওম বলো।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
ثَنَا أَبُو عَمْرٍو عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، نَا عَلِيُّ بْنُ إِبْرَاهِيمَ الْوَاسِطِيُّ ، ثَنَا أَبُو مَنْصُورٍ - يَعْنِي : الْحَارِثَ بْنَ مَنْصُورٍ - ، ثَنَا عُمَرُ بْنُ قَيْسٍ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَا أَبَا مَحْذُورَةَ ، ثَنِّ الْأُولَى مِنَ الْأَذَانِ مِنْ كُلِّ صَلَاةٍ ، وَقُلْ فِي الْأُولَى مِنْ صَلَاةِ الْغَدَاةِ : الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৮৯(৭). আবু হাশেম আবদুল গাফের ইবনে সালামা আল-হিমসী (রহঃ) ... আবু মাহযুরা (রাঃ) বলেন, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উনিশ বাক্যে আযান এবং সতের বাক্যে ইকামত শিক্ষা দিয়েছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو هَاشِمٍ عَبْدُ الْغَافِرِ بْنُ سَلَامَةَ الْحِمْصِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ الْحِمْصِيُّ ، ثَنَا مُوسَى بْنُ دَاوُدَ ، عَنْ هَمَّامٍ ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ ؛ أَنَّ مَكْحُولًا حَدَّثَهُ ؛ أَنَّ ابْنَ مُحَيْرِيزٍ حَدَّثَهُ ؛ أَنَّ أَبَا مَحْذُورَةَ حَدَّثَهُ قَالَ : " عَلَّمَنِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأَذَانَ تِسْعَةَ عَشَرَ كَلِمَةً بَعْدَ فَتْحِ مَكَّةَ ، وَالْإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯০(৮). আবু বাকর আশ-শাফিঈ (রহঃ) ... আবদুল মালেক ইবনে আবু মাহযুরা (রহঃ) থেকে বর্ণিত। তিনি তার পিতা আবু মাহযুরা (রাঃ)-কে হাদীস বর্ণনা করতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আযানের শব্দগুলো দুইবার করে এবং ইকামতের শব্দগুলো একবার করে বলার নির্দেশ দিয়েছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
ثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ مُؤَذِّنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي مَحْذُورَةَ ؛ أَنَّهُ سَمِعَ أَبَاهُ أَبَا مَحْذُورَةَ ، يُحَدِّثُ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَرَهُ أَنْ يَشْفَعَ الْأَذَانَ ، وَيُوتِرَ الْإِقَامَةَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯১(৯). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... সুওয়াইদ ইবনে গাফালা (রহঃ) বলেন, আমি আলী ইবনে আবু তালিব (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দীর্ঘ করে (টেনে) আযান দেয়ার এবং সংক্ষিপ্ত করে ইকামাত দেয়ার নির্দেশ দিতেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
ثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ التُّبَّعِيُّ ، ثَنَا الْقَاسِمُ بْنُ الْحَكَمِ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ ، ثَنَا عِمْرَانُ بْنُ مُسْلِمٍ ، قَالَ : سَمِعْتُ سُوَيْدَ بْنَ غَفَلَةَ ، قَالَ : سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - يَقُولُ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَأْمُرُنَا أَنْ نُرَتِّلَ الْأَذَانَ ، وَنَحْذِفَ الْإِقَامَةَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯২(১০). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... বায়তুল মাকাদ্দাস-এর মুয়াযিন আবুয যুবাইর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ) আমাদের নিকট এসে বলেন, যখন তুমি আযান দিবে দীর্ঘ করে (টেনে) আযান দিবে এবং যখন ইকামত দিবে তাড়াতাড়ি (দ্রুত) ইকামত দিবে।
এই হাদীস আস-সাওরী ও শো’বা (রহঃ) মারহূম (রহঃ) থেকে বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي الزُّبَيْرِ مُؤَذِّنِ بَيْتِ الْمَقْدِسِ ، قَالَ : جَاءَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ ، فَقَالَ : " إِذَا أَذَّنْتَ فَتَرَسَّلْ ، وَإِذَا أَقَمْتَ فَاحْذِمْ " . رَوَاهُ الثَّوْرِيُّ ، وَشُعْبَةُ ، عَنْ مَرْحُومٍ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯৩(১১). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন মুয়াযযিন ছিল। সে গানের সুরে আযান দিতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান হবে প্রাঞ্জল ও ধীরস্থির। যদি তোমার আযান প্রাঞ্জল ও ধীরস্থির হয় (তাহলে তুমি আযান দাও), অন্যথায় আযান দিও না।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، نَا مِقْدَامُ بْنُ دَاوُدَ ، ثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ ، ثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي يَحْيَى الْكَعْبِيُّ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مُؤَذِّنٌ يُطَرِّبُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْأَذَانُ سَمْحٌ سَهْلٌ ، فَإِنْ كَانَ أَذَانُكَ سَهْلًا سَمْحًا ، وَإِلَّا فَلَا تُؤَذِّنْ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯৪(১২). আলী ইবনুল ফাদল ইবনে তাহের আল-বালাখী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মাহযুরা (রাঃ)-কে আযানের শব্দগুলো দুইবার, ইকামতের শব্দগুলো একবার বলার এবং ইকামতের সময় (ডানে-বামে) ঘুরবার নির্দেশ দেয়া হয়।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْفَضْلِ بْنِ طَاهِرٍ الْبَلْخِيُّ ، ثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ الْفَضْلِ ، ثَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ سَلَمَةَ الْمَخْزُومِيُّ ، ثَنَا كَامِلُ بْنُ الْعَلَاءِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " أُمِرَ أَبُو مَحْذُورَةَ أَنْ يَشْفَعَ الْأَذَانَ ، وَيُوتِرَ الْإِقَامَةَ ، وَيَسْتَدِيرَ فِي إِقَامَتِهِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯৫(১৩)। আবু বাকর ইবনে মুজাহিদ আল-মুকরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আযানের শব্দ দুইবার করে এবং ইকামতের শব্দ একবার করে বলা হতো।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ مُجَاهِدٍ الْمُقْرِئُ ، ثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّهَيْرِيُّ ، ثَنَا سَعِيدُ بْنُ الْمُغِيرَةِ ، ح : وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، وَأَحْمَدُ بْنُ زِيَادٍ وَآخَرُونَ ، قَالُوا : ثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ الْهَيْثَمِ ، ثَنَا سَعِيدُ بْنُ الْمُغِيرَةِ الصَّيَّادُ ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ، وَالْإِقَامَةُ مَرَّةً مَرَّةً
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯৬(১৪)। আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনিবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আযানের শব্দগুলো দুই দুইবার করে এবং ইকামাতের শব্দগুলো একবার করে বলা হতো। তবে যখন মুয়াযযিন কাদ কামাতিস সালাহ বলতেন তখন তা দুইবার বলতেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي جَعْفَرٍ ، قَالَ : سَمِعْتُ أَبَا الْمُثَنَّى يُحَدِّثُ عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَثْنَى مَثْنَى ، وَالْإِقَامَةُ وَاحِدَةً ؛ غَيْرَ أَنَّ الْمُؤَذِّنَ كَانَ إِذَا قَالَ : قَدْ قَامَتِ الصَّلَاةُ ، قَالَ : قَدْ قَامَتِ الصَّلَاةُ مَرَّتَيْنِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯৭(১৫). আবু উমার আল-কাযী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ)-কে আযানের শব্দগুলো দুইবার করে এবং ইকামতের শব্দগুলো একবার করে বলার নির্দেশ দেয়া হয়েছিল। তবে ইকামতের কাদ কামাতিস-সালাহ (দুইবার করে বলা হতো)।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ ، وَيُوتِرَ الْإِقَامَةَ إِلَّا الْإِقَامَةَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯৮(১৬). আবু উমার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো একবার করে বলতেন, কিন্তু কাদ কামতিস সালাহ (দুইবার বলতেন)।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا مَعْمَرٌ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ بِلَالٌ يُثَنِّي الْأَذَانَ وَيُوتِرُ الْإِقَامَةَ إِلَّا قَوْلَهُ : قَدْ قَامَتِ الصَّلَاةُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৮৯৯(১৭). আহমাদ ইবনে আবদুল্লাহ আল-ওয়াকীল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ)-কে আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো একবার বলার নির্দেশ দেয়া হয়েছে।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَكِيلُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ خَالِدٍ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০০(১৮). আল-হাসান ইবনুল খিদির (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবিলাল (রাঃ)-কে আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো একবার বলার নির্দেশ দিয়েছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ ، ثَنَا أَحْمَدُ بْنُ شُعَيْبٍ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَرَ بِلَالًا أَنْ يَشْفَعَ الْأَذَانَ ، وَيُوتِرَ الْإِقَامَةَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০১(১৯). আল-হাসান ইবনে ইবরাহীম ইবনে আবদুল মাজীদ (রহঃ) ... আবদুল ওয়াহহাব (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
ثَنَا الْحَسَنُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الْمَجِيدِ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০২(২০). আবদুল বাকী ইবনে কানে’ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রাঃ)-কে আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো একবার বলার নির্দেশ দিয়েছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ حَمَّادِ بْنِ سُفْيَانَ ، ثَنَا الْحَسَنُ بْنُ حَمَّادِ بْنِ كُسَيْبٍ الْحَضْرَمِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " أَمَرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِلَالًا أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৩(২১). আবু উমার আল-কাযী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো একবার বলতেন, তবে তার উক্তি কাদ কামাতিস সালাহ (দুইবার)।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
ثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، ثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، قَالَا : نَا عَبْدُ الرَّزَّاقِ ، ثَنَا مَعْمَرٌ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ بِلَالٌ يُثَنِّي الْأَذَانَ وَيُوتِرُ الْإِقَامَةَ ، إِلَّا قَوْلَهُ قَدْ قَامَتِ الصَّلَاةُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৪(২২)। উমার ইবনে আহমাদ ইবনে আলী আল-মারওয়াযী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রাঃ)-কে আযানের শব্দগুলো দুইবার এবং ইকামতের শব্দগুলো একবার বলার নির্দেশ দিয়েছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْمَرْوَزِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ اللَّيْثِ الْغَزَّالُ ، ثَنَا عَبْدَانُ ، ثَنَا خَارِجَةُ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " أَمَرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِلَالًا أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৫(২৩). আবুন নায়সাপুরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি একাধারে বারো বছর যাবত আযান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং তার জন্য প্রতি ওয়াক্ত আযানের বিনিময়ে ষাটটি সাওয়াব এবং প্রতি ওয়াক্ত ইকামতের বিনিময়ে তিরিশটি সাওয়াব (তার আমলনামায়) লেখা হয়।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى ، ثَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ أَذَّنَ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ، وَكُتِبَ لَهُ بِكُلِّ أَذَانٍ سِتُّونَ حَسَنَةً ، وَبِكُلِّ إِقَامَةٍ ثَلَاثُونَ حَسَنَةً
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৬(২৪). আবু তালিব আলী ইবনে মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনুল জাহম (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি একাধারে বারো বছর যাবত আযান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং তার জন্য প্রতিবার আযান দেয়ার বিনিময়ে ষাটটি সাওয়াব এবং প্রতিবার ইকামতের বিনিময়ে তিরিশটি সাওয়াব (তার আমলনামায়) লিপিবদ্ধ করা হয়।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو طَالِبٍ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ الْجَهْمِ ، ثَنَا عَلِيُّ بْنُ دَاوُدَ الْقَنْطَرِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ أَذَّنَ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ ، وَكُتِبَ لَهُ بِتَأْذِينِهِ فِي كُلِّ مَرَّةٍ سِتُّونَ حَسَنَةً ، وَبِإِقَامَتِهِ ثَلَاثُونَ حَسَنَةً
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৭(২৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আযানের বাক্যগুলো দুইবার এবং ইকামতের বাক্যগুলো একবার করে বলা হতো।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ عَلِيِّ بْنِ أَبِي بَكْرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَعْدَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَيَّانَ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ ، قَالَ : " كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَثْنَى مَثْنَى ، وَالْإِقَامَةُ فَرْدًا
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৮(২৬). আবু উমার আল-কাযী (রহঃ) ... সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি সকলের সাথে জামায়াতে নামায না পেলে একাকী আযান ও ইকামত দিয়ে নামায পড়তেন এবং ইকামতের শব্দগুলো দুইবার বলতেন। এটি মাওকূফ হাদীস।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، ثَنَا ابْنُ الْجُنَيْدِ ، نَا أَبُو عَاصِمٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ ، عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ : " أَنَّهُ كَانَ إِذَا لَمْ يُدْرِكِ الصَّلَاةَ مَعَ الْقَوْمِ أَذَّنَ وَأَقَامَ ، وَيُثَنِّي الْإِقَامَةَ " . مَوْقُوفٌ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯০৯(২৭). আল-কাসেম ইবনে ইসমাঈল আবু উবায়েদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরাঈল (আ.) ইকামতের শব্দগুলো একবার বলার নির্দেশসহ নাযিল হন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের শব্দগুলো দুইবার করে বলার নিয়ম প্রবর্তন করেছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ أَبُو عُبَيْدٍ ، نَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ بْنِ صَالِحٍ الْمَخْزُومِيُّ بِالْمَدِينَةِ ، ثَنَا يَحْيَى بْنُ خَالِدٍ ، عَنْ عُمَرَ بْنِ حَفْصٍ ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : " نَزَلَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - بِالْإِقَامَةِ مُفْرِدًا ، وَسَنَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأَذَانَ مَثْنَى مَثْنَى
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১০(২৮). আহমাদ ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ আন-নাহহাস (রহঃ) ... আবু রাফে (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে বিলাল (রাঃ)-কে আযানের শব্দগুলো দুইবার করে এবং ইকামতের শব্দগুলো একবার করে বলতে দেখেছি।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ النَّحَّاسُ ، ثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ ، ثَنَا مَعْمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، حَدَّثَنِي بِهِ أَبِي مُحَمَّدٌ ، عَنْ أَبِيهِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَبِي رَافِعٍ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَرَأَيْتُ بِلَالًا يُؤَذِّنُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَثْنَى مَثْنَى ، وَيُقِيمُ فُرَادَى
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১১(২৯). মুহাম্মাদ ইবনে ইবরাহীম ইবনে ফায়রূয (রহঃ) ... মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রব্বিহি (রহঃ) থেকে বর্ণিত। আমার পিতা আমার নিকট হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নামাযের ওয়াক্তে) ঘণ্টাধ্বনি করার নির্দেশ দিলেন। তখন এক ব্যক্তি আমার ঘুমন্ত অবস্থায় (স্বপ্নে) আমাকেসহ ঘুরালো। তিনি আমাকে (আযান) শিক্ষা দিলেন আযানের শব্দগুলো দুইবার করে এবং ইকামতের শব্দগুলো এক একবার করে। ভাের হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম এবং তাকে আমার স্বপ্নের কথা জানালাম। তিনি বলেন, ইনশাআল্লাহ এটা নিশ্চয়ই বাস্তব (সত্য) স্বপ্ন। তুমি বিলালের সাথে যাও এবং যা স্বপ্নে দেখেছো তা তাকে বলে দাও। কেননা তার কণ্ঠস্বর তোমার চেয়ে উচ্চ ও দীর্ঘ। উমার (রাঃ) এগুলো (আযান) শুনে বললেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য দীনসহ পাঠিয়েছেন! সে যা স্বপ্নে দেখেছে, আমিও তদ্রুপই স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ نَيْرُوزَ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ، حَدَّثَنَا يَعْقُوبُ ، حَدَّثَنِي أَبِي ، عَنِ ابْنِ إِسْحَاقَ ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ ، حَدَّثَنِي أَبِي ، قَالَ : لَمَّا أَمَرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِالنَّاقُوسِ ، أَطَافَ بِي وَأَنَا نَائِمٌ رَجُلٌ فَأَلْقَى عَلَيَّ .... ( فَذَكَرَ الْأَذَانَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ، وَالْإِقَامَةَ مَرَّةً مَرَّةً ) فَلَمَّا أَصْبَحْتُ أَتَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأَخْبَرْتُهُ بِمَا رَأَيْتُ ، فَقَالَ : " إِنَّهَا لَرُؤْيَا حَقٍّ إِنْ شَاءَ اللَّهُ ، فَقُمْ مَعَ بِلَالٍ فَأَلْقِ عَلَيْهِ مَا رَأَيْتَ ؛ فَإِنَّهُ أَنْدَى صَوْتًا مِنْكَ " . فَسَمِعَ ذَلِكَ عُمَرُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - فَقَالَ : وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لَقَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " فَلِلَّهِ الْحَمْدُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১২(৩০). আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আযান ও ইকামতের বাক্যগুলো জোড়ায় জোড়ায় ছিল।
ইবনে আবু লায়লা (রহঃ) হলেন আল-কাযী মুহাম্মাদ ইবনে আবদুর রহমান। তিনি হাদীসশাস্ত্রে দুর্বল এবং তার স্মৃতিশক্তি ক্রটিপূর্ণ। ইবনে আবু লায়লার আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে হাদীস শ্রবণ প্রমাণিত নয় এবং আল-আ’মাশ (রহঃ) ও আল-মাসউদী-আমর ইবনে মুররা-ইবনে আবু লায়লা-মুআয ইবনে জাবাল (রাঃ)-র সূত্রে বর্ণনা করেছেন, কিন্তু এটিও প্রমাণিত নয়। সঠিক হলোঃ আস-সাওরী ও শো’বা-আমর ইবনে মুররা ও হুসাইন ইবনে আবদুর রহমান-ইবনে আবু লায়লা (রহঃ) সূত্রে মুরসাল সূত্রটি। ইবনে ইসহাক-মুহাম্মাদ ইবনে ইবরাহীম-মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যায়েদ-তার পিতা, এই সূত্রটি মুত্তাসিল। এটি কূফাভিত্তিক রাবীগণ যা রিওয়ায়াত করেছেন তার বিপরীত।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْقَاضِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ، ثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ، قَالَ : " كَانَ أَذَانُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - شَفْعًا شَفْعًا فِي الْأَذَانِ وَالْإِقَامَةِ " . ابْنُ أَبِي لَيْلَى هُوَ الْقَاضِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ضَعِيفُ الْحَدِيثِ ، سَيِّئُ الْحِفْظِ ، وَابْنُ أَبِي لَيْلَى لَا يَثْبُتُ سَمَاعُهُ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ . وَقَالَ الْأَعْمَشُ وَالْمَسْعُودِيُّ : عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ . وَلَا يَثْبُتُ . وَالصَّوَابُ مَا رَوَاهُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، وَحُسَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى مُرْسَلًا . وَحَدِيثُ ابْنِ إِسْحَاقَ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ، عَنْ أَبِيهِ مُتَّصِلٌ ؛ وَهُوَ خِلَافُ مَا رَوَاهُ الْكُوفِيُّونَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৩(৩১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... মু’আয ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন আনসার ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছি যে, দু’টি সবুজ রং-এর চাদর পরিহিত এক ব্যক্তি উপর থেকে নেমে এসেছেন। তিনি মদীনার একটি দেয়ালের পাদদেশে নামলেন এবং আযানের শব্দগুলো দুইবার করে বললেন, তারপর বসলেন, অতঃপর দাঁড়িয়ে আবার দুইবার করে (ইকামত) বললেন। আবু বাকর ইবনে আয়্যাশ (রহঃ) বলেন, আমাদের আজ-কালকার আযানের অনুরূপ। তিনি বলেন, বিলালকে শিক্ষা দাও। উমার (রাঃ) বলেন, অবশ্য আমিও স্বপ্নে দেখেছি যা তিনি দেখেছেন, কিন্তু তিনি আমার চেয়ে অগ্রগামী হয়েছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ يُونُسَ ، ثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، قَالَ : " قَامَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ : عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ - يَعْنِي : إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي رَأَيْتُ فِي النَّوْمِ كَأَنَّ رَجُلًا نَزَلَ مِنَ السَّمَاءِ عَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ ، نَزَلَ عَلَى جِذْمِ حَائِطٍ مِنَ الْمَدِينَةِ ، فَأَذَّنَ مَثْنَى مَثْنَى ، ثُمَّ جَلَسَ ثُمَّ قَامَ فَقَالَ مَثْنَى مَثْنَى . - قَالَ أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ : عَلَى نَحْوٍ مِنْ أَذَانِنَا الْيَوْمَ - قَالَ : " عَلِّمْهَا بِلَالًا " . ، فَقَالَ عُمَرُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : قَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى ، وَلَكِنَّهُ سَبَقَنِي
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৪(৩২)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আওন ইবনে আবী জুহায়ফা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। বিলাল (রাঃ) মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুইবার করে আযান দেন এবং আযানের অনুরূপ ইকামত দেন (অর্থাৎ আযান ও ইকামতের শব্দগুলো দুইবার করে বলেন)।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الْعَتِيقُ مِنْ أَصْلِهِ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ، نَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَكَّائِيُّ ، ثَنَا إِدْرِيسُ بْنُ يَزِيدَ الْأَوْدِيُّ ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ ، عَنْ أَبِيهِ : " أَنَّ بِلَالًا أَذَّنَ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِمِنًى بِصَوْتَيْنِ صَوْتَيْنِ ، وَأَقَامَ مِثْلَ ذَلِكَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৫(৩৩). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) .... আওন ইবনে আবু জুহায়ফা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। বিলাল (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আযানের শব্দগুলো উচ্চস্বরে দুইবার করে বলতেন এবং ইকামতের শব্দগুলোও দুইবার করে বলতেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَبُو عَوْنٍ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَوْنٍ ، وَمُحَمَّدُ بْنُ عِيسَى الْوَاسِطِيَّانِ ، قَالَا : نَا زَكَرِيَّا بْنُ يَحْيَى ، ثَنَا زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الطُّفَيْلِ ، عَنْ إِدْرِيسَ الْأَوْدِيِّ ، عَنْ عَوْنِ بْنِ أَبِي جُحَيْفَةَ ، عَنْ أَبِيهِ : " أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مَثْنَى مَثْنَى ، وَيُقِيمُ مَثْنَى مَثْنَى " . وَقَالَ أَبُو عَوْنٍ : " بِصَوْتَيْنِ صَوْتَيْنِ ، وَأَقَامَ مِثْلَ ذَلِكَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৬(৩৪). আবু উমার আল-কাযী (রহঃ) ... আল-আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) আযানের শব্দগুলো দুইবার করে বলতেন এবং ইকামতের শব্দগুলোও দুইবার করে বলতেন। তিনি তাকবীর (আল্লাহু আকবার) দ্বারা (আযান) আরম্ভ করতেন এবং তাকবীর (আল্লাহু আকবার) দ্বারা তা শেষ করতেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، ثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، قَالَا : حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا مَعْمَرٌ ، عَنْ حَمَّادٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ : " أَنَّ بِلَالًا كَانَ يُثَنِّي الْأَذَانَ وَيُثَنِّي الْإِقَامَةَ ، وَأَنَّهُ كَانَ يَبْدَأُ بِالتَّكْبِيرِ وَيَخْتِمُ بِالتَّكْبِيرِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৭(৩৫). মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রহঃ) ... আল-আসওয়াদ (রহঃ) বিলাল (রাঃ) সূত্রে বলেন, তাঁর আযানের শব্দগুলো এবং ইকামতের শব্দগুলো দুইবার করে বলতেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا إِسْحَاقُ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا الثَّوْرِيُّ ، عَنْ أَبِي مَعْشَرٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ ، عَنْ بِلَالٍ ، قَالَ : " كَانَ أَذَانُهُ وَإِقَامَتُهُ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৮(৩৬). আল-কাযী আবু উমার (রহঃ) ... বিলাল (রাঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। আবুল হাসান (রহঃ) বলেন, সুফিয়ান (রহঃ) আর-রামাদী থেকে হাদীস শ্রবণ করেননি।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ ، نَا سُفْيَانُ ، عَنْ زِيَادِ بْنِ كُلَيْبٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ بِلَالٍ مِثْلَهُ . قَالَ أَبُو الْحَسَنِ : الرَّمَادِيُّ لَمْ يَسْمَعْ مِنْهُ سُفْيَانُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯১৯(৩৭). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যায়েদ (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি যখন স্বপ্নযোগে আযানের শব্দগুচ্ছ দেখেছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রাঃ)-কে নির্দেশ দিলে তিনি আযান দেন এবং আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ)-কে নির্দেশ দিলে তিনি ইকামত দেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو يَحْيَى مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ ، ثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، أَخْبَرَنِي عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ ، عَنْ أَبِي عُمَيْسٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ : " أَنَّهُ حِينَ أُرِيَ الْأَذَانَ ، أَمَرَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِلَالًا فَأَذَّنَ ، وَأَمَرَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ فَأَقَامَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২০(৩৮). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সুন্নাত নিয়ম হলো, মুয়াযযিন ফজরের নামাযের আযানে হায়্যা আলাল-ফালাহ বলার পর দুইবার আস-সালাতু খাইরুম মিনান নাওম, আস-সালাতু খাইরুম-মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ্ একবার বলবে।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ ، ثَنَا أَبُو أُسَامَةَ ، ثَنَا ابْنُ عَوْنٍ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " مِنَ السُّنَّةِ إِذَا قَالَ الْمُؤَذِّنُ فِي أَذَانِ الْفَجْرِ : حَيَّ عَلَى الْفَلَاحِ ، قَالَ : الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ مَرَّتَيْنِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২১(৩৯). আহমাদ ইবনে আবদুল্লাহ আল-ওয়াকীল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযে (আযানে) তাছবীব ছিলো এইঃ মুয়াযযিন ফজরের আযানে হায়্যা আলাল ফালাহ হায়্যা আলাল ফালাহ বলার পর যেন বলে, আস-সালাতু খাইরুম মিনান নাওম, আস-সালাতু খাইরুম মিনান নাওম।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَكِيلُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، نَا هُشَيْمٌ ، عَنِ ابْنِ عَوْنٍ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ التَّثْوِيبُ فِي صَلَاةِ الْغَدَاةِ ، إِذَا قَالَ الْمُؤَذِّنُ حَيَّ عَلَى الْفَلَاحِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ ، فَلْيَقُلِ : الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২২(৪০). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি নিজের মুয়াযযিনকে বলতেন, তুমি ফজরের আযানে হায়্যা আলাল ফালাহ বলার আস-সালাতু খাইরুম মিনান নাওম আস-সালাতু খাইরুম মিনান নাওম বলবে।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، عَنِ الْعُمَرِيِّ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنْ عُمَرَ ، وَوَكِيعٌ ، عَنْ سُفْيَانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنْ عُمَرَ : " أَنَّهُ قَالَ لِمُؤَذِّنِهِ : إِذَا بَلَغْتَ حَيَّ عَلَى الْفَلَاحِ فِي الْفَجْرِ ، فَقُلِ : الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ ، الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২৩(৪১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... বিলাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফজরের আযানে তাছবীব করার নির্দেশ দিয়েছেন এবং এশার আযানে তাছবীব করতে নিষেধ করেছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانٍ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَسَنِ أَبُو مَسْعُودٍ الزَّجَّاجُ ، عَنْ أَبِي سَعْدٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، عَنْ بِلَالٍ ، قَالَ : " أَمَرَنِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ أُثَوِّبَ فِي الْفَجْرِ ، وَنَهَانِي أَنْ أُثَوِّبَ فِي الْعِشَاءِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২৪(৪২). আল-কাযী আবু উমার (রহঃ) .... মালেক ইবনে দীনার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আযানের পর মসজিদুল হারামের (ছাদের) উপর আবু মাহযুরা (রাঃ)-এর ছেলের নিকট গেলাম। আমি তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আপনার পিতার আযান সম্পর্কে আমাকে অবহিত করুন। তিনি বলেন, তিনি তাকবীর (আল্লাহু আকবার) দ্বারা (আযান) আরম্ভ করতেন, তারপর বলতেন, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হায়্যা আলাস সালাহ, হায়্যা আলাল-ফালাহ একবার, অতঃপর তারজী করেন (পুনরায় বলেন), আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এমনকি তিনি আযানের শেষ পর্যন্ত এলেন—আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহ। এই হাদীস কেবল দাউদ (রহঃ)-ই বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا مُسْلِمٌ ، ثَنَا دَاوُدُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْقُرَشِيُّ ، ثَنَا مَالِكُ بْنُ دِينَارٍ ، قَالَ : " صَعِدْتُ إِلَى ابْنِ أَبِي مَحْذُورَةَ فَوْقَ الْمَسْجِدِ الْحَرَامِ بَعْدَ مَا أَذَّنَ ، فَقُلْتُ لَهُ : أَخْبِرْنِي عَنْ أَذَانِ أَبِيكَ لِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟ قَالَ : كَانَ يَبْدَأُ فَيُكَبِّرُ ، ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّةً ، ثُمَّ يَرْجِعُ فَيَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، حَتَّى يَأْتِيَ عَلَى آخِرِ الْأَذَانِ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ . تَفَرَّدَ بِهِ دَاوُدُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২৫(৪৩). আল-কাযী আল-মুহামিলী (রহঃ) ... আবু মাহযূরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আযান শিক্ষা দেন : আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর পুনরায় পুনরাবৃত্তি করে বলবে, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, হায়্যা আলাস সালাহ দুইবার এবং হায়্যা আলাল ফালাহা দুইবার।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْقَاضِي الْمَحَامِلِيُّ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْقَاسِمِ بْنِ جَعْفَرٍ الْكَوْكَبِيُّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورٍ ، قَالَا : نَا مُعَاذُ بْنُ هِشَامٍ ، حَدَّثَنِي أَبِي ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ ، عَنْ أَبِي مَحْذُورَةَ : " أَنَّ نَبِيَّ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَّمَهُ هَذَا الْأَذَانَ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ، ثُمَّ يَعُودُ فَيَقُولُ : أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مَرَّتَيْنِ ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ مَرَّتَيْنِ ، حَيَّ عَلَى الصَّلَاةِ مَرَّتَيْنِ ، حَيَّ عَلَى الْفَلَاحِ مَرَّتَيْنِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২৬(৪৪). আল-কাযী আবু উমার (রহঃ) ... আল-আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) এর আযানের সর্বশেষ শব্দগুলো ছিলো : আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو عُمَرَ ، ثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، قَالَا : نَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ ، قَالَ : كَانَ آخِرُ أَذَانِ بِلَالٍ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২৭(৪৫). আবু উমার (রহঃ) ... আল-আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) বলেন, আযানের সর্বশেষ (বাক্য) লা ইলাহা ইল্লাল্লাহ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا مَعْمَرٌ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ : " أَنَّ بِلَالًا قَالَ : آخِرُ الْأَذَانِ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২৮(৪৬)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আল-আসওয়াদ (রহঃ) থেকে বিলাল (রাঃ)-র সূত্রে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ)-এর আযানের সর্বশেষ বাক্য ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَّانِيُّ ، نَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ ، عَنْ بِلَالٍ ، قَالَ : " آخِرُ أَذَانِ بِلَالٍ ، اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯২৯(৪৭). আবু উমার (রহঃ) ... বিলাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আযানের সর্বশেষ বাক্য হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইলাহা ইল্লাল্লাহ ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا أَبُو عُمَرَ ، ثَنَا ابْنُ الْجُنَيْدِ ، ثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ ، نَا زُهَيْرٌ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ ، عَنْ بِلَالٍ ، قَالَ : " آخِرُ الْأَذَانِ : اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَكْبَرُ ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩০(৪৮). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) ফজর পূর্বে আযান দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় তিনবার ঘোষণা দিতে নির্দেশ দেনঃ "সাবধান! নিশ্চয়ই বান্দা (বিলাল) ঘুমিয়েছিল"। অতএব তিনি ফিরে গিয়ে তিনবার ঘোষণা দেন, “নিশ্চয়ই বান্দা (আমি) ঘুমিয়েছিল”।
সাঈদ ইবনে যারবী (রহঃ) তার অনুসরণ করেন এবং তিনি আইউব (রহঃ) থেকে হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَيُّوبَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : " أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ ، فَأَمَرَهُ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يَرْجِعَ فَيُنَادِيَ : " أَلَا إِنَّ الْعَبْدَ نَامَ، ثَلَاثَ مَرَّاتٍ ، فَرَجَعَ فَنَادَى : أَلَا إِنَّ الْعَبْدَ نَامَ ، ثَلَاثَ مَرَّاتٍ " . تَابَعَهُ سَعِيدُ بْنُ زَرْبِيٍّ ، وَكَانَ ضَعِيفًا عَنْ أَيُّوبَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩১(৪৯). ইবনে মিরদাস (রহঃ) ... উমার (রাঃ) এর মুয়াযযিন মাসরূহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি ফজর হওয়ার পূর্বে আযান দিলে উমার (রাঃ) তাকে নির্দেশ দেন... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا ابْنُ مِرْدَاسٍ ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا أَيُّوبُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا شُعَيْبُ بْنُ حَرْبٍ ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ ، عَنْ نَافِعٍ ، عَنْ مُؤَذِّنٍ لِعُمَرَ يُقَالُ لَهُ : مَسْرُوحٌ ؛ أَذَّنَ قَبْلَ الصُّبْحِ ، فَأَمَرَهُ عُمَرُ .... نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩২(৫০). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী ... আইউব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা বিলাল (রাঃ) রাত থাকতে (ফজরের) আযান দেন। এটি মুরসাল হাদীস।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ أَيُّوبَ ، قَالَ : " أَذَّنَ بِلَالٌ مَرَّةً بِلَيْلٍ .... . هَذَا مُرْسَلٌ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩৩(৫১). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... হুমাইদ ইবনে হিলাল (রহঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) রাতের আঁধারে (ফজরের) আযান দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন তিনি যেন তার জায়গায় ফিরে গিয়ে বলেন, “নিশ্চয়ই বান্দা ঘুমিয়েছে”। অতএব তিনি স্বস্থানে একথা বলতে বলতে ফিরে আসেন, আক্ষেপ বিলালের জন্য, তার মা যদি তাকে প্রসব না করতেন এবং তিনি ঘাম দিয়ে নিজের কপাল ভিজান ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ ، ثَنَا هُشَيْمٌ ، ثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ : " أَنَّ بِلَالًا أَذَّنَ لَيْلَةً بِسَوَادٍ ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يَرْجِعَ إِلَى مَقَامِهِ ، فَيُنَادِيَ : إِنَّ الْعَبْدَ نَامَ ، فَرَجَعَ وَهُوَ يَقُولُ : لَيْتَ بِلَالًا لَمْ تَلِدْهُ أُمُّهُ ، وَابْتَلَّ مِنْ نَضْحِ دَمِ جَبِينِهِ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩৪(৫২). মুহাম্মাদ ইবনে নূহ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দিলেন। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হলেন এবং তিনি তাকে এভাবে ঘোষণা দিতে নির্দেশ দিলেনঃ “নিশ্চয় বান্দা ঘুমিয়েছিল। তাতে বিলাল (রাঃ) খুব মনোকষ্ট পেলেন। এই হাদীসের বর্ণনায় আমের ইবনে মুদরিক ভুল করেছেন। সঠিক হলো, এটি ইতিপূর্বে শুআইব ইবনে হারব-আবদুল আযীয ইবনে আবী ওয়াররাদ-নাফে’-উমার (রাঃ)-এর মুয়াযযিন-উমার (রাঃ) সূত্রে বর্ণিত তার নিজস্ব উক্তি।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ ، ثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ ، ثَنَا عَامِرُ بْنُ مُدْرِكٍ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : " أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ الْفَجْرِ ، فَغَضِبَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَأَمَرَهُ أَنْ يُنَادِيَ : إِنَّ الْعَبْدَ نَامَ ؛ فَوَجَدَ بِلَالٌ وَجْدًا شَدِيدًا " . وَهِمَ فِيهِ عَامِرُ بْنُ مُدْرِكٍ ، وَالصَّوَابُ قَدْ تَقَدَّمَ عَنْ شُعَيْبِ بْنِ حَرْبٍ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رَوَّادٍ ، عَنْ نَافِعٍ ، عَنْ مُؤَذِّنِ عُمَرَ ، عَنْ عُمَرَ ؛ قَوْلَهُ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩৫(৫৩). আল-আব্বাস ইবনে আবদুস সামী আল-হাশিমী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় ফিরে গিয়ে এভাবে ঘোষণা দেয়ার নির্দেশ দিলেন, নিশ্চয়ই বান্দা (আমি) ঘুমিয়েছিল। অতএব তিনি তাই করলেন এবং বললেন, বিলালের জন্য আফসোস! তার (বিলালের) মা যদি তাকে প্রসব না করতেন এবং তিনি ঘাম দিয়ে তার কপাল ভিজান।
এই হাদীস কেবল আবু ইউসুফ (রহঃ) সাঈদ প্রমুখ থেকে বর্ণনা করেছেন। তিনি সাঈদ-কাতাদা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এটি মুরসালরূপে বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
نَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ السَّمِيعِ الْهَاشِمِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ سَعْدٍ الْعَوْفِيُّ ، نَا أَبِي ، نَا أَبُو يُوسُفَ الْقَاضِي ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ : " أَنَّ بِلَالًا أَذَّنَ قَبْلَ الْفَجْرِ ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يَعُودَ فَيُنَادِيَ : إِنَّ الْعَبْدَ نَامَ ، فَفَعَلَ ، وَقَالَ : لَيْتَ بِلَالًا لَمْ تَلِدْهُ أُمُّهُ ، وَابْتَلَّ مِنْ نَضْحِ دَمِ جَبِينِهِ " . تَفَرَّدَ بِهِ أَبُو يُوسُفَ ، عَنْ سَعِيدِ ، وَغَيْرُهُ يُرْسِلُهُ عَنْ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩৬(৫৪). উসমান ইবনে আহমাদ (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। বিলাল (রাঃ) আযান দিলেন। তিনি আনাস (রাঃ)-এর উল্লেখ করেননি এবং এই হাদীস মুরসাল হওয়াই অধিকতর সহীহ।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ ، ثَنَا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، ثَنَا سَعِيدٌ ، عَنْ قَتَادَةَ : " أَنَّ بِلَالًا أَذَّنَ .... " . وَلَمْ يَذْكُرْ أَنَسًا ، وَالْمُرْسَلُ أَصَحُّ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩৭(৫৫). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) (ফজরের পূর্বে) আযান দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় আযান দেয়ার নির্দেশ দেন। অতএব বিলাল (রাঃ) এই কথা বলতে বলতে (মিনারে) আরোহণ করেন—আফসোস বিলালের জন্য, তার মা তার জন্য দুঃখ-ভারাক্রান্ত হোক এবং তিনি ঘাম দিয়ে নিজের কপাল ভিজান। একথার পুনরাবৃত্তি করতে করতে তিনি (মিনারে) আরোহণ করেন, অতঃপর দুইবার বলেন, নিশ্চয়ই বান্দা ঘুমিয়েছিল। তারপর ফজরের ওয়াক্ত উজ্জ্বল হলে তিনি পুনরায় আযান দেন।
মুহাম্মাদ ইবনুল কাসেম আল-আসাদী (রহঃ) হাদীসশাস্ত্রে অত্যন্ত দুর্বল।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ ، ثَنَا الرَّبِيعُ بْنُ صُبَيْحٍ ، عَنِ الْحَسَنِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " أَذَّنَ بِلَالٌ ، فَأَمَرَهُ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يُعِيدَ ، فَرَقِيَ بِلَالٌ وَهُوَ يَقُولُ : لَيْتَ بِلَالًا ثَكِلَتْهُ أُمُّهُ ، وَابْتَلَّ مِنْ نَضْحِ دَمِ جَبِينِهِ ، يُرَدِّدُهَا حَتَّى صَعِدَ ثُمَّ ، قَالَ : أَلَا إِنَّ الْعَبْدَ نَامَ مَرَّتَيْنِ ، ثُمَّ أَذَّنَ حِينَ أَضَاءَ الْفَجْرُ . مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ ضَعِيفٌ جِدًّا
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩৮(৫৬). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস করতে ইচ্ছা করেন, কিন্তু তার কোনটিই করেননি। রাবী বলেন, আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) স্বপ্নে আযান দেখেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাঁকে তা অবহিত করেন। তিনি বলেন, তুমি এটা (আযান) বিলালকে শিক্ষা দাও। অতএব তিনি তা বিলাল (রাঃ)-কে শিক্ষা দিলেন। আর বিলাল (রাঃ) আযান দেন। আবদুল্লাহ (রাঃ) বলেন, আমি এটা স্বপ্নে দেখেছি এবং আমারই আযান দেয়ার ইচ্ছা ছিল। তিনি বলেনঃ তাহলে তুমি ইকামত দাও।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ، ثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ، قَالَ : أَرَادَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَشْيَاءَ لَمْ يَصْنَعْ مِنْهَا شَيْئًا . قَالَ : فَأُرِيَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ الْأَذَانَ فِي الْمَنَامِ ، فَأَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأَخْبَرَهُ ، فَقَالَ : " أَلْقِهِ عَلَى بِلَالٍ " ، فَأَلْقَاهُ عَلَى بِلَالٍ ، فَأَذَّنَ بِلَالٌ . قَالَ عَبْدُ اللَّهِ : أَنَا رَأَيْتُهُ ، وَأَنَا كُنْتُ أُرِيدُهُ . قَالَ : " فَأَقِمْ أَنْتَ
পরিচ্ছেদঃ ৭. ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
৯৩৯(৫৭). মুহাম্মাদ ইবনে ইয়হইয়া (রহঃ) ... মুহাম্মাদ ইবনে আমর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে যায়েদ (রহঃ)-কে বলতে শুনেছি, আমার দাদা আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) এই হাদীস বর্ণনা করেন ... অতএব আমার দাদা ইকামত দেন (আবু দাউদ, মুসনাদ আহমাদ)।
আবু দাউদ (রহঃ) বলেন, মুহাম্মাদ ইবনে আমর মদীনার বাসিন্দা। আর ইবনে মাহদী (রহঃ) বসরাবাসী থেকে হাদীস বর্ণনা করেননি।
بَابُ ذِكْرِ الْإِقَامَةِ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو ، قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدٍ ، قَالَ : كَانَ جَدِّي عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ يُحَدِّثُ .... بِهَذَا الْخَبَرِ ، فَأَقَامَ جَدِّي . وَقَالَ أَبُو دَاوُدَ : مُحَمَّدُ بْنُ عَمْرٍو مَدَنِيٌّ ، وَابْنُ مَهْدِيٍّ لَا يُحَدِّثُ عَنِ الْبَصْرِيِّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪০(১). উসমান ইবনে আহমাদ আদ-দাঙ্কাক (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বছরের দু’টি দিন-তাতে তোমরা রোযা রেখো না এবং দিনের দুই সময়, তাতে তোমরা নামায পড়ো না। কারণ খৃস্টান ও ইয়াহুদী সম্প্রদায় এ দু’টির অনুসন্ধান করে। ঈদুল ফিতরের দিন ও ঈদুল আযহার দিন এবং ফজরের নামাযের পর থেকে সূর্য উদিত হওয়ার পূর্ব পর্যন্ত ও আসরের নামাযের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত (সময়)।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْخَلِيلِ ، ثَنَا خَلَفُ بْنُ تَمِيمٍ ، ثَنَا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ ، عَنْ عَطِيَّةَ بْنِ سَعْدٍ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَوْمَانِ مِنَ الدَّهْرِ لَا تَصُومُوهُمَا ، وَسَاعَتَانِ مِنَ النَّهَارِ لَا تُصَلُّوهُمَا ؛ فَإِنَّ النَّصَارَى وَالْيَهُودَ يَتَحَرَّوْنَهُمَا : يَوْمُ الْفِطْرِ ، وَيَوْمُ الْأَضْحَى ، وَبَعْدَ صَلَاةِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ ، وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪১(২). ইয়াযীদ ইবনুল হুসাইন ইবনে ইয়াযীদ আল-বায্যায (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর দুই রাআত (সুন্নাত) নামায ছাড়া আর কোন নামায নেই।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْحَسَنِ بْنِ يَزِيدَ الْبَزَّازُ ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، نَا وَكِيعٌ ، نَا سُفْيَانُ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلَّا رَكْعَتَيْنِ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪২(৩). ইয়াযীদ (রহঃ) ... আল-কাসেম ইবনে মুহাম্মাদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ফজরের নামাযের পূর্বে আয়েশা (রাঃ)-র নিকট আসতাম। একদিন আমরা তার নিকট এলাম, তখন তিনি নামায পড়ছিলেন। অতএব আমরা তাকে জিজ্ঞেস করলাম, এটা কি নামায? তিনি বলেন, ঘুমের কারণে আমি আমার রাতের নফল নামায পড়তে পারিনি এবং আমি তা (তাহাজ্জুদ) ছেড়ে দিতে চাই না।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
ثَنَا يَزِيدُ ، ثَنَا مُحَمَّدٌ ، نَا وَكِيعٌ ، نَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، قَالَ : كُنَّا نَأْتِي عَائِشَةَ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ ، فَأَتَيْنَاهَا يَوْمًا وَهِيَ تُصَلِّي ، فَقُلْنَا لَهَا : مَا هَذِهِ الصَّلَاةُ ؟ قَالَتْ : " نِمْتُ عَنْ جُزْئِي اللَّيْلَةَ ، فَلَمْ أَكُنْ لِأَدَعُهُ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪৩(৪). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলাম, কোন আমল অধিক উত্তম? তিনি বলেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বলেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বলেনঃ পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা। আমি আরো অধিক জিজ্ঞেস করলে তিনি হয়ত আমাকে আরো অধিক কিছু বলতেন (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
ثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ، ثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ ، أَنَا شُعْبَةُ ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ ، قَالَ : سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ ، نَا صَاحِبُ هَذِهِ الدَّارِ - وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، وَلَمْ يُسَمِّهِ - ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : " الصَّلَاةُ أَوَّلَ وَقْتِهَا " . قُلْتُ : ثُمَّ مَاذَا ؟ قَالَ : " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ " . قُلْتُ : ثُمَّ مَاذَا ؟ قَالَ : " بِرُّ الْوَالِدَيْنِ " ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪৪(৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করা হলো, কোন আমল অধিক উত্তম? শো’বা (রহঃ)-এর বর্ণনায় আছে, তিনি বলেনঃ ওয়াক্তমত নামায পড়া অধিক উত্তম আমল। আর আল-মামারীর বর্ণনায় আছেঃ ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَّنِي - قِرَاءَةً عَلَيْهِ - ، وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ بْنِ خَلَّادٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْمَرِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، ثَنَا شُعْبَةُ ، أَخْبَرَنِي عُبَيْدٌ الْمُكْتِبُ ، قَالَ : سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ يُحَدِّثُ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَيُّ الْعَمَلِ أَفْضَلُ ؟ قَالَ شُعْبَةُ : أَوْ قَالَ : " أَفْضَلُ الْعَمَلِ الصَّلَاةُ عَلَى وَقْتِهَا " . وَقَالَ الْمَعْمَرِيُّ فِي حَدِيثِهِ : " الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪৫(৬). ইবনে খাল্লাদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করে বললাম, কোন আমল অধিক উত্তম? তিনি বলেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا ابْنُ خَلَّادٍ ، ثَنَا الْمَعْمَرِيُّ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، ثَنَا الْحَجَّاجُ ، عَنْ سُلَيْمَانَ ، ذَكَرَ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ قَالَ : حَدَّثَنِي رَبُّ هَذِهِ الدَّارِ - يَعْنِي عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ - ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قُلْتُ : أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : " الصَّلَاةُ لِمِيقَاتِهَا الْأَوَّلِ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪৬(৭). আবু তালিব আল-হাফিজ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া সর্বোত্তম আমল।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ ، ثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " خَيْرُ الْأَعْمَالِ الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪৭(৮). আহমাদ ইবনে ইউসুফ ইবনে খাল্লাদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করা হলো, কোন্ আমল সর্বোত্তম? তিনি বলেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া।
একদল মুহাদ্দিস আবদুল্লাহ আল-উমারী থেকে এই বর্ণনায় মতবিরোধ করেছেন।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ بْنِ خَلَّادٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ شَبِيبٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ ، حَدَّثَنَا أَبُو يَحْيَى التَّيْمِيُّ ، عَنْ أَبِي عَقِيلٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ حَفْصٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : " الصَّلَاةُ لِمِيقَاتِهَا الْأَوَّلِ " . خَالَفَهُ جَمَاعَةٌ عَنِ الْعُمَرِيِّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪৮(৯). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আল-কাসেম ইবনে গান্নাম (রহঃ) থেকে তার দাদী উম্মে ফারওয়া (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া আল্লাহর নিকট সর্বোত্তম আমল।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، عَنْ عَبْدِ اللَّهِ الْعُمَرِيِّ ، أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ غَنَّامٍ ، عَنْ جَدَّتِهِ أُمِّ فَرْوَةَ ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " أَفْضَلُ الْأَعْمَالِ عِنْدَ اللَّهِ الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৪৯(১০). আবু সালেহ আল-ইসবাহানী আবদুর রহমান ইবনে সাঈদ (রহঃ) ... আল-কাসেম ইবনে গান্নাম (রহঃ) থেকে তার দাদী উম্মে ফারওয়া (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করেন, কোন আমল সর্বোত্তম? তিনি বলেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া।
ওয়াকী (রহঃ) বলেন, আল-উমারী-আল-কাসেম ইবনে গান্নাম-তার কোন এক মাতা-উম্মে ফারওয়া (রাঃ) যিনি গাছের নিচে বাই’আতে (রিদওয়ানে) অংশগ্রহণকারীদের একজন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا أَبُو صَالِحٍ الْأَصْبَهَانِيُّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعِيدٍ ، أَنَا أَحْمَدُ بْنُ الْفُرَاتِ أَبُو مَسْعُودٍ ، نَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ ، عَنْ جَدَّتِهِ ، عَنْ أُمِّ فَرْوَةَ ، قَالَتْ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَيُّ الْعَمَلِ أَفْضَلُ ؟ قَالَ : " الصَّلَاةُ لِأَوَّلِ وَقْتِهَا
وَقَالَ وَكِيعٌ ، عَنِ الْعُمَرِيِّ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ ، عَنْ بَعْضِ أُمَّهَاتِهِ ، عَنْ أُمِّ فَرْوَةَ - وَكَانَتْ مِمَّنْ بَايَعَتْ تَحْتَ الشَّجَرَةِ - عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫০(১১). ইবনে খাল্লাদ (রহঃ) ... আল-কাসেম ইবনে গান্নাম-তার দাদী উম্মে ফারওয়া (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا ابْنُ خَلَّادٍ ، ثَنَا الْمَعْمَرِيُّ ، نَا عُثْمَانُ ، نَا وَكِيعٌ ، وَقَالَ اللَّيْثُ : عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ ، عَنْ جَدَّتِهِ أُمِّ أَبِيهِ الدُّنْيَا ، عَنْ جَدَّتِهِ أُمِّ فَرْوَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫১(১২). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আল-কাসেম ইবনে গান্নাম (রহঃ) থেকে তার দাদী উম্মে ফারওয়া (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইআত গ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমলসমূহ সম্পর্কে আলোচনা করতে শুনেছি। তিনি বলেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া মহামহিম আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَلِيُّ بْنُ دَاوُدَ ، ثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، ثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ حَفْصٍ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ ، عَنْ جَدَّتِهِ الدُّنْيَا أُمِّ أَبِيهِ ، عَنْ جَدَّتِهِ أُمِّ فَرْوَةَ - وَكَانَتْ مِمَّنْ بَايَعَتِ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - - قَالَتْ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَذْكُرُ الْأَعْمَالَ يَوْمًا ، فَقَالَ : " إِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ - عَزَّ وَجَلَّ - تَعْجِيلُ الصَّلَاةِ لِأَوَّلِ وَقْتِهَا
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫২(১৩). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... উম্মে ফারওয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বোত্তম আমল সম্পর্কে জিজ্ঞেস করা হলো এবং আমি তা শুনছিলাম। তিনি বলেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ - إِمْلَاءً - ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَيْمُونٍ الْعَتَكِيُّ بِالْبَصْرَةِ ، ثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ ، عَنْ جَدَّتِهِ ، عَنْ أُمِّ فَرْوَةَ - كَذَا قَالَ - قَالَتْ : سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَنَا أَسْمَعُ - عَنْ أَفْضَلِ الْأَعْمَالِ ؟ فَقَالَ : " الصَّلَاةُ لِأَوَّلِ وَقْتِهَا
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫৩(১৪). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... উম্মে ফারওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মহামহিম আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হলো ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া। মূল পাঠ আল-উমারীর।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو عَقِيلٍ يَحْيَى بْنُ حَبِيبٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ الْعَبْدِيُّ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ ، عَنْ بَعْضِ أَهْلِهِ ، عَنْ أُمِّ فَرْوَةَ - وَكَانَتْ مِمَّنْ بَايَعَ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَحْتَ الشَّجَرَةِ - ، ح
وَحَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ شَبِيبٍ ، حَدَّثَنِي أَزْهَرُ بْنُ مَرْوَانَ الرَّقَاشِيُّ ، ثَنَا قَزَعَةُ بْنُ سُوَيْدٍ ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ ، عَنْ بَعْضِ أُمَّهَاتِهِ ، عَنْ أُمِّ فَرْوَةَ ، قَالَتْ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " إِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ الصَّلَاةُ لِأَوَّلِ وَقْتِهَا " . لَفْظُ الْعُمَرِيِّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫৪(১৫). মুহাম্মাদ ইবনে নূহ (রহঃ) ... আল-কাসেম ইবনে গান্নাম আল-বায়াদী (রহঃ) থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বাইআত গ্রহণকারিনী একজন মহিলা সাহাবীর সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, মহামহিম আল্লাহর উপর ঈমান আনা। আবার বলা হলো, তারপর কোনটি ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেনঃ ওয়াক্তমত নামায পড়া।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ ، حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْحَارِثِيُّ عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، نَا ابْنُ أَبِي فُدَيْكٍ ، أَخْبَرَنِي الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ، عَنِ الْقَاسِمِ بْنِ غَنَّامٍ الْبَيَاضِيِّ ، عَنِ امْرَأَةٍ مِنَ الْمُبَايِعَاتِ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سُئِلَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : " الْإِيمَانُ بِاللَّهِ عَزَّ وَجَلَّ " ، قِيلَ : ثُمَّ مَاذَا يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : " الصَّلَاةُ لِوَقْتِهَا
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫৫(১৬). আহমাদ ইবনে আলী ইবনুল আলা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ ওয়াক্তমত নামায পড়লো, কিন্তু ওয়াক্তের প্রথমভাগে নামায পড়লো না, অথচ তা ছিল তার জন্য তার পরিবার ও সম্পদ থেকে উত্তম।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، نَا يُوسُفُ بْنُ مُوسَى ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ ، عَنِ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنَّ أَحَدَكُمْ لَيُصَلِّي الصَّلَاةَ لِوَقْتِهَا ، وَقَدْ تَرَكَ مِنَ الْوَقْتِ الْأَوَّلِ مَا هُوَ خَيْرٌ لَهُ مِنْ أَهْلِهِ وَمَالِهِ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫৬(১৭). ইবনে মানী’ ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামহিম আল্লাহ তাঁকে মৃত্যুদান না করা পর্যন্ত কখনো ওয়াক্তের শেষভাগে নামায পড়েননি, কিন্তু দুইবার (শেষ ওয়াক্তে নামায পড়েছেন)।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
ثَنَا ابْنُ مَنِيعٍ ، ثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ، ثَنَا قُتَيْبَةُ ، ثَنَا لَيْثٌ ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ، عَنْ إِسْحَاقَ بْنِ عُمَرَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " مَا صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الصَّلَاةَ لِوَقْتِهَا الْآخِرِ إِلَّا مَرَّتَيْنِ ، حَتَّى قَبَضَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫৭(১৮). আহমাদ ইবনে আবদুল্লাহ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামহিম আল্লাহ তাঁকে মৃত্যুদান করার পূর্ব পর্যন্ত ওয়াক্তের শেষভাগে নামায পড়েননি।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ صَاحِبُ أَبِي صَخْرَةَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ ، ثَنَا مُعَلَّى بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ ، عَنْ أَبِي النَّضْرِ ، عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : مَا صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الصَّلَاةَ لِوَقْتِهَا الْآخِرِ حَتَّى قَبَضَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫৮(১৯). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে আবুস সালজ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর মৃত্যুর পূর্ব পর্যন্ত কখনো ওয়াক্তের শেষভাগ পর্যন্ত বিলম্ব করে নামায পড়তে দেখিনি।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي الثَّلْجِ ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْحَاقَ الصَّفَّارُ ، حَدَّثَنَا الْوَاقِدِيُّ ، حَدَّثَنَا رَبِيعَةُ بْنُ عُثْمَانَ ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ
قَالَ : وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ بْنِ وَثَّابٍ ، عَنْ أَبِي النَّضْرِ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخَّرَ صَلَاةً إِلَى الْوَقْتِ الْآخِرِ حَتَّى قَبَضَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৫৯(২০). ইয়াহইয়া ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ওয়াক্তের প্রথমভাগের নামাযে রয়েছে আল্লাহর সন্তুষ্টি এবং ওয়াক্তের শেষভাগের নামাযে রয়েছে মহামহিম আল্লাহর (অপরাধ থেকে) অব্যাহতিদান।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، نَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، نَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ الْمَدَنِيُّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْوَقْتُ الْأَوَّلُ مِنَ الصَّلَاةِ رِضْوَانُ اللَّهِ ، وَالْوَقْتُ الْآخِرُ عَفْوُ اللَّهِ - عَزَّ وَجَلَّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৬০(২১). উসমান ইবনে আহমাদ আদ-দাকাক (রহঃ) ... জারীর ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (নামাযের) ওয়াক্তের প্রথমভাগ হলো আল্লাহর সন্তুষ্টি এবং শেষভাগ হলো মহামহিম আল্লাহর অব্যাহতিদান।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، نَا الْحُسَيْنُ بْنُ حُمَيْدِ بْنِ الرَّبِيعِ ، حَدَّثَنِي فَرَجُ بْنُ عُبَيْدٍ الْمُهَلَّبِيُّ ، ثَنَا عُبَيْدُ بْنُ الْقَاسِمِ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَوَّلُ الْوَقْتِ رِضْوَانُ اللَّهِ ، وَآخِرُ الْوَقْتِ عَفْوُ اللَّهِ - عَزَّ وَجَلَّ
পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
৯৬১(২২). উসমান ইবনে আহমাদ ইবনুস সিমাক (রহঃ) ... মক্কার অধিবাসী ইবরাহীম ইবনে আবদুল মালেক ইবনে আবু মাহরা (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি (দাদা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (নামাযের) ওয়াক্তের প্রথমভাগে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, মধ্যভাগে রয়েছে আল্লাহর অনুগ্রহ এবং শেষভাগে রয়েছে আল্লাহ্ (নামাযের দায় থেকে বান্দাকে) অব্যাহতিদান (অতিরিক্ত কোন ফযীলাত নেই)।
بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ بْنِ السَّمَّاكِ ، وَعَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ عِيسَى الْفَامِيُّ ، قَالَا : نَا عَلِيُّ بْنُ إِبْرَاهِيمَ الْوَاسِطِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ زَكَرِيَّا مِنْ أَهْلِ عَبْدَسٍ ، نَا إِبْرَاهِيمُ - يَعْنِي : ابْنَ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ مِنْ أَهْلِ مَكَّةَ - حَدَّثَنِي أَبِي ، عَنْ جَدِّي ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَوَّلُ الْوَقْتِ رِضْوَانُ اللَّهِ ، وَوَسَطُ الْوَقْتِ رَحْمَةُ اللَّهِ ، وَآخِرُ الْوَقْتِ عَفْوُ اللَّهِ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬২(১). আবু বাকর আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ আন-নায়সাপুরী (রহঃ) ... ইবনে শিহাব (রহঃ) থেকে বর্ণিত। উমার ইবনে আবদুল আযীয (রহঃ) মিম্বারের উপর উপবিষ্ট ছিলেন। তিনি আসরের নামায পড়তে কিছুটা বিলম্ব করলেন। উরওয়া ইবনুয যুবাইর (রহঃ) বলেন, নিশ্চয়ই জিবরীল (আ.) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামাযের ওয়াক্ত সম্পর্কে অবহিত করেছেন। উমার (রহঃ) তাকে বলেন, তুমি যা বলছে আমি তা জানি। উরওয়া (রহঃ) বলেন, আমি বশীর ইবনে আবু মাসউদ (রহঃ)-কে বলতে শুনেছি, আমি আবু মাসউদ আল-আনসারী (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আমাকে জিবরীল (আ.) এসে নামাযের ওয়াক্ত সম্পর্কে অবহিত করলেন। আমি তার সঙ্গে নামায পড়েছি, তারপর তার সঙ্গে নামায পড়েছি, তারপর তার সঙ্গে নামায পড়েছি। (রাবী) নিজের আঙ্গুলের সাহায্যে গণনা করেন পাঁচ ওয়াক্ত নামায।
অতএব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সূর্য (পশ্চিমাকাশে) ঢলে পড়ার পর যুহরের নামায পড়তে দেখেছি। তবে কখনো কখনো অধিক গরমের কারণে তিনি বিলম্বেও তা পড়েছেন। আর আমি তাঁকে আসরের নামায পড়তে দেখেছি সূর্য উর্ধ্বাকাশে আলোক উদ্ভাসিত অবস্থায় থাকতে এবং তাতে হলুদ বর্ণ ধারণ করার পূর্বে। অতঃপর কোন ব্যক্তি (নামাযশেষে) সূর্যাস্তের পূর্বে (ইচ্ছা করলে) যুল-হুলায়ফায় পৌছতে পারতো। তিনি সূর্য অস্ত গেলে পর মাগরিবের নামায পড়েন এবং এশার নামায পড়েন যখন পশ্চিম দিগন্ত কালো (অন্ধকার) হয়ে গেল। তিনি কখনো লোকসমাগমের অপেক্ষায় তা বিলম্ব করতেন। আর-রাবী (রহঃ) বলেন, আমার কিতাব থেকে হাত্তা (পর্যন্ত) শব্দটি বাদ পড়ে গিয়েছিল। তিনি একবার অন্ধকারের মধ্যে ফজরের নামায পড়েন, তারপর আরেকবার (অন্ধকার দূরীভূত হয়ে) ফর্সা হলে ফজরের নামায পড়েন। তারপর তিনি মৃত্যু পর্যন্ত অন্ধকার থাকতে ফজরের নামায পড়েছেন, অতঃপর কখনো ফর্সা হলে ফজরের নামায পড়েননি।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ ، أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُ ؛ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - كَانَ قَاعِدًا عَلَى الْمِنْبَرِ ، فَأَخَّرَ صَلَاةَ الْعَصْرِ شَيْئًا ، فَقَالَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ : أَمَا إِنَّ جِبْرِيلَ - عَلَيْهِ السَّلَامُ - قَدْ أَخْبَرَ مُحَمَّدًا - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِوَقْتِ الصَّلَاةِ ، فَقَالَ لَهُ : عُمَرُ : اعْلَمْ مَا تَقُولُ . قَالَ عُرْوَةُ : سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ ، يَقُولُ : سَمِعْتُ أَبَا مَسْعُودٍ الْأَنْصَارِيَّ ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " نَزَلَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - فَأَخْبَرَنِي بِوَقْتِ الصَّلَاةِ ، فَصَلَّيْتُ مَعَهُ ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ " . يَحْسِبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ ، وَرُبَّمَا أَخَّرَهَا حِينَ يَشْتَدُّ الْحَرُّ ، وَرَأَيْتُهُ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ قَبْلَ أَنْ تَدْخُلَهَا الصُّفْرَةُ ، فَيَنْصَرِفُ الرَّجُلُ مِنَ الصَّلَاةِ ، فَيَأْتِي ذَا الْحُلَيْفَةِ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ ، وَيُصَلِّي الْمَغْرِبَ حِينَ تَسْقُطُ الشَّمْسُ ، وَيُصَلِّي الْعِشَاءَ حِينَ يَسْوَدُّ الْأُفُقُ ، وَرُبَّمَا أَخَّرَهَا حَتَّى يَجْتَمِعَ النَّاسُ - قَالَ الرَّبِيعُ : سَقَطَ مِنْ كِتَابِي : " حَتَّى " فَقَطْ - وَصَلَّى الصُّبْحَ مَرَّةً بِغَلَسٍ ، ثُمَّ صَلَّى مَرَّةً أُخْرَى فَأَسْفَرَ ، ثُمَّ كَانَتْ صَلَاتُهُ بَعْدَ ذَلِكَ بِالْغَلَسِ حَتَّى مَاتَ ، ثُمَّ لَمْ يَعُدْ إِلَى أَنْ يُسْفِرَ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬৩(২). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ (রহঃ) ... ইবনে শিহাব (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তাতে তিনি আরো বলেন, তিনি আসরের নামায পড়েন তখন সূর্য উর্ধ্বাকাশে আলোক উদ্ভাসিত ছিল। কোন ব্যক্তি নামাযশেষে ছয় মাইল দূরত্বে অবস্থিত যুল হুলায়ফায় সূর্যাস্তের পূর্বে পৌঁছে যেতে পারতো। তিনি তাতে আরো বলেন, তিনি ফজরের নামায (ভােরের) অন্ধকারে পড়েন। তারপর দ্বিতীয় দিন ফজরের নামায় (ভােরের অন্ধকার দূরীভূত হলে) ফর্সা করে পড়েন, তারপর মহামহিমান্বিত আল্লাহ তাকে মৃত্যুদান পর্যন্ত কখনো ফর্সা করে ফজরের নামায পড়েননি।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، ثَنَا مُحَمَّدٌ أَبُو إِسْمَاعِيلَ التِّرْمِذِيُّ ، ثَنَا أَبُو صَالِحٍ ، ثَنَا اللَّيْثُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، عَنِ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ ، نَحْوَهُ ، وَقَالَ فِيهِ : " وَيُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ ، يَسِيرُ الرَّجُلُ حَتَّى يَنْصَرِفَ مِنْهَا إِلَى ذِي الْحُلَيْفَةِ سِتَّةَ أَمْيَالٍ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ " وَقَالَ فِيهِ أَيْضًا : " وَيُصَلِّي الصُّبْحَ فَيُغَلِّسُ بِهَا ، ثُمَّ صَلَّاهَا يَوْمًا آخَرَ فَأَسْفَرَ ، ثُمَّ لَمْ يَعُدْ إِلَى الْإِسْفَارِ حَتَّى قَبَضَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬৪(৩). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে সালেহ আল-আযদী (রহঃ) ... যিয়াদ ইবনে আবদুল্লাহ আন-নাখঈ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আলী (রাঃ)-এর সাথে বড় মসজিদে বসা ছিলাম। তখন কূফা ছিল বিশেষজ্ঞ ব্যক্তিদের বাসস্থান। তার নিকট তার মুয়াযযিন এসে বললেন, হে আমীরুল মুমিনীন! আসরের নামাযের ওয়াক্ত হয়েছে। তিনি বলেন, তুমি বসো। অতএব সে বসলো, তারপর পুনরায় নামাযের কথা বলল। তখন আলী (রাঃ) বলেন, এই কুকুর আমাদের সুন্নাত শিক্ষা দিচ্ছে। তারপর আলী (রাঃ) দাঁড়ান এবং আমাদেরকে নিয়ে আসরের নামায পড়লেন। অতঃপর আমরা যেখানে বসা ছিলাম (নামাযশেষে) সেখানে ফিরে এলাম। আমরা হাঁটুতে ভর দিয়ে বসলাম সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায়। যিয়াদ ইবনে আবদুল্লাহ আন-নাখঈ অজ্ঞাত ব্যক্তি। তার থেকে আল-আব্বাস ইবনে যুরায়হ্ ব্যতীত অন্য কেউ হাদীস বর্ণনা করেননি।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ صَالِحٍ الْأَزْدِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ ، ثَنَا يَحْيَى بْنُ آدَمَ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، قَالَا : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ الْجَوْهَرِيُّ ، ثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، قَالَا : نَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ، نَا الشَّيْبَانِيُّ ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ ، عَنْ زِيَادِ بْنِ عَبْدِ اللَّهِ النَّخَعِيِّ ، قَالَ : " كُنَّا جُلُوسًا مَعَ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - فِي الْمَسْجِدِ الْأَعْظَمِ ، وَالْكُوفَةُ يَوْمَئِذٍ أَخْصَاصٌ ، فَجَاءَهُ الْمُؤَذِّنُ ، فَقَالَ : الصَّلَاةُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لِلْعَصْرِ . فَقَالَ : اجْلِسْ . فَجَلَسَ ، ثُمَّ عَادَ فَقَالَ ذَلِكَ ، فَقَالَ عَلِيٌّ : - رَضِيَ اللَّهُ عَنْهُ - هَذَا الْكَلْبُ يُعَلِّمُنَا بِالسُّنَّةِ ! فَقَامَ عَلِيٌّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - فَصَلَّى بِنَا الْعَصْرَ ، ثُمَّ انْصَرَفْنَا ، فَرَجَعْنَا إِلَى الْمَكَانِ الَّذِي كُنَّا فِيهِ جُلُوسًا ، فَجَثَوْنَا لِلرُّكَبِ لِنُزُولِ الشَّمْسِ لِلْمَغِيبِ نَتَرَاءَاهَا " . زِيَادُ بْنُ عَبْدِ اللَّهِ النَّخَعِيُّ مَجْهُولٌ ، لَمْ يَرْوِ عَنْهُ غَيْرُ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬৫(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবদুল ওয়াহেদ ইবনে নাফে (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনার মসজিদে প্রবেশ করলাম। মুয়াযযিন আসরের নামাযের আযান দিলো। তিনি বলেন, একজন প্রবীণ ব্যক্তি মসজিদে বসা ছিলেন। তিনি তাকে ভৎসনা করলেন এবং বললেন, আমার পিতা আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামায বিলম্ব করে পড়ার নির্দেশ দিতেন। তিনি বলেন, আমি তার সম্পর্কে (লোকজনকে) জিজ্ঞেস করলাম। তারা বলল, তিনি রাফে ইবনে খাদীজ (রাঃ)-র পুত্র আবদুল্লাহ।
এই আবদুল্লাহ ইবনে রাফে হাদীসশাস্ত্রে তেমন শক্তিশালী নন। এই হাদীস মূসা ইবনে ইসমাঈল আবদুল ওয়াহেদ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন এবং তার উপনাম আবুর-রিমাহ’ বললেন। তিনি ইবনে রাফে ইবনে খাদীজ (রহঃ)-এর নাম সম্পর্কে দ্বিমত পোষণ করেছেন এবং তার নাম আবদুর রহমান বলেছেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، ثَنَا أَبُو عَاصِمٍ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَأَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، قَالَا : نَا أَبُو الْأَشْعَثِ أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، نَا أَبُو عَاصِمٍ ، ثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ نَافِعٍ ، قَالَ : " دَخَلْتُ مَسْجِدَ الْمَدِينَةِ ، فَأَذَّنَ مُؤَذِّنٌ بِالْعَصْرِ ، قَالَ : وَشَيْخٌ جَالِسٌ فَلَامَهُ ، وَقَالَ : إِنَّ أَبِي أَخْبَرَنِي أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَأْمُرُ بِتَأْخِيرِ هَذِهِ الصَّلَاةِ . قَالَ : فَسَأَلْتُ عَنْهُ ، فَقَالُوا : هَذَا عَبْدُ اللَّهِ بْنُ رَافِعِ بْنِ خَدِيجٍ " . ابْنُ رَافِعٍ هَذَا لَيْسَ بِقَوِيٍّ . وَرَوَاهُ مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ عَبْدِ الْوَاحِدِ ، فَكَنَّاهُ : أَبَا الرِّمَاحِ ، وَخَالَفَ فِي اسْمِ ابْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ ، فَسَمَّاهُ عَبْدَ الرَّحْمَنِ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬৬(৫). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আবদুর রহমান ইবনে রাফে ইবনে খাদীজ (রহঃ) থেকে বর্ণিত। তার মুয়াযিন তাড়াহুড়া করে (আগেভাগেই) আসরের নামাযের আযান দিলে তিনি তাকে ভর্ৎসনা করেন। তিনি বলেন, তোমার জন্য দুঃখ হয়, আমার পিতা আমাকে অবহিত করেছেন এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আসরের নামায বিলম্ব করে পড়ার নির্দেশ দিতেন।
এই হাদীস হারামী ইবনে উমারা (রহঃ) আবদুল ওয়াহেদ (রহঃ) সূত্রে বর্ণনা করেন। আবদুল ওয়াহেদ ইবনে নুফাঈ (রহঃ) বলেন, তার বংশপরিচয় সম্পর্কে মতবিরোধ আছে। এই হাদীসের সূত্র এই আবদুল ওয়াহেদ (রহঃ)-এর কারণে দুর্বল। কেননা তিনি এই হাদীস ইবনে রাফে ইবনে খাদীজ (রহঃ) ব্যতীত অন্যদের থেকে বর্ণনা করেননি। আর এই ইবনে রাফে (রহঃ)-এর নাম সম্পর্কে মতভেদ আছে। এই হাদীস রাফে (রাঃ) এবং অন্য সাহাবীদের সূত্রে সহীহ নয়। সহীহ হলো, এই হাদীস রাফে ইবনে খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরাপর সাহাবীর সূত্রে এর বিপরীত হাদীস বর্ণিত আছে। আর তা হলো, আসরের নামায ত্বরায় (প্রথম ওয়াক্তে) পড়তে হবে এবং তার তাকবীরও (আযান) দ্রুত দিবে। আর রাফে’ ইবনে খাদীজ (রহঃ) থেকে বর্ণিত হাদীসটি সহীহ।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا بِهِ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الْوَرَّاقُ ، ثَنَا أَبُو سَلَمَةَ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ الْوَاحِدِ أَبَا الرِّمَاحِ الْكُلَاعِيَّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ رَافِعِ بْنِ خَدِيجٍ ، وَأَذَّنَ مُؤَذِّنُهُ بِصَلَاةِ الْعَصْرِ ، فَكَأَنَّهُ عَجَّلَهَا ، فَلَامَهُ ، وَقَالَ : وَيْحَكَ ، أَخْبَرَنِي أَبِي - وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَأْمُرُهُمْ بِتَأْخِيرِ الْعَصْرِ " . وَرَوَاهُ حَرَمِيُّ بْنُ عُمَارَةَ ، عَنْ عَبْدِ الْوَاحِدِ هَذَا ، وَقَالَ : عَبْدُ الْوَاحِدِ بْنُ نُفَيْعٍ ، خَالَفَ فِي نَسَبِهِ ، وَهَذَا حَدِيثٌ ضَعِيفُ الْإِسْنَادِ مِنْ جِهَةِ عَبْدِ الْوَاحِدِ هَذَا ؛ لِأَنَّهُ لَمْ يَرْوِهِ عَنِ ابْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ غَيْرُهُ ، وَقَدِ اخْتُلِفَ فِي اسْمِ ابْنِ رَافِعٍ هَذَا ، وَلَا يَصِحُّ هَذَا الْحَدِيثُ عَنْ رَافِعٍ وَلَا عَنْ غَيْرِهِ مِنَ الصَّحَابَةِ ، وَالصَّحِيحُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ ، وَعَنْ غَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : ضِدُّ هَذَا ، وَهُوَ التَّعْجِيلُ بِصَلَاةِ الْعَصْرِ وَالتَّبْكِيرُ بِهَا فَأَمَّا الرِّوَايَةُ الصَّحِيحَةُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬৭(৬). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... রাফে ইবনে খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আসরের নামায পড়তাম, তারপর উট যবেহ করা হতো, তা দশ ভাগে ভাগ করা হতো, তারপর রান্না করা হতো এবং সূর্যাস্তের পূর্বে সেই রান্না করা মাংস আমরা আহার করতাম।
এই আবুন নাজাশীর নাম আতা ইবনে সুহাইব। তিনি নির্ভরযোগ্য রাবী, তিনি ছয় বছর রাফে ইবনে খাদীজ (রাঃ)-এর সাহচর্য লাভ করেন। ইকরিমা ইবনে আম্মার, আল-আওযাঈ, আইউব ইবনে উতবা (রহঃ) প্রমুখ তার সূত্রে হাদীস বর্ণনা করেছেন। রাফে ইবনে খাদীজ (রাঃ) থেকে বর্ণিত তার হাদীস ইবনে রাফে (রহঃ) থেকে বর্ণিত আবদুল ওয়াহেদ (রহঃ)-এর হাদীস অপেক্ষা উত্তম। আল্লাহই অধিক জ্ঞাত।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
فَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، أَخْبَرَنِي عَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ ، أَخْبَرَنِي أَبِي ، قَالَ : سَمِعْتُ الْأَوْزَاعِيَّ ، حَدَّثَنِي أَبُو النَّجَاشِيِّ ، حَدَّثَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ ، قَالَ : " كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةَ الْعَصْرِ ، ثُمَّ تُنْحَرُ الْجَزُورُ ، فَتُقْسَمُ عَشْرَ قِسَمٍ ، ثُمَّ تُطْبَخُ ، وَنَأْكُلُ لَحْمًا نَضِيجًا قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ " . أَبُو النَّجَاشِيِّ هَذَا اسْمُهُ : عَطَاءُ بْنُ صُهَيْبٍ ، ثِقَةٌ مَشْهُورٌ ، صَحِبَ رَافِعَ بْنَ خَدِيجٍ سِتَّ سِنِينَ ، وَرَوَى عَنْهُ عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ، وَالْأَوْزَاعِيُّ ، وَأَيُّوبُ بْنُ عُتْبَةَ ، وَغَيْرُهُمْ ، وَحَدِيثُهُ ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ أَوْلَى مِنْ حَدِيثِ عَبْدِ الْوَاحِدِ ، عَنِ ابْنِ رَافِعٍ . وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬৮(৭). আবু মাসউদ আল-আনসারী (রাঃ) থেকে নিম্নোক্ত হাদীস লাইস ইবনে সা’দ (রহঃ) ... আবু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায পড়তেন সূর্য ঊর্ধ্বাকাশে আলোকোজ্জল থাকতেই। কোন ব্যক্তি (ইচ্ছা করলে) তথা (মদীনা) থেকে সূর্যাস্তের পূর্বে ছয় মাইল দূরত্বে যুল-হুলায়ফায় পৌঁছতে পারতো।
এই হাদীস আমাদের নিকট বর্ণনা করেছেন আবু সাহল ইবনে যিয়াদ-মুহাম্মাদ ইবনে ইসমাঈল আস-সুলামী-আবদুল্লাহ ইবনে সালেহ-আল-লাইস, পুনরায় আমার নিকট বর্ণনা করেছেন আমার পিতা মুহাম্মাদ ইবনে আবী বাকর-আবদুস সালাম ইবনে আবদুল হামীদ-মূসা ইবনে আ’য়ান-আল-আওযাঈ-আবুন নাজাশী (রহঃ) বলেন, আমি রাফে ইবনে খাদীজা (রাঃ)-কে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কি তোমাদেরকে মুনাফিকের নামায সম্পর্কে অবহিত করবো না? তারা আসরের নামাযে বিলম্ব করতে থাকে, এমনকি যখন গরুর পাতলা চর্বির আবরণের মত হয়ে যায় (ডুবে যাওয়ার কাছাকাছি হয়) তখন আসরের নামায পড়ে।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَكَذَلِكَ رُوِيَ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ ، مِنْ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ عُرْوَةَ قَالَ : سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِي مَسْعُودٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَنَّهُ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ ، يَسِيرُ الرَّجُلُ حِينَ يَنْصَرِفُ مِنْهَا إِلَى ذِي الْحُلَيْفَةِ سِتَّةَ أَمْيَالٍ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ " . حَدَّثَنَا بِذَلِكَ أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ السُّلَمِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، حَدَّثَنَا اللَّيْثُ . ح : وَحَدَّثَنِي أَبِي ، أَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ ، ثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ عَبْدِ الْحَمِيدِ ، ثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ ، عَنِ الْأَوْزَاعِيِّ ، عَنْ أَبِي النَّجَاشِيِّ ، قَالَ : سَمِعْتُ رَافِعَ بْنَ خَدِيجٍ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَلَا أُخْبِرُكُمْ بِصَلَاةِ الْمُنَافِقِ ؟! أَنْ يُؤَخِّرَ الْعَصْرَ حَتَّى إِذَا كَانَتْ كَثَرْبِ الْبَقَرَةِ ، صَلَّاهَا
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৬৯(৮). অনুরূপভাবে আনাস (রাঃ) প্রমুখ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসরের নামায ওয়াক্তের শুরুতেই আদায় করা সম্পর্কে বর্ণিত আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায পড়তেন সূর্য স্ব-অবস্থায় উদ্ভাসিত থাকতেই । অতঃপর কেউ আওয়ালীতে (মদীনার উপকণ্ঠে) যেতো এবং সেখানে পৌছতো, তখনো সূর্য উপরে থাকতো। আওয়ালী মদীনা থেকে ছয় মাইল দূরত্বে অবস্থিত।
এই হাদীস সালেহ ইবনে কায়সান, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী, আকীল, মা’মার, ইউনুস, আল-লাইস, আমর ইবনুল হারিস, শুআইব ইবনে আবু হামযা, ইবনে আবু যিব, যুহরীর ভ্রাতুস্পুত্র, আবদুর রহমান ইবনে ইসহাক, মা’কিল ইবনে উবায়দুল্লাহ, উবায়দুল্লাহ ইবনে আবু যিয়াদ আর-রুসাফী, আন-নুমান ইবনে রাশেদ, আয-যুবায়দী (রহঃ) প্রমুখ আয-যুহরী (রহঃ)-আনাস (রাঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَكَذَلِكَ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، وَغَيْرِهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي تَعْجِيلِ الْعَصْرِ ، حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ النُّعْمَانِيُّ الْبَاهِلِيُّ ، قَالَا : نَا أَحْمَدُ بْنُ الْفَرَجِ أَبُو عُتْبَةَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي عَبْلَةَ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَنَسِ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي ، فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ . وَالْعَوَالِي : مِنَ الْمَدِينَةِ عَلَى سِتَّةِ أَمْيَالٍ . وَكَذَلِكَ رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْأَنْصَارِيُّ ، وَعَقِيلٌ ، وَمَعْمَرٌ ، وَيُونُسُ ، وَاللَّيْثُ ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ ، وَشُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ ، وَابْنُ أَبِي ذِئْبٍ ، وَابْنُ أَخِي الزُّهْرِيِّ ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ ، وَمَعْقِلُ بْنُ عُبَيْدِ اللَّهِ ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ الرُّصَافِيُّ ، وَالنُّعْمَانُ بْنُ رَاشِدٍ ، وَالزُّبَيْدِيُّ ، وَغَيْرُهُمْ عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَنَسٍ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭০(৯). মালেক ইবনে আনাস (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায পড়তেন। তারপর কেউ কুবা পল্লীতে পৌঁছে দেখতো, তথাকার লোকজন নামায পড়ছে এবং সূর্য তখনও উপরে থাকতো।
এই হাদীস দালাজ ইবনে আহমাদ (রহঃ) আল-হাসান ইবনে সুফিয়ান- হাব্বান ইবনে মূসা-ইবনুল মুবারক-মালেক (রহঃ) থেকে এই সূত্রে বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَرَوَاهُ مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنِ الزُّهْرِيِّ ، وَإِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ، عَنْ أَنَسٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يُصَلِّي الْعَصْرَ ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى قُبَاءَ . قَالَ أَحَدُهُمَا : " فَيَأْتِيهِمْ وَهُمْ يُصَلُّونَ " وَقَالَ الْآخَرُ : " وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ " . ثَنَا بِهِ دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، ثَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ ، ثَنَا حِبَّانُ بْنُ مُوسَى ، أَنَا ابْنُ الْمُبَارَكِ ، عَنْ مَالِكٍ بِذَلِكَ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭১(১০). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আসরের নামায পড়তাম, তখন সূর্য আলোক উদ্ভাসিত ও গোলাকার থাকতো। অতঃপর আমি আমার আত্মীয়-স্বজনের নিকট এসে তাদেরকে বসা অবস্থায় দেখতাম। আমি বলতাম, কোন জিনিস তোমাদেরকে বসিয়ে রেখেছে? তোমরা নামায পড়ো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়েছেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - قِرَاءَةً عَلَيْهِ - ثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ ، ثَنَا فُضَيْلُ بْنُ عِيَاضٍ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ رِبْعِيٍّ ، عَنْ أَبِي الْأَبْيَضِ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كُنْتُ أُصَلِّي مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعَصْرَ ، وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ ، فَآتِي عَشِيرَتِي وَهُمْ جُلُوسٌ ، فَأَقُولُ : مَا يُجْلِسُكُمْ ؟! صَلُّوا ؛ فَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭২(১১). আহমাদ ইবনে আলী ইবনুল আলা (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সূর্য আলোকোজ্জ্বল ও গোলাকার থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসরের নামায পড়াতেন। তারপর আমি মদীনার এক প্রান্তে আমার আত্মীয়-স্বজনের নিকট আসতাম এবং তাদেরকে নামায না পড়ে বসে থাকা অবস্থায় পেতাম। আমি বলতাম, কোন জিনিস তোমাদের বসিয়ে রেখেছে? তোমরা ওঠো এবং নামায পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই নামায পড়েছেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ، عَنْ أَبِي الْأَبْيَضِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي بِنَا الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ ، ثُمَّ آتِي عَشِيرَتِي وَهُمْ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ جُلُوسٌ لَمْ يُصَلُّوا ، فَأَقُولُ : مَا يُجْلِسُكُمْ ؟! قُومُوا صَلُّوا ؛ فَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭৩(১২). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আনসারদের দুই ব্যক্তি আবু লুবাবা ইবনে আবদুল মুনযির (রাঃ) ও তার পরিবার-পরিজনের বসতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরবর্তী স্থানে কুবায় এবং আবু উবায়েস ইবনে খায়ের (রাঃ)-এর বসতি ছিল বনূ হারিছা গোত্রে। তারা দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আসরের নামায পড়তেন, তারপর নিজ নিজ এলাকায় ফিরে এসে দেখতেন, তখনও তারা (আসরের) নামায পড়েনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায দ্রুত (ওয়াক্তের শুরুতে) পড়তেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ ، ثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " كَانَ أَبْعَدَ رَجُلَيْنِ مِنَ الْأَنْصَارِ مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - دَارًا : أَبُو لُبَابَةَ بْنُ عَبْدِ الْمُنْذِرِ ، وَأَهْلُهُ بِقُبَاءَ ، وَأَبُو عَبْسِ بْنُ خَيْرٍ ، وَمَسْكَنُهُ فِي بَنِي حَارِثَةَ ، فَكَانَا يُصَلِّيَانِ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعَصْرَ ، ثُمَّ يَأْتِيَانِ قَوْمَهُمَا ، وَمَا صَلَّوْا ! لِتَعْجِيلِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِهَا
