ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
ইমেইল পাঠাতে লগইন করুন

স্পাম প্রতিরোধে এই ফিচারটি শুধুমাত্র লগইনকৃত ব্যবহারকারীদের জন্য।

লগইন সাইনআপ
বিদ‘আত পরিচিতির মূলনীতি বিদ‘আতের মৌলিক নীতিমালা ইসলামহাউজ.কম
অষ্টম নীতি

যে সকল ইবাদাত শরী‘আতে নির্ধারিত সময়, স্থান ও পদ্ধতির সাথে প্রণয়ন করা হয়েছে সেগুলোকে সে নির্ধারিত সময়, স্থান ও পদ্ধতি থেকে পরিবর্তন করা বিদ‘আত বলে গণ্য হবে।

উদাহরণ:

১। নির্ধারিত সময় পরিবর্তনের উদাহরণ: যেমন, জিলহাজ্জ মাসের এক তারিখে কুরবানী করা। কেননা কুরবানীর শরঈ সময় হলো ১০ যিলহজ ও তৎপরবর্তী আইয়ামে তাশরীকের দিনগুলো।

২। নির্ধারিত স্থান পরিবর্তনের উদাহরণ: যেমন, মসজিদ ছাড়া অন্য কোথাও ই‘তিকাফ করা। কেননা শরী‘আত কর্তৃক ই‘তিকাফের নির্ধারিত স্থান হচ্ছে মসজিদ।

৩। নির্ধারিত শ্রেণি পরিবর্তনের উদাহরণ: যেমন, গৃহ পালিত পশুর পরিবর্তে ঘোড়া দিয়ে কুরবানী করা।

৪। নির্ধারিত সংখ্যা পরিবর্তনের উদাহরণ: যেমন, পাঁচ ওয়াক্তের অতিরিক্ত ৬ষ্ঠ আরো এক ওয়াক্ত সালাত প্রচলন করা। কিংবা চার রাকাত সালাতকে দুই রাকাত কিংবা দুই রাকাতের সালাতকে চার রাকাতে পরিণত করা।

৫। নির্ধারিত পদ্ধতি পরিবর্তনের উদাহরণ: অযু করার শরঈ‘ পদ্ধতির বিপরীতে যেমন দু‘পা ধোয়ার মাধ্যমে অযু শুরু করা এবং তারপর দু‘হাত ধৌত করা এবং মাথা মাসেহ করে মুখমণ্ডল ধৌত করা। অনুরূপভাবে সালাতের মধ্যে আগে সাজদাহ ও পরে রুকু করা।