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭৪(১৩). আল-আলা ইবনে আবদুর রহমান (রহঃ) ... আনাস (রাঃ) বলেন, আমি কি তোমাদেরকে মুনাফিকের নামায সম্পর্কে অবহিত করবো না? সে বসে বসে সূর্যের অপেক্ষা করতে থাকে। যখন সূর্য হলুদ বর্ণ হয়ে যায় এবং শয়তানের দুই শিং-এর মাঝখানে এসে যায় তখন উঠে চারটি ঠোকর মারে এবং তাতে আল্লাহকে খুব কমই স্মরণ করে।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَقَالَ الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَلَا أُخْبِرُكُمْ بِصَلَاةِ الْمُنَافِقِ ؟ يَرْقُبُ الشَّمْسَ حَتَّى إِذَا اصْفَرَّتْ ، فَكَانَتْ بَيْنَ قَرْنَىِ الشَّيْطَانِ ، قَامَ فَنَقَرَ أَرْبَعًا ، لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭৫(১৪). হাফ্স ইবনে উবায়দুল্লাহ ইবনে আনাস (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَقَالَ حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ ، عَنْ أَنَسٍ ، أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ..... نَحْوَ ذَلِكَ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭৬(১৫). আয-যুহরী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায পড়তেন, তখনও সূর্যের কিরণ আমার কোঠার মধ্যে পড়তে এবং ছায়াও (দীর্ঘ না হওয়ায়) আমার কোঠার বাইরে যেতো না।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَقَالَ الزُّهْرِيُّ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ : " كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي ، لَمْ يَظْهَرِ الْفَيْءُ بَعْدُ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭৭(১৬). কাযী আবু আবদুল্লাহ আল-হুসাইন ইবনে ইসমাঈল আল-মুহামিলী ও কাযী আবু উমার মুহাম্মাদ ইবনে ইউসুফ (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আসরের নামায পড়লাম। নামাযশেষে বনূ সালামার এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট একটি উট আছে, আমি তা যবেহ করতে চাই এবং তথায় আপনার উপস্থিতি কামনা করি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আমরাও গেলাম, এবং আমি উটটি যবেহ করলাম। আমাদের জন্য তা থেকে রান্না করা হলো এবং আমরা সূর্যাস্তের পূর্বে তার মাংস আহার করলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আসরের নামায পড়তাম, অতঃপর কোন আরোহী সূর্য অস্ত যাওয়ার পূর্বে ছয় মাইল সফর করতে পারতো।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا الْقَاضِيَانِ : أَبُو عَبْدِ اللَّهِ الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ الْمَحَامِلِيُّ ، وَأَبُو عُمَرَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، قَالَا : نَا عَبْدُ اللَّهِ بْنُ شَبِيبٍ ، نَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ، نَا صَالِحُ بْنُ كَيْسَانَ ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعَصْرَ ، فَلَمَّا انْصَرَفَ ، قَالَ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ عِنْدِي جَزُورًا أُرِيدُ أَنْ أَنْحَرَهَا ، فَأَنَا أُحِبُّ أَنْ تَحْضُرَهَا ، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَانْصَرَفْنَا ، فَنُحِرَتِ الْجَزُورُ ، وَصُنِعَ لَنَا مِنْهَا ، وَطَعِمْنَا مِنْهَا قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ ، وَكُنَّا نُصَلِّي الْعَصْرَ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَيَسِيرُ الرَّاكِبُ سِتَّةَ أَمْيَالٍ قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭৮(১৭). আবু উমার আল-কাযী (রহঃ) ... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসরের নামায পড়ালেন। তাঁর নামায শেষে বনু সালামার এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের একটি উট যবেহ করতে চাই। আমাদের এখানে আপনার উপস্থিতি কামনা করি। তিনি বলেনঃ হাঁ। অতএব তিনি গেলেন এবং আমরাও তাঁর সঙ্গে গেলাম। আমরা পৌঁছে দেখলাম, উটটি যবেহ করা হয়নি। অতএব আমি তা যবেহ করলাম, তারপর মাংস টুকরা টুকরা করলাম, তারপর তা থেকে রান্না করা হলো এবং আমরা সূর্যাস্তের পূর্বে তা আহার করলাম।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، نَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ أَنَّ مُوسَى بْنَ سَعْدٍ الْأَنْصَارِيَّ حَدَّثَهُ ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعَصْرَ ، فَلَمَّا انْصَرَفَ أَتَاهُ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّا نُرِيدُ أَنْ نَنْحَرَ جَزُورًا لَنَا فَنُحِبُّ أَنْ تَحْضُرَنَا . قَالَ : " نَعَمْ " ، فَانْطَلَقَ وَانْطَلَقْنَا مَعَهُ ، فَوَجَدْنَا الْجَزُورَ لَمْ تُنْحَرْ ، فَنُحِرَتْ ، ثُمَّ قُطِّعَتْ ، ثُمَّ طُبِخَ مِنْهَا ، فَأَكَلْنَا قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৭৯(১৮). ইবনে মাখলাদ (রহঃ) ... আবু কিলাবা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ’আল-আসর’ (নামায) নামকরণের কারণ হলো, যেহেতু এটা নিংড়ানো হয় (দিনের শেষভাগে পড়া হয়)।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَّانِيُّ ، نَا وَكِيعٌ ، نَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ أَبِي قِلَابَةَ ، قَالَ : " إِنَّمَا سُمِّيَتِ : الْعَصْرَ ؛ لِأَنَّهَا تُعْصَرُ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৮০(১৯). আল-কাযী আবু উমার (রহঃ) ... খালিদ আল-হাযযা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল-হাসান, ইবনে সীরীন ও আবু কিলাবা (রহঃ) আসর (আসরকে) নামকরণ করেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ : " أَنَّ الْحَسَنَ وَابْنَ سِيرِينَ وَأَبَا قِلَابَةَ كَانُوا يُمْسُونَ بِالْعَصْرِ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৮১(২০). মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে গাইলান (রহঃ) ... মুহাম্মাদ ইবনুল হানাফিয়া (রহঃ) বলেন, নিংড়ানোর কারণে আসর নামকরণ করা হয়ছে।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ غَيْلَانَ ، ثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ ، ثَنَا عَمِّي كَثِيرُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا ابْنُ شُبْرُمَةَ ، قَالَ : قَالَ مُحَمَّدُ ابْنُ الْحَنَفِيَّةِ : إِنَّمَا سُمِّيَتِ الْعَصْرَ ؛ لِتُعْصَرَ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৮২(২১). আল-কাযী আবু উমার (রহঃ) ... মুসআব ইবনে মুহাম্মাদ (রহঃ) এক ব্যক্তির সূত্রে বলেন, তাউস (রহঃ) আসরের নামাযে অনেক বিলম্ব করলেন। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আসর এ জন্য নামকরণ করা হয়েছে যাতে নিংড়ানো হয় (শেষ বেলায় পড়া হয়)।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، نَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ ، ثَنَا أَبُو عَامِرٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ ، عَنْ مُصْعَبِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ رَجُلٍ قَالَ : أَخَّرَ طَاوُسٌ الْعَصْرَ جِدًّا ، فَقِيلَ لَهُ فِي ذَلِكَ ؟ فَقَالَ : " إِنَّمَا سُمِّيَتِ : الْعَصْرَ ؛ لِتُعْصَرَ
পরিচ্ছেদঃ ৯. নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ।
৯৮৩(২২). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবদুর রহমান ইবনে ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) আসরের নামায বিলম্ব করে পড়তেন।
بَابُ ذِكْرِ بَيَانِ الْمَوَاقِيتِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَّانِيُّ ، ثُنَا وَكِيعٌ ، ثَنَا إِسْرَائِيلُ ، وَعَلِيُّ بْنُ صَالِحٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ، قَالَ : " كَانَ عَبْدُ اللَّهِ يُؤَخِّرُ الْعَصْرَ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৮৪(১). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সূর্য ঢলে পড়লে জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন এবং বললেন, হে মুহাম্মাদ! আপনি উঠুন এবং যুহরের নামায পড়ুন। অতএব তিনি উঠে যুহরের নামায পড়লেন-যখন সূর্য ঢলেছে। তারপর তিনি অপেক্ষা করলেন, এমননি কোন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হলে তিনি (জিবরীল) তাঁর (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিকট আসরের সময় এলেন এবং বললেন, হে মুহাম্মাদ! আপনি উঠুন এবং আসরের নামায পড়ুন। অতএব তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উঠে দাঁড়িয়ে আসরের নামায পড়লেন। তারপর তিনি অপেক্ষা করলেন, যাবত না সূর্য অস্ত গেল। তখন জিবরীল (আ.) বললেন, আপনি উঠুন এবং মাগরিবের নামায পড়ুন। অতএব সূর্য অস্ত গেলে তিনি উঠে দাঁড়িয়ে মাগরিবের নামায পড়লেন। তারপর তিনি অপেক্ষা করেন যাবত না শাফাক অন্তর্হিত হলো। জিবরীল (আ.) তাঁর নিকট এলেন এবং বললেন, আপনি উঠুন এবং এশার নামায পড়ুন। অতএব তিনি উঠে দাঁড়িয়ে এশার নামায পড়লেন। তারপর ফজর (সুবহে সাদেক) উদয় হলে জিবরাঈল (আ.) তাঁর নিকট এলেন এবং বললেন, হে মুহাম্মাদ! উঠে নামায পড়ুন। অতএব তিনি উঠে দাঁড়িয়ে ফজরের নামায পড়লেন।
পরের দিন জিবরীল (আ.) তাঁর নিকট এলেন যখন কোন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের সমান হলো এবং তিনি বললেন, হে মুহাম্মাদ! উঠুন এবং যুহরের নামায পড়ুন। অতএব তিনি উঠে দাঁড়িয়ে যুহরের নামায পড়লেন। তারপর জিবরীল (আ.) তাঁর নিকট এলেন যখন কোন মানুষের ছায়া তার দৈর্ঘ্যের দ্বিগুণ হলো এবং তিনি বললেন, হে মুহাম্মাদ! আপনি দাঁড়িয়ে আসরের নামায পড়ুন। অতএব তিনি উঠে আসরের নামায পড়লেন। তারপর সূর্য অস্ত গেলে তিনি একই সময় তার নিকট মাগরিবের নামাযের জন্য আসেন এবং তাঁকে বলতে থাকেন, আপনি উঠে মাগরিবের নামায পড়ুন। অতএব তিনি উঠে মাগরিবের নামায পড়েন। তারপর রাতের প্রথম এক-তৃতীয়াংশ অতিবাহিত হলে তিনি তাঁর নিকট এশার নামাযের জন্য এলেন এবং বললেন, আপনি দাঁড়িয়ে এশার নামায পড়ুন। অতএব তিনি নামায পড়েন। তারপর তিনি তাঁর নিকট ফজরের নামাযের জন্য আসেন যখন প্রচুর ফর্সা হলো তখন বললেন, আপনি উঠে ফজরের নামায পড়ুন। এরপর তিনি বলেন, এই দুই সময়সীমার মাঝখানেই রয়েছে (নামাযের) পুরা ওয়াক্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ - إِمْلَاءً - ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عِيسَى النَّيْسَابُورِيُّ ، ثَنَا ابْنُ الْمُبَارَكِ ، أَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ ، أَخْبَرَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ ، ثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ ، قَالَ : " جَاءَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ زَالَتِ الشَّمْسُ ، فَقَالَ : قُمْ يَا مُحَمَّدُ فَصَلِّ الظُّهْرَ ، فَقَامَ ، فَصَلَّى الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ ، ثُمَّ مَكَثَ حَتَّى كَانَ فَيْءُ الرَّجُلِ مِثْلَهُ ، فَجَاءَهُ الْعَصْرَ ، فَقَالَ : قُمْ يَا مُحَمَّدُ فَصَلِّ الْعَصْرَ ، فَقَامَ ، فَصَلَّى الْعَصْرَ ، ثُمَّ مَكَثَ حَتَّى غَابَتِ الشَّمْسُ ، فَقَالَ : قُمْ فَصَلِّ الْمَغْرِبَ ، فَقَامَ ، فَصَلَّاهَا حِينَ غَابَتِ الشَّمْسُ سَوَاءً ، ثُمَّ مَكَثَ حَتَّى ذَهَبَ الشَّفَقُ ، فَجَاءَهُ فَقَالَ : قُمْ فَصَلِّ الْعِشَاءَ ، فَقَامَ ، فَصَلَّاهَا ، ثُمَّ جَاءَهُ حِينَ سَطَعَ الْفَجْرُ بِالصُّبْحِ ، فَقَالَ : قُمْ يَا مُحَمَّدُ فَصَلِّ ، فَقَامَ فَصَلَّى الصُّبْحَ ، ثُمَّ جَاءَهُ مِنَ الْغَدِ حِينَ كَانَ فَيْءُ الرَّجُلِ مِثْلَهُ ، فَقَالَ : قُمْ يَا مُحَمَّدُ فَصَلِّ الظُّهْرَ ، فَقَامَ فَصَلَّى الظُّهْرَ ، ثُمَّ جَاءَهُ حِينَ كَانَ فَيْءُ الرَّجُلِ مِثْلَيْهِ ، فَقَالَ : قُمْ يَا مُحَمَّدُ فَصَلِّ ، فَقَامَ فَصَلَّى الْعَصْرَ ، ثُمَّ جَاءَهُ لِلْمَغْرِبِ حِينَ غَابَتِ الشَّمْسُ وَقْتًا وَاحِدًا لَمْ يَزُلْ عَنْهُ ، قَالَ : قُمْ فَصَلِّ الْمَغْرِبَ ، فَصَلَّى الْمَغْرِبَ ، ثُمَّ جَاءَهُ لِلْعِشَاءِ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلُ ، فَقَالَ : قُمْ فَصَلِّ الْعِشَاءَ ، فَصَلَّى ، ثُمَّ جَاءَهُ لِلصُّبْحِ حِينَ أَسْفَرَ جِدًّا ، فَقَالَ : قُمْ فَصَلِّ الصُّبْحَ ، ثُمَّ قَالَ : " مَا بَيْنَ هَذَيْنِ كُلُّهُ وَقْتٌ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৮৫(২). আল-কাযী আবু উমার (রহঃ) ... জাবের (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
ثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْحَجَّاجِ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ، أَنَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ ، أَخْبَرَنِي وَهْبُ بْنُ كَيْسَانَ ، ثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَهُ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৮৬(৩). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামায শিক্ষা দেওয়ার জন্য তাঁর নিকট এলেন। তিনি তাঁর নিকট এলেন যখন সূর্য ঢলে পড়লো। জিবরীল (আ.) সামনে এগিয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে এবং লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে দাঁড়ালেন। এভাবে তিনি যুহরের নামায পড়ালেন। তারপর তিনি তাঁর নিকট এলেন যখন কোন মানুষের দেহের ছায়া তার দৈর্ঘ্যের সমপরিমাণ হলো। জিবরীল (আ.) সামনে এগিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি তার পিছনে এবং লোকজন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে দাঁড়ালেন। এভাবে তিনি আসরের নামায পড়ালেন। তারপর সূর্য অস্ত গেলে তিনি তাঁর নিকট এলেন। জিবরীল (আ.) সামনে এগিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে এবং লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে দাঁড়ালেন। এভাবে তিনি মাগরিবের নামায পড়ান।
তারপর রাবী অবশিষ্ট হাদীস উল্লেখ করেন এবং তাতে বলেন, অতঃপর তিনি দ্বিতীয় দিন তাঁর নিকট এলেন একই সময় যখন সূর্য ডুবলো, জিবরীল (আ.) সামনে এগিয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়ালেন এবং লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে দাঁড়ালেন। এভাবে তিনি মাগরিবের নামায পড়ালেন। রাবী হাদীসের শেষভাগে বলেন, তারপর জিবরীল (আ.) বলেন, এই দুই নামাযের মাঝখানে রয়েছে (নামাযের) ওয়াক্ত। রাবী বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নামায সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাদের নামায পড়ান যে নিয়মে জিবরীল (আ.) তাঁকে নিয়ে নামায পড়লেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন, নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেসকারী লোকটি কোথায়? এই দুই নামাযের মাঝখানে (নামাযের) ওয়াক্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ بِالْبَصْرَةِ ، ثَنَا عَمْرُو بْنُ بِشْرٍ الْحَارِثِيُّ ، ثَنَا بُرْدُ بْنُ سِنَانٍ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : " أَنَّ جِبْرِيلَ - عَلَيْهِ السَّلَامُ - أَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُعَلِّمُهُ الصَّلَاةَ ، فَجَاءَهُ حِينَ زَالَتِ الشَّمْسُ ، فَتَقَدَّمَ جِبْرِيلُ ، وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَلْفَهُ ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى الظُّهْرَ ، ثُمَّ جَاءَهُ حِينَ صَارَ الظِّلُّ مِثْلَ قَامَةِ شَخْصِ الرَّجُلِ ، فَتَقَدَّمَ جِبْرِيلُ ، وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَلْفَهُ ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى الْعَصْرَ ، ثُمَّ جَاءَهُ حِينَ وَجَبَتِ الشَّمْسُ ، فَتَقَدَّمَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - ، وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَلْفَهُ ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى الْمَغْرِبَ ...... " ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ ، وَقَالَ فِيهِ : " ثُمَّ أَتَاهُ الْيَوْمَ الثَّانِي حِينَ وَجَبَتِ الشَّمْسُ لِوَقْتٍ وَاحِدٍ ، فَتَقَدَّمَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - وَرَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَلْفَهُ ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَصَلَّى الْمَغْرِبَ ، وَقَالَ فِي آخِرِهِ : " ثُمَّ قَالَ : مَا بَيْنَ الصَّلَاتَيْنِ وَقْتٌ " . قَالَ : فَسَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ الصَّلَاةِ ؟ فَصَلَّى بِهِمْ ، كَمَا صَلَّى بِهِ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - ثُمَّ قَالَ : " أَيْنَ السَّائِلُ عَنِ الصَّلَاةِ ؟ مَا بَيْنَ الصَّلَاتَيْنِ وَقْتٌ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৮৭(৪). আবদুল্লাহ ইবনে মহাম্মাদ ইবন আবদুল আযীয আল-বাগাবী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আ.) মক্কায় দুইবার আমার ইমামতি করেছেন। রাবী হাদীসের অবশিষ্ট অংশ উল্লেখ করেছেন এবং তাতে বলেছেন, আর তিনি সূর্য অস্তমিত হওয়ার পর মাগরিবের নামায পড়ালেন। আর তিনি পরবর্তী দিন মাগরিবের নামায পড়ান পূর্বের দিনের মত একই সময়ে। সালেহ ইবনে মালেক (রহঃ) বর্ণিত হাদীসটি সংক্ষিপ্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ ، ثَنَا صَالِحُ بْنُ مَالِكٍ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ الْمَاجِشُونُ ، نَا عَبْدُ الْكَرِيمِ ، ح : وَثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، حَدَّثَنِي ابْنُ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ ، ح : وَحَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْهَيْثَمِ الْقَاضِي ، ثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ الْمَاجِشُونُ ، عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ أَبِي الْمُخَارِقِ ، عَنْ عَطَاءٍ ، عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَمَّنِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - بِمَكَّةَ مَرَّتَيْنِ .... " . فَذَكَرَ الْحَدِيثَ ، وَقَالَ فِيهِ : " وَصَلَّى الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ ، وَصَلَّى الْمَغْرِبَ فِي الْيَوْمِ الثَّانِي فِي وَقْتِهَا بِالْأَمْسِ " . حَدِيثُ صَالِحِ بْنِ مَالِكٍ مُخْتَصَرٌ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৮৮(৫). ইবনে মানী’ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ওয়াক্তে নামায পড়েন, একদিন এই (প্রথম) ওয়াক্তে এবং দ্বিতীয় দিন ঐ (শেষ) ওয়াক্তে। তারপর তিনি জিজ্ঞেস করেন, নামাযের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? এই দুই সময়সীমার মাঝখানে নামাযের ওয়াক্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا ابْنُ مَنِيعٍ ، ثَنَا صَالِحُ بْنُ مَالِكٍ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ الْمَاجِشُونُ ، ثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ أَبِي الْمُخَارِقِ ، عَنْ عَطَاءٍ ، عَنْ جَابِرٍ ؛ أَنَّ رَجُلًا جَاءَ فَسَأَلَ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ وَقْتِ الصَّلَاةِ ؟ فَصَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي هَذَيْنِ الْوَقْتَيْنِ : يَوْمًا بِهَذَا ، وَيَوْمًا بِهَذَا ، ثُمَّ قَالَ : " أَيْنَ السَّائِلُ عَنِ الصَّلَاةِ ؟ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৮৯(৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আ.) বাইতুল্লাহ শরীফের চত্বরে দুইবার আমার ইমামতি করেন। রবী (অবশিষ্ট) হাদীস উল্লেখ করেন এবং তাতে তিনি বলেনঃ দ্বিতীয় দিন তিনি আমাকে মাগরিবের নামায পড়ালেন যখন রোযাদার ইফতার করে (পূর্বের দিনের) একই সময়।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَحْمَدُ بْنُ إِسْمَاعِيلَ الْمَدَنِيُّ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ ، ح : وَحَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ ، ثَنَا بُنْدَارٌ ، ثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، وَمُؤَمَّلُ بْنُ إِسْمَاعِيلَ ، قَالَا : نَا سُفْيَانُ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَمَّنِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - مَرَّتَيْنِ عِنْدَ الْبَيْتِ .... " . وَذَكَرَ الْحَدِيثَ ، وَقَالَ فِيهِ فِي الْيَوْمِ الثَّانِي : " وَصَلَّى بِيَ الْمَغْرِبَ حِينَ أَفْطَرَ الصَّائِمُ وَقْتًا وَاحِدًا
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯০(৭). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন আল-হাদরামী ও আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন এবং তিনি তাঁকে নিয়ে মাগরিবের নামায ব্যতীত অন্য সমস্ত নামায দুই ওয়াক্তে (ওয়াক্তের দুই প্রান্তে) পড়েন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
ثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ ، وَالْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، قَالَا : نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْبُخَارِيُّ ، ثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي أُوَيْسٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ ، وَمُحَمَّدِ بْنِ عَمْرٍو ، عَنْ حَكِيمِ بْنِ حَكِيمٍ ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ : " أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى بِهِ الصَّلَوَاتِ وَقْتَيْنِ إِلَّا الْمَغْرِبَ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯১(৮). আবদুল্লাহ ইবনুল হায়সাম ইবনে খালিদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এই সনদে আলোচ্য হাদীস বিস্তারিত আকারে বর্ণিত হয়েছে।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْهَيْثَمِ بْنِ خَالِدٍ ، ثَنَا أَبُو عُتْبَةَ أَحْمَدُ بْنُ الْفَرَجِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حِمْيَرٍ ، عَنْ إِسْمَاعِيلَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ زِيَادِ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِهَذَا بِطُولِهِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯২(৯). ইউসুফ ইবনে ইয়াকূব ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আ.) মক্কায় দুইবার আমার ইমামতি করেন। তিনি আমার নিকট প্রথমবার আসেন এবং নামাযের ওয়াক্তসমূহ উল্লেখ করেন। তিনি আরো বলেন, এরপর তিনি আমার নিকট এলেন যখন সূর্য অস্তমিত হলো এবং আমাকে সাথে নিয়ে মাগরিবের নামায পড়েন। তিনি প্রথম দিনের মত দ্বিতীয় দিনও একই ওয়াক্তে (মাগরিবের) নামায পড়ান।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، ثَنَا جَدِّي ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ الْوَاقِدِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ حَازِمٍ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَمَّنِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - بِمَكَّةَ مَرَّتَيْنِ ، فَجَاءَنِي فِي أَوَّلِ مَرَّةٍ .... " . فَذَكَرَ الْمَوَاقِيتَ ، وَقَالَ : " ثُمَّ جَاءَنِي حِينَ غَرَبَتِ الشَّمْسُ فَصَلَّى بِيَ الْمَغْرِبَ ، وَكَذَلِكَ فِي الْيَوْمِ الثَّانِي وَقْتًا وَاحِدًا
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯৩(১০). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার নিকট জিবরীল (আ.) এলেন যখন ফজর (সুবহে সাদেক) উদয় হলো রাবী অবশিষ্ট হাদীস উল্লেখ করেন। আর তিনি মাগরিবের ওয়াক্ত সম্পর্কে বলেনঃ তারপর তিনি আমার নিকট এলেন যখন সূর্যগোলক ডুবে গেল। তিনি বলেন, আপনি উঠে দাঁড়িয়ে নামায পড়ুন। অতএব আমি মাগরিবের তিন রাকআত (ফরয) নামায পড়লাম। তারপর তিনি দ্বিতীয় দিন আমার নিকট এলেন যখন সূর্যগোলক ডুবে গেল এবং বললেন, আপনি উঠে দাঁড়িয়ে নামায পড়ুন। অতএব আমি মাগরিবের তিন রাআত নামায পড়লাম। রাবী বিস্তারিত কলেবরে হাদীসটি বর্ণনা করেছেন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
ثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، وَالْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَأَبُو شَيْبَةَ عَبْدُ الْعَزِيزِ بْنُ جَعْفَرٍ ، قَالُوا : ثَنَا حُمَيْدُ بْنُ الرَّبِيعِ ، ثَنَا مَحْبُوبُ بْنُ الْجَهْمِ بْنِ وَاقِدٍ مَوْلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَتَانِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - حِينَ طَلَعَ الْفَجْرُ .... " . وَذَكَرَ الْحَدِيثَ ، وَقَالَ فِي وَقْتِ الْمَغْرِبِ : " ثُمَّ أَتَانِي حِينَ سَقَطَ الْقُرْصُ ، فَقَالَ : قُمْ فَصَلِّ ، فَصَلَّيْتُ الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ ، ثُمَّ أَتَانِي مِنَ الْغَدِ حِينَ سَقَطَ الْقُرْصُ ، فَقَالَ : قُمْ فَصَلِّ ، فَصَلَّيْتُ الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ .... " . وَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯৪(১১)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খাদ্য এবং অন্য কোন কিছু মাগরিবের নামায থেকে আমনোযোগী করতে পারতো না।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَنَسٍ ، ثَنَا حَاتِمُ بْنُ عَبَّادٍ ، ثَنَا طَلْحَةُ بْنُ زَيْدٍ ، حَدَّثَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَا يُلْهِيهِ عَنْ صَلَاةِ الْمَغْرِبِ طَعَامٌ وَلَا غَيْرُهُ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯৫(১২). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া (রহঃ) ... জা’ফার ইবনে মুহাম্মাদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-র কারণে মাগরিবের নামায বিলম্বে পড়া সম্পর্কে আলোচনা করলাম। জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহার বা অন্য কোন কারণে নামায পড়তে বিলম্ব করতেন না।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، ثَنَا أَبُو كُرَيْبٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ مَيْمُونٍ الزَّعْفَرَانِيُّ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : ذَكَرْتُ لِجَابِرٍ تَأْخِيرَ الْمَغْرِبِ مِنْ أَجْلِ عَشَائِهِ ؟ فَقَالَ جَابِرٌ : " إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَمْ يَكُنْ يُؤَخِّرُ صَلَاةً لِطَعَامٍ وَلَا غَيْرِهِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯৬(১৩)। আবু বাকরআশ-শাফিঈ (রহঃ) ... আবু আইউব আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ নক্ষত্র উদিত হওয়ার পূর্বেই তোমরা দ্রুত মাগরিবের নামায পড়ো।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، ثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، أَنَا ابْنُ لَهِيعَةَ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ ، عَنْ أَسْلَمَ أَبِي عِمْرَانَ التُّجِيبِيِّ ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " بَادِرُوا بِصَلَاةِ الْمَغْرِبِ طُلُوعَ النَّجْمِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯৭(১৪). আবু তালিব আহমাদ ইবনে নাসর ইবনে তালিব (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। জিবরীল (আ.) মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন যখন সূর্য কেবল ঢলে পড়েছে এবং তিনি তাঁকে নামায পড়ার জন্য লোকজনকে ডাকার নির্দেশ দিলেন যখন তাদের উপর নামায ফরজ করা হলো। অতএব জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়ালেন এবং লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে দাঁড়ালেন। রাবী বলেন, জিবরীল (আ.) চার রাআত নামায পড়ালেন এবং তাতে সশব্দে কিরাআত পড়েননি। লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইকতিদা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল (আ.)-এর ইকতিদা করলেন। তারপর তিনি অপেক্ষা করলেন আসরের নামাযের ওয়াক্ত হওয়া পর্যন্ত। জিবরীল (আ.) তাদের চার রাকআত নামায পড়ালেন এবং তাতে সশব্দে কিরাআত পড়েননি। মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইকতিদা করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল (আ.)-এর ইকতিদা করেন। তারপর তিনি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করেন, অতঃপর তাদেরকে নিয়ে তিন রাআত নামায পড়েন। তিনি এর প্রথম দুই রাকআতে সশব্দে কিরাআত পড়েন এবং তৃতীয় রাকআতে সশব্দে কিরাআত পড়েননি। তারপর তিনি এক-তৃতীয়াংশ রাত অতিবাহিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, অতঃপর তাদেরকে নিয়ে চার রাকআত নামায পড়েন তিনি প্রথম দুই রাকআতে সশব্দে কিরাআত পড়েন এবং শেষ দুই রাকআতে সশব্দে কিরাআত পড়েননি। তারপর তিনি ফজর (সুবহে সাদেক) উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, অতঃপর তাদেরকে নিয়ে দুই রাআত নামায পড়েন এবং উভয় রাকআতে সশব্দে কিরাআত পড়েন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
ثَنَا أَبُو طَالِبٍ أَحْمَدُ بْنُ نَصْرِ بْنِ طَالِبٍ ، ثَنَا أَبُو حَمْزَةَ إِدْرِيسُ بْنُ يُونُسَ بْنِ يَنَّاقٍ الْفَرَّاءُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ جِدَارٍ ، ثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : " أَنَّ جِبْرِيلَ - عَلَيْهِ السَّلَامُ - أَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِمَكَّةَ حِينَ زَالَتِ الشَّمْسُ وَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ لِلنَّاسِ بِالصَّلَاةِ حِينَ فُرِضَتْ عَلَيْهِمْ ، فَقَامَ جِبْرِيلُ أَمَامَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَقَامَ النَّاسُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ لَا يَجْهَرُ فِيهَا بِقِرَاءَةٍ ، يَأْتَمُّ النَّاسُ بِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَيَأْتَمُّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِجِبْرِيلَ ، ثُمَّ أَمْهَلَ حَتَّى إِذَا جَاءَ وَقْتُ الْعَصْرِ ، صَلَّى بِهِمْ أَرْبَعَ رَكَعَاتٍ لَا يَجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ ، يَأْتَمُّ الْمُسْلِمُونَ بِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَيَأْتَمُّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِجِبْرِيلَ ، ثُمَّ أَمْهَلَ حَتَّى إِذَا وَجَبَتِ الشَّمْسُ ، صَلَّى بِهِمْ ثَلَاثَ رَكَعَاتٍ يَجْهَرُ فِي رَكْعَتَيْنِ بِالْقِرَاءَةِ ، وَلَا يَجْهَرُ فِي الثَّالِثَةِ ، ثُمَّ أَمْهَلَهُ حَتَّى إِذَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ، صَلَّى بِهِمْ أَرْبَعَ رَكَعَاتٍ يَجْهَرُ فِي الْأُولَيَيْنِ بِالْقِرَاءَةِ ، وَلَا يَجْهَرُ فِي الْأُخْرَيَيْنِ بِالْقِرَاءَةِ ، ثُمَّ أَمْهَلَ حَتَّى إِذَا طَلَعَ الْفَجْرُ صَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ يَجْهَرُ فِيهِمَا بِالْقِرَاءَةِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯৮(১৫). ইবনে মাখলাদ (রহঃ) ... আল-হাসান (রহঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত, তবে মুরসালরূপে।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا ابْنُ الْمُثَنَّى ، ثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ ، عَنْ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنِ الْحَسَنِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِنَحْوِهِ مُرْسَلًا
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
৯৯৯(১৬). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) .... মুজাম্মে ইবনে জারিয়া (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি অগ্রবর্তী করে (প্রথম ওয়াক্তে) অতঃপর বিলম্ব করে (শেষভাগে) নামায পড়েন এবং বলেন, এই দুই সময়সীমার মধ্যেই নামাযের ওয়াক্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ أَبِي عُثْمَانَ الطَّيَالِسِيُّ ، ثَنَا أَبُو يَعْلَى مُحَمَّدُ بْنُ الصَّلْتِ التَّوَّزِيُّ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، ثَنَا ابْنُ نَمِرٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ ثَعْلَبَةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ، عَنْ عَمِّهِ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سُئِلَ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ ، فَقَدَّمَ ثُمَّ أَخَّرَ ، وَقَالَ : " بَيْنَهُمَا وَقْتٌ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০০(১৭). উসমান ইবনে আহমাদ ইবনুস সিমাক আদ-দাক্কাক (রহঃ) ... আবু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। সূর্য (কেবল) ঢলে পড়লে জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। অতঃপর রাবী নামাযের ওয়াক্তসমূহের বর্ণনা দিলেন এবং বললেন, তারপর সূর্য অস্ত গেলে জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলেন, আপনি উঠে নামায পড়ুন। অতএব তিনি নামায পড়লেন। পরের দিনও তিনি সূর্য অস্ত গেলে একই সময়ে তাঁর নিকট এসে বলেন, আপনি উঠে নামায পড়ুন। অতএব তিনি নামায পড়লেন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ بْنِ السَّمَّاكِ الدَّقَّاقُ ، نَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْخَزَّازُ ، ثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ سَعْدُوَيْهِ ، ثَنَا أَيُّوبُ بْنُ عُتْبَةَ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ عَمْرِو بْنِ حَزْمٍ ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ، عَنِ ابْنِ أَبِي مَسْعُودٍ ، عَنْ أَبِيهِ - إِنْ شَاءَ اللَّهُ - " أَنَّ جِبْرِيلَ - عَلَيْهِ السَّلَامُ - أَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ دَلَكَتِ الشَّمْسُ - يَعْنِي : زَالَتْ - .... " ثُمَّ ذَكَرَ الْمَوَاقِيتَ ، وَقَالَ : " ثُمَّ أَتَاهُ حِينَ غَابَتِ الشَّمْسُ ، فَقَالَ : قُمْ فَصَلِّ ، فَصَلَّى ، ثُمَّ أَتَاهُ مِنَ الْغَدِ حِينَ غَابَتِ الشَّمْسُ وَقْتًا وَاحِدًا ، فَقَالَ : قُمْ فَصَلِّ ، فَصَلَّى
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০১(১৮). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এই জিবরীল (আ.), তিনি তোমাদেরকে তোমাদের দীন শিক্ষা দিচ্ছেন। অতএব তিনি নামায পড়ালেন। রাবী নামাযের ওয়াক্তসমূহ সম্পর্কিত হাদীস বর্ণনা করলেন এবং তাতে বললেন, তারপর তিনি সূর্য অস্ত গেলে মাগরিবের নামায পড়েন। তিনি পরবর্তী দিন সম্পর্কে বলেন, তারপর তিনি পরবর্তী দিন তাঁর নিকট আসেন এবং সূর্য অস্ত গেলে (পূর্বের দিনের মত) একই সময়ে মাগরিবের নামায পড়েন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ ، ثَنَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ ، نَا الْفَضْلُ بْنُ مُوسَى السِّينَانِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " هَذَا جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - يُعَلِّمُكُمْ دِينَكُمْ " فَصَلَّى .... " . وَذَكَرَ حَدِيثَ الْمَوَاقِيتِ ، وَقَالَ فِيهِ : " ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ غَرَبَتِ الشَّمْسُ " وَقَالَ فِي الْيَوْمِ الثَّانِي : " ثُمَّ جَاءَهُ مِنَ الْغَدِ فَصَلَّى الْمَغْرِبَ حِينَ غَرَبَتِ الشَّمْسُ فِي وَقْتٍ وَاحِدٍ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০২(১৯). আবু উমার আল-কাযী (রহঃ) ... মুহাম্মাদ ইবনে আমর (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। রাবী বলেন, তারপর তিনি পরদিন তাঁর নিকট আসেন এবং সূর্য ডুবে গেলে এবং যখন রোযাদারের জন্য ইফতার করা হালাল হয় এরূপ একই ওয়াক্তে তাঁকে নিয়ে মাগরিবের নামায পড়েন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
ثَنَا أَبُو عُمَرَ الْقَاضِي ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا أَحْمَدُ بْنُ الْحَجَّاجِ ، نَا الْفَضْلُ بْنُ مُوسَى ، نَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو ، بِهَذَا الْإِسْنَادِ ، نَحْوَهُ ، وَقَالَ : " ثُمَّ جَاءَهُ الْغَدَ ، فَصَلَّى لَهُ الْمَغْرِبَ لِوَقْتٍ وَاحِدٍ ، حِينَ غَابَتِ الشَّمْسُ وَحَلَّ فِطْرُ الصَّائِمِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০৩(২০). আল-কাযী আবু উমার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট হাদীস বর্ণনা করেছেন : জিবরীল (আ.) তাঁর নিকট এলেন এবং মাগরিবের নামায ব্যতীত সমস্ত নামায দুই ওয়াক্তে (প্রথম দিন ওয়াক্তের শুরুতে এবং দ্বিতীয় দিন ওয়াক্তের শেষভাগে) পড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরীল (আ.) মাগরিবের নামাযের ওয়াক্তে আমার নিকট এলেন এবং যখন সূর্য অস্ত গেল তখন আমাকে নিয়ে মাগরিবের নামায পড়েন। পরদিন পুনরায় তিনি (জিবরীল) মাগরিবের নামাযের ওয়াক্তে আমার নিকট এলেন এবং যখন সূর্য অস্ত গেল তখন আমাকে নিয়ে মাগরিবের নামায পড়েন। এতে তিনি সময়ের পরিবর্তন করেননি।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، نَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ ، نَا عُمَرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَسِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمَّارِ بْنِ سَعْدٍ الْمُؤَذِّنِ ؛ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَذْكُرُ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حَدَّثَهُمْ : " أَنَّ جِبْرِيلَ - عَلَيْهِ السَّلَامُ - أَتَاهُ فَصَلَّى الصَّلَوَاتِ وَقْتَيْنِ وَقْتَيْنِ إِلَّا الْمَغْرِبَ ، قَالَ : " فَجَاءَنِي فِي الْمَغْرِبِ ، فَصَلَّى بِي سَاعَةَ غَابَتِ الشَّمْسُ ثُمَّ جَاءَنِي - يَعْنِي : مِنَ الْغَدِ - فِي الْمَغْرِبِ ، فَصَلَّى بِي سَاعَةَ غَابَتِ الشَّمْسُ لَمْ يُغَيِّرْهُ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০৪(২১). ইবনুস সাওয়াফ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামায ফরয করা হলে পর জিবরীল (আ.) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন এবং তাঁকে নিয়ে যুহরের নামায পড়লেন। রাবী নামাযের ওয়াক্তসমূহের বর্ণনা দিলেন এবং বললেন, সূর্য অস্ত গেলে তিনি তাঁকে নিয়ে মাগরিবের নামায পড়লেন। তিনি দ্বিতীয় দিন সম্পর্কে বলেন, সূর্য অস্ত গেলে তিনি তাঁকে নিয়ে মাগরিবের নামায পড়েন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
نَا ابْنُ الصَّوَّافِ ، نَا الْحَسَنُ بْنُ فَهْدِ بْنِ حَمَّادٍ الْبَزَّازُ ، نَا الْحَسَنُ بْنُ حَمَّادٍ سَجَّادَةُ ، نَا ابْنُ عُلَيَّةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " لَمَّا فُرِضَتِ الصَّلَاةُ نَزَلَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى بِهِ الظُّهْرَ .... " وَذَكَرَ الْمَوَاقِيتَ ، وَقَالَ : " فَصَلَّى بِهِ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ " . وَقَالَ فِي الْيَوْمِ الثَّانِي : " فَصَلَّى بِهِ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০৫(২২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই নামাযের প্রথম ওয়াক্ত ও শেষ ওয়াক্ত আছে। অতএব যুহরের নামাযের প্রথম ওয়াক্ত হলো যখন সূর্য ঢলতে শুরু করে এবং শেষ ওয়াক্ত হলো যখন আসরের নামাযের ওয়াক্ত শুরু হয়। আসরের নামাযের প্রথম ওয়াক্ত হলো যখন তার ওয়াক্ত শুরু হয় এবং শেষ ওয়াক্ত হলো যখন সূর্যের রং হলুদ বর্ণ ধারণ করে। মাগরিবের নামাযের প্রথম ওয়াক্ত হলো যখন সূর্য অস্ত যায় এবং শেষ ওয়াক্ত হলো যখন শাফাক অদৃশ্য হয়ে যায়। এশার নামাযের প্রথম ওয়াক্ত হলো যখন শাফাক অদৃশ্য হয় এবং শেষ ওয়াক্ত হলো যখন অর্ধেক রাত অতিবাহিত হয়। ফজরের নামাযের প্রথম ওয়াক্ত হলো যখন ফজর (সুবহে সাদেক) উদিত হয় এবং শেষ ওয়াক্ত হলো যখন সূর্য উদয় (শুরু) হয়।
এই হাদীস সনদের দিক থেকে সহীহ নয়। ইবনে ফুদায়েল (রহঃ) প্রমুখ তাদের সনদ সূত্র সম্পর্কে সন্দেহের শিকার হয়েছেন এবং এই হাদীস আল-আ’মাশ-মুজাহিদ সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنَّ لِلصَّلَاةِ أَوَّلًا وَآخِرًا : وَإِنَّ أَوَّلَ وَقْتِ الظُّهْرِ حِينَ تَزُولُ الشَّمْسُ ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَدْخُلُ وَقْتُ الْعَصْرِ ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْعَصْرِ حِينَ يَدْخُلُ وَقْتُهَا ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَصْفَرُّ الشَّمْسُ ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْمَغْرِبِ حِينَ تَغْرُبُ الشَّمْسُ ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَغِيبُ الْأُفُقُ ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْعِشَاءِ حِينَ يَغِيبُ الْأُفُقُ ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ يَنْتَصِفُ اللَّيْلُ ، وَإِنَّ أَوَّلَ وَقْتِ الْفَجْرِ حِينَ يَطْلُعُ الْفَجْرُ ، وَإِنَّ آخِرَ وَقْتِهَا حِينَ تَطْلُعُ الشَّمْسُ " ؛ هَذَا لَا يَصِحُّ مُسْنَدًا ، وَهِمَ فِي إِسْنَادِهِ ابْنُ فُضَيْلٍ ، وَغَيْرُهُ يَرْوِيهِ عَنِ الْأَعْمَشِ عَنْ مُجَاهِدٍ مُرْسَلًا
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০৬(২৩). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বলা হতো, নামাযের প্রথম ওয়াক্ত ও শেষ ওয়াক্ত আছে, তারপর এই হাদীস বর্ণনা করেন। এটা ইবনে ফুদায়েলের উক্তির চেয়ে অধিক সহীহ। যায়েদা (রহঃ) আবছার ইবনুল কাসেমের অনুসরণ করেছেন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
نَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ ، ثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ، نَا زَائِدَةُ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ مُجَاهِدٍ ، قَالَ : " كَانَ يُقَالُ : إِنَّ لِلصَّلَاةِ أَوَّلًا وَآخِرًا .... " . ثُمَّ ذَكَرَ هَذَا الْحَدِيثَ ، وَهُوَ أَصَحُّ مِنْ قَوْلِ ابْنِ فُضَيْلٍ ، وَقَدْ تَابَعَ زَائِدَةَ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০৭(২৪). আবু বাকর আশ-শাফিঈ (রহঃ) ... মুজাহিদ (রহঃ)- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি তাতে বলেন, আসরের নামাযের প্রথম ওয়াক্ত সূর্য আলোকোজ্জ্বল থাকতেই, মাগরিবের নামাযের ওয়াক্ত হওয়া (সূর্যাস্তের পূর্ব) পর্যন্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، أَخْبَرَنِي أَبُو زُبَيْدٍ - وَهُوَ عَبْثَرٌ - نَا الْأَعْمَشُ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ ، وَقَالَ فِيهِ : " أَوَّلُ وَقْتِ الْعَصْرِ حِينَ تَكُونُ الشَّمْسُ بَيْضَاءُ إِلَى أَنْ تَحْضُرَ الْمَغْرِبُ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০৮(২৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... সুলায়মান ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে নামাযের ওয়াক্ত সম্পর্কে জানতে চাইল। তিনি কোন উত্তর না দিয়ে বলেন, তুমি আমাদের সাথে এই দুই দিন নামায পড়ো। রাবী বলেন, সূর্য (সামান্য) ঢলে পড়লে তিনি বিলাল (রাঃ)-কে আযান দেয়ার নির্দেশ দিলে তিনি আযান দেন। তারপর তিনি তাকে ইকামত দেয়ার নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং তিনি যুহরের নামায পড়েন। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং তিনি আসরের নামায পড়লেন, সূর্য তখনও উপরে এবং তা আলোক উদ্ভাসিত ও ফর্সা ছিল। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং তিনি সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের নামায পড়লেন। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং শাফাক অদৃশ্য হলে এশার নামায পড়েন। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং সুবহে সাদেক উদিত হলে তিনি ফজরের নামায পড়েন।
পরদিন তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দিলে (তিনি ইকামত দেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ঠাণ্ডা হওয়া পর্যন্ত বিলম্ব করে যুহরের নামায পড়লেন। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং তিনি আসরের নামায পড়লেন সূর্য উপরে থাকতেই, তবে পূর্ববর্তী দিনের তুলনায় বিলম্বে। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং তিনি মাগরিবের নামায পড়লেন লালিমা অদৃশ্য হওয়ার সামান্য পূর্বে। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দেন এবং তিনি এশার নামায পড়লেন এক-তৃতীয়াংশ রাত অতিবাহিত হওয়ার পর। অতঃপর তিনি তাকে নির্দেশ দিলে তিনি ইকামত দিলেন এবং তিনি ফজরের নামায পড়লেন ভাের যথেষ্ট পরিষ্কার হওয়ার পর।
অতঃপর তিনি জিজ্ঞেস করেন, নামাযের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারী কোথায়? লোকটি তাঁর সামনে দাঁড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের নামাযের ওয়াক্ত তোমরা যা (দুই সময়সীমা) প্রত্যক্ষ করলে তার মাঝখানে।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ، وَعَلِيُّ بْنُ شُعَيْبٍ ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عَوْنٍ ، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ إِشْكَابٍ ، وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، قَالُوا : حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : أَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَجُلٌ ، فَسَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ ؟ فَقَالَ : " صَلِّ مَعَنَا هَذَيْنِ الْيَوْمَيْنِ " ، قَالَ : فَأَمَرَ بِلَالًا حِينَ زَالَتِ الشَّمْسُ فَأَذَّنَ ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ فَصَلَّى الظُّهْرَ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ نَقِيَّةٌ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ حِينَ طَلَعَ الْفَجْرُ ، ثُمَّ لَمَّا كَانَ الْيَوْمُ الثَّانِي أَمَرَهُ فَأَبْرَدَ بِالظُّهْرِ ، فَأَنْعَمَ أَنْ يُبْرِدَ بِهَا ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ - أَخَّرَهَا فَوْقَ ذَلِكَ الَّذِي كَانَ - ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْفَجْرَ فَأَسْفَرَ بِهَا ، ثُمَّ قَالَ : " أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ ؟ " . فَقَامَ إِلَيْهِ الرَّجُلُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০০৯(২৬)। আল-কাযী আবু উমার (রহঃ) ... সুলায়মান ইবনে বুরায়দা-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، ثَنَا سَعْدَانُ بْنُ نَصْرٍ ، نَا إِسْحَاقُ الْأَزْرَقُ ، نَا سُفْيَانُ ، بِهَذَا مُخْتَصَرًا فِي وَقْتَىِ الْمَغْرِبِ ، وَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السُّكَيْنِ ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدِ بِنِ الْمُسْتَامِ ، ثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ ، ثَنَا سُفْيَانُ ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০১০(২৭). আল-কাযী আবু উমার (রহঃ) ... সুলায়মান ইবনে বুরায়দা-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এই হাদীস বর্ণনা করেন। তারপর তিনি তাঁকে মাগরিবের নামাযের (ইকামত দেয়ার) নির্দেশ দিলেন যখন সূর্য অস্ত গেল। পরদিন তিনি তাকে লালিমা অদৃশ্য হওয়ার সামান্য পূর্বে মাগরিবের নামাযের (ইকামত দেয়ার) নির্দেশ দিলেন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ، نَا عَلِيٌّ ، ثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ ، نَا شُعْبَةُ ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ..... فَذَكَرَ الْحَدِيثَ ، " ثُمَّ أَمَرَهُ بِالْمَغْرِبِ حِينَ غَرَبَتِ الشَّمْسُ ، ثُمَّ أَمَرَهُ مِنَ الْغَدِ بِالْمَغْرِبِ قَبْلَ أَنْ يَقَعَ الشَّفَقُ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০১১(২৮). আবু আবদুল্লাহ আহমাদ ইবনে আলী ইবনুল আলা (রহঃ) ... আবু মূসা (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, এক ব্যক্তি তাঁর নিকট এসে নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করলো। তিনি তার প্রশ্নের কোন উত্তর না দিয়ে বিলাল (রাঃ)-কে নির্দেশ দিলে তিনি এমন সময় ইকামত দিলেন এবং তিনি নামায পড়ালেন যখন সবেমাত্র সুবহে সাদেক হয়েছে এবং লোকজন পরস্পরকে চিনতে পারছিল না। তিনি পুনরায় বিলাল (রাঃ)-কে ইকামত দেয়ার নির্দেশ দিলেন এবং সূর্য কেবল ঢলে পড়লে তিনি যুহরের নামায পড়েন। তাতে কারো সন্দেহ হতে পারে যে, এখন দ্বিপ্রহর হয়েছে কিনা, অথচ তিনি তাদের তুলনায় অধিক জ্ঞাত ছিলেন। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দেন এবং আসরের নামায পড়েন যখন সূর্য অনেক উপরে ছিল।
অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দেন এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের নামায পড়েন। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দেন এবং শাফাক অদৃশ্য হওয়ার পরপরই এশার নামায পড়েন। পরদিন তিনি ফজরের নামায এতটা বিলম্বে পড়েন যে, নামাযশেষে কোন ব্যক্তি বলতে পারতো, হয়ত সূর্য উঠছে অথবা এই বুঝি উদিত হচ্ছে। অতঃপর তিনি যুহরের নামায আসরের নিকটবর্তী সময়ে আদায় করেন। অতঃপর তিনি আসরের নামায এতটা বিলম্বে পড়েন যে, নামাযশেষে কোন ব্যক্তি বলতে পারতো, সূর্য রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর তিনি শাফাক প্রায় অন্তর্হিত হওয়ার কাছাকাছি সময়ে মাগরিবের নামায পড়েন। অতঃপর তিনি রাতের এক-তৃতীয়াংশ অতিবাহিত হলে এশার নামায পড়েন। ভােরবেলা তিনি প্রশ্নকারীকে ডেকে বলেনঃ এই দুই সময়সীমার মাঝখানে নামাযের ওয়াক্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، نَا يُوسُفُ بْنُ مُوسَى ، نَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ ، ثَنَا بَدْرُ بْنُ عُثْمَانَ ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : أَتَاهُ سَائِلٌ ، فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ ؟ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئًا ، فَأَمَرَ بِلَالًا فَأَقَامَ بِالْفَجْرِ حِينَ انْشَقَّ الْفَجْرُ ، وَالنَّاسُ لَا يَكَادُ يَعْرِفُ بَعْضُهُمْ بَعْضًا ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ بِالظُّهْرِ حِينَ زَالَتِ الشَّمْسُ وَالْقَائِلُ يَقُولُ : انْتَصَفَ النَّهَارُ أَوْ لَمْ ، وَكَانَ أَعْلَمَ مِنْهُمْ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ بِالْعَصْرِ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ بِالْمَغْرِبِ حِينَ وَقَعَتِ الشَّمْسُ ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ بِالْعِشَاءِ حِينَ غَابَ الشَّفَقُ ، ثُمَّ أَخَّرَ الْفَجْرَ مِنَ الْغَدِ حَتَّى انْصَرَفَ مِنْهَا ، وَالْقَائِلُ يَقُولُ : طَلَعَتِ الشَّمْسُ أَوْ كَادَتْ ، ثُمَّ أَخَّرَ الظُّهْرَ حَتَّى كَانَ قَرِيبًا مِنَ الْعَصْرِ ، ثُمَّ أَخَّرَ الْعَصْرَ حَتَّى انْصَرَفَ مِنْهَا ، وَالْقَائِلُ يَقُولُ احْمَرَّتِ الشَّمْسُ ، ثُمَّ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى كَانَ عِنْدَ سُقُوطِ الشَّفَقِ ، ثُمَّ أَخَّرَ الْعِشَاءَ حَتَّى كَانَ ثُلُثُ اللَّيْلِ الْأَوَّلُ ، ثُمَّ أَصْبَحَ فَبَعَثَ ، فَدَعَا السَّائِلَ ، فَقَالَ : " الْوَقْتُ فِيمَا بَيْنَ هَذَيْنِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০১২(২৯). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবু বাকর ইবনে আবু মূসা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তাঁকে নামাযের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি তার প্রশ্নের কোন উত্তর দিলেন না। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে (আযান দেয়ার) নির্দেশ দেন এবং তিনি ফজর (সুবহে সাদেক) কেবল ফুটে উঠতেই ফজরের নামায পড়েন। তিনি পুনরায় বিলাল (রাঃ)-কে (আযানের) নির্দেশ দেন এবং তিনি এমন সময় যুহরের নামায পড়েন যে, কেউ সন্দেহ করতে পারত যে, সূর্য ঢলেছে কি না। অথচ তিনি তাদের তুলনায় অধিক জ্ঞাত ছিলেন। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে (আযানের) নির্দেশ দেন এবং তিনি আসরের নামায পড়েন তখন সূর্য অনেক উপরে ছিল। অতঃপর তিনি তাকে (আযানের) নির্দেশ দেন এবং সূর্য অস্ত যাওয়ার পরপরই মাগরিবের নামায পড়েন। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে (আযানের) নির্দেশ দেন এবং শাফাক অদৃশ্য হলে তিনি এশার নামায পড়েন।
রাবী বলেন, পরদিন তিনি ফজরের নামায এতো বিলম্বে পড়েন যে, কোন ব্যক্তি সন্দেহ করতে পারে যে, হয়ত সূর্য উঠছে বা এখনই উঠবে। অথচ তিনি তাদের তুলনায় অধিক জ্ঞাত। তিনি যুহরের নামায প্রথম দিনের তুলনায় বিলম্বে আসরের নিকটবর্তী সময়ে আদায় করেন। তিনি আসরের নামায এতো বিলম্বে পড়েন যে, কোন ব্যক্তি বলতে পারতো, সূর্য রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর তিনি শাফাক অন্তর্হিত হওয়ার পূর্বে মাগরিবের নামায পড়েন। রাতের প্রথম এক-তৃতীয়াংশ অতিবাহিত হলে তিনি এশার নামায পড়েন। অতঃপর তিনি বলেন, প্রশ্নকারী কোথায়? এই দুই সময়সীমার মাঝখানে নামাযের ওয়াক্ত।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
نَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، نَا وَكِيعٌ ، ثَنَا بَدْرُ بْنُ عُثْمَانَ ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى ، عَنْ أَبِيهِ : أَنَّ سَائِلًا أَتَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَسَأَلَهُ عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ ؟ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ شَيْئًا ، ثُمَّ أَمَرَ بِلَالًا ، فَأَقَامَ الصَّلَاةَ حِينَ انْشَقَّ الْفَجْرُ ، فَصَلَّى ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الظُّهْرَ ، وَالْقَائِلُ يَقُولُ : قَدْ زَالَتِ الشَّمْسُ أَوْ لَمْ تَزُلْ - وَهُوَ كَانَ أَعْلَمَ مِنْهُمْ - ثُمَّ أَمَرَهُ ، فَأَقَامَ الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ ، وَأَمَرَهُ فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ وَجَبَتِ الشَّمْسُ ، وَأَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ عِنْدَ سُقُوطِ الشَّفَقِ ، قَالَ : وَصَلَّى الْفَجْرَ مِنَ الْغَدِ ، وَالْقَائِلُ يَقُولُ : طَلَعَتِ الشَّمْسُ أَوْ لَمْ تَطْلُعْ - وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ - وَصَلَّى الظُّهْرَ قَرِيبًا مِنْ وَقْتِ الْعَصْرِ بِالْأَمْسِ ، وَصَلَّى الْعَصْرَ وَالْقَائِلُ يَقُولُ : احْمَرَّتِ الشَّمْسُ ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ قَبْلَ أَنْ يَغِيبَ الشَّفَقُ ، وَصَلَّى الْعِشَاءَ ثُلُثَ اللَّيْلِ الْأَوَّلَ ، ثُمَّ قَالَ : " أَيْنَ السَّائِلُ ؟ الْوَقْتُ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ
পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি
১০১৩(৩০). আল-কাযী আবু উমার (রহঃ) ... আবু বাকর ইবনে আবু মূসা-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। রাবী এই হাদীস বর্ণনা করেন, সূর্য অস্ত গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামায পড়েন। রাবী বলেন, অতঃপর তিনি পরবর্তী দিন শাফাক প্রায় অন্তর্হিত হওয়ার কাছাকাছি সময়ে মাগরিবের নামায পড়েন। আল-কাযী এভাবে সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেছেন।
بَابُ إِمَامَةِ جِبْرِيلَ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو عُمَرَ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ ، ثَنَا بَدْرُ بْنُ عُثْمَانَ ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي مُوسَى ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ..... . وَذَكَرَ الْحَدِيثَ ، قَالَ : " فَأَقَامَ الْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ ، قَالَ : ثُمَّ أَخَّرَ الْمَغْرِبَ مِنَ الْغَدِ حَتَّى كَانَ عِنْدَ سُقُوطِ الشَّفَقِ " ؛ كَذَا قَالَ الْقَاضِي مُخْتَصَرًا
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০১৪(১). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মাগরিবের নামায ব্যতীত প্রতি ওয়াক্তের দুই আযানের (আযান ও ইকামত) মাঝখানে দুই রাআত (নফল) নামায আছে।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، ثَنَا الْحَسَنُ بْنُ غُلَيْبٍ ، نَا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ ، نَا حَيَّانُ بْنُ عُبَيْدِ اللَّهِ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنَّ عِنْدَ كُلِّ أَذَانَيْنِ رَكْعَتَيْنِ ، مَا خَلَا صَلَاةَ الْمَغْرِبِ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০১৫(২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... হায়্যান ইবনে উবায়দুল্লাহ আল-আদাবী (রহঃ) বলেন, আমরা আবদুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ)-এর নিকট বসা ছিলাম। এমতাবস্থায় মুয়াযযিন যুহরের নামাযের আযান দিলো। তিনি আযান শুনে বলেন, তোমরা ওঠো এবং ইকামতের পূর্বে দুই রাত (নফল) নামায পড়ো। কারণ আমার পিতা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুই আযানের সময় ইকামতের পূর্বে দুই রাকআত নামায আছে, মাগরিবের আযান ব্যতীত। ইবনে বুরায়দা (রহঃ) বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)-কে মাগরিবের নামাযের পূর্বে এই দুই রাকআত নামায পড়তে দেখেছি। তিনি কোন অবস্থায়ই এই দুই রাআত নামায ছাড়তেন না। রাবী বলেন, অতএব আমরা উঠে গিয়ে ইকামতের পূর্বে দুই রাকআত নামায পড়লাম। তারপর আমরা অপেক্ষা করতে থাকলাম। শেষে ইমাম বের হয়ে এলে আমরা তার সাথে ফরয নামায পড়লাম।
হুসাইন আল-মুআল্লিম, সাঈদ আল-জুরায়রী ও কাহমাস ইবনুল হাসান (রহঃ) তার সাথে বিরোধ করেছেন। তারা সবাই নির্ভরযোগ্য রাবী। আর হায়্যান ইবনে উবায়দুল্লাহ তেমন শক্তিশালী নন । আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
وَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ غِيَاثٍ ، ثَنَا حَيَّانُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَدَوِيُّ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، فَأَذَّنَ مُؤَذِّنُ صَلَاةِ الظُّهْرِ ، فَلَمَّا سَمِعَ الْأَذَانَ ، قَالَ : " قُومُوا فَصَلُّوا رَكْعَتَيْنِ قَبْلَ الْإِقَامَةِ ؛ فَإِنَّ أَبِي قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " عِنْدَ كُلِّ أَذَانَيْنِ رَكْعَتَانِ قَبْلَ الْإِقَامَةِ ، مَا خَلَا أَذَانَ الْمَغْرِبِ " . قَالَ ابْنُ بُرَيْدَةَ : لَقَدْ أَدْرَكْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يُصَلِّي تَيْنِكَ الرَّكْعَتَيْنِ عِنْدَ الْمَغْرِبِ ، لَا يَدَعُهُمَا عَلَى حَالٍ ، قَالَ : فَقُمْنَا فَصَلَّيْنَا الرَّكْعَتَيْنِ قَبْلَ الْإِقَامَةِ ، ثُمَّ انْتَظَرْنَا حَتَّى خَرَجَ الْإِمَامُ ، فَصَلَّيْنَا مَعَهُ الْمَكْتُوبَةَ . خَالَفَهُ حُسَيْنٌ الْمُعَلِّمُ ، وَسَعِيدٌ الْجُرَيْرِيُّ وَكَهْمَسُ بْنُ الْحَسَنِ ، وَكُلُّهُمْ ثِقَاتٌ ، وَحَيَّانُ بْنُ عُبَيْدِ اللَّهِ لَيْسَ بِقَوِيٍّ ، وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০১৬(৩). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আবদুল্লাহ আল-মুযানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মাগরিবের নামাযের পূর্বে দুই রাআত (নফল) নামায পড়ো। পুনরায় তিনি বলেন, তোমরা মাগরিবের নামাযের পূর্বে দুই রাআত (নফল) নামায পড়ো।
পুনরায় তিনি বলেন, তোমরা মাগরিবের নামাযের পূর্বে দুই রাআত (নফল) নামায পড়ো, যার ইচ্ছা হয়। এই আশংকায় তিনি একথা বললেন যাতে লোকজন এটাকে রীতিমত সুন্নাত হিসেবে গ্রহণ না করে। এই হাদীস পূর্ববর্তী হাদীসের তুলনায় অধিক সহীহ। আল্লাহ সর্বজ্ঞ।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
قُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ الْقَوَارِيرِيُّ ، ثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ، ثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ " . ثُمَّ قَالَ : " صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ " . ثُمَّ قَالَ : " صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ لِمَنْ شَاءَ " . خَشْيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً . هَذَا أَصَحُّ مِنَ الَّذِي قَبْلَهُ ، وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০১৭(৪)। আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনুল মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতি দুই আযানের মাঝখানে নামায আছে। তিনি কথাটি দুইবার বলেন, যার ইচ্ছা হয় তার জন্য।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ ، نَا نَصْرُ بْنُ عَلِيٍّ ، نَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، نَا الْجُرَيْرِيُّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُغَفَّلِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ - مَرَّتَيْنِ - لِمَنْ شَاءَ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০১৮(৫). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে আবুস সাজ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি দুই আযানের মাঝখানে নামায আছে, কথাটি তিনি দুইবার বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে তার জন্য।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي الثَّلْجِ ، ثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى ، نَا عَوْنُ بْنُ كَهْمَسِ بْنِ الْحَسَنِ ، حَدَّثَنِي أَبِي ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بُرَيْدَةَ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ - مَرَّتَيْنِ - لِمَنْ شَاءَ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০১৯(৬). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতি দুই আযানের মাঝখানে (নফল) নামায আছে, যে ব্যক্তি ইচ্ছা করে তার জন্য। তিনি কথাটি তিনবার উচ্চারণ করেন।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، نَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ ، نَا أَبُو أُسَامَةَ ، عَنِ الْجُرَيْرِيِّ ، وَكَهْمَسٍ ، عَنِ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَا بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلَاةٌ لِمَنْ شَاءَ " قَالَهُ ثَلَاثًا
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০২০(৭). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... আবদুল্লাহ ইবনুয যুবায়ের (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ প্রতি ফরয নামাযের পূর্বে দুই রাত (নফল) নামায আছে। মূল পাঠ ইবনে আবু দাউদের। আল-আব্বাস (রহঃ)-এর বর্ণনায় আছে, এমন কোন ফরয নামায নেই (যার পূর্বে দুই রাআত নামায নেই)।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ ، ثَنَا أَبِي ، ح : وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْعَبَّاسِ الْوَرَّاقُ ، نَا عَبَّاسُ بْنُ عَبْدِ اللَّهِ التَّرْقُفِيُّ ، ح : وَحَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْأَزْرَقُ ، نَا أَحْمَدُ بْنُ الْفَرَجِ أَبُو عُتْبَةَ ، قَالَا : نَا عُثْمَانُ بْنُ سَعِيدٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ مُهَاجِرٍ ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ الْخَبَائِرِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَا مِنْ صَلَاةٍ مَكْتُوبَةٍ إِلَّا بَيْنَ يَدَيْهَا رَكْعَتَانِ " . لَفْظُ ابْنِ أَبِي دَاوُدَ ، وَقَالَ إِسْمَاعِيلُ : " مَا مِنْ صَلَاةٍ مَفْرُوضَةٍ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০২১(৮). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মাগরিবের আযানের পর যদি কোন আগন্তুক মদীনার মসজিদে প্রবেশ করে তবে সে দেখতে পাবে (তার ধারণা হবে) লোকজন (ইতিমধ্যে ফরয) নামায পড়েছে। মূলত তারা মাগরিবের (ফরয) নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়ছে।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، أَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ زَاجٌ ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ إِبْرَاهِيمَ الْجُدِّيُّ ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ شَدَّادٍ الْجُدَيْدِيُّ ، نَا ثَابِتٌ الْبُنَانِيُّ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " إِنْ كَانَ الْغَرِيبُ لَيَدْخُلُ مَسْجِدَ الْمَدِينَةِ وَقَدْ نُودِيَ بِالْمَغْرِبِ ، فَيُرَى أَنَّ النَّاسَ قَدْ صَلَّوْا مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০২২(৯). আবুল কাসেম আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে মানী’ (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুয়াযযিন মাগরিবের নামাযের আযান দিলে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ দ্রুত মসজিদের খুঁটির কাছে গিয়ে মাগরিবের নামাযের পূর্বে দুই রাআত (নফল) নামায পড়তেন। তখন কোন আগন্তুক এসে ধারণা করতো যে, তারা ফরয নামায পড়েছে। কারণ সে প্রচুর সংখ্যক লোককে দুই রাকআত নামায পড়তে দেখতে পেয়েছে।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
قُرِئَ عَلَى أَبِي الْقَاسِمِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ مَنِيعٍ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ شُجَاعُ بْنُ مَخْلَدٍ ، نَا هُشَيْمٌ ، أَنَا عَبْدُ الْعَزِيزِ الْبُنَانِيُّ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، قَالَ : " كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ بِالْمَغْرِبِ ، ابْتَدَرُوا السَّوَارِيَ يُصَلُّونَ رَكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ ، فَيَجِيءُ الْجَائِي فَيَظُنُّ أَنَّهُمْ قَدْ صَلَّوُا الْمَكْتُوبَةَ ؛ لِكَثْرَةِ مَنْ يَرَى مِمَّنْ يُصَلِّيهِمَا
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০২৩(১০)। আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আলী ইবনে যায়েদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তারা (সাহাবীগণ) মাগরিবের আযান শুনলে দাঁড়িয়ে নামায (নফল) পড়তেন যেন তা ফরয নামায।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
ثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْحَاقَ الصَّفَّارُ ، نَا كَثِيرُ بْنُ هِشَامٍ ، نَا شُعْبَةُ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، قَالَ : سَمِعْتُ أَنَسًا يَقُولُ : " كَانُوا إِذَا سَمِعُوا أَذَانَ الْمَغْرِبِ ، قَامُوا يُصَلُّونَ كَأَنَّهَا فَرِيضَةٌ
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০২৪(১১). আল-হুসাইন ইবনে সাঈদ ইবনুল হাসান ইবনে ইউসুফ আল-মারওরারূযী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মাগরিবের নামাযের পূর্বে দুই রাত নামায পড়েছি। আমরা আনাস (রাঃ)-কে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদেরকে (তা পড়তে) দেখেছিলেন? তিনি বলেন, তিনি আমাদেরকে দেখেছিলেন। তবে তিনি আমাদেরকে তা পড়তে নির্দেশও দেননি এবং নিষেধও করেননি।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ سَعِيدِ بْنِ الْحَسَنِ بْنِ يُوسُفَ الْمَرْوَرُّوذِيُّ ، نَا أَبِي ، نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ مَنْصُورِ بْنِ أَبِي الْأَسْوَدِ ، عَنِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " صَلَّيْنَا الرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " قُلْنَا لِأَنَسٍ : رَآكُمْ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟ قَالَ : " رَآنَا فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০২৫(১২). আহমাদ ইবনে আলী ইবনুল আলা (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা মদীনায় বসবাসকালে মাগরিবের আযান দেয়া হলে লোকজন দ্রুত মসজিদের খুঁটির কাছে গিয়ে দুই রাআত নামায পড়তো। এমনকি কোন আগন্তুক মসজিদে প্রবেশ করলে ধারণা করতো, নিশ্চয়ই (ফরয) নামায পড়া হয়েছে। কারণ অধিকাংশ মানুষ দুই রাকাত নামায পড়ায় মশগুল থাকত।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، نَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ ، قَالَ : قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ : قَالَ : " كُنَّا بِالْمَدِينَةِ إِذَا أُذِّنَ بِالْمَغْرِبِ ابْتَدَرَ الْقَوْمُ السَّوَارِيَ يُصَلُّونَ الرَّكْعَتَيْنِ ؛ حَتَّى إِنَّ الْغَرِيبَ لَيَدْخُلُ الْمَسْجِدَ فَيَرَى أَنَّ الصَّلَاةَ قَدْ صُلِّيَتْ مِنْ كَثْرَةِ مَنْ يُصَلِّيهَا
পরিচ্ছেদঃ ১১. প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল) নামায পড়তে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
১০২৬(১৩). আল-হাসান ইবনুল খিদির (রহঃ) ... ইয়াযীদ ইবনে আবু হাবীব (রহঃ) থেকে বর্ণিত। আবুল খায়ের (রহঃ) বর্ণনা করেন যে, আবু তামীম আল-জায়শানী (রহঃ) মাগরিবের নামাযের পূর্বে দুই রাআত নামায পড়তে দাঁড়ালেন। আমি উকবা ইবনে আমের (রাঃ)-কে বললাম, লোকটিকে দেখুন, সে কোন ওয়াক্তের নামায পড়ছে? তিনি তার দিকে তাকিয়ে দেখলেন এবং বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এই নামায পড়তাম।
بَابُ الْحَثِّ عَلَى الرُّكُوعِ بَيْنَ الْأَذَانَيْنِ فِي كُلِّ صَلَاةٍ وَالرَّكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ وَالِاخْتِلَافِ فِيهِ
ثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ ، نَا أَحْمَدُ بْنُ شُعَيْبٍ ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ عُثْمَانَ النُّفَيْلِيُّ ، ثَنَا سَعِيدُ بْنُ عِيسَى ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ ، ثَنَا بَكْرُ بْنُ مُضَرَ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ، أَنَّ أَبَا الْخَيْرِ حَدَّثَهُ ، أَنَّ أَبَا تَمِيمٍ الْجَيْشَانِيَّ قَامَ لِيَرْكَعَ رَكْعَتَيْنِ قَبْلَ الْمَغْرِبِ ، فَقُلْتُ : لِعُقْبَةَ بْنِ عَامِرٍ : انْظُرْ إِلَى هَذَا ، أَيَّ صَلَاةٍ يُصَلِّي ؟ فَالْتَفَتَ إِلَيْهِ فَرَآهُ ، فَقَالَ : هَذِهِ صَلَاةٌ كُنَّا نُصَلِّيهَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ১২. সুবহে সাদেক ও শাফাক-এর বৈশিষ্ট্য এবং তাতে নামায বাধ্যতামূলক হওয়া সম্পর্কে
১০২৭(১৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ)... মুহাম্মাদ ইবনে আবদুর রহমান ইবনে সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজর (ভাের) দুই প্রকার—(এক) যা সিংহের লেজের মত (সুবহে কাযেব), তখন নামায পড়া হালাল নয় এবং (রোযাদারের জন্য) পানাহারও হারাম নয়। (দুই) আর যা পূর্ব দিগন্তে লম্বাভাবে উদ্ভাসিত হয়, তা নামায পড়া হালাল করে এবং (রোযাদারের জন্য) পানাহার হারাম করে ।
بَابُ مَا رُوِيَ فِي صِفَةِ الصُّبْحِ وَالشَّفَقِ ، وَمَا تَجِبُ بِهِ الصَّلَاةُ مِنْ ذَلِكَ
ثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، نَا يَزِيدُ ، نَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْفَجْرُ فَجْرَانِ : فَأَمَّا الْفَجْرُ الَّذِي يَكُونُ كَذَنَبِ السِّرْحَانِ ، فَلَا يُحِلُّ الصَّلَاةَ وَلَا يُحَرِّمُ الطَّعَامَ ، وَأَمَّا الَّذِي يَذْهَبُ مُسْتَطِيلًا فِي الْأُفُقِ فَإِنَّهُ يُحِلُّ الصَّلَاةَ وَيُحَرِّمُ الطَّعَامَ
পরিচ্ছেদঃ ১৩. মাগরিব এবং সুবহে সাদেক-এর বিবরণ
১০২৮(১)। আবু বাক্র আশ-শাফিঈ (রহঃ) ... উবাদা ইবনুস সামেত (রাঃ) ও শাদ্দাদ ইবনে আওস (রাঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে বলেন, শাফাক দুই প্রকার—রঙ্গিন ও সাদা। রঙ্গিন শাফাক (লালিমা) অদৃশ্য হলে এশার নামায পড়া হালাল হয়। আর ফজর দুই প্রকার দীর্ঘ ও প্রস্থ (আড়াআড়ি)। প্রস্থ অদৃশ্য হলে (ফজর) নামায পড়া হালাল হয়।
بَابٌ فِي صِفَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى ، نَا يَحْيَى بْنُ حَمْزَةَ ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، وَشَدَّادِ بْنِ أَوْسٍ ، قَالَا : " الشَّفَقُ شَفَقَانِ : الْحُمْرَةُ وَالْبَيَاضُ ، فَإِذَا غَابَتِ الْحُمْرَةُ حَلَّتِ الصَّلَاةُ ، وَالْفَجْرُ فَجْرَانِ : الْمُسْتَطِيلُ وَالْمُعْتَرِضُ ، فَإِذَا انْصَدَعَ الْمُعْتَرِضُ حَلَّتِ الصَّلَاةُ
পরিচ্ছেদঃ ১৩. মাগরিব এবং সুবহে সাদেক-এর বিবরণ
১০২৯(২). আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, শাফাক হলো পশ্চিম দিগন্তের লালিমা।
بَابٌ فِي صِفَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ
نَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ ، نَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ دِينَارٍ ، ثَنَا أَبُو الْفَضْلِ مَوْلَى طَلْحَةَ بْنِ عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنِ ابْنِ أَبِي لَبِيبَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " الشَّفَقُ الْحُمْرَةُ
পরিচ্ছেদঃ ১৩. মাগরিব এবং সুবহে সাদেক-এর বিবরণ
১০৩০(৩). আহমাদ ইবনে আমর ইবনে জাবের আর-রামালী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শাফাক হলো (পশ্চিম দিগন্তের) লালিমা। শাফাক অদৃশ্য হলে (এশার) নামায পড়া আবশ্যকীয় হয়।
بَابٌ فِي صِفَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ
قَرَأْتُ فِي أَصْلِ كِتَابِ أَحْمَدَ بْنِ عَمْرِو بْنِ جَابِرٍ الرَّمْلِيِّ بِخَطِّهِ : ثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الصَّمَدِ الطَّيَالِسِيُّ ، نَا هَارُونُ بْنُ سُفْيَانَ ، ثَنَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الشَّفَقُ الْحُمْرَةُ ، فَإِذَا غَابَ الشَّفَقُ وَجَبَتِ الصَّلَاةُ
পরিচ্ছেদঃ ১৩. মাগরিব এবং সুবহে সাদেক-এর বিবরণ
১০৩১(৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ আল-হাসসানী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, শাফাক হলো লালিমা।
بَابٌ فِي صِفَةِ الْمَغْرِبِ وَالصُّبْحِ
ثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا الْعُمَرِيُّ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " الشَّفَقُ الْحُمْرَةُ
পরিচ্ছেদঃ ১৪. শেষ এশার নামাযের বিবরণ
১০৩২(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আন-নুমান ইবনে বাশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি অন্যদের তুলনায় এই নামাযের অর্থাৎ সর্বশেষ এশার নামাযের ওয়াক্ত সম্পর্কে অধিক জ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়ার চাঁদ অস্ত গেলে এই নামায পড়তেন।
بَابُ فِي صِفَةِ صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ ، ثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ بَشِيرِ بْنِ ثَابِتٍ ، عَنْ حَبِيبِ بْنِ سَالِمٍ ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ، قَالَ : إِنِّي لَأَعْلَمُ النَّاسِ بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ : صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ ؛ كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ
পরিচ্ছেদঃ ১৪. শেষ এশার নামাযের বিবরণ
১০৩৩(২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু বিশর (রহঃ) থেকে তার সনদসূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তবে রাবী এখানে বলেন, তৃতীয় রাত অথবা চতুর্থ রাত। শো’বা (রহঃ) সন্দেহে পতিত হয়েছেন। এই হাদীস হুশাইম, রাকাবা ও সুফিয়ান ইবনে হুসাইন (রহঃ) আবু বিশর-হাবীব-আন-নু’মান (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন এবং তারা তৃতীয় রাতের কথা উল্লেখ করেছেন কিন্তু বাশীর-এর নামোল্লেখ করেননি।
بَابُ فِي صِفَةِ صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ ، نَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَنَا شُعْبَةُ ، عَنْ أَبِي بِشْرٍ بِإِسْنَادِهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ إِلَّا أَنَّهُ قَالَ : " لَيْلَةَ ثَالِثَةٍ أَوْ رَابِعَةٍ " شَكَّ شُعْبَةُ . وَرَوَاهُ هُشَيْمٌ ، وَرَقَبَةُ ، وَسُفْيَانُ بْنُ حُسَيْنٍ ، عَنْ أَبِي بِشْرٍ ، عَنْ حَبِيبٍ ، عَنِ النُّعْمَانِ ، وَقَالُوا : " لَيْلَةَ ثَالِثَةٍ " وَلَمْ يَذْكُرُوا بَشِيرًا
পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
১০৩৪(১). আবু ইউসুফ আল-খাল্লাল (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পূর্ব ও পশ্চিমের মাঝখানে কিবলা অবস্থিত।
بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو يُوسُفَ الْخَلَّالُ يَعْقُوبُ بْنُ يُوسُفَ بِالْبَصْرَةِ ، نَا شُعَيْبُ بْنُ أَيُّوبَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ، عَنْ عُبَيْدِ اللَّهِ - يَعْنِي : ابْنَ عُمَرَ - عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ
পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
১০৩৫(২)। আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব ও পশ্চিমের মাঝখানে হলো কিবলা।
بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا جَابِرُ بْنُ الْكُرْدِيِّ ، نَا يَزِيدُ بْنُ هَارُونَ ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُجَبِّرِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ
পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
১০৩৬(৩). ইসমাঈল ইবনে আলী আবু মুহাম্মাদ (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সামরিক অভিযানে একদল মুজাহিদ পাঠালেন। আমিও তাদের সাথে ছিলাম। আমরা ঘোর অন্ধকারে পতিত হলাম এবং কিবলা ঠিক করা যাচ্ছিল না। অতএব আমাদের একদল বলল, আমরা কিবলা চিনতে পেরেছি। তা এখানে, দক্ষিণ দিকে। অতএব তারা সেদিকে ফিরে নামায পড়লো এবং একটি রেখা টেনে রাখলো। আমাদের কতক বলল, কিবলা এখানে, উত্তর দিকে। তারাও একটি রেখা টেনে রাখলো। সকালবেলা সূর্য উদিত হলে রেখাগুলো কিবলার বিপরীত দিকে দেখা গেল। আমরা সফর থেকে ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি নীরব থাকলেন এবং আল্লাহ তায়ালা ওহী নাযিল করলেনঃ “পূর্ব ও পশ্চিম আল্লাহরই এবং যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন, সেদিকই আল্লাহর দিক” (সূরা আল-বাকারা : ১১৫)। অর্থাৎ যেখানেই তোমরা থাকো।
রাবী বলেন, আবদুল মালেক আল-আরযামী-সাঈদ ইবনে জুবায়ের-ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। উক্ত আয়াত বিশেষভাবে নফল নামাযের ব্যাপারেই নাযিল হয়েছে—আরোহিত অবস্থায় তোমার উট তোমাকে নিয়ে যেদিকেই থাকে।
بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَلِيٍّ أَبُو مُحَمَّدٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ شَبِيبٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ الْعَنْبَرِيُّ ، قَالَ : وَجَدْتُ فِي كِتَابِ أَبِي : ثَنَا عَبْدُ الْمَلِكِ الْعَرْزَمِيُّ ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : " بَعَثَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَرِيَّةً كُنْتُ فِيهَا ، فَأَصَابَتْنَا ظُلْمَةٌ فَلَمْ نَعْرِفِ الْقِبْلَةَ ، فَقَالَتْ طَائِفَةٌ مِنَّا : قَدْ عَرَفْنَا الْقِبْلَةَ ، هِيَ هَا هُنَا قِبَلَ الشَّمَالِ . فَصَلَّوْا وَخَطُّوا خَطًّا ، وَقَالَ بَعْضُنَا : الْقِبْلَةُ هَا هُنَا قِبَلَ الْجَنُوبِ . وَخَطُّوا خَطًّا ، فَلَمَّا أَصْبَحُوا وَطَلَعَتِ الشَّمْسُ ، أَصْبَحَتْ تِلْكَ الْخُطُوطُ لِغَيْرِ الْقِبْلَةِ ، فَلَمَّا قَفَلْنَا مِنْ سَفَرِنَا ، سَأَلْنَا النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ ذَلِكَ ؟ فَسَكَتَ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ : ( وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ إِنَّ اللَّهَ ) [ الْبَقَرَةِ :115 ] أَيْ حَيْثُ كُنْتُمْ
قَالَ : وَنَا عَبْدُ الْمَلِكِ الْعَرْزَمِيُّ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّهَا نَزَلَتْ فِي التَّطَوُّعِ خَاصَّةً ، حَيْثُ تَوَجَّهَ بِكَ بَعِيرُكَ
পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
১০৩৭(৭). আবুল কাসেম আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফরে ছিলাম। আকাশ মেঘাচ্ছন্ন হলো এবং আমরা চিন্তা-ভাবনা করলাম এবং কিবলা নির্ধারণের ব্যাপারে আমাদের মধ্যে মতানৈক্য হলো। আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি স্বতন্ত্রভাবে নিজ অনুমান মোতাবেক নামায পড়লো এবং আমাদের প্রত্যেকে নিজের সামনে রেখা টেনে রাখলো, যাতে আমরা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারি। অতঃপর আমরা এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আলোচনা করলাম। কিন্তু তিনি আমাদের পুনরায় নামায পড়ার নির্দেশ দেননি এবং তিনি বলেনঃ তোমাদের নামায যথেষ্ট হয়েছে।
মুহাম্মাদ ইবনে সালেম (রহঃ) এর সূত্রে রাবী অনুরূপ বলেছেন। অন্যরা মুহাম্মাদ ইবনে ইয়াযীদ-মুহাম্মাদ ইবনে উবায়দুল্লাহ আল-আরযামী-আতা (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। তারা উভয়ে হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ
قُرِئَ عَلَى أَبِي الْقَاسِمِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ دَاوُدُ بْنُ عَمْرٍو ، نَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ ، عَنْ مُحَمَّدِ بْنِ سَالِمٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ جَابِرٍ ، قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي مَسِيرٍ أَوْ سَفَرٍ ، فَأَصَابَنَا غَيْمٌ فَتَحَيَّرْنَا فَاخْتَلَفْنَا فِي الْقِبْلَةِ ، فَصَلَّى كُلُّ رَجُلٍ مِنَّا عَلَى حِدَةٍ وَجَعَلَ أَحَدُنَا يَخُطُّ بَيْنَ يَدَيْهِ لِنَعْلَمَ أَمْكِنَتَنَا ، فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَلَمْ يَأْمُرْنَا بِالْإِعَادَةِ ، وَقَالَ " قَدْ أَجْزَأَتْ صَلَاتُكُمْ " . كَذَا قَالَ : " عَنْ مُحَمَّدِ بْنِ سَالِمٍ " . وَقَالَ غَيْرُهُ : " عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ " عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ الْعَرْزَمِيِّ ، عَنْ عَطَاءٍ ؛ وَهُمَا ضَعِيفَانِ
পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
১০৩৮(৫). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমের ইবনে রাবীয়া (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরে এক অন্ধকার রাতে নামায পড়েছিলাম। আমরা কিবলার অবস্থান নির্ণয় করতে পারিনি। অতএব প্রত্যেকেই তার বিপরীত দিকে নামায পড়লো। রাবী বলেন, সকালবেলা আমরা বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আলোচনা করলাম। তখন নাযিল হলো, “তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন, সেদিকই আল্লাহর দিক” (সূরা বাকারাঃ ১১৫)।
بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا أَشْعَثُ السَّمَّانُ ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي السَّفَرِ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ ؛ فَلَمْ نَدْرِ كَيْفَ الْقِبْلَةُ ، فَصَلَّى كُلُّ رَجُلٍ مِنَّا عَلَى حِيَالِهِ ، قَالَ : فَلَمَّا أَصْبَحْنَا ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَنَزَلَتْ : فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
১০৩৯(৬). ইবনে সায়েদ (রহঃ) ... আশআছ ইবনে সাঈদ আবুর-রবী আস-সাম্মান (রহঃ) এই সূত্রে বর্ণনা করেন। রাবী বলেন, আমাদের প্রত্যেক ব্যক্তি নিজের সামনে পাথর রেখে সেদিকে ফিরে নামায পড়ে। ভাের হলে আমরা বুঝতে পারলাম, আমরা কিবলার বিপরীত দিকে ফিরে নামায পড়েছি। আমরা এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আলোচনা করলাম ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، وَعَلِيُّ بْنُ إِشْكَابٍ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، قَالَا : نَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَنَا أَشْعَثُ بْنُ سَعِيدٍ أَبُو الرَّبِيعِ السَّمَّانُ ...... بِهَذَا ، وَقَالَ : فَجَعَلَ كُلُّ رَجُلٍ مِنَّا بَيْنَ يَدَيْهِ أَحْجَارًا يُصَلِّي إِلَيْهَا ، فَلَمَّا أَصْبَحْنَا إِذَا نَحْنُ إِلَى غَيْرِ الْقِبْلَةِ ، فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ..... مِثْلَهُ
পরিচ্ছেদঃ ১৫. কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
১০৪০(৭). আবু হামেদ (রহঃ) ... আশ’আছ ইবনে সাঈদ (রহঃ) থেকে এই সূত্রে ইয়াযীদ ইবনে হারূন (রহঃ) এর বর্ণনার অনুরূপ।
بَابُ الِاجْتِهَادِ فِي الْقِبْلَةِ وَجَوَازِ التَّحَرِّي فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ، ثَنَا أَشْعَثُ بْنُ سَعِيدٍ ..... بِهَذَا ، مِثْلَ قَوْلِ يَزِيدَ بْنِ هَارُونَ
পরিচ্ছেদঃ ১৬. আযান ও ইমামাত এর নির্দেশ এবং এতদুভয়ের জন্য যোগ্যতর ব্যক্তি প্রসঙ্গে
১০৪১(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... মালেক ইবনুল হুয়াইরিস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম এবং আমরা প্রায় একই বয়সের যুবক ছিলাম। আমরা তাঁর নিকট বিশ দিন অবস্থান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু ও কোমল হৃদয়ের অধিকারী। তিনি অনুমান করলেন, আমরা আমাদের পরিবার-পরিজনে ফিরে যেতে আগ্রহী। অতএব তিনি আমাদের নিকট জিজ্ঞেস করেন, আমরা আমাদের পরিবারে কাকে কাকে রেখে এসেছি। আমরা তাকে তা অবহিত করলাম। তিনি বলেন, তোমরা তোমাদের পরিবার-পরিজনের নিকট ফিরে যাও, তাদের মাঝে অবস্থান করো, তাদেরকে দীন শিক্ষা দাও, তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো এবং নামায পড়ো যেরূপ আমাকে নামায পড়তে দেখেছ। আর নামাযের ওয়াক্ত হলে তোমাদের মধ্যকার একজন আযান দিবে এবং তোমাদের মধ্যকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তোমাদের ইমামতি করবে।
بَابٌ : فِي ذِكْرِ الْأَمْرِ بِالْأَذَانِ وَالْإِمَامَةِ وَأَحَقِّهِمَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا أَيُّوبُ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ ، قَالَ : " أَتَيْنَا النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً ، وَكَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَحِيمًا رَقِيقًا ، فَظَنَّ أَنَّا قَدِ اشْتَقْنَا إِلَى أَهْلِنَا ، وَسَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا فِي أَهْلِنَا ؟ فَأَخْبَرْنَاهُ ، فَقَالَ : " ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ ، فَأَقِيمُوا فِيهِمْ ، وَعَلِّمُوهُمْ ، وَبِرُّوهُمْ ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي ، وَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ ، ثُمَّ لْيَؤُمُّكُمْ أَكْبَرُكُمْ
পরিচ্ছেদঃ ১৬. আযান ও ইমামাত এর নির্দেশ এবং এতদুভয়ের জন্য যোগ্যতর ব্যক্তি প্রসঙ্গে
১০৪২(২). উমার ইবনে আহমাদ ইবনে আলী (রহঃ) ... মালেক ইবনুল হুয়াইরিস (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তাতে তিনি আরো বলেনঃ তোমরা নামায পড়ো যেরূপ আমাকে নামায পড়তে দেখেছ।
بَابٌ : فِي ذِكْرِ الْأَمْرِ بِالْأَذَانِ وَالْإِمَامَةِ وَأَحَقِّهِمَا
ثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، ثَنَا أَيُّوبُ ، عَنْ أَبِي قِلَابَةَ ، ثَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ ، وَقَالَ فِيهِ أَيْضًا : " صَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي
পরিচ্ছেদঃ ১৬. আযান ও ইমামাত এর নির্দেশ এবং এতদুভয়ের জন্য যোগ্যতর ব্যক্তি প্রসঙ্গে
১০৪৩(৩). আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন লোক একত্র হলে তাদের একজন তাদের ইমামতি করবে এবং তাদের মধ্যে যে ব্যক্তি কুরআন অধিক জানে সে ইমামতির অধিক উপযুক্ত।
بَابٌ : فِي ذِكْرِ الْأَمْرِ بِالْأَذَانِ وَالْإِمَامَةِ وَأَحَقِّهِمَا
حَدَّثَنَا الْقَاضِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، ثَنَا أَبِي ، نَا سَالِمُ بْنُ نُوحٍ أَبُو سَعِيدٍ الْأَحْوَلُ الْهِلَالِيُّ ، ثَنَا الْجُرَيْرِيُّ ، عَنْ أَبِي نَضْرَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا اجْتَمَعَ ثَلَاثَةٌ أَمَّهُمْ أَحَدُهُمْ ، وَأَحَقُّهُمْ بِالْإِمَامَةِ أَقْرَؤُهُمْ
পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৪(১). আবদুল ওয়াহ্হাব ইবনে ঈসা ইবনে আবু হায়্যা (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা লোকজন কুবার মসজিদে ফজরের নামাযরত অবস্থায় ছিল। তখন এক ব্যক্তি এসে বলল, নিশ্চয়ই আজ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন নাযিল হয়েছে এবং তাঁকে কা’বার দিকে ফিরে নামায পড়ার নির্দেশ দেয়া হয়েছে। অতএব শোন! তোমরাও কাবার দিকে ঘুরে যাও। তখন লোকজনের মুখমণ্ডল সিরিয়ার (বায়তুল মাকদিসের) দিকে ছিল। অতএব তারা তৎক্ষণাৎ কা’বার দিকে ঘুরে গেল।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى بْنِ أَبِي حَيَّةَ - إِمْلَاءً - ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، نَا صَالِحُ بْنُ قُدَامَةَ أَبُو مُحَمَّدٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " بَيْنَمَا النَّاسُ فِي صَلَاةِ الصُّبْحِ فِي قُبَاءَ ، إِذْ جَاءَهُمْ رَجُلٌ ، فَقَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ ، وَأَمَرَهُ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ ، أَلَا فَاسْتَقْبِلُوهَا . وَكَانَتْ وُجُوهُ النَّاسِ إِلَى الشَّامِ ، فَاسْتَدَارُوا مُوَجِّهِينَ إِلَى الْكَعْبَةِ
পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৫(২). আবদুল ওয়াহ্হাব ইবনে ঈসা (রহঃ) ... আল-বারাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর থেকে ষোল মাস আমরা বায়তুল মাকদিসের দিকে ফিরে নামায পড়েছি। তারপর আল্লাহ তায়ালা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকাঙ্ক্ষা জানলেন, তখন নাযিল হলো, “তোমার বারবার আকাশের দিকে তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে তোমার মুখ ফিরাও” (সূরা আল-বাকারাঃ ১৪৪)। অতএব তিনি তাঁকে কা’বার দিকে মুখ ফিরানোর নির্দেশ দেন। আমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামায পড়ছিলাম, তখন এক ব্যক্তি আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। সে বলল, নিশ্চয়ই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাঁর মুখমণ্ডল ঘুরিয়েছেন। অতএব আমরা তৎক্ষণাৎ কা’বার দিকে ঘুরে গেলাম এবং ততক্ষণে আমরা দুই রাকআত নামায পড়েছি।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى ، نَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ مُحَمَّدُ بْنُ يَزِيدَ ، نَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، ثَنَا أَبُو إِسْحَاقَ ، عَنِ الْبَرَاءِ ، قَالَ : " صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَعْدَ قُدُومِهِ الْمَدِينَةَ سِتَّةَ عَشَرَ شَهْرًا نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ ، ثُمَّ عَلِمَ اللَّهُ سُبْحَانَهُ هَوَى نَبِيِّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَنَزَلَتْ ( قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ) [ الْبَقَرَةِ : 144 ] فَأَمَرَهُ أَنْ يُوَلِّيَ إِلَى الْكَعْبَةِ ، وَمَرَّ عَلَيْنَا رَجُلٌ وَنَحْنُ نُصَلِّي نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ ، فَقَالَ : إِنَّ نَبِيَّكُمْ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَدْ حَوَّلَ وَجْهَهُ إِلَى الْكَعْبَةِ ، فَتَوَجَّهْنَا إِلَى الْكَعْبَةِ ، وَقَدْ صَلَّيْنَا رَكْعَتَيْنِ
পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৬(৩). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষক এসে ঘোষণা দিলেন, নিশ্চয়ই কিবলা কা’বার দিকে পরিবর্তন করা হয়েছে। ইমাম তখন নামাযরত ছিলেন এবং ততক্ষণে দুই রাকআত নামায পড়েছেন। ঘোষক বললেন, কিবলা কা’বার দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে। অতএব লোকজন অবশিষ্ট দুই রাআত কা’বার দিকে মুখ করে পড়েন।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَّارُ ، نَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، نَا جَمِيلُ بْنُ عُبَيْدٍ أَبُو النَّضْرِ الطَّائِيُّ ، نَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ جَدِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " جَاءَ مُنَادِي رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : إِنَّ الْقِبْلَةَ قَدْ حُوِّلَتْ إِلَى الْكَعْبَةِ . وَالْإِمَامُ فِي الصَّلَاةِ قَدْ صَلَّى رَكْعَتَيْنِ ، فَقَالَ الْمُنَادِي : قَدْ حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ؛ فَصَلَّوْا الرَّكْعَتَيْنِ الْبَاقِيَتَيْنِ إِلَى الْكَعْبَةِ
পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৭(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... সাহল ইবন সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কা’বার দিকে কিবলা পরিবর্তিত হওয়ার পর এক ব্যক্তি কুবাবাসীদের নিকট দিয়ে যাচ্ছিল। তখন তারা নামাযরত ছিল। লোকটি তাদের বলল, অবশ্যই কা’বার দিকে কিবলা পরিবর্তন করা হয়েছে। অতএব তারা তৎক্ষণাৎ কা’বার দিকে ফিরে গেল।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَبُو الْأَزْهَرِ ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَفْصٍ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، قَالَ : لَمَّا حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ، مَرَّ رَجُلٌ بِأَهْلِ قُبَاءٍ وَهُمْ يُصَلُّونَ ، فَقَالَ لَهُمْ : قَدْ حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ؛ فَاسْتَدَارُوا وَإِمَامُهُمْ نَحْوَ الْكَعْبَةِ
পরিচ্ছেদঃ ১৮. নফল নামায আদায়কারীর পিছনে ফরজ নামায আদায়কারীর নামায পড়া প্রসঙ্গে
১০৪৮(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। মুআয (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এশার নামায পড়তেন, তারপর তার (গোত্রের) নিকট ফিরে এসে তাদের নামাযে ইমামতি করতেন। তার নামায ছিল নফল এবং লোকজনের নামায ছিল ফরয।
بَابُ ذِكْرِ صَلَاةِ الْمُفْتَرِضِ خَلْفَ الْمُتَنَفِّلِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ ، ثَنَا أَبُو عَاصِمٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ ، أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ : " أَنَّ مُعَاذًا كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعِشَاءَ ، ثُمَّ يَنْصَرِفُ إِلَى قَوْمِهِ ، فَيُصَلِّي بِهِمْ هِيَ لَهُ تَطَوُّعٌ ، وَلَهُمْ فَرِيضَةٌ
পরিচ্ছেদঃ ১৮. নফল নামায আদায়কারীর পিছনে ফরজ নামায আদায়কারীর নামায পড়া প্রসঙ্গে
১০৪৯(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। মুআয (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এশার নামায পড়তেন, তারপর তার (গোত্রের) নিকট ফিরে এসে তাদের একই নামাযে ইমামতি করতেন। (গোত্রের সাথে) এই নামায তার জন্য ছিল নফল এবং তাদের জন্য ছিল ফরয।
بَابُ ذِكْرِ صَلَاةِ الْمُفْتَرِضِ خَلْفَ الْمُتَنَفِّلِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ ، وَأَبُو الْأَزْهَرِ ، قَالَا : نَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ ، أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ : " أَنَّ مُعَاذًا كَانَ يُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعِشَاءَ ثُمَّ يَنْصَرِفُ إِلَى قَوْمِهِ فَيُصَلِّي لَهُمْ تِلْكَ الصَّلَاةَ هِيَ لَهُ نَافِلَةٌ وَلَهُمْ فَرِيضَةٌ
পরিচ্ছেদঃ ১৯. ছাগল ও উটের খোঁয়াড়ে নামায পড়া প্রসঙ্গে
১০৫০(১). ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল মালেক ইবনুর রবী’ ইবনে সাবুরা আল-জুহানী (রহঃ) থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের খোয়াড়ে নামায পড়তে নিষেধ করেছেন। এবং মেষ-বকরীর খোঁয়াড়ে নামায পড়ার অনুমতি দিয়েছেন। ইবনে সায়েদের বর্ণনায় আছেঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মেষ-বকরীর খোঁয়াড়ে নামায পড়ার অনুমতি দিয়েছেন এবং উটের খোয়াড়ে নামায পড়তে নিষেধ করেছেন।
بَابُ ذِكْرِ الصَّلَاةِ فِي أَعْطَانِ الْإِبِلِ وَمَرَاحِ الْغَنَمِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْقَطِيعِيُّ ، نَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الرَّبِيعِ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ رُمَيْسٍ ، نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ ، نَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ، ثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ الْجُهَنِيُّ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : " نَهَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يُصَلَّى فِي أَعْطَانِ الْإِبِلِ ، وَرَخَّصَ أَنْ يُصَلَّى فِي مَرَاحِ الْغَنَمِ " . وَقَالَ ابْنُ صَاعِدٍ : " أَمَرَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ نُصَلِّيَ فِي مَرَاحَاتِ الْغَنَمِ ، وَنَهَانَا أَنْ نُصَلِّيَ فِي أَعْطَانِ الْإِبِلِ
পরিচ্ছেদঃ ১৯. ছাগল ও উটের খোঁয়াড়ে নামায পড়া প্রসঙ্গে
১০৫১(২)। ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল মালেক ইবনুর রবী’ ইবনে সাবুরা (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মেষ-বকরীর খোয়াড়ে নামায পড়তে পারো, কিন্তু উটের খোয়াড়ে নামায পড়ে না।
بَابُ ذِكْرِ الصَّلَاةِ فِي أَعْطَانِ الْإِبِلِ وَمَرَاحِ الْغَنَمِ
نَا ابْنُ صَاعِدٍ ، نَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ ، قَالَا : نَا حَرْمَلَةُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، حَدَّثَنِي عَمِّي عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " صَلُّوا فِي مَرَاحَاتِ الْغَنَمِ ، وَلَا تُصَلُّوا فِي مَرَاحَاتِ الْإِبِلِ
পরিচ্ছেদঃ ১৯. ছাগল ও উটের খোঁয়াড়ে নামায পড়া প্রসঙ্গে
১০৫২(৩)। ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল মালেক ইবনুর রবী’ (রহঃ) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ-বকরীর খোঁয়াড়ে নামায পড়তেন।
بَابُ ذِكْرِ الصَّلَاةِ فِي أَعْطَانِ الْإِبِلِ وَمَرَاحِ الْغَنَمِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " نَهَى أَنْ يُصَلَّى فِي أَعْطَانِ الْإِبِلِ ، وَكَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي فِي مَرَاحَاتِ الشَّاءِ
পরিচ্ছেদঃ ২০. জামায়াতে পুনরায় নামায পড়া
১০৫৩(১). আবু সালেহ আল-ইসবাহানী (রহঃ) ... ইয়াযীদ ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন : তুমি যখন মসজিদের দিকে গেলে এবং লোকদেরকে দেখলে যে, তারা নামায পড়ছে, তখন তুমিও তাদের সাথে নামায পড়ো, তুমি যদিও ইতিপূর্বে নামায পড়ে থাকো। তাহলে এটা তোমার জন্য হবে নফল এবং আগেরটা হবে ফরয।
بَابُ إِعَادَةِ الصَّلَاةِ فِي جَمَاعَةٍ
حَدَّثَنَا أَبُو صَالِحٍ الْأَصْبَهَانِيُّ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعِيدِ بْنِ هَارُونَ ، نَا إِسْمَاعِيلُ بْنُ يَزِيدَ الْقَطَّانُ ، نَا مَعْنُ بْنُ عِيسَى ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ السَّائِبِ الطَّائِفِيُّ ، عَنْ نُوحِ بْنِ صَعْصَعَةَ ، عَنْ يَزِيدَ بْنِ عَامِرٍ ، قَالَ : قَالَ لِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا جِئْتَ إِلَى الصَّلَاةِ فَوَجَدْتَ النَّاسَ يُصَلُّونَ فَصَلِّ مَعَهُمْ ، وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ ، تَكُونُ لَكَ نَافِلَةً ، وَهَذِهِ مَكْتُوبَةٌ
পরিচ্ছেদঃ ২০. জামায়াতে পুনরায় নামায পড়া
১০৫৪(২). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়েছেন। সে একাকী নামায পড়তে দাঁড়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি এই ব্যক্তির সাথে ব্যবসা করতে চাইলে সে যেন তার সাথে নামায পড়ে।
بَابُ إِعَادَةِ الصَّلَاةِ فِي جَمَاعَةٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْأَسَدِيُّ ، ثَنَا أَبِي ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ ، عَنْ أَنَسٍ ، أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَقَامَ يُصَلِّي وَحْدَهُ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا فَلْيُصَلِّي مَعَهُ
পরিচ্ছেদঃ ২০. জামায়াতে পুনরায় নামায পড়া
১০৫৫(৩). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... ইসমা ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামায পড়ার পর মসজিদে বসে থাকলেন। তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামায পড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আছে কি কোন ব্যক্তি যে উঠে দাঁড়িয়ে একে কিছু দান করতে পারে? তাহলে সে যেন এই লোকটির সঙ্গে নামায পড়ে।
بَابُ إِعَادَةِ الصَّلَاةِ فِي جَمَاعَةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا إِسْحَاقُ بْنُ دَاوُدَ بْنِ عِيسَى الْمَرْوَزِيُّ ، نَا خَالِدُ بْنُ عَبْدِ السَّلَامِ الصَّدَفِيُّ ، نَا الْفَضْلُ بْنُ الْمُخْتَارِ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مَوْهِبٍ ، عَنْ عِصْمَةَ بْنِ مَالِكٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَدْ صَلَّى الظُّهْرَ وَقَعَدَ فِي الْمَسْجِدِ ، إِذْ دَخَلَ رَجُلٌ يُصَلِّي ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَلَا رَجُلٌ يَقُومُ فَيَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّي مَعَهُ
পরিচ্ছেদঃ ২১. জামাআত, জামাআতে নামায আদায়কারী এবং ইমাম প্রসঙ্গে
১০৫৬(১). ইবনে সায়েদ (রহঃ) ... সামুরা ইবনে জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুসল্লী দুইজন হলে একসঙ্গে (একই কাতারে) নামায পড়বে এবং তিনজন হলে তাদের একজন (ইমাম) সামনে যাবে।
بَابٌ فِي ذِكْرِ الْجَمَاعَةِ وَأَهْلِهَا ، وَصِفَةِ الْإِمَامِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ النَّطَّاحِ ، ثَنَا الْحَسَنُ بْنُ حَبِيبِ بْنِ نَدَبَةَ ، ثَنَا إِسْمَاعِيلُ الْمَكِّيُّ ، عَنِ الْحَسَنِ ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا كَانَ اثْنَانِ صَلَّيَا مَعًا ، فَإِذَا كَانُوا ثَلَاثَةً تَقَدَّمَ أَحَدُهُمْ
পরিচ্ছেদঃ ২১. জামাআত, জামাআতে নামায আদায়কারী এবং ইমাম প্রসঙ্গে
১০৫৭(২). আহমাদ ইবনুল আব্বাস আল-বাগাবী (রহঃ) ... উম্মে ওয়ারাকা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আযান ও ইকামত দেয়ার এবং তাকে (উম্মে ওয়ারাকাকে) তার এখানে উপস্থিত মহিলাদের ইমামতি করার অনুমতি দান করেন।
بَابٌ فِي ذِكْرِ الْجَمَاعَةِ وَأَهْلِهَا ، وَصِفَةِ الْإِمَامِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ ، ثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، نَا الْوَلِيدُ بْنُ جُمَيْعٍ ، عَنْ أُمِّهِ ، عَنْ أُمِّ وَرَقَةَ : " أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذِنَ لَهَا أَنْ يُؤَذَّنَ لَهَا وَيُقَامَ ، وَتَؤُمَّ نِسَاءَهَا
পরিচ্ছেদঃ ২২. ইমাম হওয়ার যোগ্য লোক
১০৫৮(১). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন আল-হাদরামী (রহঃ) ... উকবা ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সর্বাগ্রে হিজরত করেছে সে জনগণের (নামাযে) ইমামতি করবে। যদি হিজরতের বেলায় তারা সমান হয় তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি দীন ইসলাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত সে (ইমামতি করবে)। যদি দীনের জ্ঞানে তারা সমকক্ষ হয় তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি আল-কুরআনের জ্ঞানে অগ্রগামী (সে ইমামতি করবে)। কোন ব্যক্তি যেন অপরের প্রভাবাধীন এলাকায় তার সম্মতি ব্যতীত ইমামতি না করে এবং তার জন্য নির্দিষ্ট আসনে না বসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের কাতারে আমাদের কাধ সমান্তরাল করতেন এবং বলতেনঃ তোমরা (কাতারে) বিশৃংখল হয়ো না, অন্যথায় তোমাদের অন্তরগুলো পরস্পর বিভেদের শিকার হবে। তোমাদের মধ্যকার প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তিগণ যেন (নামাযে) আমার নিকটবর্তী হয়ে দাঁড়ায়, তারপর তাদের কাছাকাছি পর্যায়ের প্রজ্ঞাবান ও বিচক্ষণ ব্যক্তিগণ (দাঁড়াবে)।
بَابُ : مَنْ أَحَقُّ بِالْإِمَامَةِ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، ثَنَا الْمُنْذِرُ بْنُ الْوَلِيدِ ، نَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ الْأَنْصَارِيُّ ، نَا الْحَجَّاجُ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ ، عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَؤُمُّ الْقَوْمَ أَقْدَمُهُمْ هِجْرَةً ، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً فَأَفْقَهُهُمْ فِي الدِّينِ ، وَإِنْ كَانُوا فِي الدِّينِ سَوَاءً فَأَقْرَؤُهُمْ لِلْقُرْآنِ ، وَلَا يُؤَمُّ الرَّجُلَ فِي سُلْطَانِهِ ، وَلَا يُقْعَدُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ " . وَكَانَ يُسَوِّي مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ : " لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ ، لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ
পরিচ্ছেদঃ ২২. ইমাম হওয়ার যোগ্য লোক
১০৫৯(২). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... আবু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকজনের মধ্যে যে ব্যক্তি কুরআনের জ্ঞানে অধিক অগ্রগামী সে তাদের ইমামতি করবে। যদি তারা কুরআনের জ্ঞানে সমান অগ্রগামী হয় তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি সর্বাগ্রে হিজরত করেছে। যদি এ ব্যাপারেও তারা সমান হয় তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি দীন ইসলামের বিষয়ে অধিক প্রজ্ঞাবান (ফকীহ)। প্রজ্ঞায় তারা সমকক্ষ হলে তাদের মধ্যে যে ব্যক্তি বয়সে প্রবীণ (সে তাদের ইমামতি করবে)।
بَابُ : مَنْ أَحَقُّ بِالْإِمَامَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، نَا أَبُو الزِّنْبَاعِ ، نَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، نَا اللَّيْثُ ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَجَاءٍ ، عَنْ أَوْسِ بْنِ ضَمْعَجٍ ، عَنْ أَبِي مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَؤُمُّ الْقَوْمَ أَكْثَرُهُمْ قُرْآنًا ، فَإِنْ كَانُوا فِي الْقُرْآنِ وَاحِدًا فَأَقْدَمُهُمْ هِجْرَةً ، فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ وَاحِدًا فَأَفْقَهُهُمْ فِقْهًا ، فَإِنْ كَانَ الْفِقْهُ وَاحِدًا فَأَكْبَرُهُمْ سِنًّا
পরিচ্ছেদঃ ২৩. দুই ব্যক্তি হলেই জামাআত হয়
১০৬০(১). মুহাম্মাদ ইবনে হারূন আল-হাদরামী (রহঃ) ... আবু মূসা আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুই বা ততোধিক লোক হলে জামাআত হয়।
بَابُ : الِاثْنَانِ جَمَاعَةٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، نَا أَبُو مُسْلِمٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ ، ثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ ، قَالَ :قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الِاثْنَانِ فَمَا فَوْقَهُمَا جَمَاعَةٌ
পরিচ্ছেদঃ ২৩. দুই ব্যক্তি হলেই জামাআত হয়
১০৬১(২). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুই বা দুইয়ের অধিক সংখ্যক লোক হলে জামাআত হয়।
بَابُ : الِاثْنَانِ جَمَاعَةٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ رَاشِدٍ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَمْرٍو السَّدُوسِيُّ ، ثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَدَنِيُّ ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ :قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " اثْنَانِ فَمَا فَوْقَهُمَا جَمَاعَةٌ
পরিচ্ছেদঃ ২৪. ইমামের ঠিক পিছনে যাদের দাঁড়ানো উচিৎ
১০৬২(১). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে জাফার আল-জাওযী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন বেদুঈন, অনারব ও অপ্রাপ্ত বয়স্ক বালক যেন সামনের কাতারে অগ্রগামী না হয়।
بَابُ : مَنْ يَصْلُحُ أَنْ يَقُومَ خَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ الْجَوْزِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ سُلَيْمٍ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ، عَنِ اللَّيْثِ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا يَتَقَدَّمُ الصَّفَّ الْأَوَّلَ أَعْرَابِيٌّ ، وَلَا أَعْجَمِيٌّ ، وَلَا غُلَامٌ لَمْ يَحْتَلِمْ
পরিচ্ছেদঃ ২৪. ইমামের ঠিক পিছনে যাদের দাঁড়ানো উচিৎ
১০৬৩(২)। উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... আব্বাদ ইবনে আবদুল্লাহ আল-আসাদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী (রাঃ)-কে বলতে শুনেছি, সুন্নাত নিয়ম হলোঃ ইমাম সালাম ফিরানোর পর যেখানে দাঁড়িয়ে (ফরয) নামায পড়েছেন সেখান থেকে না সরে অথবা স্থানান্তরিত না হয়ে অথবা কথাবার্তা না বলা পর্যন্ত নফল নামায পড়বে না।
بَابُ : مَنْ يَصْلُحُ أَنْ يَقُومَ خَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، نَا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ، ثَنَا عَمْرُو بْنُ عَبْدِ الْغَفَّارِ ، ثَنَا الْأَعْمَشُ ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ الْأَسَدِيِّ ، قَالَ : سَمِعْتُ عَلِيًّا - رَضِيَ اللَّهُ عَنْهُ - يَقُولُ : " إِنَّ مِنَ السُّنَّةِ إِذَا سَلَّمَ الْإِمَامُ أَلَّا يَقُومَ فِي مَوْضِعِهِ الَّذِي صَلَّى فِيهِ ، فَيُصَلِّي تَطَوُّعًا حَتَّى يَنْحَرِفَ ، أَوْ يَتَحَوَّلَ ، أَوْ يَفْصِلَ بِكَلَامٍ
পরিচ্ছেদঃ ২৫. একটিমাত্র কাপড় পরিধান করে নামায পড়া
১০৬৪(১). ইয়াহইয়া ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! কোন ব্যক্তি কি একটিমাত্র কাপড় পরিধান করে নামায পড়তে পারবে? তিনি বলেন, তোমাদের প্রত্যেকের কি দুইখানা কাপড় সংগ্রহ করার সামর্থ্য আছে? রাবী বলেন, উমার (রাঃ) খলীফা হলে পর এক ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে বলল, আমীরুল মুমিনীন! কোন ব্যক্তি কি একখানা কাপড় পরিধান করে নামায পড়তে পারবে? তিনি বলেন, যখন আল্লাহ তোমাদের প্রাচুর্য (ধন-সম্পদ) দান করবেন তখন তোমরাও নিজেদের প্রাচুর্যময় করো (সম্পদ ব্যয় করো)। তারপর সেই ব্যক্তি তার নিকট নিজের পরিধেয় বস্ত্র জমা করে এবং একটি লুঙ্গি ও চাদর পরিধান করে, লুঙ্গি ও জামা পরিধান করে, লুঙ্গি ও আলখেল্লা (ঢিলেঢালা লম্বা জামা) পরিধান করে, পাজামা ও চাদর পরিধান করে, পাজামা ও জামা পরিধান করে, পাজামা ও আলখেল্লা পরিধান করে নামায পড়লো। (অধস্তন) রাবী বলেন, আমার মনে হয় তিনি (উর্ধ্বতন রাবী) আরো বলেছেন, খাটো পায়জামা ও জামা পরিধান করে, খাটো পায়জামা ও চাদর পরিধান করে, খাটো পায়জামা ও আলখেল্লা পরিধান করে সে নামায পড়লো (বুখারী, সালাত, বাব ৯, নং ৩৬৫)।
بَابُ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ
قُرِئَ عَلَى يَحْيَى بْنِ صَاعِدٍ : حَدَّثَكُمْ أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، نَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، ثَنَا هِشَامٌ الْفِرْدَوْسِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَامَ رَجُلٌ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَيُصَلِّي الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ ؟ قَالَ : " أَوَكُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ ؟! " قَالَ : فَلَمَّا كَانَ عُمَرُ قَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، أَيُصَلِّي الرَّجُلُ فِي الثَّوْبِ الْوَاحِدِ ؟ قَالَ : إِذَا أَوْسَعَ اللَّهُ عَلَيْكُمْ فَأَوْسِعُوا عَلَى أَنْفُسِكُمْ ، جَمَعَ رَجُلٌ عَلَيْهِ ثِيَابَهُ فَصَلَّى فِي إِزَارٍ وَرِدَاءٍ ، فِي إِزَارٍ وَقَمِيصٍ ، فِي إِزَارٍ وَقَبَاءٍ ، فِي سَرَاوِيلَ وَرِدَاءٍ ، فِي سَرَاوِيلَ وَقَمِيصٍ ، فِي سَرَاوِيلَ وَقَبَاءٍ " قَالَ : وَأَحْسَبُهُ قَالَ " فِي تُبَّانٍ وَقَمِيصٍ ، فِي تُبَّانٍ وَرِدَاءٍ ، فِي تُبَّانٍ وَقَبَاءٍ
পরিচ্ছেদঃ ২৫. একটিমাত্র কাপড় পরিধান করে নামায পড়া
১০৬৫(২). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... উরওয়া ইবনুল মুগীরা ইবনে শো’বা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন নবীই মৃত্যুবরণ করেননি যাবত না তাঁর জাতির কোন লোক তার স্থলাভিষিক্ত হয়েছে। ইবনে আবু উমায়্যা হাদীসশাস্ত্রে শক্তিশালী নন।
بَابُ الصَّلَاةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا عُثْمَانُ بْنُ خُرَّزَاذَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ ، ثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَمْ يَمُتْ نَبِيٌّ حَتَّى يَؤُمَّهُ رَجُلٌ مِنْ قَوْمِهِ " . ابْنُ أَبِي أُمَيَّةَ لَيْسَ بِقَوِيٍّ
পরিচ্ছেদঃ ২৬. নামাযের কাতারসমূহ সোজা করার জন্য উৎসাহিত করা
১০৬৬(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আন-নু’মান ইবনে বাশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের মুখোমুখি হয়ে বললেনঃ তোমরা তোমাদের কাতারসমূহ সমান করো। কথাটি তিনি তিনবার বললেন। আল্লাহর শপথ! তোমরা অবশ্যই তোমাদের নামাযের কাতারসমূহ সোজা করে দাঁড়াবে। অন্যথায় তোমাদের অন্তরে বিভেদ সৃষ্টি হবে। (রাবী বলেন,) আমাদের প্রত্যেক ব্যক্তিকে দেখলাম, সে তার পায়ের গোছা তার পাশের লোকের পায়ের গোছার সাথে মিলিয়ে, তার হাঁটু তার পাশের লোকের হাঁটুর সাথে মিলিয়ে এবং তার কাঁধ তার পাশের লোকের কাঁধের সাথে সমান্তরাল করে দাঁড়িয়েছে।
بَابُ الْحَثِّ عَلَى اسْتِوَاءِ الصُّفُوفِ
نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا سَعِيدُ بْنُ يَحْيَى الْأَمَوِيُّ ، حَدَّثَنِي أَبِي ، ثَنَا زَكَرِيَّا بْنَ أَبِي زَائِدَةَ - قَالَ ، حَدَّثَنِي أَبُو الْقَاسِمِ - وَهُوَ الْجَدَلِيُّ - حُسَيْنُ بْنُ الْحَارِثِ ؛ أَنَّهُ سَمِعَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ، يَقُولُ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَقْبَلَ بِوَجْهِهِ عَلَى النَّاسِ ، ثُمَّ قَالَ : " أَقِيمُوا صُفُوفَكُمْ - ثَلَاثَ مَرَّاتٍ - فَوَاللَّهِ لَتُتِمُّنَّ صُفُوفَكُمْ ، أَوْ لَتَخْتَلِفَنَّ قُلُوبُكُمْ " . فَرَأَيْتُ الرَّجُلَ مِنَّا يَلْزَقُ كَعْبَهُ بِكَعْبِ صَاحِبِهِ ، وَرُكْبَتَهُ بِرُكْبَتِهِ وَمَنْكِبَهُ بِمَنْكِبِهِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৬৭(১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) তার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ الْوَرَّاقُ ، حَدَّثَنِي مِنْدَلٌ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَأْخُذُ شِمَالَهُ بِيَمِينِهِ فِي الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৬৮(২)। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনটি জিনিস নবুওয়াতের (নবীর) বৈশিষ্ট্য-তাড়াতাড়ি (সূর্য ডুবার সাথে সাথে) ইফতার করা, বিলম্বে (রাতের শেষ প্রান্তে সুবহে সাদেকের পূর্বক্ষণে) সাহরী খাওয়া এবং নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) বা হাতের উপর ডান হাত রাখা।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا شُجَاعُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا هُشَيْمٌ ، قَالَ مَنْصُورٌ : ثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْأَنْصَارِيِّ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " ثَلَاثَةٌ مِنَ النُّبُوَّةِ : تَعْجِيلُ الْإِفْطَارِ ، وَتَأْخِيرُ السُّحُورِ ، وَوَضْعُ الْيَدِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فِي الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৬৯(৩). ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাদের নবীগণকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন (সূর্য ডুবার পর) দ্রুত ইফতার করি, দেরীতে (সুবহে সাদেকের আগে) সাহরী খাই এবং নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) আমাদের বাঁ হাতের উপর ডান হাত রাখি।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، نَا النَّضْرُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أُمِرْنَا مَعَاشِرَ الْأَنْبِيَاءِ أَنْ نُعَجِّلَ إِفْطَارَنَا ، وَنُؤَخِّرَ سُحُورَنَا ، وَنَضْرِبَ بِأَيْمَانِنَا عَلَى شَمَائِلِنَا فِي الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭০(৪). ইবনুস সুকায়ন (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবীদেরকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন দেরীতে (সুবহে সাদেকের পূর্বে) সাহরী খাই, দ্রুত (সূর্য অস্ত যাওয়ার পরপর) ইফতার করি এবং নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) বাঁ হাতের উপর ডান হাত রাখি।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السُّكَيْنِ ، نَا عَبْدُ الْحَمِيدِ بْنُ مُحَمَّدٍ ، نَا مَخْلَدُ بْنُ يَزِيدَ ، نَا طَلْحَةُ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِنَّا - مَعَاشِرَ الْأَنْبِيَاءِ - أُمِرْنَا أَنْ نُؤَخِّرَ السُّحُورَ ، وَنُعَجِّلَ الْإِفْطَارَ ، وَأَنْ نَمْسِكَ بِأَيْمَانِنَا عَلَى شَمَائِلِنَا فِي الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭১(৫). আহমাদ ইবনে ঈসা আল-খাওয়াস (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) এক হাতের তালু অপর হাতের তালুর উপর রাখা সুন্নাত।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْخَوَّاصُ ، نَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْجَحِيمِ ، نَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ ، ثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ ، عَنْ سَيَّارٍ أَبِي الْحَكَمِ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : " وَضْعُ الْكَفِّ عَلَى الْكَفِّ فِي الصَّلَاةِ مِنَ السُّنَّةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭২(৬). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। “অতএব আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন” (সূরা আল-কাওছার : ২)। তিনি বলেন, অর্থাৎ নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) বাম হাতের উপর ডান হাত রাখা।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا يَزِيدُ بْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ ، عَنْ عَاصِمٍ الْجَحْدَرِيِّ ، عَنْ عُقْبَةَ بْنِ ظُهَيْرٍ ، عَنْ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : ( فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ) [ الْكَوْثَرِ : ] ، قَالَ : " وَضْعُ الْيَمِينِ عَلَى الشِّمَالِ فِي الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৩(৭). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... কাবীসা ইবনে হুলব (রহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) তার বাম হাতের উপর তার ডান হাত রাখতে দেখেছি। উভয় রাবীর মূল পাঠ একইরূপ।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، نَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، عَنْ سُفْيَانَ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ ، عَنْ سِمَاكٍ ، عَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَاضِعًا يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ " . لَفْظُهُمَا وَاحِدٌ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৪(৮). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আলকামা ইবনে ওয়াইল আল-হাদরামী (রহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামাযের মধ্যে তার বাম হাতের উপর তাঁর ডান হাত রাখতে দেখেছি।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَعُثْمَانُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ الْأَحْوَلُ ، قَالَا : نَا يُوسُفُ بْنُ مُوسَى ، نَا وَكِيعٌ ، نَا مُوسَى بْنُ عُمَيْرٍ الْعَنْبَرِيُّ ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ الْحَضْرَمِيِّ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَاضِعًا يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৫(৯). ইয়াকূব ইবনে ইবরাহীম আল-বাযযার (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের মধ্যে (দাঁড়ানো অবস্থায়) নাভির নিচে এক হাতের তালু অপর হাতের তালুর উপর রাখা সুন্নাত তরীকার অন্তর্ভুক্ত।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، نَا أَبُو مُعَاوِيَةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا الْمُحَارِبِيُّ ، ثَنَا أَبُو كُرَيْبٍ ، ثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ ، ثَنَا زِيَادُ بْنُ زَيْدٍ السُّوَائِيُّ ، عَنْ أَبِي جُحَيْفَةَ ، عَنْ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : " إِنَّ مِنَ السُّنَّةِ فِي الصَّلَاةِ وَضْعَ الْكَفِّ عَلَى الْكَفِّ تَحْتَ السُّرَّةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৬(১০). মুহাম্মাদ ইবনুল কাসেম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলতেন, নামাযের সুন্নাত তরীকা হলো নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখা।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ ، ثَنَا أَبُو كُرَيْبٍ ، ثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ ، عَنْ عَلِيٍّ ؛ أَنَّهُ كَانَ يَقُولُ : " إِنَّ مِنْ سُنَّةِ الصَّلَاةِ وَضْعَ الْيَمِينِ عَلَى الشِّمَالِ تَحْتَ السُّرَّةِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৭(১১). মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যাকারিয়া (রহঃ) ... আলকামা ইবনে ওয়াইল (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ডান হাত দিয়ে তার বাম হাত ধরে রাখতে দেখেছি।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَكَرِيَّا ، وَالْحَسَنُ بْنُ الْخَضِرِ ، قَالَا : نَا أَحْمَدُ بْنُ شُعَيْبٍ ، ثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ ، عَنْ مُوسَى بْنِ عُمَيْرٍ الْعَنْبَرِيِّ ، وَقَيْسِ بْنِ سُلَيْمٍ ، قَالَا : نَا عَلْقَمَةُ بْنُ وَائِلٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا كَانَ قَائِمًا فِي الصَّلَاةِ ، قَبَضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৮(১২). মুহাম্মাদ ও আল-হাসান (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (আমার) নামাযরত অবস্থায় দেখলেন যে, আমি আমার ডান হাতের উপর আমার বাম হাত রেখেছি। তিনি আমার ডান হাত ধরে তা আমার বাম হাতের উপর রাখেন।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدٌ ، وَالْحَسَنُ ، قَالَا : نَا أَحْمَدُ بْنُ شُعَيْبٍ ، أَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، نَا عَبْدُ الرَّحْمَنِ ، نَا هُشَيْمٌ ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَبِي زَيْنَبَ ، قَالَ : سَمِعْتُ أَبَا عُثْمَانَ يُحَدِّثُ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : " رَآنِي النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَضَعْتُ شِمَالِي عَلَى يَمِينِي فِي الصَّلَاةِ ، فَأَخَذَ يَمِينِي فَوَضَعَهَا عَلَى شِمَالِي
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৯(১৩). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে জাফার আল-জাওযী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তার ডান হাতের উপর তার বাম হাত রেখেছিল ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ الْجَوْزِيُّ ، ثَنَا مُضَرُ بْنُ مُحَمَّدٍ ، نَا يَحْيَى بْنُ مَعِينٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْوَاسِطِيُّ ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَبِي زَيْنَبَ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " مَرَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِرَجُلٍ وَضَعَ شِمَالَهُ عَلَى يَمِينِهِ ..... " مِثْلَهُ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৮০(১৪). ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট দিয়ে গেলেন। তখন তিনি তার ডান হাতের উপর তার বাম হাত রেখে নামায পড়ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত ধরে তা তার বাম হাতের উপর রাখেন।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
وَذَكَرَهُ ابْنُ صَاعِدٍ قَالَ : حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَبِي زَيْنَبَ ، عَنْ أَبِي عُثْمَانَ ، عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ : " مَرَّ بِهِ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهُوَ يُصَلِّي وَاضِعٌ شِمَالَهُ عَلَى يَمِينِهِ ، فَأَخَذَ بِيَمِينِهِ فَجَعَلَهَا عَلَى شِمَالِهِ
পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৮১(১৫). আল-হাসান ইবনুল খিদির (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে দাঁড়াতেন তখন তাঁর ডান ও বাম দিকের (লোকজনকে) বলতেনঃ এভাবে এভাবে, অতঃপর বলতেনঃ তোমরা কাতার সোজা করো, তোমরা কাতার সোজা করো এবং সমান করো।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ بِمِصْرَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ أَبُو الْعَلَاءِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَوَّارٍ ، ثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ، عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ فِي الصَّلَاةِ ، قَالَ هَكَذَا وَهَكَذَا ، عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ ، ثُمَّ يَقُولُ "اسْتَوُوا ، وَتَعَادَلُوا
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮২(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরয নামাযে দাঁড়াতেন তখন তাকবীর (তাহরীমা) বলতেন এবং তাঁর উভয় হাত তার কাঁধ বরাবর উঠাতেন। তিনি কিরাআত পড়া শেষ করে যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও তাই করতেন (হাত উত্তোলন করতেন) এবং যখন রুকূ থেকে উঠতেন তখনও তাই করতেন। তিনি নামাযে বসা অবস্থায় কখনো হাত উঠাতেন না। যখন তিনি দুই সিজদা দিয়ে দাঁড়াতেন তখনও একইভাবে তাঁর দুই হাত উত্তোলন করতেন এবং আল্লাহু আকবার বলতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ ، ثَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي ابْنُ أَبِي الزِّنَادِ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ ، نَا ابْنُ أَبِي الزِّنَادِ ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ الْمَكْتُوبَةِ ، كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ ، وَيَصْنَعُ مِثْلَ ذَلِكَ إِذَا قَضَى قِرَاءَتَهُ وَأَرَادَ أَنْ يَرْكَعَ ، وَيَصْنَعُهُ إِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ ، وَلَا يَرْفَعُ يَدَيْهُ فِي شَيْءٍ مِنْ صَلَاتِهِ وَهُوَ جَالِسٌ ، فَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ رَفَعَ يَدَيْهِ كَذَلِكَ وَكَبَّرَ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮৩(২). আবু বাকর আন-নায়সাপুরী আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ (রহঃ) ... সালেম ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে দাঁড়াতেন তখন তাঁর দুই হাত তাঁর দুই কাঁধ বরাবর উপরে উঠাতেন, অতঃপর তাকবীর (তাহরীমা) বলতেন। তিনি যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও ঐরূপ করতেন এবং যখন রুকূ থেকে মাথা উঠাতেন তখনও ঐরূপ করতেন। যখন তিনি (দ্বিতীয়) সিজদা থেকে মাথা তুলে দাঁড়াতেন) তখন ঐরূপ করতেন না।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ ، وَالْحَسَنُ بْنُ يَحْيَى ، قَالَا : نَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا ابْنُ جُرَيْجٍ ، حَدَّثَنِي ابْنُ شِهَابٍ ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ؛ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ ، رَفَعَ يَدَيْهِ حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ ، ثُمَّ يُكَبِّرُ ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ فَعَلَ مِثْلَ ذَلِكَ ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ ، وَلَا يَفْعَلُهُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮৪(৩). আল-হুসাইন ইনে ইসমাঈল আল-মুহামিলী (রহঃ) ... সালেম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাঁর দুই হাত উপরে উঠাতেন, এমনকি তা যখন তাঁর উভয় কাঁধ বরাবর উন্নীত হতো তখন তাকবীর (তাহরিমা) বলতেন। তিনি যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও একইভাবে তাঁর দুই হাত তার উভয় কাঁধ বরাবর উন্নীত করতেন, অতঃপর রুকূ করতেন। যখন তিনি (রুকূ থেকে) তাঁর পিঠ উঠানোর ইচ্ছা করতেন তখনও তার দুই হাত দুই কাঁধ বরাবর উন্নীত করতেন। তারপর তিনি সামিআল্লাহু লিমান হামিদাহ’ (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তা শুনেন) বলতেন। অতঃপর তিনি সিজদা করতেন এবং সিজদায় তার হাত দু’টি উপরে উত্তোলন করতেন না। রুকূর পূর্বে তাঁর প্রতিটি তাকবীর ধ্বনিতে তিনি তার দুই হাত উত্তোলন করতেন, এভাবে তিনি নামায শেষ করতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ الْمَحَامِلِيُّ ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْبَاهِلِيُّ ، قَالَا : نَا أَبُو عُتْبَةَ أَحْمَدُ بْنُ الْفَرَجِ ، ثَنَا بَقِيَّةُ ، ثَنَا الزُّبَيْدِيُّ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِمٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ ، حَتَّى إِذَا كَانَتَا حَذْوَ مَنْكِبَيْهِ كَبَّرَ ، ثُمَّ إِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ ، وَهُمَا كَذَلِكَ ، ثُمَّ يَرْكَعُ ، ثُمَّ إِذَا أَرَادَ أَنْ يَرْفَعَ صُلْبَهُ رَفَعَهُمَا حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ ، ثُمَّ قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، ثُمَّ سَجَدَ ، فَلَا يَرْفَعُ يَدَيْهِ فِي السُّجُودِ ، وَيَرْفَعُهُمَا فِي كُلِّ تَكْبِيرَةٍ يُكَبِّرُهَا قَبْلَ الرُّكُوعِ ، حَتَّى تَنْقَضِيَ صَلَاتُهُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮৫(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি নামাযের শুরুতে তাঁর দুই হাত দুই কাঁধ বরাবর উত্তোলন করতেন, অতঃপর তাকবীর বলতেন। রুকূতে যাওয়ার তাকবীর বলতেও তিনি ঐরূপ করতেন। রুকূ থেকে তাঁর মাথা উঠাতেও অনুরূপ করতেন এবং বলতেনঃ ’সামিআল্লাহু লিমান হামিদাহ’। তিনি সিজদা থেকে তাঁর মাথা উঠাতে তা (হাত উত্তোলন) করতেন না।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ أَبُو مُوسَى ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ، قَالَ ، أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ؛ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ ، ثُمَّ يُكَبِّرُ ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يُكَبِّرُ لِلرُّكُوعِ ، وَيَفْعَلُ ذَلِكَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ، وَيَقُولُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، وَلَا يَفْعَلُ ذَلِكَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮৬(৫). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এই সনদে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি (দুই হাত) উত্তোলন করতেন এবং তাকবীর বলতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ ، ثَنَا حَجَّاجٌ ، نَا لَيْثٌ ، حَدَّثَنِي عُقَيْلٌ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، نَا مُحَمَّدُ بْنُ عُزَيْزٍ ، نَا سَلَامَةُ ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَالِمٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِهَذَا : " يَرْفَعُ ثُمَّ يُكَبِّرُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮৭(৬)। আবু বাকর(রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে দাঁড়াতেন তখন তাঁর দুই হাত দুই কাঁধ বরাবর উপরে তুলতেন এবং তাকবীর বলতেন ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، قَالَا : نَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ ، عَنْ عَمِّهِ ، أَخْبَرَنِي سَالِمٌ ، عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ : " كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ ، رَفَعَ يَدَيْهِ حَتَّى إِذَا كَانَتَا حَذْوَ مَنْكِبَيْهِ ، كَبَّرَ ...... " نَحْوَهُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮৮(৭). আবু বাকর (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (তাকবীর (তাহরীমা) বলতেন তখন তার দুই হাত কাঁধ বরাবর অথবা তার কাছাকাছি উত্তোলন করতেন। অতঃপর রাবী পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، وَأَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، قَالَا : نَا عَبْدُ الرَّزَّاقِ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِمٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَرْفَعُ يَدَيْهِ حِينَ يُكَبِّرُ ، حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ ... " ثُمَّ ذَكَرَ نَحْوَهُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৮৯(৮). আবু বাকর (রহঃ) ... আয-যুহরী (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন তাকবীর দ্বারা নামায শুরু করতেন, তখন তাকবীর বলতে বলতে তাঁর দুই হাত দুই কাঁধ বরাবর উপরে উঠাতেন ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، نَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، نَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ ، وَأَبُو الْيَمَانِ ، قَالَا : نَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، بِهَذَا : " إِذَا افْتَتَحَ التَّكْبِيرَ فِي الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حِينَ يُكَبِّرُ حَتَّى يَجْعَلَهُمَا حَذْوَ مَنْكِبَيْهِ ..... " نَحْوَهُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯০(৯). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আবু বাকর আল-ওয়াসিতী (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাযে দাঁড়াতেন তখন তাঁর হস্তদ্বয় উত্তোলন করতেন, এমনকি তা তাঁর উভয় কাঁধ বরাবর উন্নীত হতেই তাকবীর (তাহরীমা) বলতেন, অতঃপর যখন রুকূতে যাওয়ার ইচ্ছা করতেন তখনও তা তাঁর উভয় কাঁধ পর্যন্ত উন্নীত হতো, অতঃপর এই অবস্থায় তাকবীর বলে রুকূতে যেতেন। অতঃপর যখন তিনি (রুকূ থেকে) নিজের পিঠ উঠানোর ইচ্ছা করতেন তখনও তার হস্তদ্বয় তাঁর উভয় কাঁধ বরাবর উন্নীত করতেন, অতঃপর বলতেনঃ সামিআল্লাহু লিমান হামিদাহ (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তা শুনেন)। অতঃপর তিনি সিজদা করতেন এবং সিজদার কোন অবস্থায় তিনি তার হস্তদ্বয় উত্তোলন করতেন না। তিনি প্রতি রাকআতে রুকূর পূর্বে তাকবীর বলার সময় তার হস্তদ্বয় উপরে তুলতেন। এই নিয়মে তিনি তাঁর নামায সমাপ্ত করতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الْوَاسِطِيُّ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ ، حَدَّثَنِي عَمِّي ، ثَنَا ابْنُ أَخِي الزُّهْرِيِّ ، عَنْ عَمِّهِ ، أَخْبَرَنِي سَالِمٌ ؛ أَنَّ عَبْدَ اللَّهِ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ ، حَتَّى إِذَا كَانَتَا حَذْوَ مَنْكِبَيْهِ كَبَّرَ ، ثُمَّ إِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَهُمَا حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ وَكَبَّرَ وَهُمَا كَذَلِكَ ، ثُمَّ يَرْكَعُ ، ثُمَّ إِذَا أَرَادَ أَنْ يَرْفَعَ صُلْبَهُ رَفَعَهُمَا حَتَّى تَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ ، ثُمَّ قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، ثُمَّ يَسْجُدُ فَلَا يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنَ السُّجُودِ ، وَيَرْفَعُهُمَا فِي كُلِّ رَكْعَةٍ وَتَكْبِيرَةٍ يُكَبِّرُهَا قَبْلَ الرُّكُوعِ ، حَتَّى تَنْقَضِيَ صَلَاتُهُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯১(১০). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... নাফে’ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) কোন ব্যক্তিকে তার নামাযে প্রতিবার উঠতে ও নিচু হতে তার দুই হাত উপরে উঠাতে না দেখলে তার প্রতি কংকর নিক্ষেপ করতেন, যাবত না সে তা উত্তোলন করে।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عِيسَى بْنُ أَبِي عِمْرَانَ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، ثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ ، عَنْ نَافِعٍ ، قَالَ : " كَانَ ابْنُ عُمَرَ إِذَا رَأَى رَجُلًا يُصَلِّي لَا يَرْفَعُ يَدَيْهِ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ ، حَصَبَهُ حَتَّى يَرْفَعَ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯২(১১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন, যখন রুকূ করতেন, রুকূ থেকে তাঁর মাথা উত্তোলন করতেন এবং যখন সিজদা করতেন তখন তাঁর হস্তদ্বয় উপরে উত্তোলন করতেন।
এই হাদীস হুমায়েদ (রহঃ) থেকে আবদুল ওয়াহহাব (রহঃ) ব্যতীত অপর কেউ মারফুরূপে বর্ণনা করেননি। যথার্থ কথা হলো, এটা ছিল আনাস (রাঃ)-র ব্যক্তিগত আমল।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا بُنْدَارٌ - فِيمَا سَأَلْنَاهُ عَنْهُ - ثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ، ثَنَا حُمَيْدٌ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَرْفَعُ يَدَيْهِ إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ ، وَإِذَا رَكَعَ ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ، وَإِذَا سَجَدَ " . لَمْ يَرْوِهِ عَنْ حُمَيْدٍ مَرْفُوعًا غَيْرُ عَبْدِ الْوَهَّابِ ، وَالصَّوَابُ مِنْ فِعْلِ أَنَسٍ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯৩(১২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ওয়ায়েল ইবনে হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি যখন নামায শুরু করতেন তখন তাঁর দুই হাত উপরে উত্তোলন করতেন, এমনকি তা তাঁর উভয় কাঁধ বরাবর উন্নীত হতো। তিনি যখন রুকূ করার ইচ্ছা করতেন তখনও এবং রুকূ থেকে নিজের মাথা উঠানোর পরও (তাই করতেন)। তিনি (তাশাহহুদে) তাঁর ডান উরুর উপর ডান হাত এবং বাম উরুর উপর বাম হাত রাখেন। তিনি (তাশাহহুদ পড়ার সময় ডান হাতের আঙ্গুলসমূহ দ্বারা) বৃত্ত বানান এবং এভাবে দোয়া করেন। সুফিয়ান (রহঃ) নিজের তর্জনী দ্বারা ইশারা করেন (বুঝিয়ে দেন)। রাবী বলেন, পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের নিকট এসে তাদেরকে দেখলাম, তারা শীতকালে তাদের আলখিল্লার মধ্যে তাদের আঙ্গুল উত্তোলন করেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا عَلِيُّ بْنُ شُعَيْبٍ ، ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا افْتَتَحَ الصَّلَاةَ ، رَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا مَنْكِبَيْهِ ، وَحِينَ أَرَادَ أَنْ يَرْكَعَ ، وَبَعْدَ مَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ؛ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْأَيْمَنِ ، وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْأَيْسَرِ ، وَحَلَّقَ حَلْقَةً ، وَدَعَا هَكَذَا ( وَأَشَارَ سُفْيَانُ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ ) " . قَالَ : وَأَتَيْتُهُمْ - يَعْنِي : أَصْحَابَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي بَرَانِسِهِمْ فِي الشِّتَاءِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯৪(১৩). আহমাদ ইবনে আবদুল্লাহ আল-ওয়াকীল (রহঃ) ... আলকামা ইবনে ওয়াইল (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছেন যে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন নামায শুরু করতেন, যখন রুকূ করতেন এবং যখন সিজদায় যেতেন তখন তাঁর দুই হাত উপরে উত্তোলন করতেন। ইবরাহীম (রহঃ) বলেন, আমার ধারণামতে, আপনার পিতা কেবল ঐ এক দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছেন এবং এটা সংরক্ষণ করেছেন। আবদুল্লাহ (রহঃ) এটা তার থেকে সংরক্ষণ করেননি। অতঃপর ইবরাহীম (রহঃ) বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কেবল নামায শুরু করার সময়ই দুই হাত উপরে উত্তোলন করেছেন। মূল পাঠ জারীর (রহঃ)-এর।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَكِيلُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ حُصَيْنٍ . ، وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، وَعُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ، قَالَا : نَا يُوسُفُ بْنُ مُوسَى ، نَا جَرِيرٌ ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : دَخَلْنَا عَلَى إِبْرَاهِيمَ ، فَحَدَّثَهُ عَمْرُو بْنُ مُرَّةَ قَالَ : صَلَّيْنَا فِي مَسْجِدِ الْحَضْرَمِيِّينَ ، فَحَدَّثَنِي عَلْقَمَةُ بْنُ وَائِلٍ ، عَنْ أَبِيهِ : " أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَرْفَعُ يَدَيْهِ حِينَ يَفْتَتِحُ الصَّلَاةَ ، وَإِذَا رَكَعَ ، وَإِذَا سَجَدَ " ، فَقَالَ إِبْرَاهِيمُ : مَا أُرَى أَبَاكَ رَأَى رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَّا ذَلِكَ الْيَوْمَ الْوَاحِدَ ، فَحَفِظَ ذَلِكَ ، وَعَبْدُ اللَّهِ لَمْ يَحْفَظْ ذَلِكَ مِنْهُ . ثُمَّ قَالَ إِبْرَاهِيمُ : إِنَّمَا رَفْعُ الْيَدَيْنِ عِنْدَ افْتِتَاحِ الصَّلَاةِ . لَفْظُ جَرِيرٍ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯৫(১৪). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ওয়াইল ইবনে হুজুর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাঁর দুই হাত তাঁর দুই কান বরাবর উপরে উত্তোলন করতেন। তিনি যখন রুকূ করতেন এবং যখন সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলতেন তখনও তার দুই হাত উপরে উত্তোলন করতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا جَرِيرٌ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ افْتَتَحَ الصَّلَاةَ يَرْفَعُ يَدَيْهِ إِلَى أُذُنَيْهِ ، وَإِذَا رَكَعَ ، وَإِذَا قَالَ : " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " رَفَعَ يَدَيْهِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯৬(১৫). ইবনে মুবাশশির (রহঃ) ... মালেক ইবনুল হুওয়াইরিস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন, যখন রুকুতে যাওয়ার ইচ্ছা করতেন এবং রুকু থেকে নিজের মাথা উঠানোর পর নিজ হস্তদ্বয় উপরে উত্তোলন করতেন। ইবনে মুবাশশির (রহঃ) তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন, যখন রুকূ করার ইচ্ছা করতেন এবং যখন রুকূ থেকে নিজের মাথা উঠাতেন তখন নিজ হস্তদ্বয় উপরে উত্তোলন করতেন। আবু আওয়ানা (রহঃ) তার বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর (তাহরীমা) বলতেন, যখন রুকূ করতেন এবং যখন সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলে রুকূ থেকে উঠতেন তখন তার দুই হাত তার কাঁধ বরাবর উপরে উঠাতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ رُمَيْسٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ ، قَالَا : نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، ثَنَا شُعْبَةُ - يَعْنِي : عَنْ قَتَادَةَ - وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، نَا أَبُو كَامِلٍ ، ثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ نَصْرِ بْنِ عَاصِمٍ ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ ، وَبَعْدَ مَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ " قَالَ ابْنُ مُبَشِّرٍ : " إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ " . وَقَالَ أَبُو عَوَانَةَ : " كَانَ يَرْفَعُ يَدَيْهِ إِذَا كَبَّرَ ، وَإِذَا رَكَعَ ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فَقَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯৭(১৬). দা’লাজ ইবনে আহমাদ (রহঃ) ... আবু মূসা আল-আশ’আরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাযের পদ্ধতি দেখাবো? অতএব তিনি তাকবীর (তাহরীমা) বললেন এবং নিজের হস্তদ্বয় উপরে উত্তোলন করলেন, অতঃপর রুকূতে যাওয়ার জন্য তাকবীর বললেন এবং নিজের হস্তদ্বয় উপরে উত্তোলন করলেন, অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বললেন, অতঃপর নিজের হস্তদ্বয় উপরে উত্তোলন করলেন। অতঃপর তিনি বলেন, তোমরা অনুরূপ করো। আর তিনি দুই সিজদার মাঝখানে হস্তদ্বয় উপরে উত্তোলন করেননি।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شِيرَوَيْهِ ، ثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ ، نَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ ، قَالَ : " هَلْ أُرِيكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟! فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ ، ثُمَّ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ لِلرُّكُوعِ ثُمَّ قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ ، ثُمَّ قَالَ : هَكَذَا فَاصْنَعُوا ، وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯৮(১৭). দা’লাজ ইবনে আহমাদ (রহঃ) ... হাম্মাদ ইবনে সালামা (রহঃ) থেকে তার সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। আন-নাদর ইবনে শুমাইল ও যায়েদ ইবনুল হুবাব (রহঃ) এই হাদীস হাম্মাদ (রহঃ)-এর সূত্রে মারফুরূপে বর্ণনা করেছেন এবং অপরাপর রাবী তার থেকে মাওকুফরূপে বর্ণনা করেছেন। আমি আবু জাফর আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ)-কে বলতে শুনেছি, এই হাদীস তিনি আমাদেরকে লিখালেন। তিনি বলেন, ইরাকবাসীদের মাযহাবই আমার মাযহাব। আমি স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামায পড়তে দেখেছি। আমি তাকে প্রথম তাকবীরে (তাহরীমায়) তাঁর হস্তদ্বয় উপরে উত্তোলন করতে দেখেছি। অতঃপর যখন রুকূ করলেন এবং যখন রুকূ থেকে তাঁর মাথা উঠালেন (তখনও তার হস্তদ্বয় উত্তোলন করেছেন)।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، نَا جَعْفَرُ بْنُ أَحْمَدَ الشَّامَاتِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ ، ثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ بِإِسْنَادِهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ . رَفَعَهُ هَذَانِ عَنْ حَمَّادٍ ، وَوَقَفَهُ غَيْرُهُمَا عَنْهُ ؛ سَمِعْتُ أَبَا جَعْفَرٍ أَحْمَدَ بْنَ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ يَقُولُ : وَأَمْلَاهُ عَلَيْنَا إِمْلَاءً قَالَ : كَانَ مَذْهَبِي مَذْهَبَ أَهْلِ الْعِرَاقِ ، فَرَأَيْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي النَّوْمِ ، يُصَلِّي فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ ، ثُمَّ إِذَا رَكَعَ ، ثُمَّ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১০৯৯(১৮). আহমাদ ইবনে ঈসা ইবনুস সাকান (রহঃ) ... আল-বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীর বলতেন তখন তাঁর হস্তদ্বয় উপরে উত্তোলন করতেন, এমনকি আমরা দেখতাম যে, তার উভয় হাতের বৃদ্ধাঙ্গুল দু’টি তাঁর কর্ণদ্বয়ের নিকটে পৌঁছে গেছে।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ السُّكَيْنِ ، ثَنَا إِسْحَاقُ بْنُ زُرَيْقٍ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ ، ثَنَا الثَّوْرِيُّ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، قَالَ : " كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا كَبَّرَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى نَرَى إِبْهَامَيْهِ قَرِيبًا مِنْ أُذُنَيْهِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০০(১৯). আহমাদ ইবনে আলী ইবনুল আলা (রহঃ) ... ইবনে আবু লায়লা (রহঃ) বলেন, আমি আল-বারাআ (রাঃ)-কে এই মজলিসে একদল লোকের নিকট হাদীস বর্ণনা করতে শুনেছি, তাদের মধ্যে কা’ব ইবনে উজরা (রাঃ)-ও ছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি যখন নামায শুরু করতেন তখন প্রথম তাকবীরে তাহরীমায়) তাঁর দুই হাত উপরে উত্তোলন করতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، ثَنَا أَبُو الْأَشْعَثِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى يَقُولُ : سَمِعْتُ الْبَرَاءَ فِي هَذَا الْمَجْلِسِ يُحَدِّثُ قَوْمًا مِنْهُمْ كَعْبُ بْنُ عُجْرَةَ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০১(২০). আবু সাঈদ মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ আল-মারওয়াযী (রহঃ) ... আবদুল্লাহ ইবনুল মুবারক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার মতে ইবনে মাসউদ (রাঃ)-এর নিম্নোক্ত হাদীস প্রমাণিত নয় : “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার তাঁর দুই হাত উপরে উত্তোলন করতেন, তারপর আর উত্তোলন করতেন না।” আমার নিকট সেই ব্যক্তির হাদীস প্রমাণিত যাতে আছে : “তিনি যখন রুকূ করতেন এবং যখন রুকূ থেকে তার মাথা উঠাতেন তখনও তার দুই হাত উপরে উত্তোলন করতেন”। ইবনুল মুবারক (রহঃ) বলতেন, উবায়দুল্লাহ আল-উমারী, মালেক, মা’মার, সুফিয়ান, ইউনুস (রহঃ) ও মুহাম্মাদ ইবনে আবু হাফসা (রহঃ) এই হাদীস আয-যুহরী-সালেম-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ مِشْكَانَ الْمَرْوَزِيُّ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مَحْمُودٍ ، ثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ وَهْبِ بْنِ زَمْعَةَ ، عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ ، قَالَ : لَمْ يَثْبُتْ عِنْدِي حَدِيثُ ابْنِ مَسْعُودٍ : " أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَفَعَ يَدَيْهِ أَوَّلَ مَرَّةٍ ثُمَّ لَمْ يَرْفَعْ " . وَقَدْ ثَبَتَ عِنْدِي حَدِيثُ مَنْ يَرْفَعُ يَدَيْهِ إِذَا رَكَعَ ، وَإِذَا رَفَعَ . قَالَ ابْنُ الْمُبَارَكِ : ذَكَرَهُ عُبَيْدُ اللَّهِ الْعُمَرِيُّ ، وَمَالِكٌ ، وَمَعْمَرٌ ، وَسُفْيَانُ ، وَيُونُسُ ، وَمُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِمٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০২(২১). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আল-বারাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছেন যে, তিনি যখন নামায শুরু করতেন, তখন তাঁর দুই হাত তার দুই কাঁধ বরাবর উত্তোলন করতেন। তারপর নামায শেষ করা পর্যন্ত তিনি আর কোথাও হাত উপরে উঠাতেন না
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، نَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ لُوَيْنٌ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، عَنِ الْبَرَاءِ : " أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَى بِهِمَا ، أُذُنَيْهِ ثُمَّ لَمْ يَعُدْ إِلَى شَيْءٍ مِنْ ذَلِكَ حَتَّى فَرَغَ مِنْ صَلَاتِهِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০৩(২২). ইবনে সায়েদ (রহঃ) ... আল-বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، نَا لُوَيْنٌ ، نَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا ، عَنْ يَزِيدَ - يَعْنِي : ابْنَ أَبِي زِيَادٍ - عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ مِثْلَهُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০৪(২৩). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে হারূন (রহঃ) ... আল-বারাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছেন যে, তিনি যখন নামায শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং তাঁর হস্তদ্বয় উপরে উত্তোলন করতেন। অধস্তন রাবী বলেন, আদী ইবনে সাবেত (রহঃ) আল-বারাআ (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে আমার নিকট পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন এবং এটাই যথার্থ। ইয়াযীদ (রহঃ) তার শেষ বয়সে (তা) তালকীন (শিক্ষা) দিতেন। অতঃপর তিনি এর পুনরাবৃত্তি করেননি। তিনি তা তালকীন (শিক্ষা) দেন, তখন (বার্ধক্যের কারণে) তিনি তালগোল পাকিয়ে ফেলেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ هَارُونَ ، ثَنَا إِسْحَاقُ بْنُ شَاهِينَ ، ثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، عَنِ الْبَرَاءِ : " أَنَّهُ رَأَى النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ قَامَ إِلَى الصَّلَاةِ كَبَّرَ ، وَرَفَعَ يَدَيْهِ
قَالَ وَحَدَّثَنِي أَيْضًا عَدِيُّ بْنُ ثَابِتٍ ، عَنِ الْبَرَاءِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِمِثْلِهِ ، وَهَذَا هُوَ الصَّوَابُ ، وَإِنَّمَا لُقِّنَ يَزِيدُ فِي آخِرِ عُمُرِهِ : " ثُمَّ لَمْ يَعُدْ " فَتَلَقَّنَهُ وَكَانَ قَدِ اخْتَلَطَ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০৫(২৪). আবু বাকর আল-আদমী আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে ইসমাঈল (রহঃ) ... আল-বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে, তিনি যখন নামায শুরু করতেন তখন তাকবীর (তাহরীমা) বলতেন এবং তাঁর দুই হাত উত্তোলন করতেন, এমনকি তা নিজের উভয় কান বরাবর উন্নীত করতেন। অতঃপর (অন্যত্র) তিনি এর পুনরাবৃত্তি করতেন না। আলী ইবনে আসেম (রহঃ) বলেন, আমি কূফায় আগমন করলে আমাকে বলা হলো, ইয়াযীদ (রহঃ) জীবিত আছেন। অতএব আমি তার নিকট গেলাম এবং তিনি আমাকে এই হাদীস শুনালেন। তিনি বললেন, আবদুর রহমান ইবনে আবু লায়লা (রহঃ) আল-বারাআ (রাঃ) থেকে হাদীস বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি, তিনি যখন নামায শুরু করতেন তখন তাকবীর (তাহরীমা) বলতেন এবং নিজের হস্তদ্বয় উপরে উত্তোলন করতেন, এমনকি তা তাঁর উভয় কান বরাবর উন্নীত করতেন। আমি তাকে বললাম, আমাকে ইবনে আবু লায়লা অবহিত করেছেন যে, আপনি বলেছেন, “অতঃপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার পুনরাবৃত্তি করতেন না। তিনি বলেন, আমি এই কথাটুকু স্মৃতিতে ধারণ করে রাখতে পারিনি। আমি পুনরায় বললে তিনিও বলেন, আমি তা সংরক্ষণ করতে পারিনি।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْأَدَمِيُّ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَيُّوبَ الْمَخْرَمِيُّ ، نَا عَلِيُّ بْنُ عَاصِمٍ ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي لَيْلَى ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ قَامَ إِلَى الصَّلَاةِ ، فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى سَاوَى بِهِمَا أُذُنَيْهِ ، ثُمَّ لَمْ يَعُدْ " قَالَ عَلِيٌّ : فَلَمَّا قَدِمْتُ الْكُوفَةَ قِيلَ لِي : إِنَّ يَزِيدَ حَيٌّ ، فَأَتَيْتُهُ فَحَدَّثَنِي بِهَذَا الْحَدِيثِ ، فَقَالَ : حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى ، عَنِ الْبَرَاءِ ، قَالَ : " رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ قَامَ إِلَى الصَّلَاةِ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى سَاوَى بِهِمَا أُذُنَيْهِ " فَقُلْتُ لَهُ : أَخْبَرَنِي ابْنُ أَبِي لَيْلَى أَنَّكَ قُلْتَ : ثُمَّ لَمْ يَعُدْ ؟ . قَالَ : لَا أَحْفَظُ هَذَا ، فَعَاوَدْتُهُ ، فَقَالَ : مَا أَحْفَظُهُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০৬(২৫). আবু উসমান সাঈদ ইবনে মুহাম্মাদ ইবনে আহমাদ আল-হান্নাত (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এবং আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ)-এর সাথে নামায পড়েছি এবং তারা কেবল নামাযের শুরুতেই প্রথম তাকবীরেই (তাহরীমা) তাদের হস্তদ্বয় উত্তোলন করেছেন। ইসহাক (রহঃ) বলেন, আমরা সমস্ত নামাযে তদনুযায়ী আমল করি। এই হাদীস কেবল মুহাম্মাদ ইবনে জাবির (রহঃ) বর্ণনা করেছেন, তিনি হাদীসশাস্ত্রে দুর্বল এবং তিনি হাম্মাদ (রহঃ)-ইবরাহীম (রহঃ) সূত্রে বর্ণনা করেন এবং হাম্মাদ (রহঃ) ব্যতীত অন্যরা ইবরাহীম (রহঃ) থেকে এই হাদীস মুরসালরূপে বর্ণনা করেছেন আবদুল্লাহ (রাঃ) থেকে নিজস্ব কর্মরূপে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উন্নীত (মারফূ’) করা ব্যতীত, এটাই যথার্থ।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو عُثْمَانَ سَعِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْحَنَّاطُ ، وَعَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى بْنِ أَبِي حَيَّةَ ، قَالَا : نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، نَا مُحَمَّدُ بْنُ جَابِرٍ ، عَنْ حَمَّادٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ عَلْقَمَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ : " صَلَّيْتُ مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَمَعَ أَبِي بَكْرٍ ، وَمَعَ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - فَلَمْ يَرْفَعُوا أَيْدِيَهُمْ إِلَّا عِنْدَ التَّكْبِيرَةِ الْأُولَى فِي افْتِتَاحِ الصَّلَاةِ " . قَالَ إِسْحَاقُ : بِهِ نَأْخُذُ فِي الصَّلَاةِ كُلِّهَا ، تَفَرَّدَ بِهِ مُحَمَّدُ بْنُ جَابِرٍ - وَكَانَ ضَعِيفًا - عَنْ حَمَّادٍ ، عَنْ إِبْرَاهِيمَ وَغَيْرُ حَمَّادٍ يَرْوِيهِ عَنْ إِبْرَاهِيمَ مُرْسَلًا ، عَنْ عَبْدِ اللَّهِ مِنْ فِعْلِهِ غَيْرَ مَرْفُوعٍ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهُوَ الصَّوَابُ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০৭(২৬). ইবনে সায়েদ (রহঃ) ... ওয়াইল ইবনে হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামায পড়েন তা দেখার জন্য আমি তাঁর নিকট এলাম। তিনি কিবলামুখী হলেন এবং তাকবীর (তাহরীমা) বলে নিজ হস্তদ্বয় উপরে উত্তোলন করেন, এমনকি তা তাঁর উভয় কান পর্যন্ত উন্নীত করেন। তিনি রুকূতে যেতেও নিজ হস্তদ্বয় কান বরাবর উত্তোলন করেন। অতঃপর তিনি রুকূ থেকে নিজের মাথা উঠানোর পরও নিজ হস্তদ্বয় কান বরাবর উত্তোলন করেন। অতঃপর তিনি সিজদায় তার হস্তদ্বয় মাথা বরাবর (মেঝেতে) রাখেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا لُوَيْنٌ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا صَالِحُ بْنُ عُمَرَ الْوَاسِطِيُّ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : " أَتَيْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لِأَنْظُرَ كَيْفَ يُصَلِّي ، فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ ، فَكَبَّرَ ، فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ، فَلَمَّا رَكَعَ ، رَفَعَ يَدَيْهِ حَتَّى جَعَلَهُمَا بِذَلِكَ الْمَنْزِلِ ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ، رَفَعَ يَدَيْهِ حَتَّى جَعَلَهُمَا بِذَلِكَ الْمَنْزِلِ ، فَلَمَّا سَجَدَ وَضَعَ يَدَيْهِ مِنْ رَأْسِهِ بِذَلِكَ الْمَنْزِلِ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০৮(২৭). ইবনে সায়েদ (রহঃ) ... ওয়াইল ইবনে হুজর (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তবে তিনি এই রিওয়ায়াতে সিজদার কথা উল্লেখ করেননি।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا لُوَيْنٌ ، ثَنَا أَبُو الْأَحْوَصِ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ ، إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرِ السُّجُودَ
পরিচ্ছেদঃ ২৮. তাকবীর (তাহরীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকূতে যেতে ও রুকূ থেকে। উঠতে উভয় হাত (উপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১১০৯(২৮). আবুল কাসেম আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) ও ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন, যখন রুকূ করতেন এবং যখন রুকূ থেকে মাথা উঠাতেন, তখন তাঁর হস্তদ্বয় তাঁর উভয় কাঁধ বরাবর উত্তোলন করতেন।
بَابُ ذِكْرِ التَّكْبِيرِ وَرَفْعِ الْيَدَيْنِ عِنْدَ الِافْتِتَاحِ وَالرُّكُوعِ وَالرَّفْعِ مِنْهُ ، وَقَدْرِ ذَلِكَ ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ أَبُو عُتْبَةَ ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ . وَعَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ ، وَإِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১০(১). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায শুরু করতেন তখন তাকবীর (তাহরীমা) বলতেন, অতঃপর বলতেনঃ
“ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল-আরদা হানীফাও ওয়ামা আনা মিনাল মুশরিকীন। ইন্না সালাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়াইয়া ওয়া মামাতী লিল্লাহি রব্বিল আলামীন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আওয়ালুল মুসলিমীন। আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা। আনতা রব্বী ওয়া আনা আবদুকা যলামতু নাফসী ওয়া ই’তারাফতু বিযামবী ফাগফিরলী যুনুবী জামীআ। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। লাব্বাইকা ওয়া সা’দাইকা ওয়াল খাইরু কুল্লুহু ফী ইয়াদাইকা। ওয়াশ-শাররু লাইসা ইলাইকা। আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা”।
অর্থঃ “আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে ফিরালাম যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয়ই আমার নামায, আমার কোরবানী, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বপ্রভুর জন্য যার কোন অংশীদার নেই। আমাকে এটিরই নির্দেশ দেয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। হে আল্লাহ! তুমিই মালিক, তুমি ব্যতীত কোন ইলাহ নেই, তুমি আমার প্রতিপালক। আমি নিজের উপর যুলুম করেছি এবং আমি আমার অপরাধ স্বীকার করছি। সুতরাং তুমি আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দাও। তুমি ব্যতীত অপরাধ ক্ষমাকারী কেউ নেই। আমি তোমার সামনে উপস্থিত। সমস্ত কল্যাণ তোমার হাতে এবং কোন অনিষ্ট তোমার কাছে নেই। আমি তোমার সাহায্য চাই এবং তোমার নিকট ফিরে যাবো। তুমি বরকতময় এবং তুমি মর্যাদাসম্পন্ন। আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার নিকট তাওবা করছি”।
তিনি যখন রুকূ করতেন তখন বলতেনঃ “আল্লাহুম্মা লাকা রাকা’তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আলামতু খাশাআ লাকা সামঈ ওয়া বাসারী ওয়া মুখ্খী ওয়া ইজামী ওয়া আসাবী”। অর্থঃ “হে আল্লাহ! আমি তোমার জন্য রুকূ করেছি, তোমার উপর ঈমান এনেছি এবং তোমার কাছে আত্মসমর্পণ করেছি। তোমার জন্য আমার কান, আমার চোখ, আমার মগজ, আমার হাড়, আমার শিরা-উপশিরা বিনয়াবনত”।
তিনি যখন রুকূ থেকে মাথা উঠাতেন তখন বলতেনঃ “সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ মিলআস-সামাওয়াতি ওয়া মিলআল-আরদীনা ওয়ামা বাইনাহুমা ওয়া মিলআ মা শি’তা মিন শায়ইন বাদু”। অর্থঃ “যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তা শোনেন। আমাদের প্রতিপালক! আপনার জন্য যাবতীয় প্রশংসা—আকাশসমূহ এবং যমীনসমূহ এবং আকাশ ও যমীনের মধ্যে খালি জায়গাসমূহ পরিমাণ এবং এরপর যা আপনি ইচ্ছা করেন সেই পরিমাণ”।
তিনি সিজদায় বলতেনঃ “আল্লাহুম্মা লাকা সাজাততু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ফাআহসানা সওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু। তাবারাকাল্লাহু আহসানুল খালিকীন” । অর্থঃ “হে আল্লাহ! আমি আপনার জন্য সিজদা করেছি, আপনার উপর ঈমান এনেছি এবং আপনার নিকট আত্মসমর্পণ করেছি, যিনি আমার মুখমণ্ডল সৃষ্টি করেছেন এবং তাকে উত্তম আকৃতি দান করেছেন, তাকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন, আমার মুখমণ্ডল তাকে সিজদা করছে। আল্লাহ কতো বরকতময় উত্তম স্রষ্টা”!
তিনি নামাযের সালাম ফিরানোর পর বলতেনঃ “আল্লাহুম্মাগাফির লী মা কাদ্দামতু ওয়ামা আখ্খারতু ওয়ামা আসরারতু ওয়ামা আ’লানতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আ’লামু বিহী মিন্নী। আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা”। অর্থঃ “হে আল্লাহ! আপনি আমার পূর্বাপর, গোপনে ও প্রকাশ্যে কৃত গুনাহ, আমার বাড়াবাড়ি এবং আপনি আমার যে গুনাহ সম্পর্কে আমার চেয়ে অধিক জ্ঞাত তা ক্ষমা করে দিন। আপনিই প্রথম এবং আপনিই শেষ। আপনি ব্যতীত কোন ইলাহ নেই"।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، نَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ ، ثَنَا الْمَاجِشُونُ بْنُ أَبِي سَلَمَةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ ، ثُمَّ قَالَ : " وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ، لَا شَرِيكَ لَهُ ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ ، ظَلَمْتُ نَفْسِي ، وَاعْتَرَفْتُ بِذَنْبِي ، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا ، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ ، أَنَا بِكَ وَإِلَيْكَ ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ " . وَإِذَا رَكَعَ ، قَالَ : " اللَّهُمَّ لَكَ رَكَعْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَلَكَ أَسْلَمْتُ ، خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعِظَامِي وَعَصَبِي " . وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ ، قَالَ : " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، مِلْءَ السَّمَوَاتِ ، وَمِلْءَ الْأَرَضِينَ وَمَا بَيْنَهُمَا ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ " . فَإِذَا سَجَدَ ، قَالَ : " اللَّهُمَّ لَكَ سَجَدْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَلَكَ أَسْلَمْتُ ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ ، فَأَحْسَنَ صُوَرَهُ ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ " . وَإِذَا سَلَّمَ مِنَ الصَّلَاةِ ، قَالَ : " اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ ، وَمَا أَخَّرْتُ ، وَمَا أَسْرَرْتُ ، وَمَا أَعْلَنْتُ ، وَمَا أَسْرَفْتُ ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي ، أَنْتَ الْمُقَدِّمُ ، وَأَنْتَ الْمُؤَخِّرُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১১(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আলী ইবনে আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয নামায পড়া আরম্ভ করে বলতেনঃ “ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস-সামাওয়াতি ওয়াল-আরদা হানীফাম-মুসলিমান ওয়ামা আনা মিনাল মুশরিকীন। ইন্না সালাতী ওয়া নুসুকী ওয়া মাহয়াইয়া ওয়া মামাতী লিল্লাহি রব্বিল আলামীন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমীন। আল্লাহুম্মা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা। সুবহানাকা ওয়া বিহামদিকা আনতা রব্বী ওয়া আনা আবদুকা। যলামতু নাফসী ওয়া ইতারাফতু বিযামবী ফাগফিরলী যুনূবী জামীআ । লা ইয়াগফিরু-যুনূবা ইল্লা আনতা। ওয়াহদিনী লি-আহসানিল আখলাকি। লা ইয়াহদীনী লি-আহসানিহা ইল্লা আনতা। ওয়াসরিফ আন্নী সায়্যিআহা লা ইয়াসরিফু আন্নী সায়্যিআহা ইল্লা আনতা। লাব্বাইকা ওয়া সা’দাইকা, ওয়াল-খায়রু বি-ইয়াদাইকা ওয়াল মাহদিয়্যু মান হাদাইতা। ওয়া আনা বিকা ওয়া ইলাইকা, তাবারাকতা ওয়া তা’আলাইতা! আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা”। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরয নামাযের সিজদা করতেন ... অতঃপর রাবী অবশিষ্ট হাদীস বর্ণনা করেন।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ ، ثَنَا حَجَّاجٌ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا ابْتَدَأَ الصَّلَاةَ الْمَكْتُوبَةَ ، قَالَ : " وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا مُسْلِمًا ، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ، لَا شَرِيكَ لَهُ ، وَبِذَلِكَ أُمِرْتُ ، وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ ، اللَّهُمَّ لَكَ الْحَمْدُ ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ ، سُبْحَانَكَ وَبِحَمْدِكَ ، أَنْتَ رَبِّي ، وَأَنَا عَبْدُكَ ، ظَلَمْتُ نَفْسِي ، وَاعْتَرَفْتُ بِذَنْبِي ، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا ، لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا ، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ ، وَالْخَيْرُ بِيَدَيْكَ ، وَالْمَهْدِيُّ مَنْ هَدَيْتَ ، وَأَنَا بِكَ وَإِلَيْكَ ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ " . قَالَ وَكَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا سَجَدَ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ ........ ثُمَّ ذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১২(৩). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায পড়া শুরু করতেন তখন বলতেনঃ “ইন্না সালাতী ওয়া নুসুকী ওয়া মাহয়াইয়া ওয়া মামাতী লিল্লাহি রব্বিল আলামীন, লা শারীকা লাহু ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আওয়ালুল মুসলিমীন। আল্লাহুম্মা ইহদিনী লিআহসানিল আখলাকি ওয়া আহসানিল আমলে লা ইয়াহূদী লি-আহসানিহা ইল্লা আনতা। ওয়াকিনী সায়্যিয়াল আখলাকি ওয়াল আমলি লা ইয়াকী সায়্যিআহা ইল্লা আনতা”। অর্থঃ “নিশ্চয়ই আমার নামায, আমার কোরবানী, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বপ্রতিপালক আল্লাহর জন্য, যার কোন অংশীদার নেই। আমাকে এটারই নির্দেশ দেয়া হয়েছে এবং আমি প্রথম মুসলিম। হে আল্লাহ! আপনি আমাকে উত্তম চরিত্র ও উত্তম কাজের পথনির্দেশ দান করুন। আপনি ব্যতীত অন্য কেউ উত্তম কাজের পথ দিতে পারে না। আপনি আমাকে কদর্য চরিত্র ও কদর্য কাজ থেকে হেফাজত করুন। আপনি ব্যতীত অন্য কেউ কদর্য কাজ ও কদর্য চরিত্র থেকে হেফাজত করতে পারে না”।
শুআইব (রহঃ) বলেন, মুহাম্মাদ ইবনুল মুনকাদির (রহঃ) প্রমুখ মদীনার ফকীহগণ আমাকে বলেছেন, যদি তুমি এই কথাগুলো বলো তবে আরো বলো, “ওয়া মিনাল মুসলিমীন” (আমি মুসলিমদের অন্তর্ভুক্ত)। মূল পাঠ আবদুল করীম (রহঃ)-এর।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، حَدَّثَنَا سَلْمُ بْنُ قَادِمٍ الْبَغْدَادِيُّ ، ثَنَا أَبُو حَيْوَةَ ، ح : وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ الْقَطَّانُ ، ثَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ الْهَيْثَمِ ، ثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ ، ثَنَا شُرَيْحُ بْنُ يَزِيدَ أَبُو حَيْوَةَ ، عَنْ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ ، قَالَ : " إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ، لَا شَرِيكَ لَهُ ، وَبِذَلِكَ أُمِرْتُ ، وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ ، اللَّهُمَّ اهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ وَأَحْسَنِ الْأَعْمَالِ ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ ، وَقِنِي سَيِّئَ الْأَخْلَاقِ وَالْأَعْمَالِ ، لَا يَقِي سَيِّئَهَا إِلَّا أَنْتَ " . قَالَ شُعَيْبٌ : قَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ وَغَيْرُهُ مِنْ فُقَهَاءِ أَهْلِ الْمَدِينَةِ : إِنْ قُلْتَ أَنْتَ هَذَا الْقَوْلَ ، فَقُلْ : " وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ " وَاللَّفْظُ لِعَبْدِ الْكَرِيمِ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১৩(৪). আবু ইসহাক ইসমাঈল ইবনে ইউনুস ইবনে ইয়াসীন (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম থেকে উঠে তাকবীর ধ্বনি করে নামায পড়া আরম্ভ করে তিনবার বলতেনঃ “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা রব্বানা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”। “আউযু বিল্লাহিস সামিয়ীল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফ্ছিহি ওয়া নাফ্খিহি”। “হে আল্লাহ! আপনি পবিত্র এবং সমস্ত প্রশংসা আপনার। আপনি আমাদের রব, আপনার নাম রবকতময়, আপনার মর্যাদা উচ্চ এবং আপনি ব্যতীত কোন ইলাহ নেই। আমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি অভিশপ্ত শয়তান থেকে তার প্ররোচনা, ফুঁৎকার ও ছোবল থেকে”। রাবী বলেন, অতঃপর তিনি কিরাআত পড়তেন।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ إِسْمَاعِيلُ بْنُ يُونُسَ بْنِ يَاسِينَ ، ثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، ثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ ، ثَنَا عَلِيُّ بْنُ عَلِيٍّ الرِّفَاعِيُّ ، قَالَ إِسْحَاقُ : وَكَانَ يُشَبَّهُ بِالنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنْ أَبِي الْمُتَوَكِّلِ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَامَ مِنَ اللَّيْلِ اسْتَفْتَحَ صَلَاتَهُ ، فَكَبَّرَ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، رَبَّنَا ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ ، - ثَلَاثًا - أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ : مِنْ هَمْزِهِ ، وَنَفْثِهِ ، وَنَفْخِهِ " . قَالَ ثُمَّ يَقْرَأُ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১৪(৫). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিদরাস (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামায পড়া শুরু করে বলতেনঃ “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”। “হে আল্লাহ! তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সহকারে, তোমার নাম বরকতপূর্ণ, তোমার মহিমা অতি উচ্চ এবং তুমি ছাড়া আর কোন ইলাহ। নেই”।
আবু দাউদ (রহঃ) বলেন, এই হাদীস তালক ইবনে গান্নাম (রহঃ) ব্যতীত অন্য কেউ আবদুস সালাম (রহঃ) থেকে বর্ণনা করেননি। হাদিসটি তেমন শক্তিশালী নয়।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ عِيسَى ، ثَنَا طَلْقُ بْنُ غَنَّامٍ ، ثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ الْمُلَائِيُّ ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ ، عَنْ أَبِي الْجَوْزَاءِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ " . قَالَ أَبُو دَاوُدَ : لَمْ يَرْوِهِ عَنْ عَبْدِ السَّلَامِ غَيْرُ طَلْقِ بْنِ غَنَّامٍ ، وَلَيْسَ هَذَا الْحَدِيثُ بِالْقَوِيِّ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১৫(৬). উসমান ইবনে জাফর ইবনে মুহাম্মাদ আল-আহওয়াল (রহঃ) ... উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের (প্রথম) তাকবীর উচ্চারণ করার পর বলতেনঃ “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”। তিনি আশ্রয় প্রার্থনা করে বলতেনঃ “আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শাইতানি ওয়া নাফ্খিহি ওয়া নাফ্ছিহি”। এই শায়খ হাদীসটি তার পিতা- নাফে’ (রহঃ)-ইবনে উমার (রাঃ)-উমার (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মারফুরূপে বর্ণনা করেছেন। সংরক্ষিত কথা হলো, এটি উমার (রাঃ)-র নিজস্ব উক্তি। একইভাবে এই হাদীস ইবরাহীম (রহঃ) আলকামা ও আল-আসওয়াদ-উমার (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। একইভাবে এই হাদীস ইয়াহইয়া ইবনে আইয়ুব (রহঃ) উমার ইবনে শায়বা-নাফে (রহঃ)-ইবনে উমার (রাঃ)-উমার (রাঃ) সূত্রে তার উক্তিরূপে বর্ণনা করেছেন এবং এটাই যথার্থ।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ الْأَحْوَلُ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نَصْرٍ الْمَرْوَزِيُّ أَبُو عَبْدِ اللَّهِ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَبِيبٍ ، حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُمَرَ بْنِ شَيْبَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا كَبَّرَ لِلصَّلَاةِ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ " ، وَإِذَا تَعَوَّذَ قَالَ : " أَعُوذُ بِاللَّهِ مِنْ هَمْزِ الشَّيْطَانِ ، وَنَفْخِهِ ، وَنَفْثِهِ " . رَفَعَهُ هَذَا الشَّيْخُ عَنْ أَبِيهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنْ عُمَرَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . وَالْمَحْفُوظُ : عَنْ عُمَرَ مِنْ قَوْلِهِ ، كَذَلِكَ رَوَاهُ إِبْرَاهِيمُ عَنْ عَلْقَمَةَ ، وَالْأَسْوَدِ عَنْ عُمَرَ ، وَكَذَلِكَ رَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ ، عَنْ عُمَرَ بْنِ شَيْبَةَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنْ عُمَرَ مِنْ قَوْلِهِ ، وَهُوَ الصَّوَابُ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১৬(৭). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি নামাযের তাকবীর (তাহরীমা) বলার পর বলতেন, “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”। এই হাদীস উমার (রাঃ) সূত্রে তার বক্তব্য হিসেবে সহীহ।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا ابْنُ أَبِي مَرْيَمَ ، نَا يَحْيَى بْنُ أَيُّوبَ ، حَدَّثَنِي عُمَرُ بْنُ شَيْبَةَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنْ عُمَرَ ؛ أَنَّهُ كَانَ إِذَا كَبَّرَ لِلصَّلَاةِ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ " . وَهَذَا صَحِيحٌ عَنْ عُمَرَ ، قَوْلَهُ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১৭(৮). মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে গাইলান (রহঃ) ... উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি নামায পড়া শুরু করে বলতেন, “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ غَيْلَانَ ، ثَنَا الْحَسَنُ بْنُ الْجُنَيْدِ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ ، ثَنَا الْأَعْمَشُ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ ، عَنْ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّهُ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১৮(৯). আহমাদ ইবনে আবদুল্লাহ আল-ওয়াকীল (রহঃ) ... আলকামা (রহঃ) থেকে বর্ণিত। তিনি উমার ইবনুল খাত্তাব (রাঃ) এর নিকট গেলেন। তিনি বলেন, আমি তাকে দেখলাম যে, তিনি নামায পড়া শুরু করে বললেন, "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা"।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَكِيلُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَوْنٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ عَلْقَمَةَ ؛ أَنَّهُ انْطَلَقَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ، قَالَ : فَرَأَيْتُهُ قَالَ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১১৯(১০). আহমাদ (রহঃ) ... আল-আসওয়াদ ইবনে ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে দেখেছি যে, তিনি নামায পড়া শুরু করতে প্রথমে তাকবীর ধ্বনি উচ্চারণ করলেন, অতঃপর বললেন, সুবহানাকা আল্লাহুম্মা ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا أَحْمَدُ ، ثَنَا الْحَسَنُ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ حُصَيْنٍ ، عَنْ أَبِي وَائِلٍ ، عَنِ الْأَسْوَدِ بْنِ يَزِيدَ ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ - رَضِيَ اللَّهُ عَنْهُ - حِينَ افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ ثُمَّ قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ .... " . مِثْلَهُ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২০(১১). মুহাম্মাদ ইবনে নূহ (রহঃ) ... হুসাইন (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। তাতে আরো আছে, অতঃপর তিনি আশ্রয় প্রার্থনা করেন।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ ، ثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا ابْنُ فُضَيْلٍ ، عَنْ حُصَيْنٍ : بِهَذَا ، وَزَادَ " ثُمَّ يَتَعَوَّذُ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২১(১২). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায পড়া শুরু করতেন তখন তাকবীর বলতেন, অতঃপর নিজের দুই হাত উপরে উত্তোলন করতেন, এমনকি তার উভয় হাতের বৃদ্ধাঙ্গুলদ্বয় তার কান বরাবর উন্নীত করতেন, অতঃপর বলতেনঃ "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা"।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
نَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، نَا الْحُسَيْنُ بْنُ عَلِيِّ بْنِ الْأَسْوَدِ الْعِجْلِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ حُمَيْدٍ ، عَنْ أَنَسٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ إِبْهَامَاهُ أُذُنَيْهِ ، ثُمَّ يَقُولُ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২২(১৩). ইবনে সায়েদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায পড়া শুরু করতেন তখন বলতেনঃ "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা"।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ ، ح : وَحَدَّثَنَا ابْنُ غَيْلَانَ ، ثَنَا الْحَسَنُ بْنُ الْجُنَيْدِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ ، ح : وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ الْوَكِيلُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ ، عَنْ حَارِثَةَ بْنِ أَبِي الرِّجَالِ ، عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ : أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২৩(১৪). মুহাম্মাদ ইবনে আমর ইবনুল বাখতারী (রহঃ) ... হারিছা ইবনে মুহাম্মাদ (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তাতে আরো আছে, তিনি তাঁর দুই হাত তাঁর দুই কাঁধ বরাবর উত্তোলন করতেন। অতঃপর তিনি বলতেনঃ সুবহানাকা আল্লাহুম্মা ...।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ ، ثَنَا سَعْدَانُ بْنُ نَصْرٍ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنْ حَارِثَةَ بْنِ مُحَمَّدٍ : مِثْلَهُ ، وَزَادَ فِيهِ : وَرَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ ، ثُمَّ يَقُولُ : " سُبْحَانَكَ اللَّهُمَّ ...
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২৪(১৫). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... আলকামা ও আল-আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। উমার (রাঃ) তাকবীর (তাহরীমা) বলার পর বলতেন, “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা”। তার নিকটস্থ ব্যক্তি তা শুনতে পেতেন।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، وَعُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، قَالَا : نَا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، أَنَا سَعِيدٌ ، عَنْ أَبِي مَعْشَرٍ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ عَلْقَمَةَ ، وَالْأَسْوَدِ : أَنَّ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُ - لَمَّا كَبَّرَ ، قَالَ : سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ " يُسْمِعُ ذَلِكَ مَنْ يَلِيهِ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২৫(১৬). ইয়াহইয়া ইবনে সায়েদ (রহঃ) ... আতা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও উবায়েদ ইবনে উমায়ের (রহঃ) আয়েশা (রাঃ)-এর বাড়িতে প্রবেশ করলাম। তার নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায পড়া শুরু করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি তাকবীর বলার পর "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা" বলতেন।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ صَاعِدٍ ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، وَغَيْرُهُ - وَاللَّفْظُ لِيُوسُفَ - ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَبُو الْأَزْهَرِ ، قَالَا : ثَنَا سَهْلُ بْنُ عَامِرٍ أَبُو عَامِرٍ الْبَجَلِيُّ ، ثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ ، عَنْ عَطَاءٍ ، قَالَ : دَخَلْتُ أَنَا وَعُبَيْدُ بْنُ عُمَيْرٍ عَلَى عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - فَسَأَلْتُهَا عَنِ افْتِتَاحِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَتْ : كَانَ إِذَا كَبَّرَ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২৬(১৭). মুহাম্মাদ ইবনে নূহ আল-জুনদীসাপুরী (রহঃ) ... আল-আসওয়াদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রাঃ) নামায পড়া শুরু করে বলতেন, "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা"। তিনি তা আমাদেরকে শুনিয়ে পড়তেন এবং শিক্ষা দিতেন।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ الْجُنْدَيْسَابُورِيُّ ، ثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا ابْنُ فُضَيْلٍ ، وَحَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنِ الْأَسْوَدِ ، قَالَ : كَانَ عُمَرُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - إِذَا افْتَتَحَ الصَّلَاةَ ، قَالَ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ " ؛ يُسْمِعُنَا ذَلِكَ وَيُعَلِّمُنَا
পরিচ্ছেদঃ ২৯. তাকবীর (তাহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
১১২৭(১৮). ইয়াকূব ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... আবু ওয়াইল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রাঃ) নামায পড়া শুরু করে বলতেন, "সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা"। তিনি তা আমাদেরকে শুনিয়ে পড়তেন।
بَابُ دُعَاءِ الِاسْتِفْتَاحِ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَاصِمٍ ، عَنْ أَبِي وَائِلٍ ، قَالَ : كَانَ عُثْمَانُ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ يَقُولُ : " سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلَا إِلَهَ غَيْرُكَ " يُسْمِعُنَا ذَلِكَ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১২৮(১). আবু ইসহাক ইবরাহীম ইবনে মুহাম্মাদ ইবনে ইসহাক (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নামাযে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ إِبْرَاهِيمُ بْنُ حَمَّادِ بْنِ إِسْحَاقَ ، حَدَّثَنِي أَخِي مُحَمَّدُ بْنُ حَمَّادِ بْنِ إِسْحَاقَ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي ثَابِتٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُوسَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَسَنٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ بْنِ الْحَسَنِ ، عَنْ أَبِيهِ ، عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقْرَأُ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي صَلَاتِهِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১২৯(২). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নামাযে) উভয় সূরায় সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ شَيْبَانَ ، نَا مَحْفُوظُ بْنُ نَصْرٍ ، ثَنَا عِيسَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، قَالَ ، حَدَّثَنِي أَبِي ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنْ عَلِيِّ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَجْهَرُ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي السُّورَتَيْنِ جَمِيعًا
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩০(৩). আবুল হাসান আলী ইবনে দালীল আল-আখবারী (রহঃ) ... আলী ইবনে আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ তুমি যখন নামায পড়ো তখন কিভাবে কিরাআত পড়ো? আমি বললাম, আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন। তিনি বললেনঃ তুমি বিসমিল্লাহির রহমানির রাহীমও বলো।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
ثَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ دَلِيلٍ الْأَخْبَارِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ الْمُقْرِئُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ مُوسَى بْنِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، حَدَّثَنِي عَمُّ أَبِي الْحَسَنُ بْنُ مُوسَى ، حَدَّثَنِي أَبِي مُوسَى بْنُ جَعْفَرٍ ، عَنْ أَبِيهِ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ ، عَنْ أَبِيهِ الْحُسَيْنِ ، عَنْ أَبِيهِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ : قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " كَيْفَ تَقْرَأُ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ ؟ " . قُلْتُ : ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) . فَقَالَ : " قُلْ : بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩১(৪). আবুল কাসেম আবদুল্লাহ ইবনে আহমাদ ইবনে সাবিত আল-বাযযায (রহঃ) ... আলী ও আম্মার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয নামাযে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ ثَابِتٍ الْبَزَّازُ ، ثَنَا الْقَاسِمُ بْنُ الْحَسَنِ الزُّبَيْدِيُّ ، ثَنَا أَسِيدُ بْنُ زَيْدٍ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ ، عَنْ جَابِرٍ ، عَنْ أَبِي الطُّفَيْلِ ، عَنْ عَلِيِّ وَعَمَّارٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " كَانَ يَجْهَرُ فِي الْمَكْتُوبَاتِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩২(৫). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবুত তুফাইল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আলী ইবনে আবু তালিব ও আম্মার (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নামাযে) সশব্দে বিসমিল্লাহ পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ عَلِيِّ بْنِ نَجِيحٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَكَمِ بْنِ ظُهَيْرٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السُّلَمِيُّ ، ح : وَحَدَّثَنَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، نَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعَبْسِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ حَسَنِ بْنِ فُرَاتٍ ، نَا إِبْرَاهِيمُ بْنُ الْحَكَمِ بْنِ ظُهَيْرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْعَبْدِيُّ ، عَنْ جَابِرٍ ، عَنْ أَبِي الطُّفَيْلِ ، قَالَ : سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَمَّارًا ، يَقُولَانِ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَجْهَرُ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩৩(৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে সশব্দে তাসমিয়া পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الْحَمِيدِ الْحُلْوَانِيُّ ، ثَنَا أَبُو الصَّلْتِ الْهَرَوِيُّ ، ثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ ، ثَنَا شَرِيكٌ ، عَنْ سَالِمٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَجْهَرُ فِي الصَّلَاةِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩৪(৭). আবু আবদুল্লাহ উবায়দুল্লাহ ইবনে আবদুস সামাদ ইবনুল মুহতাদী (রহঃ) ... আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে হামযা (রহঃ) থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমীরুল মুমিনীন আল-মাহদী আমাদের মাগরিবের নামায পড়ালেন এবং সশব্দে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ পড়লেন। তিনি বলেন, আমি বললাম, হে আমীরুল মুমিনীন! এটা কি? তিনি বলেন, আমার নিকট আমার পিতা পর্যায়ক্রমে তার পিতা-তার দাদা-ইবনে আব্বাস (রাঃ) সূত্রে হাদীস বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নামাযে) সশব্দে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ পড়েছেন। রাবী বলেন, আমি বললাম, আমরা কি আপনার বরাতে এটা বর্ণনা করবো? তিনি বলেন, হাঁ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ الْمُهْتَدِي بِاللَّهِ ، وَأَبُو هُرَيْرَةَ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حَمْزَةَ الْأَنْطَاكِيُّ ، وَأَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ سَعِيدٍ الْهَمْدَانِيُّ ، وَأَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ إِسْمَاعِيلَ الْأُبُلِّيُّ ، قَالُوا : حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَمْزَةَ ، حَدَّثَنَا أَبِي ، عَنْ أَبِيهِ ، قَالَ : صَلَّى بِنَا أَمِيرُ الْمُؤْمِنِينَ الْمَهْدِيُّ الْمَغْرِبَ ، فَجَهَرَ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، قَالَ ، فَقُلْتُ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، مَا هَذَا ؟ فَقَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَهَرَ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، قَالَ : قُلْتُ : نُؤْثِرُهُ عَنْكَ ، قَالَ : نَعَمْ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩৫(৮). আবুল হাসান আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ দ্বারা নামায শুরু করতেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَبُو الْأَشْعَثِ أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، ثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ ، عَنْ أَبِي خَالِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَفْتَتِحُ الصَّلَاةَ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩৬(৯). আবু বাকর আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবু সাঈদ আল-বায্যায (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু উভয় সূরায় সশব্দে বিসমিল্লাহ পড়েছেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي سَعِيدٍ الْبَزَّازُ ، ثَنَا جَعْفَرُ بْنُ عَنْبَسَةَ بْنِ عَمْرٍو الْكُوفِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ الْمَكِّيُّ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَمْ يَزَلْ يَجْهَرُ فِي السُّورَتَيْنِ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) حَتَّى قُبِضَ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩৭(১০). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি (নামাযে) সশব্দে তাসমিয়া পড়তেন। তিনি আরো উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সশব্দে পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ رُشْدِ بْنِ خُثَيْمٍ الْهِلَالِيُّ ، حَدَّثَنَا عَمِّي سَعِيدُ بْنُ خُثَيْمٍ ، نَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ ، عَنْ سَالِمٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّهُ كَانَ يَجْهَرُ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ؛ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَجْهَرُ بِهَا
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩৮(১১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়া শুরু করে প্রথমে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ، وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ وَهْبٍ ، وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، قَالَا : نَا أَحْمَدُ بْنُ يَحْيَى الْحُلْوَانِيُّ ، قَالَا : نَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدِ بْنِ حَفْصٍ ، نَا حَمْزَةُ بْنُ الْعَبَّاسِ الْمَرْوَزِيُّ ، ثَنَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ أَبِيهِ وَعَمِّهِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ يَبْدَأُ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) . وَقَالَ النَّيْسَابُورِيُّ : " يَقْرَأُ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৩৯(১২). উমার ইবনুল হাসান ইবনে আলী আশ-শায়বানী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে এবং আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। তাঁরা সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا عُمَرُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِيٍّ الشَّيْبَانِيُّ ، أَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ ، ثَنَا أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عِيسَى ، ثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبِي بَكْرٍ وَعُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - فَكَانُوا يَجْهَرُونَ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪০(১৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জিবরীল (আঃ) আমার নিকট ওহী নিয়ে এসে প্রথমে আমাকে বিসমিল্লাহির রহমানির রাহীম শিক্ষা দেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَبِيبٍ ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ ، ثَنَا دَاوُدُ بْنُ عَطَاءٍ ، ح : وَحَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ مَرْوَانَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ ، ح : وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدٍ الْحَافِظُ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ جَعْفَرِ بْنِ حَبِيبٍ الْقُرَشِيُّ ، قَالَا : نَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الطَّلْحِيُّ ، حَدَّثَنِي دَاوُدُ بْنُ عَطَاءٍ ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " كَانَ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - إِذَا جَاءَنِي بِالْوَحْىِ ، أَوَّلُ مَا يُلْقِي عَلَيَّ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪১(১৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... নুআইম আল-মুজমির (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রাঃ)-এর সাথে নামায পড়েছি। তিনি বিসমিল্লাহির রহমানির রাহীম পড়লেন, অতঃপর সূরা আল-ফাতিহা পড়লেন। শেষে তিনি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দোয়াল্লীন পর্যন্ত পৌঁছে বলেন, “আমীন’, লোকজনও ’আমীন’ বলল। তিনি যখনই সিজদা করেছেন তখনই আল্লাহু আকবার বলেছেন। তিনি দ্বিতীয় রাকআতে বৈঠক থেকে উঠতেও আল্লাহু আকবার বলেছেন। সালাম ফিরানোর পর তিনি বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন! আমার নামায তোমাদের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাযের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। এই হাদীস সহীহ এবং এর সমস্ত রাবী নির্ভরযোগ্য ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ ، حَدَّثَنَا أَبِي ، وَشُعَيْبُ بْنُ اللَّيْثِ ، قَالَا : أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ ، قَالَ : صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ ، فَقَرَأَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، ثُمَّ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ حَتَّى بَلَغَ : ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ ، وَلَا الضَّالِّينَ ) ، قَالَ : آمِينَ ، وَقَالَ النَّاسُ : آمِينَ ، وَيَقُولُ كُلَّمَا سَجَدَ : " اللَّهُ أَكْبَرُ " وَإِذَا قَامَ مِنَ الْجُلُوسِ مِنِ اثْنَتَيْنِ ، قَالَ : " اللَّهُ أَكْبَرُ " ثُمَّ يَقُولُ إِذَا سَلَّمَ : وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . وَهَذَا صَحِيحٌ ، وَرُوَاتُهُ كُلُّهُمْ ثِقَاتٌ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪২(১৫)। আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... সাঈদ ইবনে আবু হিলাল (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এই হাদীস হায়ওয়াত ইবনে শুরায়হ আল-মিসরী (রহঃ)-খালিদ ইবনে ইয়াযীদ-সাঈদ ইবনে আবু হিলাল (রহঃ) সনদসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، وَيَحْيَى بْنُ بُكَيْرٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ أَيْضًا ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّاغَانِيُّ ، ثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ ، قَالُوا : حَدَّثَنَا اللَّيْثُ ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ، بِهَذَا الْإِسْنَادِ : نَحْوَهُ ، وَكَذَلِكَ رَوَاهُ حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْمِصْرِيُّ ، عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ، بِهَذَا الْإِسْنَادِ : نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪৩(১৬). দা’লাজ ইবনে আহমাদ (রহঃ) ... খালিদ ইবনে ইয়াযীদ (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا بِهِ دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا عَمِّي ، أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ ، ح : وَحَدَّثَنَا بِهِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْوَلِيدِ بْنِ حَمَّادٍ ، ثَنَا أَبِي ، ثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْأَسْلَمِيُّ ، ثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْمِصْرِيُّ ، حَدَّثَنِي خَالِدُ بْنُ يَزِيدَ ، بِهَذَا الْإِسْنَادِ : مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪৪(১৭). আবু তালিব আল-হাফেজ আহমাদ ইবনে নাস্র (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকজনের ইমামতি করতেন, তখন বিসমিল্লাহির রহমানির রাহীম পড়ে (নামায) শুরু করতেন। আবু হুরায়রা (রাঃ) বলেন, এটি কুরআনের একটি আয়াত। তোমরা ইচ্ছা করলে সূরা আল-ফাতিহা পড়ো। কারণ এটা সাত আয়াতবিশিষ্ট। আল-ফারিসী (রহঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকজনের ইমামতি করতেন তখন বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন। এর অতিরিক্ত পড়তেন না।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ أَحْمَدُ بْنُ نَصْرٍ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مَنْصُورِ بْنِ أَبِي مُزَاحِمٍ ، ثَنَا جَدِّي ، ثَنَا أَبُو أُوَيْسٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا عُثْمَانُ بْنُ خُرَّزَاذَ ، ثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ - مِنْ كِتَابِهِ ثُمَّ مَحَاهُ بَعْدُ - نَا أَبُو أُوَيْسٍ ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا قَرَأَ وَهُوَ يَؤُمُّ النَّاسَ ، افْتَتَحَ الصَّلَاةَ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، قَالَ أَبُو هُرَيْرَةَ : هِيَ آيَةٌ مِنْ كِتَابِ اللَّهِ ، اقْرَءُوا إِنْ شِئْتُمْ فَاتِحَةَ الْقُرْآنِ ؛ فَإِنَّهَا الْآيَةُ السَّابِعَةُ ، وَقَالَ الْفَارِسِيُّ : " إِنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا أَمَّ النَّاسَ ، قَرَأَ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) " . لَمْ يَزِدْ عَلَى هَذَا
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪৫(১৮). আবু বাকর মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে আবুস সাজ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আ.) আমাকে নামায শিক্ষা দেন। তিনি যখন সশব্দে কিরাআত পাঠবিশিষ্ট নামাযে দাঁড়ান তখন আমাদের উদ্দেশে তাকবীর বলেন, অতঃপর প্রতি রাকআতে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي الثَّلْجِ ، ثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ ، ثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، ثَنَا خَالِدُ بْنُ إِلْيَاسَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " عَلَّمَنِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - الصَّلَاةَ ، فَقَامَ فَكَبَّرَ لَنَا ، ثُمَّ قَرَأَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِيمَا يُجْهَرُ بِهِ ، فِي كُلِّ رَكْعَةٍ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪৬(১৯). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আ.) আমার ইমামতি করেন এবং তিনি বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا أَبُو زُرْعَةَ الدِّمَشْقِيُّ ، ثَنَا أَبُو نُعَيْمٍ ، ثَنَا خَالِدُ بْنُ إِلْيَاسَ ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَمَّنِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - فَقَرَأَ : بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪৭(২০). মুহাম্মাদ ইবনে মাখলাদ ইবনে হাফ্স (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন। (মাশারের স্থানে) আবু মা’শার (রহঃ) শুদ্ধ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدِ بْنِ حَفْصٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ السَّرَّاجُ ، ثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ ، ثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ ، ثَنَا مَعْشَرٌ ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَجْهَرُ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) " الصَّوَابُ : أَبُو مَعْشَرٍ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪৮(২১). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া (রহঃ) ... উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেনঃ "বিসমিল্লাহির রহমানির রাহীম। আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন। আর-রহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন। ইহদিনাস-সিরাতাল মুসতাকীম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দয়াল্লীন”। অতঃপর তিনি এক এক আয়াত করে থেমে থেমে তিলাওয়াত করেন এবং বেদুঈনের মতো গণনা করেন। তিনি বিসমিল্লাহির রহমানির রাহীম-কে এক আয়াত গণ্য করেন এবং তাদের নিকট এর পুনরাবৃত্তি করেননি।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، ثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا عُمَرُ بْنُ هَارُونَ ، ح : وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، نَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ الْأَصْبَهَانِيِّ ، نَا عُمَرُ بْنُ هَارُونَ الْبَلْخِيُّ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَقْرَأُ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ . الرَّحْمَنِ الرَّحِيمِ . مَالِكِ يَوْمِ الدِّينِ . إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ . اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ . صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) [ الْفَاتِحَةِ : 1 - 7 ] " فَقَطَّعَهَا آيَةً آيَةً ، وَعَدَّهَا عَدَّ الْأَعْرَابِ ، وَعَدَّ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) آيَةً وَلَمْ يَعُدَّ ( عَلَيْهِمْ )
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৪৯(২২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ তুমি নামাযে দাঁড়িয়ে কিভাবে কিরাআত পড়ো? আমি বললাম, আমি আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন পড়ি। তিনি বলেনঃ তুমি বলো, বিসমিল্লাহির রহমানির রাহীম।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ الْحَرْبِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عِيسَى ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ ، ثَنَا الْجَهْمُ بْنُ عُثْمَانَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " كَيْفَ تَقْرَأُ إِذَا قُمْتَ فِي الصَّلَاةَ ؟ " فَقُلْتُ : أَقْرَأُ : ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) ، قَالَ : " قُلْ : بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫০(২৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... কাতাদা (রহঃ) বলেন, আনাস ইবনে মালেক (রাঃ)-কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিরাআত পড়তেন? তিনি বলেন, তিনি উচ্চস্বরে টেনে টেনে পড়তেন। অতঃপর তিনি বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েন এবং বিসমিল্লাহ টেনে পড়েন, আর-রহমানও টেনে পড়েন এবং আর-রহীমও টেনে পড়েন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْجُنَيْدِ ، ثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، ثَنَا هَمَّامٌ ، وَجَرِيرٌ - يَعْنِي : ابْنَ حَازِمٍ - قَالَا : نَا قَتَادَةُ ، قَالَ : " سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ ، كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟ قَالَ : كَانَتْ مَدًّا ، ثُمَّ قَرَأَ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) : يَمُدُّ " بِسْمِ اللَّهِ " وَيَمُدُّ " الرَّحْمَنِ " وَيَمُدُّ " الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫১(২৪). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তে শুনেছি।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحُسَيْنِ بْنِ عِيسَى بْنِ زَيْدٍ ، ثَنَا زَيْدُ بْنُ الْحُسَيْنِ بْنِ عِيسَى بْنِ زَيْدٍ ، ح . وَحَدَّثَنِي أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ طَاهِرِ بْنِ يَحْيَى بْنِ الْحُسَيْنِ الْعَلَوِيُّ الْمَعْرُوفُ بِمُسْلِمٍ بِمِصْرَ . . مِنْ كِتَابِ جَدِّهِ - حَدَّثَنِي جَدِّي طَاهِرُ بْنُ يَحْيَى ، حَدَّثَنِي أَبِي يَحْيَى بْنُ الْحُسَيْنِ ، حَدَّثَنِي زَيْدُ بْنُ الْحُسَيْنِ بْنِ عِيسَى بْنِ زَيْدٍ ، حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ ، عَنْ حَاتِمِ بْنِ إِسْمَاعِيلَ ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ إِسْمَاعِيلَ الْمَكِّيِّ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَجْهَرُ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫২(২৫). আবু বাকর আহমাদ ইবনে আমর ইবনে জাবের আর-রামালী (রহঃ) ... মুহাম্মাদ ইবনুল মুতাওয়াক্কিল ইবনে আবুস সারী (রহঃ) বলেন, আমি আল-মু’তামির ইবনে সুলায়মান (রহঃ)-এর পিছনে অসংখ্যবার ফজর ও মাগরিবের নামায পড়েছি। তিনি সূরা আল-ফাতিহার পূর্বে ও পরে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েছেন। আর আমি আল-মু’তামির (রহঃ)-কে বলতে শুনেছি, আমি আমার পিতার নামাযের অনুসরণ করতে ত্রুটি করিনি এবং আমার পিতা বলেন, আমি আনাস ইবনে মালেক (রাঃ)-এর নামাযের অনুসরণ করতে ত্রুটি করিনি এবং আনাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাযের অনুসরণ করতে ক্রটি করিনি।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
قَرَأْتُ فِي أَصْلِ كِتَابِ أَبِي بَكْرٍ أَحْمَدَ بْنِ عَمْرِو بْنِ جَابِرٍ الرَّمْلِيِّ - بِخَطِّ يَدِهِ - ثَنَا عُثْمَانُ بْنُ خُرَّزَاذَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْمُتَوَكِّلِ بْنِ أَبِي السَّرِيِّ ، قَالَ : صَلَّيْتُ خَلْفَ الْمُعْتَمِرِ بْنِ سُلَيْمَانَ مِنَ الصَّلَوَاتِ مَا لَا أُحْصِيهَا ، الصُّبْحَ وَالْمَغْرِبَ ، فَكَانَ يَجْهَرُ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) قَبْلَ فَاتِحَةِ الْكِتَابِ وَبَعْدَهَا ، وَسَمِعْتُ الْمُعْتَمِرَ يَقُولُ : مَا آلُو أَنْ أَقْتَدِيَ بِصَلَاةِ أَبِي ، وَقَالَ أَبِي : مَا آلُو أَنْ أَقْتَدِيَ بِصَلَاةِ أَنَسِ بْنِ مَالِكٍ ، وَقَالَ أَنَسٌ : مَا آلُو أَنْ أَقْتَدِيَ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৩(২৬). সাহল ইবনে ইসমাঈল আল-কাযী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রাহীম সশব্দে পড়ে কিরাআত শুরু করতেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنِي سَهْلُ بْنُ إِسْمَاعِيلَ الْقَاضِي ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْقَاضِي السُّحَيْمِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ الطَّائِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الْقَاضِي التَّيْمِيُّ ، ثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَنَسٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَجْهَرُ بِالْقِرَاءَةِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৪(২৭). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আন-নুমান ইবনে বাশীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আ.) কা’বা শরীফের চত্বরে আমার নামাযে ইমামতি করেন এবং তিনি সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ يُوسُفَ بْنِ زِيَادٍ الضَّبِّيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ حَمَّادٍ الْهَمْدَانِيُّ ، عَنْ فِطْرِ بْنِ خَلِيفَةَ ، عَنْ أَبِي الضُّحَى ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَمَّنِي جَبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - عِنْدَ الْكَعْبَةِ ، فَجَهَرَ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৫(২৮). ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু’টি সাকতা (বিরতি স্থান) ছিল। তিনি বিসমিল্লাহির রহমানির রাহীম পড়ে বিরতি দিতেন। আবার তিনি কিরাআত পাঠ শেষ করে বিরতি দিতেন। ইমরান ইবনে হুসাইন (রাঃ) এ হাদীস সম্পর্কে দ্বিমত পোষণ করলে সাহাবীগণ এর মীমাংসার জন্য উবাই ইবনে কা’ব (রাঃ)-কে চিঠি লিখেন। তিনি উত্তরে লিখে জানান, সামুরা (রাঃ) সত্য বলেছেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ ، ثَنَا عَفَّانُ ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنِ الْحَسَنِ ، عَنْ سَمُرَةَ قَالَ : ، كَانَ لَرَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَكْتَتَانِ : سَكْتَةٌ إِذَا قَرَأَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، وَسَكْتَةٌ إِذَا فَرَغَ مِنَ الْقِرَاءَةِ ، فَأَنْكَرَ ذَلِكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ، فَكَتَبُوا إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ؟ فَكَتَبَ : أَنْ صَدَقَ سَمُرَةُ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৬(২৯). আল-হুসাইন ইবনে ইয়াহইয়া ইবনে আয়্যাশ আল-কাত্তান (রহঃ) ... ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই তোমাকে একটি আয়াত সম্পর্কে অবহিত করবো অথবা একটি সূরা সম্পর্কে অবহিত করবো, যা সুলায়মান (আ.)-এর পর আমি ব্যতীত অন্য কোন নবীর উপর নাযিল করা হয়নি। রাবী বলেন, অতঃপর তিনি হেঁটে চললেন এবং আমি তাঁর অনুসরণ করলাম, এমনকি তিনি মসজিদের দরজায় পৌছলেন এবং তার এক পা মসজিদের চৌকাঠের বাইরে বের করেছেন এবং অপর পা মসজিদের ভিতরে ছিল। আমি মনে মনে বললাম, তিনি কি ভুলে গেলেন? রাবী বলেন, অতঃপর তিনি সশরীরে আমার দিকে ফিরে বললেনঃ তুমি নামায পড়া শুরু করে কিসের মাধ্যমে কিরাআত পাঠ আরম্ভ করো? রাবী বলেন, আমি বললাম, বিসমিল্লাহির রহমানির রাহীম-এর মাধ্যমে। তিনি বলেনঃ এটাই এটাই, অতঃপর তিনি (মসজিদ থেকে) বের হলেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ الْقَطَّانُ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُجَشِّرٍ ، ثَنَا سَلَمَةُ بْنُ صَالِحٍ الْأَحْمَرُ ، عَنْ يَزِيدَ أَبِي خَالِدٍ ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ ، عَنِ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا أَخْرُجُ مِنَ الْمَسْجِدِ حَتَّى أُخْبِرَكَ بِآيَةٍ ، أَوْ بِسُورَةٍ لَمْ تَنْزِلْ عَلَى نَبِيٍّ بَعْدَ سُلَيْمَانَ غَيْرِي " ، قَالَ : فَمَشَى ، وَتَبِعْتُهُ حَتَّى انْتَهَى إِلَى بَابِ الْمَسْجِدِ ، فَأَخْرَجَ رِجْلَهُ مِنْ أُسْكُفَّةِ الْمَسْجِدِ ، وَبَقِيَتِ الْأُخْرَى فِي الْمَسْجِدِ ، فَقُلْتُ بَيْنِي وَبَيْنَ نَفْسِي : أَنَسِيَ ؟ قَالَ : فَأَقْبَلَ عَلَيَّ بِوَجْهِهِ وَقَالَ : " بِأَيِّ شَيْءٍ تَفْتَحُ الْقِرَاءَةَ ، إِذَا افْتَتَحْتَ الصَّلَاةَ ؟ " قَالَ : قُلْتُ : بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، قَالَ : " هِيَ هِيَ " ، ثُمَّ خَرَجَ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৭(৩০). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতা বুরায়দা (রাঃ)-র সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তে শুনেছি। আবদুল্লাহ (রাঃ) বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)-ও সশব্দে বিসমিল্লাহ পড়তেন এবং আবদুল্লাহ ইবনুল আব্বাস (রাঃ) ও ইবনুল হানাফিয়া (রহঃ)-ও।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ الْمُسْتَوْرِدِ ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْخَزَّازُ ، حَدَّثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ ، عَنْ جَابِرٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ بُرَيْدَةَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَجْهَرُ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، قَالَ عَبْدُ اللَّهِ : وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَجْهَرُ بِهَا ، وَعَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ وَابْنُ الْحَنَفِيَّةِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৮(৩১). আবুল কাসেম আল-হাসান ইবনে মুহাম্মাদ ইবনে বিশর আল-কূফী (রহঃ) ... আল-হাকাম ইবনে উমায়ের (রাঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন বদরী সাহাবী। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে নামায পড়েছি। তিনি রাতের নামাযে, ফজরের নামাযে এবং জুমুআর নামাযে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েছেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ بِشْرٍ الْكُوفِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُوسَى بْنِ إِسْحَاقَ الْحَمَّارُ ، نَا إِبْرَاهِيمُ بْنُ حَبِيبٍ ، ثَنَا مُوسَى بْنُ أَبِي حَبِيبٍ الطَّائِفِيُّ ، عَنِ الْحَكَمِ بْنِ عُمَيْرٍ - وَكَانَ بَدْرِيًّا - قَالَ : " صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَجَهَرَ فِي الصَّلَاةِ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي صَلَاةِ اللَّيْلِ ، وَصَلَاةِ الْغَدَاةِ ، وَصَلَاةِ الْجُمُعَةِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৫৯(৩২)। আবু বাকর আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে মূসা ইবনে আবু হামেদ (রহঃ)... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى بْنِ أَبِي حَامِدٍ ، وَإِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، قَالَا : نَا أَبُو بَكْرِ بْنُ صَالِحٍ الْأَنْمَاطِيُّ كَيْلَجَةُ ، وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي الرِّجَالِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدُوسٍ الْحَرَّانِيُّ ، قَالَا : نَا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ ، عَنِ الْحَكَمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ عَائِشَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَجْهَرُ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬০(৩৩). আবু বাকর আন-নায়পুরী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, মুআবিয়া (রাঃ) মদীনায় এক ওয়াক্তের নামায পড়ালেন, যাতে প্রকাশ্যে কিরাআত পড়তে হয়। তাতে তিনি সূরা আল-ফাতিহার সাথে এবং সূরা আল-ফাতিহার পর অন্য কোন সূরার সাথে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়েননি। তিনি (রুকু-সিজদায় যেতে) ঝুঁকার সময় আল্লাহু আকবারও বলেননি এবং এভাবে সেই নামায শেষ করলেন। তিনি সালাম ফিরালে পর এই নামাযে অংশগ্রহণকারী মুহাজির ও আনসার সাহাবীগণ, যারা শুনেছেন, নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুললেন, হে মুআবিয়া! আপনি কি নামায চুরি করেছেন নাকি ভুলে গেছেন? রাবী বলেন, এরপর থেকে যখন তিনি নামায পড়তেন তখন সূরা আল-ফাতিহার আগে ও সূরা আল-ফাতিহার পরের সূরা (পড়ার) আগে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তেন এবং (রুকু-সিজদায় যেতে) ঝুঁকতে তাকবীর বলতেন। এই হাদীসের সকল রাবী নির্ভরযোগ্য।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْجُرْجَانِيُّ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا ابْنُ جُرَيْجٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، أَنَا الشَّافِعِيُّ ، أَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ : أَنَّ أَبَا بَكْرِ بْنَ حَفْصِ بْنِ عُمَرَ أَخْبَرَهُ : أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبَرَهُ : قَالَ : صَلَّى مُعَاوِيَةُ بِالْمَدِينَةِ صَلَاةً فَجَهَرَ فِيهَا بِالْقِرَاءَةِ ، فَلَمْ يَقْرَأْ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) لِأُمِّ الْقُرْآنِ ، وَلَمْ يَقْرَأْ بِهَا لِلسُّورَةِ الَّتِي بَعْدَهَا ، وَلَمْ يُكَبِّرْ حِينَ يَهْوِي ، حَتَّى قَضَى تِلْكَ الصَّلَاةَ ، فَلَمَّا سَلَّمَ ، نَادَاهُ مَنْ سَمِعَ ذَلِكَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ مِنْ كُلِّ مَكَانٍ : يَا مُعَاوِيَةُ ، أَسَرَقْتَ الصَّلَاةَ أَمْ نَسِيتَ ؟ قَالَ : فَلَمْ يُصَلِّ بَعْدَ ذَلِكَ إِلَّا قَرَأَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) - لِأُمِّ الْقُرْآنِ ، وَلِلسُّورَةِ الَّتِي بَعْدَهَا ، وَكَبَّرَ حِينَ يَهْوِي سَاجِدًا . كُلُّهُمْ ثِقَاتٌ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬১(৩৪). আবুত-তাহের মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে নাসর (রহঃ) ... ইসমাঈল ইবনে উবায়েদ ইবনে রিফায়া (রহঃ) থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান (রাঃ) হজ্জ অথবা উমরা করার উদ্দেশে মদীনায় এলেন এবং এখানে তিনি লোকদের নামাযে ইমামতি করলেন। তিনি কুরআন পড়া শুরু করতে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়লেন না এবং সরাসরি উম্মুল কিতাব (সূরা আল-ফাতিহা) পড়লেন। তিনি নামায শেষ করলে পর মসজিদের বিভিন্ন প্রান্ত থেকে মুহাজির ও আনসার সাহাবীগণ তার নিকট এলেন এবং বললেন, হে মুআবিয়া! আপনি কি আপনার নামায ছেড়ে দিয়েছেন? আপনি কি বিসমিল্লাহির রহমানির রাহীম পড়তে ভুলে গিয়েছেন? অতঃপর তিনি যখন তাদেরকে পরের ওয়াক্তের নামায পড়ালেন তখন বিসমিল্লাহির রহমানির রাহীম পড়লেন।
আশ-শায়েখ (দারাকুতনী) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একদল সাহাবী এবং তাঁর স্ত্রীগণ ব্যতীত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সশব্দে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়ার হাদীস আরো কতক সাহাবী বর্ণনা করেছেন। আমরা এই সম্পর্কে তাদের হাদীস স্বতন্ত্রভাবে একটি কিতাবে (অধ্যায়ে) বর্ণনা করেছি এবং এখানে আমরা সংক্ষেপ ও সহজ করার জন্য সংক্ষিপ্ত আলোচনা করলাম। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপরাপর সাহাবীগণ, তাবিঈগণ ও তাদের পরবর্তীগণের মধ্যে যারা সশব্দে তাসমিয়া পড়তেন আমরা তাদের হাদীস এখানে বর্ণনা করেছি।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ نَصْرٍ ، وَأَحْمَدُ بْنُ السِّنْدِيِّ بْنِ الْحَسَنِ ، قَالَا : نَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ ، ثَنَا أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ قَدِمَ الْمَدِينَةَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا ، فَصَلَّى بِالنَّاسِ ، فَلَمْ يَقْرَأْ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) حِينَ افْتَتَحَ الْقُرْآنَ ، وَقَرَأَ بِأُمِّ الْكِتَابِ ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ ، أَتَاهُ الْمُهَاجِرُونَ وَالْأَنْصَارُ مِنْ نَاحِيَةِ الْمَسْجِدِ ، فَقَالُوا : أَتَرَكْتَ صَلَاتَكَ يَا مُعَاوِيَةُ ؟! أَنَسِيتَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ؟! فَلَمَّا صَلَّى بِهِمُ آلْأُخْرَى ، قَرَأَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ )
قَالَ الشَّيْخُ : وَقَدْ رَوَى الْجَهْرَ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَمَاعَةٌ مِنْ أَصْحَابِهِ ، وَمِنْ أَزْوَاجِهِ غَيْرُ مَنْ سَمَّيْنَا ، كَتَبْنَا أَحَادِيثَهُمْ بِذَلِكَ فِي بَابِ الْجَهْرِ بِهَا مُفْرَدًا ، وَاقْتَصَرْنَا هَا هُنَا عَلَى مَنْ قَدَّمْنَا ذِكْرَهُ ؛ طَلَبًا لِلِاخْتِصَارِ وَالتَّخْفِيفِ ، وَكَذَلِكَ ذَكَرْنَا فِي ذَلِكَ الْمَوْضِعِ أَحَادِيثَ مَنْ جَهَرَ بِهَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَالتَّابِعِينَ لَهُمْ ، وَالْخَالِفِينَ بَعْدَهُمْ ، رَحِمَهُمُ اللَّهُ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬২(৩৫). আবু বাকর আল-আযরাক ইউসুফ ইবনে ইয়াকূব ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি নামায পড়লো, কিন্তু তাতে ’উম্মুল কুরআন’ (সূরা আল-ফাতিহা) পড়লো না তার নামায ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ । অধস্তন রাবী বলেন, আমি বললাম, হে আবু হুরায়রা! আমি তো কখনও ইমামের সাথে নামায পড়ি। রাবী বলেন, তিনি আমার বাহু চেপে ধরে বললেন, তুমি তা মনে মনে পড়ো। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আল্লাহ তাআলা বলেন, আমি আমার ও আমার বান্দার মাঝে নামায দুই ভাগে ভাগ করেছি। তার অর্ধেক বান্দার জন্য। আমার বান্দা যখন নামায শুরু করে তখন বলে, বিসমিল্লাহির রহমানির রাহীম। আমার বান্দা আমাকে স্মরণ করলো। অতঃপর সে বলে, আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন (সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য)। তখন আমি বলি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। অতঃপর সে বলে, আর-রাহমানির রাহীম (তিনি দয়াময় পরম দয়ালু)। তখন আমি বলি, আমার বান্দা আমার গুণগান করেছে। অতঃপর সে বলে, মালিকি ইয়াওমিদ্দীন-(তিনি কর্মফল দিবসের মালিক)। তখন আমি বলি, আমার বান্দা আমার মর্যাদা ও মহিমা বর্ণনা করেছে। অতঃপর সে বলে, ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন (আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি)। এই আয়াত আমার ও আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক এবং সূরার শেষাংশ আমার বান্দার । আমার বান্দা যা চাবে তা-ই পাবে।
ইবনে সামআন (রহঃ) হলেন আবদুল্লাহ ইবনে যিয়াদ ইবনে সামআন। তিনি প্রত্যাখ্যাত রাবী। এই হাদীস একদল নির্ভরযোগ্য রাবী আল-আলা ইবনে আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণনা করেছেন। মালেক ইবনে আনাস, ইবনে জুরাইজ, রাওহ ইবনুল কাসেম, ইবনে উয়াইনা, ইবনে আজলান, আল-হাসান ইবনুল হুর, আবু উওয়ায়েস (রহঃ) প্রমুখ তাদের অন্তর্ভুক্ত। তাদের কতক এ হাদীসের সনদসূত্র সম্পর্কে মতভেদ করেছেন, কিন্তু মূল পাঠে মতৈক্য প্রকাশ করেছেন। তাদের কেউই নিজের বর্ণিত হাদীসে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ উল্লেখ করেননি। ইবনে সামআন কর্তৃক বর্ণিত হাদীসের বিপরীতে তাদের মতৈক্য যথার্থতার দিক থেকে অগ্রগণ্য।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْأَزْرَقُ يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، حَدَّثَنِي جَدِّي ، ثَنَا أَبِي ، ثَنَا ابْنُ سَمْعَانَ ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ : غَيْرُ تَمَامٍ " . قَالَ : فَقُلْتُ : يَا أَبَا هُرَيْرَةَ ، إِنِّي رُبَّمَا كُنْتُ مَعَ الْإِمَامِ ، قَالَ : فَغَمَزَ ذِرَاعِي ، ثُمَّ قَالَ : اقْرَأْ بِهَا فِي نَفْسِكِ ؛ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ : إِنِّي قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ ، فَنِصْفُهَا لَهُ ، يَقُولُ عَبْدِي إِذَا افْتَتَحَ الصَّلَاةَ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فَيَذْكُرُنِي عَبْدِي ، ثُمَّ يَقُولُ : ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) ، فَأَقُولُ : حَمِدَنِي عَبْدِي ، ثُمَّ يَقُولُ : ( الرَّحْمَنِ الرَّحِيمِ ) فَأَقُولُ : أَثْنَى عَلَيَّ عَبْدِي ، ثُمَّ يَقُولُ : ( مَالِكِ يَوْمِ الدِّينِ ) ، فَأَقُولُ : مَجَّدَنِي عَبْدِي ، ثُمَّ يَقُولُ : ( إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ) فَهَذِهِ الْآيَةُ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ ، وَآخِرُ السُّورَةِ لِعَبْدِي ، وَلِعَبْدِي مَا سَأَلَ " . ابْنُ سَمْعَانَ هُوَ عَبْدُ اللَّهِ بْنُ زِيَادِ بْنِ سَمْعَانَ ، مَتْرُوكُ الْحَدِيثِ . وَرَوَى هَذَا الْحَدِيثَ جَمَاعَةٌ مِنَ الثِّقَاتِ ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، مِنْهُمْ : مَالِكُ بْنُ أَنَسٍ ، وَابْنُ جُرَيْجٍ ، وَرَوْحُ بْنُ الْقَاسِمِ ، وَابْنُ عُيَيْنَةَ ، وَابْنُ عَجْلَانَ ، وَالْحَسَنُ بْنُ الْحُرِّ ، وَأَبُو أُوَيْسٍ ، وَغَيْرُهُمْ ، عَلَى اخْتِلَافٍ مِنْهُمْ فِي الْإِسْنَادِ ، وَاتِّفَاقٍ مِنْهُمْ عَلَى الْمَتْنِ ، فَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ فِي حَدِيثِهِ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) وَاتِّفَاقُهُمْ عَلَى خِلَافِ مَا رَوَاهُ ابْنُ سَمْعَانَ أَوْلَى بِالصَّوَابِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬৩(৩৬). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমরা আলহামদু লিল্লাহ (সূরা আল-ফাতিহা) পড়বে তখন বিসমিল্লাহির রহমানির রাহীম পড়বে। কারণ তা (সূরা আল-ফাতিহা) উম্মুল কুরআন, উম্মুল কিতাব ও আস-সাবউল মাছানী (বারবার পঠিত সাত আয়াত)। আর বিসমিল্লাহির রহমানির রাহীম তার একটি আয়াত । আবু বাকর আল-হানাফী (রহঃ) বলেন, অতঃপর আমি নূহ (রহঃ)-এর সাথে সাক্ষাৎ করলাম এবং তিনি আমার নিকট সাঈদ ইবনে আবু সাঈদ আল-মাকবুরী-আবু হুরায়রা (রাঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি তা মারফু’রূপে বর্ণনা করেননি।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، وَمُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، قَالَا : نَا جَعْفَرُ بْنُ مُكْرَمٍ ، ثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ، ثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ ، أَخْبَرَنِي نُوحُ بْنُ أَبِي بِلَالٍ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا قَرَأْتُمُ : ( الْحَمْدُ لِلَّهِ ) فَاقْرَءُوا : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) إِنَّهَا أُمُّ الْقُرْآنِ وَأُمُّ الْكِتَابِ وَالسَّبْعُ الْمَثَانِي ، وَ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) إِحْدَاهَا
قَالَ أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ : ثُمَّ لَقِيتُ نُوحًا ، فَحَدَّثَنِي عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ : بِمِثْلِهِ ، وَلَمْ يَرْفَعْهُ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬৪(৩৭). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাআত পড়তেন তখন এক এক আয়াত করে থেমে থেমে পড়তেন। (তিনি পড়তেন) বিসমিল্লাহির রহমানির রাহীম (থামতেন, অতঃপর পড়তেন) আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন (অতঃপর থামতেন, অতঃপর পড়তেন) আর-রহমানির রাহীম (অতঃপর থামতেন, অতঃপর পড়তেন) মালিকি ইয়াওমিদ্দীন (এভাবে শেষ পর্যন্ত পড়তেন)।
হাদীসের মূল পাঠ আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ)-এর বর্ণনা অনুযায়ী। এই হাদীসের সনদ সহীহ এবং তার সমস্ত রাবী নির্ভরযোগ্য। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ) আমাদেরকে বলেন, এই হাদীস উমার ইবনে হারূন (রহঃ) ইবনে জুরায়েজ (রহঃ) থেকে বর্ণনা করেন এবং তাতে আরো বক্তব্য আছে।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
قُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ أَبُو خَيْثَمَةَ ، وَقُرِئَ عَلَى عَلِيِّ بْنِ الْحَسَنِ بْنِ قَحْطَبَةَ - وَأَنَا أَسْمَعُ - حَدَّثَكُمْ مَحْمُودُ بْنُ خِدَاشٍ ، قَالَا : نَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْأُمَوِيُّ ، وَقُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ سَعِيدُ بْنُ يَحْيَى الْأَمَوِيُّ ، حَدَّثَنَا أَبِي ، ثَنَا ابْنُ جُرَيْجٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ أُمِّ سَلَمَةَ ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَرَأَ يُقَطِّعُ قِرَاءَتَهُ آيَةً آيَةً : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ، الرَّحْمَنِ الرَّحِيمِ ، مَالِكِ يَوْمِ الدِّينِ ) ، وَاللَّفْظُ لِعَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ ، إِسْنَادُهُ صَحِيحٌ ، وَكُلُّهُمْ ثِقَاتٌ ، قَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ : وَرَوَاهُ عُمَرُ بْنُ هَارُونَ ، عَنِ ابْنِ جُرَيْجٍ فَزَادَ فِيهِ كَلَامًا
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬৫(৩৮). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামায পড়া শুরু করতেন তখন বলতেনঃ আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন (সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য)। অতঃপর তিনি ক্ষণিক থামতেন। এই হাদীস শো’বা (রহঃ) থেকে আবু দাউদ (রহঃ) ব্যতীত অন্য কেউ মারফুরূপে বর্ণনা করেননি। এই হাদীস আবু দাউদ (রহঃ) ব্যতীত অন্যরা আবু হুরায়রা (রাঃ)-এর নিজস্ব কর্ম হিসেবে মাওকূফরূপে বর্ণনা করেছেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ الْأَعْرَجَ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ ، قَالَ : ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) ثُمَّ سَكَتَ هُنَيْهَةً . لَمْ يَرْفَعْهُ غَيْرُ أَبِي دَاوُدَ عَنْ شُعْبَةَ ، وَوَقَفَهُ غَيْرُهُ مِنْ فِعْلِ أَبِي هُرَيْرَةَ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬৬(৩৯). মুহাম্মাদ ইবনে হারূন আবু হামেদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর জুতা ও মোজা পরিধান করে নামায পড়তে দেখেছি।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ أَبُو حَامِدٍ ، ثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، ثَنَا أَبُو قُتَيْبَةَ ، ثَنَا عُمَرُ بْنُ نَبْهَانَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي فِي نَعْلَيْهِ ، وَفِي خُفَّيْهِ
পরিচ্ছেদঃ ৩০. নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
১১৬৭(৪০). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া (রহঃ) ... আবদে খায়ের (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) এর নিকট আস-সাবউল মাছানী (বারবার পঠিত সাতটি আয়াত) সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তা আলহামদু লিল্লাহ (সূরা আল-ফাতিহা)। অতঃপর তাকে বলা হলো, নিশ্চয়ই এ তো ছয় আয়াতবিশিষ্ট। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রাহীমও এক আয়াত।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) فِي الصَّلَاةِ ، وَالْجَهْرِ بِهَا ، وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، ثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ وَاصِلٍ ، ثَنَا خَلَّادُ بْنُ خَالِدٍ الْمُقْرِي ، ثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ ، عَنِ السُّدِّيِّ ، عَنْ عَبْدِ خَيْرٍ ، قَالَ : سُئِلَ عَلِيٌّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - عَنِ السَّبْعِ الْمَثَانِي ، فَقَالَ : ( الْحَمْدُ لِلَّهِ ) فَقِيلَ لَهُ : إِنَّمَا هِيَ سِتُّ آيَاتٍ ، فَقَالَ : " ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) آيَةٌ
পরিচ্ছেদঃ ৩১. ফাতিহাতুল কিতাব (সূরা আল-ফাতিহা) পড়তে অপারগ হলে যে দোয়া পড়লে যথেষ্ট হবে
১১৬৮(১). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আবু আওফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল যে, সে কুরআন শিখতে অক্ষম। ইবনে উয়াইনার বর্ণনায় আছে, সে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাকে কিছু শিখিয়ে দিন যা আমার জন্য কুরআন পড়ার বিকল্প হিসেবে যথেষ্ট হবে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ তুমি বলো, "সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি" (আল্লাহ মহাপবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আল্লাহ সবচেয়ে মহান। আল্লাহর তৌফিক ব্যতীত গুনাহ থেকে বিরত থাকা এবং ভালো কাজ করার শক্তি নেই)। রাবী বলেন, অতঃপর লোকটি তার দুই হাত একত্র করে বলল, এটা তো আমার প্রতিপালকের জন্য, আমার জন্য কি? তিনি বলেনঃ তুমি বলো, "আল্লাহুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়াদিনী ওয়ারযুকনী ওয়া আফিনী"। (হে আল্লাহ! আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে হেদায়াত দান করো, আমাকে রিযিক দাও এবং আমাকে সুস্থতা দান করো)। অতঃপর সে পুনরায় তার দুই হাত একত্রে মিলালো, অতঃপর উঠে চলে গেল।
بَابُ مَا يُجْزِيهِ مِنَ الدُّعَاءِ عِنْدَ الْعَجْزِ عَنْ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ - وَاللَّفْظُ لِسَعِيدٍ - قَالَا : ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنْ مِسْعَرٍ ، ح : وَحَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ ، وَأَبُو شَيْبَةَ ، قَالَا : نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا مِسْعَرٌ ، عَنْ إِبْرَاهِيمَ السَّكْسَكِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَذَكَرَ أَنَّهُ لَا يَسْتَطِيعُ أَنْ يَأْخُذَ مِنَ الْقُرْآنِ شَيْئًا ، - وَقَالَ ابْنُ عُيَيْنَةَ : فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، عَلِّمْنِي شَيْئًا يُجْزِينِي مِنَ الْقُرْآنِ ، فَإِنِّي لَا أَقْرَأُ ، قَالَ : " قُلْ سُبْحَانَ اللَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ " . ، قَالَ : فَضَمَّ عَلَيْهَا بِيَدِهِ ، وَقَالَ : هَذَا لِرَبِّي ، فَمَا لِي ؟ قَالَ : " قُلِ : " اللَّهُمَّ ، اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي ، وَعَافِنِي " . فَضَمَّ بِيَدِهِ الْأُخْرَى ، وَقَامَ
পরিচ্ছেদঃ ৩১. ফাতিহাতুল কিতাব (সূরা আল-ফাতিহা) পড়তে অপারগ হলে যে দোয়া পড়লে যথেষ্ট হবে
১১৬৯(২). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আবু আওফা (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি কুরআন শিক্ষা করতে সক্ষম নই। এমতাবস্থায় আমার নামাযে কোন জিনিস যথেষ্ট হবে? তিনি বলেনঃ তুমি বলো, "সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ”। সে বলল, এটা তো আল্লাহর জন্য, আমার জন্য কি? তিনি বলেনঃ তুমি বলো, "আল্লাহুম্মাগফির লী ওয়ারহামনী ওয়ারযুকনী ওয়াহদিনী ওয়া আফিনী"। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নিশ্চয়ই এই ব্যক্তি তার দুই হাত কল্যাণে পরিপূর্ণ করেছে এবং সে তার হস্তদ্বয় বন্ধ করেছে।
بَابُ مَا يُجْزِيهِ مِنَ الدُّعَاءِ عِنْدَ الْعَجْزِ عَنْ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجَوَيْهِ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنْ أَبِي خَالِدٍ ، عَنْ إِبْرَاهِيمَ - وَلَيْسَ بِالنَّخَعِيِّ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى : أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ أَتَعَلَّمَ الْقُرْآنَ ، فَمَا يُجْزِينِي فِي صَلَاتِي ؟ قَالَ : " تَقُولُ سُبْحَانَ اللَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ، وَاللَّهُ أَكْبَرُ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ " . قَالَ هَذَا لِلَّهِ ، فَمَا لِي ؟ قَالَ : " تَقُولُ : اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَارْزُقْنِي ، وَاهْدِنِي ، وَعَافِنِي " ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " أَمَّا هَذَا فَقَدْ مَلَأَ يَدَيْهِ مِنَ الْخَيْرِ " ، وَقَبَضَ كَفَّيْهِ
পরিচ্ছেদঃ ৩১. ফাতিহাতুল কিতাব (সূরা আল-ফাতিহা) পড়তে অপারগ হলে যে দোয়া পড়লে যথেষ্ট হবে
১১৭০(৩). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে আবু আওফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি কুরআন থেকে কিছু গ্রহণ করতে সক্ষম নই। আমাকে, এমন কিছু শিক্ষা দিন যা তার বিকল্প হিসেবে যথেষ্ট হবে? তিনি বলেন, তুমি বলো, "বিসমিল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার"। লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! তা তো আল্লাহর জন্য, আমার জন্য কি আছে? অতঃপর রাবী পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
بَابُ مَا يُجْزِيهِ مِنَ الدُّعَاءِ عِنْدَ الْعَجْزِ عَنْ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، وَسَلْمُ بْنُ جُنَادَةَ ، قَالَا : نَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ ، عَنْ أَبِي خَالِدٍ الدَّالَانِيِّ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ السَّكْسَكِيِّ ، عَنِ ابْنِ أَبِي أَوْفَى ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ آخُذَ مِنَ الْقُرْآنِ شَيْئًا ، عَلِّمْنِي مَا يُجْزِينِي مِنْهُ ، قَالَ : " قُلْ بِسْمِ اللَّهِ ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ ، وَاللَّهُ أَكْبَرُ " ، قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، هَذَا لِلَّهِ ، فَمَا لِي ؟ .. ثُمَّ ذَكَرَ نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৩১. ফাতিহাতুল কিতাব (সূরা আল-ফাতিহা) পড়তে অপারগ হলে যে দোয়া পড়লে যথেষ্ট হবে
১১৭১(৪). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইবনে আবু মুলায়কা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ)-এর নিকট কুরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলে আমি তাকে বলতে শুনেছি, বিসমিল্লাহির রহমানির রাহীম, আলিফ-লাম-মীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হায়্যুল কায়্যুম, নায্যালা আলাইকাল কিতাবা থেকে ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ... আমান্না বিহী পর্যন্ত। তোমরা যখন এদের দেখবে, তারা হলো আল্লাহ যাদের নামকরণ করেছেন। অতএব তোমরা তাদের পরিহার করবে।
بَابُ مَا يُجْزِيهِ مِنَ الدُّعَاءِ عِنْدَ الْعَجْزِ عَنْ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي الْخَصِيبِ الْأَنْطَاكِيُّ ، ثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْوَرْدِ ، قَالَ : سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ ، قَالَ : سَمِعْتُ عَائِشَةَ ، وَسُئِلَتْ عَنْ آيَةٍ مِنَ الْقُرْآنِ ، فَقَالَتْ : " بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ : ( آلم . اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ . نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ ... ) إِلَى قَوْلِهِ ( فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ .......... ، إِلَى قَوْلِهِ : آمَنَّا بِهِ ... ) [ آلِ عِمْرانَ : 1 - 7 ] فَإِذَا رَأَيْتُمْ أُولَئِكَ فَهُمُ الَّذِينَ سَمَّاهُمُ اللَّهُ فَاحْذَرُوهُمْ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭২(১). আবুল কাসেম আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয আল-বাগাবী (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালেক (রাঃ)-কে বলতে শুনেছি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে এবং আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। আমি তাদের কাউকে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ সশব্দে পড়তে শুনিনি (মুসলিম, নাসাঈ, আহমাদ, ইবনে হিব্বান, তাবারানী)।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ ، ثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ ، أَنَا شُعْبَةُ ، وَشَيْبَانُ ، عَنْ قَتَادَةَ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ : صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ - رَضِيَ اللَّهُ عَنْهُمْ - فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَجْهَرُ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭৩(২). আহমাদ ইবনুল আব্বাস আল-বাগাবী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এবং আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর সাথে নামায পড়েছি। আমি তাদের কাউকে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ পড়তে শুনিনি।
অনুরূপভাবে এই হাদীস মুআয ইবনে মু’আয, হাজ্জাজ ইবনে মুহাম্মাদ, মুহাম্মাদ ইবনে বাকর আল-বুরসানী, বিশর ইবনে উমার, কিরাদ আবু নূহ, আদম ইবনে আবু ইয়াস, উবায়দুল্লাহ ইবনে মূসা, আবুন নাদর ও খালিদ ইবনে ইয়াযীদ আল-মাযরাফী (রহঃ) প্রমুখ শো’বা (রহঃ) থেকে গুনদার ও আলী ইবনুল জা’দ (রহঃ)-এর উক্তির অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদীস ওয়াকী’ ও আল-আসওয়াদ ইবনে আমের (রহঃ) শো’বা (রহঃ) থেকে অন্য শব্দে বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ شَبَّةَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، ثَنَا شُعْبَةُ ، قَالَ : سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ أَنَسٍ ، قَالَ : صَلَّيْتُ مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ - رَضِيَ اللَّهُ عَنْهُمْ - فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَقْرَأُ : ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ، وَكَذَلِكَ رَوَاهُ مُعَاذُ بْنُ مُعَاذٍ ، وَحَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، وَمُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ ، وَبِشْرُ بْنُ عُمَرَ ، وَقُرَادٌ أَبُو نُوحٍ ، وَآدَمُ بْنُ أَبِي إِيَاسٍ ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، وَأَبُو النَّضْرِ ، وَخَالِدُ بْنُ يَزِيدَ الْمَزْرَفِيُّ ، عَنْ شُعْبَةَ ، مِثْلَ قَوْلِ غُنْدَرٍ وَعَلِيِّ بْنِ الْجَعْدِ ، عَنْ شُعْبَةَ : سَوَاءً ، وَرَوَاهُ وَكِيعُ بْنُ الْجَرَّاحِ وَأَسْوَدُ بْنُ عَامِرٍ ، عَنْ شُعْبَةَ : بِلَفْظٍ آخَرَ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭৪(৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে এবং আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। তারা সশব্দে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ পড়েননি।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، ثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ ، ثَنَا أَبِي ، عَنْ شُعْبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ، فَلَمْ يَجْهَرُوا بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭৫(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... শো’বা (রহঃ) থেকে ওয়াকী’ (রহঃ) এর উক্তির অনুরূপ বর্ণিত। এই হাদীস যায়েদ ইবনুল হুবাব (রহঃ) শা’বা (রহঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তাঁরা সশব্দে তাসমিয়া পড়তেন না । উবায়দুল্লাহ ইবনে মূসা (রহঃ) শো’বা (রহঃ) সূত্রে এবং হাম্মাম (রহঃ) কাতাদা (রহঃ) সূত্রে তার অনুসরণ করেন।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْجُنَيْدِ ، ثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ ، ثَنَا شُعْبَةُ بِمِثْلِ قَوْلِ وَكِيعٍ سَوَاءً . وَرَوَاهُ زَيْدُ بْنُ الْحُبَابِ ، عَنْ شُعْبَةَ ، فَقَالَ : فَلَمْ يَكُونُوا يَجْهَرُونَ ، وَتَابَعَهُ عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، عَنْ شُعْبَةَ وَهَمَّامٌ ، عَنْ قَتَادَةَ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭৬(৫). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালেক (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে এবং আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। তাঁরা বিসমিল্লাহির রহমানির রাহীম সশব্দে পড়েননি।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، أَخْبَرَنِي شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ ، ثَنَا قَتَادَةُ ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، يَقُولُ : صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ - رَضِيَ اللَّهُ عَنْهُمْ - فَلَمْ يَكُونُوا يَجْهَرُونَ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭৭(৬). আল-হুসাইন ইবনে ইয়াহইয়া ইবনে আয়্যাশ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ) সশব্দে ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ পড়তেন না।
এই হাদীস ইয়াযীদ ইবনে হারূন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, আল-হাসান ইবনে মূসা আল-আশয়াব, ইয়াহইয়া ইবনুস সাকান, আবু উমার আল-হাওদী, আমর ইবনে মারযূক (রহঃ) প্রমুখ শো’বা (রহঃ)-কাতাদা-আনাস (রাঃ) সূত্রে উপরোল্লিখিত শব্দ ব্যতীত অন্য শব্দে বর্ণনা করেছেন। তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ) ’আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন’-এর মাধ্যমে কিরাআত শুরু করতেন।
একইভাবে উক্ত হাদীস আল-আ’মাশ-শো’বা-কাতাদা-সাবেত-আনাস (রাঃ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। একইভাবে এই হাদীস কাতাদা (রহঃ)-এর অধিকাংশ ছাত্র কাতাদা (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। হিশাম আদ-দাসতাওয়াঈ, সাঈদ ইবনে আবু আরূবা, আবান ইবনে ইয়াযীদ আল-আত্তার, হাম্মাদ ইবনে সালামা, হুমায়েদ আত-তাবীল, আইউব আস-সাখতিয়ানী, আল-আওযাঈ, সাঈদ ইবনে বাশীর (রহঃ) প্রমুখ তাদের অন্তর্ভুক্ত। একইভাবে এই হাদীস মামার ও হাম্মাম (রহঃ)-ও পূর্বোক্ত হাদীদের অনুরূপ বর্ণনা করেছেন। তবে তাদের উভয় থেকে এই হাদীসের বর্ণনায় মূল পাঠে মতানৈক্য হয়েছে। এই হাদীস কাতাদা (রহঃ) প্রমুখ আনাস (রাঃ) সূত্রে সংরক্ষিত।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ الْقَطَّانُ ، ثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا شُعْبَةُ ، وَهَمَّامُ بْنُ يَحْيَى ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبَا بَكْرٍ وَعُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - لَمْ يَكُونُوا يَجْهَرُونَ بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ )
وَرَوَاهُ يَزِيدُ بْنُ هَارُونَ ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ، وَالْحَسَنُ بْنُ مُوسَى الْأَشْيَبُ ، وَيَحْيَى بْنُ السَّكَنِ ، وَأَبُو عُمَرَ الْحَوْضِيُّ ، وَعَمْرُو بْنُ مَرْزُوقٍ ، وَغَيْرُهُمْ ، عَنْ شُعْبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، بِغَيْرِ هَذَا اللَّفْظِ الَّذِي تَقَدَّمَ ، فَقَالُوا : " إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِ ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) . وَكَذَلِكَ رُوِيَ عَنِ الْأَعْمَشِ ، عَنْ شُعْبَةَ ، عَنْ قَتَادَةَ ، وَثَابِتٍ ، عَنْ أَنَسٍ . وَكَذَلِكَ رَوَاهُ عَامَّةُ أَصْحَابِ قَتَادَةَ ، عَنْ قَتَادَةَ ، مِنْهُمْ : هِشَامٌ الدَّسْتَوَائِيُّ ، وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ، وَأَبَانُ بْنُ يَزِيدَ الْعَطَّارُ ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ ، وَحُمَيْدٌ الطَّوِيلُ ، وَأَيُّوبُ السَّخْتِيَانِيُّ ، وَالْأَوْزَاعِيُّ ، وَسَعِيدُ بْنُ بَشِيرٍ ، وَغَيْرُهُمْ ؛ وَكَذَلِكَ رَوَاهُ مَعْمَرٌ وَهَمَّامٌ ، وَاخْتُلِفَ عَنْهُمَا فِي لَفْظِهِ ، وَهُوَ الْمَحْفُوظُ عَنْ قَتَادَةَ وَغَيْرِهِ عَنْ أَنَسٍ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭৮(৭). মুহাম্মাদ ইবনে মাখলাদ ইবনে হাফস (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ) আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন’ দ্বারা নামাযের কিরাআত শুরু করতেন।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدِ بْنِ حَفْصٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ زَنْجَوَيْهِ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، قَالُوا : ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ، كَانُوا يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِ ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৭৯(৮). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে এবং আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। তাঁরা ’আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন’ সূরা দ্বারা কিরাআত শুরু করতেন।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ ، ثَنَا يَحْيَى بْنُ السَّكَنِ ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، وَشُعْبَةُ ، وَعِمْرَانُ الْقَطَّانُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ - رَضِيَ اللَّهُ عَنْهُمْ - فَكَانُوا يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ بِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৮০(৯). মুহাম্মাদ ইবনে উসমান ইবনে সাবেত আস-সায়দালানী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে এবং আবু বাকর (রাঃ), উমার (রাঃ) ও উসমান (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। তারা উম্মুল কুরআন (সূরা আল-ফাতিহা) দ্বারা নামায শুরু করতেন, যে নামাযে সশব্দে কিরাআত পড়া হয়।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ ثَابِتٍ الصَّيْدِلَانِيُّ ، ثَنَا عُبَيْدُ بْنُ عَبْدِ الْوَاحِدِ بْنِ شَرِيكٍ ، ثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ ، ثَنَا الْوَلِيدُ ، ثَنَا الْأَوْزَاعِيُّ ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : كُنَّا نُصَلِّي خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ، فَكَانُوا يَسْتَفْتِحُونَ بِأُمِّ الْقُرْآنِ فِيمَا يُجْهَرُ فِيهِ
পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১১৮১(১০). আবু বাকর ইয়াকূব ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... আবু মাসলামা সাঈদ ইবনে ইয়াযীদ আল-আযদী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনে মালেক (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ’আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন’ দ্বারা নামায শুরু করতেন নাকি ’বিসমিল্লাহির রহমানির রাহীম’ দ্বারা? তিনি বলেন, তুমি আমার নিকট এমন বিষয়ে জিজ্ঞেস করেছো যা আমি সংরক্ষণ করিনি এবং তোমার পূর্বে কেউ আমার নিকট তা জিজ্ঞেসও করেনি। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুতা পরিধান করে নামায পড়েছেন? তিনি বলেন, হাঁ। এই সনদসূত্র সহীহ।
بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ ، ثَنَا غَسَّانُ بْنُ مُضَرَ ، ثَنَا أَبُو مَسْلَمَةَ - هُوَ سَعِيدُ بْنُ يَزِيدَ الْأَزْدِيُّ - قَالَ : سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ : أَكَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَسْتَفْتِحُ بِ ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ) ، أَوْ : بِ ( بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ) ؟ فَقَالَ : " إِنَّكَ تَسْأَلُنِي عَنْ شَيْءٍ مَا أَحْفَظُهُ ، وَمَا سَأَلَنِي عَنْهُ أَحَدٌ قَبْلَكَ ! " . قُلْتُ : أَكَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي فِي النَّعْلَيْنِ ؟ قَالَ : " نَعَمْ " . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮২(১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি ইমামের সাথে ফরয নামায পড়লে সে যেন তার বিরতি স্থানে ফাতিহাতুল কিতাব পড়ে। আর যে ব্যক্তি উম্মুল কুরআন পর্যন্ত পৌছলো (ফাতিহা পড়লো) অবশ্যই তা তার জন্য যথেষ্ট হলো । মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে উবায়দুল্লাহ (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ - قِرَاءَةً عَلَيْهِ - أَنَّ مُحَمَّدَ بْنَ أَبِي مُوسَى النَّهْرُتِيرِيَّ حَدَّثَهُمْ ، ثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ ، ثَنَا فَيْضُ بْنُ إِسْحَاقَ الرَّقِّيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ صَلَّى صَلَاةً مَكْتُوبَةً مَعَ الْإِمَامِ ، فَلَيَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي سَكَتَاتِهِ ، وَمَنِ انْتَهَى إِلَى أُمِّ الْقُرْآنِ ، فَقَدْ أَجْزَأَهُ " . مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮৩(২). আবু সাঈদ আল-ইসতাখরী আল-হাসান ইবনে আহমাদ (রহঃ) ... ইয়াযীদ ইবনে শারীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি উমার (রাঃ)-এর নিকট ইমামের পিছনে কিরাআত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম, যদি আপনি (ইমাম) হন? তিনি বললেন, যদিও আমি (ইমাম) হই (তবুও) । আমি বললাম, যদি আপনি সশব্দে (কিরাআত) পড়েন? তিনি বলেন, যদিও আমি সশব্দে (কিরাআত) পড়ি। এই হাদীসের সমস্ত রাবী নির্ভরযোগ্য।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْإِصْطَخْرِيُّ الْحَسَنُ بْنُ أَحْمَدَ - مِنْ كِتَابِهِ - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نَوْفَلٍ ، ثَنَا أَبِي ، ثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ ، عَنْ جَوَّابٍ التَّيْمِيِّ ، وَإِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ ، عَنْ يَزِيدَ بْنِ شَرِيكٍ ؛ أَنَّهُ سَأَلَ عُمَرَ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ ، فَقَالَ : اقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ ، قُلْتُ : وَإِنْ كُنْتَ أَنْتَ ؟ قَالَ : وَإِنْ كُنْتُ أَنَا ، قُلْتُ : وَإِنْ جَهَرْتَ ؟ قَالَ : وَإِنْ جَهَرْتُ ، رُوَاتُهُ كُلُّهُمْ ثِقَاتٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮৪(৩). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া (রহঃ) ... ইয়াযীদ ইবনে শারীক (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমার (রাঃ)-এর নিকট ইমামের পিছনে কিরাআত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে (ইমামের পিছনে) কিরাআত পাঠ করার নির্দেশ দেন। (রাবী) বলেন, আমি বললাম, যদি আপনি ইমাম হন? তিনি বললেন, যদিও আমি (ইমাম) হই তবুও। আমি বললাম, যদি আপনি সশব্দে (কিরাআত) পড়েন? তিনি বলেন, যদিও আমি সশব্দে কিরাআত পড়ি তবুও। (এই হাদীসের) এই সনদসূত্র সহীহ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، ثَنَا أَبُو كُرَيْبٍ ، ثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنِ الشَّيْبَانِيِّ ، عَنْ جَوَّابٍ ، عَنْ يَزِيدَ بْنِ شَرِيكٍ ، قَالَ : سَأَلْتُ عُمَرَ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ فَأَمَرَنِي أَنْ أَقْرَأَ ، قَالَ : قُلْتُ : وَإِنْ كُنْتَ أَنْتَ ؟ قَالَ : وَإِنْ كُنْتُ أَنَا . قُلْتُ : وَإِنْ جَهَرْتَ ؟ قَالَ : وَإِنْ جَهَرْتُ . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮৫(৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আবুল হুযায়েল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উবাই ইবনে কা’ব (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আমি কি ইমামের পিছনে কিরাআত পড়বো? তিনি বলেন, হ্যাঁ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ الْعَتِيقُ ، ثَنَا إِسْحَاقُ الرَّازِيُّ ، عَنْ أَبِي جَعْفَرٍ الرَّازِيِّ ، عَنْ أَبِي سِنَانٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْهُذَيْلِ ، قَالَ : سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ ، أَقْرَأُ خَلْفَ الْإِمَامِ ؟ قَالَ : نَعَمْ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮৬(৫). আবু বাকর আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... উবাদা ইবনুস সামেত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায পড়লেন। কিন্তু কুরআন পাঠ তাঁর নিকট কঠিন অনুভূত হলো। নামাযশেষে তিনি বলেনঃ নিশ্চয়ই আমি তোমাদেরকে তোমাদের ইমামের পিছনে কুরআন পাঠ করতে দেখেছি। রাবী বলেন, আমরা বললাম, হাঁ, আল্লাহর শপথ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেন, তা করো না, অবশ্যই উম্মুল কুরআন (সূরা আল-ফাতিহা) পড়ো। কেননা যে ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না, তার নামায হয় না। এই সনদসূত্র হাসান (উত্তম)।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
ثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ ، وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ - هُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الْأَنْصَارِيِّ - وَكَانَ يَسْكُنُ إِيلِيَاءَ - عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الصُّبْحَ ، فَثَقُلَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ ، فَلَّمَا انْصَرَفَ ، قَالَ : " إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ مِنْ وَرَاءِ إِمَامِكُمْ ؟ " . ، قَالَ : قُلْنَا : أَجَلْ ، وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ هَذًّا ، قَالَ : " فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْقُرْآنِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا " . هَذَا إِسْنَادٌ حَسَنٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮৭(৬). ইউসুফ ইবনে ইয়াকূব ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... মুহাম্মাদ ইবনে ইসহাক (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি ( কারি ) বলেনঃ মনে হয় তোমরা আমার পিছনে কিরাআত পড়ো। আমরা বললাম, হাঁ, পড়ি ইয়া রাসূলাল্লাহ। তিনি বলেন, তা করো না, অবশ্যই সূরা আল-ফাতিহা পড়ো। কেননা তা ব্যতীত নামায হয় না।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَلِيٍّ الْعَمِّيُّ ، ثَنَا عُمَرُ بْنُ حَبِيبٍ الْقَاضِي ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، بِهَذَا الْإِسْنَادِ : نَحْوَهُ . وَقَالَ : " كَأَنَّكُمْ تَقْرَءُونَ خَلْفِي " ، قُلْنَا : أَجَلْ ؛ هَذًّا يَا رَسُولَ اللَّهِ ، قَالَ : " فَلَا تَفْعَلُوا إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ إِلَّا بِهَا
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮৮(৭). ইবনে সায়েদ (রহঃ) ... মুহাম্মাদ ইবনে ইসহাক (রহঃ) থেকে এই সনদসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ، وَزِيَادُ بْنُ أَيُّوبَ ، وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ الْجَوْزَجَانِيُّ ، وَأَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، قَالُوا : حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بِهَذَا
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৮৯(৮). ইবনে সায়েদ (রহঃ) ... মাকহুল (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তাতে আরো আছে, তিনি বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে তোমাদের ইমামের পিছনে কিরাআত পড়তে দেখছি, যখন তিনি সশব্দে কিরাআত পাঠ করেন। আমরা বললাম, হাঁ। আল্লাহর শপথ, ইয়া রাসূলাল্লাহ! তাই করছি। তিনি বলেন, তা করো না, অবশ্য সূরা আল-ফাতিহা পড়বে। কেননা যে ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না তার নামায হয় না।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
أَخْبَرَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ ، ثَنَا عَمِّي ، ثَنَا أَبِي ، عَنِ ابْنِ إِسْحَاقَ ، حَدَّثَنِي مَكْحُولٌ بِهَذَا وَقَالَ فِيهِ : " إِنِّي لَأَرَاكُمْ تَقْرَءُونَ خَلْفَ إِمَامِكُمْ إِذَا جَهَرَ ؟ " . قُلْنَا : أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ ، هَذًّا . قَالَ : " فَلَا تَفْعَلُوا إِلَّا بِأُمِّ الْقُرْآنِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯০(৯). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... নাফে’ ইবনে মাহমূদ ইবনুর রবী’ আল-আনসারী (রহঃ) থেকে বর্ণিত। নাফে’ (রহঃ) বলেন, (একদা) উবাদা (রাঃ) ফজরের নামায পড়তে বিলম্ব করলেন। মুআযযিন আবু নুআইম (রহঃ) নামাযের ইকামত দিলেন। আর আবু নুআইম (রহঃ)-ই সর্বপ্রথম বায়তুল মুকাদ্দাসে আযান দিয়েছিলেন। অতঃপর আবু নুআইম (রহঃ) লোকদের নিয়ে নামায পড়লেন। উবাদা (রাঃ) এলেন এবং আমি তার সাথে ছিলাম। শেষে আমরা আবু নুআইম (রহঃ)-এর পিছনে কাতারে দাঁড়ালাম। আবু নুআইম (রহঃ) সশব্দে কিরাআত পড়লেন। (ইমামের পিছনে) উবাদা (রাঃ) সূরা আল-ফাতিহা পড়লেন। নামাযশেষে আমি উবাদা (রাঃ)-কে বললাম, অবশ্যই আপনি এমন একটি কাজ করেছেন, আমি জানি না এটি কি সুন্নাত, নাকি আপনি ভুল করেছেন? তিনি বলেন, তা কি? তিনি বলেন, আমি আপনাকে সূরা আল-ফাতিহা পড়তে শুনেছি, যখন আবু নুআইম (রহঃ) সশব্দে কিরাআত পাঠ করেছেন। তিনি বলেন, হাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোন এক ওয়াক্তের নামায পড়ান, যাতে তিনি সশব্দে কিরাআত পাঠ করেন। তার জন্য কিরাআত পাঠ জটিল অনুভূত হলো। নামাযশেষে তিনি আমাদের দিকে ফিরে বলেন, আমি যখন সশব্দে কিরাআত পড়েছি তখন কি তোমরা কিরাআত পড়েছ? আমাদের কেউ বললেন, অবশ্যই আমরা পড়েছি। তিনি বলেন, এরূপ করো না। তাই আমি বলছিলাম, কি ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে বিবাদ করা হচ্ছে! আমি যখন সশব্দে কিরাআত পাঠ করি তখন তোমরা কুরআনের কোন অংশ (কিরাআত) পড়বে না, তবে সূরা আল-ফাতিহা পড়বে। এই হাদীসের সমস্ত রাবী নির্ভরযোগ্য।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ التِّنِّيسِيُّ ، ثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ ، قَالَ : أَخْبَرَنِي زَيْدُ بْنُ وَاقِدٍ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ نَافِعِ بْنِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الْأَنْصَارِيِّ ، قَالَ نَافِعٌ : أَبْطَأَ عُبَادَةُ بْنُ الصَّامِتِ عَنْ صَلَاةِ الصُّبْحِ ، فَأَقَامَ أَبُو نُعَيْمٍ الْمُؤَذِّنُ الصَّلَاةَ ، وَكَانَ أَبُو نُعَيْمٍ أَوَّلَ مَنْ أَذَّنَ فِي بَيْتِ الْمَقْدِسِ ، فَصَلَّى بِالنَّاسِ أَبُو نُعَيْمٍ ، وَأَقْبَلَ عُبَادَةُ ، وَأَنَا مَعَهُ حَتَّى صَفَفْنَا خَلْفَ أَبِي نُعَيْمٍ ، وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ بِالْقِرَاءَةِ ، فَجَعَلَ عُبَادَةُ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ ، فَلَمَّا انْصَرَفَ ، قُلْتُ لِعُبَادَةَ : قَدْ صَنَعْتَ شَيْئًا فَلَا أَدْرِي : أَسُنَّةٌ هِيَ أَمْ سَهْوٌ كَانَ مِنْكَ ! قَالَ : وَمَا ذَاكَ ؟ قَالَ : سَمِعْتُكَ تَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ ، وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ ، قَالَ : أَجَلْ ؛ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَعْضَ الصَّلَوَاتِ الَّتِي يُجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ ، فَالْتَبَسَتْ عَلَيْهِ الْقِرَاءَةُ ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ ، فَقَالَ " هَلْ تَقْرَءُونَ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ " ، فَقَالَ بَعْضُنَا : إِنَّا لَنَصْنَعُ ذَلِكَ ، قَالَ : " فَلَا تَفْعَلُوا ، وَأَنَا أَقُولُ : مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ ؟! فَلَا تَقْرَءُوا بِشَيْءٍ مِنَ الْقُرْآنِ إِذَا جَهَرْتُ إِلَّا بِأُمِّ الْقُرْآنِ " . كُلُّهُمْ ثِقَاتٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯১(১০). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবু নুআইম (রহঃ) থেকে বর্ণিত। তিনি উবাদা ইবনুস সামিত (রাঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করতে শুনেছেন, তিনি বলেন, তোমরা কি আমার সাথে নামাযে কিরাআত পড়ো? আমরা বললাম, হাঁ। তিনি বলেনঃ তা করো না, অবশ্য সূরা আল-ফাতিহা পড়া। ইবনে সায়েদ (রহঃ) বলেন, ’আবু নুআইম (রহঃ) থেকে অর্থাৎ তিনি হলেন আবু নুআইম আল-মুয়াযযিন (রহঃ)। আল-ওয়ালীদ (রহঃ) যা বলেছেন তদ্রূপ নয়; আবু নুআইম-উবাদা (রহঃ) সূত্রে।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو بِدِمَشْقَ ، ثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، حَدَّثَنِي غَيْرُ وَاحِدٍ ، مِنْهُمْ سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ مَحْمُودٍ ، عَنْ أَبِي نُعَيْمٍ ؛ أَنَّهُ سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " هَلْ تَقْرَءُونَ فِي الصَّلَاةِ مَعِي ؟ " . قُلْنَا : نَعَمْ . ، قَالَ : " فَلَا تَفْعَلُوا إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ " . قَالَ ابْنُ صَاعِدٍ : قَوْلُهُ عَنْ أَبِي نُعَيْمٍ ، إِنَّمَا كَانَ أَبُو نُعَيْمٍ الْمُؤَذِّنُ ، وَلَيْسَ هُوَ كَمَا قَالَ الْوَلِيدُ : عَنْ أَبِي نُعَيْمٍ ، عَنْ عُبَادَةَ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯২(১১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করেন, আমি নামাযরত অবস্থায় থাকতে তোমরা কি আমার সাথে কিরাআত পড়ো? আমরা বললাম, হাঁ, নিশ্চয়ই আমরা কবিতার ন্যায় পড়ি এবং পড়ার মত পড়ি। তিনি বলেনঃ তোমরা তা পড়ো না, তবে মনে মনে সূরা আল-ফাতিহা পড়ো। এটি মুরসাল হাদীস।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْفَرَجِ الْحِمْصِيُّ ، ثَنَا بَقِيَّةُ ، ثَنَا الزُّبَيْدِيُّ ، عَنْ مَكْحُولٍ ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، قَالَ : سَأَلَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " هَلْ تَقْرَءُونَ مَعِي وَأَنَا أُصَلِّي ؟ " . قُلْنَا : إِنَّا نَقْرَأُ نَهُذُّهُ هَذًّا ، وَنَدْرُسُهُ دَرْسًا . قَالَ : " فَلَا تَقْرَءُوا إِلَّا بِأُمِّ الْقُرْآنِ سِرًّا فِي أَنْفُسِكُمْ " . هَذَا مُرْسَلٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯৩(১২). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... নাফে ইবনে মাহমূদ ইবনুর-রবী (রহঃ) থেকে পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি উবাদা ইবনুস্ সামিত (রাঃ)-কে সূরা আল-ফাতিহা পড়তে শুনলেন। আর আবু নু’ম (রহঃ) সশব্দে কিরাআত পড়ছিলেন। আমি বললাম, আমি আপনাকে নামাযের মধ্যে কিছু করতে দেখেছি। তিনি বলেন, তা কি? রাবী বলেন, আমি আপনাকে (নামাযে) সূরা আল-ফাতিহা পড়তে শুনেছি। তখন আবু নু’ম (রহঃ) সশব্দে কিরাআত পড়ছিলেন। তিনি বলেন, হাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সশব্দে কিরাআত পাঠ করা হয় এমন এক ওয়াক্তের নামায পড়েন। নামাযশেষে তিনি বলেনঃ আমি যখন সশব্দে কিরাআত পড়েছি তখন তোমাদের কেউ কি কুরআনের কোন অংশ পড়েছে? আমরা বললাম, হাঁ, ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাই আমি (মনে মনে) বলছিলাম, কি ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে বিবাদ করা হচ্ছে কেন? আমি যখন সশব্দে কিরাআত পড়বো তখন তোমাদের কেউ যেন কুরআনের কোন অংশ না পড়ে, অবশ্য সূরা আল-ফাতিহা পড়বে। এই সনদসূত্র হাসান এবং তার সমস্ত রাবী নির্ভরযোগ্য। এই হাদীস ইয়াহইয়া আল-বাবিলতী (রহঃ) সাদাকা-যায়েদ ইবনে ওয়াকিদ-উসমান ইবনে আবু সাওদা (রহঃ)-নাফে ইবনে মাহমূদ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ ، وَأَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الدِّمَشْقِيُّ - وَاللَّفْظُ لَهُ - قَالَا : نَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ الصُّورِيُّ ، ثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ ، ثَنَا زَيْدُ بْنُ وَاقِدٍ ، عَنْ حَرَامِ بْنِ حَكِيمٍ ، وَمَكْحُولٍ ، عَنْ نَافِعِ بْنِ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ - كَذَا قَالَ - " أَنَّهُ سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ ، وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ بِالْقِرَاءَةِ ، فَقُلْتُ : رَأَيْتُكَ صَنَعْتَ فِي صَلَاتِكَ شَيْئًا ؟ قَالَ : وَمَا ذَاكَ ؟ قَالَ : سَمِعْتُكَ تَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ ، وَأَبُو نُعَيْمٍ يَجْهَرُ بِالْقِرَاءَةِ ؛ قَالَ : نَعَمْ ، صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَعْضَ الصَّلَوَاتِ الَّتِي يَجْهَرُ فِيهَا بِالْقِرَاءَةِ ، فَلَمَّا انْصَرَفَ قَالَ : " مِنْكُمْ مِنْ أَحَدٍ يَقْرَأُ شَيْئًا مِنَ الْقُرْآنِ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ ؟ " . قُلْنَا : نَعَمْ يَا رَسُولَ اللَّهِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " وَأَنَا أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ ، لَا يَقْرَأَنَّ أَحَدٌ مِنْكُمْ شَيْئًا مِنَ الْقُرْآنِ إِذَا جَهَرْتُ بِالْقِرَاءَةِ ، إِلَّا بِأُمِّ الْقُرْآنِ " . هَذَا إِسْنَادٌ حَسَنٌ ، وَرِجَالُهُ ثِقَاتٌ كُلُّهُمْ . وَرَوَاهُ يَحْيَى الْبَابُلُتِّيُّ ، عَنْ صَدَقَةَ ، عَنْ زَيْدِ بْنِ وَاقِدٍ ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ ، عَنْ نَافِعِ بْنِ مَحْمُودٍ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯৪(১৩). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... নাফে ইবনে মাহমুদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উবাদা ইবনুস সামিত (রাঃ)-এর নিকট এলাম। অতএব তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তাতে তিনি বলেন, অবশ্যই তোমাদের কেউ কিরাআত পড়বে না, তবে সূরা আল-ফাতিহা পড়বে। কেননা যে ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না তার নামায হয় না।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ سَيْفٍ الْحَرَّانِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الضَّحَّاكِ ، ثَنَا صَدَقَةُ ، عَنْ زَيْدِ بْنِ وَاقِدٍ ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي سَوْدَةَ ، عَنْ نَافِعِ بْنِ مَحْمُودٍ ، قَالَ : أَتَيْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ... فَذَكَرَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : نَحْوَهُ ، وَقَالَ فِيهِ : " فَلَا يَقْرَأَنَّ أَحَدٌ مِنْكُمْ إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯৫(১৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... মাহমূদ ইবনুর রাবী আল-আনসারী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উবাদা ইবনুস সমিত (রাঃ) নামাযের কাতারে আমার পাশে দাঁড়ালেন। তিনি ইমামের পিছনে কিরাআত পড়েন, তখন ইমামও কিরাআত পড়ছিলেন। নামাযশেষে আমি তাকে বললাম, হে আবুল ওয়ালীদ! আপনি কিরাআত পাঠ করছেন এবং আপনি শুনছেন যখন (ইমাম) সশব্দে কিরাআত পড়ছেন। তিনি বলেন, হাঁ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে কিরাআত পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কিরাআতে) ভুল করেন এবং সুবহানাল্লাহ বলেন। নামাযশেষে তিনি আমাদের বলেন, তোমাদের কেউ কি আমার সাথে সাথে কিরাআত পাঠ করেছে? আমরা বললাম, হাঁ। তিনি বলেন, আমি আশ্চর্যন্বিত হলাম । আমি বললামঃ কে আমার সাথে কুরআন নিয়ে বিবাদ করেছে? ইমাম যখন কিরাআত পড়বে তখন তোমরা তার পিছনে কিরাআত পড়বে না, অবশ্য সূরা আল-ফাতিহা পড়বে। কেননা যে ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না তার নামায হয় না। মুআবিয়া ও ইসহাক ইবনে আবু ফারওয়া (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ مَرْوَانَ الْعَتِيقُ ، نَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ يَحْيَى ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْحَارِثِ ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ الْأَنْصَارِيِّ ، قَالَ : قَامَ إِلَى جَنْبِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ ، فَقَرَأَ مَعَ الْإِمَامِ وَهُوَ يَقْرَأُ ، فَلَمَّا انْصَرَفَ قُلْتُ لَهُ : أَبَا الْوَلِيدِ تَقْرَأُ وَتَسْمَعُ وَهُوَ يَجْهَرُ بِالْقِرَاءَةِ ؟ قَالَ : نَعَمْ ، إِنَّا قَرَأْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَغَلِطَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، ثُمَّ سَبَّحَ ، فَقَالَ لَنَا حِينَ انْصَرَفَ : " هَلْ قَرَأَ مَعِي أَحَدٌ ؟ " . قُلْنَا : نَعَمْ ، قَالَ : " قَدْ عَجِبْتُ ، قُلْتُ : مَنْ هَذَا الَّذِي يُنَازِعُنِي الْقُرْآنَ ؟ إِذَا قَرَأَ الْإِمَامُ فَلَا تَقْرَءُوا مَعَهُ إِلَّا بِأُمِّ الْقُرْآنِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا " . مُعَاوِيَةُ وَإِسْحَاقُ بْنُ أَبِي فَرْوَةَ ضَعِيفَانِ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯৬(১৫). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আমর ইবনে শুআইব (রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি ফরয অথবা নফল নামায পড়লে সে যেন তাতে সূরা আল-ফাতিহা এবং তার সাথে আরো একটি সূরা পড়ে। যদি সে সূরা আল-ফাতিহা পড়েই শেষ করে তাহলে তা যথেষ্ট হবে। আর কোন ব্যক্তি ইমামের সাথে সশব্দে কিরাআত সম্বলিত নামায পড়লে সে যেন তার (ইমামের) বিরতির ফাঁকে ফাঁকে সূরা আল-ফাতিহা পড়ে। যদি সে এরূপ না করে তাতে তার নামায ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ হবে। মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে উবায়েদ ইবনে উমায়ের হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ صَلَّى صَلَاةً مَكْتُوبَةً أَوْ تَطَوُّعًا ، فَلْيَقْرَأْ فِيهَا بِأُمِّ الْكِتَابِ وَسُورَةٍ مَعَهَا ، فَإِنِ انْتَهَى إِلَى أُمِّ الْكِتَابِ فَقَدْ أَجْزَأَ ، وَمَنْ صَلَّى صَلَاةً مَعَ إِمَامٍ يَجْهَرُ ، فَلْيَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي بَعْضِ سَكَتَاتِهِ ، فَإِنْ لَمْ يَفْعَلْ فَصَلَاتُهُ خِدَاجٌ : غَيْرُ تَمَامٍ " . مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯৭(১৬). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন, তিনি যেন বের হয়ে মানুষের মাঝে ঘোষণা করেন, ফাতিহাতুল কিতাব এবং অন্য একটি সূরা পড়া ব্যতীত নামায হবে না।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ ، ثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ، ثَنَا جَعْفَرُ بْنُ مَيْمُونٍ ، ثَنَا أَبُو عُثْمَانَ النَّهْدِيُّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَرَهُ أَنْ يَخْرُجَ يُنَادِي فِي النَّاسِ أَنْ : " لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ ، فَمَا زَادَ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯৮(১৭)। ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... মাহমূদ ইবনুর রবী (রহঃ) থেকে বর্ণিত। তিনি উবাদা ইবনুস সামেত (রাঃ)-কে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না তার নামায হয় না। যিয়াদ (রহঃ) তার হাদীসে বলেন, যে নামাযে কোন ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না সেই নামায হয় না। এই সনদসূত্র সহীহ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَنْبَرِيُّ ، وَعَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ ، وَمُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ سُلَيْمَانَ ، وَزِيَادُ بْنُ أَيُّوبَ ، وَالْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ - وَاللَّفْظُ لِسَوَّارٍ - قَالُوا : ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، ثَنَا الزُّهْرِيُّ ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ ؛ أَنَّهُ سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ، يَقُولُ : قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الْكِتَابِ " . وَقَالَ زِيَادُ بْنُ أَيُّوبَ فِي حَدِيثِهِ : " لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يَقْرَأُ الرَّجُلُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ " . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১১৯৯(১৮). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... উবাদা ইবনুস সামেত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সূরা আল-ফাতিহা পড়ে না তার নামায হয় না। এই সনদসূত্রও সহীহ। এই হাদীস সালেহ ইবনে কায়সান, মা’মার, আল-আওযাঈ, আবদুর রহমান ইবনে ইসহাক (রহঃ) প্রমুখ আয-যুহরী (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ ، وَعَنِ ابْنِ شِهَابٍ ، ثَنَا مَحْمُودُ بْنُ الرَّبِيعِ ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ " . وَهَذَا صَحِيحٌ أَيْضًا . وَكَذَلِكَ رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ ، وَمَعْمَرٌ ، وَالْأَوْزَاعِيُّ ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ ، وَغَيْرُهُمْ ، عَنِ الزُّهْرِيِّ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১২০০(১৯). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ (রাঃ) এর পুত্র। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম হলো (নামাযের) যামিন। অতএব ইমাম যা করে তোমরাও তাই করো। আবু হাতেম (রহঃ) বলেন, এই মতামত সেই ব্যক্তির জন্য সহীহ যিনি বলেন, ইমামের পিছনে কিরাআত পড়তে হবে।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَبُو حَاتِمٍ الرَّازِيُّ ، ثَنَا الْحُمَيْدِيُّ ، ثَنَا مُوسَى بْنُ شَيْبَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ كُلَيْبٍ - هُوَ ابْنُ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ - عَنْ جَابِرٍ - وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ - قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْإِمَامُ ضَامِنٌ ، فَمَا صَنَعَ فَاصْنَعُوا " . قَالَ أَبُو حَاتِمٍ : هَذَا تَصْحِيحٌ لِمَنْ قَالَ بِالْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১২০১(২০). উমার ইবনে আহমাদ ইবনে আলী আল-জাওহারী (রহঃ) ... উবাদা ইবনুস সামেত (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুল কুরআন অন্য সূরার বিকল্প, কিন্তু অন্য সূরা সূরা আল-ফাহিতার বিকল্প নয়। এই হাদীস কেবল মুহাম্মাদ ইবনে খাল্লাদ (রহঃ) আশহাব ইবনে উয়াইনা (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْجَوْهَرِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ سَيَّارٍ الْمَرْوَزِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ خَلَّادٍ الْإِسْكَنْدَرَانِيُّ ، ثَنَا أَشْهَبُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " أُمُّ الْقُرْآنِ عِوَضٌ مِنْ غَيْرِهَا ، وَلَيْسَ غَيْرُهَا مِنْهَا بِعِوَضٍ " . تَفَرَّدَ بِهِ مُحَمَّدُ بْنُ خَلَّادٍ ، عَنْ أَشْهَبَ ، عَنِ ابْنِ عُيَيْنَةَ . وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১২০২(২১). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইবনে আবু রাফে (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত আলী (রাঃ) নির্দেশ দিতেন অথবা বলতেন, তুমি প্রথম দুই রাকআতে ইমামের পিছনে সূরা আল-ফাহিতা ও অন্য একটি সূরা পড়ো এবং শেষের দুই রাতে শুধু সূরা আল-ফাহিতা পড়ো।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ النُّعْمَانِ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ ، عَنْ أَبِيهِ : أَنَّ عَلِيًّا - رَضِيَ اللَّهُ عَنْهُ - كَانَ يَأْمُرُ أَوْ يَقُولُ : " اقْرَأْ خَلْفَ الْإِمَامِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ ، وَفِي الْأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১২০৩(২২). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... ইবনে আবু রাফে (রহঃ) থেকে তার পিতা-আলী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি নির্দেশ দিতেন অথবা পছন্দ করতেন যে, ইমামের পিছনে যুহর ও আসরের নামাযের প্রথম দুই রাকআতে সূরা আল-ফাতিহা এবং অন্য সূরা এবং শেষ দুই রাতে কেবল সূরা আল-ফাতিহা পড়া। এই সনদ শো’বা (রহঃ) থেকে সহীহ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّاغَانِيُّ ، ثَنَا شَاذَانُ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ ، قَالَ : سَمِعْتُ الزُّهْرِيَّ ، عَنِ ابْنِ أَبِي رَافِعٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَلِيٍّ ؛ أَنَّهُ كَانَ يَأْمُرُ أَوْ يُحِبُّ أَنْ يُقْرَأَ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ ، وَفِي الْأُخْرَيَيْنِ بِفَاتِحَةِ الْكِتَابِ ، خَلْفَ الْإِمَامِ . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ عَنْ شُعْبَةَ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১২০৪(২৩). ইবনে মাখলাদ (রহঃ) ... শো’বা (রহঃ) থেকে তার সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْحَجَّاجِ بْنِ الصَّلْتِ ، ثَنَا الْحَكَمُ بْنُ أَسْلَمَ ، ثَنَا شُعْبَةُ ، بِإِسْنَادِهِ : مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৩৩. নামাযে ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব
১২০৫(২৪). আল-হাসান ইবনুল খিদর (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনে আবু রাফে (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলতেন, তোমরা যুহর ও আসরের নামাযের প্রথম দুই রাকআতে ইমামের পিছনে সূরা আল-ফাহিতা এবং (এর সাথে) অন্য একটি সূরা পড়ো। এই সনদসূত্র সহীহ।
بَابُ وُجُوبِ قِرَاءَةِ أُمِّ الْكِتَابِ فِي الصَّلَاةِ وَخَلْفَ الْإِمَامِ
ثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ ، ثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّسَائِيُّ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، ثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، عَنْ مَعْمَرٍ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، قَالَ كَانَ عَلِيٌّ يَقُولُ : " اقْرَءُوا فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنَ الظُّهْرِ وَالْعَصْرِ خَلْفَ الْإِمَامِ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ " . وَهَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২০৬(১)। আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ)... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সা.) বলেছেনঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে ইমামের কিরাআতই তার কিরাআত। মূসা ইবনে আবু আয়েশা (রহঃ) থেকে আবু হানীফা (রহঃ) এবং আল-হুসাইন ইবনে উমারা (রহঃ) ব্যতীত অন্য কেউ মারফুরূপে বর্ণনা করেননি। তারা উভয়ে হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ الْوَاسِطِيُّ ، ثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ ، عَنْ أَبِي حَنِيفَةَ ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ ، عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " . لَمْ يُسْنِدْهُ عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ غَيْرُ أَبِي حَنِيفَةَ ، وَالْحَسَنُ بْنُ عُمَارَةَ ، وَهُمَا ضَعِيفَانِ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২০৭(২). আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া আল-মুহারিবী (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামায পড়ান এবং তাঁর পিছনে এক ব্যক্তি কিরাআত পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী তাকে কিরাআত পড়তে নিষেধ করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামায শেষ করার পর তারা উভয়ে বিতর্কে লিপ্ত হন। কিরাআত পাঠকারী বললেন, আপনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে কিরাআত পড়তে নিষেধ করছেন কেন? তাদের বিতর্ক এমন পর্যায়ে পৌছে যে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ণগোচর হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "কোন ব্যক্তি ইমামের পিছনে নামায পড়লে ইমামের কিরাআতই তার কিরাআত"।
আল-লাইছ (রহঃ) এই হাদীস আবু ইউসুফ (রহঃ) -আবু হানীফা (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا الْمُحَارِبِيُّ بِالْكُوفَةِ ، ثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ، ثَنَا أَسَدُ بْنُ عَمْرٍو ، عَنْ أَبِي حَنِيفَةَ ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَخَلْفَهُ رَجُلٌ يَقْرَأُ ، فَنَهَاهُ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَلَمَّا انْصَرَفَ تَنَازَعَا ، فَقَالَ : أَتَنْهَانِي عَنِ الْقِرَاءَةِ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟! فَتَنَازَعَا حَتَّى بَلَغَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ صَلَّى خَلْفَ إِمَامٍ ، فَإِنَّ قِرَاءَتَهُ لَهُ قِرَاءَةٌ " ، وَرَوَاهُ اللَّيْثُ ، عَنْ أَبِي يُوسُفَ ، عَنْ أَبِي حَنِيفَةَ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২০৮(৩). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে (নামাযে) সাব্বিহিস্মা রব্বিকাল আ’লা’ সূরাটি পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষে বলেনঃ তোমাদের কোন ব্যক্তি (আমার পিছনে) সাব্বিহিস্মা রব্বিকাল আ’লা’ পড়েছে? সবাই নীরব থাকলো। তিনি তাদের নিকট তিনবার জিজ্ঞেস করেন, প্রত্যেকবার তারা চুপ থাকে। অতঃপর এক ব্যক্তি বললেন, আমি (পড়েছি)। তিনি বলেনঃ নিশ্চয়ই আমি উপলব্ধি করেছি, তোমাদের কেউ একজন আমাকে নামাযের মধ্যে খটকায় ফেলেছে।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ ، ثَنَا عَمِّي ، ثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ ، عَنْ يَعْقُوبَ ، عَنِ النُّعْمَانِ ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : أَنَّ رَجُلًا قَرَأَ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ) فَلَمَّا انْصَرَفَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ قَرَأَ مِنْكُمْ بِ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ) " ؟ فَسَكَتَ الْقَوْمُ ، فَسَأَلَهُمْ ثَلَاثَ مَرَّاتٍ ، كُلُّ ذَلِكَ يَسْكُتُونَ ، ثُمَّ قَالَ رَجُلٌ : أَنَا . قَالَ : " قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২০৯(৪). আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি যুহর অথবা আসরের নামাযে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে কিরাআত পড়তে থাকলে এক ব্যক্তি তাকে ইংগিতে কিরাআত পাঠ থেকে বিরত থাকতে বলেন। নামাযশেষে লোকটি বলল, আপনি কি আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে কিরাআত পড়তে নিষেধ করেন? তারা এ সম্পর্কে পরস্পর কথা কাটাকাটিতে লিপ্ত হলো। শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "কোন ব্যক্তি ইমামের পিছনে নামায পড়লে ইমামের কিরাআতই তার কিরাআত"।
এই আবুল ওয়ালীদ অজ্ঞাত রাবী। এই সনদে আবু হানীফা (রহঃ) ব্যতীত অন্য কেউ জাবের (রাঃ)-এর উল্লেখ করেননি। এই হাদীস ইউনুস ইবনে বুকায়ের (রহঃ) আবু হানীফা (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। আল-হাসান ইবনে উমারা (রহঃ) মূসা ইবনে আবু আয়েশা-আবদুল্লাহ ইবনে শাদ্দাদ-জাবের (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এই হাদীস বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ ، عَنْ أَبِي الْوَلِيدِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ : أَنَّ رَجُلًا قَرَأَ خَلْفَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الظُّهْرِ وَالْعَصْرِ ، فَأَوْمَأَ إِلَيْهِ رَجُلٌ فَنَهَاهُ ، فَلَمَّا انْصَرَفَ ، قَالَ : أَتَنْهَانِي أَنْ أَقْرَأَ خَلْفَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ؟! فَتَذَاكَرَا ذَلِكَ حَتَّى سَمِعَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ صَلَّى خَلْفَ الْإِمَامِ ، فَإِنَّ قِرَاءَتَهُ لَهُ قِرَاءَةٌ " . أَبُو الْوَلِيدِ هَذَا مَجْهُولٌ ، وَلَمْ يَذْكَرْ فِي هَذَا الْإِسْنَادِ " جَابِرًا " غَيْرُ أَبِي حَنِيفَةَ
وَرَوَاهُ يُونُسُ بْنُ بُكَيْرٍ ، عَنْ أَبِي حَنِيفَةَ ، وَالْحَسَنِ بْنِ عُمَارَةَ ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ ، عَنْ جَابِرٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِهَذَا
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১০(৫). আহমাদ ইবনে মুহাম্মাদ (রহঃ) ... আবূ হানীফা (রহঃ) ও আল-হাসান ইবনে উমারা (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীস বর্ণিত। আল-হাসান ইবনে উমারা (রহঃ) হাদীসশাস্ত্রে প্রত্যাখ্যাত। এই হাদীস সুফিয়ান আস-সাওরী, শো’বা, ইসরাঈল ইবনে ইউনুস, শারীক, আবু খালিদ আদ-দালানী, আবুল আহ্ওয়াস, সুফিয়ান ইবনে উয়াইনা, জারীর ইবনে আবদুল হামীদ (রহঃ) প্রমুখ রাবীগণ মূসা ইবনে আবু আয়েশা-আবদুল্লাহ ইবনে শাদ্দাদ (রহঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন এবং এটাই সঠিক।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا بِهِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، نَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ أَبِي الْأَزْهَرِ التَّيْمِيُّ ، ثَنَا عُبَيْدُ بْنُ يَعِيشَ ، ثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ ، ثَنَا أَبُو حَنِيفَةَ ، وَالْحَسَنُ بْنُ عُمَارَةَ : بِهَذَا . الْحَسَنُ بْنُ عُمَارَةَ مَتْرُوكُ الْحَدِيثِ
وَرَوَى هَذَا الْحَدِيثَ : سُفْيَانُ الثَّوْرِيُّ ، وَشُعْبَةُ ، وَإِسْرَائِيلُ بْنُ يُونُسَ ، وَشَرِيكٌ ، وَأَبُو خَالِدٍ الدَّالَانِيُّ ، وَأَبُو الْأَحْوَصِ ، وَسُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ، وَجَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ ، وَغَيْرُهُمْ ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ - مُرْسَلًا - عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهُوَ الصَّوَابُ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১১(৬). ইবনে মাখলাদ (রহঃ) ... সালেম ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে তার জন্য ইমামের কিরাআতই যথেষ্ট।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ هِشَامِ بْنِ الْبَخْتَرِيِّ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ الْفَضْلِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ بْنِ عَطِيَّةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَتُهُ لَهُ قِرَاءَةٌ " . مُحَمَّدُ بْنُ الْفَضْلِ مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১২(৭)। আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল-আশআছ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে “যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করো এবং নিশ্ৰুপ থাকো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়” (সূরা আল-আ’রাফ : ২০৪) আয়াত সম্পর্কে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে নামাযরত অবস্থায় উচ্চস্বরে কিরাআত পাঠ সম্পর্কে উক্ত আয়াত নাযিল হয়।
মূল পাঠ ইবনে আবু দাউদের। আবদুল্লাহ ইবনে আমের হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، وَأَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، قَالَا : نَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ ، أَخْبَرَنِي أَبِي ، ثَنَا الْأَوْزَاعِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ هَذِهِ الْآيَةِ : ( وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ ) [ الْأَعْرَافِ : 204 ] ، قَالَ : نَزَلَتْ فِي رَفْعِ الْأَصْوَاتِ ، وَهُمْ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الصَّلَاةِ . لَفْظُ ابْنِ أَبِي دَاوُدَ ، عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১৩(৮). আহমাদ ইবনে নাসর ইবনে সানদুবিয়া (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নামায পড়ান। এক ব্যক্তি তার পিছনে কিরাআত পড়ে। নামাযশেষে তিনি বলেন, কার সূরা পাঠ আমাকে খটকায় ফেলেছে? অতএব তিনি তাদেরকে ইমামের পিছনে কিরাআত পড়তে নিষেধ করেন।
হাজ্জাজ (রহঃ) ব্যতীত অন্য কেউ হাদীসটি এভাবে বর্ণনা করেননি। কাতাদা (রহঃ)-এর শাগরিদগণ এ হাদীস বর্ণনায় হাজ্জাজের সাথে বিরোধ করেছেন, শো’বা, সাঈদ (রহঃ) প্রমুখ তাদের অন্তর্ভুক্ত। তারা বর্ণনা করেননি যে, “তিনি আর তাদেরকে কিরাআত পড়তে নিষেধ করেছেন এবং হাজ্জাজের হাদীস দলীলযোগ্য নয়।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ نَصْرِ بْنِ سَنْدَوَيْهِ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ ، ثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي بِالنَّاسِ ، وَرَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ ، فَلَمَّا فَرَغَ ، قَالَ : " مَنْ ذَا الَّذِي يُخَالِجُنِي سُورَتِي ؟! " فَنَهَاهُمْ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ ، وَلَمْ يَقُلْ هَكَذَا غَيْرُ حَجَّاجٍ ، وَخَالَفَهُ أَصْحَابُ قَتَادَةَ ، مِنْهُمْ : شُعْبَةُ ، وَسَعِيدٌ وَغَيْرُهُمَا ، فَلَمْ يَذْكُرُوا أَنَّهُ نَهَاهُمْ عَنِ الْقِرَاءَةِ ، وَحَجَّاجٌ لَا يُحْتَجُّ بِهِ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১৪(৯). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে কোন নামায, তাতে উম্মুল কুরআন (ফাতেহা) পাঠ না করা হলে তা ত্রুটিপূর্ণ, তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা (ফাতিহা পড়তে হবে না)। ইয়াহইয়া ইবনে সাল্লাম (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল। সঠিক হলো, এটি মাওকুফ হাদীস।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ ، ثَنَا يَحْيَى بْنُ سَلَّامٍ ، ثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ ، ثَنَا وَهْبُ بْنُ كَيْسَانَ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا بِأُمِّ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ ، إِلَّا أَنْ يَكُونَ وَرَاءَ إِمَامٍ " . يَحْيَى بْنُ سَلَّامٍ ضَعِيفٌ ، وَالصَّوَابُ مَوْقُوفٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১৫(১০). আবু বাকর আন-নায়পুরী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে মাওকুফরূপে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম এজন্যই নিযুক্ত হয়ে থাকে যাতে তার অনুসরণ করা হয়। অতএব যখন সে তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো এবং যখন সে কিরাআত পড়ে তখন তোমরা নীরব থাকো। মুহাম্মাদ ইবনে সা’দ আল-আশহালী (রহঃ) তার অনুসরণ করেন।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُونُسُ ، نَا ابْنُ وَهْبٍ : أَنَّ مَالِكًا أَخْبَرَهُ ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ ، عَنْ جَابِرٍ : نَحْوَهُ مَوْقُوفًا
قُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - وَأَنَا أَسْمَعُ - حَدَّثَكُمْ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، ثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ؛ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا " ، تَابَعَهُ مُحَمَّدُ بْنُ سَعْدٍ الْأَشْهَلِيُّ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১৬(১১). মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যাকারিয়া (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম এজন্যই নিযুক্ত হয়ে থাকে যাতে তার অনুসরণ করা হয়। অতএব যখন সে তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো এবং যখন সে কিরাআত পড়ে তখন তোমরা নীরব থাকো। আবু আবদুর রহমান (রহঃ) বলেন, আল-মাখরামী (রহঃ) বলতেন, তিনি অর্থাৎ মুহাম্মাদ ইবনে সাদি (রহঃ) নির্ভরযোগ্য রাবী।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَكَرِيَّا ، وَالْحَسَنُ بْنُ الْخَضِرِ ، قَالَا : نَا أَحْمَدُ بْنُ شُعَيْبٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُخَرِّمِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَعْدٍ الْأَشْهَلِيُّ الْأَنْصَارِيُّ ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَجْلَانَ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ؛ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا " . قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ : كَانَ الْمُخَرِّمِيُّ يَقُولُ : هُوَ ثِقَةٌ ، يَعْنِي : مُحَمَّدَ بْنَ سَعْدٍ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১৭(১২). মুহাম্মাদ ইবনে জা’ফার আল-মুতায়রী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ইমাম এজন্যই নিযুক্ত হয়ে থাকে যাতে তার অনুসরণ করা হয়। অতএব তোমরা তার সাথে বিরোধ করো না। যখন সে তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো, যখন সে কিরাআত পড়ে তখন তোমরা নীরব থাকো, যখন সে ’গায়রিল মাগদূবি আলাইহিম অলাদদোয়াল্লীন’ বলে তখন তোমরা আমীন বলো। যখন সে রুকূ করে তখন তোমরাও রুকূ করো, যখন সে “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলে, তখন তোমরা "রব্বানা লাকাল হামদ" বলো। যখন সে সিজদা করে তখন তোমরাও সিজদা করো এবং যখন সে বসে নামায পড়ে তখন তোমরা সকলেও বসে নামায-পড়ো।
ইসমাঈল ইবনে আবান দুর্বল রাবী।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَطِيرِيُّ ، نَا أَحْمَدُ بْنُ حَازِمٍ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ الْغَنَوِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، وَمُصْعَبِ بْنِ شُرَحْبِيلَ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَلَا تَخْتَلِفُوا عَلَيْهِ ؛ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا ، وَإِذَا قَالَ : ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) فَقُولُوا : آمِينَ ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا ، وَإِذَا قَالَ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، فَقُولُوا : رَبَّنَا لَكَ الْحَمْدُ ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا ، وَإِذَا صَلَّى جَالِسًا ، فَصَلُّوا جُلُوسًا أَجْمَعِينَ " . إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১৮(১৩). আবদুল মালেক ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে উপরোক্ত হাদীস বর্ণিত হয়েছে।
আবু সা’দ আস-সাগানী (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ ، ثَنَا أَبُو سَعْدٍ الصَّاغَانِيُّ مُحَمَّدُ بْنُ مُيَسَّرٍ ، ثَنَا ابْنُ عَجْلَانَ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : بِهَذَا . أَبُو سَعْدٍ الصَّاغَانِيُّ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২১৯(১৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আশ-শা’বী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমামের পিছনে কিরাআত নাই ।
এটি মুরসাল হাদীস।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا عَلِيُّ بْنُ عَاصِمٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ سَالِمٍ ، عَنِ الشَّعْبِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا قِرَاءَةَ خَلْفَ الْإِمَامِ " . هَذَا مُرْسَلٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২০(১৫). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলো, আমি ইমামের পিছনে কিরাআত পড়বো না নীরব থাকবো? তিনি বলেন, তুমি নীরব থাকো। তোমার জন্য ইমামের কিরাআতই যথেষ্ট।
এই হাদীস কেবল গাসসানই বর্ণনা করেছেন। তিনি হাদীসশাস্ত্রে দুর্বল । আর কায়েস ও মুহাম্মাদ ইবনে সালেমও হাদীসশাস্ত্রে দুর্বল। পূর্বোক্ত মুরসাল হাদীস এই হাদীস অপেক্ষা অধিক সহীহ, আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ ، وَأَحْمَدُ بْنُ يُوسُفَ التَّغْلِبِيُّ ، وَمُحَمَّدُ بْنُ غَالِبٍ ، وَجَمَاعَةٌ ، قَالُوا : ثَنَا غَسَّانُ . ح : وَقُرِئَ عَلَى أَبِي مُحَمَّدِ بْنِ صَاعِدٍ - وَأَنَا أَسْمَعُ - حَدَّثَكُمْ عَلِيُّ بْنُ حَرْبٍ ، وَأَحْمَدُ بْنُ يُوسُفَ التَّغْلِبِيُّ ، قَالَا : ثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ ، عَنْ قَيْسِ بْنِ الرَّبِيعِ ، عَنْ مُحَمَّدِ بْنِ سَالِمٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنِ الْحَارِثِ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : أَقْرَأُ خَلْفَ الْإِمَامِ أَوْ أُنْصِتُ ؟ قَالَ : " بَلْ أَنْصِتْ ؛ فَإِنَّهُ يَكْفِيكَ " . تَفَرَّدَ بِهِ غَسَّانُ وَهُوَ ضَعِيفٌ ، وَقَيْسٌ وَمُحَمَّدُ بْنُ سَالِمٍ ضَعِيفَانِ ، وَالْمُرْسَلُ الَّذِي قَبْلَهُ أَصَحُّ مِنْهُ ، وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২১(১৬). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন আল-হাদরামী (রহঃ) ... হিত্তান ইবনে আবদুল্লাহ আর-রাকাশী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু মূসা (রাঃ) আমাদের নামায পড়ালেন। আবু মূসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিতেন, যখন তিনি আমাদের নিয়ে নামায পড়তেন তখন বলতেনঃ ইমাম এজন্যই নিযুক্ত হয়ে থাকে যাতে তার অনুসরণ করা হয়। অতএব সে যখন তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো এবং সে যখন কিরাআত পড়ে তখন তোমরা নীরব থাকো।
এই হাদীস আবু হামেদ (রহঃ) পূর্বোক্ত হাদীসের অনুরূপ সংক্ষিপ্তভাবে আমাদের লেখান। সালেম ইবনে নূহ (রহঃ) শক্তিশালী রাবী নন।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ ، ثَنَا سَالِمُ بْنُ نُوحٍ ، ثَنَا عُمَرُ بْنُ عَامِرٍ ، وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ ، عَنْ حِطَّانَ بْنَ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيِّ ، قَالَ : صَلَّى بِنَا أَبُو مُوسَى ، فَقَالَ أَبُو مُوسَى : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يُعَلِّمُنَا إِذَا صَلَّى بِنَا ، قَالَ : " إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ؛ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا ، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا " . هَكَذَا أَمْلَاهُ عَلَيْنَا أَبُو حَامِدٍ مُخْتَصَرًا ، سَالِمُ بْنُ نُوحٍ لَيْسَ بِالْقَوِيِّ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২২(১৭)। আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... হিত্তান ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবু মূসা আল-আশআরী (রাঃ)-এর সাথে এশার নামায পড়লাম ... অতঃপর রাবী বিস্তারিতভাবে হাদীস বর্ণনা করেন। তাতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশে বক্তৃতা দেন। তিনি আমাদেরকে আমাদের নামায শিক্ষা দিতেন এবং আমাদের প্রয়োজনীয় সুন্নাত (রীতিনীতি) শিক্ষা দিতেন। তিনি বলেন, তোমরা নামাযের কাতার সমান্তরাল করো, অতঃপর তোমাদের একজন যেন তোমাদের ইমামতি করে। ইমাম যখন তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বলো এবং যখন সে কিরাআত পড়ে তখন তোমরা নীরব থাকো।
এই হাদীস সুফিয়ান আস-সাওরী (রহঃ) সুলায়মান আত-তায়মী (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। এই হাদীস হিশাম আদ-দাসতাওয়াঈ, সাঈদ, শো’বা, হাম্মাম, আবু আওয়ানা, আবান ও আদী ইবনে আবু উমারা (রহঃ) সবাই কাতাদা (রহঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন এবং তাদের কেউ একথা বর্ণনা করেননিঃ “যখন সে (ইমাম) কিরাআত পড়ে তখন তোমরা নীরব থাকো”। তারা সবাই কাতাদা (রহঃ) এর ছাত্র এবং তার থেকে হাদীস মুখস্ত করেছেন।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
ثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَبُو الْأَشْعَثِ أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، ثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، حَدَّثَنَا أَبِي ، عَنْ قَتَادَةَ ، ح : وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْعَلَاءِ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا جَرِيرٌ ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَبِي غَلَّابٍ يُونُسَ بْنِ جُبَيْرٍ ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : صَلَّيْنَا مَعَ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ صَلَاةَ الْعَتَمَةِ ، فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ ، وَقَالَ فِيهِ : فَإِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَطَبَنَا ، فَكَانَ يُعَلِّمُنَا صَلَاتَنَا ، وَيُبَيِّنُ لَنَا سُنَّتَنَا ، قَالَ : " أَقِيمُوا الصُّفُوفَ ، ثُمَّ لْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ ، فَإِذَا كَبَّرَ الْإِمَامُ فَكَبِّرُوا ، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا " . وَكَذَلِكَ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ ، وَرَوَاهُ هِشَامٌ الدَّسْتَوَائِيُّ ، وَسَعِيدُ ، وَشُعْبَةُ ، وَهَمَّامٌ ، وَأَبُو عَوَانَةَ ، وَأَبَانُ ، وَعَدِيُّ بْنُ أَبِي عُمَارَةَ ، كُلُّهُمْ عَنْ قَتَادَةَ ؛ فَلَمْ يَقُلْ أَحَدٌ مِنْهُمْ : " وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا " . وَهُمْ أَصْحَابُ قَتَادَةَ الْحُفَّاظُ عَنْهُ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২৩(১৮). মুহাম্মাদ ইবনে উসমান ইবনে সাবেত আস-সায়দালানী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন ইমাম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দোয়াল্লীন বলে তখন তোমরা নীরব থাকো।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ ثَابِتٍ الصَّيْدِلَانِيُّ ، وَأَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، قَالَا : نَا مُحَمَّدُ بْنُ يُونُسَ ، ثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، نَا مُعْتَمِرٌ ، قَالَ : سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا قَالَ الْإِمَامُ : ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) فَأَنْصِتُوا
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২৪(১৯). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার জন্য ইমামের কিরাআতই যথেষ্ট, সে (ইমাম) কিরাআত সশব্দেই পড়ুক অথবা নীরবে পড়ুক।
আসেম শক্তিশালী রাবী নন এবং এই হাদীস মারফূরূপে বর্ণনা করা ধারণাপ্রসূত।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ زَكَرِيَّا التَّمَّارُ ، ثَنَا أَبُو مُوسَى الْأَنْصَارِيُّ ، ثَنَا عَاصِمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ أَبِي سُهَيْلٍ ، عَنْ عَوْنٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَكْفِيكَ قِرَاءَةُ الْإِمَامِ ، خَافَتَ أَوْ جَهَرَ " . عَاصِمٌ لَيْسَ بِالْقَوِيِّ ، وَرَفْعُهُ وَهْمٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২৫(২০). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ইমাম রয়েছে সে ক্ষেত্রে ইমামের কিরাআতই তার কিরাআত।
অধস্তন রাবী জাবের ও লাইছ উভয়ে হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَعْدٍ الْعَوْفِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، وَيَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ، عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ ، عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ ، وَجَابِرٍ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَتُهُ لَهُ قِرَاءَةٌ " . جَابِرٌ وَلَيْثٌ ضَعِيفَانِ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২৬(২১)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... জাবের (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِشْكَابٍ ، ثَنَا أَبُو نُعَيْمٍ ، وَشَاذَانُ ، وَأَبُو غَسَّانَ ، قَالُوا : نَا الْحَسَنُ بْنُ صَالِحٍ ، عَنْ جَابِرٍ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، نَا أَبُو نُعَيْمٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ صَالِحٍ ، عَنْ جَابِرٍ ، عَنْ أَبِي الزُّبَيْرِ ، عَنْ جَابِرٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২৭(২২)। বদর ইবনুল হায়ছাম আল-কাযী (রহঃ) ... আল-মুখতার ইবনে আবদুল্লাহ ইবনে আবু লায়লা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেন, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাআত পড়লো, সে ধর্মের বিষয়ে ভুল করলো।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا بَدْرُ بْنُ الْهَيْثَمِ الْقَاضِي ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ ، ثَنَا وَكِيعٌ ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ ، عَنِ ابْنِ الْأَصْبَهَانِيِّ ، عَنِ الْمُخْتَارِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي لَيْلَى ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ عَلِيٌّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : " مَنْ قَرَأَ خَلْفَ الْإِمَامِ ، فَقَدْ أَخْطَأَ الْفِطْرَةَ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২৮(২৩)। ইবনে মাখলাদ (রহঃ)... ওয়াকী’ (রহঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। কায়েস ও ইবনে আবু লায়লা (রহঃ) ইবনুল ইস্বাহানী সূত্রে এর বিপরীত বর্ণনা করেছেন। তার সনদ সহীহ নয়।।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا ابْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ : مِثْلَهُ . خَالَفَهُ قَيْسٌ وَابْنُ أَبِي لَيْلَى ، عَنِ ابْنِ الْأَصْبَهَانِيِّ ، وَلَا يَصِحُّ إِسْنَادُهُ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২২৯(২৪). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবদুর রহমান ইবনে আবু লায়লা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী ইবনে আবু তালিব (রাঃ) বলেছেন, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাআত পড়ে সে অবশ্যই সুন্নাত নিয়মে ভুল করে। ইবনে আবু লায়লা (রহঃ) এতে দ্বিমত করেছেন এবং তিনি ইবনুল ইসবাহানী আল-মুখতার-আলী (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন এবং এটি সহীহ নয়।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدٍ الْأَزْدِيُّ ، ثَنَا عَمِّي عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا قَيْسٌ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصْبَهَانِيِّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ، قَالَ : قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : مَنْ قَرَأَ خَلْفَ الْإِمَامِ ، فَقَدْ أَخْطَأَ الْفِطْرَةَ " . خَالَفَهُ ابْنُ أَبِي لَيْلَى ؛ فَقَالَ : عَنِ ابْنِ الْأَصْبَهَانِيِّ ، عَنِ الْمُخْتَارِ ، عَنْ عَلِيٍّ ، وَلَا يَصِحُّ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩০(২৫). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আবু লায়লা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী (রাঃ) বলেছেন, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাআত পড়ে সে অবশ্যই প্রতিষ্ঠিত নিয়মে ভুল করে।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ الْمُنْذِرِ - مِنْ أَصْلِ كِتَابِ أَبِيهِ - ثَنَا أَبِي ، ثَنَا قَيْسٌ ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيُّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي لَيْلَى ، قَالَ : قَالَ عَلِيٌّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : " مَنْ قَرَأَ خَلْفَ الْإِمَامِ ، فَقَدْ أَخْطَأَ الْفِطْرَةَ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩১(২৬). উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... আল-মুখতার ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। আলী (রাঃ) বলেন, যে ব্যক্তি ফিতরাতের উপর নেই সে-ই কেবল ইমামের পিছনে কিরাআত পড়ে।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْفَضْلِ بْنِ سَلَمَةَ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، ثَنَا عَمْرُو بْنُ عَبْدِ الْغَفَّارِ ، وَأَبُو شِهَابٍ ، وَالْحَسَنُ بْنُ صَالِحٍ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَصْبَهَانِيِّ ، عَنِ الْمُخْتَارِ بْنِ عَبْدِ اللَّهِ : أَنَّ عَلِيًّا ، قَالَ : " إِنَّمَا يَقْرَأُ خَلْفَ الْإِمَامِ مَنْ لَيْسَ عَلَى الْفِطْرَةِ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩২(২৭)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমার জন্য ইমামের কিরাআতই যথেষ্ট।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الصَّاغَانِيُّ ، ثَنَا أَبُو النَّضْرِ ، ثَنَا شُعْبَةُ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، أَخْبَرَنِي رَجُلٌ أَنَّهُ سَمِعَ أَبَاهُ يُحَدِّثُ عَنْ عَلِيٍّ ، قَالَ : " يَكْفِيكَ قِرَاءَةُ الْإِمَامِ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩৩(২৮)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ دَاوُدَ ، ثَنَا آدَمُ ، ثَنَا شُعْبَةُ ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى ، أَخْبَرَنِي رَجُلٌ ؛ أَنَّهُ سَمِعَ أَبَاهُ يُحَدِّثُ عَنْ عَلِيٍّ : مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩৪(২৯). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করা হলো, প্রত্যেক নামাযেই কি কিরাআত পড়তে হবে? তিনি বলেন, হাঁ। এক আনসারী সাহাবী বলেন, (তা পড়া তো) ওয়াজিব হয়ে গেল। লোকজনের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিক নিকটবর্তী ছিলাম। তিনি আমাকে বললেনঃ আমি মনে করি, ইমামই লোকজনের জন্য যথেষ্ট। রাবী এরূপই বর্ণনা করেছেন। এটা যায়েদ ইবনুল হুবাবের অমূলক ধারণা। সঠিক হলো, আবু দারদা (রাঃ) বলেন, আমার মতে ইমামই তাদের জন্য যথেষ্ট।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا شُعَيْبُ بْنُ أَيُّوبَ ، وَغَيْرُهُ ، قَالُوا : نَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، ثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ، ثَنَا أَبُو الزَّاهِرِيَّةِ ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ، قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، أَفِي كُلِّ صَلَاةٍ قِرَاءَةٌ ؟ قَالَ : " نَعَمْ " فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ : وَجَبَتْ هَذِهِ ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَكُنْتُ أَقْرَبَ الْقَوْمِ إِلَيْهِ - " مَا أَرَى الْإِمَامَ إِذَا أَمَّ الْقَوْمَ إِلَّا قَدْ كَفَاهُمْ " . كَذَا قَالَ . وَهُوَ وَهْمٌ مِنْ زَيْدِ بْنِ الْحُبَابِ ، وَالصَّوَابُ : فَقَالَ أَبُو الدَّرْدَاءِ : مَا أَرَى الْإِمَامَ إِلَّا قَدْ كَفَاهُمْ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩৫(৩০). আবদুল মালেক ইবনে আহমাদ আদ-দাককাক (রহঃ) ... মু’আবিয়া (রাঃ) থেকে এই সনদে (পূর্বোক্ত হাদীস) বর্ণিত। তিনি আরো বলেন, আবু দারদা (রাঃ) বলেছেন, হে কাসীর! আমি মনে করি তাদের জন্য ইমামই (তার কিরাআতই) যথেষ্ট।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ ، ثَنَا ابْنُ وَهْبٍ ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بِهَذَا ، وَقَالَ : فَقَالَ أَبُو الدَّرْدَاءِ : " يَا كَثِيرُ ، مَا أَرَى الْإِمَامَ إِلَّا قَدْ كَفَاهُمْ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩৬(৩১). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার ইমাম রয়েছে (যে ইমামের সাথে নামায পড়ে), ইমামের কিরাআতই তার কিরাআত।
আবু ইয়াহইয়া আত-তায়মী ও মুহাম্মাদ ইবনে আব্বাদ উভয়ই দুর্বল রাবী ।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ الرَّازِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الرَّازِيُّ ، حَدَّثَنَا أَبُو يَحْيَى التَّيْمِيُّ ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَتُهُ لَهُ قِرَاءَةٌ " . أَبُو يَحْيَى التَّيْمِيُّ ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ ضَعِيفَانِ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩৭(৩২). উমার ইবনে আহমাদ ইবনে আলী আল-জাওহারী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্তের নামায পড়লেন। নামায শেষ করে তিনি জিজ্ঞেস করেনঃ তোমাদের কেউ কি আমার সাথে কুরআনের কোন অংশ (কিরাআত) পাঠ করেছে? জনতার মধ্য থেকে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাই তো আমি (মনে মনে) বলছিলাম, কি ব্যাপার! আমার সাথে কুরআন নিয়ে টানাহেঁচড়া করা হচ্ছে কেন (আমার কি হলো আমার সাথে কুরআন নিয়ে বিবাদ করা হচ্ছে)! যখন আমি নিঃশব্দে কিরাআত পড়ি, তখন তোমরা আমার সাথে কিরাআত পড়ো, আর যখন আমি সশব্দে কিরাআত পড়ি তখন কেউ আমার সাথে কিরাআত পড়বে না।
এই হাদীস কেবল যাকারিয়া আল-ওয়াকার (রহঃ)-ই বর্ণনা করেছেন। তিনি প্রত্যাখ্যাত ও পরিত্যক্ত রাবী।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْجَوْهَرِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ سَيَّارٍ الْمَرْوَزِيُّ ، ثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى الْوَقَارُ ، ثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ ، ثَنَا الْأَوْزَاعِيُّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً ، فَلَمَّا قَضَاهَا ، قَالَ : " هَلْ قَرَأَ أَحَدٌ مِنْكُمْ مَعِي بِشَيْءٍ مِنَ الْقُرْآنِ ؟ " فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : أَنَا يَا رَسُولَ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ الْقُرْآنَ ؟! إِذَا أَسْرَرْتُ بِقِرَاءَتِي فَاقْرَءُوا مَعِي ، وَإِذَا جَهَرْتُ بِقِرَاءَتِي فَلَا يَقْرَأَنَّ مَعِي أَحَدٌ " . تَفَرَّدَ بِهِ زَكَرِيَّا الْوَقَارُ وَهُوَ مُنْكَرُ الْحَدِيثِ مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ৩৪. রাসূলুল্লাহ (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার কিরাআত এবং এতদসম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
১২৩৮(৩৩). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার জন্য ইমামের কিরাআতই যথেষ্ট, সে (ইমাম) অস্পষ্ট স্বরেই (কিরাআত) পড়ুক অথবা সশব্দে। আবু মূসা (রহঃ) বলেন, আমি আম্মাদ ইবনে হাম্বল (রহঃ)-কে কিরাআত সংক্রান্ত ইবনে আব্বাসের হাদীস সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, এটি মুনকার হাদীস।
بَابُ ذِكْرِ قَوْلِهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ كَانَ لَهُ إِمَامٌ ، فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " وَاخْتِلَافِ الرِّوَايَاتِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ صَالِحٍ الْوَزَّانُ ، ثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ ، ثَنَا عَاصِمُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ، عَنْ أَبِي سُهَيْلٍ ، عَنْ عَوْنٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَكْفِيكَ قِرَاءَةُ الْإِمَامِ ، خَافَتَ أَوْ قَرَأَ " . قَالَ أَبُو مُوسَى : قُلْتُ لِأَحْمَدَ بْنِ حَنْبَلٍ فِي حَدِيثِ ابْنِ عَبَّاسٍ هَذَا فِي الْقِرَاءَةِ : فَقَالَ : هَذَا مُنْكَرٌ
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৩৯(১)। আবদুল্লাহ ইবনে আবু দাউদ আস-সিজিস্তানী (রহঃ) ... ওয়াইল ইবনে হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ’গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দোয়াল্লীন’ পড়ার পর সশব্দে ’আমীন’ বলতে শুনেছি। আবু বাকর (রহঃ) বলেন, এটা (উচ্চস্বরে আমীন বলা) সুন্নাত। কেবল কূফাবাসীগণই এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। এই হাদীস এবং পরবর্তী হাদীসটি সহীহ।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ السِّجِسْتَانِيُّ ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ ، ثَنَا وَكِيعٌ ، وَالْمُحَارِبِيُّ ، قَالَا : ثَنَا سُفْيَانُ ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ، عَنْ حُجْرٍ أَبِي الْعَنْبَسِ - وَهُوَ ابْنُ عَنْبَسٍ - عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا قَالَ : ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) ، قَالَ : تأ " آمِينَ " ، يَمُدُّ بِهَا صَوْتَهُ
قَالَ أَبُو بَكْرٍ : هَذِهِ سُنَّةٌ تَفَرَّدَ بِهَا أَهْلُ الْكُوفَةِ ، هَذَا صَحِيحٌ وَالَّذِي بَعْدَهُ
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৪০(২). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ওয়াইল ইবনে হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ’গায়রিল মাগদূবি আলায়হিম ওয়ালাদ্দোয়াল্লীন’ বলার পর সশব্দে আমীন বলতে শুনেছেন।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
حَدَّثَنِي يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا ابْنُ زَنْجَوَيْهِ ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ ، ثَنَا سُفْيَانُ ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ، عَنْ حُجْرٍ ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، سَمِعَ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَرْفَعُ صَوْتَهُ بِ " آمِينَ " إِذَا قَالَ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৪১(৩)। আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... ওয়াইল ইবনে হুজর (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ’গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদদোয়াল্লীন’ বলার পর উচ্চস্বরে আমীন বলতে শুনেছি।
আবদুর রহমান (রহঃ) বলেন, এতে (এই হাদীসে) কঠিন বিষয় এই যে, এক ব্যক্তি সুফিয়ান (রহঃ)-কে এই হাদীস সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। আমার মতে সুফিয়ান (রহঃ) এই হাদীসের কোন কোন বিষয় সম্পর্কে সমালোচনা করেছেন। শো’বা (রহঃ) এই হাদীসের সনদ ও মতন (মূল পাঠ) নিয়ে মতভেদ করেছেন।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ، قَالَا : نَا عَبْدُ الرَّحْمَنِ ، عَنْ سُفْيَانَ ، عَنْ سَلَمَةَ ، عَنْ حُجْرِ بْنِ عَنْبَسٍ ، قَالَ : سَمِعْتُ وَائِلَ بْنَ حُجْرٍ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ قَرَأَ ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) قَالَ " آمِينَ " ، وَمَدَّ بِهَا صَوْتَهُ ، قَالَ عَبْدُ الرَّحْمَنِ : أَشَدُّ شَيْءٍ فِيهِ أَنَّ رَجُلًا كَانَ يَسْأَلُ سُفْيَانَ عَنْ هَذَا الْحَدِيثِ ، فَأَظُنُّ سُفْيَانَ تَكَلَّمَ بِبَعْضِهِ ، خَالَفَهُ شُعْبَةُ فِي إِسْنَادِهِ وَمَتْنِهِ
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৪২(৪). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ওয়াইল ইবনে হুজর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামায পড়েছি। আমি তাকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদোয়াল্লীন বলার পর অস্পষ্ট স্বরে আমীন’ বলতে শুনেছি। তিনি নিজের ডান হাত বাম হাতের উপর রাখলেন এবং নিজের ডানে ও বামে সালাম ফিরালেন। শো’বা (রহঃ)-ও পূর্বোক্ত হাদীসের অনুরূপ বলেন, “এবং তিনি অস্পষ্ট স্বরে আমীন বলেছেন”। কথিত হয়, তিনি এ ব্যাপারে সন্দেহে পড়েছেন। কেননা এই হাদীস সুফিয়ান আস-সাওরী, মুহাম্মাদ ইবনে সালামা ইবনে কুহাইল প্রমুখ সালামা (রহঃ) থেকে বর্ণনা করেছেন এবং তারা বলেছেন, "এবং তিনি উচ্চ স্বরে আমীন বলেছেন" এবং এটাই সঠিক।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا أَبُو الْأَشْعَثِ ، ثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ، عَنْ حُجْرٍ أَبِي الْعَنْبَسِ ، عَنْ عَلْقَمَةَ ، قَالَ : ثَنَا وَائِلٌ أَوْ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَسَمِعْتُهُ حِينَ قَالَ : ( غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ) ، قَالَ : " آمِينَ " . وَأَخْفَى بِهَا صَوْتَهُ ، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى ، وَسَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ ، كَذَا قَالَ شُعْبَةُ : وَأَخْفَى بِهَا صَوْتَهُ ، وَيُقَالُ : إِنَّهُ وَهِمَ فِيهِ ؛ لِأَنَّ سُفْيَانَ الثَّوْرِيَّ ، وَمُحَمَّدَ بْنَ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ وَغَيْرَهُمَا رَوَوْهُ عَنْ سَلَمَةَ ، فَقَالُوا : وَرَفَعَ صَوْتَهُ بِآمِينَ ، وَهُوَ الصَّوَابُ
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৪৩(৫)। আবদুল্লাহ ইবনে জা’ফার ইবনে খুশাইশ (রহঃ) ... আবদুল জাব্বার ইবনে ওয়াইল (রহঃ) থেকে-তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে নামায পড়েছি। রাবী বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ’ওয়ালাদদোয়াল্লীন’ বলার পর সশব্দে ’আমীন’ বললেন। এই সনদসূত্র সহীহ।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرِ بْنِ خُشَيْشٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : فَلَمَّا قَالَ : ( وَلَا الضَّالِّينَ ) قَالَ : " آمِينَ " . مَدَّ بِهَا صَوْتَهُ ، هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৪৪(৬). উসমান ইবনুদ দাক্কাক (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’ওলাদদোয়াল্লীন’ বলার পর উচ্চস্বরে আমীন বলতেন। আয-যুহরী-আবু সালামা-আবু হুরায়রা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। বাহ্র আস-সিকা হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الدَّقَّاقِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ ، ثَنَا الْحَارِثُ بْنُ مَنْصُورٍ أَبُو مَنْصُورٍ ، ثَنَا بَحْرٌ السَّقَّاءُ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ سَالِمٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا قَالَ : ( وَلَا الضَّالِّينَ ) قَالَ : " آمِينَ " ، وَرَفَعَ بِهَا صَوْتَهُ . وَعَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَبِي سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : نَحْوَهُ . بَحْرٌ السَّقَّاءُ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৩৫. নামাযের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
১২৪৫(৭). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল কুরআন (সূরা আল-ফাতিহা) পড়া শেষ করে উচ্চস্বরে আমীন’ বলতেন। এই সনদসূত্র হাসান পর্যায়ের।
بَابُ التَّأْمِينِ فِي الصَّلَاةِ بَعْدَ فَاتِحَةِ الْكِتَابِ وَالْجَهْرِ بِهَا
ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ ، عَنِ الزُّبَيْدِيِّ ، حَدَّثَنِي الزُّهْرِيُّ ، عَنْ أَبِي سَلَمَةَ ، وَسَعِيدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا فَرَغَ مِنْ قِرَاءَةِ أُمِّ الْقُرْآنِ ، رَفَعَ صَوْتَهُ ، وَقَالَ : " آمِينَ " . هَذَا إِسْنَادٌ حَسَنٌ
পরিচ্ছেদঃ ৩৬. মোক্তাদীর কিরাআত (ফাতিহা) পড়ার জন্য ইমামের বিরতি দেয়ার স্থান
১২৪৬(১). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন (রহঃ) ... সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট থেকে নামাযে দুটি সাকতা (বিরতিস্থান) স্মৃতিতে ধারণ করে রেখেছি। একটি সাকতা হলো ইমামের তাকবীর (তাহরীমা) বলার পর সূরা পড়ার পূর্ব পর্যন্ত এবং অপরটি হলো (তার) সূরা ফাতিহাতুল কিতাব পড়ার পর। ইমরান ইবনে হুসাইন (রাঃ) এতে দ্বিমত পোষণ করলে তারা মদীনায় উবাই ইবনে কা’ব (রাঃ)-কে চিঠি লিখলেন। তিনি সামুরা (রাঃ)-র বক্তব্যের সত্যায়ন করেন।
আল-হাসান (রহঃ) সামুরা (রাঃ) থেকে হাদীস শুনেছেন কিনা এ বিষয়ে মতবিরোধ রয়েছে। তিনি তার থেকে আকীকা সংক্রান্ত একটি হাদীস শ্রবণ করেছেন। হাবীব ইবনুশ শহীদ (রহঃ) থেকে কুরাইশ ইবনে আনাস (রহঃ) এরূপ ধারণাই করেন।
بَابُ مَوْضِعِ سَكَتَاتِ الْإِمَامِ لِقِرَاءَةِ الْمَأْمُومِ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا سَعْدَانُ بْنُ يَزِيدَ ، وَعَلِيُّ بْنُ إِشْكَابٍ ، وَالْحُسَيْنُ بْنُ سَعِيدِ بْنِ الْبُسْتُنْبَانِ ، قَالُوا : نَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ ، عَنِ الْحَسَنِ ، قَالَ : قَالَ سَمُرَةُ بْنُ جُنْدَبٍ : حَفِظْتُ سَكْتَتَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الصَّلَاةِ ، وَقَالَ الْحُسَيْنُ بْنُ سَعِيدٍ : قَالَ سَمُرَةُ : حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَكْتَتَيْنِ فِي الصَّلَاةِ ، سَكْتَةً إِذَا كَبَّرَ الْإِمَامُ حَتَّى يَقْرَأَ ، وَسَكْتَةً إِذَا فَرَغَ مِنْ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ ، فَأَنْكَرَ ذَلِكَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ ، فَكَتَبُوا إِلَى الْمَدِينَةِ إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ، فَصَدَّقَ سَمُرَةَ . الْحَسَنُ مُخْتَلَفٌ فِي سَمَاعِهِ مِنْ سَمُرَةَ ، وَقَدْ سَمِعَ مِنْهُ حَدِيثًا وَاحِدًا ، وَهُوَ حَدِيثُ الْعَقِيقَةِ فِيمَا زَعَمَ قُرَيْشُ بْنُ أَنَسٍ ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ
পরিচ্ছেদঃ ৩৬. মোক্তাদীর কিরাআত (ফাতিহা) পড়ার জন্য ইমামের বিরতি দেয়ার স্থান
১২৪৭(২). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি যখন নামায শুরু করতেন তখন কিছুক্ষণ নীরব থাকতেন এবং যখন ওয়ালাদদোয়াল্লীন পড়তেন তখনও কিছুক্ষণ নীরব থাকতেন। তার এই কার্যক্রমের প্রতিবাদ করা হলে এ সম্পর্কে উবাই ইবনে কা’ব (রাঃ)-এর নিকট চিঠি লেখা হলো। তিনি উত্তরে লিখলেন, সামুরা (রাঃ) যা করেছেন বিষয়টি তদ্রুপই।
بَابُ مَوْضِعِ سَكَتَاتِ الْإِمَامِ لِقِرَاءَةِ الْمَأْمُومِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ ، عَنِ الْحَسَنِ ، عَنْ سَمُرَةَ ؛ أَنَّهُ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ سَكَتَ هُنَيْهَةً ، وَإِذَا قَرَأَ ( وَلَا الضَّالِّينَ ) سَكَتَ سَكْتَةً ، فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهِ ، فَكُتِبَ فِي ذَلِكَ إِلَى أُبَيِّ بْنِ كَعْبٍ ، فَكَتَبَ أَنَّ الْأَمْرَ كَمَا صَنَعَ سَمُرَةُ
পরিচ্ছেদঃ ৩৬. মোক্তাদীর কিরাআত (ফাতিহা) পড়ার জন্য ইমামের বিরতি দেয়ার স্থান
১২৪৮(৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে তাকবীর (তাহরীমা) বলে কিছুক্ষণ নীরব থাকতেন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি আপনার নামাযে তাকবীর (তাহরীমা) ও কিরাআতের (সূরা ফাতিহা) মাঝখানে কি বলেন? তিনি বললেন, আমি বলি, “হে আল্লাহ! আমার ও আমার গুনাহের মাঝখানে এতো দূরত্ব সৃষ্টি করে দাও যতো দূরত্ব তুমি পূর্ব-পশ্চিমের মাঝখানে সৃষ্টি করেছ। হে আল্লাহ! তুমি আমাকে গুনাহ থেকে পরিষ্কার (পবিত্র) করে দাও, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! তুমি আমার গুনাহ থেকে আমাকে বরফ, বৃষ্টির পানি ও ঠাণ্ডা পানি দিয়ে ধৌত করে দাও (গুনাহ ক্ষমা করে দাও)”।
بَابُ مَوْضِعِ سَكَتَاتِ الْإِمَامِ لِقِرَاءَةِ الْمَأْمُومِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ ، ثَنَا جَرِيرٌ ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ ، عَنْ أَبِي زُرْعَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ هُنَيْهَةً ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، بِأَبِي أَنْتَ وَأُمِّي ، مَا تَقُولُ فِي صَلَاتِكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ ؟ قَالَ : " أَقُولُ : اللَّهُمَّ ، بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ ، كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ
পরিচ্ছেদঃ ৩৭. যুহর, আসর ও ফজর নামাযের কিরাআতের পরিমাণ
১২৪৯(১). আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যুহর ও আসরের নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁড়িয়ে থাকার সময়ের পরিমাণ অনুমান করতাম। আমরা যুহরের নামাযের প্রথম দুই রাকআতে তার দাঁড়ানোর সময় অনুমান করলাম তিরিশ আয়াত পাঠের সমপরিমাণ, প্রথম দুই রাকআতে সূরা আস-সাজদা পাঠের সম-পরিমাণ সময় এবং শেষের দুই রাতে তার অর্ধেক পরিমাণ সময়। আমরা তার আসরের নামাযের প্রথম দুই রাকআতে তাঁর কিয়ামের (দাঁড়ানোর) সময়ের পরিমাণ অনুমান করলাম যুহরের শেষ দুই রাআতের সমান এবং আসরের নামাযের শেষের দুই রাতে তাঁর কিয়ামের পরিমাণ অনুমান করলাম এর প্রথম দুই রাকআতের অর্ধেক সময়। এই হাদীস সহীহ এবং প্রমাণিত।
بَابُ قَدْرِ الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالصُّبْحِ
حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ، ثَنَا هُشَيْمٌ ، ثَنَا مَنْصُورُ بْنُ زَاذَانَ ، عَنِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ ، عَنْ أَبِي سَعِيدٍ ، قَالَ : كُنَّا نَحْزُرُ قِيَامَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الظُّهْرِ وَالْعَصْرِ ، فَحَزَرْنَا قِيَامَهُ فِي الظُّهْرِ قَدْرَ ثَلَاثِينَ آيَةً ، قَدْرَ سُورَةِ السَّجْدَةِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ ، وَفِي الْأُخْرَيَيْنِ عَلَى النِّصْفِ مِنْ ذَلِكَ ، وَحَزَرْنَا قِيَامَهُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ فِي الْعَصْرِ ، عَلَى قَدْرِ الْأُخْرَيَيْنِ مِنَ الظُّهْرِ ، وَحَزَرْنَا قِيَامَهُ فِي الْأُخْرَيَيْنِ مِنَ الْعَصْرِ عَلَى النِّصْفِ مِنْ ذَلِكَ . هَذَا ثَابِتٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৭. যুহর, আসর ও ফজর নামাযের কিরাআতের পরিমাণ
১২৫০(২). মুহাম্মাদ ইবনে মাখলাদ আল-বাজালী (রহঃ) ... কায়েস ইবনে আবু হাযেম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বসরায় ইবনে আব্বাস (রাঃ)-এর পিছনে নামায পড়েছি। তিনি প্রথম রাকআতে সূরা আল-ফাতিহা পড়ার পর সূরা আল-বাকারার প্রথম আয়াত পড়েন, তারপর দ্বিতীয় রাকআতের জন্য দাঁড়ান এবং সূরা আল-ফাতিহা পড়ার পর সূরা আল-বাকারার দ্বিতীয় আয়াত পড়েন, তারপর রুকূ করেন। তিনি নামাযশেষে আমাদের দিকে ফিরে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, “কুরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ ততটুকু পড়ো” (সূরা মুয্যামমিল : ২০)।
এই হাদীসের সনদ হাসান এবং এতে সেই ব্যক্তির জন্য দলীল রয়েছে যে ব্যক্তি বলে, “ফাকরাউ মা তাইয়াসসারা মিনহু”, এর তাৎপর্য হলো, তা সূরা আল-ফাতিহা পড়ার পর। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ قَدْرِ الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالصُّبْحِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ الْبَجَلِيُّ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الْأَوْدِيُّ ، نَا سَهْلُ بْنُ عَامِرٍ الْبَجَلِيُّ ، ثَنَا هُرَيْمُ بْنُ سُفْيَانَ ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ ، قَالَ : " صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ بِالْبَصْرَةِ ، فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ : بِالْحَمْدِ وَأَوَّلِ آيَةٍ مِنَ الْبَقَرَةِ ، ثُمَّ قَامَ فِي الثَّانِيَةِ ، فَقَرَأَ : بِالْحَمْدِ وَالْآيَةِ الثَّانِيَةِ مِنَ الْبَقَرَةِ ، ثُمَّ رَكَعَ ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَيْنَا ، فَقَالَ : إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ : ( فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ) . إِنَّمَا هُوَ بَعْدَ قِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ . وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৩৭. যুহর, আসর ও ফজর নামাযের কিরাআতের পরিমাণ
১২৫১(৩)। আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলাল্লাহ! প্রত্যেক নামাযেই কি কুরআন পাঠ করা জরুরী? তিনি বলেনঃ হাঁ। উপস্থিত লোকজনের মধ্য থেকে এক ব্যক্তি বলল, কিরাআত পাঠ বাধ্যতামূলক হয়ে গেল। আবু দারদা (রাঃ) বলেন, হে কাসীর! আমি তখন তার পাশেই ছিলাম। আমি মনে করি ইমাম যখন লোকদের ইমামতি করেন তখন তার কিরাআতই তাদের জন্য যথেষ্ট।
এই হাদীস যায়েদ ইবনে হুবাব (রহঃ) মুয়াবিয়া ইবনে সালেহ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণনা করেছেন এবং তাতে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি মনে করি ইমামের কিরাআতই তার জন্য যথেষ্ট। রাবী তাতে ভুল করেছেন এবং এটা আবুদ-দারদা (রাঃ)-এর উক্তি হওয়াই যথার্থ, যেমন ইবনে ওয়াহব (রহঃ)। বলেছেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
بَابُ قَدْرِ الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالصُّبْحِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، وَعَبْدُ الْمَلِكِ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، قَالَا : نَا بَحْرُ بْنُ نَصْرٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ ، عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ، قَالَ : قَامَ رَجُلٌ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَفِي كُلِّ صَلَاةٍ قُرْآنٌ ؟ قَالَ : " نَعَمْ " . فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ : وَجَبَ هَذَا ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ : يَا كَثِيرُ - وَأَنَا إِلَى جَنْبِهِ - لَا أَرَى الْإِمَامَ إِذَا أَمَّ الْقَوْمَ إِلَّا قَدْ كَفَاهُمْ . رَوَاهُ زَيْدُ بْنُ حُبَابٍ ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ، بِهَذَا الْإِسْنَادِ ، وَقَالَ فِيهِ : فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَا أَرَى الْإِمَامَ إِلَّا قَدْ كَفَاهُمْ " . وَوَهِمَ فِيهِ ، وَالصَّوَابُ أَنَّهُ مِنْ قَوْلِ أَبِي الدَّرْدَاءِ كَمَا قَالَ ابْنُ وَهْبٍ ، وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫২(১). ইয়াহ্ইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামায শিক্ষা দেন। তিনি তাঁর হস্তদ্বয় উপরে উত্তোলন করে (তাকবীরে তাহরীমার সময়), তারপর (কিরাআত পাঠ শেষে) রুকূ করেন এবং দুই হাত মিলিয়ে দুই হাঁটুর মাঝখানে রাখেন। এই হাদীস সা’দ (রাঃ)-এর নিকট পৌছলে তিনি বলেন, আমার ভাই সঠিক বলেছেন। আমরা (রুকূতে) তাই করতাম, অতঃপর আমাদেরকে এরূপ করার নির্দেশ দেয়া হয়। (এই বলে) তিনি তার দুই হাত দুই হাঁটুতে রাখেন।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ، قَالَ : سَمِعْتُ عَاصِمَ بْنَ كُلَيْبٍ يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ، عَنْ عَلْقَمَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ : عَلَّمَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الصَّلَاةَ ، فَرَفَعَ يَدَيْهِ ، ثُمَّ رَكَعَ وَطَبَّقَ وَجَعَلَ يَدَيْهِ بَيْنَ رُكْبَتَيْهِ ، فَبَلَغَ ذَلِكَ سَعْدًا ، فَقَالَ : صَدَقَ أَخِي ، كُنَّا نَفْعَلُ هَذَا ، ثُمَّ أُمِرْنَا بِهَذَا ، وَجَعَلَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ، يَعْنِي : فِي الرُّكُوعِ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫৩(২). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া (রহঃ) ... আসেম ইবনে কুলাইব (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীস বর্ণিত। রাবী বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাকবীর বলে তার দুই হাত উপরে উত্তোলন করেন। তিনি রুকূতে গিয়ে তার দুই হাতের পাতা একত্রে মিলিয়ে দুই হাঁটুর মাঝখানে রাখেন। এ খবর সা’দ (রাঃ)-এর কাছে পৌছলে তিনি বলেন, আমার ভাই সঠিক বলেছেন, আমরা তাই করতাম। অতঃপর আমাদেরকে এরূপ করার নির্দেশ দেয়া হয়েছে এবং তিনি (সা’দ) তার উভয় হাত উভয় হাঁটুতে রাখেন। এই হাদীসের সনদসূত্র সহীহ ও প্রমাণিত।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
ثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، ثَنَا أَبُو كُرَيْبٍ ، ثَنَا ابْنُ إِدْرِيسَ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ : بِهَذَا ، وَقَالَ : فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ ، فَلَمَّا رَكَعَ طَبَّقَ يَدَيْهِ بَيْنَ رُكْبَتَيْهِ ، فَبَلَغَ ذَلِكَ سَعْدًا ، فَقَالَ : صَدَقَ أَخِي ، كُنَّا نَفْعَلُ هَذَا ، ثُمَّ أُمِرْنَا بِهَذَا ، وَوَضَعَ الْكَفَّيْنِ عَلَى الرُّكْبَتَيْنِ . هَذَا إِسْنَادٌ ثَابِتٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫৪(৩). দা’লাজ ইবনে আহমাদ (রহঃ) ... আলকামা ইবনে ওয়াইল (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকূ করতেন তখন তাঁর (হাতের) আঙ্গুলগুলো (পরস্পর থেকে) ফাঁক করে রাখতেন এবং যখন সিজদা করতেন তখন তার হাতের পাঁচটি আংগুল মিলিয়ে রাখতেন।
দা’লাজ (রহঃ) বলেন, আবু বাকর ইবনে খুযায়মা (রহঃ) মূসা ইবনে হারূন (রহঃ)-এর সূত্রে আমার নিকট হাদীস বর্ণনা করেছেন। তারপর আমি মূসা (রহঃ)-এর সাথে সাক্ষাৎ করলে তিনি আমার নিকট এই হাদীস বর্ণনা করেন।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا دَعْلَجُ بْنُ أَحْمَدَ ، ثَنَا مُوسَى بْنُ هَارُونَ ، ثَنَا الْحَارِثُ بْنُ عَبْدِ اللَّهِ بِهَمَذَانَ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا رَكَعَ ، فَرَّجَ أَصَابِعَهُ ، وَإِذَا سَجَدَ ، ضَمَّ أَصَابِعَهُ الْخَمْسَ ، قَالَ دَعْلَجٌ : حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خُزَيْمَةَ ، ثَنَا مُوسَى بْنُ هَارُونَ ، ثُمَّ لَقِيتُ مُوسَى ، فَحَدَّثَنِي بِهِ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫৫(৪). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে বুরায়দা! তুমি যখন রুকূ থেকে তোমার মাথা উঠাবে তখন তুমি বলবে, সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলআস-সামাই ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা শি’তা বাদু (যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তা শুনেন। আমাদের প্রতিপালক! আপনার জন্য যাবতীয় প্রশংসা—আকাশ, পৃথিবী এবং এরপর আপনি যা চান সে পরিমাণ)।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ عُبَيْدِ بْنِ كَعْبٍ ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْخَزَّازُ ، ح : وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ بْنِ سَعِيدٍ ، ثَنَا أَبِي ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْخَزَّازُ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ ، عَنْ جَابِرٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " يَا بُرَيْدَةُ ، إِذَا رَفَعْتَ رَأْسَكَ مِنَ الرُّكُوعِ ، فَقُلْ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، اللَّهُمَّ رَبَّنَا ، لَكَ الْحَمْدُ ، مِلْءَ السَّمَاءِ ، وَمِلْءَ الْأَرْضِ ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫৬(৫). আবু তালিব আল-হাফিজ আহমাদ ইবনে নাস্র (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন ইমাম বলবে, ’সামিআল্লাহু লিমান হামিদাহ’ তখন তার পিছনের লোকজন যেন বলে, ’সামিআল্লাহু লিমান হামিদাহ’।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
ثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ أَحْمَدُ بْنُ نَصْرٍ ، نَا أَحْمَدُ بْنُ عُمَيْرٍ الدِّمَشْقِيُّ ، ثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَمْرِو بْنِ عُمَارَةَ بْنِ رَاشِدٍ أَبُو الْخَطَّابِ ، قَالَ : سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ ثَابِتِ بْنِ ثَوْبَانَ يَقُولُ : حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا قَالَ الْإِمَامُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، فَلْيَقُلْ مَنْ وَرَاءَهُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫৭(৬). আবু তালিব আল-হাফিজ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন ইমাম বলেন, ’সামিআল্লাহু লিমান হামিদাহ’ তখন তার পিছনের লোকজন যেন বলে, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হাম্দু।
হাদীসটি এই সনদসূত্রে সংরক্ষিত। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ - أَيْضًا - ثَنَا يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الصَّمَدِ ، ثَنَا يَحْيَى بْنُ عَمْرِو بْنِ عُمَارَةَ ، سَمِعْتُ ابْنَ ثَابِتِ بْنِ ثَوْبَانَ يَقُولُ : حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا ، قَالَ الْإِمَامُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، فَلْيَقُلْ مَنْ وَرَاءَهُ : اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ " . هَذَا هُوَ الْمَحْفُوظُ بِهَذَا الْإِسْنَادِ ، وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫৮(৭). উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামায পড়ালেন, অতঃপর আমাদের দিকে মুখ করে বললেনঃ তোমরা কি ইমামের পিছনে কিরাআত পাঠ করো? আমরা বললাম, নিশ্চয়ই আমাদের মধ্যে কেউ কেউ কিরাআত পাঠ করে। তিনি বলেন, তাহলে সূরা আল-ফাতিহা পড়বে।
আর-রবী’ ইবনে বদর হাদীসশাস্ত্রে দুর্বল। এই হাদীস আর-রবী ইবনে বদর এভাবে বর্ণনা করেছেন। সাল্লাম আবুল মুনযির তার বিপরীত করেছেন। তিনি এই হাদীস আইউব-আবু কিলাবা-আবু হুরায়রা (রাঃ) সূত্রে বর্ণনা করেন এবং তা প্রমাণিত নয়। উবায়দুল্লাহ ইবনে আমর আর-রাক্কী (রহঃ) তাদের উভয়ের সাথে ইখতিলাফ করেন। তিনি এই হাদীস আইউব-আবু কিলাবা-আনাস (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন। ইবনে উলায়্যা প্রমুখ এই হাদীস আইউব-আবু কিলাবা (রহঃ) সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন। এই হাদীস খালিদ আল-হায্যা (রহঃ) আবু কিলাবা-মুহাম্মাদ ইবনে আবু আয়েশা-রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করেছেন।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا عِيسَى بْنُ عَبْدِ اللَّهِ الطَّيَالِسِيُّ رَغَاثٌ ، ثَنَا يَزِيدُ بْنُ عُمَرَ بْنِ جَنْزَةَ الْمَدَائِنِيُّ ، ثَنَا الرَّبِيعُ بْنُ بَدْرٍ ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ ، فَقَالَ : " أَتَقْرَءُونَ خَلْفَ الْإِمَامِ ؟ " . فَقُلْنَا : إِنَّ فِينَا مَنْ يَقْرَأُ . قَالَ : " فَبِفَاتِحَةِ الْكِتَابِ " . الرَّبِيعُ بْنُ بَدْرٍ ضَعِيفٌ ، كَذَا رَوَاهُ الرَّبِيعُ بْنُ بَدْرٍ ، وَخَالَفَهُ سَلَّامٌ أَبُو الْمُنْذِرِ ، رَوَاهُ عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ؛ وَلَا يَثْبُتُ . وَخَالَفَهُمَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ ، وَرَوَاهُ عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَرَوَاهُ ابْنُ عُلَيَّةَ وَغَيْرُهُ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ مُرْسَلًا ، وَرَوَاهُ خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَائِشَةَ ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৫৯(৮). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাদেরকে নিয়ে নামায পড়েন। নামাযশেষে তিনি তাদের দিকে ফিরে বলেনঃ ইমামের কিরাআত পাঠের সময় তোমরাও কি তোমাদের নামাযে কিরাআত পাঠ করো? তারা নীরব থাকলেন। এভাবে তিনি তিনবার জিজ্ঞেস করেন। তখন এক বা কয়েক ব্যক্তি বলেন, আমরা অবশ্যই কিরাআত পড়ি। তিনি বলেন, তোমরা তা করো না। তবে তোমাদের কেউ মনে মনে সূরা আল-ফাতিহা পড়তে পারে। হাদীসের মূল পাঠ আল-ফারিসীর।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا أَبُو زُرْعَةَ الدِّمَشْقِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ يُوسُفَ الزِّمِّيُّ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الرَّقِّيُّ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى بِأَصْحَابِهِ فَلَمَّا قَضَى صَلَاتَهُ ، أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ ، فَقَالَ : " أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ ، وَالَّإِمَامُ يَقْرَأُ ؟ " . فَسَكَتُوا ، قَالَهَا ثَلَاثًا ، فَقَالَ قَائِلٌ أَوْ قَائِلُونَ : إِنَّا لَنَفْعَلُ ، قَالَ : " فَلَا تَفْعَلُوا ، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ " . لَفْظُ حَدِيثِ الْفَارِسِيِّ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৬০(৯)। আলী ইবনে আহমাদ ইবনুল হায়ছাম (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনে আমর (রহঃ) থেকে তার সনদসূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। হাদীসের মূল পাঠ আল-ফারিসীর।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
ثَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ الْهَيْثَمِ ، ثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الْقُوهِسْتَانِيُّ ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ عَدِيٍّ ، قَالَا : ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ، بِإِسْنَادِهِ : نَحْوَهُ ، لَفْظُ حَدِيثِ الْفَارِسِيِّ
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৬১(১০)। আহমাদ ইবনে সালমান (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনে আমর (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীস বর্ণিত।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ ، نَا هِلَالُ بْنُ الْعَلَاءِ ، نَا أَبِي ، ح : وَحَدَّثَنَا أَحْمَدُ ، ثَنَا يَزِيدُ بْنُ جَهُورٍ ، ثَنَا أَبُو تَوْبَةَ ، قَالَا : نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو : بِهَذَا
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৬২(১১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যেসব লোক (ইমামের সাথে নামাযে) সশব্দে কুরআন পড়ে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তো আমার কিরাআতে গড়মিল করে দিলে। আমরা নামাযরত অবস্থায় সালাম দিতাম, অতঃপর আমাদের বলা হলো, “নিশ্চয়ই নামাযের মধ্যে ব্যস্ততা আছে।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ زَاجٌ ، ثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي الْأَحْوَصِ ، عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : لِقَوْمٍ كَانُوا يَقْرَءُونَ الْقُرْآنَ ، فَيَجْهَرُونَ بِهِ : " خَلَطْتُمْ عَلَيَّ الْقُرْآنَ " ، وَكُنَّا نُسَلِّمُ فِي الصَّلَاةِ ، فَقِيلَ لَنَا " إِنَّ فِي الصَّلَاةِ شُغُلًا
পরিচ্ছেদঃ ৩৮. রুকূ অবস্থায় দুই হাঁটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাঁটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
১২৬৩(১২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... সাঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তুমি লোকজনকে (ইমামের সাথে) রুকূরত অবস্থায় পেলে তুমিও তাকবীর বলে রুকূতে চলে যাও। কেননা তাকবীরে তাহরীমা ও রুকূর জন্য তোমার একটি তাকবীরই যথেষ্ট। সাঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) থেকে আরো বর্ণিত আছে, যে ব্যক্তি নামাযের শুরুতে তাকবীর তাহরীমা বলতে ভুলে গেছে সে রুকূতে যেতে তাকবীর বললে সেটাই তার জন্য যথেষ্ট হবে।
بَابُ ذِكْرِ نَسْخِ التَّطْبِيقِ ، وَالْأَمْرِ بِالْأَخْذِ بِالرُّكَبِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ، ثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى ، عَنْ يُونُسَ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، قَالَ : إِذَا أَدْرَكْتَ الْقَوْمَ رُكُوعًا ، فَكَبِّرْ وَارْكَعْ ؛ فَإِنَّهَا تُجْزِئُكَ ، وَاحِدَةٌ لِلتَّكْبِيرِ وَالرُّكُوعِ ، وَعَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ، فِيمَنْ نَسِيَ التَّكْبِيرَ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ ، ثُمَّ كَبَّرَ لِلرُّكُوعِ ؛ أَنَّ ذَلِكَ يُجْزِئُهُ
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৬৪(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রুকূতে তিনবার বলতেনঃ ’সুবহানা রব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি’ (আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি)। তিনি তাঁর সিজদায়ও তিনবার বলতেনঃ ’সুবহানা রব্বিয়াল আ’লা ওয়া বিহামদিহি’ (আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি)।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ - إِمْلَاءً - ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانَ ، ثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي لَيْلَى ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ صِلَةَ ، عَنْ حُذَيْفَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ : " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ " ثَلَاثًا ، وَفِي سُجُودِهِ " سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ " ثَلَاثًا
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৬৫(২). মুহাম্মাদ ইবনে জা’ফার ইবনে রুমায়স (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তির জন্য সুন্নাত নিয়ম হলো, সে তার রুকূতে বলবে ’সুবহানা রব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি’ এবং সিজদায় বলবে ’সুবহানা রব্বিয়াল আলা ওয়া বিহামদিহি’।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ رُمَيْسٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَمُرَةَ الْأَحْمَسِيُّ ، ثَنَا أَبُو يَحْيَى الْحِمَّانِيُّ عَبْدُ الْحَمِيدِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا السَّرِيُّ بْنُ إِسْمَاعِيلَ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : مِنَ السُّنَّةِ أَنْ يَقُولَ الرَّجُلُ فِي رُكُوعِهِ : سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ ، وَفِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৬৬(৩)। আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আলী ইবনে আবু তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয নামাযের সিজদায় বলতেনঃ "আল্লাহুম্মা লাকা সাজাততু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু। আনতা রব্বী, সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খলাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু। তাবারাকাল্লাহু আহসানুল খালিকীন" (হে আল্লাহ! আমি তোমাকে সিজদা করলাম, তোমার উপর ঈমান আনলাম, তোমার নিকট আত্মসমর্পণ করলাম, তুমি আমার প্রভু। আমার মুখমণ্ডল সেই মহান সত্তাকে সিজদা করছে যিনি তাকে সৃষ্টি করেছেন, উত্তম আকৃতি দান করেছেন এবং তাতে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন। আল্লাহ বরকতময়, সর্বোত্তম স্রষ্টা)।
তিনি তাঁর রুকূতে বলতেনঃ "আল্লাহুম্মা লাকা রাকা’তু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু আনতা রব্বী খাশাআ লাকা সামঈ ওয়া বাসারী ও মুখখী ওয়া ইযামী ওয়ামা ইসতাকাল্লাত বিহী কাদামী লিল্লাহি রব্বিল আলামীন" (হে আল্লাহ! আমি তোমার জন্য রুকূ করছি, তোমার উপর ঈমান এনেছি এবং তোমার কাছে আত্মসমর্পণ করছি, তুমি আমার প্রভু। আমার কান, আমার চোখ, আমার মজ্জা ও আমার হাড়গোড় ভীত-সন্ত্রস্ত হয়ে আছে। আর এই তোমার সামনে আমার পা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য অটল-অবিচল)।
তিনি ফরয নামাযের রুকূ থেকে মাথা তুলে বলতেনঃ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলয়াস সামাওয়াতি ওয়া মিলয়াল-আরদি ওয়া মিলয়া মা শি’তা মিন শায়ইন বা’দু’ (হে আল্লাহ, আমাদের প্রভু! তোমার জন্যই সমস্ত প্রশংসা, আকাশসমূহ সমপরিমাণ, পৃথিবীর সমপরিমাণ এবং এরপর তুমি যা চাও সেই পরিমাণ)। এই সনদসূত্র হাসান সহীহ।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ ، ثَنَا حَجَّاجٌ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا سَجَدَ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ ، قَالَ : " اللَّهُمَّ لَكَ سَجَدْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَلَكَ أَسْلَمْتُ ، أَنْتَ رَبِّي ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ ، تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ " . وَكَانَ إِذَا رَكَعَ ، قَالَ : " اللَّهُمَّ لَكَ رَكَعْتُ ، وَبِكَ آمَنْتُ ، وَلَكَ أَسْلَمْتُ ، أَنْتَ رَبِّي ، خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي ، وَمَا اسْتَقَلَّتْ بِهِ قَدَمِي ، لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ " . وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ ، قَالَ : " اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ ، مِلْءَ السَّمَوَاتِ ، وَمِلْءَ الْأَرْضِ ، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ " . هَذَا إِسْنَادٌ حَسَنٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৬৭(৪). আবু হুরায়রা মুহাম্মাদ ইবনে আলী ইবনে হামযা (রহঃ) ... মূসা ইবনে উকবা (রহঃ) থেকে এই সনদসূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকূ করতেন তখন বলতেনঃ বিশেষভাবে রাবী হাজ্জাজ কর্তৃক বর্ণিত উক্তির অনুরূপ, অন্যান্যদের অনুরূপ নয়। রাওহ (রহঃ)-এর বর্ণনায় আমার হাড়গোড় ও আমার শিরা-উপশিরা কথাটুকুও উক্ত হয়েছে।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حَمْزَةَ ، ثَنَا أَبُو أُمَيَّةَ ، ثَنَا رَوْحٌ ، ثَنَا ابْنُ جُرَيْجٍ ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ ، بِهَذَا الْإِسْنَادِ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا رَكَعَ ، قَالَ : ... مِثْلَ قَوْلِ حَجَّاجٍ فِي الرُّكُوعِ خَاصَّةً ، دُونَ غَيْرِهِ ، وَزَادَ رَوْحٌ : " وَعَظْمِي وَعَصَبِي
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৬৮(৫). আল-হুসাইন ইবনে ইসামঈল (রহঃ) ... আবদুর রহমান ইবনে নাফে’ ইবনে যুবায়ের ইবনে মুতইম (রহঃ) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রুকূতে তিনবার ’সুবহানা রব্বিয়াল আযীম’ বলতেন।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ زَنْجَوَيْهِ ، نَا أَبُو الْيَمَانِ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ إِذَا رَكَعَ : " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ " . ثَلَاثَ مَرَّاتٍ
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৬৯(৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আকরাম (রহঃ) থেকে তার পিতার (নুবায়হ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর রুকূতে তিনবার ’সুবহানা রব্বিয়াল আযীম’ বলতে শুনেছি।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَبِيبٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ بْنِ مُحَمَّدِ بْنِ هِشَامٍ الْمَخْزُومِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَلْمَانَ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَقْرَمَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : فِي رُكُوعِهِ " سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ " . ثَلَاثًا
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৭০(৭). আল-হুসাইন (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ রুকূ করবে তখন সে তিনবার তাসবীহ পড়বে। কারণ তার শরীরের তিন শত তেত্রিশ (৩৩৩)-টি হাড় এবং তিন শত ত্রিশ (৩৩০)-টি শিরা আল্লাহর জন্য তাসবীহ পড়ে থাকে।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ ، نَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَسَبِّحَ ثَلَاثَ مَرَّاتٍ ، فَإِنَّهُ يُسَبِّحُ لِلَّهِ مِنْ جَسَدِهِ : ثَلَاثَةٌ وَثَلَاثُونَ وَثَلَاثُمِائَةِ عَظْمٍ ، وَثَلَاثَةٌ وَثَلَاثُونَ وَثَلَاثُمِائَةِ عِرْقٍ
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৭১(৮). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ রুকূতে তিনবার ’সুবহানা রব্বিয়াল আযীম’ বলবে, তখন তার রুকূ পূর্ণাংগ হবে। আর তিনবার হলো সর্বনিম্ন পরিমাণ।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، ثَنَا آدَمُ ، ثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، ثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ ، عَنْ عَوْنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ، عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا قَالَ أَحَدُكُمْ فِي رُكُوعِهِ : سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ، ثَلَاثَ مَرَّاتٍ ، فَقَدْ تَمَّ رُكُوعُهُ ، وَذَلِكَ أَدْنَاهُ
পরিচ্ছেদঃ ৩৯. রুকু-সিজদার সময় নামাযী যা বলবে তার বিবরণ
১২৭২(৯). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রুকূতে ’সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার-রূহ’ বলতেন (ফেরেশতাগণের ও জিবরীলের প্রতিপালক পবিত্র ও ত্রুটিমুক্ত)। অধস্তন রাবী বলেন, আমার নিকট আদ-দাসতাওয়াঈর সহচর হিশাম-কাতাদা-মুতাররিফ-আয়েশা (রাঃ) সূত্রে হাদীস বর্ণনা করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রুকু ও সিজদায় বলতেন। আমি সুলায়মান ইবনে হারবকে বললাম, শো’বা (রহঃ) বলেন, আমার নিকট হিশাম হাদীস বর্ণনা করেন। তিনি (সুলায়মান) বলেন, তিনি (হিশাম) এরূপ বলেছেন।
بَابُ صِفَةُ مَا يَقُولُ الْمُصَلِّي عِنْدَ رُكُوعِهِ وَسُجُودِهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ مُطَرِّفٍ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ : " سُبُّوحٌ قُدُّوسٌ رَبُّ ، الْمَلَائِكَةِ وَالرُّوحِ " . قَالَ : وَحَدَّثَنِي هِشَامٌ صَاحِبُ الدَّسْتَوَائِيِّ ، عَنْ قَتَادَةَ ، عَنْ مُطَرِّفٍ ، عَنْ عَائِشَةَ ؛ أَنَّهَا قَالَتْ : كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ .... ، قُلْتُ لِسُلَيْمَانَ بْنِ حَرْبٍ : شُعْبَةُ يَقُولُ : حَدَّثَنِي هِشَامٌ ، قَالَ : كَذَا قَالَ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৭৩(১). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন তার আঙ্গুলগুলো কিবলামুখী করে রাখতেন।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا أَبُو شَيْبَةَ ، ثَنَا أَبُو غَسَّانَ ، ثَنَا جَعْفَرٌ الْأَحْمَرُ ، عَنْ حَارِثَةَ ، عَنْ عَمْرَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا سَجَدَ ، اسْتَقْبَلَ بِأَصَابِعِهِ الْقِبْلَةَ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৭৪(২). আল-হুসাইন ইবনুল হুসাইন ইবনে আবদুর রহমান আল-কাযী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন মাটিতে তার হাঁটুদ্বয় রাখার পূর্বে তাঁর দুই হাত রাখতেন।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحُسَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْقَاضِي ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَصْبَغَ بْنِ الْفَرَجِ ، ثَنَا أَبِي ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا سَجَدَ ، يَضَعُ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৭৫(৩). অাবু বকর ইবনে আবু দাউদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ সিজদা করে তখন সে যেন মাটিতে তার পা (হাঁটুদ্বয়) রাখার পূর্বে তার দুই হাত রাখে এবং উটের মত না বসে।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ ، ثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْحَسَنِ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا سَجَدَ أَحَدُكُمْ فَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رِجْلَيْهِ ، وَلَا يَبْرُكْ بُرُوكَ الْبَعِيرِ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৭৬(৪). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে তার সনদে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন তোমাদের কেউ সিজদা করে তখন সে যেন মাটিতে তার হাঁটুদ্বয় রাখার পূর্বে তার দুই হাত রাখে এবং উটের মত না বসে।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا أَبُو ثَابِتٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بِإِسْنَادِهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا سَجَدَ أَحَدُكُمْ ، فَلْيَضَعْ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ ، وَلَا يَبْرُكْ بُرُوكَ الْجَمَلِ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৭৭(৫). আল-হুসাইন ইবনে ইয়াহ্ইয়া ইবনে আয়্যাশ (রহঃ) ... ইবনে আওন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মাদ (রহঃ) বলেছেন, যখন ইমাম ’সামিআল্লাহ লিমান হামিদাহ’ বলেন, তখন তার পিছনের লোকজন বলবে, ’সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ’।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ ، عَنِ ابْنِ عَوْنٍ ، قَالَ : قَالَ مُحَمَّدٌ : إِذَا قَالَ الْإِمَامُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، قَالَ مَنْ خَلْفَهُ : سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ، اللَّهُمَّ رَبَّنَا ، لَكَ الْحَمْدُ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৭৮(৬). আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... ওয়াইল ইবনে হুজুর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করতেন তখন মাটিতে তার দুই হাত রাখার পূর্বে তাঁর হাঁটুদ্বয় রাখতেন। আর যখন তিনি (সিজদা থেকে) উঠতেন তখন তাঁর হাঁটুদ্বয় উঠানোর পূর্বে তাঁর দুই হাত উঠাতেন। ইবনে আবু দাউদ (রহঃ) বলেন, তিনি মাটিতে তার দুই হাত রাখার পূর্বে তাঁর হাঁটুদ্বয় রাখতেন।
এই হাদীস ইয়াযীদ (রহঃ) একাই শরীক (রহঃ) থেকে বর্ণনা করেছেন এবং এই হাদীস আসেম ইবনে কুলাইব (রহঃ) থেকে শরীক (রহঃ) ব্যতীত অপর কেউ বর্ণনা করেননি। আর যে হাদীস কেবল শরীক একাই বর্ণনা করেছেন সেই হাদীসের ব্যাপারে তিনি শক্তিশালী রাবী নন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا يَزِيدُ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، أَنَا شَرِيكٌ ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ ، قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا سَجَدَ ، تَقَعُ رُكْبَتَاهُ قَبْلَ يَدَيْهِ ، وَإِذَا رَفَعَ ، رَفَعَ يَدَيْهِ قَبْلَ رُكْبَتَيْهِ . وَقَالَ ابْنُ أَبِي دَاوُدَ : وَوَضَعَ رُكْبَتَيْهِ قَبْلَ يَدَيْهِ . تَفَرَّدَ بِهِ يَزِيدُ ، عَنْ شَرِيكٍ وَلَمْ يُحَدِّثْ بِهِ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ غَيْرُ شَرِيكٍ ، وَشَرِيكٌ لَيْسَ بِالْقَوِيِّ فِيمَا يَتَفَرَّدُ بِهِ ، وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৭৯(৭). ইসমাঈল আস-সাফফার (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখেছি যে, তিনি তাকবীর (তাহরীমা) বলার সময় তাঁর উভয় হাতের বৃদ্ধাঙ্গুল দু’টি তাঁর দুই কান বরাবর উপরে উত্তোলন করেন। তারপর তিনি রুকূতে গিয়ে স্থির থাকেন যাবত না প্রতিটি অঙ্গ নিজ স্থানে স্থির হয়ে যায়। তারপর তিনি (রুকূ থেকে) মাথা তুলে স্থির দাঁড়িয়ে থাকেন যাবত না প্রতিটি অঙ্গ সস্থানে স্থির হয়ে যায়। তারপর তাকবীর বলে ঝুঁকে যান এবং মাটিতে দুই হাত রাখার পূর্বে হাঁটুদ্বয় রাখেন।
এই হাদীস কেবল আল-আলা ইবনে ইসমাঈল (রহঃ) একাই হাফস্ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا الْعَلَاءُ بْنُ إِسْمَاعِيلَ الْعَطَّارُ ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ ، عَنْ أَنَسٍ ، قَالَ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَبَّرَ ، حَتَّى حَاذَى بِإِبْهَامَيْهِ أُذُنَيْهِ ، ثُمَّ رَكَعَ حَتَّى اسْتَقَرَّ كُلُّ مِفْصَلٍ مِنْهُ فِي مَوْضِعِهِ ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ حَتَّى اسْتَقَرَّ كُلُّ مِفْصَلٍ مِنْهُ فِي مَوْضِعِهِ ، ثُمَّ انْحَطَّ بِالتَّكْبِيرِ فَسَبَقَتْ رُكْبَتَاهُ يَدَيْهِ . تَفَرَّدَ بِهِ الْعَلَاءُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ حَفْصٍ بِهَذَا الْإِسْنَادِ . وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৮০(৮). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... আবু কিলাবা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের মসজিদে আবু সুলায়মান মালেক ইবনুল হুওয়াইরিছ (রাঃ) এলেন এবং বললেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই নামায পড়বো। আসলে আমার নামায পড়ার ইচ্ছা ছিলো না। কিন্তু আমি তোমাদের দেখাতে চাই, যেভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নামায পড়তে দেখেছি। তিনি বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রথম রাআতের দ্বিতীয় সিজদা থেকে মাথা তুলে (ক্ষণিক) বসলেন।
এই সনদ সহীহ ও প্রমাণিত এবং একইভাবে পরের হাদীরের সনদও।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، ثَنَا إِسْمَاعِيلُ ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، قَالَ : جَاءَنَا أَبُو سُلَيْمَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ مَسْجِدَنَا ، فَقَالَ : وَاللَّهِ لَأُصَلِّي ، وَمَا أُرِيدُ الصَّلَاةَ ، وَلَكِنِّي أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي ، قَالَ : فَقَعَدَ فِي الرَّكْعَةِ الْأُولَى حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الْأَخِيرَةِ ، هَذَا إِسْنَادٌ صَحِيحٌ ثَابِتٌ ، وَكَذَلِكَ مَا بَعْدَهُ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৮১(৯). আহমাদ ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ আল-ওয়াকীল (রহঃ) ... মালেক ইবনুল হুওয়াইরিছ আল-লায়ছী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাঁর নামাযরত অবস্থায় দেখেছি। তিনি প্রথম রাকআত অথবা তৃতীয় রাকআত থেকে (দ্বিতীয় সিজদা করেই) সরাসরি উঠে যেতেন না, বরং সোজা হয়ে ক্ষণিক বসতেন।
এই হাদীস সহীহ।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ الْوَكِيلُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا هُشَيْمٌ ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ اللَّيْثِيِّ ، قَالَ : رَأَيْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهُوَ يُصَلِّي ، فَكَانَ إِذَا كَانَ فِي الرَّكْعَةِ الْأُولَى أَوِ الثَّالِثَةِ ، لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا ، هَذَا صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৮২(১০). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... মালেক ইবনুল হুওয়াইরিছ আবু সুলায়মান (রাঃ) থেকে বর্ণিত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে উপস্থিত হলেন। তার সাথীদ্বয় (অধস্তন রাবী) আইউব অথবা খালিদের বর্ণনায় আছে, তিনি তাদের উভয়কে বলেন, যখন নামাযের ওয়াক্ত হবে তখন তোমরা আযান দিবে, ইকামত বলবে, অতঃপর তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তোমাদের ইমামতি করবে। তোমরা আমাকে যেভাবে নামায পড়তে দেখছো সেভাবেই নামায পড়ো। এই হাদীস সহীহ।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْمِسْوَرِ الزُّهْرِيُّ ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْقُرَشِيُّ ، قَالُوا : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ خَالِدٍ ، وَأَيُّوبُ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ أَبِي سُلَيْمَانَ ؛ أَنَّهُمْ أَتَوُا النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ أَحَدُهُمَا - وَصَاحِبٌ لَهُ ؛ أَيُّوبُ أَوْ خَالِدٌ - فَقَالَ لَهُمَا : " إِذَا حَضَرَتِ الصَّلَاةُ ، فَأَذِّنَا ، وَأَقِيمَا ، وَلْيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا ، وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي " . هَذَا صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৪০. রুকু-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
১২৮৩(১১). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যদি তোমাদের নামায পরিশুদ্ধভাবে আদায় করে আনন্দিত হতে চাও তাহলে তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তিকে (ইমামতি করার জন্য) সামনে এগিয়ে দাও।
আবুল ওয়ালীদ হলেন খালিদ ইবনে ইসমাঈল (রহঃ)। তিনি হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ الرُّكُوعِ وَالسُّجُودِ ، وَمَا يُجْزِئُ فِيهِمَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْعَلَاءُ بْنُ سَالِمٍ ، ثَنَا أَبُو الْوَلِيدِ الْمَخْزُومِيُّ ، ثَنَا ابْنُ جُرَيْجٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِنْ سَرَّكُمْ أَنْ تُزَكُّوا صَلَاتَكُمْ ، فَقَدِّمُوا خِيَارَكُمْ " . أَبُو الْوَلِيدِ هُوَ خَالِدُ بْنُ إِسْمَاعِيلَ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৪১. যে ব্যক্তি ইমামের (রুকূ থেকে) পিঠ সোজা করে ওঠার পূর্বে নামাযে যোগদান করতে পারলো সে (ঐ রাকআত) নামায পেলো
১২৮৪(১). আবু তালিব আল-হাফিজ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (কোন রাকআতের রুকু থেকে) ইমামের পিঠ সোজা করে দাঁড়ানোর পূর্বে (রুকু অবস্থায়) তার সাথে যোগদান করতে পারলো, সে অবশ্যই নামাযের ঐ রাকআতটি পেয়েছে বলে গণ্য হবে।
بَابُ مَنْ أَدْرَكَ الْإِمَامَ قَبْلَ إِقَامَةِ صُلْبِهِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ
حَدَّثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَجَّاجِ بْنِ رِشْدِينَ ، ثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ إِسْمَاعِيلَ ، قَالَا : ثَنَا ابْنُ وَهْبٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو طَالِبٍ ، نَا ابْنُ رِشْدِينَ ، ثَنَا حَرْمَلَةُ ، ثَنَا ابْنُ وَهْبٍ ، حَدَّثَنِي يَحْيَى بْنُ حُمَيْدٍ ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنِ ابْنِ شِهَابٍ ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ ، فَقَدْ أَدْرَكَهَا قَبْلَ أَنْ يُقِيمَ الْإِمَامُ صُلْبَهُ
পরিচ্ছেদঃ ৪১. যে ব্যক্তি ইমামের (রুকূ থেকে) পিঠ সোজা করে ওঠার পূর্বে নামাযে যোগদান করতে পারলো সে (ঐ রাকআত) নামায পেলো
১২৮৫(২)। মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমাদের সিজদারত অবস্থায় তোমরা এসে উপস্থিত হলে তোমরা সেই সিজদায় যাবে এবং এটাকে নামাযের অংশ (একটি পূর্ণ রাআত) গণ্য করবে না। আর যে ব্যক্তি নামাযের রুকূ পেলো সে অবশ্যই (জামায়াতে) নামায পেয়েছে বলে গণ্য হবে।
بَابُ مَنْ أَدْرَكَ الْإِمَامَ قَبْلَ إِقَامَةِ صُلْبِهِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، ثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ ، ثَنَا نَافِعُ بْنُ يَزِيدَ ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي سُلَيْمَانَ الْمَدَنِيُّ ، عَنْ زَيْدِ بْنِ أَبِي الْعَتَّابِ ، وَابْنِ الْمَقْبُرِيِّ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا جِئْتُمْ إِلَى الصَّلَاةِ وَنَحْنُ سُجُودٌ ، فَاسْجُدُوا وَلَا تَعُدُّوهَا ، وَمَنْ أَدْرَكَ الرَّكْعَةَ ، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ
পরিচ্ছেদঃ ৪২. রুকু ও সিজদায় মেরুদণ্ড সোজা রাখা আবশ্যক
১২৮৬(১). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন (রহঃ) ... আবু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রুকু ও সিজদায় তার মেরুদণ্ড স্থিরভাবে সোজা রাখে না তার নামায শুদ্ধ হয় না।
এই হাদীসের সনদসূত্র প্রমাণিত, সহীহ।
بَابُ لُزُومِ إِقَامَةِ الصُّلْبِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ - إِمْلَاءً - ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ، وَوَكِيعُ بْنُ الْجَرَّاحِ ، وَأَبُو مُعَاوِيَةَ ، وَحَمَّادُ بْنُ سَعِيدٍ الْمَازِنِيُّ ، قَالُوا : حَدَّثَنَا الْأَعْمَشُ ، عَنْ عُمَارَةَ ، عَنْ أَبِي مَعْمَرٍ ، عَنْ أَبِي مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا صَلَاةَ لِرَجُلٍ ، لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ " . هَذَا إِسْنَادٌ ثَابِتٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৪২. রুকু ও সিজদায় মেরুদণ্ড সোজা রাখা আবশ্যক
১২৮৭(২). বদর ইবনুল হায়ছাম (রহঃ) ... আল-আ’মাশ (রহঃ) থেকে তার সনদে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (রুকু ও সিজদায়) তার মেরুদণ্ড স্থিরভাবে সোজা রাখে না তার নামায শুদ্ধ হয় না ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ لُزُومِ إِقَامَةِ الصُّلْبِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
حَدَّثَنَا بَدْرُ بْنُ الْهَيْثَمِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْأَحْمَسِيُّ ، ثَنَا وَكِيعٌ ، وَعُبَيْدُ اللَّهِ ، وَأَبُو أُسَامَةَ ، وَالْمُحَارِبِيُّ ، وَيَعْلَى ، عَنِ الْأَعْمَشِ ، بِإِسْنَادِهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا تُجْزِئُ صَلَاةٌ لَا يُقِيمُ الرَّجُلُ صُلْبَهُ ..... " . مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৮৮(১). আবু আবদুল্লাহ ইবনুল মাহদী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারের এক মহিলাকে দেখলেন যে, তিনি নামাযে তার নাক মাটিতে স্থাপন করেননি। তিনি বললেন, এ কি? তোমার নাক মাটিতে স্থাপন করো। কেননা যে ব্যক্তি নামাযে তার কপালের সাথে তার নাক মাটিতে স্থান করে না তার নামায হয় না।
নাশিব (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল। আর উরওয়া (রহঃ) থেকে মুকাতিলের বর্ণনা সহীহ নয়।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ بْنُ الْمُهْتَدِي ، ثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ خَلَفٍ الدِّمَشْقِيُّ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ سَعِيدٍ الْهَمْدَانِيُّ ، ثَنَا أَبُو عَبْدِ الْمَلِكِ أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ بِدِمَشْقَ ، قَالَا : نَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، نَا نَاشِبُ بْنُ عَمْرٍو الشَّيْبَانِيُّ ، ثَنَا مُقَاتِلُ بْنُ حَيَّانَ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : أَبْصَرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - امْرَأَةً مِنْ أَهْلِهِ ، تُصَلِّي وَلَا تَضَعُ أَنْفَهَا بِالْأَرْضِ ، فَقَالَ : " يَا هَذِهِ ، ضَعِي أَنْفَكِ بِالْأَرْضِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَضَعْ أَنْفَهُ بِالْأَرْضِ مَعَ جَبْهَتِهِ فِي الصَّلَاةِ " . نَاشِبٌ ضَعِيفٌ ، وَلَا يَصِحُّ مُقَاتِلٌ عَنْ عُرْوَةَ
পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৮৯(২). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (নামাযে) তার নাক মাটিতে স্থাপন করে না তার নামায হয় না।
এই হাদীস অন্যান্যরা শো’বা-আসেম-ইকরিমা (রহঃ) সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَضَعْ أَنْفَهُ عَلَى الْأَرْضِ " . رَوَاهُ غَيْرُهُ عَنْ شُعْبَةَ ، عَنْ عَاصِمٍ ، عَنْ عِكْرِمَةَ مُرْسَلًا
পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৯০(৩). আবদুল্লাহ ইবনে সুলায়মান (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাযে তার নাক মাটিতে স্থাপন করছে না দেখে বললেনঃ যে ব্যক্তি তার কপাল মাটিতে স্থাপন করেছে কিন্তু নাক স্থাপন করেনি তার নামায হয়নি।
আবু বাকর (রহঃ) আমাদের বলেন, এই হাদীস সুফিয়ান ও শো’বা (রহঃ) থেকে আবু কুতায়বা ব্যতীত অপর কেউ মুসনাদ সূত্রে বর্ণনা করেননি। এই হাদীস আসেম (রহঃ)-ইকরামা (রহঃ) সূত্রে মুরসালরূপে বর্ণিত হয়েছে। এটিই সহীহ।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَبُو قُتَيْبَةَ ، ثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، ثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : وَرَأَى رَجُلًا يُصَلِّي ، مَا يُصِيبُ أَنْفَهُ مِنَ الْأَرْضِ - فَقَالَ : " لَا صَلَاةَ لِمَنْ لَا يُصِيبُ أَنْفَهُ مِنَ الْأَرْضِ مَا يُصِيبُ الْجَبِينَ " . قَالَ لَنَا أَبُو بَكْرٍ : لَمْ يُسْنِدْهُ عَنْ سُفْيَانَ وَشُعْبَةَ إِلَّا أَبُو قُتَيْبَةَ ، وَالصَّوَابُ : عَنْ عَاصِمٍ ، عَنْ عِكْرِمَةَ مُرْسَلًا
পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৯১(৪)। ইয়াকূব ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... আবদুল আযীয ইবনে উবায়দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়াহব ইবনে কায়সান (রহঃ)-কে বললাম, হে আবু নুআইম! আপনার কী হয়েছে? আপনি আপনার কপাল ও নাক মাটিতে স্থাপন করেন না কেন? তিনি বলেন, কারণ আমি জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার কপালের উপরিভাগ দ্বারা কেশগুচ্ছের উপর সিজদা করতে দেখেছি।
এই হাদীস কেবল আবদুল আযীয ইবনে উবায়দুল্লাহ একাই ওয়াহব (রহঃ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি শক্তিশালী রাবী নন।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، وَجَمَاعَةٌ ، قَالُوا : ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، قَالَ : قُلْتُ لِوَهْبِ بْنِ كَيْسَانَ : يَا أَبَا نُعَيْمٍ ، مَا لَكَ لَا تُمَكِّنُ جَبْهَتَكَ وَأَنْفَكَ مِنَ الْأَرْضِ ؟ قَالَ : ذَلِكَ أَنِّي سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ، يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَسْجُدُ بِأَعْلَى جَبْهَتِهِ عَلَى قِصَاصِ الشَّعَرِ . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ وَهْبٍ ، وَلَيْسَ بِالْقَوِيِّ
পরিচ্ছেদঃ ৪৪. দুই সিজদার মাঝখানে এবং তাশাহ্হুদের জন্য বসার বর্ণনা
১২৯২(১). ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের সুন্নাত নিয়ম এই যে, তুমি বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। এই হাদীস কেবল আবদুল ওয়াহ্হাব (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন।
بَابُ صِفَةِ الْجُلُوسِ لِلتَّشَهُّدِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْعَبَّاسِ وَبُنْدَارٌ قَالَا : نَا عَبْدُ الْوَهَّابِ ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ الْقَاضِي حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، وَاللَّفْظُ لِأَبِي مُوسَى ، قَالَ : ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنِ الْقَاسِمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ : سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَفْتَرِشَ الْيُسْرَى وَتَنْصِبَ الْيُمْنَى . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْوَهَّابِ
পরিচ্ছেদঃ ৪৪. দুই সিজদার মাঝখানে এবং তাশাহ্হুদের জন্য বসার বর্ণনা
১২৯৩(২). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উমার (রহঃ) থেকে বর্ণিত। তিনি ইবনে উমার (রাঃ)-কে বলতে শুনেছেন, নামাযের সুন্নাত নিয়ম হলো, তুমি বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে।
بَابُ صِفَةِ الْجُلُوسِ لِلتَّشَهُّدِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ
ثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْعَبَّاسِ ، وَاللَّفْظُ لِأَبِي مُوسَى قَالَا : نَا عَبْدُ الْوَهَّابِ قَالَ : سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ يَقُولُ : سَمِعْتُ الْقَاسِمَ يَقُولُ : أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ : مِنْ سُنَّةِ الصَّلَاةِ أَنْ تُضْجِعَ الْيُسْرَى وَتَنْصِبَ الْيُمْنَى
পরিচ্ছেদঃ ৪৪. দুই সিজদার মাঝখানে এবং তাশাহ্হুদের জন্য বসার বর্ণনা
১২৯৪(৩). ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নামাযের সুন্নাত নিয়ম হলো, তুমি বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। এই হাদীস সম্পূর্ণ সহীহ। এই হাদীস আস-ছাকাফী (রহঃ) ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি।
بَابُ صِفَةِ الْجُلُوسِ لِلتَّشَهُّدِ وَبَيْنَ السَّجْدَتَيْنِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا بُنْدَارٌ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : سُنَّةُ الصَّلَاةِ أَنْ تَفْتَرِشَ الْيُسْرَى وَتَنْصِبَ الْيُمْنَى . هَذِهِ كُلُّهَا صِحَاحٌ لَمْ يَرْوِهَا إِلَّا الثَّقَفِيُّ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১২৯৫(১). আবদুল্লাহ ইবনে সুলায়মান (রহঃ) ... আমের ইবনে আবদুল্লাহ ইবনুয যুবাইর (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দু’আ করার জন্য অর্থাৎ তাশাহহুদ পড়তে বসতেন তখন তাঁর ডান হাত (ডান উরুতে) স্থাপন করতেন, ডান হাতের তর্জনী দ্বারা ইশারা করতেন এবং বৃদ্ধাঙ্গুলি মধ্যমার উপর রাখতেন, আর বাম হাত বাম উরুর উপর রাখতেন এবং বাম হাত দ্বারা বাম উরু (হাঁটুর গিরা) আকড়ে ধরতেন।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ ، ثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا جَلَسَ يَدْعُو - يَعْنِي فِي التَّشَهُّدِ - يَضَعُ يَدَهُ الْيُمْنَى وَيُشِيرُ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَيَضَعُ الْإِبْهَامَ عَلَى الْوُسْطَى ، وَيَضَعُ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرَى فَخِذَهُ الْيُسْرَى
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১২৯৬(২). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিতেন যেরূপ আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন। তিনি বলতেনঃ আত্তাহিয়্যাতুল মুবারাকাতুস-সালাওয়াতুত-তায়্যিবাতু লিল্লাহি সালামুন আলাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামুন আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
অর্থঃ “সমস্ত রকতময় সম্মান, ইবাদত, উপাসনা এবং পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত ও প্রাচুর্যও। আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল”। এই সনদসূত্র সহীহ।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ ، ثَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَطَاوُسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا الْقُرْآنَ ، وَكَانَ يَقُولُ : " التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ سَلَامٌ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، سَلَامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ " . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১২৯৭(৩). আবু আবদুল্লাহ উবায়দুল্লাহ ইবনে আবদুস সামাদ ইবনুল মুহতাদী বিল্লাহ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেনঃ “আত্তাহিয়্যাতুল মুবারাকাতু ওয়াত-তায়্যিবাতু লিল্লাহ। আসসালামু আলাইকা আয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ”।
অর্থঃ “সমস্ত বরকতময় সম্মান ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত ও প্রাচুর্যও। আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল”।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ الْمُهْتَدِي بِاللَّهِ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَجَّاجِ بْنِ رِشْدِينَ بْنِ سَعْدٍ ، حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ : ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ أَنَّ أَبَا الزُّبَيْرِ حَدَّثَهُ عَنْ عَطَاءٍ وَطَاوُسٍ وَسَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّهُ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُعَلِّمُنَا التَّشَهُّدَ " التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الطَّيِّبَاتُ لِلِّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدَهُ رَسُولُ اللَّهِ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১২৯৮(৪)। আবু মুহাম্মাদ ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তাশাহ্হুদ ফরয হওয়ার পূর্বে আমরা বলতাম, “আসসালামু আলাল্লাহি আসসালামু আলা জিবরীলা ওয়া মীকাঈল” (আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক, জিবরীল ও মীকাঈলের উপরও শান্তি বর্ষিত হোক)। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা এরূপ বলো না। কারণ আল্লাহই সালাম (শান্তিদাতা)। বরং তোমরা বলো, “আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তয়্যিবাতু। আসসালামু আলাইকা আয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু”। এই সনদসূত্র সহীহ।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ ( يَحْيَى بْنُ مُحَمَّدِ ) بْنِ صَاعِدٍ إِمْلَاءً ، ثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الْأَعْمَشِ وَمَنْصُورٍ عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ عَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ : كُنَّا نَقُولُ قَبْلَ أَنْ يُفْرَضَ التَّشَهُّدُ : السَّلَامُ عَلَى اللَّهِ السَّلَامُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا تَقُولُوا هَكَذَا فَإِنَّ اللَّهَ تَعَالَى هُوَ السَّلَامُ ، وَلَكِنْ قُولُوا : " التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১২৯৯(৫)। আবু বাকর ইবনে আবু দাউদ (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাশাহহুদ শিক্ষা দিয়েছেনঃ “আত্তাহিয়্যাতু লিল্লাহি ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا الْمُسَيَّبُ بْنُ وَاضِحٍ ، ثَنَا يُوسُفُ بْنُ أَسْبَاطٍ وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سُفْيَانَ عَنْ أَبِيهِ وَمَنْصُورٌ وَالْْأَعْمَشُ وَحَمَّادٌ وَمُغِيرَةُ عَنْ شَقِيقٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : عَلَّمَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - التَّشَهُّدَ " التَّحِيَّاتُ لِلَّهِ " . ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০০(৬). আবু বাকর ইবনে আবু দাউদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহহুদে বলতেনঃ “আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তায়্যিবাতু। আসসালামু আলাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি। (সমস্ত সম্মান, ইবাদত, উপাসনা ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমতও)। ইবনে উমার (রাঃ) বলেন, আমি এতে “ওয়া বারাকাতুহু” (এবং প্রাচুর্য) শব্দটি যোগ করেছি। “আস-সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু” (আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই)। ইবনে উমার (রাঃ) বলেন, আমি এতে “ওয়াহদাহু লা শারীকা লাহু” (তিনি একক, তাঁর কোন শরীক নেই) যোগ করেছি। “ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু” (আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল)।
এই সনদসূত্র সহীহ। এই হাদীস মারফুরূপে বর্ণনা করতে ইবনে আবু আদী শো’বা (রহঃ) সূত্রে তার অনুসরণ করেছেন। তারা দু’জন ব্যতীত অন্যরা এটিকে মাওকুফ হাদীসরূপে বর্ণনা করেছেন।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ أَخْبَرَنِي أَبِي عَنْ شُعْبَةَ عَنْ أَبِي بِشْرٍ قَالَ : سَمِعْتُ مُجَاهِدًا يُحَدِّثُ عَنِ ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ قَالَ فِي التَّشَهُّدِ : " التَّحِيَّاتُ لِلَّهِ الصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ " . قَالَ ابْنُ عُمَرَ : زِدْتُ فِيهَا " وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ " . قَالَ ابْنُ عُمَرَ وَزِدْتُ فِيهَا " وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ. وَقَدْ تَابَعَهُ عَلَى رَفْعِهِ ابْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ وَوَقَفَهُ غَيْرُهُمَا
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০১(৭). আবু বাকর আশ-শাফিঈ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহহুদ শিক্ষা দিতেনঃ “আত্তাহিয়্যাতুত-তয়্যিবাতুয-যাকিয়্যাতু লিল্লাহ। আসসালামু আলাইকা আয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু”। অতঃপর নামাযী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরূদ পড়বে।
হাদীসের মূল পাঠ ইবনে আবু উসমানের। মূসা ইবনে উবায়দা ও খারিজা উভয়ে হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ إِسْمَاعِيلَ السُّكَّرِيُّ ، ثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبِ بْنِ خَارِجَةَ ح ، وَ حَدَّثَنِي أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي عُثْمَانَ الْغَازِي أَبُو سَعِيدٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّغُولِيُّ ، ثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبِ بْنِ خَارِجَةَ وَثَنَا مُغِيثُ بْنُ بُدَيْلٍ ، ثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُعَلِّمُنَا التَّشَهُّدَ " التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . هَذَا لَفْظُ ابْنِ أَبِي عُثْمَانَ. مُوسَى بْنُ عُبَيْدَةَ وَخَارِجَةُ ضَعِيفَانِ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০২(৮). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশআছ (রহঃ) ... ইয়াকূব ইবনুল আশাজ্জ (রহঃ) থেকে বর্ণিত। আওন ইবনে আবদুল্লাহ ইবনে উতবা (রহঃ) ইবনে আব্বাস (রাঃ) সূত্রে আমার বর্ণিত তাশাহহুদ সম্পর্কে (জানতে চেয়ে) আমাকে চিঠি লিখেন। ইবনে আব্বাস (রাঃ) আমার হাত ধরলেন। তিনি মনে করেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ) তার হাত ধরেছিলেন এবং উমার (রাঃ) মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে তাশাহহুদ শিক্ষা দিয়েছেনঃ “আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতুত-তয়্যিবাতুল মুবারাকাতু লিল্লাহি...। এই সনদসূত্র হাসান (উত্তম)। ইবনে লাহীআ হাদীসশাস্ত্রে শক্তিশালী নন।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الدِّمَشْقِيُّ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ عَنْ يَعْقُوبَ بْنِ الْأَشَجِّ أَنَّ عَوْنَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ كَتَبَ لِي فِي التَّشَهُّدِ عَنِ ابْنِ عَبَّاسٍ ، وَأَخَذَ بِيَدِي فَزَعَمَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَخَذَ بِيَدِهِ فَزَعَمَ لَهُ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخَذَ بِيَدِهِ فَعَلَّمَهُ التَّشَهُّدَ " التَّحِيَّاتُ لِلَّهِ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ الْمُبَارَكَاتُ لِلَّهِ " . هَذَا إِسْنَادٌ حَسَنٌ. وَابْنُ لَهِيعَةَ لَيْسَ بِالْقَوِيِّ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০৩(৯). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... হিত্তান ইবনে আবদুল্লাহ আর-রাকাশী (রহঃ) থেকে বর্ণিত। তারা আবু মূসা (রাঃ)-এর সাথে নামায পড়লেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশে ভাষণ দিলেন। তিনি তাতে আমাদের নিকট আমাদের নামাযের নিয়ম-কানুন বর্ণনা করেন এবং আমাদেরকে আমাদের অনুসরণীয় সুন্নাত তরীকা শিক্ষা দেন। রাবী পূর্ণ হাদীসটি বর্ণনা করেন এবং তাতে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ তাশাহ্হুদের বৈঠকে তোমাদের প্রত্যেকের কথা হবে, “আত্তাহিয়্যাতুত তয়্যিবাতুয-যাকিয়্যাতু লিল্লাহ। আসসালামু আলাইকা আয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু”। এই হাদীসে কাতাদা (রহঃ) থেকে বর্ণনাকারীদের বর্ণনার সাথে আরো যোগ করা হয়েছে, “ওয়াহদাহু লা শারীকা লাহু”।
হিশাম, সাঈদ, আবান, আবু আওয়ানা (রহঃ) প্রমুখ কাতাদা (রহঃ) থেকে বর্ণনায় পার্থক্য করেছেন। এই সনদসূত্র মুত্তাসিল (পরস্পর সংযুক্ত) ও হাসান (উত্তম)।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ ، ثَنَا الْمُعْتَمِرُ قَالَ : سَمِعْتُ أَبِي يُحَدِّثُ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي غَلَّابٍ عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيِّ أَنَّهُمْ صَلَّوْا مَعَ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ فَقَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَطَبَنَا فَكَانَ يُبَيِّنُ لَنَا مِنْ صَلَاتِنَا وَيُعَلِّمُنَا سُنَّتَنَا فَذَكَرَ الْحَدِيثَ وَقَالَ فِيهِ فَإِذَا كَانَ عِنْدَ الْقَعْدَةِ فَلْيَكُنْ مِنْ قَوْلِ أَحَدِكُمْ " التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . زَادَ فِيهِ عَلَى أَصْحَابِ قَتَادَةَ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَخَالَفَهُ هِشَامٌ وَسَعِيدٌ وَأَبَانٌ وَأَبُو عَوَانَةَ وَغَيْرُهُمْ عَنْ قَتَادَةَ . وَهَذَا إِسْنَادٌ مُتَّصِلٌ حَسَنٌ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০৪(১০). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আল-কাসিম ইবনে মুখাইমিরা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলকামা (রহঃ) আমার হাত ধরে বলেন, আবদুল্লাহ (রাঃ) আমার হাত ধরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে আমাকে তাশাহহুদ শিক্ষা দিয়েছেনঃ “আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত তয়্যিবাতু আসসালামু আলাইকা আয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ইবনে আজলান ও মুহাম্মাদ ইবনে আবান (রহঃ) আল-হাসান ইবনুল হুর-এর সূত্রে তার অনুকরণ করেছেন।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ وَأَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ سَيَّارٍ وَأَحْمَدُ بْنُ مَنْصُورِ بْنِ رَاشِدٍ وَعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ وَغَيْرُهُمْ قَالُوا : حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ ، ح : وَحَدَّثَنَا أَبُو صَالِحٍ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعِيدِ بْنِ هَارُونَ الْأَصْبَهَانِيُّ ، ثَنَا أَبُو مَسْعُودٍ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَا : نَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ قَالَ : أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي ، وَقَالَ : أَخَذَ عَبْدُ اللَّهِ بِيَدِي ، وَقَالَ : أَخَذَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِيَدِي فَعَلَّمَنِي التَّشَهُّدَ فِي الصَّلَاةِ " التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . تَابَعَهُ ابْنُ عَجْلَانَ وَمُحَمَّدُ بْنُ أَبَانٍ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০৫(১১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আল-হাসান ইবনুল হুর (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এই হাদীস যুহাইর ইবনে মু’আবিয়া (রহঃ) আল-হাসান ইবনুল হুর (রহঃ) এর সূত্রে বর্ণনা করেছেন এবং শেষে আরো কিছু কথা যোগ করেছেন। তা হলোঃ তাঁর এই কথা, যখন তুমি এটা বললে বা করলে তখন তোমার নামায পূর্ণ করলে। এখন তুমি চলে যেতে চাইলে যেতে পারো এবং বসে থাকতে চাইলে বসতে পারো।
কতক রাবী যুহাইরের সূত্রে এ হাদীসের ভিতরে কিছু কথা অনুপ্রবেশ ঘটিয়েছেন এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথার সাথে একাকার করেছেন। আর শাবাবা (রহঃ) যুহাইরের সূত্রে সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা থেকে পৃথক করেছেন এবং তাকে আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)-র বক্তব্য হিসেবে চিহ্নিত করেছেন।
যারা উপরোক্ত যোগকৃত কথাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত করেছেন তাদের তুলনায় শাবাবার কথাই যথার্থতার দিক থেকে সামঞ্জস্যপূর্ণ। কেননা ইবনে ছাওবান এই হাদীস আল-হাসান ইবনুল হুর (রহঃ) থেকে এভাবেই বর্ণনা করেছেন এবং হাদীসের শেষের বক্তব্যকে ইবনে মাসউদ (রাঃ)-র বক্তব্য হিসেবে চিহ্নিত করেছেন। আরো এই যে, হুসাইন আল-জুফী, ইবনে আজলান ও মুহাম্মাদ ইবনে আবান (রহঃ) আল-হাসান ইবনুল হুর (রহঃ) সূত্রে তাদের বর্ণনায় হাদীসের শেষে এটা বর্জন করার উপর একমত হয়েছেন। এ ছাড়াও যারা আলকামা ও অন্যান্যের সূত্রে আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে তাশাহহুদ বর্ণনা করেন তারাও এই বিষয়ে একমত। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ ، ثَنَا حَجَّاجُ بْنُ رِشْدِينَ عَنْ حَيْوَةَ عَنِ ابْنِ عَجْلَانَ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ ، ثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ ، حَدَّثَنِي ابْنُ عَجْلَانَ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ بِإِسْنَادِهِ مِثْلَهُ. وَرَوَاهُ زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ فَزَادَ فِي آخِرِهِ كَلَامًا وَهُوَ قَوْلُهُ إِذَا قُلْتَ هَذَا - أَوْ فَعَلْتَ هَذَا - فَقَدْ قَضَيْتَ صَلَاتَكَ فَإِنْ شِئْتَ أَنْ تَقُومَ فَقُمْ وَإِنْ شِئْتَ أَنْ تَقْعُدَ فَاقْعُدْ. فَأَدْرَجَهُ بَعْضُهُمْ عَنْ زُهَيْرٍ فِي الْحَدِيثِ وَوَصَلَهُ بِكَلَامِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَفَصَلَهُ شَبَابَةُ عَنْ زُهَيْرٍ ، وَجَعَلَهُ مِنْ كَلَامِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، وَقَوْلُهُ أَشْبَهُ بِالصَّوَابِ مِنْ قَوْلِ مَنْ أَدْرَجَهُ فِي حَدِيثِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لِأَنَّ ابْنَ ثَوْبَانَ رَوَاهُ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ كَذَلِكَ وَجَعَلَ آخِرَهُ مِنْ قَوْلِ ابْنِ مَسْعُودٍ ، وَلِاتِّفَاقِ حُسَيْنٍ الْجُعْفِيِّ وَمُحَمَّدِ بْنِ عَجْلَانَ وَمُحَمَّدِ بْنِ أَبَانٍ فِي رِوَايَتِهِمْ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ عَلَى تَرْكِ ذِكْرِهِ فِي آخِرِ الْحَدِيثِ مَعَ اتِّفَاقِ كُلِّ مَنْ رَوَى التَّشَهُّدَ عَنْ عَلْقَمَةَ وَعَنْ غَيْرِهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَلَى ذَلِكَ. وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০৬(১২). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আল-কাসেম ইবনে মুখাইমিরা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলকামা (রহঃ) আমার হাত ধরে বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) আমার হাত ধরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে আমাকে তাশাহহুদ শিক্ষা দিয়েছেনঃ “আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তয়্যিবাতু। আসসালামু আলাইকা আয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস-সালিহীন। আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু”। আবদুল্লাহ (রাঃ) বলেন, যখন তুমি এই তাশাহহুদ পড়লে তখন তোমার নামাযে যা কর্তব্য ছিল তা পূর্ণ করলে। এখন তুমি চলে যেতে চাইলে যেতে পারো অথবা বসে থাকলে চাইলে বসতে পারো।
শাবাবা (রহঃ) নির্ভরযোগ্য রাবী, তিনি হাদীসের শেষাংশ পৃথক করে বর্ণনা করেছেন এবং এই শেষাক্ত অংশকে ইবনে মাসউদ (রাঃ)-এর উক্তি হিসেবে চিহ্নিত করেছেন। এটা সেই রাবীর বর্ণনার তুলনায় অধিক সহীহ, যিনি এই হাদীসের শেষাংশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (হাদীসের) মধ্যে অনুপ্রবেশ করিয়েছেন। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। গাসসান ইবনুর রবী’ (রহঃ) প্রমুখ তার অনুকরণ করেছেন এবং তারা এই হাদীস ইবনে ছাওবান-আল-হাসান ইবনুল হুর (রহঃ) সূত্রে এরূপই বর্ণনা করেছেন। আর তারা হাদীসের শেষাংশকে ইবনে মাসউদ (রাঃ)-এর উক্তিরূপে নির্ধারণ করেছেন এবং মারফুরূপে বর্ণনা করেননি।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
وَأَمَّا حَدِيثُ شَبَابَةَ عَنْ زُهَيْرٍ فَحَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا الْحَسَنُ بْنُ مُكْرَمٍ ، ثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ ، ثَنَا أَبُو خَيْثَمَةَ زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ ، ثَنَا الْحَسَنُ بْنُ الْحُرِّ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ قَالَ أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي فَقَالَ : أَخَذَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ بِيَدِي وَقَالَ : أَخَذَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِيَدِي فَعَلَّمَنِي التَّشَهُّدَ " التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . قَالَ عَبْدُ اللَّهِ : فَإِذَا قُلْتَ ذَلِكَ فَقَدْ قَضَيْتَ مَا عَلَيْكَ مِنَ الصَّلَاةِ فَإِنْ شِئْتَ أَنْ تَقُومَ فَقُمْ وَإِنْ شِئْتَ أَنْ تَقْعُدَ فَاقْعُدْ
شَبَابَةُ ثِقَةٌ وَقَدْ فَصَّلَ آخِرَ الْحَدِيثِ جَعَلَهُ مِنْ قَوْلِ ابْنِ مَسْعُودٍ وَهُوَ أَصَحُّ مِنْ رِوَايَةِ مَنْ أَدْرَجَ آخِرَهُ فِي كَلَامِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَاللَّهُ أَعْلَمُ. وَقَدْ تَابَعَهُ غَسَّانُ بْنُ الرَّبِيعِ فَرَوَاهُ عَنِ ابْنِ ثَوْبَانَ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ كَذَلِكَ وَجَعَلَ آخِرَ الْحَدِيثِ مِنْ كَلَامِ ابْنِ مَسْعُودٍ وَلَمْ يَرْفَعْهُ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০৭(১৩). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... আল-কাসেম ইবনে মুখাইমিরা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলকামা (রহঃ) আমার হাত ধরলেন এবং তিনি মনে করেন, ইবনে মাসউদ (রাঃ) তার হাত ধরেছিলেন এবং তিনি মনে করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে তাশাহহুদ শিক্ষা দিয়েছেন। “আত্তাহিয়্যাতু লিল্লাহি... আবদুহু ওয়া রাসূলুহু”। (“সমস্ত সম্মান, ইবাদত, উপাসনা ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত ও প্রাচুর্যও। আমাদের উপর এবং আল্লাহর সকর্মপরায়ণ বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল”)। অতঃপর তিনি বলেনঃ যখন তুমি এটা পূর্ণ করলে অথবা তুমি এটা করলে, তখন তুমি তোমার নামায পূর্ণ করলে। এরপর তুমি চলে যেতে চাইলে যেতে পারো অথবা বসে থাকতে চাইলে বসে থাকতেও পারো।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ الْقَطَّانُ ، ثَنَا مُوسَى بْنُ دَاوُدَ ، ثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ أَبُو خَيْثَمَةَ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ قَالَ : أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي وَزَعَمَ أَنَّ ابْنَ مَسْعُودٍ أَخَذَ بِيَدِهِ وَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَخَذَ بِيَدِهِ فَعَلَّمَهُ التَّشَهُّدَ " التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . ثُمَّ قَالَ : إِذَا قَضَيْتَ هَذَا أَوْ فَعَلْتَ هَذَا فَقَدْ قَضَيْتَ صَلَاتَكَ فَإِنْ شِئْتَ أَنْ تَقُومَ فَقُمْ وَإِنْ شِئْتَ أَنْ تَجْلِسَ فَاجْلِسْ
পরিচ্ছেদঃ ৪৫. তাশাহ্হুদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
১৩০৮(১৪)। আর আল-হাসান ইবনুল হুর (রহঃ) থেকে ছাওবান (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীস যা তার থেকে গাসসান ইবনুর রবী বর্ণনা করেছে শাবাবা অনুরূপ : আল-হাসান ইবনুল হুর (রহঃ) ... আল-কাসেম ইবনে মুখায়মিরা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলকামা (রহঃ) আমার হাত ধরে এবং ইবনে মাসউদ (রাঃ) আলকামা (রাঃ)-এর হাত ধরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ (রাঃ)-এর হাত ধরে তাকে তাশাহহুদ শিক্ষা দিয়েছেনঃ আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ... আবদুহু ওয়া রাসূলুল্লাহু। অতঃপর ইবনে মাসউদ (রাঃ) বলেন, যখন তুমি (তাশাহহুদ পড়ে) অবসর হলে তখন তুমি তোমার নামায থেকেও অবসর হলে। এরপর তুমি চাইলে সস্থানে অবস্থান করো অথবা চলে যাও।
بَابُ صِفَةِ التَّشَهُّدِ وَوُجُوبِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِيهِ
وَأَمَّا حَدِيثُ ابْنِ ثَوْبَانَ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ الَّذِي رَوَاهُ عَنْهُ غَسَّانُ بْنُ الرَّبِيعِ بِمُتَابَعَةِ شَبَابَةَ عَنْ زُهَيْرٍ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ فَحَدَّثَنَا بِهِ جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ الْكُمَيْتِ ، ثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ ، ح : وَحَدَّثَنَا بِهِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنُ عَلِيٍّ الْحَرَّانِيُّ وَعُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ مُحَمَّدٍ الْمُعَدِّلُ وَآخَرُونَ قَالُوا : حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى ، ثَنَا غَسَّانُ بْنُ الرَّبِيعِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَابِتِ بْنِ ثَوْبَانَ عَنِ الْحَسَنِ بْنِ الْحُرِّ عَنِ الْقَاسِمِ بْنِ مُخَيْمِرَةَ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ : أَخَذَ عَلْقَمَةُ بِيَدِي وَأَخَذَ ابْنُ مَسْعُودٍ بِيَدِ عَلْقَمَةَ وَأَخَذَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِيَدِ ابْنِ مَسْعُودٍ فَعَلَّمَهُ التَّشَهُّدَ " التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ " . ثُمَّ قَالَ ابْنُ مَسْعُودٍ : إِذَا فَرَغْتَ مِنْ هَذَا فَقَدْ فَرَغْتَ مِنْ صَلَاتِكَ فَإِنْ شِئْتَ فَاثْبُتْ وَإِنْ شِئْتَ فَانْصَرِفْ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩০৯(১). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে ইয়াযীদ আয-যা’ফারানী (রহঃ) ... ইবনে আবু লায়লা অথবা আবু মামার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে মাসউদ (রাঃ) আমাকে তাশাহহুদ শিক্ষা দিয়েছেন। আর তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে কুরআনের সূরা শিক্ষা দিতেন ঠিক সেভাবে আমাকে (গুরুত্ব সহকারে) তাশাহহুদ’ শিক্ষা দিয়েছেন। “আত্তাহিয়্যাতু লিল্লাহি ... আবদুহু ওয়া রাসূলুহু” সমস্ত সম্মান, ইবাদত, উপাসনা ও পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও প্রাচুর্যও। আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মপরায়ণ বান্দাদের উপরও শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দেই যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল।
“আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা আলে বায়তিহি ... ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু” (হে আল্লাহ! তুমি মুহাম্মাদ এবং তাঁর পরিবারের উপর রহমত বর্ষণ করো, যেমন তুমি ইবরাহীম (আ.)-এর উপর রহমত বর্ষণ করেছ, নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহিমান্নিত। হে আল্লাহ! তাদের সাথে আমাদের উপরও রহমত বর্ষণ করো। হে আল্লাহ! মুহাম্মাদ এবং তার পরিবার-পরিজনের উপর বরকত নাযিল করো, যেমন ইবরাহীম (আ.)-এর পরিবারের উপর বরকত নাযিল করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মহিমান্বিত। হে আল্লাহ! তাদের সাথে আমাদের উপরও বরকত নাযিল করো। উম্মী নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর রহমত এবং মুমিনদের দোয়া বর্ষিত হোক। রাবী বলেন, আর মুজাহিদ (রহঃ) বলতেন, কেউ সালাম ফিরিয়ে “ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন” পর্যন্ত পৌঁছলে সে সমস্ত আকাশবাসী ও পৃথিবীবাসীকেও সালাম করলো।
ইবনে মুজাহিদ হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ يَزِيدَ الزَّعْفَرَانِيُّ ، ثَنَا عُثْمَانُ بْنُ صَالِحٍ الْخَيَّاطُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ مُجَاهِدٍ ، حَدَّثَنِي مُجَاهِدٌ ، حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى أَوْ أَبُو مَعْمَرٍ قَالَ : عَلَّمَنِي ابْنُ مَسْعُودٍ التَّشَهُّدَ وَقَالَ : عَلَّمَنِيهِ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرَآنِ " التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلََّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ بَيْتِهِ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ صَلِّ عَلَيْنَا مَعَهُمُ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى أَهْلِ بَيْتِهِ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَيْنَا مَعَهُمْ صَلَوَاتُ اللَّهِ وَصَلَوَاتُ الْمُؤْمِنِينَ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ " . قَالَ : وَكَانَ مُجَاهِدٌ يَقُولُ إِذَا سَلَّمَ فَبَلَغَ وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ فَقَدْ سَلَّمَ عَلَى أَهْلِ السَّمَاءِ وَأَهْلِ الْأَرْضِ. ابْنُ مُجَاهِدٍ ضَعِيفُ الْحَدِيثِ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩১০(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু মাসউদ উকবা ইবনে আমের আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসলেন। আমরা তাঁর নিকটেই ছিলাম। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার প্রতি সালাম দেয়ার নিয়ম তো আমরা জ্ঞাত হয়েছি। যখন আমরা আমাদের নামায পড়বো তখন আপনার উপর কিভাবে সালাত (দরূদ) পড়বো? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। এমনকি আমাদের আকাঙ্ক্ষা হলো যে, লোকটি যদি তাকে জিজ্ঞেস না করতেন! অতঃপর তিনি বলেন, যখন তোমরা আমার উপর সালাত (দরূদ) পাঠ করবে তখন বলবে, “আল্লাহুম্মা সল্লে আলা ... ইন্নাকা হামীদুম মাজীদ”। (হে আল্লাহ! তুমি উম্মী নবী মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করো এবং মুহাম্মাদের পরিবারের উপরও রহমত বর্ষণ করো, যেমন তুমি রহমত বর্ষণ করেছ ইবরাহীমের উপর এবং ইবরাহীমের পরিবারের উপর। আর তুমি উম্মী নবী মুহাম্মাদের উপর এবং তাঁর পরিবারের উপর প্রাচুর্য বর্ষণ করো, যেমন তুমি ইবরাহীমের উপর এবং তার পরিবারের উপর প্রাচুর্য বর্ষণ করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত, মহিমান্বিত।
এই সনদ হাসান (উত্তম) ও মুত্তাসিল (অবিচ্ছিন্ন)।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ ، ثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ، ثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ قَالَ ، وَحَدَّثَنِي فِي الصَّلَاةِ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا الْمَرْءُ الْمُسْلِمُ صَلَّى عَلَيْهِ فِي صَلَاتِهِ مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ الْأَنْصَارِيِّ أَخِي بَلْحَارِثِ بْنِ الْخَزْرَجِ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ عُقْبَةَ بْنِ عَمْرٍو قَالَ أَقْبَلَ رَجُلٌ حَتَّى جَلَسَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَنَحْنُ عِنْدَهُ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَمَّا السَّلَامُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ إِذَا نَحْنُ صَلَّيْنَا فِي صَلَاتِنَا قَالَ : فَصَمَتَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حَتَّى أَحْبَبْنَا أَنَّ الرَّجُلَ لَمْ يَسْأَلْهُ ثُمَّ قَالَ : " إِذَا صَلَّيْتُمْ عَلَيَّ فَقُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ " . هَذَا إِسْنَادٌ حَسَنٌ مُتَّصِلٌ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩১১(৩). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে বুরায়দা (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আবু বুরায়দা! যখন তুমি নামাযের বৈঠকে বসবে তখন তাশাহহুদ এবং আমার উপর দরূদ পড়া ত্যাগ করো না। কারণ এটা নামাযের যাকাত (পবিত্রতা)। আর আল্লাহর নবীগণ ও রাসূলগণের উপর সালাম দাও এবং আল্লাহর সকর্মপরায়ন বান্দাদের উপরও সালাম দাও।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ عُبَيْدِ بْنِ كَعْبٍ ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْخَزَّازُ ، ح : وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ سَعِيدٍ ، ثَنَا أَبِي ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ عَنْ جَابِرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " يَا بُرَيْدَةُ إِذَا جَلَسْتَ فِي صَلَاتِكَ فَلَا تَتْرُكَنَّ التَّشَهُّدَ وَالصَّلَاةَ عَلَيَّ فَإِنَّهَا زَكَاةُ الصَّلَاةِ وَسَلِّمْ عَلَى جَمِيعِ أَنْبِيَاءِ اللَّهِ وَرُسُلِهِ وَسَلِّمْ عَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩১২(৪). আবুল হুসাইন আলী ইবনে আবদুর রহমান ইবনে ঈসা আল-কাতিব (রহঃ) ... আয়েশা (রাঃ) বলেন, নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ পবিত্রতা অর্জন এবং আমার উপর দরূদ পাঠ ব্যতীত নামায কবুল হয় না। আমর ইবনে শিমর ও জাবের হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عِيسَى الْكَاتِبُ مِنْ أَصْلِ كِتَابِهِ نَا الْحُسَيْنُ بْنُ الْحَكَمِ بْنِ مُسْلِمٍ الْحِبَرِيُّ ، ثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْخَزَّازُ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ عَنْ جَابِرٍ قَالَ : قَالَ الشَّعْبِيُّ : سَمِعْتُ مَسْرُوقَ بْنَ الْأَجْدَعِ يَقُولُ : قَالَتْ عَائِشَةُ : إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ " لَا تُقْبَلُ صَلَاةٌ إلََّا بِطَهُورٍ وَبِالصَّلَاةِ عَلَيَّ " . عَمْرُو بْنُ شَمِرٍ وَجَابِرٌ الْجُعْفِيُّ ضَعِيفَانِ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩১৩(৫). মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে ইবরাহীম আশ-শাফিঈ (রহঃ) ... সাহল ইবনে সা’দ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি (নামাযে) তার নবীর উপর দরূদ পড়ে না তার নামায হয় না।
আবদুল মুহায়মিন হাদীসশাস্ত্রে তেমন শক্তিশালী নন।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ الشَّافِعِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ ، ثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا صَلَاةَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى نَبِيِّهِ " . عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسٍ لَيْسَ بِالْقَوِيِّ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩১৪(৬). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবু মাসউদ আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি নামায পড়লো কিন্তু তাতে আমার উপর এবং আমার পরিবারের উপর দরূদ পড়লো না তার থেকে তার নামায কবুল করা হবে না। জাবের হাদীসশাস্ত্রে দুর্বল এবং তার থেকে (হাদীস বর্ণনা করার ব্যাপারে) মতানৈক্য রয়েছে।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ عَلِيِّ بْنِ نَجِيحٍ الْكِنْدِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ صَبِيحٍ عَنْ سُفْيَانَ بْنِ إِبْرَاهِيمَ الْحَرِيرِيِّ عَنْ عَبْدِ الْمُؤْمِنِ بْنِ الْقَاسِمِ عَنْ جَابِرٍ عَنْ أَبِي جَعْفَرٍ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ صَلَّى صَلَاةً لَمْ يُصَلِّ فِيهَا عَلَيَّ وَلَا عَلَى أَهْلِ بَيْتِي لَمْ تُقْبَلْ مِنْهُ " . جَابِرٌ ضَعِيفٌ وَقَدِ اخْتُلِفَ عَنْهُ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩১৫(৭). উসমান ইবনে আহমাদ আদ-দাককাক (রহঃ) ... আবু মাসউদ আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যদি আমি নামায পড়ি কিন্তু তাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের উপর দরূদ না পড়ি, তাহলে আমি মনে করি আমার নামায সম্পূর্ণ হয়নি।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَلَامٍ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا إِسْرَائِيلُ عَنْ جَابِرٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ : لَوْ صَلَّيْتُ صَلَاةً لَا أُصَلِّي فِيهَا عَلَى آلِ مُحَمَّدٍ مَا رَأَيْتُ أَنَّ صَلَاتِي تَتِمُّ
পরিচ্ছেদঃ ৪৬. তাশাহ্হুদের সাথে নবী (ﷺ) এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নরূপ হাদীস
১৩১৬(৮). আবদুল্লাহ ইবনে ইয়াহ্ইয়া আত-তালহী (রহঃ) ... আবু জা’ফার (রহঃ) থেকে বর্ণিত। আবু মাসউদ (রাঃ) বলেন, আমি কোন ওয়াক্তের নামায পড়লাম কিন্তু তাতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরূদ পড়লাম না, আমি মনে করি আমার নামায সম্পূর্ণ হয়নি।
بَابُ ذِكْرِ وُجُوبِ الصَّلَاةِ عَلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي التَّشَهُّدِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى الطَّلْحِيُّ بِالْكُوفَةِ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مُوسَى الْكِنْدِيُّ أَبُو عُمَرَ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، ثَنَا زُهَيْرٌ ، ثَنَا جَابِرٌ عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ : قَالَ أَبُو مَسْعُودٍ : مَا صَلَّيْتُ صَلَاةً لَا أُصَلِّي فِيهَا عَلَى مُحَمَّدٍ إلََّا ظَنَنْتُ أَنَّ صَلَاتِي لَمْ تَتِمَّ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩১৭(১). আবদুল্লাহ ইবনে সুলায়মান (রহঃ) ... আমের ইবনে সা’দ (রহঃ) থেকে তার পিতা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। নিশ্চয়ই তিনি ডান দিকে এমনভাবে সালাম ফিরাতেন যে, তাঁর গালের উজ্জ্বলতা দেখা যেতো এবং তাঁর বাম দিকেও এমনভাবে সালাম ফিরাতেন যে, তাঁর গালের উজ্জ্বলতা দেখা যেতো। এই সনদসূত্র সহীহ।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِيُّ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدِ بْنِ سَعْدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ وَعَنْ يَسَارِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩১৮(২). বদর ইবনুল হায়ছাম আল-কাযী (রহঃ) ... আম্মার ইবনে ইয়াসির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে সালাম ফিরাতেন তখন তাঁর মুখমণ্ডলের ডান পাশের উজ্জ্বলতা দেখা যেতো এবং যখন তিনি বাম দিকে সালাম ফিরাতেন তখনও তাঁর মুখমণ্ডলের ডান ও বাম পাশের উজ্জ্বলতা দেখা যেতো। তাঁর সালাম ছিলঃ আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ بَدْرُ بْنُ الْهَيْثَمِ الْقَاضِي وَيَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ قَالَا : ثَنَا أَبُو الْفَضْلِ فَضَالَةُ بْنُ الْفَضْلِ التَّمِيمِيُّ بِالْكُوفَةِ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا سَلَّمَ عَنْ يَمِينِهِ يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْمَنِ وَإِذَا سَلَّمَ عَنْ يَسَارِهِ يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ وَكَانَ تَسْلِيمُهُ " السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩১৯(৩). আবদুল্লাহ ইবনে সুলায়মান (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান দিকে সালাম ফিরাতেনঃ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এবং তাঁর গালের শুভ্রতা দেখা যেতো এবং তাঁর বামদিকেও (সালাম ফিরাতেন)।
আবু ইসহাক (রহঃ)-এর সনদে মতভেদ করা হয়েছে। এই হাদীস যুহায়র-আবু ইসহাক-আবদুর রহমান ইবনুল আসওয়াদ-তার পিতা ও আলকামা-আবদুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন। পূর্বোক্ত দুই হাদীসের তুলনায় এই হাদীসের সনদসূত্র অধিক উত্তম।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا مَحْمُودُ بْنُ آدَمَ ، ثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى ، ثَنَا الْحُسَيْنُ بْنُ وَاقِدٍ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْأَسْوَدِ وَعَلْقَمَةَ وَأَبِي الْأَحْوَصِ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ " السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " . حَتَّى يُنْظَرَ إِلَى بَيَاضِ خَدِّهِ وَعَنْ شِمَالِهِ . اخْتُلِفَ عَلَى أَبِي إِسْحَاقَ فِي إِسْنَادِهِ. وَرَوَاهُ زُهَيْرٌ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ عَنْ أَبِيهِ وَعَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ ، وَهُوَ أَحْسَنُهُمَا إِسْنَادًا
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩২০(৪). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রত্যেকবার উঠা, নীচু হওয়া, দাঁড়ানো ও বসার সময় তাকবীর বলতে শুনেছি এবং তাঁর ডানদিকে ও বামদিকে সালাম ফিরাতে দেখেছিঃ আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, এমনকি তার গণ্ডদেশের শুভ্রতা দেখা যেতো। আমি আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ)-কেও অনুরূপভাবে সালাম ফিরাতে দেখেছি।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا حُمَيْدٌ الرُّؤَاسِيُّ ، ثَنَا زُهَيْرٌ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ عَنْ أَبِيهِ وَعَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : أَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُكَبِّرُ فِي كُلِّ رَفْعٍ وَوَضْعٍ وَقِيَامٍ وَقُعُودٍ وَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ " السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " . حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ وَرَأَيْتُ أَبَا بَكْرٍ وَعُمَرَ يَفْعَلَانِ ذَلِكَ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩২১(৫). আবু বাকর ইবনে আবু দাউদ (রহঃ) ... আল-বারা’আ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার সালাম ফিরাতেন।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ عَنْ حُرَيْثٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يُسَلِّمُ تَسْلِيمَتَيْنِ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩২২(৬). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয আল-বাগাবী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (নামাযের) কোন কিছুই ভুলিনি। এমনকি আমি নামাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডানে ও বামে তাঁর সালাম ফিরানোর পদ্ধতিও ভুলিনি : আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। অতঃপর তিনি বলেন, আমি যেন তাঁর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দুই গণ্ডদেশের শুভ্রতা দেখতে পাচ্ছি।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ ، حَدَّثَنِي مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الْمُؤَدِّبُ عَنْ زَكَرِيَّا عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : مَا نَسِيتُ مِنَ الْأَشْيَاءِ فَلَمْ أَنْسَ تَسْلِيمَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الصَّلَاةِ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ " السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ " . ثُمَّ قَالَ : كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ خَدَّيْهِ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩২৩(৭). আবুদল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে তাঁর সামনের দিকে একবারই সালাম ফিরাতেন এবং ডান দিকে কিছুটা মুখ ঘুরাতেন।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، ح : وَحَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ وَمُحَمَّدُ بْنُ مَخْلَدٍ قَالَا : نَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ وَارَهْ قَالُوا : نَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُسَلِّمُ فِي الصَّلَاةِ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ يَمِيلُ إِلَى الشِّقِّ الْأَيْمَنِ قَلِيلًا
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩২৪(৮). ইবনে মাখলাদ (রহঃ) ... সামুরা ইবনে জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে তাঁর সামনের দিকে একবার সালাম ফিরাতেন। কখনো তিনি যদি তাঁর ডান দিকে সালাম ফিরাতেন তবে তার বাম দিকেও সালাম ফিরাতেন।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
ثَنَا ابْنُ مَخْلَدٍ ، ثَنَا الرَّمَادِيُّ ، ثَنَا نُعَيْمٌ ، ثَنَا رَوْحُ بْنُ عَطَاءِ بْنِ أَبِي مَيْمُونَةَ عَنْ أَبِيهِ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُسَلِّمُ وَاحِدَةً فِي الصَّلَاةِ قِبَلَ وَجْهِهِ فَإِذَا سَلَّمَ عَنْ يَمِينِهِ سَلَّمَ عَنْ يَسَارِهِ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩২৫(৯). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল মুহায়মিন ইবনে আব্বাস ইবনে সাহ্ল আস-সায়েদী (রহঃ) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযে তাঁর ডানদিকে একবার সালাম ফিরাতেন।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا يَحْيَى بْنُ خَالِدٍ أَبُو سُلَيْمَانَ الْمَخْزُومِيُّ الْمَدَنِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ عَنْ عَبْدِ الْمُهَيْمِنِ بْنِ عَبَّاسِ بْنِ سَهْلٍ السَّاعِدِيِّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَلَّمَ تَسْلِيمَةً وَاحِدَةً عَنْ يَمِينِهِ مِنَ الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ৪৭. নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
১৩২৬(১০). ইয়াযদাদ ইবনে আবদুর রহমান (রহঃ) ... আবদুল মুহায়মিন ইবনে আব্বাস (রহঃ) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একবার সালাম ফিরাতে শুনেছেন, এর বেশী নয়।
بَابُ ذِكْرِ مَا يُخْرَجُ مِنَ الصَّلَاةِ بِهِ وَكَيْفِيَّةِ التَّسْلِيمِ
حَدَّثَنَا يَزْدَادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ نَا عَتِيقُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً لَا يَزِيدُ عَلَيْهَا
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩২৭(১). ইবনে আবু দাউদ (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযু হলো নামাযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) নিষিদ্ধকারী এবং সালাম হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) বৈধকারী। ইবনে আবু দাউদের বর্ণনায় (উযু শব্দের পরিবর্তে) পবিত্রতা শব্দ উক্ত হয়েছে।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا عَلِيُّ بْنُ الْمُنْذِرِ ، ثَنَا ابْنُ فُضَيْلٍ ، ثَنَا أَبُو سُفْيَانَ السَّعْدِيُّ ، ح : وَحَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، ثَنَا أَبُو الْوَلِيدِ الْقُرَشِيُّ ، ثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ عُثْمَانَ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ " . وَقَالَ ابْنُ أَبِي دَاوُدَ : " الطُّهُورُ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩২৮(২). আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের ইমামদের এবং আমাদের পরস্পরকে সালাম দেই।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَعُمَرُ بْنُ شَبَّةَ وَمُحَمَّدُ بْنُ يَزِيدَ الَأَسْفَاطِيُّ قَالُوا : حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ الْقَاسِمِ أَبُو بِشْرٍ ، ثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ قَالَ : أَمَرَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ نُسَلِّمَ عَلَى أَئِمَّتِنَا وَأَنْ يُسَلِّمَ بَعْضُنَا عَلَى بَعْضٍ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩২৯(৩). আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি তাশাহহুদ পড়ার পরিমাণ সময় বসলে তার নামায পূর্ণ হয়ে যাবে।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، ثَنَا أَبُو عَاصِمٍ عَنْ أَبِي عَوَانَةَ عَنِ الْحَكَمِ عَنْ عَاصِمٍ عَنْ عَلِيٍّ قَالَ : إِذَا قَعَدَ قَدْرَ التَّشَهُّدِ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩৩০(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হলো নামযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) হারামকারী এবং সালাম হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ পুনরায়) হালালকারী।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ قَالَ : ، ثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا وَكِيعٌ وَزِيدُ بْنُ الْحُبَابِ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ كُلُّهُمْ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ
পরিচ্ছেদঃ ৪৮. পবিত্রতা হলো নামাযের চাবি
১৩৩১(৫). মুহাম্মাদ ইবনে আমর ইবনুল বাখতারী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা হলো নামাযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) হারামকারী এবং সালাম হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ পুনরায়) হালালকারী।
بَابُ مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ الْبَخْتَرِيِّ ، ثَنَا أَحْمَدُ بْنُ الْخَلِيلِ ، ثَنَا الْوَاقِدِيُّ ، ثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ أَيُّوبَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ عَنْ عَمِّهِ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " افْتِتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩২(১). সাঈদ ইবনে মুহাম্মাদ ইবনে আহমাদ আল-হান্নাত (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়তে এলেন। তিনি তাকবীর (তাহরীমা) বলার পর পিছনে ফিরে তাদেরকে ইঙ্গিত করলেন, (তোমরা স্ব-অবস্থায়) দাঁড়িয়ে থাকো। অতঃপর তিনি বের হয়ে চলে গেলেন। তারপর তিনি ফিরে এলেন, তখন তাঁর মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। তিনি তাদের নামায পড়ালেন। নামাযশেষে তিনি বলেন, আমি নাপাক ছিলাম এবং গোসল করতে ভুলে গিয়েছিলাম।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْحَنَّاطُ وَالْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ قَالَا : نَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ أَبِي مَذْعُورٍ، ثَنَا وَكِيعٌ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنِ ابْنِ ثَوْبَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَاءَ إِلَى الصَّلَاةِ فَلَمَّا كَبَّرَ انْصَرَفَ وَأَوْمَأَ إِلَيْهِمْ ، أَيْ كَمَا أَنْتُمْ ثُمَّ خَرَجَ ثُمَّ جَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ فَصَلَّى بِهِمْ فَلَمَّا انْصَرَفَ قَالَ : " إِنِّي كُنْتُ جُنُبًا فَنَسِيتُ أَنْ أَغْتَسِلَ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩৩(২). মিসরবাসী আল-হাসান ইবনে রাশীক (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শুরু করে তাকবীর বললেন এবং আমরাও তার সাথে তাকবীর বললাম। অতঃপর তিনি নামাযীদের ইংগিত করলেন : তোমরা স্বস্থানে স্ব-অবস্থায় থাকো। অতএব আমরা দাঁড়িয়ে থাকলাম, শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এলেন। ইতিমধ্যে তিনি গোসল করেছেন এবং তার মাথা থেকে পানির ফোঁটা পড়ছিল। আবদুল ওয়াহহাব আল-খুফাফ (রহঃ) ভিন্নভাবে বর্ণনা করেছেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ رَشِيقٍ بِمِصْرَ ، ثَنَا عَلِيُّ بْنُ سَعِيدِ بْنِ بَشِيرٍ ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ، ثَنَا أَبِي ، ثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : دَخَلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي صَلَاتِهِ فَكَبَّرَ وَكَبَّرْنَا مَعَهُ ثُمَّ أَشَارَ إِلَى الْقَوْمِ كَمَا أَنْتُمْ فَلَمْ نَزَلْ قِيَامًا حَتَّى أَتَانَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَدِ اغْتَسَلَ وَرَأْسُهُ يَقْطُرُ مَاءً . خَالَفَهُ عَبْدُ الْوَهَّابِ الْخَفَّافُ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩৪(৩). উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... বাকর ইবনে আবদুল্লাহ আল-মুযানী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শুরু করে তাকবীর (তাহরীমা) বলেন এবং তাঁর পিছনের লোকজনও তাকবীর বললো। এরপর তিনি পশ্চাতে ফিরে যেতে তাঁর সাহাবাদের ইংগিত করলেনঃ তোমরা স্ব-অবস্থায় স্থির থাকো। তারা দাঁড়িয়ে থাকলেন, শেষে তিনি ফিরে এলেন, তখন তার মাথা থেকে পানির ফোঁটা ঝরে পড়ছিল। আবদুল ওয়াহহাব (রহঃ) বলেন, এটাই আমরা গ্রহণ করেছি।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ ثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ ، ثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - دَخَلَ فِي صَلَاتِهِ فَكَبَّرَ وَكَبَّرَ مَنْ خَلْفَهُ فَانْصَرَفَ فَأَشَارَ إِلَى أَصْحَابِهِ ، أَيْ كَمَا أَنْتُمْ فَلَمْ يَزَالُوا قِيَامًا حَتَّى جَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ . قَالَ عَبْدُ الْوَهَّابِ وَبِهِ نَأْخُذُ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩৫(৪). মুহাম্মাদ ইবনে মানসূর ইবনে আবুল জাহম (রহঃ) ... ওয়াবিসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি একাকী কাতারের পিছনে দাঁড়িয়ে নামায পড়েন। তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই নামায পুনরায় পড়ার নির্দেশ দেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورِ بْنِ أَبِي الْجَهْمِ ، ثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْأَزْدِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ ، ثَنَا يَزِيدُ بْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ عُبَيْدِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ وَابِصَةَ أَنَّهُ صَلَّى خَلْفَ الصَّفِّ فَأَمَرَهُ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يُعِيدَ الصَّلَاةَ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩৬(৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ওয়াবিসা (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি একাকি কাতারের পিছনে দাঁড়িয়ে নামায পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় সেই নামায পড়ার নির্দেশ দেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا يَزِيدُ بْنُ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ عَمِّهِ عُبَيْدٍ عَنْ زِيَادٍ عَنْ وَابِصَةَ أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يُعِيدَ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩৭(৬). আবদুল্লাহ ইবনে আহমাদ ইবনে আত্তাব আবু মুহাম্মাদ (রহঃ) ... আল-বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের নামায পড়ান। তখন তাঁর উযু ছিলো না। এ অবস্থায় লোকজনের নামায পূর্ণ হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাঁর নামায পড়লেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ عَتَّابٍ أَبُو مُحَمَّدٍ ، ثَنَا أَبُو عُتْبَةَ أَحْمَدُ بْنُ الْفَرَجِ بْنِ سُلَيْمَانَ الْحِمْصِيُّ ، ثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ أَبُو يُحْمِدَ الْكَلَاعِيُّ ، ثَنَا عِيسَى بْنُ عَبْدِ اللَّهِ الْأَنْصَارِيُّ عَنْ جُوَيْبِرِ بْنِ سَعِيدٍ عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِقَوْمٍ وَلَيْسَ هُوَ عَلَى وُضُوءٍ فَتَمَّتْ لِلْقَوْمِ وَأَعَادَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩৮(৭). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... ঈসা ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ ইমাম (অজ্ঞাতে) বিনা উযুতে লোকজনের নামায পড়ালে তাদের নামায পূর্ণ হয়ে যাবে কিন্তু ইমাম পুনরায় নামায পড়বে।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، ثَنَا زَكَرِيَّا بْنُ دَاوُدَ الْخَفَّافُ ، ثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ ، ثَنَا بَقِيَّةُ ، ثَنَا عِيسَى بْنُ عَبْدِ اللَّهِ بِهَذَا وَقَالَ إِذَا صَلَّى الْإِمَامُ بِالْقَوْمِ وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ أَجْزَأَتْ صَلَاةُ الْقَوْمِ وَيُعِيدُ هُوَ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৩৯(৮). আল-হুসাইন ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ আল-বায্যায (রহঃ) ... আল-বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে কোন ইমাম ভুল করে নাপাক অবস্থায় লোকজনের নামায পড়ালে তাদের নামায হয়ে যাবে। কিন্তু ইমাম যেন গোসল করে পুনরায় তার নামায পড়ে। সে উযুহীন অবস্থায় নামায পড়ালেও একই বিধান। ঈসা ইবনে ইবরাহীম (রহঃ) অনুরূপ বলেছেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْبَزَّازُ يُعْرَفُ بِابْنِ الْمُطْبِقِيِّ ، ثَنَا جَحْدَرُ بْنُ الْحَارِثِ ، ثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ عِيسَى بْنِ إِبْرَاهِيمَ عَنْ جُوَيْبِرٍ عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " أَيُّمَا إِمَامٍ سَهَا فَصَلَّى بِالْقَوْمِ وَهُوَ جُنُبٌ فَقَدْ مَضَتْ صَلَاتُهُمْ ثُمَّ لْيَغْتَسِلْ هُوَ ثُمَّ لْيُعِدْ صَلَاتَهُ وَإِنْ صَلَّى بِغَيْرِ وُضُوءٍ فَمِثْلُ ذَلِكَ " . كَذَا قَالَ عِيسَى بْنُ إِبْرَاهِيمَ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪০(৯). ইয়া’কূব ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... সাঈদ ইবনুল মুসায়্যাব (রহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্র অবস্থায় লোকজনের নামায পড়ান। অতঃপর তিনিও এবং তারাও পুনরায় নামায পড়েন।
এটি মুরসাল হাদীস। আবু জাবের আল-বায়াদী (রহঃ) হাদীসশাস্ত্রে প্রত্যাখ্যাত।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ عَطَاءٍ الْجَلَّابُ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ ، ثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ أَبِي جَابِرٍ الْبَيَاضِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى بِالنَّاسِ وَهُوَ جُنُبٌ ، فَأَعَادَ وَأَعَادُوا . هَذَا مُرْسَلٌ. وَأَبُو جَابِرٍ الْبَيَاضِيُّ مَتْرُوكُ الْحَدِيثِ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪১(১০). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি নাপাক অবস্থায় লোকজনের নামায পড়ান। অতঃপর তিনি পুনরায় নামায পড়েন, তারপর লোকজনকেও পুনরায় তাদের নামায পড়ার নির্দেশ দেন। অতএব তারা পুনরায় নামায পড়েন।
আমর ইবনে খালিদ হলেন আবু খালিদ আল-ওয়াসিতী। তিনি হাদীসশাস্ত্রে প্রত্যাখ্যাত। আহমাদ ইবনে হাম্বল (রহঃ) তাকে মিথ্যাচারের অভিযোগে অভিযুক্ত করেছেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا أَبُو حَفْصٍ الْأَبَّارُ عَنْ عَمْرِو بْنِ خَالِدٍ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ عَنْ عَلِيٍّ أَنَّهُ صَلَّى بِالْقَوْمِ وَهُوَ جُنُبٌ فَأَعَادَ ثُمَّ أَمَرَهُمْ فَأَعَادُوا . عَمْرُو بْنُ خَالِدٍ هُوَ أَبُو خَالِدٍ الْوَاسِطِيُّ وَهُوَ مَتْرُوكُ الْحَدِيثِ رَمَاهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ بِالْكَذِبِ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪২(১১). আবু উবায়দ আল-কাসেম ইবনে ইসমাঈল (রহঃ) ... আশ-শারীদ আস-ছাকাফী (রহঃ) থেকে বর্ণিত। উমার (রাঃ) নাপাক অবস্থায় লোকদের নামায পড়ান। অতঃপর তিনি (উমার) পুনরায় নামায পড়েন, কিন্তু লোকজনকে পুনরায় নামায পড়ার নির্দেশ দেননি।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنِ ابْنِ الْمُنْكَدِرِ عَنِ الشَّرِيدِ الثَّقَفِيِّ أَنَّ عُمَرَ صَلَّى بِالنَّاسِ وَهُوَ جُنُبٌ فَأَعَادَ وَلَمْ يَأْمُرْهُمْ أَنْ يُعِيدُوا
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪৩(১২). আবু উবায়দ আল-কাসেম ইবনে ইসমাঈল (রহঃ) ... মুহাম্মাদ ইবনে আমর ইবনুল হারিছ ইবনে আবু দিদার (রহঃ) থেকে বর্ণিত। উসমান ইবনে আফফান (রাঃ) নাপাক অবস্থায় লোকদের নামায পড়ান। সকালবেলা তিনি তার কাপড়ে স্বপ্নদোষের চিহ্ন দেখতে পেলেন। অতঃপর তিনি বলেন, আল্লাহর শপথ! এটা গুরুতর ব্যাপার। আমাকে কেন দেখাওনি (বলোনি) যে, আমি অপবিত্র, অথচ আমি জানি না। অতঃপর তিনি পুনরায় নামায পড়েন, কিন্তু লোকজনকে পুনরায় নামায পড়ার নির্দেশ দেননি।
আবদুর রহমান (রহঃ) বলেন, আমি সুফিয়ান (রহঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এই হাদীস খালিদ ইবনে সালামা (রহঃ) থেকে শুনেছি। তবে আমার আকাঙ্ক্ষা অনুযায়ী তা নিয়ে আসতে পারিনি। আবদুর রহমান (রহঃ) বলেন, সর্বসম্মত সিদ্ধান্ত হলো, অপবিত্র ব্যক্তি (ইমাম) পুনরায় নামায পড়বে, কিন্তু মুক্তাদীরা পুনরায় নামায পড়বে না। এ ব্যাপারে কোন মতানৈক্য আছে বলে আমার জানা নেই। আবু উবায়েদ (রহঃ) বলেন, আমি এটা খালিদ ইবনে সালামা (রহঃ) থেকে শুনেছি, কিন্তু তা স্মৃতিতে ধরে রাখিনি। তিনি এর অতিরিক্ত কিছু বলেননি।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، ح : وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ ، ثَنَا هُشَيْمٌ عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ الْحَارِثِ بْنِ أَبِي ضِرَارٍ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ صَلَّى بِالنَّاسِ وَهُوَ جُنُبٌ ، فَلَمَّا أَصْبَحَ نَظَرَ فِي ثَوْبِهِ احْتِلَامًا فَقَالَ : كَبِرْتُ وَاللَّهِ أَلَا أُرَانِي أُجْنِبُ ثُمَّ لَا أَعْلَمُ ثُمَّ أَعَادَ وَلَمْ يَأْمُرْهُمْ أَنْ يُعِيدُوا . قَالَ عَبْدُ الرَّحْمَنِ : سَأَلْتُ سُفْيَانَ عَنْهُ فَقَالَ : قَدْ سَمِعْتُهُ مِنْ خَالِدِ بْنِ سَلَمَةَ وَلَا أَجِيءُ بِهِ كَمَا أُرِيدُ. قَالَ عَبْدُ الرَّحْمَنِ : وَهُوَ هَذَا الْمُجْتَمَعُ عَلَيْهِ الْجُنُبُ يُعِيدُ وَلَا يُعِيدُونَ مَا أَعْلَمُ فِيهِ اخْتِلَافًا. وَقَالَ أَبُو عُبَيْدٍ : قَدْ سَمِعْتُهُ مِنْ خَالِدِ بْنِ سَلَمَةَ وَلَا أَحْفَظُهُ وَلَمْ يَزِدْ عَلَى هَذَا
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪৪(১৩). আবু উবায়দ আল-কাসেম ইবনে ইসমাঈল (রহঃ) ... সালেম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। কোন ব্যক্তি বিনা উযুতে কোন সম্প্রদায়ের নামায পড়ালে তার সম্পর্কে তিনি বলেন, তিনি (ইমাম) পনুরায় নামায পড়বেন, কিন্তু তারা পুনরায় নামায পড়বে না।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ ، ح : وَحَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ قَالَا : ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ ، ثَنَا سُفْيَانُ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ فِي رَجُلٍ صَلَّى بِقَوْمٍ وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ قَالَ : يُعِيدُ وَلَا يُعِيدُونَ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪৫(১৪). আবু উবায়েদ (রহঃ) ... নাফে (রহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাঃ) তার সাথীদের নামায পড়ান, তারপর তিনি উল্লেখ করেন যে, তিনি তার লজ্জাস্থান স্পর্শ করেছেন। অতএব তিনি উযু করেন (এবং পুনরায় নামায পড়েন), কিন্তু মোক্তাদীদেরকে পুনরায় নামায পড়ার নির্দেশ দেননি।
ইবনে মাহদী (রহঃ) বলেন, আমি সুফিয়ান (রহঃ)-কে বললাম, আপনি কি জানেন, কেউ কি বলেছে যে, মোক্তাদীরা পুনরায় নামায পড়বে? তিনি বলেন, না, তবে হাম্মাদ (রহঃ) বলেছেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا أَبُو عُبَيْدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ ، ثَنَا ابْنُ مَهْدِيٍّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ صَلَّى بِأَصْحَابِهِ ثُمَّ ذَكَرَ أَنَّهُ مَسَّ ذَكَرَهُ فَتَوَضَّأَ ، وَلَمْ يَأْمُرْهُمْ أَنْ يُعِيدُوا . قَالَ ابْنُ مَهْدِيٍّ : قُلْتُ لِسُفْيَانَ : عَلِمْتَ أَنَّ أَحَدًا قَالَ : يُعِيدُونَ قَالَ لَا إلََّا حَمَّادٌ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪৬(১৫). ইয়াকূব ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... জাবের ইবনে সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক ওয়াক্তের ফরয নামায পড়লাম। তিনি নামাযে নিজের হাত মুষ্টিবদ্ধ করলেন। নামাযশেষে আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! নামাযে কি কিছু ঘটেছে? তিনি বলেনঃ না, তবে শয়তান আমার সামনে দিয়ে অতিক্রম করতে চেয়েছিল। অতঃপর আমি তার গলা চেপে ধরলাম, এমনকি তার জিহ্বার ঠাণ্ডা আমার হাতে অনুভব করলাম। আল্লাহর শপথ! যদি আমার ভাই সুলায়মান (আ.) আমার আগে তার উপর বিজয়ী না হতেন, তাহলে আমি তাকে মসজিদের কোন খুঁটির সাথে বেঁধে রাখতাম, যাতে মদীনার শিশুরা এটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، ثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلٍ ، ثَنَا مُفَضَّلُ بْنُ صَالِحٍ ، ثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً مَكْتُوبَةً فَضَمَّ يَدَهُ فِي الصَّلَاةِ فَلَمَّا صَلَّى قُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ، أَحْدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ ؟ قَالَ : " لَا ، إلََّا أَنَّ الشَّيْطَانَ أَرَادَ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيَّ فَخَنَقْتُهُ حَتَّى وَجَدْتُ بَرْدَ لِسَانِهِ عَلَى يَدِي وَايْمُ اللَّهِ لَوْلَا مَا سَبَقَنِي إِلَيْهِ أَخِي سُلَيْمَانُ لَارْتُبِطَ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى يُطِيفَ بِهِ وِلْدَانُ أَهْلِ الْمَدِينَةِ
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪৭(১৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন এক ওয়াক্তের নামায পড়লেন। তিনি বলেন, নিশ্চয়ই শয়তান আমার নিকট এসে আমার নামায নষ্ট করতে চেয়েছিল। আল্লাহ আমাকে তার উপর হস্তক্ষেপ করার শক্তি দিলেন। তাই আমি তাকে প্রতিহত করলাম। আমি সকাল পর্যন্ত তাকে খুঁটির সাথে বেঁধে রাখতে চেয়েছিলাম, যাতে তোমরা তাকে দেখতে পাও। অতঃপর আমি সুলায়মান (আ.)-এর কথা স্মরণ করলাম, “হে আমার প্রভু! আমাকে এমন রাজত্ব দান করো, যার অধিকারী আমি ছাড়া আর কেউ না হয়” (সূরা সাদঃ ৩৫)। অতঃপর আল্লাহ তাকে লাঞ্ছিত করে বিতাড়িত করেন।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، ثَنَا شَبَابَةُ ، ثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ صَلَّى صَلَاةً فَقَالَ : " إِنَّ الشَّيْطَانَ عَرَضَ لِي يُفْسِدُ عَلَيَّ الصَّلَاةَ فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَذَعَتُّهُ وَلَقَدْ هَمَمْتُ أَنْ أُوثِقَهُ إِلَى سَارِيَةٍ حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ أَجْمَعُونَ - أَوْ كُلُّكُمْ - فَذَكَرْتُ قَوْلَ سُلَيْمَانَ ( رَبِّ هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي ) فَرَدَّهُ اللَّهُ خَائِبًا
পরিচ্ছেদঃ ৪৯. অপবিত্র অবস্থায় বা উযু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
১৩৪৮(১৭). আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উযু হলো নামাযের চাবি, তাকবীর (তাহরীমা) হলো তার (নামাযের বাইরের যাবতীয় হালাল কাজ) হারামকারী এবং সালাম হলো তার (উক্ত কাজ) হালালকারী। আর তুমি প্রতি দুই রাকআত অন্তর সালাম ফিরাবে’ আবু হানীফা (রহঃ) বলেন, অর্থাৎ তাশাহহুদ পড়বে।
بَابُ صَلَاةِ الْإِمَامِ وَهُوَ جُنُبٌ أَوْ مُحْدِثٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ شَاذَانُ ، ثَنَا سَعْدُ بْنُ الصَّلْتِ ، ح : وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحُسَيْنِ الْهَرَوِيُّ ، ثَنَا الْمُقْرِئُ قَالَا : ، ثَنَا أَبُو حَنِيفَةَ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " الْوُضُوءُ مِفْتَاحُ الصَّلَاةِ وَالتَّكْبِيرُ تَحْرِيمُهَا وَالتَّسْلِيمُ تَحْلِيلُهَا وَفِي كُلِّ رَكْعَتَيْنِ فَسَلِّمْ " . قَالَ أَبُو حَنِيفَةَ : يَعْنِي التَّشَهُّدَ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৪৯(১). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অপরাহ্নের দুই ওয়াক্ত নামাযের এক নামায অর্থাৎ যুহর অথবা আসরের নামায পড়ান। (রাবী) বলেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের দুই রাআত নামায পড়ান, অতঃপর সালাম ফিরান, অতঃপর মসজিদের সামনে অবস্থিত একটি কাষ্ঠখণ্ডের দিকে এগিয়ে গেলেন এবং তার উপরে তার এক হাত অপর হাতের উপর রাখেন। তার মুখমণ্ডলে অসন্তোষের ছাপ লক্ষ করা গেল। অতঃপর লোকজন (মসজিদ থেকে) দ্রুত গতিতে একথা বলতে বলতে বের হয়ে যাচ্ছিল, নামায হ্রাসপ্রাপ্ত হয়েছে, নামায হ্রাসপ্রাপ্ত হয়েছে।
উপস্থিত লোকজনের মধ্যে আবু বাকর (রাঃ) ও উমর (রাঃ)-ও উপস্থিত ছিলেন। কিন্তু তারা দু’জন তার সাথে কথা বলতে সমীহ করলেন। অতঃপর এক ব্যক্তি দাঁড়ালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম রেখেছিলেন যুল-ইয়াদাইন। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি নামাযে ভুল করেছেন, নাকি নামায হ্রাসপ্রাপ্ত হয়েছে? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ আমি ভুলও করিনি এবং নামায হ্রাসপ্রাপ্তও হয়নি। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! বরং আপনি ভুলে গিয়েছেন।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকজনের দিকে ফিরে জিজ্ঞেস করেনঃ যুল-ইয়াদাইন কি সত্য বলেছে? তারা ইঙ্গিত করলেন, হাঁ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্থানে ফিরে গেলেন এবং অবশিষ্ট দুই রাকআত নামায পড়ালেন, তারপর সালাম ফিরালেন, তারপর তাকবীর বলে পূর্বের অনুরূপ অথবা তার চেয়ে দীর্ঘ সিজদা করলেন, তারপর মাথা উঠালেন এবং তাকবীর বললেন। অধস্তন রাবী মুহাম্মাদকে জিজ্ঞেস করা হলো, তিনি কি সাহু সিজদার পর সালাম ফিরালেন? (রাবী) বলেন, আমি আবু হুরায়রা (রাঃ) থেকে তা স্মৃতিতে সংরক্ষণ করতে পারিনি। তবে আমাকে অবহিত করা হয়েছে যে, ইমরান ইবনে হুসাইন (রহঃ) বলেছেন, তারপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সালাম ফিরিয়েছেন।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ الظُّهْرِ أَوِ الْعَصْرِ - قَالَ : - فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ قَامَ إِلَى خَشَبَةٍ فِي مُقَدَّمِ الْمَسْجِدِ فَوَضَعَ يَدَيْهِ عَلَيْهَا إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ ثُمَّ خَرَجَ سَرَعَانُ النَّاسِ وَهُمْ يَقُولُونَ : قَصُرَتِ الصَّلَاةُ قَصُرَتِ الصَّلَاةُ ، وَفِي النَّاسِ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَهَابَاهُ أَنْ يُكَلِّمَاهُ ، فَقَامَ رَجُلٌ كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُسَمِّيهِ ذَا الْيَدَيْنِ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلَاةُ ؟ ، قَالَ : " لَمْ أَنْسَ وَلَمْ تَقْصُرِ الصَّلَاةُ " . قَالَ : بَلْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ. فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَلَى الْقَوْمِ فَقَالَ : " أَصَدَقَ ذُو الْيَدَيْنِ " . فَأَوْمَئُوا ، أَيْ نَعَمْ فَرَجَعَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى مَقَامِهِ فَصَلَّى الرَّكْعَتَيْنِ الْبَاقِيَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ ثُمَّ رَفَعَ وَكَبَّرَ . فَقِيلَ لِمُحَمَّدٍ سَلَّمَ فِي السَّهْوِ ، قَالَ : لَمْ أَحْفَظْ مِنْ أَبِي هُرَيْرَةَ وَلَكِنْ نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ ثُمَّ سَلَّمَ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫০(২). আবু সাহল ইবনে যিয়াদ আহমাদ ইবনে মুহাম্মাদ (রহঃ) ... আইউব (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত; আবু দাউদ (রহঃ) বলেন, যারা এই হাদীস বর্ণনা করেছেন তাদের মধ্যে হাম্মাদ ইবনে যায়েদ ব্যতীত অপর কেউই ’তারা ইঙ্গিত করেছেন’ কথাটি বলেননি।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، ثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، ثَنَا أَيُّوبُ بِإِسْنَادِهِ نَحْوَهُ . قَالَ أَبُو دَاوُدَ : كُلُّ مَنْ رَوَى هَذَا الْحَدِيثَ لَمْ يَقُلْ فَأَوْمَئُوا إلََّا حَمَّادُ بْنُ زَيْدٍ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫১(৩). আল-কাযী আল-হুসাইন ইবনুল হুসাইন ইবনে আবদুর রহমান আল-আনতাকী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের সাথে নামায পড়লেন। তাদের সামনে দিয়ে একটি গাধা অতিক্রম করলো। তাতে আয়্যাশ ইবনে আবু রাবীআ (রাঃ) বললেন, সুবহানাল্লাহ (আল্লাহ পবিত্র) সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর জিজ্ঞেস করলেন, এইমাত্র কে ’সুবহানাল্লাহ’ তাসবীহ পাঠ করেছে? আয়্যাশ (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি। কেননা আমি শুনেছি যে, গাধা নামাযকে ছিন্ন (বাতিল) করে দেয়। তিনি বলেন, কোন কিছু নামায ছিন্ন (বাতিল) করে না।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ الْحُسَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْأَنْطَاكِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ الْخَوْلَانِيُّ نَا إِدْرِيسُ بْنُ يَحْيَى أَبُو عَمْرٍو الْمَعْرُوفُ بِالْخَوْلَانِيِّ عَنْ بَكْرِ بْنِ مُضَرَ عَنْ صَخْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَرْمَلَةَ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَقُولُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى بِالنَّاسِ ، فَمَرَّ بَيْنَ أَيْدِيهِمْ حِمَارٌ ، فَقَالَ عَيَّاشُ بْنُ أَبِي رَبِيعَةَ : سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنِ الْمُسَبِّحُ آنِفًا سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ " . قَالَ : أَنَا يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ أَنَّ الْحِمَارَ يَقْطَعُ الصَّلَاةَ. قَالَ : " لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫২(৪). আল-কাযী আহমাদ ইবনে ইসহাক ইবনুল বাহলুল (রহঃ) ... সালেম ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ) বলেনঃ কোন কিছু মুসলিমের নামাযকে ছিন্ন (বাতিল) করে না এবং তুমি যথাসাধ্য প্রতিহত করো (যাতে নামাযের সামনে দিয়ে কিছু যাতায়াত করতে না পারে)।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا الْقَاضِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ نَا أَبِي ، ح : وَحَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ ، ثَنَا جَدِّي ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا إِسْحَاقُ بْنُ الْبُهْلُولِ ، ثَنَا يَحْيَى بْنُ الْمُتَوَكِّلِ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ ، ثَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَأَبَا بَكْرٍ وَعُمَرَ قَالُوا " لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ وَادْرَأْ مَا اسْتَطَعْتَ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫৩(৫)। ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমায় বলেন : কোন কিছু নামাযকে ছিন্ন করতে পারে না।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلٍ ، ثَنَا أَبُو أُسَامَةَ ، ثَنَا مُجَالِدٌ عَنْ أَبِي الْوَدَّاكِ عَنْ أَبِي سَعِيدٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫৪(৬). আহমাদ ইবনুল হুসাইন ইবনে মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনুল জুনায়েদ (রহঃ) ... আবু উমামা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কিছু নামাযকে কর্তন (বাতিল) করতে পারে না।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ بْنِ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ الْجُنَيْدِ ، ثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ الصُّغْدِيُّ ، ثَنَا أَبُو الْيَمَانِ ، ثَنَا عُفَيْرُ بْنُ مَعْدَانَ عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ عَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫৫(৭). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) প্রমুখ ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বলা হতো, কোন কিছু মুসলিমের নামায নষ্ট করতে পারে না।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ وَآخَرُونَ قَالُوا : حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى الْأَشْيَبُ ، ثَنَا شُعْبَةُ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ سَالِمٍ وَنَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : كَانَ يُقَالُ لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫৬(৮). আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইসহাক আল-ফারিসী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। স্ত্রীলোক, কুকুর ও গাধা মানুষের নামায নষ্ট করে না। তুমি যথাসাধ্য তোমার সামনে দিয়ে এসবের যাতায়াত প্রতিহত করো।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِسْحَاقَ الْفَارِسِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ الْحَوْطِيُّ ، ثَنَا أَبِي ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا تَقْطَعُ صَلَاةَ الْمَرْءِ امْرَأَةٌ وَلَا كَلْبٌ وَلَا حِمَارٌ وَادْرَأْ مَا بَيْنِ يَدَيْكَ مَا اسْتَطَعْتَ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫৭(৯). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশ্শির (রহঃ) ... আল-ফাদল ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আব্বাস (রাঃ) এর সাথে তার বনভূমিতে সাক্ষাৎ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় আসরের নামায পড়লেন, তখন তার সামনে কুকুরের বাচ্চা ও গাধা ছিলো। তিনি এগুলোকে তাড়াননি এবং ভয়ও দেখাননি।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، حَدَّثَنِي جَابِرُ بْنُ كُرْدِيٍّ ، ثَنَا أَبُو عَاصِمٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنِ الْعَبَّاسِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ الْعَبَّاسِ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - زَارَ الْعَبَّاسَ فِي بَادِيَةٍ لَهُ ، فَصَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعَصْرَ وَبَيْنَ يَدَيْهِ كُلَيْبَةٌ وَحِمَارٌ لَمْ يُؤَخَّرَا وَلَمْ يُزْجَرَا
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫৮(১০). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আল-ফাদল ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করেন ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
ثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا حَجَّاجٌ الْأَعْوَرُ قَالَ ابْنُ جُرَيْجٍ : أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ عَلِيٍّ عَنْ عَبَّاسِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ قَالَ : زَارَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْعَبَّاسَ مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৫৯(১১). আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনুল জামাল (রহঃ) ... আল-ফাদল ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আমাদের বনভূমিতে অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসতেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে নিয়ে আসরের নামায পড়লেন। এই অবস্থায় তাঁর সামনে আমাদের কুরের বাচ্চা ও গাধা ছিল। তিনি এ দু’টিকে বাধা দেননি এবং তাড়িয়েও দেননি।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدِ بْنِ الْجَمَّالِ ، ثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، ثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ عَنِ الْعَبَّاسِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنِ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ قَالَ : أَتَانَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَنَحْنُ فِي بَادِيَةٍ لَنَا فَصَلَّى بِنَا الْعَصْرَ ، وَبَيْنَ يَدَيْهِ كُلَيْبَةٌ وَحِمَارٌ لَنَا ، فَمَا نَهْنَهَهُمَا وَمَا رَدَّهُمَا
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬০(১২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাঃ) নামায সম্পর্কে কিছু আলোচনা করলেন। তখন আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) এসে বলেন, আমি কি তোমাদের একটি হাদীস শুনাবো না যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি? আমরা বললাম, হাঁ। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যদি তোমাদের কেউ নামাযের রাকআত সংখ্যা কম হওয়ার সন্দেহ করে, তাহলে সে যেন আরো নামায পড়ে, যাবতনা অতিরিক্ত (রাকআত) হওয়ার সন্দেহ হয়।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ الْأَبْرَشُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كُنْتُ أُذَاكِرُ عُمَرُ بْنُ الْخَطَّابِ شَيْئًا مِنْ أَمْرِ الصَّلَاةِ ، فَأَتَى عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَقَالَ : أَلَا أُحَدِّثُكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقُلْنَا : نَعَمْ. قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي النُّقْصَانِ فَلْيُصَلِّ حَتَّى يَكُونَ الشَّكُ فِي الزِّيَادَةِ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬১(১৩). আল-কাযী আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলূল (রহঃ) ... মাকহূল (রহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ যখন তার নামায সম্পর্কে সন্দেহ করে এবং জানে না যে, সে বেশী (রাকআত) পড়েছে নাকি কম পড়েছে, এমতাবস্থায় যদি এক রাকআত ও দুই রাকআতের মধ্যে সন্দেহ হয়, তাহলে তাকে এক রাকাত গণ্য করবে। আর যদি তার তিন রাআত ও দুই রাতের মধ্যে সন্দেহ হয়, তাহলে সে দুই রাকআত গণ্য করবে। আর যদি তার তিন রাকআত ও চার রাকআতের মধ্যে সন্দেহ হয়, তাহলে সে তিন রাআত গণ্য করবে, যাবত না অধিক রাআত পড়ার ধারণা হয়।
মুহাম্মাদ ইবনে ইসহাক (রহঃ) বলেন, হুসাইন ইবনে আবদুল্লাহ (রহঃ) আমাকে বলেছেন, মাকহুল (রহঃ) কি আপনাকে এই হাদীসের সনদসূত্র বর্ণনা করেছেন? আমি বললাম, এ সম্পর্কে আমি তাকে জিজ্ঞেস করিনি। তিনি বলেন, কেননা তিনি এই হাদীস কুরাইব-ইবনে আব্বাস (রাঃ)-আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا الْقَاضِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ ، ثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ ، ثَنَا الْمُحَارِبِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنْ مَكْحُولٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَا يَدْرِي أَزَادَ أَمْ نَقَصَ فَإِنْ كَانَ شَكَّ فِي الْوَاحِدَةِ وَالثِّنْتَيْنِ فَلْيَجْعَلْهَا وَاحِدَةً ، وَإِنْ كَانَ شَكَّ فِي الثَّلَاثِ وَالثِّنْتَيْنِ فَلْيَجْعَلْهُمَا ثِنْتَيْنِ ، وَإِنْ كَانَ شَكَّ فِي الثَّلَاثِ وَالْأَرْبَعِ فَلْيَجْعَلْهُ ثَلَاثًا حَتَّى يَكُونَ الْوَهْمُ فِي الزِّيَادَةِ " . قَالَ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ : قَالَ لِي حُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ : أَسْنَدَ لَكَ مَكْحُولٌ هَذَا الْحَدِيثَ ؟ قُلْتُ : مَا سَأَلْتُهُ. قَالَ : فَإِنَّهُ ذَكَرَهُ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬২(১৪). আবু যার আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আবু বাকর(রহঃ) ... আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তির তৃতীয় অথবা চতুর্থ রাকআতে ভুল হলে সে যেন (নামায) পূর্ণ করে। কারণ অধিক হওয়া কম হওয়া অপেক্ষা উত্তম।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو ذَرٍّ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ جَرِيرِ بْنِ جَبَلَةَ ، ثَنَا حَفْصُ بْنُ عُمَرَ الْأُبُلِّيُّ ، ثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ مَكْحُولٍ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَحَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ أَبُو بَكْرٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ ، ثَنَا عَمَّارُ بْنُ مَطَرٍ الْعَنْبَرِيُّ يَنْزِلُ الرُّهَا ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ عَنْ أَبِيهِ عَنْ مَكْحُولٍ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ سَهَا فِي ثَلَاثَةٍ أَوْ أَرْبَعَةٍ فَلْيُتِمَّ فَإِنَّ الزِّيَادَةَ خَيْرٌ مِنَ النُّقْصَانِ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬৩(১৫). আল-হাসান ইবনে আহমাদ ইবনে সাঈদ আর-রাহাবী (রহঃ) ... আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ দ্বিতীয় অথবা প্রথম রাকআতে ভুল করলে সে যেন এটাকে এক রাকআত গণ্য করে, আর দুই রাকআত অথবা তিন রাকআত সম্পর্কে সন্দেহ করলে সে যেন এটাকে দুই রাকআত গণ্য করে এবং তিন রাকআত অথবা চার রাকআতের মধ্যে সন্দেহ করলে সে যেন এটাকে তিন রাকআত গণ্য করে, অতঃপর অবশিষ্ট নামায পূর্ণ করে, যাতে অধিক হওয়ার ব্যাপারে সন্দেহ হয়, কম হওয়ার ব্যাপারে সন্দেহ না হয়। তারপর সে বসা অবস্থায় দুইটি সিজদা করবে।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الرَّهَاوِيُّ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ عُبَيْدِ اللَّهِ الرَّهَاوِيُّ، ثَنَا عَمَّارُ بْنُ مَطَرٍ ، ثَنَا ابْنُ ثَوْبَانَ عَنْ أَبِيهِ عَنْ مَكْحُولٍ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا سَهَا أَحَدُكُمْ فِي الثِّنْتَيْنِ أَوِ الْوَاحِدَةِ فَلْيَجْعَلْهَا وَاحِدَةً وَإِذَا شَكَّ فِي الثِّنْتَيْنِ أَوِ الثَّلَاثِ فَلْيَجْعَلْهَا اثْنَتَيْنِ وَإِذَا شَكَّ فِي الثَّلَاثِ أَوِ الْأَرْبَعِ فَلْيَجْعَلْهَا ثَلَاثًا ثُمَّ لْيُتِمَّ مَا بَقِيَ حَتَّى يَكُونَ الْوَهْمُ فِي الزِّيَادَةِ وَلَا يَكُونُ فِي النُّقْصَانِ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬৪(১৬). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সনদে বর্ণিত। যুল-ইয়াদাইনের স্মরণ করিয়ে দেয়ার দিন তিনি তার সালাম ফিরানোর পর দু’টি সাহু সিজদা করেন। উভয় হাদীসের মূল পাঠ এক রকম।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ ، ثَنَا ابْنُ وَهْبٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْغَافِقِيُّ ، ثَنَا ابْنُ وَهْبٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِذَلِكَ أَنَّهُ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ يَوْمَ جَاءَهُ ذُو الْيَدَيْنِ بَعْدَ السَّلَامِ . لَفْظُهُمَا وَاحِدٌ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬৫(১৭). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যুল-ইয়াদাইনের স্মরণ করিয়ে দেয়ার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর (সাহু) সিজদা করেন। মূল পাঠ আহমাদ (রহঃ) এর।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ وَأَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ قَالَا : نَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ ، ثَنَا قَتَادَةُ بْنُ دِعَامَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : سَجَدَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَوْمَ ذِي الْيَدَيْنِ بَعْدَ السَّلَامِ . وَاللَّفْظُ لِأحْمَدَ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬৬(১৮). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ জানে না যে, সে কতো রাকআত পড়েছে, তিন রাকআত না চার রাকআত, তখন সে দাঁড়িয়ে আরো এক রাত পড়বে, এরপর বসা অবস্থায় দু’টি সাহু সিজদা করবে। যদি সে পাঁচ রাআত পড়ে থাকে তাহলে ঐ দুই সিজদা একে জোড় রাকআত বানাবে। আর যদি সে চার রাকআত পড়ে থাকে তাহলে ঐ সিজদা দু’টি হবে শয়তানের জন্য অপমানজনক।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا بِشْرُ بْنُ الْوَلِيدِ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا لَمْ يَدْرِ أَحَدُكُمْ كَمْ صَلَّى ثَلَاثًا أَوْ أَرْبَعًا فَلْيَقُمْ فَلْيُصَلِّ رَكْعَةً ثُمَّ لْيَسْجُدْ بَعْدَ ذَلِكَ سَجْدَتَيِ السَّهْوِ وَهُوَ جَالِسٌ ، فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعَتَا لَهُ صَلَاتَهُ ، وَإِنْ كَانَتْ أَرْبَعًا أَرْغَمَتَا الشَّيْطَانَ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬৭(১৯). আবু বাকর আন নায়সাপুরী (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি তোমাদের কেউ নামায পড়া অবস্থায় তিন এবং চার রাকআতের মধ্যে সন্দেহে পতিত হয়, তবে সে আর এক রাকআত পড়বে, যাতে সন্দেহটা অতিরিক্ত সংখ্যক রাকআত পড়ার মধ্যে স্থির হয়। তারপর সে সালাম ফিরানোর পূর্বে দু’টি সাহু সিজদা করবে। আসলে যদি সে পাঁচ রাকআত পড়ে থাকে তাহলে ঐ দু’টি সিজদা নামাযকে জোড় সংখ্যক বানাবে। আর যদি সে চার রাকআত পড়ে থাকে তাহলে ঐ দু’টি সিজদা হবে শয়তানের জন্য অপমানজনক। রাবী তার এই হাদীসে আরো উল্লেখ করেছেন, ’সালাম ফিরানোর পূর্বে’ (সিজদা করবে)। সুলায়মান ইবনে বিলাল তার ঊর্ধ্বতন রাবী থেকে মূসা ইবনে দাউদের রিওয়ায়াত বর্ণনায় তার অনুসরণ করেছেন।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَأَبُو النَّضْرِ قَالَا : حَدَّثَنَا الْمَاجِشُونُ عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ ، ثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا شَكَّ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فِي الثَّلَاثِ وَالْأَرْبَعِ فَلْيُصَلِّ رَكْعَةً حَتَّى يَكُونَ الشَّكُ فِي الزِّيَادَةِ ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ، فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعَتَا لَهُ صَلَاتَهُ وَإِنْ كَانَ أَتَمَّهَا فَهُمَا تُرْغِمَانِ الشَّيْطَانَ " . زَادَ هَذَا فِي حَدِيثِهِ " قَبْلَ أَنْ يُسَلِّمَ
وَتَابَعَهُ سُلَيْمَانُ بْنُ بِلَالٍ مِنْ رِوَايَةِ مُوسَى بْنِ دَاوُدَ عَنْهُ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬৮(২০). আবু জাফার মুহাম্মাদ ইবনে সুলায়মান আন-নু’মানী (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি তোমাদের কেউ তার নামাযের মধ্যে সন্দেহে পতিত হয় এবং সে বলতে পারছে না যে, সে কতো রাআত পড়েছে, তিন না চার (রাআত), সে সন্দেহ পরিহার করবে এবং তার দৃঢ় প্রত্যয়ের উপর ভিত্তি করবে। তারপর সালাম ফিরানোর পূর্বে দু’টি সিজদা করবে। যদি সে পাঁচ রাকআত পড়ে থাকে তাহলে ঐ দু’টি সিজদা তার নামাযকে জোড় সংখ্যায় (ছয় রাআত) পরিণত করবে। আর যদি সে চার রাকআত পড়ে থাকে, তাহলে দু’টি সিজদা হবে শয়তানের জন্য লাঞ্ছনাদায়ক।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ النُّعْمَانِيُّ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجَرْجَرَائِيُّ ، ثَنَا مُوسَى بْنُ دَاوُدَ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا مُوسَى بْنُ دَاوُدَ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا كَانَتَا شَفْعًا لِصَلَاتِهِ وَإِنْ كَانَ صَلَّى تَمَامَ الْآرْبَعِ كَانَتَا تَرْغِيمًا لِلشَّيْطَانِ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৬৯(২১). আবু বাকর ইবনে আবু দাউদ (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি তোমাদের কেউ তার নামাযের মধ্যে সন্দেহে পতিত হয়, তবে সে সন্দেহ পরিহার করে এবং নিশ্চিত বিশ্বাসের উপর ভিত্তি করবে। যদি (নামায) পূর্ণ হওয়ার নিশ্চিত বিশ্বাস হয় তাহলে দু’টি (সাহু) সিজদা করবে। যদি তার নামায পূর্ণ হয়ে থাকে তাহলে দুটি সিজদা সহকারে এক রাকআত পড়বে এবং তা নফল গণ্য হবে। আর যদি নামায অসম্পূর্ণ থাকে তাহলে (দু’টি সিজদার) এক রাকআত তার নামাযকে পূর্ণ করবে এবং দুটি সিজদা হবে শয়তানের নাকে খত।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ، ثَنَا أَبُو خَالِدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيُلْقِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى الْيَقِينِ فَإِنِ اسْتَيْقَنَ التَّمَامَ سَجَدَ سَجْدَتَيْنِ فَإِنْ كَانَتْ صَلَاتُهُ تَامَّةً كَانَتِ الرَّكْعَةُ نَافِلَةً وَالسَّجْدَتَانِ وَإِنْ كَانَتْ نَاقِصَةً كَانَتِ الرَّكْعَةُ تَمَامًا لِصَلَاتِهِ وَالسَّجْدَتَانِ تُرْغِمَانِ أَنْفَ الشَّيْطَانِ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৭০(২২). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ তার নামাযের মধ্যে সন্দেহে পতিত হয় এবং বলতে পারে না যে, সে কতো রাক’আত পড়েছে, চার রাকআত নাকি তিন রাকআত, তাহলে সে সন্দেহ পরিহার করবে এবং ইয়াকীনের (নিশ্চিত বিশ্বাস) উপর ভিত্তি করবে। অতঃপর দাঁড়িয়ে এক রাআত নামায পড়বে, তারপর বসা অবস্থায় সালাম ফিরানোর পূর্বে দু’টি (সাহু) সিজদা করবে। যদি তার নামায (আগেই) চার রাআত পূর্ণ হয়ে থাকে তাহলে সে এই এক রাআত বেশী পড়েছে, এমতাবস্থায় ঐ দু’টি সিজদা পঞ্চম রাআতকে জোড় (ষষ্ঠ) রাআত বানাবে। আর তার নামায তিন রাকআত হয়ে থাকলে ঐ রাকআতটি তার নামাযকে চার রাআত পূর্ণ করবে। আর অতিরিক্ত সিজদা দুটি হবে শয়তানের নাকে খত।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ سَعِيدِ بْنِ سُلَيْمَانَ بْنِ نَوْفَلِ بْنِ مُسَاحِقٍ ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُحَمَّدِ ابْنِ أَبِي سَبْرَةَ ابْنُ أَخِي أَبِي بَكْرٍ ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي سَبْرَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنَّهُ قَالَ : " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَرْبَعًا أَوْ ثَلَاثًا فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى الْيَقِينِ ثُمَّ يَقُومُ فَيَقْرَأُ فَيُصَلِّي رَكْعَةً ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ فَإِنْ كَانَتْ صَلَاتُهُ أَرْبَعًا وَقَدْ زَادَ رَكْعَةً كَانَتْ هَاتَانِ السَّجْدَتَانِ تَشْفَعَانِ الْخَامِسَةَ وَإِنْ كَانَتْ صَلَاتُهُ ثَلَاثًا كَانَتِ الرَّابِعَةُ تَمَامَهَا ، وَالسَّجْدَتَانِ تَرْغِيمٌ لِلشَّيْطَانِ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৭১(২৩). আবু ইসহাক ইসমাঈল (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি তোমাদের কেউ তার নামাযের মধ্যে সন্দেহে পতিত হয় এবং বলতে পারে না যে, সে কতো রাকআত পড়েছে, চার রাকআত নাকি তিন রাকআত, তাহলে সে সন্দেহ পরিহার করবে এবং ইয়াকীনের (নিশ্চিত বিশ্বাস) উপর ভিত্তি করবে। অতঃপর দাঁড়িয়ে এক রাকআত নামায পড়বে, তারপর বসা অবস্থায় সালাম ফিরানোর পূর্বে দু’টি (সাহু সিজদা করবে। যদি তার নামায (আগেই) চার রাআত পূর্ণ হয়ে থাকে তাহলে সে এই এক রাকআত বেশী পড়েছে, এমতাবস্থায় ঐ দু’টি সিজদা পঞ্চম রাকআতকে জোড় (ষষ্ঠ) রাআত বানাবে। আর তার নামায তিন রাক’আত হয়ে থাকলে ঐ রাক’আতটি তার নামাযকে চার রাক’আত পূর্ণ করবে। আর অতিরিক্ত সিজদা দু’টি হবে শয়তানের নাকে খত।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ إِسْمَاعِيلُ بْنُ يُونُسَ بْنِ يَاسِينَ ، ثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَإِنِ اسْتَيْقَنَ أَنَّهُ قَدْ صَلَّى ثَلَاثًا فَلْيُصَلِّ وَاحِدَةً بِرَكْعَتِهَا وَسَجْدَتَيْهَا ثُمَّ لْيَتَشَهَّدْ ، فَإِذَا فَرَغَ فَلَمْ يَبْقَ إلََّا أَنْ يُسَلِّمَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ يُسَلِّمْ فَإِنْ كَانَ صَلَّى ثَلَاثًا وَكَانَتِ الرَّكْعَةُ الَّتِي صَلَّى رَابِعَةً كَانَتِ السَّجْدَتَانِ تَرْغِيمًا لِلشَّيْطَانِ وَإِنْ كَانَ صَلَّى أَرْبَعًا وَكَانَتِ الرَّكْعَةُ الَّتِي صَلَّى خَامِسَةً شَفَعَهَا بِسَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৭২(২৪). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আল-মুনযির ইবনে আমর (রহঃ) থেকে বর্ণিত। তিনি ছিলেন সায়েদা গোত্রের নকীবগণের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পূর্বে দু’টি সাহু সিজদা করেন।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ الْمَحَامِلِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ شَبِيبٍ ، حَدَّثَنِي ذُؤَيْبُ بْنُ عِمَامَةَ ، ثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ الْمُنْذِرِ بْنِ عَمْرٍو وَكَانَ مِنَ النُّقَبَاءِ مِنْ بَنِي سَاعِدَةَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ التَّسْلِيمِ
পরিচ্ছেদঃ ৫০. নামাযের মধ্যে ভুলত্রুটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাযীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
১৩৭৩(২৫). আবু শায়বা আবদুল আযীয ইবনে জা’ফার ইবনে বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেনঃ তোমাদের কেউ নামায পড়লো কিন্তু তার জানা নেই যে, সে বেশী পড়েছে না কম পড়েছে, তাহলে সে যেন বসা অবস্থায় দু’টি সাহু সিজদা করে, তারপর সালাম ফিরায়।
بَابُ صِفَةِ السَّهْوِ فِي الصَّلَاةِ وَأَحْكَامِهِ وَاخْتِلَافِ الرِّوَايَاتِ فِي ذَلِكَ وَأَنَّهُ لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ يَمُرُّ بَيْنَ يَدَيْهِ
حَدَّثَنَا أَبُو شَيْبَةَ عَبْدُ الْعَزِيزِ بْنُ جَعْفَرِ بْنِ بَكْرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ ، ثَنَا عُمَرُ بْنُ يُونُسَ ، ثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، ثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ لَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَدْرِ أَزَادَ أَمْ نَقَصَ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ يُسَلِّمُ
পরিচ্ছেদঃ ৫১. আযান ধ্বনি শুনে শয়তানের পালানো এবং সালাম ফিরানোর পূর্বে দুটি সাহু সিজদা করবে
১৩৭৪(১). আবদুল্লাহ ইবনে সুলাইমান ইবনুল আশ’আছ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন মুয়াযযিন আযান দেয় তখন শয়তান বাতকর্ম করতে করতে মসজিদ থেকে বের হয়ে যায়। আযানশেষে সে পুনরায় ফিরে আসে। মুয়াযিন যখন নামাযের ইকামত দেয় তখনও সে বাতকর্ম করতে করতে মসজিদ থেকে বের হয়ে যায়। ইকামত শেষে সে পুনরায় ফিরে আসে। শেষে সে নামাযরত মুসলিমের কাছে আসে এবং তার ও তার অন্তরের মাঝখানে প্রবেশ করে। ফলে সে বলতে পারে না যে, সে নামায বেশী পড়েছে না কম পড়েছে। তোমাদের কেউ অনুরূপ অবস্থার শিকার হলে সে যেন সালাম ফিরানোর পূর্বে বসা অবস্থায় দুটি সিজদা করে, তারপর সালাম ফিরায়।
بَابُ إِدْبَارِ الشَّيْطَانِ مِنْ سَمَاعِ الْآذَانِ وَسَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ السَّلَامِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ وَالْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ وَمُحَمَّدُ بْنُ مَخْلَدٍ وَأَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ قَالُوا : ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ ، ثَنَا عَمِّيٍّ يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ الطُّوسِيُّ ، ثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا أَبِي عَنِ ابْنِ إِسْحَاقَ ، ثَنَا سَلَمَةُ بْنُ صَفْوَانَ بْنِ سَلَمَةَ الْأَنْصَارِيُّ ثُمَّ الزُّرَقِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ خَرَجَ الشَّيْطَانُ مِنَ الْمَسْجِدِ لَهُ حُصَاصٌ فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ رَجَعَ فَإِذَا أَقَامَ الْمُؤَذِّنُ خَرَجَ مِنَ الْمَسْجِدِ وَلَهُ ضُرَاطٌ فَإِذَا سَكَتَ رَجَعَ حَتَّى يَأْتِيَ الْمَرْءَ الْمُسْلِمَ فِي صَلَاتِهِ فَيَدْخُلَ بَيْنَهُ وَبَيْنَ نَفْسِهِ لَا يَدْرِي أَزَادَ فِي صَلَاتِهِ أَمْ نَقَصَ فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ يُسَلِّمْ
পরিচ্ছেদঃ ৫১. আযান ধ্বনি শুনে শয়তানের পালানো এবং সালাম ফিরানোর পূর্বে দুটি সাহু সিজদা করবে
১৩৭৫(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) .... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ তার নামাযের মধ্যে সন্দেহে পতিত হলে এবং সে বলতে পারছে না, তিন রাকআত পড়েছে না চার রাকআত, এমতাবস্থায় সে দাঁড়িয়ে আরো এক রাআত নামায পড়বে, তারপর সালাম ফিরানোর পূর্বে বসা অবস্থায় দু’টি সাহু সিজদা করবে। শেষের পড়া রাকআতটি যদি পঞ্চম রাকআত হয়ে থাকে তাহরে এই দুই সিজদা তাকে জোড়া বানাবে। আর যদি তা চতুর্থ রাকআত হয় তাহলে এই দু’টি সিজদা হবে শয়তানের জন্য লাঞ্ছনাদায়ক।
بَابُ إِدْبَارِ الشَّيْطَانِ مِنْ سَمَاعِ الْآذَانِ وَسَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ السَّلَامِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي هِشَامُ بْنُ سَعْدٍ أَنَّ زَيْدَ بْنَ أَسْلَمَ حَدَّثَهُمْ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ صَلَّى ثَلَاثًا أَمْ أَرْبَعًا فَلْيَقُمْ فَلْيُصَلِّ رَكْعَةً ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ فَإِنْ كَانَتِ الرَّكْعَةُ الَّتِي صَلَّى خَامِسَةً شَفَعَهَا بِهَاتَيْنِ السَّجْدَتَيْنِ وَإِنْ كَانَتْ رَابِعَةً فَالسَّجْدَتَانِ تَرْغِيمٌ لِلشَّيْطَانِ
পরিচ্ছেদঃ ৫১. আযান ধ্বনি শুনে শয়তানের পালানো এবং সালাম ফিরানোর পূর্বে দুটি সাহু সিজদা করবে
১৩৭৬(৩). আব্দুস সামাদ ইবনে আলী আল-মুকরিমী (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ নামায পড়লো কিন্তু বলতে পারছে না যে, সে তিন রাকআত পড়েছে না চার রাকআত। এমতাবস্থায় সে নামায পূর্ণ করবে, যতক্ষণ না সে নিশ্চিত হয় যে, তার নামায পূর্ণ হয়েছে। অতঃপর সে সালাম ফিরানোর পর দুটি সিজদা করবে। যদি তার নামায বেজোড় হয়ে থাকে তাহলে উক্ত সিজদা দু’টি তার নামাযকে জোড় বানাবে। আর যদি তার নামায জোড় সংখ্যক হয়ে থাকে তাহলে ঐ সিজদা দুটি হবে শয়তানের জন্য লাঞ্ছনাদায়ক।
بَابُ إِدْبَارِ الشَّيْطَانِ مِنْ سَمَاعِ الْآذَانِ وَسَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ السَّلَامِ
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَلِيٍّ الْمُكْرَمِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَحْمَدَ بْنِ مَرْوَانَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانٍ ، ثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَدْرِ أَثَلَاثًا صَلَّى أَمْ أَرْبَعًا فَلْيُتِمَّ حَتَّى يَسْتَيْقِنَ أَنْ قَدْ أَتَمَّ ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ قَبْلَ السَّلَامِ فَإِنْ كَانَتْ صَلَاتُهُ وِتْرًا كَانَتْ شَفْعًا لِصَلَاتِهِ وَإِنْ كَانَتْ صَلَاتُهُ شَفْعًا كَانَتْ تَرْغِيمًا لِلشَّيْطَانِ
পরিচ্ছেদঃ ৫১. আযান ধ্বনি শুনে শয়তানের পালানো এবং সালাম ফিরানোর পূর্বে দুটি সাহু সিজদা করবে
১৩৭৭(৪). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... উসমান (রাঃ)-এর মুক্তদাস মুহাম্মাদ ইবনে ইউসুফ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে হাদীস বর্ণনা করতে শুনেছি, মুআবিয়া (রাঃ) তাদের নামায পড়ালেন। তিনি দ্বিতীয় রাকআতে না বসে (ভুলবশত) দাঁড়িয়ে গেলেন। লোকজন তাতে তাসবীহ পাঠ করলো, কিন্তু তিনি বসলেন না। যখন তিনি সালাম ফিরানোর জন্য বসলেন তখন বসা অবস্থায় দু’টি সাহু সিজদা করলেন। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অনুরূপ ভাবে নামায পড়তে দেখেছি।
بَابُ إِدْبَارِ الشَّيْطَانِ مِنْ سَمَاعِ الْآذَانِ وَسَجْدَتَيِ السَّهْوِ قَبْلَ السَّلَامِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ وَأَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالُوا : ، ثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ مَوْلَى عُثْمَانَ قَالَ : سَمِعْتُ أَبِي يُحَدِّثُ أَنَّ مُعَاوِيَةَ صَلَّى بِهِمْ فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ وَعَلَيْهِ الْجُلُوسُ فَسَبَّحَ النَّاسُ بِهِ ، فَأَبَى أَنْ يَجْلِسَ حَتَّى إِذَا جَلَسَ لِلتَّسْلِيمِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي . وَقَالَ النَّيْسَابُورِيُّ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَعَلَ هَذَا
পরিচ্ছেদঃ ৫২. প্রবল ধারণার উপর ভিত্তি করা
১৩৭৮(১). আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আলকামা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ওয়াক্তের নামায পড়লেন। ইবরাহীম (রহঃ)-এর বর্ণনায় আছে, আমি বলতে পারি না তিনি বেশী পড়েছেন না কম পড়েছেন। তিনি সালাম ফিরালে পর তাঁকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! নামাযের মধ্যে কি নতুন কিছু ঘটেছে? তিনি বলেনঃ না, তা কি? তারা বলেন, আপনি এরূপ নামায পড়েছেন। অতএব তিনি পিছনে মোড় দিয়ে কিবলামুখী হয়ে দু’টি সিজদা করেন, তারপর সালাম ফিরান। তিনি সালাম ফিরানোর পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বলেনঃ নামাযের মধ্যে নতুন কিছু ঘটলে আমি তোমাদের তা অবহিত করতাম। কিন্তু আমি একজন মানুষ, তোমরা যেমন ভুলে যাও, আমিও তেমন ভুলে যাই। আমি ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তোমাদের কেউ তার নামাযে সন্দেহে পতিত হলে সে যেন সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য চিন্তাভাবনা করে, অতঃপর এর ভিত্তিতে নামায পূর্ণ করে, এরপর সালাম ফিরাবে, এরপর দু’টি সিজদা করবে।
بَابُ الْبِنَاءِ عَلَى غَالِبِ الظَّنِّ
حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً قَالَ إِبْرَاهِيمُ : فَلَا أَدْرِي أَزَادَ أَمْ نَقَصَ فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ : يَا رَسُولَ اللَّهِ ، أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ ؟ قَالَ : " لَا وَمَا ذَاكَ " . قَالُوا صَلَّيْتَ كَذَا وَكَذَا فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ وَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَلَمَّا سَلَّمَ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ : " إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ أَنْبَأْتُكُمُوهُ وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ ثُمَّ يُتِمَّ عَلَيْهِ ثُمَّ يُسَلِّمْ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৫২. প্রবল ধারণার উপর ভিত্তি করা
১৩৭৯(২)। আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ নামাযের মধ্যে (রাকআত সংখ্যা সম্পর্কে) সন্দেহে পতিত হলে সে যেন চিন্তা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছে, তারপর দু’টি সাহু সিজদা করে।
بَابُ الْبِنَاءِ عَلَى غَالِبِ الظَّنِّ
حَدَّثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا مِسْعَرُ بْنُ كِدَامٍ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ
পরিচ্ছেদঃ ৫২. প্রবল ধারণার উপর ভিত্তি করা
১৩৮০(৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিশ্চয়ই আমি একজন মানুষ। আমিও ভুলে যাই, যেমন তোমরা ভুলে যাও। তোমাদের কেউ তার নামাযের মধ্যে সন্দেহে পতিত হলে সে যেন চিন্তা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে তার ভিত্তিতে নামায পূর্ণ করে, তারপর দু’টি সাহু সিজদা করে।
بَابُ الْبِنَاءِ عَلَى غَالِبِ الظَّنِّ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا الْحَسَنُ بْنُ السُّكَيْنِ أَبُو مَنْصُورٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ ، ثَنَا مِسْعَرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَأَيُّكُمْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ بِالصَّوَابِ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ يَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ
পরিচ্ছেদঃ ৫৩. সালাম ফিরানোর পর সাহু সিজদা করা
১৩৮১(১). ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি সালাম ফিরানোর পর দু’টি সাহু সিজদা করেছেন। তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর দু’টি সাহু সিজদা করেছেন।
بَابُ سُجُودِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، ثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، أَنَّهُ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ بَعْدَ التَّسْلِيمِ وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَجَدَهُمَا بَعْدَ التَّسْلِيمِ
পরিচ্ছেদঃ ৫৩. সালাম ফিরানোর পর সাহু সিজদা করা
১৩৮২(২). ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে বুহায়না (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নিয়ে যুহরের নামায পড়েন। তিনি দ্বিতীয় রাকআতে না বসে (ভুলবসত) দাঁড়িয়ে গেলেন। তিনি নামাযশেষে দু’টি সাহু সিজদা করেন, অতঃপর সালাম ফিরান।
بَابُ سُجُودِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ
حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ ، ثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ قَالَ : صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الظُّهْرَ فَقَامَ فِي اثْنَتَيْنِ وَلَمْ يَجْلِسْ فَلَمَّا قَضَى صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ ثُمَّ سَلَّمَ بَعْدَ ذَلِكَ
পরিচ্ছেদঃ ৫৪. মোকতাদীর ভুলের জন্য সাহু সিজদা নেই, তাকে ইমামের সাথে সাহু সিজদা করতে হবে
১৩৮৩(১). আলী ইবনুল হাসান ইবনে হারূন ইবনে রুসতাম আস-সাকাতী (রহঃ) ... উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের পিছনে নামায পড়ে তার উপর সাহু সিজদা নেই। ইমাম ভুল করলে ইমাম ও মোকতাদী উভয়কে সাহু সিজদা করতে হবে। মোকতাদী ভুল করলে তার জন্য সাহু সিজদা নেই, ইমামই তার জন্য যথেষ্ট।
بَابُ لَيْسَ عَلَى الْمُقْتَدِي سَهْوٌ وَعَلَيْهِ سَهْوُ الْإِمَامِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ هَارُونَ بْنِ رُسْتُمَ السَّقَطِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ أَبُو يَحْيَى الْعَطَّارُ ، ثَنَا شَبَابَةُ ، ثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ عَنْ أَبِي الْحُسَيْنِ الْمَدِينِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَيْسَ عَلَى مَنْ خَلْفَ الْإِمَامِ سَهْوٌ ، فَإِنْ سَهَا الْإِمَامُ فَعَلَيْهِ وَعَلَى مَنْ خَلْفَهُ السَّهْوُ ، وَإِنْ سَهَا مَنْ خَلْفَ الْإِمَامِ فَلَيْسَ عَلَيْهِ سَهْوٌ والْإِمَامُ كَافِيهِ
পরিচ্ছেদঃ ৫৪. মোকতাদীর ভুলের জন্য সাহু সিজদা নেই, তাকে ইমামের সাথে সাহু সিজদা করতে হবে
১৩৮৪(২). মুহাম্মাদ ইবনে হামদাবিয়া আল-মারওয়াযী (রহঃ) ... সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমার (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দ্রুত নামায পড়ায় সাহু সিজদা নেই। তবে বসার স্থানে দাঁড়ালে অথবা দাঁড়ানোর স্থানে বসলে সাহু সিজদা করতে হবে।
بَابُ لَيْسَ عَلَى الْمُقْتَدِي سَهْوٌ وَعَلَيْهِ سَهْوُ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَمْدَوَيْهِ الْمَرْوَزِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَمَّادٍ الْآمُلِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ ، ثَنَا أَبُو بَكْرٍ الْعَبْسِيُّ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا سَهْوَ فِي وَثْبَةِ الصَّلَاةِ إلََّا قِيَامٌ عَنْ جُلُوسٍ أَوْ جُلُوسٌ عَنْ قِيَامٍ
পরিচ্ছেদঃ ৫৪. মোকতাদীর ভুলের জন্য সাহু সিজদা নেই, তাকে ইমামের সাথে সাহু সিজদা করতে হবে
১৩৮৫(৩). আল-কাযী আবু জা’ফার আহমাদ ইবনে ইসহাক আল-বাহলুল (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রাঃ) আমাকে নামাযের মধ্যে সাহু সিজদার কথা স্মরণ করিয়ে দেন। অতঃপর আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) আমাদের এখানে এলেন এবং আমাদের এখানে অবস্থান করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কেউ তার নামাযে সন্দেহে পতিত হলে সে নামায পড়বে, যাবত না তার বেশী পড়ার মধ্যে সন্দেহ হয়।
بَابُ لَيْسَ عَلَى الْمُقْتَدِي سَهْوٌ وَعَلَيْهِ سَهْوُ الْإِمَامِ
حَدَّثَنَا الْقَاضِي أَبُو جَعْفَرٍ أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ ، حَدَّثَنِي أَبِي ، ثَنَا عَمَّارُ بْنُ سَلَّامٍ عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ الْوَاسِطِيِّ عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : ذَاكَرَنِي عُمَرُ السَّهْوَ فِي الصَّلَاةِ فَأَتَانَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَوَقَفَ عَلَيْنَا فَقَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ " مَنْ شَكَّ فِي صَلَاتِهِ فَلْيُصَلِّ حَتَّى يَكُونَ شَكُّهُ فِي الزِّيَادَةِ
পরিচ্ছেদঃ ৫৪. মোকতাদীর ভুলের জন্য সাহু সিজদা নেই, তাকে ইমামের সাথে সাহু সিজদা করতে হবে
১৩৮৬(৪). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমার (রাঃ)-এর সঙ্গে নামাযের আলোচনা করছিলাম। তখন আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) এসে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যা শুনেছি তা কি আপনাদের অবহিত করবো না? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যদি তুমি নামায (রাকআত সংখ্যা) কম হওয়ার ব্যাপারে সন্দিহান হও, তাহলে নামায পড়তে থাকো যতক্ষণ না তোমার বেশি পড়ার সন্দেহ হয়।
بَابُ لَيْسَ عَلَى الْمُقْتَدِي سَهْوٌ وَعَلَيْهِ سَهْوُ الْإِمَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا ، ثَنَا أَبُو كُرَيْبٍ نَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كُنْتُ مَعَ عُمَرَ نَتَذَاكَرُ الصَّلَاةَ فَجَاءَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَقَالَ: أَلَا أُخْبِرُكُمْ بِمَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ: " إِذَا شَكَكْتَ فِي النُّقْصَانِ فَصَلِّ حَتَّى تَشُكَّ فِي الزِّيَادَةِ
পরিচ্ছেদঃ ৫৫. চিন্তার উপর ভিত্তি করা এবং সালাম ফিরানোর পর সিজদা করা এবং সালাম ফিরানোর পূর্বে ও পরে তাশাহহুদ পড়া
১৩৮৭(১). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... আবু উবায়দা ইবনে আবদুল্লাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি নামাযরত অবস্থায় তিন অথবা চার রাআতের মধ্যে সন্দেহে পতিত হলে অথবা তোমার প্রবল ধরণায় চার রাতের অধিক হলে তুমি তাশাহহুদ পড়বে, তারপর সালাম ফিরানোর পূর্বে বসা অবস্থায় দু’টি সাহু সিজদা করবে, তারপর পুনরায় তাশাহহুদ পড়ে সালাম ফিরাবে।
আবু দাউদ (রহঃ) বলেন, এই হাদীস আবদুল ওয়াহেদ ইবনে যিয়াদ (রহঃ) খুসাইফ (রহঃ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি তা মারফুরূপে বর্ণনা করেননি। আবদুল ওয়াহেদ (রহঃ) সুফিয়ান, শারীক ও ইসরাঈল (রহঃ)-এর সাথে একমত হয়েছেন, তবে তারা মূল পাঠে মতানৈক্য করেছেন।
بَابُ الْبِنَاءِ عَلَى التَّحَرِّي وَالسَّجْدَةِ بَعْدَ التَّسْلِيمِ وَالتَّشَهُّدِ قَبْلَهَا وَبَعْدَهَا
ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا النُّفَيْلِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنْ خُصَيْفٍ عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا كُنْتَ فِي صَلَاةٍ فَشَكَكْتَ فِي ثَلَاثٍ أَوْ أَرْبَعٍ وَأَكْثَرُ ظَنِّكَ عَلَى أَرْبَعٍ تَشَهَّدْتَ ثُمَّ سَجَدْتَ سَجْدَتَيْنِ وَأَنْتَ جَالِسٌ قَبْلَ أَنْ تُسَلِّمَ ثُمَّ تَشَهَّدْتَ أَيْضًا ثُمَّ تُسَلِّمُ " . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ عَنْ خُصَيْفٍ وَلَمْ يَرْفَعْهُ. وَوَافَقَ عَبْدَ الْوَاحِدِ سُفْيَانُ وَشَرِيكٌ وَإِسْرَائِيلُ وَاخْتَلَفُوا فِي مَتْنِهِ
পরিচ্ছেদঃ ৫৬. পূর্ণরূপে না দাঁড়ালে বসে যাবে
১৩৮৮(১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আল-মুগীরা ইবনে শো’বা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম যদি দ্বিতীয় রাকআতে (তাশাহহুদের জন্য না বসে ভুলবশত) দাঁড়ায় এবং পূর্ণরূপে দাঁড়ানোর পূর্বেই তা স্মরণ হয় তাহলে সে বসে যাবে। আর সে যদি পূর্ণরূপে দাঁড়িয়ে যায়, তবে আর বসবে না এবং (নামাযশেষে) দু’টি সাহু সিজদা করবে।
পূর্বােক্ত হাদীসের অনুরূপ এই হাদীস আল-ফিরয়াবী, মুয়াম্মাল (রহঃ) প্রমুখ আস-সাওরী (রহঃ) থেকে এভাবেই বর্ণনা করেছেন।
بَابُ الرُّجُوعِ إِلَى الْقُعُودِ قَبْلَ اسْتِتْمَامِ الْقِيَامِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ حَدَّثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ الْعَدَنِيُّ ، ح : وَحَدَّثَنَا ابْنُ صَاعِدٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ قَالَا : ثَنَا سُفْيَانُ ، ثَنَا جَابِرٌ ، ثَنَا الْمُغِيرَةُ بْنُ شُبَيْلٍ الْأَحْمَسِيُّ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا قَامَ الْإِمَامُ فِي الرَّكْعَتَيْنِ فَإِنْ ذَكَرَ قَبْلَ أَنْ يَسْتَتِمَّ قَائِمًا فَلْيَجْلِسْ ، وَإِنِ اسْتَتَمَّ قَائِمًا فَلَا يَجْلِسْ ، وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ " . وَكَذَلِكَ رَوَاهُ الْفِرْيَابِيُّ وَمُؤَمَّلٌ وَغَيْرُهُمَا عَنِ الثَّوْرِيِّ
পরিচ্ছেদঃ ৫৬. পূর্ণরূপে না দাঁড়ালে বসে যাবে
১৩৮৯(২). মুহাম্মাদ ইবনে সুলায়মান আন-নোমানী (রহঃ) ... আল-মুগীরা ইবনে শো’বা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ সন্দেহ বশত দ্বিতীয় রাকআতে পূর্ণরূপে দাঁড়িয়ে গেলে সে অবশিষ্ট নামায পূর্ণ করবে এবং দুটি সাহু সিজদা করবে। আর সে যদি পূর্ণরূপে দাঁড়ানোর আগেই বসে যায় তাহলে তাকে সাহু সিজদা করতে হবে না।
بَابُ الرُّجُوعِ إِلَى الْقُعُودِ قَبْلَ اسْتِتْمَامِ الْقِيَامِ
ثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ النُّعْمَانِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلٍ ، ثَنَا يَحْيَى بْنُ آدَمَ ، ثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ عَنْ جَابِرٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُبَيْلٍ عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا شَكَّ أَحَدُكُمْ فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ فَاسْتَتَمَّ قَائِمًا فَلْيَمْضِ وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَإِنْ لَمْ يَسْتَتِمَّ قَائِمًا فَلْيَجْلِسْ وَلَا سَهْوَ عَلَيْهِ
পরিচ্ছেদঃ ৫৬. পূর্ণরূপে না দাঁড়ালে বসে যাবে
১৩৯০(৩). মুহাম্মাদ ইবনে ইয়াইয়া ইবনে মিরদাস (রহঃ) ... আবু দাউদ (রহঃ) বলেন, আমি আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-কে বলতে শুনেছি, জাবের (রহঃ)-এর হাদীসে তার সম্পর্কে কোন মন্তব্য করা হয়নি, তবে তাতে তার মতামত সম্পর্কে মন্তব্য করা হয়েছে। আবু দাউদ (রহঃ) বলেন, আমার মতে জাবের (রহঃ) তেমন শক্তিশালী রাবী নন তার হাদীস ও মতামতের ব্যাপারে।
بَابُ الرُّجُوعِ إِلَى الْقُعُودِ قَبْلَ اسْتِتْمَامِ الْقِيَامِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ نَا أَبُو دَاوُدَ قَالَ : سَمِعْتُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ يَقُولُ : لَمْ يُتَكَلَّمْ فِي جَابِرٍ فِي حَدِيثِهِ إِنَّمَا تُكُلِّمَ فِيهِ لِرَأْيِهِ. قَالَ أَبُو دَاوُدَ : وَجَابِرٌ عِنْدِي لَيْسَ بِالْقَوِيِّ فِي حَدِيثِهِ وَرَأْيِهِ
পরিচ্ছেদঃ ৫৭. নামাযের হালালকারী হলো সালাম ফিরানো
১৩৯১(১). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নামাযের চাবি (সূচনা) হলো পবিত্রতা, তার নিষিদ্ধকারী হলো তাকবীর তাহরীমা এবং তার হালালকারী হলো (শেষে) সালাম ফিরানো।
بَابٌ: تَحْلِيلُ الصَّلَاةِ التَّسْلِيمُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَّانِيُّ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا وَكِيعٌ ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا الْحَسَنُ بْنُ سَلَّامٍ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَا : ، ثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيٍّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ " . وَقَالَ عُبَيْدُ اللَّهِ : " وَإِحْرَامُهَا ... وَإِحْلَالُهَا
পরিচ্ছেদঃ ৫৮. নামাযের শেষ প্রান্তে সালাম ফিরানোর পূর্বে কারো উযু ভঙ্গ হলে অথবা ইমামের সালাম ফিরানোর পূর্বে কারো উযু ভঙ্গ হলেও তার নামায পূর্ণ হলো
১৩৯২(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখন ইমাম তার শেষ রাকআতে বসেন, তারপর ইমামের সালাম ফিরানোর পূর্বে তার পিছনের কারো উযু ভঙ্গ হলেও তার নামায পূর্ণ হয়ে যাবে।
আবদুর রহমান ইবনে যিয়াদ হাদীসশাস্ত্রে দুর্বল। তার হাদীস দলীযোগ্য নয়।
بَابُ مَنْ أَحْدَثَ قَبْلَ التَّسْلِيمِ فِي آخِرِ صَلَاتِهِ أَوْ أَحْدَثَ قَبْلَ تَسْلِيمِ الْإِمَامِ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ، ثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ الْإِفْرِيقِيُّ عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا جَلَسَ الْإِمَامُ فِي آخِرِ رَكْعَةٍ ثُمَّ أَحْدَثَ رَجُلٌ مِنْ خَلْفِهِ قَبْلَ أَنْ يُسَلِّمَ الْإِمَامُ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ " . عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ
পরিচ্ছেদঃ ৫৮. নামাযের শেষ প্রান্তে সালাম ফিরানোর পূর্বে কারো উযু ভঙ্গ হলে অথবা ইমামের সালাম ফিরানোর পূর্বে কারো উযু ভঙ্গ হলেও তার নামায পূর্ণ হলো
১৩৯৩(২). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ইমাম নামাযের শেষ বৈঠকে বসার পর এবং সালাম ফিরানোর পূর্বে তার উযু ছুটে গেলে তার নামায পূর্ণ হয়ে যাবে এবং তার পিছনের লোকজনের নামাযও পূর্ণ হবে।
بَابُ مَنْ أَحْدَثَ قَبْلَ التَّسْلِيمِ فِي آخِرِ صَلَاتِهِ أَوْ أَحْدَثَ قَبْلَ تَسْلِيمِ الْإِمَامِ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، ثَنَا زُهَيْرٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ رَافِعٍ وَبَكْرِ بْنِ سَوَادَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا قَضَى الْإِمَامُ الصَّلَاةَ وَقَعَدَ فَأَحْدَثَ قَبْلَ أَنْ يُسَلِّمَ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ وَمَنْ كَانَ خَلْفَهُ مِمَّنْ أَتَمَّ الصَّلَاةَ
পরিচ্ছেদঃ ৫৮. নামাযের শেষ প্রান্তে সালাম ফিরানোর পূর্বে কারো উযু ভঙ্গ হলে অথবা ইমামের সালাম ফিরানোর পূর্বে কারো উযু ভঙ্গ হলেও তার নামায পূর্ণ হলো
১৩৯৪(৩). আল-হুসাইন (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম শেষ সিজদা থেকে মাথা তুলে সোজা হয়ে বসার পর তার উযু ছুটে গেলে তার নামায এবং তার পিছনে যারা প্রথম থেকে নামাযে অংশগ্রহণ করেছে তাদের নামাযও পূর্ণ হবে।
بَابُ مَنْ أَحْدَثَ قَبْلَ التَّسْلِيمِ فِي آخِرِ صَلَاتِهِ أَوْ أَحْدَثَ قَبْلَ تَسْلِيمِ الْإِمَامِ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ
حَدَّثَنَا الْحُسَيْنُ ، ثَنَا يُوسُفُ - يَعْنِي ابْنَ مُوسَى - حَدَّثَنَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا أَحْدَثَ الْإِمَامُ بَعْدَ مَا يَرْفَعُ رَأْسَهُ مِنْ آخِرِ سَجْدَةٍ وَاسْتَوَى جَالِسًا تَمَّتْ صَلَاتُهُ وَصَلَاةُ مَنْ خَلْفَهُ مِمَّنِ ائْتَمَّ بِهِ مِمَّنْ أَدْرَكَ أَوَّلَ الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ৫৯. অসুস্থ ব্যক্তির নামায যার দাঁড়ানোর শক্তি নেই এবং জন্তুযানের পিঠে ফরয নামায পড়া
১৩৯৫(১). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার অর্শরোগ ছিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তুমি দাঁড়িয়ে নামায পড়ো। যদি দাঁড়ানোর শক্তি না থাকে তবে বসা অবস্থায় নামায পড়ো। আর যদি বসার শক্তিও না থাকে তবে শোয়া অবস্থায় নামায পড়ো।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ لَا يَسْتَطِيعُ الْقِيَامَ وَالْفَرِيضَةِ عَلَى الرَّاحِلَةِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا أَبُو إِسْحَاقَ الطَّالْقَانِيُّ ، ثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ - قَالَ أَبُو إِسْحَاقَ : وَسَمِعْتُ ابْنَ الْمُبَارَكِ يَقُولُ : كَانَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ ثَبْتًا فِي الْحَدِيثِ - عَنْ حُسَيْنٍ الْمُكْتِبِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : " صَلِّ قَائِمًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبِكَ
পরিচ্ছেদঃ ৫৯. অসুস্থ ব্যক্তির নামায যার দাঁড়ানোর শক্তি নেই এবং জন্তুযানের পিঠে ফরয নামায পড়া
১৩৯৬(২). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। আবুল হাসান (রহঃ) বলেন, এই হাদীস ইমাম বুখারী (রহঃ) আবদান-ইবনুল মুবারক-ইবরাহীম ইবনে তাহমান (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ لَا يَسْتَطِيعُ الْقِيَامَ وَالْفَرِيضَةِ عَلَى الرَّاحِلَةِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ عَنِ ابْنِ بُرَيْدَةَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ. قَالَ الشَّيْخُ أَبُو الْحَسَنِ : أَخْرَجَهُ الْبُخَارِيُّ عَنْ عَبْدَانَ عَنِ ابْنِ الْمُبَارَكِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ
পরিচ্ছেদঃ ৫৯. অসুস্থ ব্যক্তির নামায যার দাঁড়ানোর শক্তি নেই এবং জন্তুযানের পিঠে ফরয নামায পড়া
১৩৯৭(৩). আবু বাকর আহমাদ ইবনে নাসর ইবনে সানদুবিয়া আল-বুনদার (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার জখম (ক্ষতস্থান) থেকে সর্বদা পুঁজ নির্গত হতো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই অবস্থায় নামায পড়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তুমি দাঁড়িয়ে নামায পড়ো, দাঁড়াতে সক্ষম না হলে বসে নামায পড়ো, তাতেও সক্ষম না হলে শুয়ে নামায পড়ো।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ لَا يَسْتَطِيعُ الْقِيَامَ وَالْفَرِيضَةِ عَلَى الرَّاحِلَةِ
ثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ نَصْرِ بْنِ سَنْدَوَيْهِ الْبُنْدَارُ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : كَانَ بِيَ النَّاصُورُ فَسَأَلْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ الصَّلَاةِ فَقَالَ : " صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ
পরিচ্ছেদঃ ৫৯. অসুস্থ ব্যক্তির নামায যার দাঁড়ানোর শক্তি নেই এবং জন্তুযানের পিঠে ফরয নামায পড়া
১৩৯৮(৪). ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... হুসাইন আল-মু’আল্লিম (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এই সূত্রে আন-নাসূর এর স্থলে আল-বাসূর শব্দ আছে।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ لَا يَسْتَطِيعُ الْقِيَامَ وَالْفَرِيضَةِ عَلَى الرَّاحِلَةِ
ثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ ، ثَنَا عَبَّاسُ بْنُ يَزِيدَ ، ثَنَا أَبُو عَامِرٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ بِهَذَا . وَقَالَ الْبَاسُورُ
পরিচ্ছেদঃ ৫৯. অসুস্থ ব্যক্তির নামায যার দাঁড়ানোর শক্তি নেই এবং জন্তুযানের পিঠে ফরয নামায পড়া
১৩৯৯(৫). মুহাম্মাদ ইবনে ইব্রাহীম ইবনে নায়রূয আল-আনমাতী (রহঃ) ... রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ইয়ালা ইবনে উমায়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সংকীর্ণ স্থানে পৌছলাম। আমাদের উপরে ছিল আসমান (থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছিল) এবং নিচে ছিল ভিজা মাটি। এমতাবস্থায় নামাযের ওয়াক্ত হলে তিনি মুআযযিনকে নিদের্শ দিলেন এবং সে আযান ও ইকামত দিলো অথবা আযান ব্যতীত শুধু ইকামত দিলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে তাঁর জন্তুযানে আরোহিত অবস্থায় আমাদের নামায পড়ালেন এবং আমরাও আমাদের জন্তুযানে আরোহণ করে তাঁর পিছে নামায পড়লাম। তিনি তার রুকূ অপেক্ষা সিজদায় বেশি নিচু হয়েছেন।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ لَا يَسْتَطِيعُ الْقِيَامَ وَالْفَرِيضَةِ عَلَى الرَّاحِلَةِ
ثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ نَيْرُوزَ الْأَنْمَاطِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَزْوَانَ أَبُو عَبْدِ اللَّهِ ، ثَنَا ابْنُ الرَّمَّاحِ قَاضِي بَلْخٍ عَنْ كَثِيرِ بْنِ زِيَادٍ أَبِي سَهْلٍ الْبَصْرِيِّ الْعَتَكِيِّ عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ يَعْلَى بْنِ أُمَيَّةَ صَاحِبِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : انْتَهَيْنَا مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِلَى مَضِيقٍ، السَّمَاءُ مِنْ فَوْقِنَا وَالْبُلَّةُ مِنْ أَسْفَلِنَا وَحَضَرَتِ الصَّلَاةُ ، فَأَمَرَ الْمُؤَذِّنَ فَأَذَّنَ وَأَقَامَ، أَوْ أَقَامَ بِغَيْرِ أَذَانٍ ثُمَّ تَقَدَّمَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى بِنَا عَلَى رَاحِلَتِهِ وَصَلَّيْنَا خَلْفَهُ عَلَى رَوَاحِلِنَا وَجَعَلَ سُجُودَهُ أَخْفَضَ مِنْ رُكُوعِهِ
পরিচ্ছেদঃ ৬০. জামায়াতে নামায পড়ার জন্য উৎসাহিত করা এবং এজন্য নির্দেশ দেয়া
১৪০০(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে উম্মে মাকতুম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি সব সময় আমাকে নিয়ে যাবার মত উপযুক্ত সাহায্যকারী পাই না। আর আমার ও মসজিদের মাঝপথে নালা ও বনজঙ্গল আছে। আপনি কি আমাকে ঘরে নামায পড়ার অনুমতি দিবেন? তিনি জিজ্ঞেস করেনঃ তুমি কি আযান শুনতে পাও? তিনি বলেন, হাঁ। তিনি বলেনঃ তাহলে তুমি মসজিদে আসো।
بَابُ الْحَثِّ عَلَى صَلَاةِ الْجَمَاعَةِ وَالْأَمْرِ بِهَا
وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يَحْيَى بْنُ مُعَلَّى ، ثَنَا أَبُو حُذَيْفَةَ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ عَنِ ابْنِ أُمِّ مَكْتُومٍ أَنَّهُ قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنِّي لَا أَقْدِرُ عَلَى قَائِدٍ يُلَائِمُنِي فِي كُلِّ سَاعَةٍ وَبَيْنِي وَبَيْنَ الْمَسْجِدِ أَنْهَارٌ وَأَشْجَارٌ فَيَسَعُنِي أَنْ أُصَلِّيَ فِي بَيْتِي ، قَالَ : " أَتَسْمَعُ الْإِقَامَةَ ؟ " قَالَ : نَعَمْ. قَالَ : " فَأْتِهَا
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০১(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... বিলাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক সফরে ছিলাম। রাতে তিনি ঘুমালেন, এমনকি সূর্য উঠে গেলো। তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দিলেন এবং তিনি আযান দিলেন। তারপর তিনি উযু করে দুই রাকআত (সুন্নাত) নামায পড়লেন, তারপর তারা সকলে ফজরের নামায পড়লেন।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو يَحْيَى مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ ، ثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ النُّعْمَانِ ، ثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ بِلَالٍ قَالَ : كُنَّا مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي سَفَرٍ ، فَنَامَ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ ثُمَّ تَوَضَّأَ ، فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ صَلَّوُا الْغَدَاةَ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০২(২). মুহাম্মাদ ইবনে মালাদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ ফজরের নামাযের এক রাকআত পড়তেই সূর্য উদিত হয়, তবে সে যেন তার সাথে দ্বিতীয় রাকআতও পড়ে।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ ، ثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ ، حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ عَزْرَةَ بْنِ تَمِيمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ نَبِيَّ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِذَا صَلَّى أَحَدُكُمْ رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০৩(৩). আহমাদ ইবনুল আব্বাস আল-বাগাবী (রহঃ) ... হাম্মাম (রহঃ) বলেন, কাতাদা (রহঃ)-কে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি ফজরের এক রাকআত নামায পড়লো, তারপর সূর্য উদিত হলো। তিনি বলেন, আমার নিকট খাল্লাস (রহঃ) আবু রাফে’-আবু হুরায়রা (রাঃ) সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে তার নামায পূর্ণ করবে।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ ، ثَنَا أَبُو بَدْرٍ عَبَّادُ بْنُ الْوَلِيدِ ، ثَنَا عَفَّانُ ، ثَنَا هَمَّامٌ قَالَ : سُئِلَ قَتَادَةُ عَنْ رَجُلٍ صَلَّى رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ ، فَقَالَ : ، حَدَّثَنِي خِلَاسٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يُتِمُّ صَلَاتَهُ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০৪(৪). উমার ইবনে আহমাদ ইবনে আলী আল-মারওয়াযী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি ফজরের এক রাকআত নামায পড়ার পর সূর্য উদিত হলে সে যেন তার নামায পূর্ণ করে।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْمَرْوَزِيُّ ، ثَنَا أَبُو النَّضْرِ أَحْمَدُ بْنُ عَتِيقٍ الْعَتِيقِيُّ الْمَرْوَزِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ الْعَوَقِيُّ ، ثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ خِلَاسٍ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ صَلَّى رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ فَلْيُتِمَّ صَلَاتَهُ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০৫(৫). উমার ইবনে আহমাদ ইবনে আলী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ফজরের এক রাকআত নামায পড়ার পর সূর্য উদিত হলে সে যেন ফজরের নামায পড়ে (অবশিষ্ট রাকআত পূর্ণ করে)।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ ، ثَنَا أَبُو النَّضْرِ أَحْمَدُ بْنُ عَتِيقٍ الْمَرْوَزِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ ، ثَنَا هَمَّامٌ قَالَ : سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ صَلَّى رَكْعَةً مِنَ الصُّبْحِ ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ فَلْيُصَلِّ الصُّبْحَ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০৬(৬). আহমাদ ইবনুল আব্বাস আল-বাগাবী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি সূর্য উদয়ের পূর্বে ফজরের দুই রাকআত নামায পড়তে পারেনি সে যেন (সূর্য উদয়ের পর) তা পড়ে।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
ثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ ، ثَنَا أَبُو بَدْرٍ الْغُبَرِيُّ ، ثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ ، ثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَلْيُصَلِّهِمَا
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০৭(৭). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে হারূন আল-আসকাফী (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন এক সফরে ছিলেন। রাতে লোকজন ঘুমিয়ে থাকায় তারা ফজরের নামায পড়তে পারেনি। তারা সূর্যের তাপে সজাগ হলো। তারা স্থান ত্যাগ করে সামান্য সামনে অগ্রসর হলো এবং সূর্য কিছুটা উপরে উঠলো। তারপর তিনি মুআযযিনকে নির্দেশ দিলে তিনি আযান দিলেন। অতঃপর তিনি ফজরের (ফরয নামাযের) পূর্বে দুই রাকআত (সুন্নাত) পড়লেন। তারপর মুআযযিন ইকামত দিলে তিনি ফজরের নামায পড়লেন।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ هَارُونَ الْإِسْكَافِيُّ ، ثَنَا إِسْحَاقُ بْنُ شَاهِينَ أَبُو بِشْرٍ نَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ يُونُسَ عَنِ الْحَسَنِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي مَسِيرٍ لَهُ فَنَامُوا عَنْ صَلَاةِ الْفَجْرِ فَاسْتَيْقَظُوا بِحَرِّ الشَّمْسِ فَارْتَفَعُوا قَلِيلًا حَتَّى اسْتَقَلَّتْ ثُمَّ أَمَرَ الْمُؤَذِّنَ فَأَذَّنَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ ثُمَّ أَقَامَ الْمُؤَذِّنُ فَصَلَّى الْفَجْرَ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০৮(৮). ইসমাঈল ইবনুল আব্বাস (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার কোন এক সফরে ছিলাম। আমরা রাতে ঘুমিয়ে থাকার কারণে ফজরের নামায পড়তে পারিনি, এমনকি সূর্য উঠে গেল। তিনি মুআযযিনকে নির্দেশ দিলে তিনি আযান দিলেন। তারপর আমরা ফজরের দুই রাকআত (সুন্নাত) নামায পড়লাম। আর যখন আমরা (ফরয) নামায পড়তে সক্ষম হলাম তখন নামায পড়লাম।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْعَبَّاسِ ، ثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ ، ثَنَا يُونُسُ عَنِ الْحَسَنِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي مَسِيرٍ لَهُ فَنِمْنَا عَنْ صَلَاةِ الْفَجْرِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ ، فَأَمَرَ الْمُؤَذِّنَ فَأَذَّنَ ثُمَّ صَلَّيْنَا رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى إِذَا أَمْكَنَتْنَا الصَّلَاةُ صَلَّيْنَا
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪০৯(৯). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইয়াহইয়া ইবনে সাঈদ (রহঃ) থেকে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি যখন এলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায পড়ছিলেন। তিনিও তাঁর সাথে নামায পড়লেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে ফজরের দুই রাকআত (সুন্নাত) নামায পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এই দুই রাকআত কোন নামায? তিনি বলেন, আমি ফজরের ফরয নামাযের পূর্বেকার দুই রাকআত (সুন্নাত) নামায পড়তে পারিনি। এতে তিনি নীরব থাকলেন এবং আর কিছু বলেননি।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ وَنَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَا : نَا أَسَدُ بْنُ مُوسَى ، ثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ جَاءَ وَالنَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي صَلَاةَ الْفَجْرِ فَصَلَّى مَعَهُ فَلَمَّا سَلَّمَ قَامَ فَصَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ فَقَالَ لَهُ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَا هَاتَانِ الرَّكْعَتَانِ " فَقَالَ : لَمْ أَكُنْ صَلَّيْتُهُمَا قَبْلَ الْفَجْرِ . فَسَكَتْ وَلَمْ يَقُلْ شَيْئًا
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪১০(১০). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... কায়েস ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ফজরের (ফরয) নামায পড়ার পর দুই রাকআত (সুন্নাত) নামায পড়তে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামায কি দুইবার? লোকটি বলল, আমি ফজরের ফরয নামাযের পূর্বেকার দুই রাকআত (সুন্নাত) পড়তে পারিনি, সেই দুই রাআত এখন পড়লাম। রাবী বলেন, তার কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকেন। এই কায়েস (রাঃ) হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ (রহঃ)-এর দাদা।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ، ثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ قَيْسِ بْنِ عَمْرٍو قَالَ رَأَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " أَصَلَاةَ الصُّبْحِ مَرَّتَيْنِ " . فَقَالَ الرَّجُلُ : إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهُمَا فَصَلَّيْتُهُمَا الْآنَ. قَالَ : فَسَكَتَ عَنْهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - . قَيْسٌ هَذَا هُوَ جَدُّ يَحْيَى بْنِ سَعِيدٍ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪১১(১১). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক যুদ্ধাভিযানে অথবা ক্ষুদ্র সামরিক অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করি। আমরা শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লাম এবং সময়মত জাগ্রত হতে পারিনি, শেষে সূর্যের তাপ আমাদের সজাগ করলো। আমাদের প্রত্যেক ব্যক্তি ভীত-সন্ত্রস্ত হলো। এমতাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হয়ে আমাদের স্থান ত্যাগের নির্দেশ দিলে আমরা স্থান ত্যাগ করলাম। আমরা সামনে অগ্রসর হতে থাকলাম, এমনকি সূর্য উপরে উঠলো। লোকজন যাত্রাবিরতি করে তাদের প্রাকৃতিক প্রয়োজন পূরণ করলো।
তারপর তিনি বিলাল (রাঃ)-কে নির্দেশ দিলে তিনি আযান দিলেন। আমরা দুই রাকআত (সুন্নাত) নামায পড়লাম। তারপর তিনি নিদের্শ দিলে তিনি ইকামত দিলেন এবং ফজরের (ফরয) নামায পড়লেন। আমরা বললাম, হে আল্লাহর নবী! আমরা কি এই দুই রাকআত আগামী কাল ফজরের ওয়াক্তে কাযা করবো? তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের বলেন, আল্লাহ তোমাদের জন্য কি রিবা (অতিরিক্ত ইবাদত) নিষেধ করেছেন এবং তা তোমাদের থেকে গ্রহণ করতে কি অস্বীকার করেছেন?
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدِ بْنِ حَاتِمٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ ، ثَنَا هِشَامٌ عَنِ الْحَسَنِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي غَزْوَةٍ - أَوْ قَالَ فِي سَرِيَّةٍ - فَلَمَّا كَانَ آخِرُ السَّحَرِ عَرَّسْنَا ، فَمَا اسْتَيْقَظْنَا حَتَّى أَيْقَظَنَا حَرُّ الشَّمْسِ فَجَعَلَ الرَّجُلُ مِنَّا يَثِبُ فَزِعًا دَهِشًا فَلَمَّا اسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَرَنَا فَارْتَحَلْنَا ثُمَّ سِرْنَا حَتَّى ارْتَفَعَتِ الشَّمْسُ فَقَضَى الْقَوْمُ حَوَائِجَهُمْ ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَذَّنَ فَصَلَّيْنَا رَكْعَتَيْنِ ثُمَّ أَمَرَ فَأَقَامَ فَصَلَّى الْغَدَاةَ فَقُلْنَا : يَا نَبِيَّ اللَّهِ أَلَا نَقْضِيهَا لِوَقْتِهَا مِنَ الْغَدِ ؟ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " أَيَنْهَاكُمُ اللَّهُ عَنِ الرِّبَا وَيَقْبَلُهُ مِنْكُمْ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪১২(১২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশে ভাষণ দিলেন। তারপর রাবী মিদাআ (উযুর পানির পাত্র) সংক্রান্ত হাদীস সবিস্তারে উল্লেখ করেন এবং তাতে তিনি বর্ণনা করেন, অতঃপর তিনি এই বলেন, ঘুমের মধ্যে কোন অপরাধ নেই, অপরাধ হলো সেই ব্যক্তির যে নামায পড়েনি, এমনকি অন্য ওয়াক্তের নামায এসে গেল। অতএব কোন ব্যক্তি এরূপ করলে (ঘুমন্ত থাকলে) সে যেন সজাগ হয়েই নামায পড়ে এবং পরের দিন তা ওয়াক্তমত পুনরায় পড়ে।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
قُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَأَنَا أَسْمَعُ حَدَّثَكُمْ عَلِيُّ بْنُ الْجَعْدِ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ قَالَا : ثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ عَنْ ثَابِتٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ : خَطَبَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَذَكَرَ حَدِيثَ الْمِيضَأَةِ بِطُولِهِ وَقَالَ فِيهِ ثُمَّ قَالَ : " إِنَّهُ لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ عَلَى مَنْ لَمْ يُصَلِّ حَتَّى يَجِيءَ وَقْتُ الصَّلَاةِ الْأُخْرَى ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَلْيُصَلِّهَا حِينَ يَنْتَبِهُ لَهَا ، فَإِذَا كَانَ الْغَدُ فَلْيُصَلِّيهَا عِنْدَ وَقْتِهَا
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪১৩(১৩). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের পার্থিব কোন বিষয় হলে তাতে তোমরা স্বাধীন। আর তোমাদের দীন সংক্রান্ত কোন বিষয় হলে তা আমার উপর ন্যস্ত করো। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের নামাযে ভুলত্রুটি করে থাকি। তিনি বলেনঃ ঘুমের কারণে কোন ত্রুটি নেই, ত্রুটি হলো জাগ্রত অবস্থায়। এরূপ হলে তোমরা সাথে সাথে নামায পড়ে নাও এবং পরের দিন তার নির্দিষ্ট ওয়াক্তে পুনরায় তা পড়ো।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ عَنْ أَبِي قَتَادَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِنْ كَانَ أَمْرَ دُنْيَاكُمْ فَشَأْنُكُمْ وَإِنْ كَانَ أَمْرَ دِينِكُمْ فَإِلَيَّ " . قُلْنَا يَا رَسُولَ اللَّهِ فَرَّطْنَا فِي صَلَاتِنَا . فَقَالَ : " لَا تَفْرِيطَ فِي النَّوْمِ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا كَانَ ذَلِكَ فَصَلُّوهَا وَمِنَ الْغَدِ لِوَقْتِهَا
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪১৪(১৪). আবু তালহা আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল করীম আল-ফাযারী (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নামাযের ওয়াক্তে তাদের ঘুমিয়ে থাকার বিষয় উত্থাপিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ঘুমন্ত অবস্থায় কোন ত্রুটি নেই, ত্রুটি হলো জাগ্রত অবস্থায়। অতএব তোমাদের কেউ নামায পড়ার কথা বেমালুম ভুলে গেলে অথবা তা না পড়ে ঘুমিয়ে গেলে সে যেন সাথে সাথে তা পড়ে এবং পরের দিন তার নির্দিষ্ট ওয়াক্তে পুনরায় তা পড়ে।
অধস্তন রাবী বলেন, আমাকে ইমরান ইবনে হুসাইন (রাঃ) এই হাদীস বর্ণনা করতে শুনে তিনি বলেন, হে যুবক! তুমি যে হাদীস বর্ণনা করছো তা স্মরণ রাখো। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই হাদীস শুনেছি।
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا أَبُو طَلْحَةَ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَرِيمِ الْفَزَارِيُّ ، ثَنَا زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ ، ثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ ، ثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبَاحٍ عَنْ أَبِي قَتَادَةَ قَالَ : ذُكِرَ عِنْدَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَوْمُهُمْ عَنِ الصَّلَاةِ فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " لَيْسَ فِي النَّوْمِ تَفْرِيطٌ إِنَّمَا التَّفْرِيطُ فِي الْيَقَظَةِ فَإِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا وَلِوَقْتِهَا مِنَ الْغَدِ
قَالَ فَسَمِعَنِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ وَأَنَا أُحَدِّثُ هَذَا الْحَدِيثَ فَقَالَ لِي : يَا فَتَى احْفَظْ مَا كُنْتَ تُحَدِّثُ فَإِنِّي قَدْ سَمِعْتُ هَذَا الْحَدِيثَ مِنْ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪১৫(১৫). উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত ঘটনার অনুরূপ বর্ণিত। আমরা বললাম, আমরা কি তা পরের দিন পড়বো? তিনি বলেনঃ আল্লাহ কি তোমাদের জন্য রিবা (অতিরিক্ত ইবাদত) নিষিদ্ধ করেছেন এবং তা কি তিনি তোমাদের থেকে গ্রহণ করতে অস্বীকার করেছেন?
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْهَيْثَمِ ، ثَنَا أَبُو شَيْخٍ الْحَرَّانِيُّ ، ثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ عَنْ يَحْيَى عَنِ الْأَعْمَشِ عَنْ إِسْمَاعِيلَ عَنِ الْحَسَنِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِنَحْوِ هَذِهِ الْقِصَّةِ قُلْنَا أَلَا نُصَلِّيهَا فِي غَدٍ قَالَ : " يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الرِّبَا وَيَأْخُذُهُ
পরিচ্ছেদঃ ৬১. ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাযা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাপ্ত হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
১৪১৬(১৬). আহমাদ ইবনে সুলায়মান (রহঃ) .... ইমরান ইবনে হুসাইন (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে এই সনদে উপরোক্ত হাদীস বর্ণিত। তাতে তিনি বলেন, আল্লাহ কি তোমাদের জন্য সূদ (অতিরিক্ত ইবাদত) নিষিদ্ধ করেছেন এবং তিনি কি তা তোমাদের থেকে গ্রহণ করতে অস্বীকার করেছেন
بَابُ قَضَاءِ الصَّلَاةِ بَعْدَ وَقْتِهَا وَمَنْ دَخَلَ فِي صَلَاةٍ فَخَرَجَ وَقْتُهَا قَبْلَ تَمَامِهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ ، ثَنَا الْحَارِثُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ ، ثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ عَنِ الْحَسَنِ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِهَذَا وَقَالَ : " يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الرِّبَا وَيَقْبَلُهُ مِنْكُمْ
পরিচ্ছেদঃ ৬২. কতটা দূরত্ব সফর করলে নামায কসর করা যাবে এবং তার মেয়াদ
১৪১৭(১). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে যিয়াদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কাবাসী! তোমরা ষোল ফারসাখ (৪৮ মাইল)-এর দূরত্বের কম সফর করলে নামায কসর করো না। যেমন মক্কা থেকে উসফান পর্যন্ত।
بَابُ قَدْرِ الْمَسَافَةِ الَّتِي تُقْصَرُ فِي مِثْلِهَا صَلَاةٌ وَقَدْرِ الْمُدَّةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، ثَنَا أَبُو إِسْمَاعِيلَ التِّرْمِذِيُّ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْعَلَاءِ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ عَبْدِ الْوَهَّابِ بْنِ مُجَاهِدٍ عَنْ أَبِيهِ وَعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَا أَهْلَ مَكَّةَ لَا تَقْصُرُوا الصَّلَاةَ فِي أَدْنَى مِنْ أَرْبَعَةِ بُرُدٍ مِنْ مَكَّةَ إِلَى عُسْفَانَ
পরিচ্ছেদঃ ৬২. কতটা দূরত্ব সফর করলে নামায কসর করা যাবে এবং তার মেয়াদ
১৪১৮(২). ইয়াহইয়া ইবনে মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফর করলাম। তিনি সতের দিন অবস্থান করলেন এবং নামায কসর করলেন। ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমরা যখন সফর করতাম তখন সতের দিন অবস্থান করলে নামায কসর করতাম এবং এর বেশী দিন অবস্থান করলে পূর্ণ নামায পড়তাম।
بَابُ قَدْرِ الْمَسَافَةِ الَّتِي تُقْصَرُ فِي مِثْلِهَا صَلَاةٌ وَقَدْرِ الْمُدَّةِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ وَأَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ قِرَاءَةً عَلَيْهِ قَالَا : ثَنَا لُوَيْنٌ ، ثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عَاصِمٍ وَحُصَيْنٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سَافَرْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأَقَامَ سَبْعَ عَشْرَةَ يَقْصُرُ الصَّلَاةَ . قَالَ ابْنُ عَبَّاسٍ : وَنَحْنُ إِذَا سَافَرْنَا فَأَقَمْنَا سَبْعَ عَشْرَةَ قَصَرْنَا وَإِذَا زِدْنَا أَتْمَمْنَا
পরিচ্ছেদঃ ৬২. কতটা দূরত্ব সফর করলে নামায কসর করা যাবে এবং তার মেয়াদ
১৪১৯(৩)। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সতের দিন সফরে ছিলাম এবং এ সময় নামায কসর করেছি। ইবনে আব্বাস (রাঃ) বলেন, অতএব আমরা সতের দিন নামায কসর করি এবং এর বেশী দিন অবস্থান করলে পূর্ণ নামায পড়ি।
بَابُ قَدْرِ الْمَسَافَةِ الَّتِي تُقْصَرُ فِي مِثْلِهَا صَلَاةٌ وَقَدْرِ الْمُدَّةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَنْ عَاصِمٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : أَقَمْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي سَفَرٍ سَبْعَ عَشْرَةَ نَقْصُرُ الصَّلَاةَ . قَالَ ابْنُ عَبَّاسٍ : وَنَحْنُ نَقْصُرُ سَبْعَ عَشْرَةَ فَإِنْ زِدْنَا أَتْمَمْنَا
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২০(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) এর মুক্তদাস কুরাইব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরকালীন নামায সম্পর্কে অবহিত করব না? আমরা বললাম, হাঁ। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাবিরতি স্থানে থাকতেই সূর্য ঢলে পড়লে তিনি উক্ত স্থান ত্যাগের পূর্বে যুহর ও আসরের নামায একত্রে পড়তেন। আর তিনি বিরতিস্থানে থাকতে সূর্য ঢলে না পড়লে সফর অব্যাহত রাখতেন এবং আসরের কাছাকাছি সময়ে যাত্রাবিরতি করে যুহর ও আসর নামায একত্রে পড়তেন। একইভাবে তিনি যাত্রাবিরতিস্থানে থাকতেই মাগরিবের নামাযের ওয়াক্ত হলে মাগরিব ও এশা একত্রে পড়তেন। তাঁর অবস্থানস্থল ত্যাগের সময় মাগরিবের ওয়াক্ত না হলে তিনি সফর অব্যাহত রাখতেন এবং এশার নামাযের ওয়াক্ত হলে যাত্রাবিরতি করে মাগরিব ও এশা একত্রে পড়তেন।
আশ-শায়েখ (রহঃ) বলেন, এই হাদীস হাজ্জাজ (রহঃ) ইবনে জুরাইজ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার নিকট হুসাইন (রহঃ) কুরাইব-ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণনা করেন। এই হাদীস উসমান ইবনে উমার (রহঃ) ইবনে জুরাইজ (রহঃ)-হুসাইন (রহঃ)-ইকরিমা-ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণনা করেন। এই হাদীস মাজীদ (রহঃ) ইবনে জুরাইজ-হিশাম ইবনে উরওরা-হুসাইন-কুরাইব-ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণনা করেন। এরা সবাই নির্ভরযোগ্য রাবী। সম্ভবত এই হাদীস ইবনে জুরাইজ (রহঃ) প্রথম হিশাম ইবনে উরওয়া (রহঃ)-হুসাইন (রহঃ) সূত্রে শ্রবণ করেন। যেরূপ আবদুল মজীদ (রহঃ) তার থেকে বর্ণনা করেন, তারপর ইবনে জুরাইজ (রহঃ) হাসান (রহঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি তার থেকে এই হাদীস শ্রবণ করেন, যেরূপ আবদুর রাযযাক (রহঃ) এবং হাজ্জাজ (রহঃ) ইবনে জুরাইজ (রহঃ) থেকে বর্ণনা করেন।
তিনি বলেন, হুসাইন (রহঃ) আমার নিকট হাদীস বর্ণনা করেন। হতে পারে হুসাইন (রহঃ) এই হাদীস ইকরিমা (রহঃ) এবং কুরাইব (রহঃ) থেকে ইবনে আব্বাস (রাঃ) সূত্রে শ্রবণ করেছেন। তিনি কখনো এই হাদীস তাদের উভয়ের সূত্রে বর্ণনা করতেন। আবদুর রাযযাক (রহঃ) তার থেকে বর্ণনা করার অনুরূপ। কখনো তিনি কেবল কুরাইব (রহঃ) থেকে বর্ণনা করেন হাজ্জাজ (রহঃ) ও ইবনে আবু দাউদ (রহঃ)-এর বর্ণনার অনুরূপ, কখনো কেবল ইকরিমা (রহঃ) থেকে ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণনার অনুরূপ। কখনও তিনি কেবল ইকরিমা (রহঃ) থেকে ইবনে আব্বাস (রাঃ) সূত্রে বর্ণনা করেন উসমান ইবনে উমার (রহঃ)-র বর্ণনার অনুরূপ। এই সমস্ত বর্ণনা সহীহ। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى الْجُرْجَانِيُّ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنِ ابْنِ جُرَيْجٍ ، حَدَّثَنِي حُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ عِكْرِمَةَ وَعَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ قَالَ : أَلَا أُخْبِرُكُمْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي السَّفَرِ ؟ قُلْنَا : بَلَى. قَالَ : كَانَ إِذَا زَاغَتْ لَهُ الشَّمْسُ فِي مَنْزِلِهِ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ قَبْلَ أَنْ يَرْكَبَ وَإِذَا لَمْ تَزِغْ لَهُ فِي مَنْزِلِهِ سَارَ حَتَّى إِذَا حَانَتِ الْعَصْرُ نَزَلَ فَجَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ ، وَإِذَا حَانَتْ لَهُ الْمَغْرِبُ فِي مَنْزِلِهِ جَمَعَ بَيْنَهَا وَبَيْنَ الْعِشَاءِ وَإِذَا لَمْ تَحِنْ فِي مَنْزِلِهِ رَكِبَ حَتَّى إِذَا حَانَتِ الْعِشَاءُ نَزَلَ فَجَمَعَ بَيْنَهُمَا
قَالَ الشَّيْخُ أَبُو الْحَسَنِ : رَوَى هَذَا الْحَدِيثَ حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ : أَخْبَرَنِي حُسَيْنٌ عَنْ كُرَيْبٍ وَحْدَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَرَوَاهُ عُثْمَانُ بْنُ عُمَرَ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ حُسَيْنٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَرَوَاهُ عَبْدُ الْمَجِيدِ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ حُسَيْنٍ عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ . وَكُلُّهُمْ ثِقَاتٌ فَاحْتُمِلَ أَنْ يَكُونَ ابْنُ جُرَيْجٍ سَمِعَهُ أَوَّلًا مِنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ حُسَيْنٍ كَقَوْلِ عَبْدِ الْمَجِيدِ عَنْهُ ثُمَّ لَقِيَ ابْنُ جُرَيْجٍ حُسَيْنًا فَسَمِعَهُ مِنْهُ كَقَوْلِ عَبْدِ الرَّزَّاقِ وَحَجَّاجٍ عَنِ ابْنِ جُرَيْجٍ ، حَدَّثَنِي حُسَيْنٌ وَاحْتُمِلَ أَنْ يَكُونَ حُسَيْنٌ سَمِعَهُ مِنْ عِكْرِمَةَ وَمِنْ كُرَيْبٍ جَمِيعًا عَنِ ابْنِ عَبَّاسٍ فَكَانَ يُحَدِّثُ بِهِ مَرَّةً عَنْهُمَا جَمِيعًا كَرِوَايَةِ عَبْدِ الرَّزَّاقِ عَنْهُ وَمَرَّةً عَنْ كُرَيْبٍ وَحْدَهُ كَقَوْلِ حَجَّاجٍ وَابْنِ أَبِي رَوَّادٍ وَمَرَّةً عَنْ عِكْرِمَةَ وَحْدَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ كَقَوْلِ عُثْمَانَ بْنِ عُمَرَ وَتَصِحُّ الْأَقَاوِيلُ كُلُّهَا وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২১(২). মুহাম্মাদ ইবনুল কাসেম ইবনে যাকারিয়া আল-মুহারিবী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর যুহর ও আসরের নামায একত্রে পড়তেন। তিনি সূর্য ঢলে যাওয়ার পূর্বে মনযিল ত্যাগ করলে দুই ওয়াক্তের নামাযে বিলম্ব করতেন, শেষে তা আসরের ওয়াক্তে একত্রে পড়তেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ بْنِ زَكَرِيَّا الْمُحَارِبِيُّ ، ثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ، ثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنِ ابْنِ عَجْلَانَ عَنْ حُسَيْنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا زَاغَتِ الشَّمْسُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ جَمِيعًا وَإِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ أَخَّرَهُمَا حَتَّى يُصَلِّيَهُمَا فِي وَقْتِ الْعَصْرِ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২২(৩). আবু আলী ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মনযিলে যাত্রাবিরতি করলে এবং সূর্য ঢলে পড়লে আসরের নামায না পড়া পর্যন্ত পুনরায় যাত্রা করতেন না। তিনি সূর্য ঢলে যাওয়ার পূর্বে যাত্রা করলে প্রত্যেক নামায তার নিজস্ব ওয়াক্তে পড়তেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا أَبُو عَلِيٍّ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَدْرٍ الدُّورِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ الْيَمَانِ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ حُسَيْنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا نَزَلَ مَنْزِلًا فَزَالَتِ الشَّمْسُ لَمْ يَرْتَحِلْ حَتَّى يُصَلِّيَ الْعَصْرَ ، وَإِذَا ارْتَحَلَ قَبْلَ الزَّوَالِ صَلَّى كُلَّ وَاحِدَةٍ لِوَقْتِهَا
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২৩(৪). আল-আব্বাস ইবনে আব্দুস সামী’ আল-হাশিমী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পর সফরে যাত্রা করলে যুহর ও আসরের নামায একত্রে পড়তেন এবং এর (সূর্য ঢলার) পূর্বে সফর করলে তা (যুহরের নামায) বিলম্বিত করে আসরের নামাযের ওয়াক্তে পড়তেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
ثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ السَّمِيعِ الْهَاشِمِيُّ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ الْهَيْثَمِ بْنِ مَاهَانَ أَبُو الرَّبِيعِ ، ثَنَا خَالِدُ بْنُ عَبْدِ السَّلَامِ ، ثَنَا مُوسَى بْنُ رَبِيعَةَ عَنِ ابْنِ الْهَادِ عَنْ حُسَيْنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا ارْتَحَلَ حِينَ تَزِيغُ الشَّمْسُ يَجْمَعُ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَإِذَا ارْتَحَلَ قَبْلَ ذَلِكَ أَخَّرَ ذَلِكَ إِلَى وَقْتِ الْعَصْرِ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২৪(৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় যুহর ও আসরের নামায একত্র করতে চাইলে যুহরের নামাযকেআসরের নামাযের ওয়াক্ত হওয়া পর্যন্ত বিলম্বিত করতেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
ثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ الصَّبَّاحِ ، ثَنَا شَبَابَةُ ، ثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ فِي السَّفَرِ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَدْخُلَ أَوَّلُ وَقْتِ الْعَصْرِ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২৫(৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে যাওয়ার পূর্বে সফরে রওয়ানা হলে আসরের নামাযের ওয়াক্ত হওয়া পর্যন্ত সফর অব্যাহত রাখতেন, অতঃপর যাত্রাবিরতি করে দুই ওয়াক্তের নামায একত্রে পড়তেন। সূর্য ঢলে যাওয়ার পূর্বে তিনি সফরে যাত্রা না করলে যুহরের নামায পড়তেন, তারপর রওয়ানা হতেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ ، ثَنَا يَحْيَى بْنُ غَيْلَانَ ، ثَنَا مُفَضَّلُ بْنُ فَضَالَةَ عَنْ عُقَيْلٍ عَنِ ابْنِ شِهَابٍ أَنَّهُ حَدَّثَهُ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ سَارَ حَتَّى يَدْخُلَ وَقْتُ الْعَصْرِ فَيَنْزِلُ فَيَجْمَعُ بَيْنَهُمَا وَإِذَا لَمْ يَرْتَحِلْ حَتَّى تَزِيغَ الشَّمْسُ صَلَّى الظُّهْرَ ثُمَّ ذَهَبَ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২৬(৭). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহর ও আসরের নামায একত্রে পড়ার ইচ্ছা করলে যুহরের নামায বিলম্বিত করতেন আসরের নামাযের প্রথম ওয়াক্ত আসা পর্যন্ত, তারপর উভয় ওয়াক্তের নামায একত্রে পড়তেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
ثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، ثَنَا هَاشِمُ بْنُ يُونُسَ الْقَصَّارُ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ ، ثَنَا مُفَضَّلٌ وَاللَّيْثُ وَابْنُ لَهِيعَةَ عَنْ عُقَيْلٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا أَرَادَ أَنْ يَجْمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَدْخُلَ أَوَّلُ وَقْتِ الْعَصْرِ ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২৭(৮). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ ও আবু বাকর আন-নায়পুরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি মক্কা থেকে (মদীনার উদ্দেশে) রওয়ানা হলেন। এমতাবস্থায় তিনি (তার স্ত্রী) আবু উবায়েদ-কন্যা সাফিয়্যার মুমূর্ষ অবস্থার খবর জানতে পারলেন। তাই তিনি দ্রুত পথ অতিক্রম করেন। সূর্য ডুবে গেলে তার সঙ্গীদের একজন তাকে বলেন, নামায। তিনি নীরব থাকেন, তারপর তিনি কিছুক্ষণ সফর করেন এবং তাকে তার এক সঙ্গী বলেন, নামায। তিনি নীরব থাকেন, তারপর যে ব্যক্তি তাকে নামাযের কথা বলেছিল তিনি তাকে বলেন, নিশ্চয়ই তিনি এ থেকে জ্ঞান অর্জন করেন যা আমি জানি না। তিনি সফর অব্যাহত রাখেন, এমনকি শাফাক (পশ্চিম দিগন্তের লালিমা) অন্তর্হিত হওয়ার কিছুক্ষণ পর অবতরণ করেন এবং নামায পড়েন। তিনি সফররত অবস্থায় নামাযের জন্য আযান দিতেন না। অতঃপর তিনি দাঁড়িয়ে একত্রে মাগরিব ও এশার নামায পড়েন, তারপর তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো দ্রুত সফর করতে হলে শাফাক অস্তমিত হওয়ার কিছুক্ষণ পর মাগরিব ও এশার নামায একত্রে পড়তেন এবং তিনি সফরকালে তাঁর জন্তুযানের পিঠে নফল নামায পড়তেন জন্তুযান যেদিকে চলতো সেদিকে মুখ করে। তিনি তাদের আরো অবহিত করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ করতেন (নাসাঈ, মাওয়াকীত, নং ৫১৬)।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
ثَنَا أَبُو مُحَمَّدٍ يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ وَأَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ قَالَا : ثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ الْعُذْرِيُّ بِبَيْرُوتَ أَخْبَرَنِي أَبِي ، ثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ ، حَدَّثَنِي نَافِعٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ أَقْبَلَ مِنْ مَكَّةَ وَجَاءَهُ خَبَرُ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ فَأَسْرَعَ السَّيْرَ ، فَلَمَّا غَابَتِ الشَّمْسُ قَالَ لَهُ إِنْسَانٌ مِنْ أَصْحَابِهِ : الصَّلَاةَ ، فَسَكَتَ ثُمَّ سَارَ سَاعَةً فَقَالَ لَهُ صَاحِبُهُ : الصَّلَاةَ ، فَسَكَتَ فَقَالَ الَّذِي قَالَ لَهُ الصَّلَاةَ : إِنَّهُ لَيَعْلَمُ مِنْ هَذَا عِلْمًا لَا أَعْلَمُهُ فَسَارَ حَتَّى إِذَا كَانَ بَعْدَ مَا غَابَ الشَّفَقُ سَاعَةً نَزَلَ فَأَقَامَ الصَّلَاةَ وَكَانَ لَا يُنَادَى لِشَيْءٍ مِنَ الصَّلَاةِ فِي السَّفَرِ - وَقَالَ النَّيْسَابُورِيُّ بِشَيْءٍ مِنَ الصَّلَوَاتِ فِي السَّفَرِ - وَقَالَا جَمِيعًا فَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ جَمِيعًا جَمَعَ بَيْنَهُمَا ثُمَّ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا جَدَّ بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بَعْدَ أَنْ يَغِيبَ الشَّفَقُ سَاعَةً وَكَانَ يُصَلِّي عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ أَيْنَ تَوَجَّهَتْ بِهِ السُّبْحَةَ فِي السَّفَرِ وَيُخْبِرُهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَصْنَعُ ذَلِكَ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২৮(৯). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... সালেম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)-এর নিকট সাফিয়্যা (রাঃ)-এর পক্ষ থেকে খবর এলো। তিনি দ্রুত পথ অতিক্রম করেন। তারপর রাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তাতে আছে, শাফাক অন্তর্হিত হওয়ার কিছুক্ষণ পর। ইবনে ওয়াহ্হব (রহঃ) তার অনুসরণ করেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعْدٍ ، ثَنَا عَمِّيٍّ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَخِيهِ عُمَرَ بْنِ مُحَمَّدٍ عَنْ نَافِعٍ عَنْ سَالِمٍ قَالَ أَتَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ خَبَرٌ مِنْ صَفِيَّةَ فَأَسْرَعَ السَّيْرَ ثُمَّ ذَكَرَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ ، وَقَالَ : بَعْدَ أَنْ غَابَ الشَّفَقُ بِسَاعَةٍ. تَابَعَهُ ابْنُ وَهْبٍ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪২৯(১০). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার পর সফরে রওয়ানা হলে যুহর ও আসরের নামায একত্রে পড়তেন। আর দীর্ঘ সফর হলে তিনি যুহরের নামায বিলম্বিত করে আসরের নামায (ওয়াক্তের শুরুতে) এগিয়ে এনে উভয় নামায একত্রে পড়তেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا الْمُنْذِرُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا أَبِي ، ثَنَا أَبِي ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ ، حَدَّثَنِي أَبِي عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا ارْتَحَلَ حِينَ تَزُولُ الشَّمْسُ جَمَعَ الظُّهْرَ وَالْعَصْرَ وَإِذَا مَدَّ لَهُ السَّيْرُ أَخَّرَ الظُّهْرَ وَعَجَّلَ الْعَصْرَ ثُمَّ جَمَعَ بَيْنَهُمَا
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩০(১১). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরে দ্রুত পথ অতিক্রম করতে হলে তিনি মাগরিব ও এশার নামায একত্রে পড়তেন। সুফিয়ান (রহঃ) ইয়াহইয়া ইবনে সাঈদ (রহঃ)-এর হাদীসে বলেন, এক-চতুর্থাংশ রাত পর্যন্ত। ইবনে সায়েদ (রহঃ) তার হাদীসে উল্লেখ করেন, তাদের একজন তার হাদীসে বর্ণনা করেন, এক-চতুর্থাংশ রাত পর্যন্ত।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ وَاصِلٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ قَالَا : ثَنَا يَحْيَى بْنُ آدَمَ ، ثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَمُوسَى بْنِ عُقْبَةَ وَيَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا جَدَّ بِهِ السَّيْرُ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ قَالَ سُفْيَانُ بَعْدُ فِي حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ إِلَى رُبُعِ اللَّيْلِ. قَالَ ابْنُ صَاعِدٍ فِي حَدِيثِهِ : قَالَ أَحَدُهُمْ فِي حَدِيثِهِ : إِلَى رُبُعِ اللَّيْلِ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩১(১২). ইবনে আবু দাউদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে রাবী আন-নায়সাপুরীর বর্ণনার অনুরূপ উল্লেখ করেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَاصِمٍ ، ثَنَا يَحْيَى بْنُ آدَمَ ، ثَنَا سُفْيَانُ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ وَيَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَ قَوْلِ النَّيْسَابُورِيِّ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩২(১৩). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস আস-সুলামী (রহঃ) ... মুয়ায ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যাত্রা করার পূর্বে সূর্য ঢলে পড়লে যুহর ও আল আসরের নামায একত্রে পড়তেন। আর তিনি সূর্য ঢলে পড়ার পূর্বে যাত্রা করলে যুহর নামায বিলম্বিত করে আসরের সময় পড়তেন। অনুরূপভাবে মাগরিবের নামাযের ক্ষেত্রে যদি সফরে যাত্রা করার পূর্বে সূর্য ডুবে গেলে মাগরিব ও এশার নামায একত্রে পড়তেন। আর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে সফর করলে মাগরিবের নামায বিলম্বিত করে এশার নামাযের জন্য যাত্রাবিরতি করে উভয় নামায একত্রে পড়তেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ السُّلَمِيُّ ، ثَنَا أَبُو دَاوُدَ السِّجِسْتَانِيُّ ، ثَنَا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ الرَّمْلِيُّ ، ثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ عَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ أَبِي الطُّفَيْلِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ فِي غَزْوَةِ تَبُوكَ إِذَا زَاغَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَإِنْ تَرَحَّلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَنْزِلَ لِلْعَصْرِ وَفِي الْمَغْرِبِ مِثْلَ ذَلِكَ إِنْ غَابَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَرْتَحِلَ جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ وَإِنِ ارْتَحَلَ قَبْلَ أَنْ تَغِيبَ الشَّمْسُ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يَنْزِلَ لِلْعِشَاءِ ثُمَّ يَجْمَعُ بَيْنَهُمَا
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩৩(১৪). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... হিশাম ইবনে সা’দ (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এই সূত্রে তিনি আল-মুফাদ্দাল ইবনে ফাদালা (রহঃ)-এর নাম উল্লেখ করেননি।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْقَلَانِسِيُّ ، ثَنَا يَزِيدُ بْنُ مَوْهَبٍ ، ثَنَا اللَّيْثُ عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ بِهَذَا نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ الْمُفَضَّلَ بْنَ فَضَالَةَ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩৪(১৫). আবদুল বাকী ইবনে কানে (রহঃ) ... মুআয ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবূক যুদ্ধকালে সূর্য ঢলে পড়ার পূর্বে মনযিল থেকে যাত্রা করলে যুহরের নামায আসরের ওয়াক্ত পর্যন্ত বিলম্বিত করে যুহর ও আসরের নামায একত্রে পড়তেন। আর সূর্য গড়িয়ে পড়ার পর যাত্রা করলে যুহর ও আসরের নামায পড়ার পর রওয়ানা করতেন। তিনি সূর্য ডােবার পূর্বে মনযিল থেকে রওয়ানা করলে মাগরিবের নামায বিলম্বিত করে মাগরিব ও এশার নামায একত্রে পড়তেন। আর সূর্য অস্ত যাওয়ার পর যাত্রা করলে তিনি এশার নামায তার প্রথম ওয়াক্তে এগিয়ে এনে মাগরিব ও এশার নামায একত্রে পড়তেন। আবু দাউদ (রহঃ) বলেন, এই হাদীস কুতায়বা (রহঃ) ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
أَخْبَرَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْبَلْخِيُّ ، ثَنَا قُتَيْبَةُ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، ثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الطُّفَيْلِ عَامِرِ بْنِ وَاثِلَةَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ فِي غَزْوَةِ تَبُوكَ إِذَا ارْتَحَلَ قَبْلَ أَنْ تَزِيغَ الشَّمْسُ أَخَّرَ الظُّهْرَ حَتَّى يَجْمَعَهَا مَعَ الْعَصْرِ فَيُصَلِّيَهُمَا جَمِيعًا وَإِذَا ارْتَحَلَ بَعْدَ زَيْغِ الشَّمْسِ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ ثُمَّ سَارَ ، وَكَانَ إِذَا ارْتَحَلَ قَبْلَ الْمَغْرِبِ أَخَّرَ الْمَغْرِبَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الْعِشَاءِ وَإِذَا ارْتَحَلَ بَعْدَ الْمَغْرِبِ عَجَّلَ الْعِشَاءَ فَصَلَّاهَا مَعَ الْمَغْرِبِ . قَالَ أَبُو دَاوُدَ : هَذَا لَمْ يَرْوِهِ إلََّا قُتَيْبَةُ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩৫(১৬). আবদুল বাকী ইবনে কানে’ (রহঃ) ... আল-লাইছ (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ الْبَلْخِيُّ ، ثَنَا أَبُو بَكْرٍ الْأَعْيَنُ ، ثَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ ، ثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، ثَنَا اللَّيْثُ بِهَذَا مِثْلَهُ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩৬(১৭). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি সফরকালে সাফিয়্যা (রাঃ) এর মুমূর্ষ অবস্থার খবর পেয়ে সফর অব্যাহত রাখলেন। সূর্য অস্তমিত হলে তাকে বলা হলো, নামায (নামাযের ওয়াক্ত হয়েছে)। তিনি পথ চলতে থাকলেন। এমনকি শাফাক অন্তর্হিত হওয়ার কাছাকাছি হলে তিনি যাত্রাবিরতি করে মাগরিবের নামায পড়েন, অতঃপর অপেক্ষা করেন এবং শাফাক অন্তর্হিত হলে এশার নামায পড়েন। তারপর তিনি বলেন, সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রয়োজন হলে তিনিও এরূপ করতেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا وَكِيعٌ وَجَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ وَاللَّفْظُ لِوَكِيعٍ عَنِ الْفُضَيْلِ بْنِ غَزْوَانَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : اسْتُصْرِخَ عَلَى صَفِيَّةَ وَهُوَ فِي سَفَرٍ فَسَارَ حَتَّى إِذَا غَابَتِ الشَّمْسُ قِيلَ لَهُ : الصَّلَاةَ ، فَسَارَ حَتَّى إِذَا كَادَ يَغِيبُ الشَّفَقُ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ انْتَظَرَ حَتَّى غَابَ الشَّفَقُ صَلَّى الْعِشَاءَ ثُمَّ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا نَابَتْهُ حَاجَةٌ صَنَعَ هَكَذَا
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩৭(১৮). মুহাম্মাদ ইবনে নূহ আল-জুনদিসাপুরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। রাবী বলেন, শেষে শাফাক অন্তর্হিত হওয়ার পূর্বে তিনি যাত্রাবিরতি করে মাগরিবের নামায পড়েন, অতঃপর তিনি অপেক্ষা করেন, তারপর শাফাক অন্তর্হিত হলে এশার নামায পড়েন। অতঃপর তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্রুত পথ চলার প্রয়োজন হলে তিনি আমার অনুরূপ করতেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ الْجُنْدَيْسَابُورِيُّ ، ثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ نَافِعٍ وَعَبْدِ اللَّهِ بْنِ وَاقِدٍ عَنِ ابْنِ عُمَرَ بِهَذَا ، وَقَالَ : حَتَّى إِذَا كَانَ قَبْلَ غُيُوبِ الشَّفَقِ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ انْتَظَرَ حَتَّى غَابَ الشَّفَقُ فَصَلَّى الْعِشَاءَ ثُمَّ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا عَجَّلَ بِهِ صَنَعَ مِثْلَ الَّذِي صَنَعْتُ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩৮(১৯). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... নাফে’ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)-এর সাথে সফরে রওয়ানা হলাম, তিনি তার কৃষি খামারে যাচ্ছিলেন। তিনি এক স্থানে যাত্রাবিরতি করেন। এক ব্যক্তি তার নিকট এসে তাকে বলেন, আবু উবায়েদ-কন্যা সফিয়া (রহঃ) অসুস্থ। আমার মনে হয় আপনি গিয়ে তাকে পাবেন না। এই সংবাদ এলো আসরের নামাযের পর। রাবী বলেন, ইবনে উমার (রাঃ) দ্রুত রওয়ানা হলেন। তার সঙ্গে কুরাইশ গোত্রের এক ব্যক্তি ছিলেন। আমরাও তার সঙ্গে সফর করলাম। শেষে সূর্য অস্তমিত হলো। আমার সঙ্গী নামাযের প্রতি খুবই যত্নবান ছিলেন। আমি বললাম, নামায। তিনি আমার (কথার) প্রতি মনোযোগ দিলেন না এবং পূর্বানুরূপ সামনে অগ্রসর হতে থাকলেন। শেষে তিনি শাফাক অস্তমিত হওয়ার পূর্বে অবতরণ করেন এবং মাগরিবের নামায পড়েন, তারপর নামাযের ইকামত দেন, তখন শাফাক অস্তমিত হয়েছে। তিনি আমাদের নিয়ে এশার নামায পড়েন, অতঃপর আমাদের দিকে ফিরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কােন কোন কারণে দ্রুত (সফর) করলে অনুরূপ করতেন।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ أَخْبَرَنِي الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ بْنِ مَزْيَدٍ أَخْبَرَنِي أَبِي قَالَ : سَمِعْتُ ابْنَ جَابِرٍ يَقُولُ ، حَدَّثَنِي نَافِعٌ قَالَ : خَرَجْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَهُوَ يُرِيدُ أَرْضًا لَهُ فَنَزَلَ مَنْزِلًا فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ لَهُ : إِنَّ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ لَمَّا بِهَا وَلَا أَظُنُّ أَنْ تُدْرِكَهَا. وَذَلِكَ بَعْدَ الْعَصْرِ - قَالَ : - فَخَرَجَ مُسْرِعًا وَمَعَهُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ فَسِرْنَا حَتَّى إِذَا غَابَتِ الشَّمْسُ وَكَانَ عَهْدِي بِصَاحِبِي وَهُوَ مُحَافِظٌ عَلَى الصَّلَاةِ فَقُلْتُ : الصَّلَاةَ ، فَلَمْ يَلْتَفِتْ إِلَيَّ وَمَضَى كَمَا هُوَ حَتَّى إِذَا كَانَ مِنْ آخِرِ الشَّفَقِ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَقَامَ الصَّلَاةَ وَقَدْ تَوَارَى الشَّفَقُ فَصَلَّى بِنَا الْعِشَاءَ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا ، فَقَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا عَجَّلَ بِهِ أَمْرٌ صَنَعَ هَكَذَا
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৩৯(২০). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى ، ثَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنِ ابْنِ جَابِرٍ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৬৩. সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
১৪৪০(২১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... নাফে (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ইবনে উমার (রাঃ)-এর সাথে মক্কা থেকে রওয়ানা হলাম। আমরা পথিমধ্যে থাকতেই তার স্ত্রী সফিয়া (রহঃ)-এর মুমূর্ষ অবস্থার খবর এলো। তাই তিনি দ্রুত গতিতে পথ অতিক্রম করেন। সূর্য অস্তমিত হওয়ার পর তিনি যাত্রাবিরতি করে মাগরিবের নামায পড়তেন। কিন্তু ঐ রাতে আমরা ধারণা করলাম যে, তিনি নামাযের কথা ভুলে গিয়েছেন। আমরা তাকে বললাম, নামায (নামাযের ওয়াক্ত হয়েছে)। কিন্তু তিনি সফর অব্যাহত রাখেন। শেষে শাফাক অন্তর্হিত হওয়ার কাছাকাছি হলে তিনি যাত্রাবিরতি করে মাগরিবের নামায পড়েন এবং শাফাক অন্তর্হিত হলে পর দাঁড়িয়ে এশার নামায পড়েন। অতঃপর তিনি আমাদের দিকে ফিরে বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সফরকালে এভাবেই নামায পড়তাম।
بَابُ الْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ فِي السَّفَرِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ ، ثَنَا عَطَّافُ بْنُ خَالِدٍ ، حَدَّثَنِي نَافِعٌ قَالَ أَقْبَلْنَا مَعَ ابْنِ عُمَرَ صَادِرِينَ مِنْ مَكَّةَ حَتَّى إِذَا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ اسْتُصْرِخَ عَلَى زَوْجَتِهِ صَفِيَّةَ فَأَسْرَعَ السَّيْرَ ، فَكَانَ إِذَا غَابَتِ الشَّمْسُ نَزَلَ فَصَلَّى الْمَغْرِبَ ، فَلَمَّا كَانَ تِلْكَ اللَّيْلَةُ ظَنَنَّا أَنَّهُ نَسِيَ الصَّلَاةَ فَقُلْنَا لَهُ : الصَّلَاةَ فَسَارَ حَتَّى إِذَا كَادَ أَنْ يَغِيبَ الشَّفَقُ نَزَلَ فَصَلَّى وَغَابَ الشَّفَقُ ثُمَّ قَامَ فَصَلَّى الْعَتَمَةَ ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَقَالَ : هَكَذَا كُنَّا نَصْنَعُ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৬৪. সফরকালে নামায পড়ার নিয়ম-কানুন, কোনরূপ ওজর ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম
১৪৪১(১). মুহাম্মাদ ইবনে হারূন আবু হামেদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে নিম্নোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে।
بَابُ صِفَةِ الصَّلَاةِ فِي السَّفَرِ وَالْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ ، وَصِفَةِ الصَّلَاةِ فِي السَّفِينَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ أَبُو حَامِدٍ ، ثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ التَّيْمِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الْحَدِيثِ عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ بِمِثْلِ حَدِيثٍ
পরিচ্ছেদঃ ৬৪. সফরকালে নামায পড়ার নিয়ম-কানুন, কোনরূপ ওজর ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম
১৪৪২(২). ইবরাহীম ইবনে মুহাম্মাদ (রহঃ) ... জাফার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে নামায পড়ার নির্দেশ দিয়েছেন, তবে নৌযান থেকে পড়ে যাওয়ার ভয় হলে (বসে নামায পড়বে)। হাদীসের বর্ণনায় একজন অজ্ঞাত রাবী আছেন।
بَابُ صِفَةِ الصَّلَاةِ فِي السَّفَرِ وَالْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ ، وَصِفَةِ الصَّلَاةِ فِي السَّفِينَةِ
حَدَّثَنَاهُ إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا ابْنُ دَاوُدَ عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الْكُوفَةِ مِنْ ثَقِيفٍ عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عُمَرَ عَنْ جَعْفَرٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَرَهُ أَنْ يُصَلِّيَ قَائِمًا إلََّا أَنْ يَخْشَى الْغَرَقَ . قَالَ الدَّارَقُطْنِيُّ : يَعْنِي فِي السَّفِينَةِ فِيهِ رَجُلٌ مَجْهُولٌ
পরিচ্ছেদঃ ৬৪. সফরকালে নামায পড়ার নিয়ম-কানুন, কোনরূপ ওজর ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম
১৪৪৩(৩). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা’ফার ইবনে আবু তালিব (রাঃ)-কে হাবশায় প্রেরণকালে তিনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! আমি নৌযানে কিভাবে নামায পড়বো? তিনি বলেন, তুমি নৌযানে দাঁড়িয়ে নামায পড়ো যদি না তা থেকে পতিত হওয়ার ভয় থাকে। হুসাইন ইবনে আলাওয়ান (রহঃ) প্রত্যাখ্যাত রাবী।
بَابُ صِفَةِ الصَّلَاةِ فِي السَّفَرِ وَالْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ ، وَصِفَةِ الصَّلَاةِ فِي السَّفِينَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا جَابِرُ بْنُ كُرْدِيٍّ ، ثَنَا حُسَيْنُ بْنُ عُلْوَانَ الْكَلْبِيُّ ، ثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمَّا بَعَثَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ إِلَى الْحَبَشَةِ قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ أُصَلِّي فِي السَّفِينَةِ ؟ قَالَ : " صَلِّ فِيهَا قَائِمًا إلََّا أَنْ تَخَافَ الْغَرَقَ " . حُسَيْنُ بْنُ عُلْوَانَ مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ৬৪. সফরকালে নামায পড়ার নিয়ম-কানুন, কোনরূপ ওজর ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম
১৪৪৪(৪). মুহাম্মাদ ইবন মূসা ইবনে সাহল আল-বারবাহারী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ তুমি দাঁড়িয়ে নামায পড়ো, যদি তোমার পড়ে গিয়ে ডুবে যাওয়ার ভয় না থাকে।
بَابُ صِفَةِ الصَّلَاةِ فِي السَّفَرِ وَالْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ ، وَصِفَةِ الصَّلَاةِ فِي السَّفِينَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ سَهْلٍ الْبَرْبَهَارِيُّ مِنْ أَصْلِهِ ، ثَنَا بِشْرُ بْنُ فَافَا ، ثَنَا أَبُو نُعَيْمٍ ، ثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عُمَرَ سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ الصَّلَاةِ فِي السَّفِينَةِ قَالَ : " قَائِمًا إلََّا أَنْ تَخَافَ الْغَرَقَ
পরিচ্ছেদঃ ৬৪. সফরকালে নামায পড়ার নিয়ম-কানুন, কোনরূপ ওজর ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়া এবং নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম
১৪৪৫(৫). আবদুল ওয়াহ্হাব ইবনে ঈসা ইবনে আবু হায়্যা (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি কোন অসুবিধা ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়লো, সে অবশ্যই কবীরা গুনাহ করলো।
এই হানাশ হলেন আবু আলী আর-রাহাবী। তিনি প্রত্যাখ্যাত রাবী।
بَابُ صِفَةِ الصَّلَاةِ فِي السَّفَرِ وَالْجَمْعِ بَيْنَ الصَّلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ ، وَصِفَةِ الصَّلَاةِ فِي السَّفِينَةِ
ثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى بْنِ أَبِي حَيَّةَ وَأَحْمَدُ بْنُ الْحُسَيْنِ بْنِ الْجُنَيْدِ قَالَا : نَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ، ثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ حَنَشٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ جَمَعَ بَيْنَ صَلَاتَيْنِ مِنْ غَيْرِ عُذْرٍ فَقَدْ أَتَى بَابًا مِنْ أَبْوَابِ الْكَبَائِرِ " . قَالَ الشَّيْخُ حَنَشٌ هَذَا أَبُو عَلِيٍّ الرَّحَبِيُّ مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ৬৫. সফরকালে নফল নামায পড়ার নিয়ম এবং বাহনের উপর নামায পড়ার সময় কিবলার দিকে মুখ করা
১৪৪৬(১). আবদুল ওয়াহ্হাব ইবনে ঈসা ইবনে আবু হায়্যা (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে নফল নামায পড়ার ইচ্ছা করলে তাঁর উষ্ট্ৰীকে কিবলামুখী করতেন, অতঃপর তাকবীর বলতেন।
بَابُ صِفَةِ صَلَاةِ التَّطَوُّعِ فِي السَّفَرِ وَاسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ الصَّلَاةِ عَلَى الدَّابَّةِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى بْنِ أَبِي حَيَّةَ ، ثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، ثَنَا رِبْعِيُّ بْنُ الْجَارُودِ الْهُذَلِيُّ ، ثَنَا عَمْرُو بْنُ أَبِي الْحَجَّاجِ ، حَدَّثَنِي الْجَارُودُ بْنُ أَبِي سَبْرَةَ ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا سَافَرَ فَأَرَادَ أَنْ يَتَطَوَّعَ لِلصَّلَاةِ اسْتَقْبَلَ بِنَاقَتِهِ الْقِبْلَةَ وَكَبَّرَ
পরিচ্ছেদঃ ৬৫. সফরকালে নফল নামায পড়ার নিয়ম এবং বাহনের উপর নামায পড়ার সময় কিবলার দিকে মুখ করা
১৪৪৭(২). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় তার জন্তুযানের উপর (নফল) নামায পড়ার ইচ্ছা করলে তিনি কিবলামুখী হয়ে তাকবীর তাহরীমা বলতেন। তারপর জন্তযান তাঁকে নিয়ে যেদিকে চলতো তিনি সেদিকে ফিরেই নামায পড়তেন।
بَابُ صِفَةِ صَلَاةِ التَّطَوُّعِ فِي السَّفَرِ وَاسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ الصَّلَاةِ عَلَى الدَّابَّةِ
ثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، ثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ ، ثَنَا رِبْعِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجَارُودِ بْنِ أَبِي سَبْرَةَ ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي الْحَجَّاجِ عَنِ الْجَارُودِ بْنِ أَبِي سَبْرَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا كَانَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَى رَاحِلَتِهِ اسْتَقْبَلَ الْقِبْلَةَ وَكَبَّرَ ثُمَّ صَلَّى حَيْثُ وُجِّهَتْ بِهِ
পরিচ্ছেদঃ ৬৫. সফরকালে নফল নামায পড়ার নিয়ম এবং বাহনের উপর নামায পড়ার সময় কিবলার দিকে মুখ করা
১৪৪৮(৩). মুহাম্মাদ ইবনে মিরদাস (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় নফল নামায পড়ার ইচ্ছা করলে তাঁর উষ্ট্রীসহ কিবলামুখী হতেন এবং তাকবীর তাহরীমা বলতেন, তারপর উষ্ট্রী তাঁকে নিয়ে যেদিকে চলতে তিনি সেদিকে ফিরেই নামায পড়তেন।
بَابُ صِفَةِ صَلَاةِ التَّطَوُّعِ فِي السَّفَرِ وَاسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ الصَّلَاةِ عَلَى الدَّابَّةِ
ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا مُسَدَّدٌ ، ثَنَا رِبْعِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجَارُودِ ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي الْحَجَّاجِ ، حَدَّثَنِي الْجَارُودُ بْنُ أَبِي سَبْرَةَ قَالَ : ، حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ إِذَا سَافَرَ فَأَرَادَ أَنْ يَتَطَوَّعَ اسْتَقْبَلَ بِنَاقَتِهِ الْقِبْلَةَ فَكَبَّرَ ثُمَّ صَلَّى حَيْثُ وُجِّهَتْ بِهِ رِكَابُهُ
পরিচ্ছেদঃ ৬৫. সফরকালে নফল নামায পড়ার নিয়ম এবং বাহনের উপর নামায পড়ার সময় কিবলার দিকে মুখ করা
১৪৪৯(৪). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোন এক প্রয়োজনে পাঠালেন। আমি তাঁর নিকট ফিরে এসে দেখি তিনি তাঁর জন্তুযানে উপবিষ্ট। আমি তাঁকে সালাম দিলে তিনি আমার সালামের কোন উত্তর দেননি। আমি তাঁকে রুকু-সিজদা করতে দেখলাম। আমি তার নিকট থেকে একটু সরে গেলাম। তারপর তিনি আমাকে বলেনঃ তোমার প্রয়োজনীয় বিষয়ে কি করেছ? আমি বললাম, আমি এই এই করেছি। তিনি আরো বলেনঃ তোমার সালামের উত্তর দিতে কোন কিছু আমাকে বাধা দেয়নি, তবে আমি নামায পড়ছিলাম।
بَابُ صِفَةِ صَلَاةِ التَّطَوُّعِ فِي السَّفَرِ وَاسْتِقْبَالِ الْقِبْلَةِ عِنْدَ الصَّلَاةِ عَلَى الدَّابَّةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ عَنْ هِشَامٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ : بَعَثَنِي النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لِحَاجَةٍ ، فَرَجَعْتُ إِلَيْهِ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ فَسَلَّمْتُ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيَّ شَيْئًا ، وَرَأَيْتُهُ يَرْكَعُ وَيَسْجُدُ فَتَنَحَّيْتُ عَنْهُ ثُمَّ قَالَ لِي : " مَا صَنَعْتَ فِي حَاجَتِكَ " . قُلْتُ صَنَعْتُ كَذَا وَكَذَا . قَالَ : " إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ إلََّا أَنِّي كُنْتُ أُصَلِّي
পরিচ্ছেদঃ ৬৬. অসুস্থ ব্যক্তির মোক্তাদীর সাথে বসে নামায পড়া
১৪৫০(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... মাহমূদ ইবনে লাবীদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসাইদ ইবনে হুদাইর (রাঃ) কোমরের বাতরোগে আক্রান্ত হলেন। তিনি ছিলেন আমাদের ইমাম। তিনি আমাদের নিকট এসে তার হাত দ্বারা আমাদের ইশারা করে বলতেন, তোমরা বসো। অতএব আমরা বসতাম। তিনি আমাদেরকে বসা অবস্থায় নামায পড়াতেন এবং আমরাও বসা অবস্থায় থাকতাম।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ جَالِسًا بِالْمَأْمُومِينَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ مُعَاوِيَةَ الْأَنْمَاطِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ عَنِ ابْنِ إِسْحَاقَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ كَثِيرِ بْنِ السَّائِبِ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ قَالَ : كَانَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ قَدِ اشْتَكَى عِرْقَ النَّسَا وَكَانَ لَنَا إِمَامًا وَكَانَ يَخْرُجُ إِلَيْنَا فَيُشِيرُ إِلَيْنَا بِيَدِهِ أَنِ اجْلِسُوا فَنَجْلِسُ فَيُصَلِّي بِنَا جَالِسًا وَنَحْنُ جُلُوسٌ
পরিচ্ছেদঃ ৬৬. অসুস্থ ব্যক্তির মোক্তাদীর সাথে বসে নামায পড়া
১৪৫১(২). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে যিয়াদ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি এই হাদীস মারফুরূপে বর্ণনা করেন। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ দাঁড়িয়ে নামায পড়া অপেক্ষা বসে নামায পড়ায় অর্ধেক সাওয়াব হয়। কিন্তু চার জানুতে বসে নামায পড়া (দাঁড়ানোর সমান)।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ جَالِسًا بِالْمَأْمُومِينَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ زِيَادٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ الْعَوَقِيُّ ، ثَنَا شَرِيكٌ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ مَوْلَاهُ السَّائِبِ عَنْ عَائِشَةَ رَفَعَتْهُ قَالَتْ : " صَلَاةُ الْقَاعِدِ عَلَى النِّصْفِ مِنْ صَلَاةِ الْقَائِمِ إلََّا الْمُتَرَبِّعَ
পরিচ্ছেদঃ ৬৬. অসুস্থ ব্যক্তির মোক্তাদীর সাথে বসে নামায পড়া
১৪৫২(৩). আল-হাসান ইবনুল খিদর আল-মু’আদ্দিল (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে চার জানু হয়ে বসে নামায পড়তে দেখেছি।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ جَالِسًا بِالْمَأْمُومِينَ
ثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ الْمُعَدِّلُ بِمَكَّةَ ، ثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ النَّسَائِيُّ ، ثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ، ثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ عَنْ حَفْصِ بْنِ غِيَاثٍ عَنْ حُمَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ : رَأَيْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي مُتَرَبِّعًا
পরিচ্ছেদঃ ৬৬. অসুস্থ ব্যক্তির মোক্তাদীর সাথে বসে নামায পড়া
১৪৫৩(৪). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগাক্রান্ত হলেন। তাই তিনি আবু বাকর (রাঃ)-কে লোকদের নিয়ে নামায পড়ার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতাবোধ করলেন এবং তিনি এসে আবু বাকর (রাঃ) এর পাশে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় আবু বাকর (রাঃ)-এর ইমামতি করলেন এবং আবু বাকর (রাঃ) দাঁড়ানো অবস্থায় লোকদের ইমামতি করলেন।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ جَالِسًا بِالْمَأْمُومِينَ
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْعَيْشِيُّ ، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ وَجِعًا فَأَمَرَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَوَجَدَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خِفَّةً فَجَاءَ فَقَعَدَ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ فَأَمَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَبَا بَكْرٍ وَهُوَ قَاعِدٌ وَأَمَّ أَبُو بَكْرٍ النَّاسَ وَهُوَ قَائِمٌ
পরিচ্ছেদঃ ৬৬. অসুস্থ ব্যক্তির মোক্তাদীর সাথে বসে নামায পড়া
১৪৫৪(৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আল-আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থ অবস্থায় বললেনঃ তোমরা আবু বাকরকে লোকদের নিয়ে নামায পড়তে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করলে দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে মসজিদে গেলেন। আবু বাকর (রাঃ) সরে যেতে চাইলে তিনি ইশারায় তাকে নিজ স্থানে থাকতে বলেন। তিনি এসে আবু বাকর (রাঃ)-এর পাশে বসেন এবং আবু বাকর (রাঃ) যে পর্যন্ত কুরআন পড়েছেন তিনি সেখান থেকে কিরাআত আরম্ভ করেন।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ جَالِسًا بِالْمَأْمُومِينَ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ ، ثَنَا يَحْيَى بْنُ آدَمَ ، ثَنَا قَيْسٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ عَنِ الْأَرْقَمِ بْنِ شُرَحْبِيلَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ فِي مَرَضِهِ : " مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ " . وَوَجَدَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خِفَّةً فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ ، فَأَشَارَ إِلَيْهِ مَكَانَكَ فَجَاءَ فَجَلَسَ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ فَقَرَأَ مِنَ الْمَكَانِ الَّذِي انْتَهَى أَبُو بَكْرٍ مِنَ السُّورَةِ
পরিচ্ছেদঃ ৬৬. অসুস্থ ব্যক্তির মোক্তাদীর সাথে বসে নামায পড়া
১৪৫৫(৬). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... আশ-শা’বী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার পর কেউ বসে ইমামতি করবে না। এই হাদীস জাবের আল-জুফী (রহঃ) ব্যতীত অন্য কেউ আশ-শাবী (রহঃ) থেকে বর্ণনা করেননি এবং তিনি প্রত্যাখ্যাত রাবী। এটি মুরসাল হাদীস এবং এটি দলীলযোগ্য নয়।
بَابُ صَلَاةِ الْمَرِيضِ جَالِسًا بِالْمَأْمُومِينَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ رَبِيعَةَ عَنْ سُفْيَانَ عَنْ جَابِرٍ عَنِ الشَّعْبِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " لَا يَؤُمَّنَّ أَحَدٌ بَعْدِي جَالِسًا " . لَمْ يَرْوِهِ غَيْرُ جَابِرٍ الْجُعْفِيِّ عَنِ الشَّعْبِيِّ وَهُوَ مَتْرُوكٌ ، وَالْحَدِيثُ مُرْسَلٌ لَا تَقُومُ بِهِ حُجَّةٌ
পরিচ্ছেদঃ ৬৭. ধনুক, শিং ও জুতা পরে নামায পড়া এবং নামাযের মধ্যে কোন জিনিস নিক্ষেপ করা, যদি তাতে নাপাক থাকে
১৪৫৬(১). ইয়াযদাদ ইবনে আবদুর রহমান আল-কাতেব (রহঃ) ... সালামা ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ধনুক এবং শিং-এর উপর নামায পড়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ শিং ফেলে দাও এবং ধনুকের উপর নামায পড়ো।
بَابُ الصَّلَاةِ فِي الْقَوْسِ وَالْقَرْنِ وَالنَّعْلِ وَطَرْحِ الشَّيْءِ فِي الصَّلَاةِ إِذَا كَانَ فِيهِ نَجَاسَةٌ
ثَنَا يَزْدَادُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْكَاتِبُ ، ثَنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ، ثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ ، ثَنَا مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَنِ الصَّلَاةِ فِي الْقَوْسِ وَالْقَرْنِ فَقَالَ : " اطْرَحِ الْقَرْنَ وَصَلِّ فِي الْقَوْسِ
পরিচ্ছেদঃ ৬৭. ধনুক, শিং ও জুতা পরে নামায পড়া এবং নামাযের মধ্যে কোন জিনিস নিক্ষেপ করা, যদি তাতে নাপাক থাকে
১৪৫৭(২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। “তোমরা প্রত্যেক নামাযের সময় সুন্দর পোশাক পরিধান করো” (সূরা আল-আ’রাফ : ৩১)। তিনি এর ব্যাখ্যায় বলেন, অর্থাৎ জুতা পরিধান করে নামায পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করে নামায পড়েছেন। তিনি নামাযরত অবস্থায় জুতাজোড়া খুলে রাখলে (তার দেখাদেখি) লোকজনও তাদের জুতা খুলে রাখেন। নামাযশেষে তিনি বলেনঃ তোমরা কেন তোমাদের জুতা খুললে? তারা বলেন, আপনাকে জুতা খুলতে দেখেছি, তাই আমরাও খুলেছি। তিনি বলেনঃ জিবরীল (আ.) আমার নিকট এসে বলেন, জুতাজোড়ায় রক্তপায়ী কীটের রক্ত লেগে আছে।
بَابُ الصَّلَاةِ فِي الْقَوْسِ وَالْقَرْنِ وَالنَّعْلِ وَطَرْحِ الشَّيْءِ فِي الصَّلَاةِ إِذَا كَانَ فِيهِ نَجَاسَةٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ أَبِي سَمِينَةَ ، ثَنَا صَالِحُ بْنُ بَيَانٍ ، ثَنَا فُرَاتُ بْنُ السَّائِبِ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ ( خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ ) قَالَ : الصَّلَاةُ فِي النَّعْلَيْنِ ، وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي نَعْلَيْهِ فَخَلَعَهُمَا فَخَلَعَ النَّاسُ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ : " لِمَ خَلَعْتُمْ نِعَالَكُمْ ؟ " . قَالُوا : رَأَيْنَاكَ خَلَعْتَ فَخَلَعْنَا. قَالَ : " إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ أَتَانِي فَقَالَ : إِنَّ فِيهِمَا دَمَ حَلَمَةٍ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৫৮(১). আবদুস সামাদ ইবনে আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ইমামদের কিরাআতের জট খুলে দিতাম।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَلِيٍّ ، ثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسٍ الصَّوَّافُ أَنَا يَحْيَى بْنُ غَيْلَانَ أَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَزِيعٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ : كُنَّا نَفْتَحُ عَلَى الَائِمَّةِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৫৯(২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইমামের (কিরাআতের জট) খুলে দিলো সে (নামাযের মধ্যে) কথা বলল।
মুহাম্মাদ ইবনে সালেম (রহঃ) প্রত্যাখ্যাত রাবী।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا أَبُو حَفْصٍ الَابَّارُ عَنْ مُحَمَّدِ بْنِ سَالِمٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ : مَنْ فَتَحَ عَلَى الْإِمَامِ فَقَدْ تَكَلَّمَ . مُحَمَّدُ بْنُ سَالِمٍ مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬০(৩). আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এটা কথা বলার শামিল অর্থাৎ ইমামের কিরাআত বলে দেয়া।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ ، ثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا شَرِيكٌ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ : هُوَ كَلَامٌ. يَعْنِي الْفَتْحَ عَلَى الْإِمَامِ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬১(৪)। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম তোমাদের নিকট খাবার চাইলে তোমরা তাকে খাবার দাও (তার কিরাআতের জট খুলে দাও)।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا أَبُو حَفْصٍ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ قَالَ : أُرَاهُ عَنْ عَلِيٍّ ، قَالَ : إِذَا اسْتَطْعَمَكُمُ الْإِمَامُ فَأَطْعِمُوهُ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬২(৫). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... উবাই ইবনে কা’ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়লেন। তিনি (তাতে) একটি সূরা পড়েন এবং একটি আয়াত বাদ পড়ে যায়। তিনি নামায শেষ করলে পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! অমুক অমুক আয়াত কি রহিত (মনসূখ) হয়েছে। তিনি বলেনঃ না। আমি বললাম, আপনি অমুক আয়াত পড়েননি। তিনি বলেনঃ তোমরা আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন?
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ نَجِيحٍ ، ثَنَا أَبُو مُعَاذٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أُبَيِ بْنِ كَعْبٍ قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً فَقَرَأَ سُورَةً فَأَسْقَطَ آيَةً مِنْهَا فَلَمَّا فَرَغَ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ آيَةُ كَذَا وَكَذَا أَنُسِخَتْ قَالَ : " لَا " . قُلْتُ فَإِنَّكَ لَمْ تَقْرَأْهَا . قَالَ : " أَفَلَا لَقَّنْتَنِيهَا
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬৩(৬). ইবনে মানী’ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর সাহাবীগণ নামাযের মধ্যে একে অপরকে (ইমামের) কিরাআত স্মরণ করিয়ে দিতেন।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنِي ابْنُ مَنِيعٍ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، ثَنَا جَارِيَةُ بْنُ هَرِمٍ ، ثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسٍ قَالَ : كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُلَقِّنُ بَعْضُهُمْ بَعْضًا فِي الصَّلَاةِ
পরিচ্ছেদঃ ৬৯. যে পরিমাণ নাপাক নামায নষ্ট করে
১৪৬৪(১). আবু আবদুল্লাহ আল-মু’আদ্দাল আহমাদ ইবনে আমর ইবনে উসমান (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এক দিরহাম পরিমাণ (সামান্য) রক্তের কারণে পুনরায় নামায পড়তে হবে। আসাদ ইবনে আমর (রহঃ) রাওহ ইবনে গুতাইফের নামের ব্যাপারে ভিন্নমত ব্যক্ত করেছেন। অতঃপর তার নাম বলেন গাতীফ (রহঃ) এবং এটা তার অনুমান।
بَابُ قَدْرِ النَّجَاسَةِ الَّتِي تُبْطِلُ الصَّلَاةَ
حَدَّثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمُعَدِّلُ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عُثْمَانَ بِوَاسِطٍ ، ثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ التَّمَّارُ ، ثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ ، ثَنَا رَوْحُ بْنُ غُطَيْفٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " تُعَادُ الصَّلَاةُ مِنْ قَدْرِ الدِّرْهَمِ مِنَ الدَّمِ " . خَالَفَهُ أَسَدُ بْنُ عَمْرٍو فِي اسْمِ رَوْحِ بْنِ غُطَيْفٍ فَسَمَّاهُ غُطَيْفًا وَوَهِمَ فِيهِ
পরিচ্ছেদঃ ৬৯. যে পরিমাণ নাপাক নামায নষ্ট করে
১৪৬৫(২). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাপড়ে এক দিরহাম পরিমাণ রক্ত লাগলে তা ধৌত করতে হবে এবং পুনরায় নামায পড়তে হবে।
بَابُ قَدْرِ النَّجَاسَةِ الَّتِي تُبْطِلُ الصَّلَاةَ
ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ يُوسُفَ بْنِ زِيَادٍ ، ثَنَا يُوسُفُ بْنُ بُهْلُولٍ ، ثَنَا أَسَدُ بْنُ عَمْرٍو عَنْ غُطَيْفٍ الطَّائِفِيِّ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا كَانَ فِي الثَّوْبِ قَدْرُ الدِّرْهَمِ مِنَ الدَّمِ غُسِلَ الثَّوْبُ وَأُعِيدَتِ الصَّلَاةُ
পরিচ্ছেদঃ ৬৯. যে পরিমাণ নাপাক নামায নষ্ট করে
১৪৬৬(৩). আল-হাসান ইবনুল খিদর (রহঃ) ... আসাদ ইবনে আমার (রহঃ) থেকে এই সূত্রে উপরোক্ত হাদীস বর্ণিত। এই হাদীস আয-যুহরী (রহঃ) থেকে রাওহ ইবনে গুতাইফ (রহঃ) ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি এবং তিনি পরিত্যক্ত রাবী।
بَابُ قَدْرِ النَّجَاسَةِ الَّتِي تُبْطِلُ الصَّلَاةَ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ ، ثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ يُونُسَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ ، ثَنَا أَسَدُ بْنُ عَمْرٍو بِهَذَا. لَمْ يَرْوِهِ عَنِ الزُّهْرِيِّ غَيْرُ رَوْحِ بْنِ غُطَيْفٍ وَهُوَ مَتْرُوكُ الْحَدِيثِ
পরিচ্ছেদঃ ৭০. ইমাম নামাযের কিছু অংশ পড়ার পর মোক্তাদীরা তার নামাযে শামিল হলো, এ অবস্থায় তাদের সাথে আদায়কৃত নামাযই তার নামাযের প্রথম অংশ গণ্য হবে
১৪৬৭(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) বলেছেন, ইমাম সালাম ফিরালে তুমিও তোমার ডানে ও বামে সালাম ফিরাও। এরপর তোমার নামাযের কোন অংশ পড়বে না।
بَابُ الْإِمَامِ يَسْبِقُ الْمَأْمُومِينَ بِبَعْضِ الصَّلَاةِ فَيَدْخُلُ مَعَهُمْ مِنْ حِينَ أَدْرَكَهُ وَيَكُونُ أَوَّلَ صَلَاتِهِ
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا أَبُو يَزِيدَ الْخَرَّازُ - وَهُوَ خَالِدُ بْنُ حَيَّانَ الرَّقِّيُّ - حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ عَنْ خُصَيْفِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ مُجَاهِدٍ قَالَ : قَالَ ابْنُ عُمَرَ : إِذَا سَلَّمَ الْإِمَامُ فَسَلِّمْ عَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ وَلَا تَسْتَقْبِلَنَّ شَيْئًا مِنْ صَلَاتِكَ بَعْدَهُ
পরিচ্ছেদঃ ৭০. ইমাম নামাযের কিছু অংশ পড়ার পর মোক্তাদীরা তার নামাযে শামিল হলো, এ অবস্থায় তাদের সাথে আদায়কৃত নামাযই তার নামাযের প্রথম অংশ গণ্য হবে
১৪৬৮(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। আলী ইবনে আবু তালিব (রাঃ) বলেন, তুমি ইমামের সাথে যে কয় রাকআত পেলে তা তোমার নামাযের প্রথমাংশ এবং যতোটুকু কুরআন (নামায) ছুটে গেল তা পূর্ণ করো।
রাবী বলেন, মা’মার (রহঃ) কাতাদা-সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ) সূত্রে আমাদের নিকট আলী (রাঃ)-এর উক্তির অনুরূপ বর্ণনা করেছেন।
بَابُ الْإِمَامِ يَسْبِقُ الْمَأْمُومِينَ بِبَعْضِ الصَّلَاةِ فَيَدْخُلُ مَعَهُمْ مِنْ حِينَ أَدْرَكَهُ وَيَكُونُ أَوَّلَ صَلَاتِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ ثَنَا مَعْمَرٌ عَنْ قَتَادَةَ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ قَالَ : مَا أَدْرَكْتَ مَعَ الْإِمَامِ فَهُوَ أَوَّلُ صَلَاتِكَ ، وَاقْضِ مَا سَبَقَكَ بِهِ مِنَ الْقُرْآنِ
قَالَ وَثَنَا مَعْمَرٌ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ مِثْلَ قَوْلِ عَلِيٍّ
পরিচ্ছেদঃ ৭০. ইমাম নামাযের কিছু অংশ পড়ার পর মোক্তাদীরা তার নামাযে শামিল হলো, এ অবস্থায় তাদের সাথে আদায়কৃত নামাযই তার নামাযের প্রথম অংশ গণ্য হবে
১৪৬৯(৩). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... মুহাম্মাদ ইবনে শুআইব (রহঃ) বলেন, আমি আল-আওযাঈ ও সাঈদ ইবনে আবদুল আযীয (রহঃ)-কে জিজ্ঞেস করলে তারা উভয়ে বলেন, কেউ ইমামের সঙ্গে যে কয় রাআত নামায পেয়েছে তা তার নামাযের প্রথম অংশ ধরা হবে না।
بَابُ الْإِمَامِ يَسْبِقُ الْمَأْمُومِينَ بِبَعْضِ الصَّلَاةِ فَيَدْخُلُ مَعَهُمْ مِنْ حِينَ أَدْرَكَهُ وَيَكُونُ أَوَّلَ صَلَاتِهِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ حِصْنٍ أَبُو سُلَيْمٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ قَالَ سَأَلْتُ الْأَوْزَاعِيَّ وَسَعِيدَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَقَالَا : يَجْعَلُ مَا أَدْرَكَ مِنْ صَلَاةِ الْإِمَامِ أَوَّلَ صَلَاتِهِ
পরিচ্ছেদঃ ৭০. ইমাম নামাযের কিছু অংশ পড়ার পর মোক্তাদীরা তার নামাযে শামিল হলো, এ অবস্থায় তাদের সাথে আদায়কৃত নামাযই তার নামাযের প্রথম অংশ গণ্য হবে
১৪৭০(৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আল-হাসান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ দিন অসুস্থ ছিলেন। আবু বাকর (রাঃ) নয় দিন যাবত লোকদের নামায পড়ান। দশম দিন এলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা বোধ করেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ফাদ্ল ইবনে আব্বাস ও উসামা ইবনে যায়েদ (রাঃ)-এর কাঁধে ভর করে মসজিদে গেলেন এবং আবু বাকর (রাঃ)-এর পিছনে বসে নামায পড়েন।
بَابُ الْإِمَامِ يَسْبِقُ الْمَأْمُومِينَ بِبَعْضِ الصَّلَاةِ فَيَدْخُلُ مَعَهُمْ مِنْ حِينَ أَدْرَكَهُ وَيَكُونُ أَوَّلَ صَلَاتِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا حَمْدُونُ بْنُ عَبَّادٍ أَبُو جَعْفَرٍ ، ثَنَا شَبَابَةُ حَدَّثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ وَالْمُغِيرَةُ بْنُ مُسْلِمٍ كِلَاهُمَا عَنْ يُونُسَ عَنِ الْحَسَنِ قَالَ : مَرِضَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَشْرَةَ أَيَّامٍ وَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ تِسْعَةَ أَيَّامٍ ، فَلَمَّا كَانَ يَوْمُ الْعَاشِرِ وَجَدَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خِفَّةً فَخَرَجَ يُهَادَى بَيْنَ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ وَأُسَامَةَ بْنِ زَيْدٍ فَصَلَّى خَلْفَ أَبِي بَكْرٍ قَاعِدًا
পরিচ্ছেদঃ ৭১. ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত
১৪৭১(১). জা’ফার ইবনে মুহাম্মাদ ইবনে নুসাইর (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি ইমামের সাথে নামায পড়লো, ইমামের কিরাআতই তার কিরাআত। এই হাদীস মুনকার। সাহল ইবনুল আব্বাস (রহঃ) প্রত্যাখ্যাত রাবী।
بَابُ ذِكْرِ نِيَابَةِ قِرَاءَةِ الْإِمَامِ عَنِ الْمَأْمُومِينَ
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ قَالَا : حَدَّثَنَا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ ، ثَنَا سَهْلُ بْنُ الْعَبَّاسِ التِّرْمِذِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَنْ صَلَّى خَلْفَ الْإِمَامِ فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " . هَذَا حَدِيثٌ مُنْكَرٌ. وَسَهْلُ بْنُ الْعَبَّاسِ مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ৭১. ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত
১৪৭২(২). মুহাম্মাদ ইবন মাখলাদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি ইমামের সাথে নামায পড়লে ইমামের কিরাআতই তার কিরাআত। আবুল হাসান (রহঃ) বলেন, হাদীসটি মারফরূপে বর্ণনা করা সন্দেহযুক্ত। এটি আইয়ুব ও ইবনে উলায়্যা (রহঃ) সূত্রে বর্ণিত হওয়াও যথার্থ।
بَابُ ذِكْرِ نِيَابَةِ قِرَاءَةِ الْإِمَامِ عَنِ الْمَأْمُومِينَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ سَلْمَانَ الْمَرْوَزِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ سَيَّارٍ الْمَرْوَزِيُّ ، ثَنَا عَبْدَانُ عَنْ خَارِجَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ صَلَّى خَلْفَ إِمَامٍ فَإِنَّ قِرَاءَةَ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " . قَالَ أَبُو الْحَسَنِ رَفْعُهُ وَهْمٌ. وَالصَّوَابُ عَنْ أَيُّوبَ وَعَنِ ابْنِ عُلَيَّةَ أَيْضًا
পরিচ্ছেদঃ ৭১. ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত
১৪৭৩(৩). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি ইমামের পিছনে কিরাআত পড়া সম্পর্কে বলেন, ইমামের কিরাআতই তোমার জন্য যথেষ্ট।
بَابُ ذِكْرِ نِيَابَةِ قِرَاءَةِ الْإِمَامِ عَنِ الْمَأْمُومِينَ
مَا ثَنَا بِهِ مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ ، حَدَّثَنِي أَبِي ، ثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ ، ثَنَا أَيُّوبُ عَنْ نَافِعٍ وَأَنَسِ بْنِ سِيرِينَ أَنَّهُمَا حَدَّثَا عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ قَالَ فِي الْقِرَاءَةِ خَلْفَ : الْإِمَامِ تَكْفِيكَ قِرَاءَةُ الْإِمَامِ
পরিচ্ছেদঃ ৭১. ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত
১৪৭৪(৪). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার ইমাম আছে সেক্ষেত্রে ইমামের কিরাআতই তার কিরাআত। সুহাইল (রহঃ) সূত্রে হাদীসটি বর্ণনা করা সহীহ নয়।
এই হাদীস ইসমাঈল (রহঃ) থেকে কেবল মুহাম্মাদ ইবনে আব্বাদ আর-রাযীই বর্ণনা করেছেন এবং তিনি হাদীসশাস্ত্রে দুর্বল।
بَابُ ذِكْرِ نِيَابَةِ قِرَاءَةِ الْإِمَامِ عَنِ الْمَأْمُومِينَ
ثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَبُو إِسْمَاعِيلَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ التِّرْمِذِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الرَّازِيُّ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ كَانَ لَهُ إِمَامٌ فَقِرَاءَةُ الْإِمَامِ لَهُ قِرَاءَةٌ " . لَا يَصِحُّ هَذَا عَنْ سُهَيْلٍ تَفَرَّدَ بِهِ مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الرَّازِيُّ عَنْ إِسْمَاعِيلَ وَهُوَ ضَعِيفٌ
পরিচ্ছেদঃ ৭১. ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত
১৪৭৫(৫). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন (রহঃ) ... কাছীর ইবনে মুররা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবুদ-দারদা (রাঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, প্রত্যেক নামাযেই কি কিরাআত পড়তে হবে? তিনি বলেনঃ হাঁ। তখন আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি বলেন, অপরিহার্য হয়ে গেল। আবুদ-দারদা (রাঃ) আমার দিকে তাকালেন এবং দলের মধ্যে আমিই তার অধিক নিকটে ছিলাম। তিনি বলেন, হে কাছীর! অবশ্যই আমার মতে ইমাম লোকজনের ইমামতি করলে তিনিই (তার কিরাআতই) তাদের জন্য যথেষ্ট।
بَابُ ذِكْرِ نِيَابَةِ قِرَاءَةِ الْإِمَامِ عَنِ الْمَأْمُومِينَ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ ، ثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي الْمُجَالِدِ ، ثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ أَبِي الزَّاهِرِيَّةِ عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ قَالَ : سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَفِي كُلِّ صَلَاةٍ قِرَاءَةٌ قَالَ : " نَعَمْ " . فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ : وَجَبَتْ. فَالْتَفَتَ إِلَيَّ أَبُو الدَّرْدَاءِ وَكُنْتُ أَقْرَبَ الْقَوْمِ مِنْهُ فَقَالَ : يَا كَثِيرُ مَا أَرَى الْإِمَامَ إِذَا أَمَّ الْقَوْمَ إلََّا قَدْ كَفَاهُمْ
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৬(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... উম্মে ওয়ারাকা (রাঃ) থেকে বর্ণিত। তিনি (মহিলাদের জামায়াতে) ইমামতি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাড়ির লোকদের ইমামতি করার অনুমতি দিয়েছেন।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ ، ثَنَا الْوَلِيدُ بْنُ جُمَيْعٍ حَدَّثَتْنِي جَدَّتِي عَنْ أُمِّ وَرَقَةَ وَكَانَتْ تَؤُمُّ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذِنَ لَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৭(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... রিতা আল-হানাফী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রাঃ) আমাদের (নামাযে) ইমামতি করেন। তিনি ফরয নামাযে তাদের মাঝখানে (ইমামতির জন্য) দাঁড়ান।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، ثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ ، ثَنَا سُفْيَانُ ، حَدَّثَنِي مَيْسَرَةُ بْنُ حَبِيبٍ النَّهْدِيُّ عَنْ رَيْطَةَ الْحَنَفِيَّةِ قَالَتْ : أَمَّتْنَا عَائِشَةُ ، فَقَامَتْ بَيْنَهُنَّ فِي الصَّلَاةِ الْمَكْتُوبَةِ
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৮(৩). আবু বাকর (রহঃ) ... হুজায়রা বিনতে হুসাইন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মে সালামা (রাঃ) আসরের নামাযে আমাদের ইমামতি করেন এবং তিনি আমাদের (প্রথম কাতারের) মাঝখানে দাঁড়ালেন। এই হাদীস আল-হাজ্জাজ ইবনে আরতাত (রহঃ) কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেন। এতে তিনি সন্দেহে পতিত হন। হাদীসের হাফেজ শো’বা, সাঈদ (রহঃ) প্রমুখ তার সাথে বিরোধ করেছেন।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ ، ثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنَا سُفْيَانُ عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ عَنْ حُجَيْرَةَ بِنْتِ حُصَيْنٍ قَالَتْ : أَمَّتْنَا أُمُّ سَلَمَةَ فِي صَلَاةِ الْعَصْرِ فَقَامَتْ بَيْنَنَا . حَدِيثٌ رَوَاهُ حَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ قَتَادَةَ فَوَهِمَ فِيهِ وَخَالَفَهُ الْحُفَّاظُ شُعْبَةُ وَسَعِيدٌ وَغَيْرُهُمَا
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৭৯(৪). আহমাদ ইবনে নাসর ইবনে সানদুবিয়া (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নামায পড়াচ্ছিলেন। এক ব্যক্তি তার পিছনে কিরাআত পড়েন। নামাযশেষে তিনি বলেনঃ কোন ব্যক্তি তাদের সূরায় গড়মিল করে দিয়েছে? তারপর তিনি তাদেরকে ইমামের পিছনে কিরাআত পড়তে নিষেধ করেন। তাঁর উক্তি “তিনি তাদেরকে ইমামের পিছনে কিরাআত পড়তে নিষেধ করেন” এটা হাজ্জাজের ধারণাপ্রসূত কথা। শো’বা, সাঈদ ইবনে আবু আরূবা (রহঃ) প্রমুখ কাতাদা (রহঃ) থেকে যা বর্ণনা করেছেন সেটাই সঠিক।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ نَصْرِ بْنِ سَنْدَوَيْهِ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، ثَنَا سَلَمَةُ بْنُ الْفَضْلِ ، ثَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي بِالنَّاسِ وَرَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ فَلَمَّا فَرَغَ قَالَ : " مَنْ ذَا الَّذِي يَخْتَلِجُ سُورَتَهُمْ " . فَنَهَاهُمْ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ . قَوْلُهُ : فَنَهَاهُمْ عَنِ الْقِرَاءَةِ خَلْفَ الْإِمَامِ وَهْمٌ مِنْ حَجَّاجٍ ، وَالصَّوَابُ مَا رَوَاهُ شُعْبَةُ وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ وَغَيْرُهُمَا عَنْ قَتَادَةَ
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৮০(৫). উমার ইবনে আহমাদ ইবনে আলী ইবনে আহমাদ আল-কাত্তান (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামায পড়েন এবং তাতে ’সাব্বিহিসমা রব্বিকাল আ’লা সূরা পড়েন। তিনি জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে কিরাআত পড়েছে? এক ব্যক্তি বলল, আমি। তিনি বলেন, তাইতো আমি ধারণা করেছি, তোমাদের কেউ আমাকে জটিলতার মধ্যে নিক্ষেপ করেছে। শো’বা (রহঃ) বলেন, আমি কাতাদা (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, তিনি কি এটা অপছন্দ করেছেন? তিনি বলেন, তিনি তা অপছন্দ করলে নিষেধ করতেন।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْقَطَّانُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ الْأَزْرَقُ ، ثَنَا شَبَابَةُ ، ثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَّى الظُّهْرَ فَقَرَأَ ( سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ) فَقَالَ : " أَيُّكُمُ الْقَارِئُ ؟ " . فَقَالَ رَجُلٌ : أَنَا. قَالَ : " لَقَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا " . قَالَ شُعْبَةُ : فَقُلْتُ لِقَتَادَةَ : أَكَرِهَ ذَلِكَ قَالَ لَوْ كَرِهَ لَنَهَى عَنْهُ
পরিচ্ছেদঃ ৭২. মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দাঁড়ানোর স্থান
১৪৮১(৬). ইবরাহীম ইবনে হাম্মাদ (রহঃ) ... আল-মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমার (রাঃ)-কে নামায পড়তে দেখেছি। তখন তার ক্ষতস্থান দিয়ে রক্ত বের হচ্ছিল।
بَابُ صَلَاةِ النِّسَاءِ جَمَاعَةً ، وَمَوْقِفِ إِمَامِهِنَّ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمَّادٍ، ثَنَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ : رَأَيْتُ عُمَرَ يُصَلِّي وَجُرْحُهُ يَثْعَبُ دَمًا
পরিচ্ছেদঃ ৭৩. জানাযার নামাযের তাকবীরসমূহের বর্ণনা
১৪৮২(১). উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... সা’সাআ ইবনে সূহান (রহঃ) থেকে বর্ণিত। আলী (রাঃ) ইরাকে (জানাযার নামাযে) পাঁচ, চার ও সাত তাকবীর দেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো, নয়, সাত, ছয়, পাঁচ ও চার তাকবীর বলেছেন।
بَابُ بَيَانِ تَكْبِيرَاتِ صَلَاةِ الْجَنَازَةِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ حَبِيبٍ الْقَاضِي أَبُو حُصَيْنٍ ، ثَنَا عَوْنُ بْنُ سَلَامٍ الْقُرَشِيُّ ، ثَنَا عَمْرُو بْنُ شَمِرٍ عَنْ جَابِرٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ صَعْصَعَةَ بْنِ صُوحَانَ أَنَّ عَلِيًّا كَبَّرَ بِالْعِرَاقِ الْخَمْسَ وَالْأَرْبَعَ وَالسَّبْعَ ، وَكَانَ يَقُولُ : قَدْ كَبَّرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِحْدَى عَشْرَةَ وَتِسْعًا وَسَبْعًا وَسِتًّا وَخَمْسًا وَأَرْبَعًا
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৩(১). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সোয়াদ-এ সিজদা করেছেন। ইবনে আবু দাউদ (রহঃ) বলেন, এই হাদীস হাফ্স (রহঃ) ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ لَفْظًا ، ثَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ ، ثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - سَجَدَ فِي ( ص ) . قَالَ ابْنُ أَبِي دَاوُدَ : لَمْ يَرْوِهِ إلََّا حَفْصٌ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৪(২). ইবনে মানী’ (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সিজদাসমূহে বলতেনঃ "সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সাম্আহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি" (আমার মুখমণ্ডল সেই মহান সত্তাকে সিজদা করলো যিনি নিজ শক্তি ও ক্ষমতাবলে তাকে সৃষ্টি করেছেন, তাতে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান করেছেন)।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا ابْنُ مَنِيعٍ ، ثَنَا الْقَوَارِيرِيُّ ، ثَنَا سُفْيَانُ بْنُ حَبِيبٍ ، ثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ أَبِي الْعَالِيَةِ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ : " سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৫(৩). মুহাম্মাদ ইবনে নূহ আল-জুনদিসাপুরী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহর নবী দাউদ (আ.) তার তাওবা কবুল হওয়ায় এই (সূরায়) সিজদা করেছেন, আর আমরা কৃতজ্ঞতাস্বরূপ তাতে সিজদা করি অর্থাৎ সূরা সোয়াদ-এ।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ الْجُنْدَيْسَابُورِيُّ نَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ حَبِيبٍ أَنَا عَبْدُ اللَّهِ بْنُ رُشَيْدٍ أَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَزِيعٍ عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ عَنْ أَبِيهِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " سَجَدَهَا نَبِيُّ اللَّهِ دَاوُدُ تَوْبَةً وَسَجَدْنَاهَا شُكْرًا " يَعْنِي ( ص )
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৬(৪). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে যায়েদ আল-হাতায়ী (রহঃ) ... উমার ইবনে যার (রহঃ) কর্তৃক তার সনদ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূরা সাদ-এর সিজদা সম্পর্কে বর্ণিত। দাউদ (আ.) তাঁর তওবা কবুল হওয়ায় এ তাতে সিজদা করেছেন, আর আমরা কৃতজ্ঞতা প্রকাশার্থে তাতে সিজদা করি।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ زَيْدٍ الْحِنَّائِيُّ نَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ مُوسَى الْخُتَّلِيُّ نَا رَجَاءُ بْنُ سَعِيدٍ الْبَزَّازُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ بِإِسْنَادِهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي السَّجْدَةِ الَّتِي فِي ( ص ) : " سَجَدَهَا دَاوُدُ تَوْبَةً وَنَحْنُ نَسْجُدُهَا شُكْرًا
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৭(৫). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি উমার (রাঃ)-কে মিম্বারের উপর বসে সূরা সাদ পড়তে দেখেছি। অতঃপর তিনি (মিম্বার থেকে) নেমে সিজদা করলেন, তারপর পুনরায় মিম্বারে উঠলেন।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ نَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسَلَّمٍ ، ثَنَا حَجَّاجٌ عَنِ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عِكْرِمَةُ بْنُ خَالِدٍ أَنَّ سَعِيدَ بْنَ جُبَيْرٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ : رَأَيْتُ عُمَرَ قَرَأَ عَلَى الْمِنْبَرِ ( ص ) فَنَزَلَ فَسَجَدَ ثُمَّ رَقِيَ عَلَى الْمِنْبَرِ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৮(৬). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আস-সায়েব ইবনে ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণিত। উসমান ইবনে আফফান (রাঃ) মিম্বারের উপর বসে সূরা সোয়াদ পড়লেন, তারপর নিচে নেমে সিজদা করলেন।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ نَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسَلَّمٍ نَا إِسْحَاقُ بْنُ عِيسَى نَا ابْنُ لَهِيعَةَ عَنِ الْأَعْرَجِ عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ قَرَأَ ( ص ) عَلَى الْمِنْبَرِ فَنَزَلَ فَسَجَدَ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৮৯(৭). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশে ভাষণ দেন এবং সূরা সোয়াদ পাঠ করেন। তিনি সিজদার আয়াতটি পাঠ করার পর (মিম্বার থেকে) নেমে সিজদা করেন এবং আমরাও তাঁর সাথে সেই সূরায় সিজদা করি। পরে তিনি আবার সেই সূরা পড়েন। তিনি সিজদার আয়াত পর্যন্ত পৌছলে আমরা সিজদা দিতে প্রস্তুতি নিলাম। তিনি আমাদের প্রস্তুতি দেখে বলেন, নিশ্চয়ই এটা ছিল একজন নবীর তাওবাস্বরূপ, কিন্তু আমি তোমাদের দেখছি তোমরা সিজদা দিতে প্রস্তুত হয়েছ। অতএব তিনি (মিম্বার থেকে নেমে সিজদা করলেন এবং আমরাও সিজদা করলাম।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ نَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ نَا أَبِي وَشُعَيْبُ بْنُ اللَّيْثِ قَالَا : نَا اللَّيْثُ نَا خَالِدُ بْنُ يَزِيدَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ : خَطَبَنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَوْمًا فَقَرَأَ ( ص ) ، فَلَمَّا مَرَّ بِالسَّجْدَةِ نَزَلَ فَسَجَدَ وَسَجَدْنَا مَعَهُ وَقَرَأَهَا مَرَّةً أُخْرَى ، فَلَمَّا بَلَغَ السَّجْدَةَ تَيَسَّرْنَا لِلسُّجُودِ ، فَلَمَّا رَآنَا قَالَ : " إِنَّمَا هِيَ تَوْبَةُ نَبِيٍّ ، وَلَكِنِّي أَرَاكُمْ قَدِ اسْتَعْدَدْتُمْ لِلسُّجُودِ " فَنَزَلَ فَسَجَدَ وَسَجَدْنَا
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯০(৮). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে আমর ইবনে আবদুল খালেক (রহঃ) ... আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআনের মধ্যে পনেরটি সিজদা শিক্ষা দিয়েছেন। তার মধ্যে তিনটি মুফাস্সাল সূরায় এবং সূরা হজ্জের দু’টি সিজদা।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ نَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ رِشْدِينَ نَا ابْنُ أَبِي مَرْيَمَ نَا نَافِعُ بْنُ يَزِيدَ عَنِ الْحَارِثِ بْنِ سَعِيدٍ الْعُتَقِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُنَيْنٍ مِنْ بَنِي عَبْدِ كَلَالٍ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَقْرَأَهُ خَمْسَ عَشْرَةَ سَجْدَةً فِي الْقُرْآنِ مِنْهَا ثَلَاثٌ فِي الْمُفَصَّلِ وَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯১(৯). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) প্রমুখ ... উকবা ইবনে আমের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! সূরা হজ্জে কি দু’টি সিজদা? তিনি বলেনঃ হাঁ। তুমি যদি দু’টি সিজদা দিতে না চাও তাহলে সে দু’টি আয়াত পড়ো না।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ وَآخَرُونَ قَالُوا : نَا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ وَارَهْ ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ قَالَ : قَرَأْتُ عَلَى أَبِي عَنْ عَمْرِو ابْنِ الْحَارِثِ عَنِ ابْنِ لَهِيعَةَ أَنَّ مِشْرَحَ بْنَ هَاعَانَ حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ ، قَالَ : " نَعَمْ ، إِنْ لَمْ تَسْجُدْهُمَا فَلَا تَقْرَأْهُمَا
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯২(১০). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... সা’দ ইবনে ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে ছা’লাবা (রাঃ)-কে বলতে শুনেছি, আমি উমার (রাঃ)-কে সূরা হজ্জে দু’টি সিজদা দিতে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, ফজরের নামাযে? তিনি বলেন, ফজরের নামাযে।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ نَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسَلَّمٍ نَا حَجَّاجٌ ، حَدَّثَنِي شُعْبَةُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ ثَعْلَبَةَ قَالَ : رَأَيْتُ عُمَرَ سَجَدَ فِي الْحَجِّ سَجْدَتَيْنِ . قُلْتُ : فِي الصُّبْحِ ؟ قَالَ : فِي الصُّبْحِ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯৩(১১). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আন-নাজম-এর শেষে সিজদা করলেন, জিন, মানুষ ও গাছপালাও সিজদা করলো। গ্রন্থকার বলেন, আমার নিকট ইবনে আবু দাউদ (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং এটি হিশাম (রহঃ) থেকে মাখলাদ (রহঃ) ব্যতীত অন্য কেউ বর্ণনা করেননি।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ نَا مُحَمَّدُ بْنُ آدَمَ نَا مَخْلَدُ بْنُ الْحُسَيْنِ عَنْ هِشَامٍ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَجَدَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِآخِرِ النَّجْمِ وَالْجِنِّ والْإِنْسِ وَالشَّجَرِ . قَالَ : حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ لَمْ يَرْوِهِ عَنْ هِشَامٍ إلََّا مَخْلَدٌ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯৪(১২). আবু বাকর আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়ান-নাজম-এ সিজদা করেছেন এবং মুসলিম ও মুশরিকরাও সিজদা করেছে।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، ثَنَا عَبْدُ الصَّمَدِ ، حَدَّثَنِي أَبِي عَنْ أَيُّوبَ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سَجَدَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي النَّجْمِ وَسَجَدَ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯৫(১৩). আল-কাসেম ইবনে ইসমাঈল আবু উবায়েদ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সূরা ’ওয়ান-নাজম’ পড়েন এবং তাতে সিজদা করেন।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ أَبُو عُبَيْدٍ ، ثَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي شُعَيْبٍ ، ثَنَا مِسْكِينُ بْنُ بُكَيْرٍ عَنْ جَعْفَرِ بْنِ بُرْقَانَ عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَرَأَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ( وَالنَّجْمِ ) فَسَجَدَ فِيهَا
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯৬(১৪). আবু বাকর আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশআছ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সূরা ইযাস-সামাউন শাক্কাত ও ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক-এ সিজদা করেছি।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ ، ثَنَا ابْنُ وَهْبٍ ، حَدَّثَنِي قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيُّ عَنِ ابْنِ شِهَابٍ وَصَفْوَانَ بْنِ سُلَيْمٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : سَجَدْتُ مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي ( إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ) وَ ( اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ )
পরিচ্ছেদঃ ৭৪. আল-কুরআনের সিজদাসমূহ
১৪৯৭(১৫). আবু বাকর ইবনে আবু দাউদ (রহঃ) ... খারিজা ইবনে যায়েদ ইবনে সাবেত (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সূরা আন-নাজম পেশ করা (পড়া) হলো, কিন্তু আমাদের কেউ সিজদা করেননি। আর সাখর (রহঃ) বলেন, আমি উমার ইবনে আবদুল আযীয (রহঃ) ও আবু বাকর ইবনে হাযম (রহঃ)-এর পিছনে নামায পড়েছি, কিন্তু তারা দু’জনও সিজদা করেননি।
بَابُ سُجُودِ الْقُرْآنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ ، ثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي أَبُو صَخْرٍ حُمَيْدُ بْنُ زِيَادٍ عَنْ يَزِيدَ بْنِ قُسَيْطٍ عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ أَبِيهِ قَالَ : عَرَضْتُ النَّجْمَ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَلَمْ يَسْجُدْ مِنَّا أَحَدٌ . قَالَ أَبُو صَخْرٍ : وَصَلَّيْتُ وَرَاءَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَأَبِي بَكْرِ بْنِ حَزْمٍ فَلَمْ يَسْجُدَا
পরিচ্ছেদঃ ৭৫. কৃতজ্ঞতার সিজদাসমূহের সুন্নাত নিয়ম
১৪৯৮(১). মুহাম্মাদ ইবনে হারূন আবু হামেদ (রহঃ) ... আবু জাফার (রহঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেঁটে লোককে দেখে সিজদায় লুটিয়ে পড়েন।
بَابُ السُّنَّةِ فِي سُجُودِ الشُّكْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ أَبُو حَامِدٍ الْحَضْرَمِيُّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ ، ثَنَا هُشَيْمٌ عَنْ جَابِرٍ الْجُعْفِيِّ عَنْ أَبِي جَعْفَرٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - رَأَى رَجُلًا مِنَ النُّغَاشِيِّينَ فَخَرَّ سَاجِدًا
পরিচ্ছেদঃ ৭৫. কৃতজ্ঞতার সিজদাসমূহের সুন্নাত নিয়ম
১৪৯৯(২). ইসমাঈল ইবনুল আব্বাস আল-ওয়াররাক (রহঃ) ... আবু বাকরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনন্দদায়ক কিছু আসলে তিনি আল্লাহ তা’আলার প্রতি কৃতজ্ঞতাস্বরূপ সিজদায় লুটিয়ে পড়তেন।
بَابُ السُّنَّةِ فِي سُجُودِ الشُّكْرِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ الْعَبَّاسِ الْوَرَّاقُ ، ثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ ، ثَنَا أَبُو عَاصِمٍ عَنْ بَكَّارِ بْنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ : كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا أَتَاهُ الشَّيْءُ يَسُرُّهُ خَرَّ سَاجِدًا شُكْرًا لِلَّهِ تَعَالَى
পরিচ্ছেদঃ ৭৫. কৃতজ্ঞতার সিজদাসমূহের সুন্নাত নিয়ম
১৫০০(৩). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আবু বাকরা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আনন্দদায়ক কোন বিষয় আসলে সিজদায় লুটিয়ে পড়তেন।
بَابُ السُّنَّةِ فِي سُجُودِ الشُّكْرِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا الدَّقِيقِيُّ ، ثَنَا أَبُو عَاصِمٍ ، ثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَكْرَةَ كَانَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا أَتَاهُ أَمْرٌ يُسَرُّ بِهِ أَوْ يَسُرُّهُ خَرَّ سَاجِدًا
পরিচ্ছেদঃ ৭৫. কৃতজ্ঞতার সিজদাসমূহের সুন্নাত নিয়ম
১৫০১(৪). আহমাদ ইবনুল আব্বাস আল-বাগাবী (রহঃ) ... হাম্মাম (রহঃ) থেকে বর্ণিত। কাতাদা (রহঃ)-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে, সে ফজরের এক রাকআত নামায পড়ার পর সূর্য উঠে গেল। তিনি বলেন, আমার নিকট খাল্লাস (রহঃ) আবু রাফে-আবু হুরায়রা (রাঃ) সূত্রে হাদীস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সে তার নামায (অবশিষ্ট রাকআত) পূর্ণ করবে।
بَابُ السُّنَّةِ فِي سُجُودِ الشُّكْرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْعَبَّاسِ الْبَغَوِيُّ ، ثَنَا عَبَّادُ بْنُ الْوَلِيدِ ، ثَنَا عَفَّانُ ، ثَنَا هَمَّامٌ قَالَ سُئِلَ قَتَادَةُ عَنْ رَجُلٍ صَلَّى رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ فَقَالَ ، حَدَّثَنِي خِلَاسٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يُتِمُّ صَلَاتَهُ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০২(১). আল-কাযী আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... জাবের ইবনে ইয়াযীদ ইবনুল আসওয়াদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায় হজ্জে তাঁর সাথে ছিলাম। আমি তার সাথে মসজিদুল খায়েফ-এ ফজরের নামায পড়লাম। নামাযশেষে তিনি ঘুরে বসে দুইজন লোককে জামায়াতের শেষ প্রান্তে দেখতে পেলেন, যারা তার সাথে নামায পড়েনি। তিনি বললেনঃ এদের দু’জনকে আমার কাছে নিয়ে এসো। তাদেরকে নিয়ে আসা হলো এবং ভয়ে তাদের ঘাড়ের শির কাঁপছিল। তিনি জিজ্ঞেস করলেনঃ আমাদের সাথে নামায পড়তে তোমাদের উভয়কে কিসে বাধা দিলে? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের অবস্থানস্থলে নামায পড়েছি। তিনি বললেনঃ তোমরা এরূপ করবে না। তোমরা তোমাদের অবস্থানস্থলে নামায পড়ার পর মসজিদে এসে জামাআত পেলে তাদের সাথে পুনরায় নামায পড়বে। এটা হবে তোমাদের উভয়ের জন্য নফল।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
ثَنَا الْقَاضِي الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ وَعَلِيُّ بْنُ مُسْلِمٍ قَالَا : نَا هُشَيْمٌ ، ثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ ، نَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ عَنْ أَبِيهِ قَالَ : شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حَجَّتَهُ فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَانْصَرَفَ فَإِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي آخِرِ الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ فَقَالَ : " عَلَيَّ بِهِمَا " . فَأُتِيَ بِهِمَا تَرْعُدُ فَرَائِصُهُمَا فَقَالَ : " مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا " . قَالَا : يَا رَسُولَ اللَّهِ ، كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا. قَالَ : " لَا تَفْعَلَا إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمْ نَافِلَةٌ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০৩(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... ইয়া’লা ইবনে আতা (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। শারীক (রহঃ) তার হাদীসে বলেন, তাদের একজন বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا سَعْدَانُ بْنُ نَصْرٍ ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، ثَنَا هِشَامٌ بْنُ حَسَّانَ وَشُعْبَةُ وَشَرِيكٌ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ. قَالَ شَرِيكٌ فِي حَدِيثِهِ فَقَالَ أَحَدُهُمَا يَا رَسُولَ اللَّهِ اسْتَغْفِرْ لِي . فَقَالَ : " غَفَرَ اللَّهُ لَكَ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০৪(৩). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে ইয়াযীদ ইবনুল আসওয়াদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ফজরের নামায পড়লেন। নামাযশেষে তিনি ঘুরে বসে লোকদের পিছনে দুই ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি তাদেরকে ডাকলেন, তাদেরকে নিয়ে আসা হলো এবং তাদের (উভয়ের) ঘাড়ের রগ কাঁপছিল। তিনি জিজ্ঞেস করলেন, লোকদের সাথে নামায পড়তে তোমাদের উভয়কে কিসে বাধা দিলো? তারা বলল, আমরা আমাদের অবস্থানস্থলে নামায পড়ে এসেছি। তিনি বললেন, এরূপ আর করবে না। তোমাদের কেউ অবস্থানস্থলে নামায পড়ার পর মসজিদে এসে ইমাম-এর সাথে জামাআতে নামায পেলে সে যেন তাদের সাথে পুনরায় নামায পড়ে। এটা হবে তার জন্য নফল।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، ثَنَا سُفْيَانُ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ عَنْ أَبِيهِ قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْفَجْرَ بِمِنًى فَانْحَرَفَ ، فَرَأَى رَجُلَيْنِ مِنْ وَرَاءِ النَّاسِ فَدَعَا بِهِمَا فَجِيءَ بِهِمَا تَرْعُدُ فَرَائِصُهُمَا ، فَقَالَ : " مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَ النَّاسِ ؟ " . فَقَالَا : قَدْ كُنَّا صَلَّيْنَا فِي الرِّحَالِ . قَالَ : " فَلَا تَفْعَلَا ، إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ أَدْرَكَ الصَّلَاةَ مَعَ الْإِمَامِ فَلْيُصَلِّهَا مَعَهُ ، فَإِنَّهَا لَهُ نَافِلَةٌ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০৫(৪). আবু বাকর (রহঃ) ... সুফিয়ান (রহঃ) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। এতে আছে, তিনি বলেন, তোমরা তার সাথে নামায পড়ো এবং এটাকে নফল গণ্য করো। আবু আসেম আন-নবীল (রহঃ) আস-সাওরী (রহঃ)-এর সূত্রে উভয়ের সাথে মতভেদ করেন।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
ثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ وَحَاجِبُ بْنُ سُلَيْمَانَ قَالَا : ثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ : " فَصَلُّوا مَعَهُ وَاجْعَلُوهَا سُبْحَةً " . قَالَ الشَّيْخُ : خَالَفَهُمْ أَبُو عَاصِمٍ النَّبِيلُ عَنِ الثَّوْرِيِّ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০৬(৫). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে ইয়াযীদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামায পড়লাম। (নামাযশেষে) তিনি মোড় ফিরে লোকদের এক প্রান্তে দুই ব্যক্তিকে দেখতে পেলেন। রাবী বলেন, তিনি তাদের ডাকলেন। তারা কাঁপতে কাঁপতে এলো। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে যে, তোমরা আমাদের সাথে নামায পড়োনি? তারা বলল, ইয়া রাসূলাল্লাহ! আমরা তাঁবুতে নামায পড়েছি। তিনি বলেনঃ আর এরূপ করো না। তোমাদের কেউ তার তাঁবুতে নামায পড়ে ইমামের কাছে এলে সে যেন তার সাথে পুনরায় নামায পড়ে এবং তার বাড়িতে পড়া নামাযকে নফল গণ্য করে।
আস-সাওরী (রহঃ)-এর সাথীগণ তার সাথে মতভেদ করেছেন। তাদের সঙ্গে ইয়া’লা ইবনে আতা (রহঃ)-এর সাথীগণও আছেন। তাদের মধ্যে আছেন শো’বা, হিশাম ইবনে হাসান, শারীক, গায়লান ইবনে জামে’, আবু খালিদ আদ-দালানী, মুবারক ইবনে ফাদালা, আবু আওয়ানা, হুশায়েম প্রমুখ। তারা এই হাদীস ইয়া’লা ইবনে আতা (রহঃ) থেকে ওয়াকী ও ইবনে মাহদী (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْجُنَيْدِ ، ثَنَا أَبُو عَاصِمٍ عَنْ سُفْيَانَ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ قَالَ : صَلَّيْتُ مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَلَمَّا انْصَرَفَ رَأَى رَجُلَيْنِ فِي مُؤَخَّرِ الْقَوْمِ - قَالَ : - فَدَعَا بِهِمَا فَجَاءَا تَرْعُدُ فَرَائِصُهُمَا فَقَالَ : " مَا لَكُمَا لَمْ تُصَلِّيَا مَعَنَا ؟ " . قَالَا : يَا رَسُولَ اللَّهِ ، صَلَّيْنَا فِي الرِّحَالِ . قَالَ : " فَلَا تَفْعَلَا ، إِذَا صَلَّى أَحَدُكُمْ فِي رَحْلِهِ ثُمَّ جَاءَ إِلَى الْإِمَامِ فَلْيُصَلِّ مَعَهُ ، وَلْيَجْعَلِ الَّتِي صَلَّى فِي بَيْتِهِ نَافِلَةً " . خَالَفَهُ أَصْحَابُ الثَّوْرِيِّ وَمَعَهُمْ أَصْحَابُ يَعْلَى بْنِ عَطَاءٍ مِنْهُمْ شُعْبَةُ وَهِشَامُ بْنُ حَسَّانَ وَشَرِيكٌ وَغَيْلَانُ بْنُ جَامِعٍ وَأَبُو خَالِدٍ الدَّالَانِيُّ وَمُبَارَكُ بْنُ فَضَالَةَ وَأَبُو عَوَانَةَ وَهُشَيْمٌ وَغَيْرُهُمْ رَوَوْهُ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ مِثْلَ قَوْلِ وَكِيعٍ وَابْنِ مَهْدِيٍّ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০৭(৬). হাজ্জাজ ইবনে আরতাত (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। তিনি বলেনঃ (জামাআতের) নামায তোমাদের জন্য হবে নফল এবং তাঁবুতে পড়া নামায ফরয হিসাবে গণ্য হবে। আন-নায়সাপুরী (রহঃ) প্রমুখ বলেন, আমাদের নিকট এ হাদীস বর্ণনা করেন আলী ইবনে হারব-ইবনে নুমায়ের-হাজ্জাজ (রহঃ) সূত্রে।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
وَرَوَاهُ حَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ وَقَالَ : " فَتَكُونُ لَكُمَا نَافِلَةً وَالَّتِي فِي رِحَالِكُمَا فَرِيضَةٌ " . حَدَّثَنَا النَّيْسَابُورِيُّ وَغَيْرُهُ قَالُوا : حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَرْبٍ ، ثَنَا ابْنُ نُمَيْرٍ عَنْ حَجَّاجٍ بِذَلِكَ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০৮(৭). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের ইবনে ইয়াযীদ (রহঃ) তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে হুশায়েম (রহঃ)-এর উক্তির অনুরূপ বর্ণিত।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْخَفَّافُ ، ثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ ، ثَنَا أَبُو عَوَانَةَ وَمُبَارَكُ بْنُ فَضَالَةَ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِثْلَ قَوْلِ هُشَيْمٍ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫০৯(৮). মুহাম্মাদ ইবনে আলী ইবনে ইসামঈল আল-উবুল্লী (রহঃ) ... জাবের ইবনে ইয়াযীদ (রহঃ)-তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
ثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ إِسْمَاعِيلَ الْأُبُلِّيُّ ، ثَنَا مُوسَى بْنُ عِيسَى بْنِ الْمُنْذِرِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدَةَ الْمَدَدِيُّ ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الْحَمِيدِ بْنِ ذِي حِمَايَةَ عَنْ غَيْلَانَ بْنِ جَامِعٍ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ
পরিচ্ছেদঃ ৭৬. কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
১৫১০(৯). উপরোক্ত মূল পাঠে বিরোধিতা করেন বাকিয়্যা (রহঃ) ... জাবের ইবনে ইয়াযীদ-তার পিতা-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সূত্রে শুবা (রহঃ)-এর হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابُ مَنْ كَانَ يُصَلِّي الصُّبْحَ وَحْدَهُ ثُمَّ أَدْرَكَ الْجَمَاعَةَ فَلْيُصَلِّ مَعَهَا
خَالَفَهُ بَقِيَّةُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ ذِي حِمَايَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ. ثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، ثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ الْوُصَابِيُّ ، ح : وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ النُّعْمَانِيُّ قَالَا : ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَنَانٍ قَالَا : ثَنَا بَقِيَّةُ ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ ذِي حِمَايَةَ ، حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَ حَدِيثِ شُعْبَةَ
পরিচ্ছেদঃ ৭৭. (একই) নামায পুনর্বার পড়া
১৫১১(১). আবদুল ওয়াহহাব ইবনে ঈসা (রহঃ) ... মিহজান (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক মসজিসে উপস্থিত ছিলেন। তখন নামাযের আযান দেয়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামায পড়েন, তারপর ফিরে আসেন। আর মিহজান (রাঃ) তার জায়গায় বসে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেনঃ লোকজনের সাথে নামায পড়তে তোমাকে কিসে বাধা দিলো, তুমি কি মুসলিম নও? তিনি বলেন, হাঁ, ইয়া রাসূলাল্লাহ। তবে আমি বাড়িতে নামায পড়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ যখন তুমি (মসজিদে) আসবে তখন লোকজনের সাথে নামায পড়বে, যদিও তুমি বাড়ীতে নামায পড়ে থাকো। হাদীসের মূল পাঠ মালেক (রহঃ) এর, অর্থ একই।
بَابُ تَكْرَارِ الصَّلَاةِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى ، ثَنَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ بُسْرِ بْنِ مِحْجَنٍ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ح وحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى أَنَا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ : بُسْرُ بْنُ مِحْجَنٍ عَنْ أَبِيهِ مِحْجَنٍ أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَأُذِّنَ بِالصَّلَاةِ فَقَامَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَصَلَّى ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ ؟ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ ؟ " . قَالَ : بَلَى يَا رَسُولَ اللَّهِ ، وَلَكِنِّي كُنْتُ صَلَّيْتُ فِي أَهْلِي . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ " . اللَّفْظُ لِحَدِيثِ مَالِكٍ وَالْمَعْنَى وَاحِدٌ
পরিচ্ছেদঃ ৭৮. একই ফরয নামায এক দিনে দুইবার পড়া যাবে না
১৫১২(১). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... মায়মূনা (রাঃ) এর মুক্তদাস সুলায়মান (রহঃ) থেকে বর্ণিত। তিনি ইবনে উমার (রাঃ)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা একদিনে একই নামায দুইবার পড়ো না।
بَابُ لَا يُصَلِّي مَكْتُوبَةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ وَسَعْدَانُ بْنُ نَصْرٍ وَعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ قَالُوا : نَا يَزِيدُ بْنُ هَارُونَ ، ثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ ، حَدَّثَنِي سُلَيْمَانُ مَوْلَى مَيْمُونَةَ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ " لَا تُصَلُّوا صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ
পরিচ্ছেদঃ ৭৮. একই ফরয নামায এক দিনে দুইবার পড়া যাবে না
১৫১৩(২)। আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... হুসাইন (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীস বর্ণিত।
بَابُ لَا يُصَلِّي مَكْتُوبَةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا عَبَّاسٌ ، ثَنَا رَوْحٌ ، حَدَّثَنَا حُسَيْنٌ بِهَذَا
পরিচ্ছেদঃ ৭৮. একই ফরয নামায এক দিনে দুইবার পড়া যাবে না
১৫১৪(৩). আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... মায়মূনা (রাঃ)-এর মুক্তদাস সুলায়মান (রহঃ) বলেন, আমি একদিন ইবনে উমার (রাঃ)-র নিকট এলাম। তখন তিনি আল-বালাত নামক স্থানে বসা ছিলেন। আর লোকজন আসরের নামায পড়ছিল। আমি বললাম, হে আবু আবদুর রহমান! লোকজন নামায পড়ছে? তিনি বলেন, আমি ইতিপূর্বে নামায পড়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ একই ফরয নামায একদিনে দুইবার পড়া যাবে না। এই হাদীস আমর ইবনে শুআইব (রহঃ) থেকে কেবল হুসাইন আল-মু’আল্লিমই বর্ণনা করেছেন। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।
بَابُ لَا يُصَلِّي مَكْتُوبَةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ ، ثَنَا أَبِي ، ثَنَا أَبُو أُسَامَةَ أَخْبَرَنِي حُسَيْنُ بْنُ ذَكْوَانَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ أَخْبَرَنِي سُلَيْمَانُ مَوْلَى مَيْمُونَةَ قَالَ : أَتَيْتُ عَلَى ابْنِ عُمَرَ ذَاتَ يَوْمٍ وَهُوَ جَالِسٌ بِالْبَلَاطِ وَالنَّاسُ فِي صَلَاةِ الْعَصْرِ فَقُلْتُ : أَبَا عَبْدِ الرَّحْمَنِ النَّاسُ فِي الصَّلَاةِ. قَالَ : إِنِّي قَدْ صَلَّيْتُ ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " لَا تُصَلَّى صَلَاةٌ مَكْتُوبَةٌ فِي يَوْمٍ مَرَّتَيْنِ " . قَالَ الشَّيْخُ : تَفَرَّدَ بِهِ حُسَيْنٌ الْمُعَلِّمُ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৭৯. রাত ও দিনের নফল নামায
১৫১৫(১)। আবু আবদুল্লাহ আল-হুসাইন ইবনে মুহাম্মাদ ইবনে সাঈদ আল-বায্যায (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা ও ফজরের নামাযের মাঝখানে এগারো রাকআত (নফল) নামায পড়তেন। তিনি প্রতি দুই রাকআত অন্তর সালাম ফিরাতেন এবং এক রাকআত বিতর পড়তেন। তিনি এতো দীর্ঘ একটি সিজদা করতেন যে, তাঁর মাথা তোলার পূর্বে তোমাদের যে কেউ পঞ্চাশ আয়াত পরিমাণ পড়তে পারতো। মুআযযিন ফজরের নামাযের আযান শেষ করলে এবং ফজর স্পষ্ট হলে তিনি দাঁড়িয়ে সংক্ষেপে দুই রাকআত সুন্নাত পড়তেন, তারপর ডান কাতে শুয়ে থাকতেন। শেষে ইকামত দেওয়ার জন্য তাঁর নিকট মুআযযিন এলে তিনি তার সাথে মসজিদে যেতেন। রাবীদের কেউ কেউ হাদীসের এই ঘটনার বর্ণনায় কম-বেশি করেছেন।
بَابُ صَلَاةِ النَّافِلَةِ فِي اللَّيْلِ وَالنَّهَارِ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ الْبَزَّازُ ، ثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ وَعَمْرُو بْنُ الْحَارِثِ وَيُونُسُ بْنُ يَزِيدَ أَنَّ ابْنَ شِهَابٍ أَخْبَرَهُمْ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُصَلِّي فِيمَا بَيْنَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاةِ الْعِشَاءِ إِلَى الْفَجْرِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُسَلِّمُ مِنْ كُلِّ رَكْعَتَيْنِ وَيُوتِرُ بِوَاحِدَةٍ وَيَسْجُدُ سَجْدَةً قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ ، فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُ مِنْ صَلَاةِ الْفَجْرِ وَتَبَيَّنَ لَهُ الْفَجْرُ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلْإِقَامَةِ فَيَخْرُجَ مَعَهُ . وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى بَعْضٍ فِي قِصَّةِ الْحَدِيثِ
পরিচ্ছেদঃ ৭৯. রাত ও দিনের নফল নামায
১৫১৬(২). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ রাত ও দিনের (নফল) নামায দুই দুই রাকআত করে পড়তে হয়। ইবনে আবু দাউদ (রহঃ) আমাদের বলেন, এটা সুন্নাত। হাদীসটি কেবল মক্কাবাসীরাই বর্ণনা করেছেন।
بَابُ صَلَاةِ النَّافِلَةِ فِي اللَّيْلِ وَالنَّهَارِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ وَعَبْدُ الرَّحْمَنِ قَالَا : نَا شُعْبَةُ ، ح : وَحَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْمَالِكِيُّ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا بُنْدَارٌ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ، ح : وَحَدَّثَنَا عُمَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَلِيٍّ الْقَطَّانُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ ، ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَا : ثَنَا شُعْبَةُ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ أَنَّهُ سَمِعَ عَلِيًّا الْأَزْدِيَّ قَالَ : سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى " . قَالَ لَنَا ابْنُ أَبِي دَاوُدَ : وَهَذِهِ سُنَّةٌ تَفَرَّدَ بِهَا أَهْلُ مَكَّةَ
পরিচ্ছেদঃ ৭৯. রাত ও দিনের নফল নামায
১৫১৭(৩). মুহাম্মাদ ইবনে মাহমূদ ইবনুল মুনযির আল-আসাম্ম (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাত ও দিনের (নফল) নামায দুই দুই রাআত করে পড়বে।
بَابُ صَلَاةِ النَّافِلَةِ فِي اللَّيْلِ وَالنَّهَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْمُودِ بْنِ الْمُنْذِرِ الْأَصَمُّ ، ثَنَا يُوسُفُ بْنُ بَحْرٍ بِجَبَلَةَ ، ثَنَا دَاوُدُ بْنُ مَنْصُورٍ ، حَدَّثَنِي اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ الْأَشَجِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى
পরিচ্ছেদঃ ৭৯. রাত ও দিনের নফল নামায
১৫১৮(৪). আবদুল্লাহ ইবনে আবু দাউদ (রহঃ) ... আল-মুত্তালিব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (নফল) নামায দুই দুই রাআত করে পড়তে হয়। তুমি প্রতি দুই রাআত অন্তর তাশাহহুদ পড়বে এবং বিনয়-নম্রতা সহকারে, শান্তভাবে ও একাগ্রতার সাথে তোমার হাত তুলবে এবং বলবে, হে আল্লাহ! হে আল্লাহ! যে ব্যক্তি এরূপ করেনি তার নামায অসম্পূর্ণ (ত্রুটিযুক্ত)। এই হাদীস আল-লাইছ (রহঃ) আবদে রব্বিহি-ইমরান ইবনে আবু আনাস (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন এবং আল-ফাদল ইবনুল আব্বাস (রাঃ) থেকে এর সনদ বর্ণনা করেছেন।
بَابُ صَلَاةِ النَّافِلَةِ فِي اللَّيْلِ وَالنَّهَارِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي دَاوُدَ ، ثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، ثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ وَابْنُ أَبِي عَدِيٍّ وَسَهْلُ بْنُ يُوسُفَ عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ أَنَسِ بْنِ أَبِي أَنَسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نَافِعِ ابْنِ الْعَمْيَاءِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنِ الْمُطَّلِبِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " الصَّلَاةُ مَثْنَى مَثْنَى أَنْ تَشْهَدَ فِي كُلِّ رَكْعَتَيْنِ وَتَبَأَّسَ وَتَمَسْكَنَ وَتُقْنِعَ بِيَدِكَ وَتَقُولَ : اللَّهُمَّ اللَّهُمَّ ، فَمَنْ لَمْ يَفْعَلْ ذَلِكَ فَهِيَ خِدَاجٌ " . رَوَاهُ اللَّيْثُ - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنْ عَبْدِ رَبِّهِ عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ وَأَسْنَدَهُ عَنِ الْفَضْلِ بْنِ الْعَبَّاسِ
পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
১৫১৯(১). মুহাম্মাদ ইবনে সুলায়মান আল-মালিকী (রহঃ) ... ইবনে উমার (রাঃ)-এর মুক্তদাস ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) আমাকে ফজরের (ফরয নামায পড়ার) পর নামায পড়তে দেখেন। তিনি আমার প্রতি কংকর নিক্ষেপ করেন এবং বলেন, হে ইয়াসার! তুমি কত রাকআত নামায পড়লে? আমি বললাম, জানি না। তিনি বলেন, তুমি জানো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন, তখন আমরা এই নামায পড়ছিলাম। তাতে তিনি আমাদের প্রতি খুবই অসন্তুষ্ট হলেন। অতঃপর তিনি বলেন, তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌছে দেয়, ফজরের (সুবহে সাদেক হওয়ার) পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত কোন (নফল) নামায নেই।
بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْمَالِكِيُّ بِالْبَصْرَةِ ، ثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ أَنَا قُدَامَةُ بْنُ مُوسَى عَنْ مُحَمَّدِ بْنِ الْحُصَيْنِ التَّمِيمِيِّ عَنْ أَبِي عَلْقَمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ يَسَارٍ مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ : رَآنِي ابْنُ عُمَرَ أُصَلِّي بَعْدَ الْفَجْرِ ، فَحَصَبَنِي وَقَالَ : يَا يَسَارُ ، كَمْ صَلَّيْتَ ؟ قُلْتُ : لَا أَدْرِي . قَالَ : لَا دَرَيْتَ ، إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ فَتَغَيَّظَ عَلَيْنَا تَغَيُّظًا شَدِيدًا ثُمَّ قَالَ : " لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ أَنْ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
১৫২০(২). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... ইবনে উমার (রাঃ) এর মুক্তদাস ইয়াসার (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমার (রাঃ) আমাকে ফজর (ওয়াক্ত) উদয় হওয়ার পর নামায পড়তে দেখে বলেন, হে ইয়াসার! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাদের কাছে এলেন। তখন আমরা এই নামায পড়ছিলাম। তিনি বলেন, তোমাদের উপস্থিতরা যেন অনুপস্থিতদের কাছে পৌছে দেয়—তোমরা ফজরের (ওয়াক্ত হওয়ার) পর দুই রাত সুন্নাত ব্যতীত অন্য কোন নামায পড়ো না।
بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ السِّجِسْتَانِيُّ ، ثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ قُدَامَةَ بْنِ مُوسَى عَنْ أَيُّوبَ بْنِ حُصَيْنٍ عَنْ أَبِي عَلْقَمَةَ عَنْ يَسَارٍ مَوْلَى ابْنِ عُمَرَ قَالَ : رَآنِي ابْنُ عُمَرَ وَأَنَا أُصَلِّي بَعْدَ طُلُوعِ الْفَجْرِ فَقَالَ : يَا يَسَارُ إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - خَرَجَ عَلَيْنَا وَنَحْنُ نُصَلِّي هَذِهِ الصَّلَاةَ فَقَالَ : " لِيُبَلِّغْ شَاهِدُكُمْ غَائِبَكُمْ لَا تُصَلُّوا بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
পরিচ্ছেদঃ ৮০. ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাকআত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
১৫২১(৩). ইয়াযীদ ইবনুল হুসাইন আল-বায্যায (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ফজরের (সুন্নাত) নামাযের পর দুই রাকআত (ফরয) নামায ব্যতীত অন্য কোন নামায নেই।
بَابُ لَا صَلَاةَ بَعْدَ الْفَجْرِ إلََّا سَجْدَتَيْنِ
حَدَّثَنَا يَزِيدُ بْنُ الْحَسَنِ الْبَزَّازُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْحَسَّانِيُّ ، ثَنَا وَكِيعٌ ، ثَنَا سُفْيَانُ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادِ بْنِ أَنْعُمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " لَا صَلَاةَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ إلََّا رَكْعَتَيْنِ
পরিচ্ছেদঃ ৮১. কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা
১৫২২(১). আবু হামেদ মুহাম্মাদ ইবনে হারূন আল-হাদরামী (রহঃ) ... জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে নামাযে উপস্থিত পাননি। তিনি বলেন, নামায থেকে তোমাদের কিসে পিছিয়ে রেখেছে? তারা বলেন, আমাদের মধ্যকার বিবাদ। তিনি বলেন, মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ব্যতীত নামায হয় না।
মূল পাঠ ইবনে মাখলাদ (রহঃ)-এর। আবু হামেদ (রহঃ)-এর বর্ণনায় আছে, যে ব্যক্তি আযান শোনার পর ওজর ব্যতীত মসজিদে এলো না তার নামায হয় না।
بَابُ الْحَثِّ لِجَارِ الْمَسْجِدِ عَلَى الصَّلَاةِ فِيهِ إلََّا مِنْ عُذْرٍ
حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ الْحَضْرَمِيُّ ، ثَنَا أَبُو السُّكَيْنِ الطَّائِيُّ زَكَرِيَّا بْنُ يَحْيَى ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدِ بْنِ حَفْصٍ ، ثَنَا جُنَيْدُ بْنُ حَكِيمٍ ، ثَنَا أَبُو السُّكَيْنِ الطَّائِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ سُكَيْنٍ الشَّقَرِيُّ الْمُؤَذِّنُ ، ثَنَا عَبْدُ اللَّهِ ابْنُ بُكَيْرٍ الْغَنَوِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : فَقَدَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَوْمًا فِي الصَّلَاةِ فَقَالَ : " مَا خَلَّفَكُمْ عَنِ الصَّلَاةِ " . قَالُوا : لِحَاءٌ كَانَ بَيْنَنَا . فَقَالَ : " لَا صَلَاةَ لِجَارِ الْمَسْجِدِ إلََّا فِي الْمَسْجِدِ " . هَذَا لَفْظُ ابْنِ مَخْلَدٍ وَقَالَ أَبُو حَامِدٍ : " لَا صَلَاةَ لِمَنْ سَمِعَ النِّدَاءَ ثُمَّ لَمْ يَأْتِ إلََّا مِنْ عِلَّةٍ
পরিচ্ছেদঃ ৮১. কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা
১৫২৩(২). আবু ইউসুফ ইয়াকূব ইবনে আবদুর রহমান আল-মুযাককির (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মসজিদের প্রতিবেশীর জন্য মসজিদ ব্যতীত নামায হয় না।
بَابُ الْحَثِّ لِجَارِ الْمَسْجِدِ عَلَى الصَّلَاةِ فِيهِ إلََّا مِنْ عُذْرٍ
وَحَدَّثَنَا أَبُو يُوسُفَ يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمُذَكِّرُ ، ثَنَا أَبُو يَحْيَى الْعَطَّارُ مُحَمَّدُ بْنُ سَعِيدِ بْنِ غَالِبٍ ، ثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ عَنْ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ الْيَمَامِيِّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا صَلَاةَ لِجَارِ الْمَسْجِدِ إلََّا فِي الْمَسْجِدِ
পরিচ্ছেদঃ ৮১. কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা
১৫২৪(৩). ইয়াক ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী সে মুআযযিনের আযান শোনার পর কোন অসুবিধা ব্যতীত তার উত্তর দেয়নি (মসজিদে আসেনি) তার নামায হয়নি।
بَابُ الْحَثِّ لِجَارِ الْمَسْجِدِ عَلَى الصَّلَاةِ فِيهِ إلََّا مِنْ عُذْرٍ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، حَدَّثَنِي الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ عَنْ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيِّ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ مَنْ كَانَ جَارَ الْمَسْجِدِ فَسَمِعَ الْمُنَادِيَ يُنَادِي فَلَمْ يُجِبْهُ مِنْ غَيْرِ عُذْرٍ ، فَلَا صَلَاةَ لَهُ
পরিচ্ছেদঃ ৮১. কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা
১৫২৫(৪). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি আযান শুনে কোনরূপ ওজর ব্যতীত তার উত্তর দেয়নি (মসজিদে আসেনি) তার নামায হয়নি।
بَابُ الْحَثِّ لِجَارِ الْمَسْجِدِ عَلَى الصَّلَاةِ فِيهِ إلََّا مِنْ عُذْرٍ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ ، ثَنَا هُشَيْمٌ عَنْ شُعْبَةَ ، ثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ ، ثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يُجِبْهُ فَلَا صَلَاةَ لَهُ إلََّا مِنْ عُذْرٍ
পরিচ্ছেদঃ ৮১. কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা
১৫২৬(৫). ইবনে মুবাশশির (রহঃ) ... শো’বা (রহঃ) থেকে তার সনদে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। আশ-শায়েখ (রহঃ) বলেন, হুশায়েম (রহঃ) এই হাদীস মারফুরূপে বর্ণনা করেছেন। কিরাদ হলেন বসরাবাসীদের শায়েখ। তিনি অজ্ঞাত রাবী।
بَابُ الْحَثِّ لِجَارِ الْمَسْجِدِ عَلَى الصَّلَاةِ فِيهِ إلََّا مِنْ عُذْرٍ
حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ وَآخَرُونَ قَالُوا : نَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ ، ثَنَا قُرَادٌ عَنْ شُعْبَةَ بِإِسْنَادِهِ نَحْوَهُ. قَالَ الشَّيْخُ : رَفَعَهُ هُشَيْمٌ . وَقُرَادٌ شَيْخٌ مِنَ الْبَصْرِيِّينَ مَجْهُولٌ
পরিচ্ছেদঃ ৮১. কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা
১৫২৭(৬). মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে মিরদাস (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মুআযযিনের আযান শুনেছে এবং কোন ওযর বা অসুবিধা তাকে তার অনুসরণ করতে বাধা দেয়নি, তার আদায়কৃত নামায আল্লাহ কবুল করবেন না। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ওজর কি? তিনি বলেন, ভয়-ভীতি অথবা অসুস্থতা।
بَابُ الْحَثِّ لِجَارِ الْمَسْجِدِ عَلَى الصَّلَاةِ فِيهِ إلََّا مِنْ عُذْرٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مِرْدَاسٍ ، ثَنَا أَبُو دَاوُدَ ، ثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، ثَنَا جَرِيرٌ عَنْ أَبِي جَنَابٍ عَنْ مَغْرَاءَ الْعَبْدِيِّ عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ عُذْرٌ " . قَالُوا : وَمَا الْعُذْرُ ؟ قَالَ : " خَوْفٌ أَوْ مَرَضٌ لَمْ يَقْبَلِ اللَّهُ مِنْهُ الصَّلَاةَ الَّتِي صَلَّى
পরিচ্ছেদঃ ৮২. কোন ব্যক্তির এক ওয়াক্তের নামায পড়া অবস্থায় অন্য ওয়াক্তের নামাযের কথা স্মরণ হলে
১৫২৮(১) আবু বাকর আশ-শাফিঈ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ নামাযের কথা ভুলে গেলে এবং তা অন্য (ফরয) নামায পড়া অবস্থায় স্মরণ হলে সে যে নামায পড়ছে তা পড়া শেষ করে যে নামায ভুলে গেছে তা পড়বে। উমার ইবনে আবু উমার (রহঃ) অজ্ঞাত রাবী।
بَابُ الرَّجُلِ يَذْكُرُ صَلَاةً وَهُوَ فِي أُخْرَى
حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ خُزَيْمَةَ ، ثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ، ثَنَا بَقِيَّةُ ، حَدَّثَنِي عُمَرُ بْنُ أَبِي عُمَرَ عَنْ مَكْحُولٍ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ عَبَّاسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " إِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً فَذَكَرَهَا وَهُوَ فِي صَلَاةٍ مَكْتُوبَةٍ فَلْيَبْدَأْ بِالَّتِي هُوَ فِيهَا ، فَإِذَا فَرَغَ مِنْهَا صَلَّى الَّتِي نَسِيَ " . عُمَرُ بْنُ أَبِي عُمَرَ مَجْهُولٌ
পরিচ্ছেদঃ ৮২. কোন ব্যক্তির এক ওয়াক্তের নামায পড়া অবস্থায় অন্য ওয়াক্তের নামাযের কথা স্মরণ হলে
১৫২৯(২). জা’ফার ইবনে মুহাম্মাদ আল-ওয়াসিতী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ তার নামাযের কথা ভুলে গেলে এবং ইমামের সাথে (অন্য) নামায পড়া অবস্থায় তা তার স্মরণ হলে সে ইমামের সাথের নামায পড়ার পর ভুলে যাওয়া নামায পড়বে, তারপর ইমামের সাথের পড়া নামায পুনরায় পড়বে।
আবু মূসা (রহঃ) বলেন, এই হাদীস আবু ইবরাহীম আত-তারজুমানী (রহঃ) আমাদের নিকট বর্ণনা করেছেন, সাঈদ (রহঃ) আমাদের নিকট এই সূত্রে বর্ণনা করেছেন এবং তিনি তার সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উন্নীত করেছেন। সনদ উন্নীত করার ব্যাপারে তিনি সন্দেহের শিকার হয়েছেন। যদি তিনি তা মরফুরূপে বর্ণনা প্রত্যাহার করতেন তাহলে সেটাই যথার্থ হতো।
بَابُ الرَّجُلِ يَذْكُرُ صَلَاةً وَهُوَ فِي أُخْرَى
حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ ، ثَنَا مُوسَى بْنُ هَارُونَ ، ثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ ، ثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُمَحِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ : إِذَا نَسِيَ أَحَدُكُمْ صَلَاةً فَلَمْ يَذْكُرْهَا إلََّا وَهُوَ مَعَ الْإِمَامِ فَلْيُصَلِّ مَعَ الْإِمَامِ ، فَإِذَا فَرَغَ مِنْ صَلَاتِهِ فَلْيُصَلِّ الصَّلَاةَ الَّتِي نَسِيَ ثُمَّ لْيُعِدْ صَلَاتَهُ الَّتِي صَلَّى مَعَ الْإِمَامِ
قَالَ مُوسَى : وَثَنَاهُ أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ ، ثَنَا سَعِيدٌ وَرَفَعَهُ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَوَهِمَ فِي رَفْعِهِ ، فَإِنْ كَانَ قَدْ رَجَعَ عَنْ رَفْعِهِ فَقَدْ وُفِّقَ لِلصَّوَابِ
পরিচ্ছেদঃ ৮৩. বসে নামায পড়া অপেক্ষা দাঁড়িয়ে নামায পড়ার ফযীলাত বেশি এবং বসে নামায আদায়কারীর পিছনে সুস্থ ব্যক্তির নামায পড়া
১৫৩০(১). আহমাদ ইবনে নাসর ইবনে সানদুবিয়া (রহঃ) ... ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বসে নামায আদায়কারীর সওয়াব দাঁড়িয়ে নামায আদায়কারীর অর্ধেক। আর শোয়া অবস্থায় নামায আদায়কারীর সওয়াব বসে নামায আদায়কারীর অর্ধেক।
بَابُ فَضْلِ صَلَاةِ الْقَائِمِ عَلَى صَلَاةِ الْقَاعِدِ، وَكَيْفِيَّةِ صَلَاةِ الصَّحِيحِ خَلْفَ الْجَالِسِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ نَصْرِ بْنِ سَنْدَوَيْهِ ، ثَنَا يُوسُفُ بْنُ مُوسَى ، نَا أَبُو أُسَامَةَ ، ثَنَا حُسَيْنُ بْنُ ذَكْوَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " صَلَاةُ الْقَاعِدِ عَلَى النِّصْفِ مِنْ صَلَاةِ الْقَائِمِ وَصَلَاةُ النَّائِمِ عَلَى النِّصْفِ مِنْ صَلَاةِ الْقَاعِدِ
পরিচ্ছেদঃ ৮৩. বসে নামায পড়া অপেক্ষা দাঁড়িয়ে নামায পড়ার ফযীলাত বেশি এবং বসে নামায আদায়কারীর পিছনে সুস্থ ব্যক্তির নামায পড়া
১৫৩১(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় ঘােড়ার পিঠ থেকে খেজুর গাছের কাণ্ডের উপর পতিত হলে তাঁর পা মচকে যায়। তিনি আয়েশা (রাঃ)-এর এক ঘরে বসলেন। আমরা তাঁকে দেখতে তাঁর নিকট এলাম। আমরা তাঁকে বসা অবস্থায় নফল নামায আদায়রত পেলাম। আমরাও তাঁর পিছনে নামাযে দাঁড়িয়ে গেলাম। তারপর আমরা (পুনরায়) তার নিকট এলাম, তখন তিনি (বসা অবস্থায়) ফরয নামায পড়ছিলেন। আমরা তার পিছনে দাঁড়ালাম। তিনি আমাদের দিকে ইশারা করলে আমরাও বসে গেলাম। নামাযশেষে তিনি বলেনঃ তোমরা ইমামের অনুসরণ করবে। ইমাম বসে বসে নামায পড়ালে তোমরাও বসে বসে নামায পড়বে এবং সে দাঁড়িয়ে নামায পড়লে তোমরাও দাঁড়িয়ে নামায পড়বে। পারস্যবাসীরা তাদের নেতৃবৃন্দের ক্ষেত্রে যেরূপ করে তোমরা তদ্রূপ করো না।
بَابُ فَضْلِ صَلَاةِ الْقَائِمِ عَلَى صَلَاةِ الْقَاعِدِ، وَكَيْفِيَّةِ صَلَاةِ الصَّحِيحِ خَلْفَ الْجَالِسِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ النَّيْسَابُورِيُّ ، ثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ ، ثَنَا الْأَعْمَشُ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ صُرِعَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِنْ ظَهْرِ فَرَسِهِ بِالْمَدِينَةِ عَلَى جِذْعِ نَخْلَةٍ فَانْفَكَّتْ قَدَمُهُ فَقَعَدَ فِي بَيْتٍ لِعَائِشَةَ فَأَتَيْنَاهُ نَعُودُهُ فَوَجَدْنَاهُ يُصَلِّي قَاعِدًا تَطَوُّعًا ، فَقُمْنَا خَلْفَهُ ثُمَّ أَتَيْنَاهُ يُصَلِّي صَلَاةً مَكْتُوبَةً فَقُمْنَا خَلْفَهُ فَأَوْمَأَ إِلَيْنَا فَقَعَدْنَا ، فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ : " ائْتَمُّوا بِالْإِمَامِ مَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا ، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَلَا تَفْعَلُوا كَمَا تَفْعَلُ فَارِسُ لِعُظَمَائِهَا
পরিচ্ছেদঃ ৮৩. বসে নামায পড়া অপেক্ষা দাঁড়িয়ে নামায পড়ার ফযীলাত বেশি এবং বসে নামায আদায়কারীর পিছনে সুস্থ ব্যক্তির নামায পড়া
১৫৩২(৩). আবু বাকর (রহঃ) ... জা’ফার (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। কিন্তু তিনি ’নফল’ শব্দটি উল্লেখ করেননি।
بَابُ فَضْلِ صَلَاةِ الْقَائِمِ عَلَى صَلَاةِ الْقَاعِدِ، وَكَيْفِيَّةِ صَلَاةِ الصَّحِيحِ خَلْفَ الْجَالِسِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ ، ثَنَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا جَعْفَرٌ بِهَذَا وَلَمْ يَقُلْ تَطَوُّعًا
পরিচ্ছেদঃ ৮৩. বসে নামায পড়া অপেক্ষা দাঁড়িয়ে নামায পড়ার ফযীলাত বেশি এবং বসে নামায আদায়কারীর পিছনে সুস্থ ব্যক্তির নামায পড়া
১৫৩৩(৪). আহমাদ ইবনে আব্বাস আল-বাগাবী (রহঃ) ... ইবরাহীম ইবনে উবায়েদ ইবনে রিফাআ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ)-র নিকট প্রবেশ করে তাকে তার সাথীদের নিয়ে বসে বসে নামায আদায়রত অবস্থায় পেলাম। তিনি নামায শেষ করলে আমি তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, আমি তাদের বলেছি, আমার দাঁড়ানোর শক্তি নেই, যদি তোমরা আমার সাথে নামায পড়তে চাও তাহলে তোমরা বসা অবস্থায় নামায পড়ো। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ইমাম হলো ঢালস্বরূপ। যদি ইমাম দাঁড়িয়ে নামায পড়ায় তবে তোমরাও দাঁড়িয়ে নামায পড়ো। আর যদি সে বসে নামায পড়ায় তবে তোমরাও বসে নামায পড়ো।
بَابُ فَضْلِ صَلَاةِ الْقَائِمِ عَلَى صَلَاةِ الْقَاعِدِ، وَكَيْفِيَّةِ صَلَاةِ الصَّحِيحِ خَلْفَ الْجَالِسِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبَّاسٍ الْبَغَوِيُّ ، ثَنَا حَمَّادُ بْنُ الْحَسَنِ ، ثَنَا أَبُو عَامِرٍ ، ثَنَا خَالِدُ بْنُ إِيَاسٍ ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ قَالَ : دَخَلْتُ عَلَى جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَوَجَدْتُهُ يُصَلِّي بِأَصْحَابِهِ جَالِسًا ، فَلَمَّا انْصَرَفَ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ : قُلْتُ لَهُمْ : إِنِّي لَا أَسْتَطِيعُ أَنْ أَقُومَ فَإِنْ أَرَدْتُمْ أَنْ تُصَلُّوا بِصَلَاتِي فَاجْلِسُوا ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " إِنَّمَا الْإِمَامُ جُنَّةٌ فَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِنْ صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا
পরিচ্ছেদঃ ৮৪. ভুলে যাওয়া নামাযের ওয়াক্ত
১৫৩৪(১). ইসমাঈল ইবনে মুহাম্মাদ আস-সাফফার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি নামাযের কথা ভুলে গেলে তা স্মরণ হওয়ার সময়টিই হলো সেই নামাযের ওয়াক্ত।
بَابُ وَقْتِ الصَّلَاةِ الْمَنْسِيَّةِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الصَّفَّارُ ، ثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ السُّلَمِيُّ ، ثَنَا أَبُو ثَابِتٍ ، ثَنَا حَفْصُ بْنُ أَبِي الْعَطَّافِ عَنْ أَبِي الزِّنَادِ عَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ نَسِيَ صَلَاةً فَوَقْتُهَا إِذَا ذَكَرَهَا
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৩৫(১). আবু শায়বা আবদুল আযীয ইবনে জাফার ইবনে বুকাইর (রহঃ) ... জুবায়ের ইবনে মুতইম (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবদে মানাফের বংশধর! তোমরা যদি এই ঘরের তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত হও তাহলে দিনের বা রাতের যে কোন সময় কেউ এই ঘরে নামায পড়তে বা তাওয়াফ করতে চাইলে তাকে বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا أَبُو شَيْبَةَ عَبْدُ الْعَزِيزِ بْنُ جَعْفَرِ بْنِ بَكْرٍ ، ثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ ، ثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهْ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَا بَنِي عَبْدِ مَنَافٍ ، إِنْ وُلِّيتُمْ مِنْ هَذَا الْآمْرِ شَيْئًا فَلَا تَمْنَعُنَّ طَائِفًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৩৬(২). ইউসুফ ইবনে ইয়াকূব ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... জুবায়ের ইবনে মুতইম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আবদে মানাফের বংশধর অথবা হে কুসাই-এর বংশধর! কেউ দিনের অথবা রাতের যে কোন সময় এই ঘরের নিকট নামায পড়তে বা তা তাওয়াফ করতে চাইলে তোমরা তাকে বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ بْنِ إِسْحَاقَ بْنِ بُهْلُولٍ ، ثَنَا جَدِّي ، ثَنَا أَبِي ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مِنْهَالٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ سَمِعَ أَبَاهُ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَا بَنِي عَبْدِ مَنَافٍ - أَوْ يَا بَنِي قُصَيٍّ - لَا تَمْنَعُوا أَحَدًا أَنْ يَطُوفَ بِالْبَيْتِ وَيُصَلِّيَ أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৩৭(৩). আল-হুসাইন ইবনে আহমাদ ইবনে সাঈদ আর-রাহাবী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আবদে মানাফের বংশধর! কোন ব্যক্তি রাত ও দিনের যে কোন সময় এই ঘরের নিকট নামায পড়তে চাইলে তোমরা তাকে বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الرَّهَاوِيُّ ، ثَنَا أَبُو عَوَانَةَ أَحْمَدُ بْنُ أَبِي مَعْشَرٍ ، ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو ، ثَنَا مَعْقِلُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَا بَنِي عَبْدِ مَنَافٍ ، أَلَا لَا تَمْنَعُوا أَحَدًا صَلَّى عِنْدَ هَذَا الْبَيْتِ أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৩৮(৪). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে ইসহাক আল-মারওয়াযী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবদে মানাফের বংশধর! কোন ব্যক্তি রাত অথবা দিনের যে কোন সময় এই ঘরের (বায়তুল্লাহর) তাওয়াফ করতে চাইলে তোমরা তাকে বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الْمَرْوَزِيُّ ، ثَنَا حَفْصُ بْنُ عَمْرٍو الرَّبَالِيُّ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ ، ثَنَا أَيُّوبُ عَنْ أَبِي الزُّبَيْرِ أَظُنُّهُ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَا بَنِي عَبْدِ مَنَافٍ ، لَا تَمْنَعُوا أَحَدًا يَطُوفُ بِهَذَا الْبَيْتِ أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৩৯(৫). আবু তালিব আল-হাফিজ আহমাদ ইবনে নাসর (রহঃ) ... নাফে ইবনে জুবায়ের ইবনে মুতইম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবদে মানাফের বংশধর! কোন ব্যক্তি রাত ও অথবা দিনের যে কোন সময় এই ঘরের কাছে নামায পড়তে চাইলে তোমরা তাকে বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ أَحْمَدُ بْنُ نَصْرٍ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ بْنِ الْأَعْمَى بِحَرَّانَ ، ثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الضَّحَّاكِ ، ثَنَا عُمَرُ بْنُ قَيْسٍ عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُنَّ أَحَدًا يُصَلِّي عِنْدَ هَذَا الْبَيْتِ أَيَّ سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৪০(৬). আল-হুসাইন ইবনে ইয়াহইয়া ইবনে আয়্যাশ ইবনুল হুর ইবনে আয়্যাশ আল-কাত্তান (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু যার (রাঃ) মক্কায় এসে দুই হাতে (বায়তুল্লাহ্) দরজা ধরে বলেন, যে ব্যক্তি আমাকে চিনতে পেরেছে সে তো আমাকে চিনেছে। আর যে ব্যক্তি আমাকে চিনতে পারেনি, আমি হলাম জুনদুব আবু যার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত কোন নামায নেই এবং আসরের নামাযের পর সূর্য ডােবার পূর্ব পর্যন্ত কোন নামায নেই। তবে মক্কায়, তবে মক্কায়, তবে মক্কায় (ঐ সময় নামায পড়া যাবে)।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَحْيَى بْنِ عَيَّاشٍ الْقَطَّانُ ، ثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ قَالَ : قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الشَّافِعِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُؤَمَّلِ عَنْ حُمَيْدٍ مَوْلَى عَفْرَاءَ عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ عَنْ مُجَاهِدٍ قَالَ : قَدِمَ أَبُو ذَرٍّ مَكَّةَ فَأَخَذَ بِعِضَادَتَيِ الْبَابِ ، فَقَالَ : مَنْ عَرَفَنِي فَقَدْ عَرَفَنِي وَمَنْ لَمْ يَعْرِفْنِي فَأَنَا جُنْدُبٌ أَبُو ذَرٍّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَلَا بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ إلََّا بِمَكَّةَ إلََّا بِمَكَّةَ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৪১(৭). আল-আব্বাস ইবনে আব্দুস সামী’ আল-হাশেমী (রহঃ) ... জুবাইর ইবনে মুতইম (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ হে আবদুল মুত্তালিবের বংশধর! তোমরা রাত অথবা দিনের যে কোন সময় এই ঘরের নিকট নামায আদায়কারীকে বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ السَّمِيعِ الْهَاشِمِيُّ ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي مَسَرَّةَ ، ثَنَا خَلَادُ بْنُ يَحْيَى بْنِ صَفْوَانَ ، ثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ مُجَاهِدٍ ، حَدَّثَنِي عَطَاءٌ ، حَدَّثَنِي نَافِعُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّهُ سَمِعَ جُبَيْرًا يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ لَا تَمْنَعُنَّ مُصَلِّيًا عِنْدَ هَذَا الْبَيْتِ فِي سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৪২(৮). আল-হুসাইন ইবনে সাফওয়ান আল-বারাদিঈ (রহঃ) ... নাফে ইবনে জুবায়ের ইবনে মুতইম (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আবদে মানাফের বংশধর, হে হাশিম-এর বংশধর! তোমরা যদি কোন দিন এই ঘরের তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত হও, তাহলে দিন ও রাতের যে কোন সময় এই ঘরের তাওয়াফকারী অথবা নামায আদায়কারীকে অবশ্যই বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ صَفْوَانَ الْبَرْذَعِيُّ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ صَاعِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ ، ثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يَا بَنِي عَبْدِ مَنَافٍ يَا بَنِي هَاشِمٍ ، إِنْ وُلِّيتُمْ هَذَا الْأَمْرَ يَوْمًا فَلَا تَمْنَعُنَّ طَائِفًا بِهَذَا الْبَيْتِ أَوْ مُصَلِّيًا أَيَّ سَاعَةٍ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৪৩(৯). মুহাম্মাদ ইবনে মাখলদ (রহঃ) ... আমর ইবনে দীনার (রহঃ) থেকে এই সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত। তিনি বলেন, রাত ও দিনের কোন সময় এই ঘরের তাওয়াফকারীকে তোমরা বাধা দিও না।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا كُرْدُوسُ بْنُ مُحَمَّدٍ ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ بِهَذَا الْإِسْنَادِ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ لَيْلًا أَوْ نَهَارًا
পরিচ্ছেদঃ ৮৫. বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয
১৫৪৪(১৩). উসমান ইবনে আহমাদ আদ-দাক্কাক (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবদুল মুত্তালিবের বংশধর অথবা হে আবদে মানাফ-এর বংশধর! যে কোন ব্যক্তি এই ঘরের তাওয়াফ করে অথবা এখানে নামায পড়ে তোমরা তাকে বাধা দিও না। যদিও ফজরের নামাযের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত কোন নামায পড়া সংগত নয় এবং আসরের নামাযের পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোন নামায পড়া সংগত নয়, কিন্তু লোকজন (ঐ সময়) মক্কায় এই ঘরের তাওয়াফ করতে পারবে এবং নামায পড়তে পারবে।
بَابُ جَوَازِ النَّافِلَةِ عِنْدَ الْبَيْتِ فِي جَمِيعِ الْأَزْمَانِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ شَاكِرٍ ، ثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ ، ثَنَا أَبُو الْوَلِيدِ الْعَدَنِيُّ ، ثَنَا رَجَاءٌ أَبُو سَعِيدٍ ، ثَنَا مُجَاهِدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ أَوْ يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُوا أَحَدًا يَطُوفُ بِالْبَيْتِ وَيُصَلِّي ، فَإِنَّهُ لَا صَلَاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَلَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ إلََّا بِمَكَّةَ عِنْدَ هَذَا الْبَيْتِ يَطُوفُونَ وَيُصَلُّونَ